শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

অভিনব ব্রজের লীলা ন‍্যাংটা সুবল ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_81.html

✧═══════════•❁❀❁•═══════════✧
     ꧁ অভিনব ব্রজের লীলা ন‍্যাংটা সুবল 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧  
*অভিনব ব্রজের লীলা ন‍্যাংটা সুবল*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*গৌর গৌরীদাসে ধরি করে*
*আইলেন তিনি সুরধূনীর তীরে*
**জগতজীবন চিরসুন্দর শ্রীগৌরসুন্দর স্বর্ণবিনিন্দিত শ্রীঅঙ্গকান্তি, তাতে নিরন্তর (সব সময়) প্রেম বিরাজিত, অদ‍্য ব্রজের ভাবে বিভাবিত হয়ে পার্ষদগণকে ডেকে বললেন,যাও যাও আমার সুবলসখাকে ডেকে নিয়ে এসো। মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ বুঝতে পারলেন যে গৌরীদাসকে আহ্বান করছেন, তৎক্ষণাৎ গৌরীদাসকে ডেকে আনলেন এবং মহাপ্রভুর করে(হাতে) অর্পণ করলেন। শ্রীমন্মহাপ্রভু গৌরীদাসকে কাছে পেয়ে তাঁর কর(হস্ত) ধরে চললেন, কোথায়?না, সুরধূনী গঙ্গার তীরে।প্রভু বলছেন---
আখরঃ-- আমার কথা শুন ভাই,
             ওরে আমার জীবন সখা,
              একি অপরূপ দেখা।।
*গৌরীদাসে কহে শুন মোর বোল*
*তুমি মোরে সখা করহ শীতল*
** মহাপ্রভু এমন ভাবে রয়েছেন যে, গৌরীদাস তাঁর কাছে এলেন, কে নিয়ে এলো?কোন চেতনা নেই। গৌরীদাসকে কাছে পেয়ে বলছেন, ভাই তুমি আমার কথা শোন, তুমি ছাড়া আমার আর কোন উপায় নেই, তুমিই একমাত্র আমার আশা পূর্ণ করতে পারো, আমার তাপিত জীবন তুমিই শীতল করতে পারো।
আখরঃ-- আমায় শীতল কর ভাই,
               ওরে আমার জীবন গদাধর
              ভেবে আমি হলাম কাতর।।
*গদাধর রূপে সাজায়ে তোমারে*
*কত সুখ হবে নদীয়া নগরে*
** শ্রীগৌরহরি একাধারে প্রেমর আশ্রয় ও বিষয়রূপে প্রকটিত তনু।তাই প্রেমরস স্বয়ং আস্বাদনে এবং বিতরণের কৌশল প্রদর্শনে তিনি নিপুণ।সেই প্রেমরস আস্বাদনের সর্বশ্রেষ্ঠ শক্তিসম্পন্ন উপায় শ্রীনামসংকীর্তন লীলা।তাই প্রেমময় সংকীর্তন-চতুর-নটরাজ শ্রীগৌরসুন্দর কত কত রসানন্দী সঙ্গী সঙ্গে সংকীর্তন বিলাস প্রকট করেছেন। তাই গৌরসুন্দর গৌরীদাসকে বলছেন, আজ একটি অভিনব লীলা দর্শন করব, তোমাকে আজ আমি গদাধররূপে সাজিয়ে নদীয়ানগরবাসীকে চরম সুখ প্রদান করব।
আখরঃ-- কত আনন্দ হবে ভাই,
               শ্রীধাম নবদ্বীপ মাঝে,
               সাজিলে গদাধর সাজে।।
*গৌরীদাস শুনি মৃদু মৃদু হাসে*
*একভিতে থাকি কহে রাধারমণ দাসে*
** শ্রীমন্মহাপ্রভুর কথা শুনে গৌরীদাসের কি মৃদুমৃদু হাসি, গৌরীদাস বুঝতে পারছেন না, মহাপ্রভুর মনের কি ইচ্ছে, কি হতে চলেছে। অন‍্যান‍্য পারিষদগণও যেন হতবম্ব হয়েগেছেন, কি করতে চলেছেন? পদকর্তা রাধামোহন দাস 
একধারে থেকে সমস্ত কথা শুনছেন।
আখর= হাসিতে লাগিল,
      শ্রীগৌরাঙ্গের কথা শুনে,
     ভাব বুঝে মনে মনে।
** আনন্দ ধরে না,
গোরাচাঁদের কথা শুনে,
রাধামোহন দাসের মনে।।
*অতি সংক্ষেপে গৌরচন্দ্রিকার ব‍্যাখ‍্যা
দিলাম,ভুল ভ্রান্তি মার্জনীয়,জয় নিতাই।
✧═══════════•❁❀❁•═══════════✧     http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_81.html
✧═══════════•❁❀❁•═══════════✧  
 *ব্রজেরলীলা ন‍্যাংটা সুবল প্রথম পদ*
*খেলিতে বিনোদ খেলা সুবল সঙ্গে করি*
*নির্জনে আসিয়া কহে নাগর শ্রীহরি*
** ব্রজে বিনোদ(নব নব )খেলা খেলছেন, কার সঙ্গে, না! সুবল সঙ্গে। খেলা খেলতে খেলতে শ্রীকৃষ্ণের মনে  আজ অন‍্য খেলার কথা উদয় হয়েছে, কৃষ্ণ সুবলকে বললেন, চল একটু নির্জন জায়গায় চল, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তুই তো আমার মরম সখা আমার মনের সমস্ত কথা তোর কাছে খুলে বলি।
আখর=খেলতে খেলতে মনে হল,
             রসিকেন্দ্র চূড়ামণির,
          খেলতে খেলতে মনে হল,
      আমার-------রাই ধনির।
*নির্জনে আসিয়া কহে নাগর শ্রীহরি*
*শুনরে সুবল সখা আমার বচন*
