✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
*🤣শ্রীমন্মহাপ্রভুর গৃহত্যাগ🤣*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০২)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরাঙ্গ-বিরহে শচী-বিষ্ণুপ্রিয়ার অবস্থা*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*শচী দেবী কান্দে কোলে করি বিষ্ণুপ্রিয়া।*
*বিষ্ণুপ্রিয়া মরা যেন রহিল পড়িয়া।।* *(চৈঃমঃ)*
*🌻সেই পিশাচী কালরাত্রির দুইদন্ড থাকতে শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার নিদ্রাভঙ্গ হল।*
*ক্রমে সেই কালরাত্রি লয়োন্মুখ হইলা।*
*চমকিয়া বিষ্ণুপ্রিয়া অমনি জাগিলা।।*
*(বংশী শিক্ষা )*
*শয্যায় পতিদেবতাকে দেখতে না পেয়ে বিষ্ণুপ্রিয়া চকিতা হরিণীর মতো তাড়াতাড়ি শয্যা হতে উঠে এপাশ ওপাশ খুঁজলেন।অন্ধকার গৃহের ভিতরে কিছুই দেখতে পাচ্ছেন না।শ্রীমতী ভয়ার্তা হয়ে শয্যার চারিদিকে হাত বুলিয়ে দেখলেন,তাঁর প্রাণবল্লভ শয্যায় নাই।শয্যা হতে উঠে দেখলেন গৃহদ্বার উন্মুক্ত।শ্রীমতী তখন শিরে করাঘাত করে কাঁদতে কাঁদতে বললেন,"অভাগিনীর কপাল ভেঙ্গেছে"।*
*জাগিয়া দেখেন সতী নাহি প্রাণনাথ।*
*দ্বার উদ্ঘাটন দেখি শিরে হানে হাত।।ঐ*
*🌻একবার শ্রীমতীর মনে হল, যদি তাঁর প্রাণবল্লভ রহস্য করে গৃহের কোথাও লুকিয়ে থাকেন।এই ভেবে তিনি গৃহের চতুষ্কোণ খোঁজ করলেন,পালঙ্কের নিচে দেখলেন। কিন্তু গৃহের কোথাও প্রাণবল্লভকে দেখতে পেলেন না।তখন শ্রীমতী দুঃখে অবসন্ন হয়ে পড়লেন।তাঁর তখনকার মনের দুঃখ শ্রীলোচনদাস ঠাকুর অতি সুন্দর বর্ণনা করেছেন*
*এথা বিষ্ণুপ্রিয়া, চমকি উঠিয়া,*
*পালঙ্কে বসিয়া বুলায়ে হাত।*
*প্রভু না দেখিয়া, কান্দিয়া কান্দিয়া,*
*শিরে মারে করাঘাত।।*
*এ মোর প্রভুর, সোনার নূপুর,*
*গলায় সোনার হার।*
*এ সব দেখিয়া, মরিব বুঝিয়া,*
*জিতে না পারিব আর।।*
*মুঞি অভাগিনী, সকল রজনী,*
*জাগিল প্রভুরে লৈয়া।*
*প্রেমেতে বান্ধিয়া,মোরে নিদ্রা দিয়া,*
*প্রভু গেল পলাইয়া।।*
*🌻শ্রীমতী আর স্থির থাকতে পারলেন না।কাঁদতে কাঁদতে দৌড়িয়ে গিয়ে শাশুড়ীকে ডাকলেন।*
*তবে সতী বিষ্ণুপ্রিয়া কান্দিতে কান্দিতে।*
*ডাকিয়া জাগান ঠাকুরাণীকে ত্বরিতে।।*
*🌻মা বলে একবার ডাকামাত্র শচীমায়ের নিদ্রা ভঙ্গ হল।তিনি বধূর এই অসময়ের ডাকে চমকিয়ে উঠে আলুথালু বেশে গৃহের দ্বার খুলে বাহিরে এলেন।শ্রীমতীকে অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞাসা করলেন,মা! এ সময়ে কেন আমাকে ডাকলে? আমার নিমাইয়ের কোন অমঙ্গল হয়নি তো?নিমাই কোথায়?শচীমা কথাগুলি বলছেন তখনই শ্রীমতী শচীমাকে জড়িয়ে ধরলেন।*
*রোদনের সহ শুনি স্ববধূর ভাষ।*
*জাগিয়া উঠিলা মাতা হইয়া হতাশ।।*
*দ্বার উদ্ঘাটিয়া মাতা বাহিরে আসিলা।*
*কি হলো কি হলো বলে বধূরে ধরিলা।।* *বঃশিঃ*
*🌻শ্রীমতী কান্দিতে কান্দিতে বললেন,ওগো!তিনি সমস্ত রাত্রি গৃহে ছিলেন।এইমাত্র রাত্রিশেষে আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছেন।গৃহের দরজা খোলা পড়ে রয়েছে।আমি অনেক খুঁজলাম কিন্তু পেলাম না।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


