✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১২৮. মহাপ্রভুর সঙ্গে রাজার মিলন👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda128.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১২৯. মহাপ্রভুর সঙ্গে রাজার মিলন👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda129.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৯)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
*প্রতাপরুদ্রদেব উদ্ধার (চৈঃভাঃকথা*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🍀শ্রীচৈতন্য ভাগবতের বর্ণনা অনুসারে,মহাপ্রভু যে সময় নীলাচলে প্রথম শুভ বিজয় করেন তখন গজপতি প্রতাপরুদ্র বিজয়নগর জয় করবার জন্য গিয়েছিলেন।কিছুদিন পুরীতে বাস করবার পর গঙ্গা ও শচীমাতাকে দেখবার জন্য মহাপ্রভু গৌড়দেশে আসেন এবং পুনঃ রামকেলি হয়ে নীলাচলে যাত্রা করেন।মহারাজ প্রতাপরুদ্র এই সময় মহাপ্রভুকে দেখবার জন্য কটক থেকে পুরীতে আগমন করলেন ও তাঁকে দর্শন করবার জন্য ভক্তগণকে বিশেষ অনুনয় বিনয় করতে থাকেন।রাজার আর্ত্তি দেখে ভক্তগণ রাজাকে আড়াল থেকে মহাপ্রভুর নৃত্য-গীত দেখতে পরামর্শ দেন।আড়াল থেকে রাজা গৌরহরির নৃত্য-গীত দেখতে আরম্ভ করলেন।দেখতে পেলেন দিব্যোন্মাদ অবস্থায় মূর্ছিত হয়ে মহাপ্রভু ভূতলে গড়াগড়ি দিচ্ছেন, নয়নের জলে ও মুখের লালায় তাঁর শ্রীঅঙ্গ সিক্ত হচ্ছে।দিব্যভাব রাজা বুঝতে পারলেন না,তাঁর মনে ঘৃণার ভাব এলো।রাজা মহাপ্রভুর এ সমস্ত দেখে ঘরে ফিরে গেলেন।সে-দিন রাত্রে স্বপ্ন দেখতে লাগলেন=*
*🌷রাজা দেখে-- জগন্নাথ-অঙ্গ ধূলাময়।*
*🌷দুই শ্রীনয়নে যেন গঙ্গা-ধারা হয়।।*
*🌷দুই শ্রীনাসায় জল পড়ে নিরন্তর।*
*🌷শ্রীমুখের লালা পড়ে,তিতে কলেবর।।*
*(চৈঃভাঃ অন্ত্য=৫|১৬৮-১৬৯)*
*🌺রাজা শ্রীজগন্নাথদেবের শ্রীচরণ স্পর্শ করতে উদ্যত হলে শ্রীজগন্নাথ বলছেন--,তোমার অঙ্গ কর্পূর-চন্দনে বিলেপিত।আমার শরীর ধূলা-লালাময়। তুমি আমায় স্পর্শ কোরো না। আমি যখন নৃত্য করছিলাম, তখন আমার অঙ্গে ধূলা লালা দেখে তুমি আমায় ঘৃণা করেছিলে।*
*🌷সেই ক্ষণে দেখে রাজা সেই সিংহাসনে।*
*🌷চৈতন্যগোসাঞী বসি,আছেন আপনে।।*
*🌷সেই মত সকল শ্রীঅঙ্গ ধূলাময়।*
*🌷রাজারে বলেন হাসি, এ ত যোগ্য নয়।।*
*(ঐ=৫|১৭৭-১৭৮)*
*🍀এবার গজপতি প্রতাপরুদ্র মহারাজ বুঝতে পারলেন যিনি জগন্নাথ তিনিই সন্ন্যাসীরূপী শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু।তখন মহারাজ ভূতলে পড়ে বার বার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন।*