** ওরে আমার মরম সখা! আমার মনের বড় বাসনা, আজ আমি তোকে যেকথাগুলি বলব, সে বড় রসের কথা, এই রসের কথা তোকে ছাড়া আর কাকে বলব, আখর=শুন শুন সুবল কথা শুন ভাই,
         এ যে বড় রসের কথা,
        কথা বলা যায় না যথা তথা।
*কৃষ্ণ কলঙ্কিণী রাধা বলে সর্বজন*
*কৌতুক করিতে আমার মনে হল সাধা*
*তোমারে সাজাইব ভাই বিনোদিনী রাধা*।।
** ওরে প্রিয়নর্ম সখা!যে রাধা আমার 
সর্বস্ব, সেই রাধাকে নাকি কলঙ্কিণী বলে। আজ আমি অন‍্য খেলা খেলব, এবং হাসি ঠাট্টার মাধ‍্যমে আমার মনের সাধ মিটাইব। ভাই সুবল! তোর বদনখানি একেবারেই আমার রাধার মতো,আজ তোকে রাধা সাজিয়ে চরম আনন্দ লাভ করব।
আখর=রাধা সাজে সাজাইব,
          মন বাসনা পুরাইব,
      কৃষ্ণ কলঙ্কিণী নাম ঘোচাইব।
*দাঁড়াব কদম্ব তলে তোরে লয়ে বামে*
*কৌতুক উঠিবে কত এ গোকুল ধামে*
** ভাই সুবল! তুই কি আমার মনের আশা পূর্ণ করবি না? তোকে রাধা সাজিয়ে আমি কদমতলায় দাঁড়াব, আর অনেকেই এই যমুনায় জল নিতে এসে তোকে রাধারূপে দেখে না জানি কত কিছু হবে, গোকুলে রইরই পড়ে যাবে, আর আমার খুব মজা হবে।
আখর =দাঁড়াইব ভাই,
       তোরে লয়ে বামে,
     ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে।
*জটিলা আসিয়া যেন নিরখে তোমায়*
*কৃষ্ণ কলঙ্কিণী রাধা সাজ দেখি ভাই*
** ওরে সুবল সখা, কথাগুলি বলতেই যেন আমার মন আনন্দে ভরে উঠছে, তারপর যদি এই সংবাদ জটিলা গৃহে যায়, বুঝতেই পারছিস কী হবে? জটিলা এসে যখন দেখবে রাধা আমার সঙ্গে আছে,সাড়া ব্রজ তোলপাড় হয়ে যাবে।
আখর=রাধা সাজে সাজ সুবল,
          এই শ্রীবৃন্দাবন মাঝে,
            সাজ দেখি ভাই, রাধা সাজে।
** সুবল, শ্রীকৃষ্ণকে বলছেন= 
*শাড়ী নাই ওরে সখা গোচারণ বন*
*রত্ন আভরণ হেথা দিবে কোন জন*
** সুবল বলছেন, ভাই কানাই! আমাকে তো রাধা সাজতে বলছিস ভাল কথা, তো রাধা সাজতে গেলে তো শাড়ী লাগবে, অলংকার লাগবে, এই বনের মধ্যে এইগুলো কোথায় পাব? এই গোচারণ বনে কে এসে দিয়ে যাবে? বল,বল ভাই কানাই?
আখর=কোথায় পাবো রত্নাভরণ,
      ওরে আমার ভাই কানাই,
     রত্ন আভরণ কে দিবে ভাই?
*যদুনন্দন তবে ভাবে মনে মনে*
*যোগমায়া পৌণমাসি আছেন আপনে*
** যদুনন্দন(শ্রীকৃষ্ণ) মনে মনে ভাবছেন তাই তো? এসকল বস্তু কে দিবে? হঠাৎ মনে পরে গেল, অঘটন ঘটন পটিয়সী পৌণমাসী যোগমায়া আমার মনের আশা পূর্ণ করবেন।
তখন শ্রীকৃষ্ণ বলছেন-----
আখর= আমার ভয় নাই ভয় নাই,
            পৌণমাসী যার সহায়,
         তার সকল মনোরথ সিদ্ধি হয়।
*গোবিন্দ দাস কহে যায় বলিহারী*
*নিগূঢ় গোবিন্দ লীলা বুঝিতে না পারি*
** পদকর্তা গোবিন্দ দাস বলছেন, 
ওগো অনন্ত কোটি ব্রহ্মান্ডের অধিপতি,তোমার লীলা বুঝতে পারে কার সাধ‍্য? তুমি যদি দয়া করে না বুঝাও কার সাধ‍্যি আছে যে তোমার লীলা আস্বাদন করবে।
আখর= বুঝিতে নারি রে,
        নিগূঢ় কৃষ্ণ লীলা,
   গুরু কৃপা বিনে যায় না বলা।
✧═══════════•❁❀❁•═══════════✧ http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_81.html
✧═══════════•❁❀❁•═══════════✧  
*ন‍্যাংটা সুবল দ্বিতীয় পদ*
*কৃষ্ণ লীলা মন্ডলী,পৌণমাসী কৌতূহলী*
        *সহায় করিয়াছেন আপনে*
*মনে মনে জানি সব, করি তাহা অনুভব*
         *ব্রজলীলা পালন কারণে*
**এই ব্রজের সমস্ত লীলার সহায়কারিনী যোগমায়ায় সব। তিনি কখন কি করাবেন স্বয়ং শ্রীগোবিন্দও জানেন না।শ্রীগোবিন্দ বলেছেন------
*********************************
শ্লোকটি নিচে লিখে দিব।
আখর= যোগমায়া সবই জানে,
         লীলা আভরণ যা লাগে,
      এনে দেয় সব কৃষ্ণের আগে।
*বুঝিয়া কৃষ্ণের মন,রত্ন আদি আভরণ*
       *রাই সাজাইতে যাহা লাগে*
*সংগ্রহ করি তার,কত রত্ন মণিহার*
        *আনিয়া দিলেন কৃষ্ণ আগে*
** পৌণমাসী যোগমায়া কৃষ্ণের মনের আশা পূর্ণ করতে সব কিছু কৃষ্ণের আগে এনে দিলেন।
আখর=সব কৃষ্ণের আগে এনে দিল,
           লীলা আভরণ যা ছিল,
           অপূরণ কিছুই না রাখিল।
*আভরণ দিয়া শ‍্যামে,চলিলেন নিজ ধামে*
        *নাগর হরষিত ভেল*
