✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত্য,শ্রীরূপ গোস্বামী*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀শ্রীপাদ রূপ গোস্বামী=বৈষ্ণব সাহিত্যকে বহু অমূল্য গ্রন্থরত্নে অলঙ্কৃত করেছেন।প্রথম "ভক্তরসামৃতসিন্ধু" এতে শান্তরসের মুখ্য ভক্তিরস বিস্তৃত ভাবে পল্লবিত করা হয়েছে।শ্রীপাদ রূপ গোস্বামী গোকুলে অবস্থান কালে ১৪৬৩ শকাব্দে এই গ্রন্থ সমাপ্ত করেন।এর টীকা "দুর্গম-সঙ্গমনী" শ্রীপাদ জীবগোস্বামীকৃত এবং "রসামৃত-শেষ" নামে শ্রীজীব কৃত এই গ্রন্থের একটি পরিশিষ্টও আছে।একে দ্বিতীয় "সাহিত্য-দর্পণের" অংশ বললেও চলে।ভক্তির প্রকার ভেদ অনেকরকম, তারমধ্যে শৃঙ্গার-রসাত্মিকা ভক্তি বিশেষ গোপনীয়, এজন্য "রসামৃতে" তার বিস্তৃতি না করে স্বতন্ত্র "উজ্জ্বলনীলমণি" গ্রন্থে উজ্জ্বলরসের অঙ্গ-উপাঙ্গাদি বহুরূপে বিস্তৃত করেছেন। সুতরাং রসামৃত ও উজ্জ্বলকে "হরিভক্তিরসামৃতসিন্ধু" নামে উল্লেখ করা যেতে পারে।শ্রীজীবও ইহা লঘুতোষণীর শেষে শ্রীরূপের গ্রন্থের প্রসঙ্গে উল্লেখ করেছেন--"ভাণিকা দানকেল্যাখ্যা রসামৃতযুগং পুনঃ"।সমষ্টিভাবে ধরলে শ্রীকবিকর্ণপুরের "অলঙ্কার কৌস্তুভ" শ্রীরূপের "নাটকচন্দ্রিকা" "ভক্তিরসামৃতসিন্ধু" ও "উজ্জ্বলনীলমণি" এই চারটি গৌড়ীয় বৈষ্ণব-সম্প্রদায়ের অলঙ্কার শাস্ত্র।তারমধ্যে প্রথম,অলঙ্কারশাস্ত্রোক্ত সর্বসাধারণ বিষয়ের সমন্বয়, দ্বিতীয়, নাট্যাঙ্গের বহুলীকরণ,তৃতীয়,সর্বসাধারণ-ভক্তিরস এবং শেষটিতে রসরাজ শৃঙ্গার বা উজ্জ্বলরসের বহু বিস্তার আছে।এতে উক্ত রসের প্রকার ভেদ আছে।এই গ্রন্থে জ্ঞান না থাকলে লীলা-রসকীর্তন গানে বা শ্রবণে অধিকার জন্মে না।এটি অতি বৃহৎ গ্রন্থ। এর দুটি টীকা, শ্রীজীবকৃত "লোচনরোচনী" ও শ্রীবিশ্বনাথ চক্রবর্তী-কৃত "আনন্দ-চন্দ্রিকা"।*
*🌻শ্রীপাদ রূপ গোস্বামী-কৃত মহাকাব্য নাই।দুইটি সর্বগুণমন্ডিত নাটক আছে। প্রথম,"বিদগ্ধ-মাধব" সপ্ত অঙ্কে বিভক্ত। শ্রীবৃন্দাবনের কেশী তীর্থে নানা দিকের দশাগত ভক্তমন্ডলীর সামনে শ্রীশ্রীগোপেশ্বর মহাদেবের স্বপ্নাদেশে এই নাটক প্রথম লেখা হয়।নীলাচলে মহাপ্রভু ও ভক্তমন্ডলী এই অমৃতায়মান নাটকের কিছু কিছু অংশ শ্রবণেঅত্যন্ত পরিতৃপ্ত হয়েছিলেন।এতে নাটকীয় সমস্ত বিষয়ের বিন্যাস ও নায়ক-নায়িকাগত সংস্কৃত ও প্রাকৃত ভাষার প্রয়োগ নানাবিধ ছন্দ,ভাব, অলঙ্কারের অপূর্ব পারিপাট্য প্রদর্শিত হয়েছে।