✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(৬৪)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻প্রথমেই হরিদাস কোতোয়ালের বেশে রঙ্গ-ভূমিতে অবতীর্ণ হলেন।তাঁর মাথায় বৃহৎ এক পাগড়ী,হাতে লাঠি, বেশ বড়সড় গুম্ফ,(গোঁফ)পরিধানে ধুতি।প্রাঙ্গণের চারিদিকে বেড়াচ্ছেন, প্রেমে সর্বঅঙ্গ পুলকিত,প্রেমাশ্রুনীরে বদন ভাসছে।তিনি দন্ড হাতে সকলকে সাবধান করে বলছেনঃ--*
*আরে আরে ভাই সব!হও সাবধান।*
*নাচিবে লক্ষ্মীর বেশে জগতের প্রাণ।।*
*🌻হরিদাসের সাজ দেখে সকলে হেসে আকুল।কেউ কেউ কৌঢ়ক করে তাঁকে জিজ্ঞাসা করছেন "তুমি কে? এখানে কেন?হরিদাস হেসে উত্তর করছেন "আমি বৈকুন্ঠের কোটাল"। বৈকুন্ঠ থেকে প্রভু এখানে এসেছেন।তিনি অদ্য লক্ষ্মীভাবে নৃত্য করে "প্রেমভক্তি" বিলাবেন,সকলে সাবধানের সঙ্গে প্রেম-ভক্তি লুঠ কর। এইকথা বলে হরিদাস দুই গোঁফে চাড়া দিয়ে লাঠিহাতে রঙ্গভূমির চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলেন।🌻*
*🌻তারপর নারদের বেশে শ্রীবাস পন্ডিত রঙ্গভূমে আগমন করলেন।তাঁর কাঁধে বীণা,হাতে কুশ। সঙ্গে রামাই পন্ডিত।তাঁর কাঁধে কুশাসন,হাতে কমন্ডলু।নারদ রঙ্গভূমের চারিদিকে দেখছেন।তাঁর বেশ-ভূষা ও রূপ দেখে সকলেই হাসতে লাগলেন।(প্রথম দেখছেন সকলে,হাসি লাগবেই।)রামাই পন্ডিত সভাস্থলে নারদকে বসতে আসন দিলেন।নারদ কুশাসনে বসে বীণা বাজাতে লাগলেন।শ্রীঅদ্বৈতাচার্য্য এসে নারদকে জিজ্ঞাসা করলেন, তুমি কে?এখানে কি মনে করে আগমন?নারদ উত্তর দিলেন, আমার নাম নারদ।শ্রীকৃষ্ণের দর্শন লালসায় বৈকুন্ঠে গিয়াছিলাম।দেখলাম বৈকুন্ঠ শূন্য পড়ে আছে।শ্রীকৃষ্ণ নাই,লক্ষ্মী নাই,পরিবারবর্গের কেউই নাই।বৈকুন্ঠ শূন্য দেখে এখানে প্রভুকে দর্শন করতে এলাম।প্রভু আজ লক্ষ্মীর বেশে নৃত্য করবেন,সেই জন্য এ সভায় আমার প্রবেশ।*
*"বৈকুন্ঠে গেলাম কৃষ্ণ দেখিবার তরে।*
*শুনিলাম কৃষ্ণ গেল নদীয়া নগরে।।*
*শূন্য দেখিলাম বৈকুন্ঠের ঘর দ্বার*।
*গৃহিণী গৃহস্থ নাহি,নাহি পরিবার।।*
*না পারি রহিতে শূন্য বৈকুন্ঠ দেখিয়া।*
*আইলাম আপন ঠাকুর স্মঙরিয়া।।*
*প্রভু আজি নাচিবেন ধরি লক্ষ্মী বেশ।*
*অতএব এ সভায় আমার প্রবেশ*।।
*(চৈঃভাঃ)*
*🌻শচীদেবী নারদের রূপে এবং তাঁর গানে মুগ্ধ হয়ে মালিনীকে জিজ্ঞাসা করছেন "ইনিই কি শ্রীবাস পন্ডিত?" মালিনী হেসে উত্তর দিলেন, হ্যাঁ,ইনিই সেই।*
*"মালিনীরে বোলে আই,ইনিই পন্ডিত।*
*মালিনী বোলয়ে,আই অই সুনিশ্চিত"।।* *(ঐ)*
*🌻এইরকমে ক্রমে ক্রমে গদাধর প্রভৃতি সকলেই স্ব স্ব বেশে রঙ্গমঞ্চে অবতীর্ণ হলেন।ললিতা বেশধারী গদাধরের মনমোহিনী রূপে এবং মন-মুগ্ধকারী নৃত্য-ভঙ্গীতে দর্শক-বৃন্দ আনন্দে বিহ্বল হলেন।গদাধরের দুইনয়নে প্রেমধারা বহে যাচ্ছে।তাঁর অনুচরবৃন্দ সময়োচিত সুধামাখা কৃষ্ণ সঙ্গীত গাইছেন।আর গদাধর মধুর নৃত্যে সকলের মন হরণ করছেন।*
*"গদাধরের নৃত্য দেখি আছে কোন জন।*
*বিহ্বল হইয়া নাহি করয়ে ক্রন্দন"।।*
. *(ঐ)*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