**শ্রীকৃষ্ণকে সমস্ত রত্ন আভরণ দিয়ে পৌণমাসী নিজ গৃহে গমন করলেন। এবং সমস্ত রত্ন আভরণ পেয়ে শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলেন।
আখর= আনন্দ ধরে না,
       আভরণ পেয়ে বন মাঝে,
   সুবল সাজিতে আজ রাধা সাজে।
*পৌণমাসী যার,কিসের অভাব তার*
      *গলে রত্নালঙ্কার দিল*
আখর=সাজায়ে দিল, ধৈর্যহারা হয়ে কৃষ্ণ,সাজায়ে দিল। গলে রত্ন পরাইল।।
*মনের আনন্দে হরি,সুবলেরে কোরে করি*
      *রাই সাজাইতে লাগিল যতনে*
আখর=সাজাতে লাগিল,
       রাধা বদন ভেবে ভেবে,
    বাসনা মোর পূর্ণ হবে।
*সুবল কহয়ে ভাই,মোরে সাজাইবি রাই*
     *মনে রেখ এই না বচনে*
*এমন ভাবে সাজাইবি,হই যেন রাধাদাসী*
        *তবে তোর করুণা প্রদান*
আখর=জানায়ে রাখি ভাই,
          শ্রীচরণে এই নিবেদন,
       পাই যেন বাঞ্চিত চরণ।
এই অভিলাষ আমার মনে,
দাসী কর রাধা চরণে,
তবে তোর করুণা বিনে।।
*যে রূপ সাজাবি ভাই,আমি যেন সে রূপ পাই*
      *যদুনাথ দাস রস গান*।।
আখর= আনন্দ ধরে না,
           যদুনাথ দাসের মনে,
       ভাই সুবলের কথা শুনে।।
✧═══════════•❁❀❁•═══════════✧     http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_81.html
✧═══════════•❁❀❁•═══════════✧  
 *ন‍্যাংটা সুবল তৃতীয় পদ*
*সুবলেরে বাম উরে বসাইয়া শ‍্যাম*।
*বিরলে রাধা-রূপ অতি অনুপাম*।।
আখর=দেখে কানাই সেইরূপে,
         যার তুলনা নাই কন্দর্পভূপে,
     জগত আলো হল রাধা রূপে।
*ললাটে সিন্দুর দিল চন্দনের বিন্দু*
*ভানুর সহিত যেন প্রকাশিল ইন্দু*
আখর= হের-রে নয়ন,
   ভানু চাঁদের অপূর্ব মিলন,
   কভু হয় না সেই দরশন।
*নয়ন যুগলে দিল সুন্দর কাজল*
*নাসিকার বেশর শোভা করয়ে উজল*
আখর=সাজাইতে লাগিল,
   রাধা বেশে ভাই সুবলে,
  আনন্দ উপভোগ করবে বলে।
*রতনে সজ্জিত কাঞ্চন আনি দিল করে*
*গজমতি হার দিল হিয়ার উপরে*
আখর=পরায়ে দিল,
   গজমতি হার গলে,
   বড় ভাল ভাল বলে।
*কটিতে কিঙ্কিণী দিল অতি মনোহারি*
*ধড়া ছাড়াইয়া পড়াল নীল শাড়ী*
আখর= পড়ায়ে দিল রে,
        ধড়া ছাড়াইয়া,
দিল নীল শাড়ী পড়াইয়া।
*উচ কুচ করে দিল কমলের কলি*
*আঁটিয়া বাঁধিয়া দিল বুকের কাঁচলি*
আখর=বেঁধে দিল রে, বুকের কাঁচলি,
                  দিয়ে কমলের কলি।
*চরণে আলতা পাতা মলমে নূপুর*
*নতুন কিশোরী যেন মাধুর্য‍্য প্রচুর*
আখর= যাইরে শোভার বলিহারী,
           বন মাঝে নবীন কিশোরী,
         যার তুলনা দিতে নারি।
*গিয়ে দাঁড়াল বামে নবীন কিশোরী*
*বৈষ্ণব দাস কহে যায় বলিহারী*
আখর= দাঁড়াল নবীন কিশোরী,
             কৃষ্ণ চিত চুরি করি,
             যায় রে রূপের বলিহারী।

 শ্লোক= বৈকুন্ঠাদ‍্যে নাহি যে যে লীলার প্রচার।
সে সে লীলা করিব যাতে মোর চমৎকার।।
মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে।
যোগমায়া করিবেক আপন প্রভাবে।।
আমিহ না জানি তাহা না জানে গোপীগণ।
দোঁহার রূপ-গুণে দোঁহার নিত‍্য হরে মন।।
✧═══════════•❁❀❁•═══════════✧     http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_81.html
✧═══════════•❁❀❁•═══════════✧  
*ন‍্যাংটা সুবল চতুর্থ পদ*
*সুবল কিশোরী,অতি মনোহারী*
            *দাঁড়াল শ‍্যামের বামে*
*কি মাধুর্য‍্য রূপ, লাবণ‍্যর ভূপ,*
            *দরশে মূরছে কামে*
*সুবল সুবল, বধূ বধূ বলে*
         *সঘনে বদন চাই*
আকর= বধূ বলে চেয়ে দেখে,কৃষ্ণ বদন,
অন্তরে কত প্রেমের উদ্দিপন,
সঁপে দিল তার দেহ মন প্রাণ।
*রাধা বলি হরি,উচ্চ ধ্বনি করি*
         *মধুর মুরলী বায়*
আখর= বাঁশী বাজায় রাধা বলে,
            সুবল নিয়ে বামে কদম্বতলে,
            অভিনব রাসলীলা করবে বলে।
*ধ্বনি সেই ক্ষণে, জটিলা শ্রবণে*
           *প্রবেশ করিল বনে*
আখর=বন হতে ধ্বনি প্রবেশ করিল,
               জটিলার শ্রবণ পানে,
             ধ্বনি শুনি জটিলা উঠিল মেতে।
*শুনি সেই রব,করে অনুভব*
        *বধূ নাম কেবা নেল*
আখর=কার বা এমন কঠিন সাহস,
