✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(৬৩)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🌻*
<><><><><><><><><><><><><>
*🌻চন্দ্রশেখর আচার্য্যের গৃহে শ্রীকৃষ্ণ-যাত্রা,মহাপ্রভর মোহীনীবেশে নৃত্য।🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*আই চলিলেন নিজ বধূর সহিতে।*
*লক্ষ্মীরূপী নৃত্য বড় অদ্ভুত দেখিতে।।*
*(শ্রীচৈতন্য ভাগবত)*
*🌻মহাপ্রভু সকল ভক্তগণের কাছে প্রকাশ করলেন চন্দ্রশেখর আচার্য্যের বাড়ীতে যে কৃষ্ণযাত্রা হবে তাতে তিনি লক্ষ্মী সেজে নৃত্য করবেন।*
*"প্রকৃতি স্বরূপ নৃত্য হইবে আমার"।(ঐ)*
*🌻এই সংবাদ পেয়ে মহাপ্রভুর ভক্তবৃন্দ আনন্দে মেতে উঠলেন।নবদ্বীপে সেই প্রথম কৃষ্ণযাত্রা।বুদ্ধিমন্তখান্ এবং সদাশিব কবিরাজকে ডেকে মহাপ্রভু আদেশ দিলেন কৃষ্ণযাত্রার সাজ-সজ্জার সমস্ত উদ্যোগ(আয়োজন) করো।যাত্রা র স্থান চন্দ্রশেখরের বাড়ী।তিনি মহাপ্রভুর মেসোমশায়।তাঁর বাড়ী মহাপ্রভুর বাড়ীর কাছেই।যাত্রার জায়গা চন্দ্রশেখর আচার্য্যের বাড়ীতে করবার একটি গুহ্য রহস্য আছে।মহাপ্রভুর নিজ বাড়ী তত পরিসর নয়।অর্থ্যাৎচন্দ্রশেখরের বাড়ীর মত বড় বাড়ী নহে।প্রিয়াজী চন্দ্রশেখরের বাড়ী ভিন্ন অন্য কোন জায়গায় গমন করেন না।মহাপ্রভুকে এক সময় কথায় কথায় বিষ্ণুপ্রিয়া বলেছিলেন তোমাকে স্ত্রীলোক সাজলে বেশ ভাল লাগবে,প্রিয়াজীর ইচ্ছে পূরণ করবার জন্যে মহাপ্রভুর মনে মনে এই সঙ্কল্প।মহাপ্রভু প্রিয়াজীকে নিজের মোহিনী মূর্তি দেখাবেন,আনন্দ দিবেন ইহাও ইচ্ছে।সঙ্গে জননীও এই অপরূপ দৃশ্য দর্শনে আনন্দ পাবেন, এবং সুখ অনুভব করবেন।তাই কৌশলে চন্দ্রশেখর আচার্য্যের বাড়িতে কৃষ্ণযাত্রার জায়গা নিদিষ্ট করে অভিলাষ সিদ্ধ করলেন।যাঁরা অন্তরঙ্গ ভক্ত,তাঁরা মহাপ্রভুর লীলা বুঝে একটু হাসলেন।রাত্রে মহা সমারোহে কৃষ্ণযাত্রা আরম্ভ হল।শচীমা বধূর সহিত ভগ্নিপতির বাড়ীতে যাত্রা দেখতে গেলেন।নদীয়াবাসী অনেক পুরনারী যাত্রা দেখতে সেখানে একত্রিত হলেন।মহাপ্রভু সাজলেন শ্রীরাধা,গদাধর ললিতা,নিত্যানন্দ বড়াই,হরিদাস কোতোয়াল,আর শ্রীবাস সাজলেন নারদ ইত্যাদি।শচীদেবী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর মধ্যস্থলে বসেছেন।শ্রীবাস পন্ডিতের পত্নী মালিনী,মুরারির পত্নী প্রভৃতি সকলেই সেখানে রয়েছেন।মহাপ্রবুর সকল ভক্তবৃন্দ এই কৃষ্ণ-যাত্রায় যোগ দিয়াছেন।গায়ক বাদ্যগণ এসে প্রথমে সঙ্গীত আরম্ভ করলেন।সঙ্গীত শেষ হলে মুকুন্দ সুমধুর কন্ঠে কীর্তন ধরলেন।সমস্ত ভক্ত মুকুন্দের কীর্তনে আনন্দে বিহ্বল হলেন।আচার্য্যের বাড়ী লোকে লোকারণ্য।আনন্দ কোলাহলে চারিদিক পরিপূর্ণ।ঘন ঘন হরিধ্বনিতে দিগন্ত প্লাবিত হতে লাগল।*
*"মহা কৃষ্ণ কোলাহল উঠিল সকল*।
*আনন্দে বৈষ্ণব সব হইলা বিহ্বল"।।*
*(চৈঃভাঃ)*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

