✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১২৯. মহাপ্রভুর সঙ্গে রাজার মিলন👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda129.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩০. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda130.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩০)শ্রীরামানন্দ রায়,বিশাখা*
*মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা*
***************************
*🌻মহাপ্রভু দক্ষিণ দেশ হতে ফেরবার পরই শ্রীধাম বৃন্দাবন যাবেন বলে বাসনা প্রকাশ করলেন।এই কথায় ভক্তগণের প্রাণ বিদীর্ণ (ছিন্ন ভিন্ন )হতে লাগিল।তিনি প্রতিপদের চাঁদের মত দেখা দিয়েই আবার ভক্তগণদের অন্ধকারে ফেলে অন্তর্দ্ধান করবেন, ভক্তগণ এইকথা ভেবে ব্যাকুল হলেন,বিশেষ করে রাজা প্রতাপরুদ্র এই সংবাদে মর্ম্মাহতও ম্রিয়মাণ হয়ে পড়লেন। তিনি রামরায় ও সার্বভৌম ভট্টাচার্য্য মহাশয়কে ডেকে বললেন, "এই তো শ্রীগৌরসুন্দর সেদিন দক্ষিণ হতে ফিরে এলেন,আমি যদিও তাঁর শ্রীচরণ দর্শনে অধিকারী না,তথাপি তিনি যে এখানে বিরাজ করছেন,তা মনে করেই আমার হৃদয় আনন্দ অনুভব করে। কিন্তু তিনি এ জায়গা থেকে চলে গেলে আমি কোন ভাবেই তিষ্ঠিতে(বেশীদিন বাস করতে) পারব না।তাঁকে ছাড়া এখন আমার এই রাজ্য-বৈভব আদি কিছুই ভালো লাগে না।আপনারা তাঁকে অনুনয় বিনয় করে এই স্থানেই রাখবেন। যথা শ্রীচরিতামৃতে=*
*🌷প্রভুর ইচ্ছা হইল যাইতে শ্রীবৃন্দাবন।*
*🌷শুনিয়া প্রতাপরুদ্র হইল বিমন।।*
*🌷সার্বভৌম রামানন্দ আনি দুইজনে।*
*🌷দোঁহাকে কহেন রাজা বিনয় বচনে।।*
*🌷নীলাদ্রি ছাড়ি প্রভুর মন অন্যত্র যাইতে।*
*🌷তোমরা করিহ যত্ন তাঁহারে রাখিতে।।*
*🌷তাঁরে বিনা এই রাজ্য মোর নাহি ভায়।*
*🌷গোসাঞী রাখিতে দোঁহে করিহ উপায়।।*
*🌻ইঁনারা উভয়েই এ বিষয়ে আগে হতে চেষ্টা করছিলেন,তার উপর আবার রাজার অনুনয়।মহাপ্রভু শ্রীবৃন্দাবন যেতে কৃতসঙ্কল্প হচ্ছেন, তাঁকে বাধা দেওয়া অসম্ভব। কিন্তু ইঁনারা একটি নীতি অবলম্বন করলেন ; মহাপ্রভুর সঙ্কল্পে বাধা না দিয়ে মাঝে মধ্যে এক একবার গমনের দিন সম্বন্ধে এক একটা আপত্তি উত্থাপন করতে লাগলেন।মহাপ্রভু জ্যৈষ্ঠমাসে শ্রীধাম বৃন্দাবন যেতে উদ্যত হলেন, রামরায় ও সার্বভৌম তাঁর শ্রীচরণতলে এসে বলতে লাগলেন, "তুমি বৃন্দাবনে যাবে, তাতে কে তোমায় বাধা দিবে? আর বাধা দিলেই বা তুমি তাতে বাধ্য হবে কেন?আমরা এখন সেরকম বাধা দিতে আসি নাই।আমরা বলি, এই তো রথযাত্রা এসে পড়েছে,এখন তুমি এখানে না থাকলে আমাদের মনোকষ্ট হবে,রথযাত্রা দেখে না হয় তার পরে যেও।আমরা আর আপত্তি করব না।*
*🌲তাঁদের কথা শুনে মহাপ্রভু সম্মত হলেন। রথযাত্রা চলে গেল,তিনি আবার বৃন্দাবন যাবার উদ্যত হলেন। সার্বভৌম ও রামানন্দ আবার তাঁর কথায় সায় দিয়ে বললেন, "যাবে বৈ কি, আমরা কি তোমায় ধরে রাখতে পারব?তবে এখন অত্যন্ত বৃষ্টি বাদল।তোমার তো কিছুতেই কষ্ট নাই, কিন্তু আমাদের মনে অত্যন্ত কষ্ট হবে।আমাদের সততই( সবসময়ই ) মনে হবে বন জঙ্গলের পথে তুমি কোথায় ভিজছো, কোথায় কত কষ্ট পাচ্ছো।বৃষ্টি বাদেলের দিন চলে যাক, কার্তিকমাসে যেও।তাঁদের কথা শুনে শ্রীগৌরহরি মৌন অবলম্বন করলেন। আষাঢ়,শ্রাবণ, ভাদ্রমাস চলে গেল,কার্তিকমাসে মহাপ্রভু বললেন, তবে এখন তোমরা আমায় বিদায় দাও বৃন্দাবনে যাবার জন্য?ইঁনারা করজোড়ে বলতে লাগলেন, তোমাকে বিদায় দেওয়া অসম্ভব।এই তো শীত উপস্থিত হ'ল,উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়ানক শীত,তুমি ভীষণ শীতে নগ্নদেহে বা খালি গায়ে বনে বনে ঘুরে বেড়াবে, আর আমরা শীতবস্ত্র গায়ে দিয়ে ঘরে আরাম ভোগ করব, এইকথা মনে করেও প্রাণ ফেটে যাচ্ছে।শীতকাল যাক, শুভ বসন্তের শুরুতে দোলযাত্রার পরে শ্রীধাম বৃন্দাবনে যেও।এখন আমরা কিছুতেই যেতে দিব না। যথা, শ্রীচরিতামৃতে=*
*🌷দোঁহে কহে রথযাত্রা কর দরশন।*
*🌷কার্তিক মাস আইলে করিহ গমন।।*
*🌷কার্তিক আইলে কহে এবে মহাশীত।*
*🌷দোলযাত্রা দেখি যাইও এই ভাল রীত।।*
☆ ☆ ☆ ☆ ☆
*🌷যদ্যপি স্বতন্ত্র প্রভু নাহি নিবারণ।*
*🌷ভক্ত ইচ্ছা বিনা তবু না করে গমন।।*
*🌹এইরকম বাধায় বাধায় দুই বৎসর চলে গেল, মহাপ্রভু রাম রায়াদির অনুরোধে দুই বৎসর নীলাচলেই থেকে গেলেন।দেখতে দেখতে আবার রথযাত্রা সামনে এসে গেল।গৌড়ীয় ভক্তগণ শ্রীগৌরাঙ্গের শ্রীচরণ দর্শনের জন্য মনের আনন্দে আবার নীলাচলে উপস্থিত হলেন।নীলাচলের রথোৎসব স্বভাবতই ভক্তগণের অত্যন্ত আনন্দের উৎসব। শ্রীকবিকর্ণপুর লিখেছেন=*
*"উৎপক্ষ্মাক্ষিসরোরুহাঞ্জলিপুটৈ নীলাদ্রিচূড়ামণেঃ,*
*শ্রীমূর্ত্তিচ্ছরিতামৃতানি পিবতামুল্লাসধন্যাত্মনাম্।*
*নিস্পন্দং পুলকাবলীবিলসতামানন্দ মন্দাকিনী,*
*কল্লোলৈঃ কিল তত্রতত্র ভবতামাসীন্মহানুৎসবঃ।।*
*🌻নীলাচলবাসীর এই মহামহোৎসব ভক্তজনের হৃদ্য ও আস্বাদ্য এবং সুকবির বর্ণনীয়। কিন্তু গৌড়ীয় ভক্তগণ কেবল শ্রীরথযাত্রার উৎসব দেখবার আকুল নন।তাঁদের প্রাণের প্রাণ,আত্মার আত্ম,শ্রীগৌরাঙ্গসুন্দরের মুখশশি সন্দর্শন করাই তাঁদের হৃদয়ের পূর্ণকাঙ্খক্ষা।বৎরান্তে বা বৎসরের শেষে ভক্তগণ নীলাচলে উপস্থিত হয়ে মহাপ্রভুর সঙ্গে সম্মিলিত হলেন,রথযাত্রার আনন্দ উপভোগ করলেন,নৃত্য কীর্তনে যেন গোলোকরস উছলিয়ে উঠিল।তাঁরা বলেন গোলোকে যে সুখ, তার থেকে অনেক অনেক বেশী সুখ আমরা মহাপ্রভুর সঙ্গে রথযাত্রায় পায়। রথযাত্রার উৎসব অতিবাহিত হল।গৌরহরি আবার শ্রীবৃন্দাবন যাত্রার প্রস্তাব উত্থাপন করলেন। প্রস্তাব শোনামাত্রই ভক্তগণের মুখ শুকিয়ে গেল, কিন্তু উপায় নেই, তাঁকে আর বাধা দিয়ে রাখা যাবে না।এবারে মহাপ্রভু রামানন্দ ও সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্যকে ডাকলেন, তাঁদেরকে প্রীতিপূর্বক আলিঙ্গন করে মধুর কথায় বললেন, শ্রীবৃন্দাবন দর্শন করার জন্য আমি একান্ত উৎকণ্ঠিত, কিন্তু তোমাদের আপত্তিতে প্রায় দুই বৎসর অতিবাহিত হতে চলল,আর বাধা দিও না, এখন অনুমতি দাও, তোমাদের অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারি না।*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩১. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda131.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