             আমার বধূর নাম করে,
            বৃন্দাবনে সাহস আছে বা কারে।
*শুনিয়া শ্রবণে, ত‍্যজিয়ে ভবনে*
         *যমুনা সমীপে আসি*
*দেখে তরুমূলে,বধূ লয়ে কোলে*
          *রাধা বলে বায় বাঁশী*
আখর=রাধা বলে বাঁশী বাজায়,
         দেখে জটিলা করে হায় হায়,
    কলঙ্কিণী আমার কূলের মাথা খায়।
*জটিলা দেখিয়া, কহয়ে রুষিয়া*
         *মোরে না করিলি ভয়*
আখর=তোর সাহস তো কম নয়,
           কূলের কূলবধূ হয়ে,
    বসে আছিস কালা কোলে লয়ে।
*যদুনাথ কয়, আজ বলে নয়*
       *নিতি নিতি এই হয়*
আখর= আমরা নিতুই দেখি ও জটিলা,
কৃষ্ণ সনে তোর বধূর লীলা,
বধূ লয়ে কোলে থাকে কালা।
✧═══════════•❁❀❁•═══════════✧     http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_81.html
✧═══════════•❁❀❁•═══════════✧  
*ন‍্যাংটা সুবল পঞ্চম পদ*
*হ‍্যাদেরে কালা তোর জানা গেল রীত*
*বধূ কোলে বাঁশী লয়ে আলাপন গীত*।।
আখর=মনের কথা জানাইব,
    গিয়ে রাজা কংসের কাছে,
 কত সাজা কালা তুই পাবি পাছে।
*তুই বাস করিস কিম্বা মুই বাস করি*
*দিন কতক রহিয়া পালা দেশ ছাড়ি*
আখর= তুই,পালা পালা,
  দেশ ছেড়ে পালা পালা,
সহিতে নারি আর তোর জ্বালা।
*বিহা নাহি দিল নন্দ হলি কুলাঙ্গার*
*পর বধূ লয়ে করিস কুমতি আচার*
আখর=ছি-ছি কালা লাজ লাগে না,
সদাই থাকিস পর বধূর সনে,
ধিক ধিক কালা তোর জীবনে।
*ওরে বধূ চোরা এই না তোর কাজ*
*যদুনাথ দাসে কহে তাহে কিবা লাজ*
আখর=তা'তে কিসের লজ্জা বল,
ডুবে আছে রস পরকীয়াতে,
কত আনন্দ পায় তা'তে।
✧═══════════•❁❀❁•═══════════✧     http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_81.html
✧═══════════•❁❀❁•═══════════✧  
  *ন‍্যাংটা সুবল ষষ্ঠ পদ*
*এতেক বলিয়া বাণী*
*ক্রোধে হইয়া আগুনী*
*বক্র করি বধূ বদন পানে চাই*
*কি কর্ম করিলি বলি*
*শিরে হানে করতালি*
*মন দুঃখে করে হায় হায়*
আখর=হায় হায় আমার একি হল,
কূল,মান,শীল সবই গেল,
মান গর্ব সব হরে নেল।
*আমার অখন্ড কূলে*
*কালি দিলি হাতে ঢেলে*
*ভক্ষণ করিলি মোর মাথা*
*নানা লোকে নানা কয়*
*তাহে না প্রতীতি হয়*
*সাক্ষাৎ দেখিনু সত‍্যি কথা*
*তোরে ঘরে লয়ে গিয়া*
*রাখিব যে বাঁধিয়া*
*এনু সমাচার পুত্রে বলি*
আখর= জানাইব জানাইব,
  আয়ানের কাছে গিয়ে,
ঘরে যেন রাখে বাঁধিয়ে।
*তুহারে ছাড়াইব,পুন পুত্রে বিহা দিব*
         *এবে সে ঘুচিবে কুলের কালি*।।
*এতেক বলিয়া তাই,বসন ধরিবারে যায়*
     *সুবল ঘুরয়ে কৃষ্ণ ধরি*
আখর=ঘুরিতে লাগিল,
কৃষ্ণ বদন চেয়ে চেয়ে,
পাছে জটিলা যায় ধেয়ে।
*আর কতেক চাতুরি করি*
*বসন  অঞ্চল  ধরি*
*টানিতে লাগিল নীলশাড়ী*
আখর=টানিতে লাগিল,
     জটিলা বসন ধরি,
  ওরে কলঙ্কিণী নারী।
*টানিলে সে অম্বর*
*সুবল হইল দিগম্বর*
*নাগর হাসিয়া মৃদু বলে*
আখর=হাসিতে লাগিল,
ন‍্যাংটা সুবল দেখে,
বসনেতে মুখ ঢেকে।
*যে হইল সে হইল কাজ*
*আমার হয় বড় লাজ*
*বধূ লইয়া গৃহে যাও চলে*
আখর= শোন জটিলা আমার কথা,
   ঘরে বধূ সঙ্গে যাও লয়ে,
   দূরে কেন আছ দাঁড়ায়ে।
*এ ছাড়ি তাড়াতাড়ি*
*দ্রুত চলিল বাড়ী*
*বসনেতে নিজ মুখ ঢাকি*
*যদুনাথ দাসে কয়*
*এখন কিছু ভয় নাই*
*কৃষ্ণলীলা সব টুকু বাকী*
আখর=চলিল চলিল,
মুখ ঢেকে বসনে,লজ্জা পেয়ে কাননে।
✧═══════════•❁❀❁•═══════════✧     http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_81.html
✧═══════════•❁❀❁•═══════════✧  
*ন‍্যাংটা সুবল সপ্তম পদ*
*ন‍্যাংটা সুবল দেখিয়া জটিলা পালায়*
*লজ্জাতে বজ্জাত বুড়ি গৃহে চলি যায়*।।
*ক্রোধ করি সেই না বুড়ি কুটিলারে কয়*
*কুটিলা মতি কু-যুকতি তোর মাথায় রয়*
*ওরা মাঠে থাকে ধেনু রাখে রঙ্গ বড় ধীর*
*যত সব কুটনিমুখী চন্দ্রমুখীর নিন্দা কর*
*রাই যুবতী সতীসাধ্বি সদায় ঘরে রয়*
*আজ হতে সব কিছু ঘুচিল সংশয়*
আখর=আজ হতে ঘুচে গেল মনের ধাঁধাঁ, জগতে সতীসাধ্বি আমার রাধা, রইল না আর কোনই দ্বিধা।