এই নাটক শ্রীকৃষ্ণের ব্যজলীলা-বিষয়ক। ১৫৮৯ সম্বতে এই নাটক গোকুলে সমাপ্ত হয়।এর টীকাকার শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী। পদ্যানুবাদ-যদুনন্দন দাস। অনুবাদের নাম-- "শ্রীরাধাকৃষ্ণলীলারস-কদম্ব"। দ্বিতীয় নাটক, "ললিত-মাধব", দশ অঙ্কে বিভক্ত।শ্রীকৃষ্ণের দ্বারকা-লীলা এতে বর্ণিত আছে।নাটকীয় অন্যান্য অংশে উভয় নাটকই সমান। কিন্তু ললিত-মাধবে কিছু বেশী লক্ষ্য করা যায়।এই নাটক চতুঃষষ্ঠী(৬৪) কলাতে পরিপূর্ণ।সমস্ত লক্ষণ-ভূষণে ভূষিত।এই নাটক শ্রীবৃন্দাবনের ভদ্রবনে ১৪৫৯ শকাব্দে সমাপ্ত হয়। টীকাকর শ্রীজীব গোস্বামী।এর প্রথম অভিনয় শ্রীরাধাকুন্ডতীরে শ্রীমাধব-মন্দিরের সামনে সম্পন্ন হয়।*
*🌹"দানকেলী-কৌমুদী", দৃশ্যকাব্যের* *অন্তর্গত "ভাণ" নামক রূপক কাব্য। কৌমুদী শব্দ স্ত্রীলিঙ্গ বলে একে "ভাণিকা" বলা হয়েছে।টীকাকার শ্রীজীব গোস্বামী।এটি এক* *অঙ্কে সমাপ্ত।শ্রীরূপ হতেও অদ্ভুত কৃতিত্ব প্রদর্শন করেছেন।এতে দান-লীল*
*বর্ণিত হয়েছে।শ্রীনন্দীশ্বরে ১৪৭১ শকাব্দে এই গ্রন্থ রচিত হয়।টীকাকার শ্রীজীব।*
*☘শ্রীরূপের অপর একটি গ্রন্থের নাম "স্তবমালা"।এতে একান্নটি স্তব আছে।পৃথকভাবে ধরলে প্রত্যেকে এক একটি গ্রন্থ।শ্রীজীব এই গ্রন্থটি সংগ্রহ করে একত্র করেছেন।এতে শ্রীচৈতন্য,শ্রীকৃষ্ণ, শ্রীরাধার নানা স্তব আছে। "শ্রীগোবিন্দবিরুদাবলী" এটিও স্তবমালার অন্তর্গত।এতে ছন্দশাস্ত্রের অসাধারণ পান্ডিত্য প্রদর্শিত হয়েছে।কোন দাক্ষিণাত্য কবি প্রণীত "দেব বিরুদাবলী" এই ধরণের গ্রন্থ।কেউ কেউ গোবিন্দবিরুদাবলীকে শ্রীজীব-কৃত বলেন। কিন্তু স্তবমালার টীকাকার শ্রীবলদেব বিদ্যাভূষণ টীকারম্ভে স্পষ্টই শ্রীরূপ-কৃত বলে উচ্চারণ করেছেন।স্তবমালার অন্তর্গত "শ্রীগীতাবলী" নামক এক পদাবলীর ছোট গ্রন্থ আছে, এটি শ্রীসনাতন গোস্বামী-কৃত বলে প্রসিদ্ধ।গীতের শেষে শ্রীকৃষ্ণবোধক "সনাতন" শব্দ ভণিতারূপে যুক্ত হয়েছে।শ্রীরূপ এর সংগ্রাহক। এই গীতাবলীর পদ শ্রীবৈষ্ণব দাসের "পদ-কল্পতরুতে" উদ্ধৃত হয়েছে।স্তবমালার "চাটুপুষ্পাঞ্জলী" "মুকুন্দমুক্তাবলী" প্রভৃতি প্রসিদ্ধ স্তব বৈষ্ণবগণ নিত্য আহ্নিক-পূজাদির সময় পাঠ করে থাকেন।*
