꧁ ৮৭. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
*☘গুহক রাজের সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ☘*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৭)🌿তুলসীদাস রামায়ণ🌿*
*☘গুহক রাজের সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ☘*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শুদ্ধতত্ত্ব সচ্চিদানন্দ শ্রীভগবান স্বয়ং সূর্য্যবংশধ্বজ শ্রীরামচন্দ্ররূপে যে পবিত্র নরলীলা করছেন তা ভবসাগর লঙ্ঘন করবার সেতুসম।*
*🍁যখন নিষাদরাজ গুহক রামচন্দ্রের আগমনের সংবাদ পেল তখন সে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল।সে নিজ প্রিয়জন ও আত্মীয়স্বজনদের ডেকে একত্র করল আর প্রভুকে প্রীতি উপহার প্রদান করবার জন্য প্রভূত(অনেক) পরিমাণ ফলমূল নিয়ে চলল।তখন গুহকের আর আনন্দের সীমা নাই।রামচন্দ্র সকাশে উপনীত হয়ে নিষাদরাজ তাঁকে দন্ডবৎ প্রণাম নিবেদন করে প্রীতি উপহার প্রদান করল।অতঃপর সে পরম অনুরাগে প্রভুকে দর্শন করতে লাগল।শ্রীরামচন্দ্র সস্নেহে গুহককে কাছে বসালেন আর তার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন।নিষাদরাজ উত্তরে বলল,হে নাথ! আপনার পাদপদ্ম দর্শন করেই তো আমার সর্বকুশল হয়ে গেছে।আজ আমি পরম ভাগ্যবানদের মধ্যে একজন হতে পেরে গর্বিত।হে দেব!এই ভূমি,সম্পদ,গৃহ আদি সবই তো আপনার। আমি সপরিবারে আপনার দাসানুদাস, বলে জানবেন।আপনি দয়াকরে নগরে (শৃঙ্গবপুরে) পদার্পণ করে দাসের সম্মান বৃদ্ধি করুন।রামচন্দ্র বললেন,হে উত্তম সখা আমার! তোমার আমন্ত্রণ একান্তই আন্তরিক,তা আমি জানি। কিন্তু আমার উপর যে অন্যরকম পিতৃ আদেশ রয়েছে।*
*🌲পিতৃ আজ্ঞায় আমাকে এখন চোদ্দ বছর মুনির বেশ,ব্রত ও আহার করে বনেই অবস্থান করতে হবে।তাই তোমার আমন্ত্রণে নগরে গমন যে আমার পক্ষে সম্ভব নয়।এই কথাগুলি গুহককে বিষণ্ণ করে তুলল।*
*🌼রামচন্দ্র,লক্ষ্মণ ও সীতাদেবীকে দর্শন করে সেইখানকার নরনারীগণ প্রেমপূর্ণ আলোচনায় প্রবৃত্ত হল।কেউ বলে ফেলল,হে সখী!এঁদের বাপ-মায়ের কাজ দেখ, এমন সুন্দর সুকুমার তনু সন্তানদের বনবাসে পাঠিয়েছেন! একজন বলল, রাজা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ।এই অজুহাতে তো আমরা ব্রহ্মার দেওয়া চর্মচক্ষু লাভের সুফল পেলাম।নিষাদরাজ গুহক মনে মনে চিন্তা করে অশোকবৃক্ষের ছায়ার সমতল ভূমিকেই অতিথিদের জন্য উপযুক্ত বলেই স্থির করল।সেই মতন স্থির করে রঘুনাথকে সেই জায়গা দেখানো হল। সেই স্থানটি রামচন্দ্রের পছন্দ হল।এইবার গ্রামের জনগণ তাঁকে বন্দনা করে যে যার নিজের ঘরে ফিরে গেল।রঘুবীর সন্ধ্যাবন্দনা করতে গমন করলেন।গুহক সেই অবসরে কুশ ও কিশলয় সহযোগে কোমল শয্যা প্রস্তুত করে দিল। অতঃপর সুমধুর ও কোমল ফলমূল বেছে দিল আর পত্রাধারে জল এনে দিল।*
*☘সীতাদেব সুমন্ত্র ও অনুজ লক্ষ্মণসহ রামচন্দ্র কন্দ ও ফলমূল ভোজন করে শয়ন করলেন। অনুজ লক্ষ্মণ তাঁর পদসেবায় রত হলেন। অতঃপর প্রভু রামচন্দ্র নিদ্রাগমন করেছেন জেনে লক্ষ্মণ উঠলেন আর মৃদুস্বরে মন্ত্রী সুমন্ত্রকে শয়ন করবার অনুরোধ করে স্বয়ং (নিজে) কিছু দূরে ধনুর্বাণ নিয়ে বীরাসনে বসে জেগে থেকে প্রহরা দিতে লাগলেন।*
*🌺গুহক বিশ্বাসী কিছু ব্যক্তিকে জায়গায় জায়গায় প্রহরার কার্য্যে নিযুক্ত করে নিজে কটিতে তূণীর ও হাতে ধনুর্বাণ নিয়ে লক্ষ্মণের কাছে গিয়ে উপবেশন করল।প্রভু ভূমিতে শয়ন করে আছেন দেখে শ্রদ্ধা ও ভালবাসার আধিক্যে নিষাদরাজের মনে বিষাদ উপস্থিত হল।তখন তার দেহেতে পুলক শিহরণ ও নয়নে প্রেমাশ্রু বারি দেখা দিল।তারপর নিজেকে সংবরণ করে প্রীতি সহকারে লক্ষ্মণের সঙ্গে কথাবার্তা বলতে লাগল।সে বলল,মহারাজ দশরথের প্রাসাদ নিশ্চয়ই খুব সুন্দর যার কাছে ইন্দ্রলোকও কিছু নয়। প্রাসাদে মণি মানিক্যখচিত চিলেকোঠা (কক্ষ) নিশ্চয়ই বামদেবের নিজের হাতে সাজানো। পবিত্র অনুপম সুন্দর সর্বসুখপ্রদানকারী বস্তুসকলে পরিপূর্ণ সুবিসিত সেই কক্ষে সুন্দর পালঙ্ক ও মণিময় দীপস্তম্ভ যুক্ত সর্বসুখে পরিপূর্ণ বিশ্রামের সুব্যবস্থা।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