✧═══════════•❁❀❁•═══════════✧     http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_81.html
✧═══════════•❁❀❁•═══════════✧  
            *ন‍্যাংটা সুবল অষ্টম পদ*
*আর যদি,ঐ কথা কয়,মুখে আগুন দিব*
*কংসে বোলে,বংশে বাতি,দিতে না রাখিব*
*নন্দের ছেলে,করি কোলে,যদি দেখা হয়*
*আত্মীয়তা করাব হেথা তবে দুঃখ পায়*
*এত বলি,গেল চলি,আপনার ঘর*
*হরি বলি বাহু তুলি নাচে বিশ্বম্ভর*
আখর=নাচিতে লাগিল,
আনন্দেতে বাহু তুলে,
হরি হরি হরিবোলে।
   *ভুল ভ্রান্তি মার্জনীয়,জয় নিতাই*
 ✧═══════════•❁❀❁•═══════════✧               
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৮৮. রামায়ণ 🙏 তুলসী দাস *☘নিষাদরাজ গুহকের উক্তি,এবং লক্ষ্মণের উক্তি☘*✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/tulsi-das.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
             ꧁ ৮৮. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
*☘নিষাদরাজ গুহকের উক্তি,এবং লক্ষ্মণের উক্তি☘*
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
       ꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৮)🌿তুলসীদাস রামায়ণ🌿*
*☘নিষাদরাজ গুহকের উক্তি,এবং লক্ষ্মণের উক্তি☘*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻অযোধ‍্যায় সকলে কেমন ভাবে অন্তত শয়নের পরিপাটি তা খানিকটা গুহক জানত সেই কথাগুলি বলছে। দুগ্ধফেননিভ কোমল,নির্মল বা* *উজ্জ্বল ও সুন্দর সুখশয‍্যায় রয়েছে সুন্দর* *চাদর,উপাধান তোশক।সেই সুখ সমৃদ্ধ শয‍্যায় সীতাদেবী ও রামচন্দ্র শয়ন করতেন।সেই দৃশ্য মদন-রতির গর্ব*
*ও খর্ব করত।তাঁরাই আজ কুশ ও পত্রদল নির্মিত শয‍্যায় পরিশ্রান্ত হয়ে আচ্ছাদন ছাড়াই শায়িত হয়ে আছেন।এই দৃশ্য দেখে স্থির থাকা অতি কঠিন।যে রামচন্দ্রের সেবায় মাতা,পিতা,আত্মীয়স্বজন,প্রজাগণ, মিত্র, সদাচার সম্পন্ন দাসদাসীদের নিত‍্যযুক্ত থাকতে দেখা যেত, তিনিই আজ ভূমিতে শয়ন করে আছেন।জগদ্বিখ‍্যাত রাজা জনক যাঁর পিতা,দেবরাজ ইন্দ্রের বন্ধু রঘুকুলপতি শ্রীদশরথ যাঁর শ্বশুর ও স্বয়ং রামচন্দ্র যাঁর পতি সেই সীতাদেবী আজ ভূমিতে শয়ন করে আছেন।বিধাতার বিধান থেকে কে রক্ষা পাবে? কিন্তু সীতাদেবী ও রামচন্দ্র কি কখনো বনবাসের যোগ্য হতে পারেন? লোকে ভাগ‍্যকেই প্রাধান‍্য দিয়ে থাকে তা দেখছি সত‍্য বলে প্রমাণিত হল।*
*🌼কৈকয়রাজনন্দিনী মন্দমতি কৈকেয়ী অত‍্যন্ত কুটিলগামী হয়ে রামচন্দ্র ও সীতাদেবীকে সুখের সময়ে দুঃখের মুখে ঠেলে দিয়েছেন। তিনি সূর্যবংশরূপ বৃক্ষের জন্য কুঠারসম হলেন ; সেই মন্দমতি রমণী যে সমগ্র জগৎকে দুঃখ প্রদান করলেন।রামচন্দ্র ও সীতাকে ভূমিতে শয়ন করতে দেখে নিষাদরাজের অন্তর দুঃখে ভরে গেল।তখন লক্ষ্মণ জ্ঞান, বৈরাগ‍্য ও ভক্তিরসে সিঞ্চিত সুমিষ্ট কোমল বচনে বললেন,হে ভাই!কেউ কি কাউকে সুখ বা দুঃখ দিতে পারে? সকলেই তো নিজের কর্মফল ভোগ করে থাকে।সংযোগ-বিয়োগ, উত্তম-অধম ভোগ,শত্রু,মিত্র,উদাসীন এ সবই ভ্রমাত্মক।জন্ম-মৃত‍্যু,সম্পত্তি-বিপত্তি,কর্ম ও সময় যতদূর পর্য‍্যন্ত জাগতিক প্রপঞ্চ রয়েছে এবং ভূমি গৃহ ধনসম্পদ নগর পরিবার স্বর্গ-নরক যা কিছু আচার- ব‍্যবহার এবং যা কিছুর দর্শন শ্রবণ চিন্তন করা হয় তার মূলে থাকে মোহ বা অজ্ঞান।পরমার্থ চিন্তায় এই সবের অস্তত্ব নেই।*
*☘স্বপ্নের মধ্যে রাজা কাঙাল হয়ে গেল অথবা কাঙাল স্বর্গের ইন্দ্রপদ লাভ করে বসল কিন্তু জেগে উঠলেই সবই অসত‍্য বলে জানা যায়।এই স্বপ্ন দর্শনে কারও লাভ বা ক্ষতি হবার সম্ভাবনা থাকে না।এই দৃশ্য জগৎ প্রপঞ্চকেও তেমনই মনে করা উচিত। এইরকম চিন্তা করে ক্রোধিত হওয়া ঠিক নয় আর তার জন্য অন‍্য কাউকে দোষী সাব‍্যস্ত করাও অনুচিত।মোহরূপ রাত্রিতে সকলেই ঘুমিয়ে আছে,তাই সেই অবস্থায় সকলে নানা স্বপ্ন দেখে চলেছে।এই জগৎরূপ মোহ রাত্রিতে যোগীগণ জেগে থাকেন কারণ তাঁরা পরমার্থচিন্তায় নিত‍্যযুক্ত ও জগৎ প্রপঞ্চে (মায়াময় জগতে ) উদাসীন হন।জগতে এই জীবকে তখনই জাগরিত মনে করবে যখন তার অন্তর থেকে সকল প্রকারের ভোগ-বাসনা দূর হয় অর্থ‍্যাৎ বিষয়ভোগ থেকে বৈরাগ‍্য হয়।বিবেক জেগে উঠলে মোহরূপ ভ্রান্তি পলায়ন করে তখন (অজ্ঞান নাশ হলে) রঘুনাথের শ্রীচরণে প্রীতি হয়।হে সখা! সর্বশ্রেষ্ঠ পরমার্থ (পুরুষার্থ) হল কায়মনোবাক‍্যে রামচন্দ্রের চরণে প্রেম ধারণ করা।রামচন্দ্রই পরব্রহ্ম।তিনিই পরমার্থ।তিনি শ্বাশত, অলখ (অগোচর) অনাদি (অজ) অনুপম নিত‍্য বিকারশূন‍্য ও অভেদ।বেদ তাঁকেই নেতি-নেতি বলে নিরূপণ মাত্র করে।*
