✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. হরিবাসর কীর্তন 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu23.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠👇👇👇🙏👇👇👇📚PDF গ্রন্থ📚
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🔔🔔🔔👇👇👇পূর্ব লীলা 👇👇👇🔔🔔🔔🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
২২. শচী মায়ের স্বপ্ন😴 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu22.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(২৩)সংক্ষিপ্ত কথন🌻*
*🙌🙌জয় মহাপ্রভু🙌🙌*
*🌻🌻হরিবাসর কীর্তন🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻একদিন একাদশী,শ্রীহরিবাসর।শ্রীবাস অঙ্গনে শ্রীগৌরসুন্দর আনন্দে বিভোর হয়ে নৃত্য আরম্ভ করলেন।চারিদিক ঘিরে ভক্তবৃন্দ কীর্তন আরম্ভ করলেন।"গোপাল,গোবিন্দ" এই নাম কীর্তন চলতে লাগল।উষাকাল (ভোরবেলা) হতে মহাপ্রভু নৃত্য করছেন।ভক্তগণ তিনদলে কীর্তন করতে আরম্ভ করলেন।একদল শ্রীবাস পন্ডিতের,একদল মধুকন্ঠ মুকুন্দের আর একদল গোবিন্দ দত্তের।অদ্বৈত,নিত্যানন্দ গদাধর প্রমুখগণ কীর্তনে নর্তনে আনন্দে বিহ্বল হলেন।হঠাৎ মহাপ্রভু গৌরচন্দ্র আর্তস্বরে কাঁদতে লাগলেন।সে কান্না এমন প্রাণস্পর্শী যে, যে ব্যক্তি শোনে সেই বিহ্বল হয়ে পড়ে।তার পর মহাপ্রভু কান্না থেমে,হাসতে আরম্ভ করলেন, সে কি অট্ট অট্ট হাসি তাহাও প্রহর খানিক চলিল।*
*যখন কান্দেন প্রভু প্রহরেক কান্দে।*
*লুটায় ভূমিতে কেশ তাহা নাহি বান্ধে।।*
*যখন হাসয় প্রভু মহা অট্টহাস।*
*সেই হয় প্রহরেক আনন্দ বিলাস*।।
*🌻মহাপ্রভু নাচতে নাচতে মাটিতে পড়ে যান।ভক্তগণ ধরে তুলতে চেষ্টা করেন, কিন্তু শ্রীদেহ এত ভারী হয় যে দশ বিশজন তুলতে পারেন না।আবার কখনো দেহ, তুলোর মত হালকা হয়ে যায়।তখন যেকোন একজন মহাপ্রভুকে কাঁধে নিয়ে নাচতে পারবেন।মহাপ্রভু যখন নৃত্য করতে করতে মূর্ছিত হয়ে পড়েন, তখন ভক্তগণ কানে হরিধ্বনি হরিবোল বললেই মূর্ছিত দূর হয়,তখন শ্রীদেহ মহাকম্প আরম্ভ হয়।কখনও বা দেহ হতে এত ঘাম বাহির হয় তখন মনে হয় "মূর্তিমতী গঙ্গা যেন আইলা শরীরে"।আবার শ্রীদেহ আগুনের মত গরম হয়।ভক্তগণ যতই চন্দন লেপন করেন, সবই ক্ষণকাল মধ্যে শুকিয়ে যায়।আবার কখনও নাক দিয়ে ভীষণ ভাবে শ্বাস বহিতে থাকে।কখনো বা মহাপ্রভু সকলের চরণ ধরতে যান, সকলে চারিদিকে ছুটে পালান।আবার কখনো নিত্যানন্দের পিঠে পিঠ দিয়ে বসেন,কারও মাথায় চরণ তুলে দেন।একবার যার পায়ে ধরে,আবার পরক্ষণে,তার মাথায় উঠে বসেন।কখনও তিনি বলদের মত মুখে বাদ্যধ্বনি করেন,কখনও ত্রিভঙ্গ হয়ে চরণে চরণ যুড়েন।করে কর দিয়ে বাঁশী ধরার ছন্দে নয়ন মনোহারী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন।কৃষ্ণাবেশে অদ্ভুত নৃত্য করেন।ভক্তগণ আনন্দ সাগরে মগ্ন হয়ে দর্শন করতে থাকেন।*
*অপরূপ কৃষ্ণাবেশ অপরূপ নৃত্য।*
*আনন্দে নয়ন ভরি দেখে সবভৃত্য।।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*বানান ভুল মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. মহাপ্রভুর প্রকাশ ও ভোজন লীলা 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu24.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
