শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২২. শচী মায়ের স্বপ্ন 😴 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu22.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
২২. শচী মায়ের স্বপ্ন😴 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu22.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
        এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_34.html                  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🔔🔔🔔👇👇👇পূর্ব লীলা 👇👇👇🔔🔔🔔🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২১. নিত‍্যানন্দ মিলন 🤗 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu21.html
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(২২)সংক্ষিপ্ত কথন🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""
*🌼🌼শচী মায়ের স্বপ্ন🌼🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻একদিন নিশিশেষে শচীমাতা এক মধুর স্বপ্ন দেখলেন।পরদিন সকালে আস্তে আস্তে নিমাইচাঁদের কাছে বর্ণনা করেন।বাপ নিমাই!শেষ রাত্রে এক স্বপ্ন দেখলাম। দেখি কি তুই আর নিত‍্যানন্দ ছোট,যেন পাঁচ বছরের শিশু হয়ে আমার আঙ্গিনায় মারামারি করছিস।মারামারি করতে করতে দুইজনে গোসাঞির ঘরে প্রবেশ করলি।একটু পরেই মন্দির হতে বাহির হলি চার জন।তোরা দুইজন,আর কৃষ্ণ ও বলরাম।চারজনে কি হাতাহাতি ও বচসা। রাম-কৃষ্ণ তোদের দুইজনকে বলেন, তোরা কোথা হতে এলি?এ তো চিরদিন আমাদের ঘর-দুয়ার।তোরা এখনি বাহির হয়ে যা।এই ঘর,বাড়ী,এই দধি-দুগ্ধ-সন্দেশ সব আমাদের।তোরা এখনি বাহির হ।তাদের কথার উত্তরে নিত‍্যানন্দ বললেন,তোদের সে কাল বয়ে গেছে।যে কালে তোরা গোয়ালা ছিলি,দধি দুগ্ধ নবনী সব চুরি করে খেয়েছিস,গোয়ালার যুগ চলে গেছে। এখন ব্রাহ্মণের যুগ।এখন এসব ছেড়ে দিয়ে চলে যা।যদি ভাল কথায় না যাস, সত‍্যি বলছি মেরে তাড়াব।তখন নিত‍্যানন্দের প্রতি বলরাম তর্জন গর্জন করে বলে,দোহাই,ভাই কানায়ের কোন জিনিসে হাত দিবি না,যদি হাত দিস বেঁধে রাখব।নিতাই তখন বলে,তোর কৃষ্ণকে আমি ভয় করি না।"গৌরচন্দ্র বিশ্বম্ভর আমার ঈশ্বর"।তারপর মা বলছেন,তোরা চারজন একজনের হাতের জিনিস আর একজনে কেড়ে খাই।একজনার মুখে আর একজন মুখ দিয়ে খাই।নিতাই যখন আমাকে মা বলে ডেকে বলে "মা অন্ন দাও" বড় ক্ষুধা পেয়েছে। এরপরই আমার ঘুম ভেঙ্গে গেল।স্বপ্নের কথা শুনে গৌরহরি বললেন,মা!বড়ই সুস্বপ্ন দেখেছ।এই সুখের কথা কাউকেও বোলো না।তোমার ঘরে যে সেবিত ঠাকুর তাঁরা প্রত‍্যক্ষ।তোমার স্বপ্নের কথা শুনে আমার বিশ্বাস দৃঢ় হল।আমি যখন ঠাকুরকে ভোগ দেয়,প্রায়ই দেখি আধা-আধি থাকে না।আমার মনে হত তোমার বউ বিষ্ণুপ্রিয়া ঐ সব চুরি করে খায়।লজ্জায় কাউকেও বলি নাই।আজ সন্দেহ দূর হল।আজ বুঝলাম ঠাকুরই প্রত‍্যক্ষ তাঁরাই সেবা করেন।*
*মুই দেখো বারে বারে নৈবেদ‍্যর সাজে।*
*আধাআধি না থাকে না কহি কারে লাজে।।*
*তোমার বধূরে মোর সন্দেহ আছিল।*
*আজি সে আমার মনে সন্দেহ ঘুচিল।।*
*🌻আড়ালে থেকে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের কথা শুনে একাকীই মধুর হাসি হাসলেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
        *বানান ভুল মার্জনীয়*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. হরিবাসর কীর্তন 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu23.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
adds