*🍀সেই কৃপালু রামচন্দ্র ভক্ত,ভূমি,গো, ব্রাহ্মণ ও দেবতাদের মঙ্গলের জন্য নরদেহ ধারণ করে লীলা করে থাকেন।তাঁ লীলাকথা শ্রবণ করলে ভববন্ধন মোচন হয়।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
                *ক্রমশ*

৮৭. রামায়ণ 🙏 তুলসী দাস *☘গুহক রাজের সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ☘* ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/blog-post_23.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
             ꧁ ৮৭. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
        *☘গুহক রাজের সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ☘*

*(৮৭)🌿তুলসীদাস রামায়ণ🌿*
*☘গুহক রাজের সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ☘*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শুদ্ধতত্ত্ব সচ্চিদানন্দ শ্রীভগবান স্বয়ং সূর্য‍্যবংশধ্বজ শ্রীরামচন্দ্ররূপে যে পবিত্র নরলীলা  করছেন তা ভবসাগর লঙ্ঘন করবার সেতুসম।*
*🍁যখন নিষাদরাজ গুহক রামচন্দ্রের আগমনের সংবাদ পেল তখন সে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল।সে নিজ প্রিয়জন ও আত্মীয়স্বজনদের ডেকে একত্র করল আর প্রভুকে প্রীতি উপহার প্রদান করবার জন্য প্রভূত(অনেক) পরিমাণ ফলমূল নিয়ে চলল।তখন গুহকের আর আনন্দের সীমা নাই।রামচন্দ্র সকাশে উপনীত হয়ে নিষাদরাজ তাঁকে দন্ডবৎ প্রণাম নিবেদন করে প্রীতি উপহার প্রদান করল।অতঃপর সে পরম অনুরাগে প্রভুকে দর্শন করতে লাগল।শ্রীরামচন্দ্র সস্নেহে গুহককে কাছে বসালেন আর তার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন।নিষাদরাজ উত্তরে বলল,হে নাথ! আপনার পাদপদ্ম দর্শন করেই তো আমার সর্বকুশল হয়ে গেছে।আজ আমি পরম ভাগ‍্যবানদের মধ্যে একজন হতে পেরে গর্বিত।হে দেব!এই ভূমি,সম্পদ,গৃহ আদি সবই তো আপনার। আমি সপরিবারে আপনার দাসানুদাস, বলে জানবেন।আপনি দয়াকরে নগরে (শৃঙ্গবপুরে) পদার্পণ করে দাসের সম্মান বৃদ্ধি করুন।রামচন্দ্র বললেন,হে উত্তম সখা আমার! তোমার আমন্ত্রণ একান্তই আন্তরিক,তা আমি জানি। কিন্তু আমার উপর যে অন‍্যরকম পিতৃ আদেশ রয়েছে।*
*🌲পিতৃ আজ্ঞায় আমাকে এখন চোদ্দ বছর মুনির বেশ,ব্রত ও আহার করে বনেই অবস্থান করতে হবে।তাই তোমার আমন্ত্রণে নগরে গমন যে আমার পক্ষে সম্ভব নয়।এই কথাগুলি গুহককে বিষণ্ণ করে তুলল।*
*🌼রামচন্দ্র,লক্ষ্মণ ও সীতাদেবীকে দর্শন করে সেইখানকার নরনারীগণ প্রেমপূর্ণ আলোচনায় প্রবৃত্ত হল।কেউ বলে ফেলল,হে সখী!এঁদের বাপ-মায়ের কাজ দেখ, এমন সুন্দর সুকুমার তনু সন্তানদের বনবাসে পাঠিয়েছেন! একজন বলল, রাজা মহাশয়কে অসংখ্য ধন‍্যবাদ।এই অজুহাতে তো আমরা ব্রহ্মার দেওয়া চর্মচক্ষু লাভের সুফল পেলাম।নিষাদরাজ গুহক মনে মনে চিন্তা করে অশোকবৃক্ষের ছায়ার সমতল ভূমিকেই অতিথিদের জন্য উপযুক্ত বলেই স্থির করল।সেই মতন স্থির করে রঘুনাথকে সেই জায়গা দেখানো হল। সেই স্থানটি রামচন্দ্রের পছন্দ হল।এইবার গ্রামের জনগণ তাঁকে বন্দনা করে যে যার নিজের ঘরে ফিরে গেল।রঘুবীর সন্ধ‍্যাবন্দনা করতে গমন করলেন।গুহক সেই অবসরে কুশ ও কিশলয় সহযোগে কোমল শয‍্যা প্রস্তুত করে দিল। অতঃপর সুমধুর ও কোমল ফলমূল বেছে দিল আর পত্রাধারে জল এনে দিল।*
