✧═══════════•❁❀❁•═══════════✧
১০৭. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda107.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১০৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda106.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৭)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলী*
*🙏🙏গৌরাঙ্গ--তত্ত্ব🙏🙏*
****************************
*🍀এর পরের স্তব-পদ্যটিও উদ্ধৃত করা যাচ্ছে, যথা=*
*"অপারং কস্যাপি প্রণয়িজনবৃন্দস্য কুতুকী,*
*রসস্তোমং হৃতা মধুরমুপভোক্তুং কমপি যঃ।*
*রুচিং স্বামাবভ্রে দ্যুতিমিহ তদীয়াং প্রকটয়ন্,*
*স দেবশ্চৈতন্যাকৃতিরতিতরাং নঃ কৃপয়তু।।"*
*🌻যিনি প্রণয়িণী ব্রজবালাগণের কোন অদ্ভুত মধুর রস হরণ করে স্বয়ং তদ্ভাবে সেটি আস্বাদনের জন্য তাঁদের দ্যুতি প্রকটন এবং নিজ দ্যুতি আবরণ করেছেন,পরম কুতুকী সেই শ্রীচৈতন্যদেব আমাদেরকে অতিশয় কৃপা করুন*।
*🍁কলিতে এক শ্যামাঙ্গ যুগাবতারের কথা শাস্ত্রে আছে যেমন=*
*"কৃতে শুক্লো ধর্ম্মমূর্তি রক্তস্ত্রেতাযুগে মতঃ।*
*দ্বাপরে চ কলৌচাপি শ্যামাদঃ পরিকীর্তিতঃ।।"*
*🌹কিন্তু এই শ্রীগৌরাঙ্গ যুগাবতার নহেন, ইনি সাক্ষাৎ অবতারী।এই প্রেমঘনদেবের পীতমূর্তির কথা শ্রুতিতেও ধ্বনিত হয়েছে যথা=*
*"যদাপশ্যঃ পশ্যতে রুক্মবর্ণং কর্ত্তারমীশং পুরুষং ব্রহ্মযোনি" মিত্যাদি।*
*🌺শ্রীমদ্ বলদেব বিদ্যাভূষণ মহোদয় বহু জায়গায় শ্রীগৌরাঙ্গতত্ত্ব নির্ণয়ে এই শ্রুতির উল্লেখ করেছেন।শ্রীরাধার ভাব ও কান্তি দ্বারা শ্রীকৃষ্ণ স্বীয় ভাব ও স্বীয়(নিজ) কান্তি আবৃত করে ছন্নভাবে বৈবস্বতমন্বন্তরের অষ্টাবিংশতিতম কলি-সন্ধ্যায় অবতীর্ণ হন এও পূজ্যপাদ গোস্বামী মহোদয়গণের সিদ্ধান্ত।তাঁদের যুক্তি এই যে বিষ্ণুধর্মে শ্রীভগবানকে ত্রিযুগ বলে অভিহিত করা হয়েছে।শ্রীমদ্ভাগবতে প্রহ্লাদের স্তবে লিখিত আছে =*
*"ছন্নঃ কলৌ যদভবস্ত্রিযুগোহথ স ত্বম্।"*
*🌳নিজের রূপ প্রেয়সীর বর্ণে আচ্ছাদন করেই তিনি প্রচ্ছন্ন বেশে কলিতে অবতীর্ণ হন।মহানুভবগণের প্রত্যক অনুভবই সত্য। কিন্তু এই অনুভবের যথেষ্ট তারতম্য আছে। শ্রীচৈতন্যচরিতামৃতে ভক্ত বিশেষের এইরকম অনুভবের তারতম্য সম্বন্ধে উল্লেখ করে গ্রন্থকার মহোদয় লিখেছেন=*
*🌷সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার।*
*🌷আপনে চৈতন্যরূপে কৈল অবতার।।*
*🌷অতএব চৈতন্য গোসাঞী পরতত্ত্ব সীমা।*
*🌷তারে ক্ষীরোদশায়ী কহি কি তার মহিমা।।*
*🌷সেহো তো ভক্তের বাক্য নহে ব্যভিচারী।*
*🌷সকল সম্ভবে,কৃষ্ণ যাতে অবতারী।।*
*🌷অবতারীর দেহে নব অবতারের স্থিতি।*
*🌷কেহো কোনরূপে কহে যেমন যার মতি।।*
*🌷কৃষ্ণকে কহয়ে কেহ নর-নারায়ণ।*
*🌷কেহো কহে কৃষ্ণ হয়েন সাক্ষাৎ বামন।।*
*🌷কেহো কহে কৃষ্ণ ক্ষীরোদশায়ী অবতার।*
*🌷অসম্ভব নহে সত্য বচন সবার*।।
*🌷কেহ কহে পরব্যোমনারায়ণ করি।*
*🌷সকল সম্ভবে,কৃষ্ণে যাতে অবতারী।।*
🌹🌹🌹🌹🌹🌹
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ১০৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda108.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