*🌺শ্রীরূপের অপর সংগ্রহ-গ্রন্থ "পদ্যাবলী"।শ্রীরূপ যখন রামকেলীতে গৌড়-বাদশাহের মন্ত্রীরূপে বাস করেন, তখন নানা দেশ-বিদেশ হতে বহু পন্ডিত তাঁর কাছে উপস্থিত হতেন, তাঁদের নিকট হতে সংগৃহীত পদ্য সমষ্টিই এই "পদ্যাবলী"।এতে পদ্যের পরম্পরান্বয় না থাকায় ইহা কোষকাব্যের অন্তর্গত।জেলা বর্ধমান, মাড়গ্রাম নিবাসী নিত্যধামগত পন্ডিত বীরচন্দ্র গোস্বামীই এই পদ্যাবলীর "রসিক-রঙ্গদা" নামে টীকা রচনা করেছেন।এতে নানা ছন্দ ও বৈচিত্র্যপূর্ণ ৩৯২ টি শ্লোক আছে।আর একটি খন্ডকাব্য ; নাম "হংসদূত" শ্লোক সংখ্যা ১৪২টি।এর টীকাকারের পরিচয় অজ্ঞাত।হংসকে দূত কল্পনা করে মথুরার শ্রীকৃষ্ণকে বিরহার্তা শ্রীরাধার সংবাদ শ্রবণ করানোই এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয়।মহাকবি কালিদাসের "মেঘদূতের" মতো এটিও একটি অপূর্ব রত্নবিশেষ।শ্রীরূপের আরেকটি দূতকাব্য "উদ্ধবসন্দেশ বা উদ্ধবদূত"।শ্রীউদ্ধব মথুরা হতে বৃন্দাবনে আগমন করলে,গোপীগণ তাঁর দ্বারা যে সংবাদ প্রেরণ করেন,তাইই এর বর্ণনীয়।এটীও একটি অমৃত-সাগরের গ্রন্থ।আবার শ্রীরূপ-কৃত "মথুরা-মাহাত্ম্য", প্রাচীন পৌরাণিক রচনাবলী দ্বারা মথুরাধামের সংস্থাপন ও গৌরব বর্ণিত। "শ্রীউপদেশামৃত" একাদশ শ্লোকাত্মক বৈষ্ণবগণের প্রতি উপদেশ।"শ্রীরূপ-চিন্তামণি" এতে শ্রীরাধাকৃষ্ণের চরণ-চিহ্ন বর্ণিত। শ্রীরাধাকৃষ্ণগণোদ্দেশদীপিকা, এটি বড় ও ছোট ভেদে দুটি গ্রন্থ।১৪৭২ শকাব্দে এর রচনা শেষ হয়।এতে শ্রীরাধাকৃষ্ণের বংশাবলী,সখা,দাস,দাসী,বসনাভরণাদি বর্ণিত হওয়ায় রাগানুগা ভজনমার্গের পক্ষে সবিশেষ অনুকূল। তাছাড়া "ব্যাখ্যান-চন্দ্রিকা" "প্রেমেন্দু সাগর" ও "বৃন্দাদেব্যষ্টক" নামক গ্রন্থগুলিও শ্রীরূপ-কৃত বলে প্রসিদ্ধ। শ্রীরূপের গ্রন্থ -উপসংহারে একটি বক্তব্য আছে =*
*"লক্ষ গ্রন্থ কৈল ব্রজ-বিলাসবর্ণন"*
*(চৈঃচঃমঃ ১)*
*"চারিলক্ষ সংগ্রহ গ্রন্থ দুঁহে বিস্তার করিলা"।ঐ অন্ত |৪।*
*🌻শ্রীপাদ রূপ ও সনাতনের গ্রন্থ রচনা ও বিস্তার বিষয়ে এই উক্তি অতীব গৌরব-দ্যোতক।মেদিনীকোষে গ্রন্থ শব্দের শ্লোকার্থ দেখা যায়।তাহলে শ্রীরূপের লক্ষশ্লোক এবং উভয়ের সংগৃহীত শ্লোক চার লক্ষ।ইহাই মীমাংসিত হয়।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭৪. শ্রীজীব গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob74.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