*☘সীতাদেব সুমন্ত্র ও অনুজ লক্ষ্মণসহ রামচন্দ্র কন্দ ও ফলমূল ভোজন করে শয়ন করলেন। অনুজ লক্ষ্মণ তাঁর পদসেবায় রত হলেন। অতঃপর প্রভু রামচন্দ্র নিদ্রাগমন করেছেন জেনে লক্ষ্মণ উঠলেন আর মৃদুস্বরে মন্ত্রী সুমন্ত্রকে শয়ন করবার অনুরোধ করে স্বয়ং (নিজে) কিছু দূরে ধনুর্বাণ নিয়ে বীরাসনে বসে জেগে থেকে প্রহরা দিতে লাগলেন।*
*🌺গুহক বিশ্বাসী কিছু ব‍্যক্তিকে জায়গায় জায়গায় প্রহরার কার্য‍্যে নিযুক্ত করে নিজে কটিতে তূণীর ও হাতে ধনুর্বাণ নিয়ে লক্ষ্মণের কাছে গিয়ে উপবেশন করল।প্রভু ভূমিতে শয়ন করে আছেন দেখে শ্রদ্ধা ও ভালবাসার আধিক‍্যে নিষাদরাজের মনে বিষাদ উপস্থিত হল।তখন তার দেহেতে পুলক শিহরণ ও নয়নে প্রেমাশ্রু বারি দেখা দিল।তারপর নিজেকে সংবরণ করে প্রীতি সহকারে লক্ষ্মণের সঙ্গে কথাবার্তা বলতে লাগল।সে বলল,মহারাজ দশরথের প্রাসাদ নিশ্চয়ই খুব সুন্দর যার কাছে ইন্দ্রলোকও কিছু নয়। প্রাসাদে মণি মানিক‍্যখচিত চিলেকোঠা (কক্ষ) নিশ্চয়ই বামদেবের নিজের হাতে সাজানো। পবিত্র অনুপম সুন্দর সর্বসুখপ্রদানকারী বস্তুসকলে পরিপূর্ণ সুবিসিত সেই কক্ষে সুন্দর পালঙ্ক ও মণিময় দীপস্তম্ভ যুক্ত সর্বসুখে পরিপূর্ণ বিশ্রামের সুব‍্যবস্থা।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
               *ক্রমাগত*

১০২. শ্রীমন্মহাপ্রভুর গৃহত‍্যাগ 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/bishnupriya_88.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১০২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
                 *🤣শ্রীমন্মহাপ্রভুর গৃহত‍্যাগ🤣*
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০২)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*শ্রীগৌরাঙ্গ-বিরহে শচী-বিষ্ণুপ্রিয়ার অবস্থা*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*শচী দেবী কান্দে কোলে করি বিষ্ণুপ্রিয়া।*
*বিষ্ণুপ্রিয়া মরা যেন রহিল পড়িয়া।।* *(চৈঃমঃ)*
*🌻সেই পিশাচী কালরাত্রির দুইদন্ড থাকতে শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার নিদ্রাভঙ্গ হল।*
*ক্রমে সেই কালরাত্রি লয়োন্মুখ হইলা।*
*চমকিয়া বিষ্ণুপ্রিয়া অমনি জাগিলা।।*
                              *(বংশী শিক্ষা )*
*শয‍্যায় পতিদেবতাকে দেখতে না পেয়ে বিষ্ণুপ্রিয়া চকিতা হরিণীর মতো তাড়াতাড়ি শয‍্যা হতে উঠে এপাশ ওপাশ খুঁজলেন।অন্ধকার গৃহের ভিতরে কিছুই দেখতে পাচ্ছেন না।শ্রীমতী ভয়ার্তা হয়ে শয‍্যার চারিদিকে হাত বুলিয়ে দেখলেন,তাঁর প্রাণবল্লভ শয‍্যায় নাই।শয‍্যা হতে উঠে দেখলেন গৃহদ্বার উন্মুক্ত।শ্রীমতী তখন শিরে করাঘাত করে কাঁদতে কাঁদতে বললেন,"অভাগিনীর কপাল ভেঙ্গেছে"।*
*জাগিয়া দেখেন সতী নাহি প্রাণনাথ।*
*দ্বার উদ্ঘাটন দেখি শিরে হানে হাত।।ঐ*
*🌻একবার শ্রীমতীর মনে হল, যদি তাঁর প্রাণবল্লভ রহস‍্য করে গৃহের কোথাও লুকিয়ে থাকেন।এই ভেবে তিনি গৃহের চতুষ্কোণ খোঁজ করলেন,পালঙ্কের নিচে দেখলেন। কিন্তু গৃহের কোথাও প্রাণবল্লভকে দেখতে পেলেন না।তখন শ্রীমতী দুঃখে অবসন্ন হয়ে পড়লেন।তাঁর তখনকার মনের দুঃখ শ্রীলোচনদাস ঠাকুর অতি সুন্দর বর্ণনা করেছেন*
*এথা বিষ্ণুপ্রিয়া, চমকি উঠিয়া,*
     *পালঙ্কে বসিয়া বুলায়ে হাত।*
*প্রভু না দেখিয়া, কান্দিয়া কান্দিয়া,*
       *শিরে মারে করাঘাত।।*
*এ মোর প্রভুর, সোনার নূপুর,*
        *গলায় সোনার হার।*
*এ সব দেখিয়া, মরিব বুঝিয়া,*
      *জিতে না পারিব আর।।*
*মুঞি অভাগিনী, সকল রজনী,*
      *জাগিল প্রভুরে লৈয়া।*
*প্রেমেতে বান্ধিয়া,মোরে নিদ্রা দিয়া,*
       *প্রভু গেল পলাইয়া।।*
*🌻শ্রীমতী আর স্থির থাকতে পারলেন না।কাঁদতে কাঁদতে দৌড়িয়ে গিয়ে শাশুড়ীকে ডাকলেন।*
*তবে সতী বিষ্ণুপ্রিয়া কান্দিতে কান্দিতে।*
*ডাকিয়া জাগান ঠাকুরাণীকে ত্বরিতে।।*
*🌻মা বলে একবার ডাকামাত্র শচীমায়ের নিদ্রা ভঙ্গ হল।তিনি বধূর এই অসময়ের ডাকে চমকিয়ে উঠে আলুথালু বেশে গৃহের দ্বার খুলে বাহিরে এলেন।শ্রীমতীকে অত‍্যন্ত উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞাসা করলেন,মা! এ সময়ে কেন আমাকে ডাকলে? আমার নিমাইয়ের কোন অমঙ্গল হয়নি তো?নিমাই কোথায়?শচীমা কথাগুলি বলছেন তখনই শ্রীমতী শচীমাকে জড়িয়ে ধরলেন।*
