শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮৮. রামায়ণ 🙏 তুলসী দাস *☘নিষাদরাজ গুহকের উক্তি,এবং লক্ষ্মণের উক্তি☘*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/tulsi-das.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
             ꧁ ৮৮. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
*☘নিষাদরাজ গুহকের উক্তি,এবং লক্ষ্মণের উক্তি☘*
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
       ꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৮)🌿তুলসীদাস রামায়ণ🌿*
*☘নিষাদরাজ গুহকের উক্তি,এবং লক্ষ্মণের উক্তি☘*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻অযোধ‍্যায় সকলে কেমন ভাবে অন্তত শয়নের পরিপাটি তা খানিকটা গুহক জানত সেই কথাগুলি বলছে। দুগ্ধফেননিভ কোমল,নির্মল বা* *উজ্জ্বল ও সুন্দর সুখশয‍্যায় রয়েছে সুন্দর* *চাদর,উপাধান তোশক।সেই সুখ সমৃদ্ধ শয‍্যায় সীতাদেবী ও রামচন্দ্র শয়ন করতেন।সেই দৃশ্য মদন-রতির গর্ব*
*ও খর্ব করত।তাঁরাই আজ কুশ ও পত্রদল নির্মিত শয‍্যায় পরিশ্রান্ত হয়ে আচ্ছাদন ছাড়াই শায়িত হয়ে আছেন।এই দৃশ্য দেখে স্থির থাকা অতি কঠিন।যে রামচন্দ্রের সেবায় মাতা,পিতা,আত্মীয়স্বজন,প্রজাগণ, মিত্র, সদাচার সম্পন্ন দাসদাসীদের নিত‍্যযুক্ত থাকতে দেখা যেত, তিনিই আজ ভূমিতে শয়ন করে আছেন।জগদ্বিখ‍্যাত রাজা জনক যাঁর পিতা,দেবরাজ ইন্দ্রের বন্ধু রঘুকুলপতি শ্রীদশরথ যাঁর শ্বশুর ও স্বয়ং রামচন্দ্র যাঁর পতি সেই সীতাদেবী আজ ভূমিতে শয়ন করে আছেন।বিধাতার বিধান থেকে কে রক্ষা পাবে? কিন্তু সীতাদেবী ও রামচন্দ্র কি কখনো বনবাসের যোগ্য হতে পারেন? লোকে ভাগ‍্যকেই প্রাধান‍্য দিয়ে থাকে তা দেখছি সত‍্য বলে প্রমাণিত হল।*
*🌼কৈকয়রাজনন্দিনী মন্দমতি কৈকেয়ী অত‍্যন্ত কুটিলগামী হয়ে রামচন্দ্র ও সীতাদেবীকে সুখের সময়ে দুঃখের মুখে ঠেলে দিয়েছেন। তিনি সূর্যবংশরূপ বৃক্ষের জন্য কুঠারসম হলেন ; সেই মন্দমতি রমণী যে সমগ্র জগৎকে দুঃখ প্রদান করলেন।রামচন্দ্র ও সীতাকে ভূমিতে শয়ন করতে দেখে নিষাদরাজের অন্তর দুঃখে ভরে গেল।তখন লক্ষ্মণ জ্ঞান, বৈরাগ‍্য ও ভক্তিরসে সিঞ্চিত সুমিষ্ট কোমল বচনে বললেন,হে ভাই!কেউ কি কাউকে সুখ বা দুঃখ দিতে পারে? সকলেই তো নিজের কর্মফল ভোগ করে থাকে।সংযোগ-বিয়োগ, উত্তম-অধম ভোগ,শত্রু,মিত্র,উদাসীন এ সবই ভ্রমাত্মক।জন্ম-মৃত‍্যু,সম্পত্তি-বিপত্তি,কর্ম ও সময় যতদূর পর্য‍্যন্ত জাগতিক প্রপঞ্চ রয়েছে এবং ভূমি গৃহ ধনসম্পদ নগর পরিবার স্বর্গ-নরক যা কিছু আচার- ব‍্যবহার এবং যা কিছুর দর্শন শ্রবণ চিন্তন করা হয় তার মূলে থাকে মোহ বা অজ্ঞান।পরমার্থ চিন্তায় এই সবের অস্তত্ব নেই।*
*☘স্বপ্নের মধ্যে রাজা কাঙাল হয়ে গেল অথবা কাঙাল স্বর্গের ইন্দ্রপদ লাভ করে বসল কিন্তু জেগে উঠলেই সবই অসত‍্য বলে জানা যায়।এই স্বপ্ন দর্শনে কারও লাভ বা ক্ষতি হবার সম্ভাবনা থাকে না।এই দৃশ্য জগৎ প্রপঞ্চকেও তেমনই মনে করা উচিত। এইরকম চিন্তা করে ক্রোধিত হওয়া ঠিক নয় আর তার জন্য অন‍্য কাউকে দোষী সাব‍্যস্ত করাও অনুচিত।মোহরূপ রাত্রিতে সকলেই ঘুমিয়ে আছে,তাই সেই অবস্থায় সকলে নানা স্বপ্ন দেখে চলেছে।এই জগৎরূপ মোহ রাত্রিতে যোগীগণ জেগে থাকেন কারণ তাঁরা পরমার্থচিন্তায় নিত‍্যযুক্ত ও জগৎ প্রপঞ্চে (মায়াময় জগতে ) উদাসীন হন।জগতে এই জীবকে তখনই জাগরিত মনে করবে যখন তার অন্তর থেকে সকল প্রকারের ভোগ-বাসনা দূর হয় অর্থ‍্যাৎ বিষয়ভোগ থেকে বৈরাগ‍্য হয়।বিবেক জেগে উঠলে মোহরূপ ভ্রান্তি পলায়ন করে তখন (অজ্ঞান নাশ হলে) রঘুনাথের শ্রীচরণে প্রীতি হয়।হে সখা! সর্বশ্রেষ্ঠ পরমার্থ (পুরুষার্থ) হল কায়মনোবাক‍্যে রামচন্দ্রের চরণে প্রেম ধারণ করা।রামচন্দ্রই পরব্রহ্ম।তিনিই পরমার্থ।তিনি শ্বাশত, অলখ (অগোচর) অনাদি (অজ) অনুপম নিত‍্য বিকারশূন‍্য ও অভেদ।বেদ তাঁকেই নেতি-নেতি বলে নিরূপণ মাত্র করে।*
*🍀সেই কৃপালু রামচন্দ্র ভক্ত,ভূমি,গো, ব্রাহ্মণ ও দেবতাদের মঙ্গলের জন্য নরদেহ ধারণ করে লীলা করে থাকেন।তাঁ লীলাকথা শ্রবণ করলে ভববন্ধন মোচন হয়।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
                *ক্রমশ*
    ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds