✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৭৩. শ্রীরূপ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob73.html
✧═══════════•❁❀❁•═══════════✧
৭৪. শ্রীজীব গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob74.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত্য,শ্রীজীব গোস্বামী*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🙏শ্রীজীব গোস্বামী=গৌড়ীয় বৈষ্ণবাচার্য্যের মুকুটমণি, অদ্বিতীয় দার্শনিক পন্ডিত।ইঁনার অক্ষয় কীর্তি-- "ভাগবত-সন্দর্ভ" বা ষট্ সন্দর্ভ।ইহা তত্ত্ব,ভাগবৎ,পরমাত্মা,কৃষ্ণ,ভক্তি ও প্রীতি এই ছয়টি সন্দর্ভে বিভক্ত।১৫০০শকাব্দের কিছু পরে ইনার রচনা কাল।"গোপালচম্পূঃ" সন্দর্ভের পরে লিখিত।শ্রীমদ্ গোপাল ভট্ট প্রাচীন-বৈষ্ণবাচার্য্য শ্রীমাধ্বাচার্য্যাদির গ্রন্থ হতে সারভাগ সংগ্রহ করে এই গ্রন্থ রচনা করেন। শ্রীজীব সেই গোপাল ভট্ট লিখিত পুরাতন গ্রন্থ দেখে ক্রমে পরিপাটি সজ্জিত করে বিস্তারিত করেছেন।এই গ্রন্থটি অশেষ দার্শনিক বিচার ও বহুদর্শিতাপূর্ণ। ছয়টি সন্দর্ভের মধ্যে তত্ত্ব,ভাগবৎ ও পরমাত্মা সন্দর্ভকে প্রমাণ ভাগে এবং কৃষ্ণ, ভক্তি ও প্রীতি সন্দর্ভকে প্রমেয়ভাগে পরিমাণ যোগ্য বা জ্ঞেয়) ধরা যেতে পারে।সন্দর্ভের সিদ্ধান্ত-প্রণালী সর্বাংশে ভাগবতের অনুগত,এজন্য সন্দর্ভের শেষ তিনটি সন্দর্ভে শ্রীকৃষ্ণের ও তদীয় প্রাপ্তির উপায় ভক্তি এবং তার পরাবস্থা যে প্রীতি তার বিচার করেছেন।*
*🌹সর্বসম্বাদিনী=উক্ত ভাগবত-সন্দর্ভের বা ষট্ সন্দর্ভের শ্রীজীব-কৃত টীকা বা অনুব্যাখ্যা।এতে প্রথম চার সন্দর্ভের ব্যাখ্যা আছে।ফলে এটিকে একটি পৃথক গ্রন্থ বলেই বোধ হয়।*
*☘শ্রীজীব-কৃত সুবৃহৎ-- বাইশ হাজার শ্লোকাত্মক গদ্য-পদ্যময় কাব্য-- "গোপাল চম্পূ", দুইভাগে বিভক্ত=পূর্বচম্পূ ও উত্তরচম্পূ।ষট্ সন্দর্ভের অন্তর্গত শ্রীকৃষ্ণসন্দর্ভে যে সিদ্ধান্ত দার্শনিক আকারে মীমাংসিত, এতে তাই কাব্যকারে বর্ণিত।পূর্বচম্পূ ১৫১০ শকে এবং উত্তরচম্পূ ১৫১৪ শকে বৈশাখ মাসে সম্পূর্ণ হয়।এর সমস্ত সিদ্ধান্ত পৌরাণিক বাক্যে সমর্থিত।পূর্বোক্ত "পদ্যাবলীর" টীকাকার ঁবীরচন্দ্র গোস্বামী মহোদয় এই মহাগ্রন্থের "শব্দার্থ বোধিকা" নামে টীকা রচনা করেছেন।*
*🍀সঙ্কল্প-কল্পদ্রুম=এটিও দার্শনিক কাব্য গ্রন্থ।চম্পূর মতো এতেও লীলা ও সিদ্ধান্ত দুই আছে।সমস্ত বৈষ্ণব-সিদ্ধান্ত অতি সংক্ষেপে জানবার অপূর্ব গ্রন্থ।আর একটি শ্রীজীব-কৃত মহাকাব্য "মাধব-মহোৎসব" শ্রীরাধার অভিষেক ও দ্বারকা হতে ব্রজে এসে শ্রীরাধার সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ উপলক্ষ্যে যে উৎসব সম্পন্ন হয়, তাইই এই কাব্যে মুখ্য বর্ণনীয় বিষয়।এটি মহাকাব্য-লক্ষণের কোন অংশে কম নহে। শ্রীজীব গোস্বামীর অন্যতম অক্ষয় কীর্তি "হরিনামামৃত-ব্যাকরণ"। এটিই সংস্কৃত ব্যাকরণের শেষ গ্রন্থ। সুতরাং এতে অধিকাংশ প্রাচীন ব্যাকরণের মত উদ্ধৃত হয়েছে।এটি লঘু ও বৃহৎভেদে দুইটি। ব্যাকরণশাস্ত্র শুষ্ক শাস্ত্র।বৈষ্ণবগণের যাতে ব্যাকরণ শিক্ষার সঙ্গে সঙ্গে ভক্তির অনুশীলন হয়,এই উদ্দেশ্যে ব্যাকরণের সমস্ত সংজ্ঞা, উদাহরণ ও সূত্রগুলি শ্রীভগবন্নামাত্মক করে সাহিত্য জগতে এক অপূর্ব কৃতিত্ত্ব প্রদর্শন করেছেন। যেমন=ক-কার স্থানে ক-রাম, খ-রাম ইত্যাদি। ং-বিষ্ণুচক্র, ঃ-বিষ্ণুসর্গ।স্বরবর্ণ-সর্বেশ্বর, ব্যঞ্জনবর্ণ-বিষ্ণুজন ইত্যাদি। বৈষ্ণবের প্রিয় এমন সরল ব্যাকরণ আর নাই।দুঃখের বিষয়,ইঁনার পঠন-পাঠন অতীব বিরল। ইহা ছাড়া "সূত্রমালিকা" ও "ধাতু-সংগ্রহ" গ্রন্থও ব্যাকরণাংশ বলেই উল্লেখ যোগ্য।*
*🌻যোগসার-স্তবের টীকা,অগ্নিপুরাণের গায়ত্রীর টীকা, শ্রীরাধাপদচিহ্নের টীকা,ভাবার্থ-সূচকচম্পূ ও শ্রীমদ্ভাগবতের ক্রম সন্দর্ভ টীকাও শ্রীপাদ জীব গোস্বামী প্রণীত।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭৫. শ্রীগোপালভট্ট গোস্বামী 🏵️ শ্রীরঘুনাথ ভট্ট গোস্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob75.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