*রোদনের সহ শুনি স্ববধূর ভাষ।*
*জাগিয়া উঠিলা মাতা হইয়া হতাশ।।*
*দ্বার উদ্ঘাটিয়া মাতা বাহিরে আসিলা।*
*কি হলো কি হলো বলে বধূরে ধরিলা।।* *বঃশিঃ*
*🌻শ্রীমতী কান্দিতে কান্দিতে বললেন,ওগো!তিনি সমস্ত রাত্রি গৃহে ছিলেন।এইমাত্র রাত্রিশেষে আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছেন।গৃহের দরজা খোলা পড়ে রয়েছে।আমি অনেক খুঁজলাম কিন্তু পেলাম না।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
                 *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

১০১. শ্রীমন্মহাপ্রভুর গৃহত‍্যাগ 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/02/bishnupriya_23.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১০১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 

*(১০১)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
       *😭মহাপ্রভুর গৃহত‍্যাগ😭*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻নবদ্বীপ বিহারী নবদ্বীপচাঁদ নবদ্বীপ অন্ধকার করে চলিলেন।নবদ্বীপচন্দ্র নবদ্বীপ ত‍্যাগ করলেন।হে চন্দ্রদেব!তবে তুমি কেন এখনও গগনমন্ডলে দেখা দিচ্ছ?কেনই বা আজি উদয় হলে?তুমি যদি আজ উদয় না হতে এই কালরাত্রি তো আসত পারত না।আর কাল রাত্রি না আসিলে নবদ্বীপচন্দ্র এত গোপনে গৃহত‍্যাগ করতে পারতেন না।এক ভূমন্ডলে দুই চন্দ্রের অবস্থিতি অসম্ভব বলেই কি তুমি ষড়যন্ত্র করে নবদ্বীপচন্দ্র শ্রীগৌরাঙ্গসুন্দরকে বিদায় দিলে?তুমি দেবতা,তোমার মনে এত হিংসা-প্রবৃত্তি কেন? নবদ্বীপবিহারী শ্রীগৌরসুন্দরকে বিদায় দিয়ে তোমার ঐ চিরসুন্দর ঢল ঢল রূপরাশি অধিকতর সৌন্দর্যের সহিত যেন আজ নবদ্বীপগগনে বিকশিত হয়েছে। এটি বুঝি তোমার ঈর্ষ‍্যার হাসি।চন্দ্রদেব!তোমার ওহাসিতে আজ কেউ সুখী নয়।তোমার সুধামাখা হাসি আজ নবদ্বীপবাসীর বিষতুল‍্য বোধ হচ্ছে, তুমি হাস‍্য সংবরণ কর, ঈর্ষ‍্যা ত‍্যাগ কর, নবদ্বীপচন্দ্র নবদ্বীপগগন আঁধার করে চলে গেছেন, সমগ্র ভূমন্ডল অন্ধকারময় হোক,জগত-সংসার অন্ধকারে ডুবে যাক,তুমি কি চাও? তোমার যদি বিন্দুমাত্রও লজ্জা,ভয় ও অভিমান থাকে,সমস্ত পৃথিবীকে আঁধারে ঢেকে দূরে চলে যাও।তোমাকে আজ কেউ দেখতে চাই না,নদীয়াচাঁদ বিহনে জীবের হৃদয়ে বিন্দুমাত্র সুখ নাই।তোমাকে তারা চাই না।তারা চিরজীবন অন্ধকার-কূপে পড়ে থাকবে,তবুও তারা তোমার ঐ ঈর্ষ‍্যার হাসি,ঐ ঘৃণার হাসি আর নয়নে দেখবে না।তুমি আর নবদ্বীপে উদয় হইও না।নবদ্বীপচাঁদ গৃহত‍্যাগ করবার পর থেকেই নবদ্বীপ চির অন্ধকারে ডুবে গেছে, তোমার সামান্য আলোয় কি নবদ্বীপবাসীর অন্তরে আলোকপাত হতে পারে?নবদ্বীপচাঁদ নবদ্বীপ আঁধার করে গিয়েছেন,তিনি ভিন্ন অন‍্য কেউ আর নবদ্বীপ আলোকিত করতে পারবে না।তোমার ঐ হাসির আলোকে নবদ্বীপ আলোকিত হবে না।*
*🌻শ্রীলোচনদাস ঠাকুর লিখেছেন, নবদ্বীপচন্দ্র শ্রীশ্রীগৌরসুন্দর নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, সে কিরূপ?*
*কিবা দিনমাঝে যেন রবি লুকাইল*।
*🌻দিনের মধ‍্যভাগে যেন অকস্মাৎ সূর্য‍্যদেব লুকালেন।আর চতুর্দিক অন্ধকারে পরিপূর্ণ হ'ল।সে অন্ধকার দূর করবার শক্তি চন্দ্রদেবের নাই।নবদ্বীপবাসীর মনের অন্ধকার মনেই রইল।আর বোধহয় সে অন্ধকার দূর হবার নয়।শ্রীগৌরাঙ্গ-বিরহরূপ কাল-মেঘে নবদ্বীপবাসীর হৃদয় আচ্ছন্ন করল।শ্রীগৌরচন্দ্র বিয়োগ-দুঃখ-সাগরে নবদ্বীপবাসী হাবুডুবু খেতে লাগল।তাদের দেহ ছেড়ে আচম্বিতে প্রাণ যেন চলে গেল।*
*"দেহ ছাড়ি প্রাণ যেন গেল আচম্বিতে"।*
*😭শ্রীগৌরবিরহ-পর্বতে সকলকে যেন চেপে মেরে ফেলল।হঠাৎ এই পর্বত নবদ্বীপবাসীর মাথায় গভীর শব্দে পতন হল।*
*"শোকের পর্বতে যেন সভাকারে চাপে"।*
*😭নবদ্বীপবাসীগণ ""শ্রীগৌর-হারা"" হয়ে হাহাকার করতে লাগলেন।*
*🙏জয় জয় গৌরাঙ্গসুন্দরের জয়🙏*
      *বানান ভুল ক্ষমা করবেন*

adds