শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩৭. অভিনব প্রবোধ বাক‍্য 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu37.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৭)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু, সংক্ষিপ্ত কথন।*
*🌻অভিনব প্রবোধ বাক‍্য🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*প্রভু গৌরহরি সন্ন‍্যাস নিবেন।এই সংবাদ চাপা রাখা গেল না।শচীমাতা শুনলেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী শুনলেন।বহু ভক্তবৃন্দ শুনলেন।চতুর চূড়ামণি তাদেরকে প্রবোধ দিয়ে আশ্বস্ত করলেন।ভক্তদের বললেন, তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ জন্ম জন্মান্তরের।প্রত‍্যেক জন্মেই তোমরা আমার সঙ্গে আছ।এই মত আরও দুই অবতার আছে।তাতেও তোমরা আমার সঙ্গে এই মত কীর্তনানন্দে মেতে থাকবে।*
*🌻জননীকে বললেন,মা তুমি আমার আজকের মা নও।এক সময় তুমি ছিলে পৃশ্নি।তখন তোমার পুত্র হয়েছিলাম।তারপর তুমি অদিতি, আমি বামন। তুমি দেবাহূতি মাতা, আমি পুত্র কপিল। তারপর তুমি কৌশল‍্যা, আমি রামচন্দ্র, অনন্তর তুমি দেবকী মাতা,আমি দেবকী পুত্র।আরও দুই জন্মে এইরকমে সংকীর্তনারম্ভে আমি তোমার পুত্র হব।তোমরা আমার কখনও ছাড়াছাড়ি হতে পারে না।*
*🍁মহাপ্রভু সকলকে বললেন=*
*তোমরাই ভাব আমি সন্ন‍্যাস করিয়া।*
*চলিলাঙ আমি তোমা সভারে ছাড়িয়া।।*
*সর্বথা তোমরা ইহা না ভাবিহ মনে*।
*তোমা সভা আমি না ছাড়িব কোন ক্ষণে।।*
*🌻মহাপ্রভু সন্ন‍্যাসী হবেন এই সংবাদে জননী ও ঘরণী বজ্রাহতের মত নির্বাক হয়েছিলেন।প্রভুর মধুর কথাবার্তায় তারা সকলে বুঝলেন যে মায়ের অবাধ‍্য হয়ে পত্নীর প্রাণে ব‍্যথা দিয়ে তিনি কোন কাজ করবেন না। সকলেই আশ্বস্ত হলেন।🌻তখন হতে নিমাইয়ের অন‍্যরূপ হল।জননী ও গৃহিণীকে ভুলাবার জন্য গৃহকার্য‍্যে একান্ত ভাবে মনোনিবেশ করলেন। ছাত্রগণকে পড়াতে লাগলেন।নিত‍্য সন্ধ‍্যাবন্দনা,গৃহদেবতার অর্চনা নিপুণভাবে করতে লাগলেন। এমন কি গৃহের আয় ব‍্যয় সংক্রান্ত ব‍্যাপারেও মনোনিবেশ করলেন। সংসারের কার্য‍্যে এত অভিনিবেশ দেখে শচীমা ও শ্রীমতী বিষ্ণুপ্রিয়া তুষ্ট হয়ে গেলেন যে, তাঁদের প্রাণধন কখনও সংসার ছাড়বে না।*
*🙌জয় শ্রীগৌরহরির জয়🙌*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds