✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১৪. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৪)কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
##########################
*🌻লব কুশের সঙ্গে শ্রীরামের যুদ্ধ🌻*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻শ্রীরাম বহু বহু সৈন্য নিয়ে চললেন যুদ্ধ করতে।তাঁর মনের ভিতর একটি চিন্তা আমার তিনভাই আমাকে ছেড়ে চলে গেল!না, আমি মরব না হয় মারব।অপরদিকে লবকুশ বুঝতে পারলেন যে,নিশ্চয় শ্রীরাম বহু বহু সৈন্য নিয়ে আসছেন যুদ্ধ করতে।লবকুশ বলছেন=*
*🍀সংগ্রামে পন্ডিত অতি বিখ্যাত শ্রীরাম।*
*🍀ইহাকে মারিতে পারি তবে থাকে নাম।।*
*🌻এই যুক্তি করছেন দুইভাই,এমন সময় সীতাদেবী এলেন, বললেন তোমরা কি করছ?কটকের কলরব শোনা যায় কি ব্যাপার?কারো সঙ্গে বাদ-বিসম্বাদ করেছ নাকি?তোমরা এমন কিছু করবে না যাতে তোমাদের ভীষণ ভাবে বিপদে পড়তে না হয়,মনে রেখ।লবকুশ বললেন,মা কোন চিন্তা করবে না,আমরা ঠিক আছি।সীতাদেবী তাঁদের আশীর্বাদ করে নিজ কুটীরে চলে গেলেন।রামের সঙ্গে যুদ্ধ করবেন তাঁরা সেই মত বেশ করলেন,তূণ পূর্ণ বাণ নিয়ে এগিয়ে চললেন।যেখানে শ্রীরাম ছিলেন দুইভাই গিয়ে উপস্থিত হলেন,দুইভাইকে দেখে সমস্ত সৈন্যগণ বলতে লাগল তিন রাম একঠাঁই দেখে তারা আশ্চর্য হয়ে গেছে।*
*🍀যেখানে শ্রীরাম তথা গেল দুই জন।*
*🍀তিন রাম এক ঠাঁই দেখে সর্বজন।।*
*🌻রাক্ষস বানর সেনাপতি জানতে পেরেছিল যে,যখন সীতাদেবী পঞ্চমাস গর্ভবতী ছিলেন,সেই সময় শ্রীরাম সীতাকে বনবাসে দিয়াছিলেন, আমাদের মনে হয় সীতাদেবীর দুই সন্তান, তাঁদের পিতা শ্রীরাম প্রভু। তারপর সুমন্ত্র রামকে বললেন,তাঁদের গঠন দেখে মনে হল তাঁরা সীতার দুই পুত্র মনে হয়।তখন রামচন্দ্র তাঁদের কাছে গিয়ে নিজের পরিচয় দিলেন। অতঃপর শ্রীরাম বললেন=*
*🍀রাজা দশরথের তনয় আমি রাম।*
*🍀তোমরা আমারি মত ধর রূপ শ্যাম।।*
*🍀তেজ ধর আমারি,আমারি ধনুর্বাণ।*
*🍀আকৃতি প্রকৃতি দেখি আমার সমান।।*
*🌻আমি আমার পরিচয় দিলাম, তোমরা কে,কি তোমাদের পিতার নাম সব বলো? এই কথা শুনে দুইভাই কানাকানি করছে,*
*🍀শুনিয়া সে কথা দোঁহে করে কানাকানি।*
*🍀কেমনে বলিব নাম বাপে নাহি চিনি।।*
*🌻এখনি মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করব,আমরা কার পুত্র। কিন্তু সেখান হতে আর বেরিয়ে আসতে পারছেন না,তখন রামকে বলছেন,আমরা ঐসব কিছু বুঝি না,*
*🍀তোমারে কহিব শুন অবোধ শ্রীরাম।*
*🍀বড় ভয় পাও তুমি করিতে সংগ্রাম।।*
*🌻পিতা পুত্রের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে, পিতা পুত্রের মধ্যে যুদ্ধ শুরু হল। লব একটি করে বাণ মারে আর যত যত হাতী ঘোড়া কেটে কেটে মরে। ভয়ংকর যুদ্ধ শুরু হয়ে গেল, এক এক করে শ্রীরামের যত সৈন্য কটক রাক্ষস কপি সকলকে মেরে ফেললেন লব আর কুশ।*
*🍀আছিল ছাপান্ন কোটি শ্রীরামের সেনা।*
*🍀হাতি ঘোড়া ঠাট তার নাহি এক জনা।।*
*🌻রামচন্দ্রের সমস্ত সৈন্য কিছু পলায়ন করল আর বাকী মারা পড়ল। তবুও রামচন্দ্র লবকুশের প্রতি বাণ নিক্ষেপ করছেন না, বারে বারে তাঁর মনে হয়েছে তাঁরা আমার পুত্র।তারপরও রাম ভাবলেন আমার সমস্ত সেনা যখন মারা গেছে,আমি একা কেমন করে দেশে ফিরব, তখন শ্রীরাম ধনুকে বাণ যোজন করে নিক্ষেপ করতেই লবকুশ =*
*🍀মহাক্রোধে রঘুনাথ পূরেন সন্ধান।*
*🍀দুই শিশু উপরে এড়েন মহাবাণ।।*
*🍀নানা অস্ত্র এড়েন শ্রীরাম কোপান্বিত।*
*🍀মহাব্যস্ত লব কুশ পলায় ত্বরিত।।*
*🍀এই মত দুই ভাই গেল পলাইয়া*।
*🍀বিলাপ করেন রাম রথেতে বসিয়া।।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