*💧শ্রীপ্রতাপরুদ্রেরবংশাবলী💧*
••••••••••••••••••••••••••••••••••••••••
*🌻সূর্য্য বংশের শেষ রাজা শ্রীচূড়ঙ্গদেব।শ্রীচূড়ঙ্গদেবের সপ্তম অধস্তন পুরুষ শ্রীঅনঙ্গ ভীমদেব। ইনি শ্রীজগন্নাথের বতর্মান মন্দির প্রায় আটশ বছর আগে নির্মাণ করেছিলেন।*
*শ্রীঅনঙ্গভীমদেবের সপ্তম অধস্তন পুরুষ শ্রীকপিলেন্দ্রদেব (১৪৩৫-১৪৭০)।তাঁর পুত্র শ্রীপুরুষোত্তমদেব(১৪৭০-১৪৯৭)। শ্রীপুরুষোত্তমদেবের পুত্র শ্রীপ্রতাপরুদ্রদেব(১৪৯৭-১৫৪১)। পদ্মা,পদ্মালয়া,শ্রীইলা ও মহিলা এই চারজন প্রতাপরুদ্রের মহিষী ছিলেন। প্রতাপরুদ্র দেবের তিনপুত্র--, পুরুষোত্তম জানা,কালু আদেব ও কখাড় আদেব।শ্রীমতী তুক্কা নামে প্রতাপরুদ্রের এক কন্যা ছিলেন। শ্রীসরস্বতী বিলাস নামক গ্রন্থে উৎকল রাজাদের বংশাবলীর বিশেষ বর্ণনা আছে।*
*শ্রীপুরুষোত্তম জানা শ্রীরাধা ঠাকুরাণী কর্তৃক স্বপ্নদৃষ্ট হয়ে নীলাচল চক্রবেড়ের মধ্য হতে শ্রীবৃন্দাবনে শ্রীগোবিন্দ দেব কাছে আগমন করেছিলেন।*
*প্রতাপরুদ্র দেবের রাজ্য সীমা (১৪৯৭ খৃঃ) বাংলাদেশের হুগলী ও মেদিনীপুর জেলা থেকে আরম্ভ করে মাদ্রাজের গুণ্টুর জেলা পর্যন্ত এবং তেলেঙ্গানার অধিকাংশ প্রতাপরুদ্রের অধিকারে ছিল।১৫১০ খৃষ্টাব্দের প্রারম্ভে প্রবল পরাক্রান্ত শ্রীকৃষ্ণদেব রায় বিজয় নগরের সিংহাসনে আরোহণ করার পর উড়িষ্যা রাজ্যের দক্ষিণ ভাগ বিজয়ে মনোনিবেশ করেন।তাই দক্ষিণ সীমা রক্ষা করবার জন্য প্রতাপরুদ্রদেব দক্ষিণ দিকে যাত্রা করেন।এ সময় মহাপ্রভু নীলাচলে শুভাগমন করেন।*
*🌷যে সময় ঈশ্বর আইলা নীলাচলে।*
*🌷তখন প্রতাপরুদ্র নাহিক উৎকলে।।*
*🌷যুদ্ধ রসে গিয়াছেন বিজয় নগরে।*
*🌷অতএব প্রভু না দেখিলা সেই বারে।।*
*শ্রীচৈতন্য চরিতামৃতে আছে, দক্ষিণ গোদাবরী,উত্তরে রূপ-নারায়ণ নদের তীরবর্তী পিছলদা পর্যন্ত।*
*🌷পিছলদা পর্য্যন্ত সেই যবন আইলা।*
*প্রতাপরুদ্র দেবের অপ্রকট সম্বন্ধে সঠিক সংবাদ কিছুই পাওয়া যায় না।ময়ূরভঞ্জের রাজধানী বারিপদা থেকে এগার মাইল দক্ষিণে পূর্বদিকে প্রতাপপুর নামে এক গ্রাম আছে।প্রতাপরুদ্র মহারাজের সমাধি মন্দির নাকি সেখানে ছিল। বর্তমান নদীর ভাঙ্গনে তা জলমগ্ন হয়েছে।বিগ্রহগণ (মহাপ্রভু,জগন্নাথ ও দধিবামন) প্রতাপপুরে অন্যত্র অবস্থান করছেন।শ্রীগৌর আবির্ভাব তিথিতে প্রতাপপুরে মহোৎসব হয়।(শ্রীক্ষেত্র, গৌড়ীয় মিশন)।*
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩০. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda130.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
