꧁ ৬৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৫)🌻শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🌻*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻অতঃপর সকলের শেষে যখন মহাপ্রভু ভুবনমোহিনী বেশে রমা-মূর্তি ধারণ করে বড়াই বুড়ির সঙ্গে রঙ্গ মঞ্চে প্রবেশ করলেন।তখন সকলে উঠে জয়ধ্বনি করতে লাগলেন।রমণীগণ হুলুধ্বনি দিলেন।মহাপ্রভু মোহিনী-বেশে সুন্দর সেজেছেন।ঠাকুর লোচনদাস মহাপ্রভুর ভুবনমোহিনী বেশ এইরকম বর্ণনা করেছেন=*
*এখানে কহিয়ে শুন,সাবধানে সর্বজন,*
*গোপীকা আবেশ বেশ প্রভু।*
*হৃদয়ে কাঁচলি পরে,শঙ্খ কঙ্কণ করে,*
*দুটী আঁখি রসে ডুবু ডুবু।।*
*পট্ট-বসন পরে, নূপুর চরণ তলে,*
*মুঠে পাই ক্ষীণমাঝা খানি।*
*রূপে ত্রিজগৎ মোহে,উপমা বা দিব কাহে,*
*গোপী বেশ ঠাকুর আপনি।।*
*আলোক অঙ্গের তেজে,বায়ু বহে মলয়জে,*
*তাহে নব মালতীর মালা।*
*সুমেরু শিখরে যেন,সুরনদী ধারা হেন,*
*গৌর অঙ্গে বহে দুই ধারা।।*
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীও মহাপ্রভুকে চিনতে পারেননি।তবে তিনি পূর্বে বলেছিলেন মহাপ্রভুর দীর্ঘাকার শরীর দেখে চিনে নিলেন।কিন্তু মনোহর বেশ-ভূষাতে ও নানাবিধ অলঙ্কারে সজ্জিত হয়ে তাঁর প্রাণবল্লভকে যেন রঙ্গভূমে কিছু খর্বাকৃতি বোধ হ'ল।শ্রীমতীর মনে সন্দেহ হচ্ছে "ইনিই কি আমার প্রাণবল্লভ?" সাহস করে বলতে পারছেন না "ইনিই তিনি"।তবে শ্রীমতী ও অন্যান্য সকলে শুনেছিলেন মহাপ্রভু শ্রীরাধিকা সাজবেন।তাই বড়াই-বুড়ি-রূপী নিত্যানন্দকে সঙ্গে দেখে সকলেই বুঝলেন "এই মহাপ্রভু"।নিতাইচাঁদ বেশ সুন্দর বড়াইবুড়ি সেজেছেন।তিনি প্রেমভরে মধ্যদেশ বঙ্ক(বাঁকা)করে মহাপ্রভুর হাত ধরে নাচছেন।*
*"আগে নিত্যানন্দ বুড়ি বড়াইয়ের বেশে।*
*বঙ্ক বঙ্ক করি হাঁটে প্রেম-রসে ভাসে।।*
*(চৈঃভাঃ)*
*🌻মহাপ্রভু মন-মোহিনী মহালক্ষ্মী বেশে প্রেম আবেশে নৃত্য করতে লাগলেন।নৃত্য করতে করতে কখনও বড়াইকে সম্বোধন করে বলছেন "চল বড়াই"!বৃন্দাবনে চল।তখনি আবার উৎকণ্ঠার সঙ্গে আবেগভরে জিজ্ঞাসা করছেন "কৃষ্ণ কি আসছেন"? বড়াই বেশধারী নিত্যানন্দের হাত ধরে শ্রীরাধিকা বেশধারী শ্রীগৌরাঙ্গ মধুর নৃত্য করছেন।সে নৃত্যের ভঙ্গী কি!বদনে হরিনাম,নয়নে অশ্রুধারা,দুই জনে হাত ধরাধরি করে নাচছেন।সেই মধুর নৃত্যে লক্ষ লক্ষ নরনারীর মন প্রাণ হরণ করছেন।অনিমিষ নয়নে সকলেই মহাপ্রভুর ভুবনমোহিনী মূর্তির প্রতি চেয়ে আছেন।মুকুন্দ গদাধর প্রভৃতি অনুচরবর্গ সময়োচিত কীর্তন গান ধরেছেন।আনন্দের কোলাহলে রঙ্গভূমি পরিপূর্ণ।এমন সময়ে নাচতে নাচতে নিত্যানন্দের মূর্ছা হ'ল।প্রেমাবেশে তিনি ভূমিতলে পড়ে গেলেন।*
*"হেনই সময়ে নিত্যানন্দ হলধর।*
*পড়িলা মূর্ছিত হোই পৃথিবী উপর*।।
*কোথায় বা গেলা বুড়ি বড়ায়ের সাজ।*
*কৃষ্ণরসে বিহ্বল হইলা নাগরাজ"।।*
*🌻প্রেমাবেশে নিত্যানন্দের রঙ্গভূমে মূর্ছিত হয়ে পড়লে চারিদিকে বৈষ্ণবগণ আনন্দে বিহ্বল হয়ে ক্রন্দন করতে লাগলেন।এ ক্রন্দন কোন দুঃখের জন্য নয়।এ যে কৃষ্ণপ্রেমোন্মাদী ভক্তবৃন্দের আনন্দাশ্রু।প্রেমাশ্রুর দরদরিত ধারায় বক্ষ ভেসে যাচ্ছে।কেউ কারও গলা ধরে কাঁদছেন,কেউ কারও চরণ ধরে কাঁদছেন।কেউবা কাঁদতে কাঁদতে ধূলোয় গড়াগড়ি দিচ্ছেন।এইভাবে সকল ভক্তমন্ডলীর হুড়াহুড়িতে রঙ্গভূমি মধ্যে একটা হৈ চৈ পড়ে গেল।এমন সময়ে মহাপ্রভু নৃত্য করতে করতে লক্ষ্মীর আবেশে দেবগৃহে প্রবেশ করে কি করলেন তা লোচনদাস ঠাকুর অপূর্ব ভাষায় বর্ণনা করেছেন শ্রবণ করুন।*
*সকল বৈষ্ণব মাঝে,নাচে মহা নটরাজে,*
*রসের আবেশে ভাব ধরে।*
*এই মন করিতে, লখিমী পড়িল চিতে,*
*সেই বেশে গেলা প্রভু ঘরে।।*
*ঘরে সাম্ভাইয়া আর্ত্যে,দিব্য চতুর্ভূজ মূর্ত্যে,*
*দেখি দান্ডাইলা তার কাছে।*
*আধ নয়ানে চাহে,আধ পদে চলে যায়ে,*
*বসনে ঢাকিল আঁখি পাছে।।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

