✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৩. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২২. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৩)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹যেরকম আজকালকার বিজ্ঞাপন দাতাগণ নিজের পুস্তকের শতমুখে প্রশংসা করে অন্যের পুস্তকের হেয়তা প্রতিপাদনের চেষ্টা করেন।মনু যেন নিজমুখে নিজের স্মৃতির প্রশংসা করে উক্ত পথেই অনুসরণ করেছেন বলে মনে হয়।*
*"ইদং শাস্ত্রং তু কৃত্বাসৌ মামেব স্বয়মাদিতঃ।*
*বিধিবদগ্রাহয়ামাস মরীচ্যাদ্যং স্তবহং মুনীন্"।।*
*🌻"অর্থ্যাৎ সৃষ্টির আদিকালে এই শাস্ত্র রচনা করে ব্রহ্মা কেবল আমাকেই পড়িয়াছিলেন,পরে আমি মরীচ আদি মুনিগণকে পড়িয়েছি"।*
*🌺সে যাইহোক,প্রচলিত অন্যান্য স্মৃতি অপেক্ষা মনুস্মৃতিই বেশী সমাদর দেখা যায়।কিন্তু স্মরণ রাখা কর্তব্য বতর্মান আকারে আমরা যে মনুস্মৃতি দেখতে পাই এই আসল মনুস্মৃতি নয়।এটি একখানি আধুনিক গ্রন্থ।পন্ডতগণের মতে উহা খৃষ্টীয় ২য়, শতাব্দীতে রচিত।মনুসংহিতা অপেক্ষাও অতি প্রাচীন ব্যবহার শাস্ত্র আছে,যেমন=আপস্তম্ব সূত্র,বৌধায়ন সূত্র,আশ্বলায়ন সূত্র প্রভৃতি এ সকল গ্রন্থও খৃষ্টীয় অব্দের ২০০ হতে ৬০০ বৎসর পূর্বে রচিত।এই অনুষ্টুপছন্দে রচিত মনুসংহিতা প্রাচীন সূত্র শাস্ত্রের পরিবর্তিত আধুনিক সংস্করণ বিশেষ।ইহা কৃষ্ণ-যজুর্বেদান্তগত মৈত্রায়ণ শাখার উপরিভাগ মানব-সূত্রাচরণের ধর্মসূত্র হতে পদ্যে রচিত হয়েছে।মহর্ষি ভৃগুই ঐ মানবীয় ধর্মশাস্ত্রকে সংহিতারূপে নিবদ্ধ করেন এবং পর্য্যায়ক্রমে আচার,ব্যবহার ও প্রায়শ্চিত্ত এই তিন কান্ডে বিভক্ত করেন।কিন্তু বতর্মান কালে এই ভৃগু সঙ্কলিত মনুস্মৃতিই মনুর রচিতবলে কথিত।এও আবার লোপ পাবার উপক্রম হয়েছিল।মেধাতিথিভাষ্য পাঠে জানা যায় --আসল ভৃগুপ্রোক্ত মনুস্মৃতিও লোপ পেয়েছিল,নানাজায়গা হতে সাহারণ সুত মদন উহা সঙ্কলিত করে বর্তমান আকারে নিবদ্ধ করেছেন।*
*🌻শাক্তধর্মের অভ্যাস ছিল -- বৈষ্ণবধর্মের প্রতিযোগিতা করা।যখন এই শাক্তধর্ম মদ্য-মাংসাদির প্রতি ঔদাসীন্য প্রকাশ করে "স্মার্ত" রূপ ধারণ করল,তখন কি নিয়ে বৈষ্ণবধর্মের সঙ্গে বিরোধ করবে,ইহা একটা চিন্তার বিষয় অবশ্য হয়েছিল।বহু অনুসন্ধানের পর "তিয্যকপুন্ড্র" ও "বেধ" নিয়ে স্মার্ত আকারেও,বৈষ্ণবধর্মের সঙ্গে প্রবল বিরোধের সূত্রপাত হল।*
*🍀বৈষ্ণবজন ব্রাহ্মমুহূর্ত্যে উঠে ক্রিয়া-কলাপ সম্পন্ন করেন।এই কারণ "অরুণোদয়বিদ্ধা" একাদশী পরিত্যাগ করে দ্বাদশীব্রত করে থাকেন, কিন্তু স্মার্তজন এই মতের বিরুদ্ধ "সূর্য্যোদয় বেধ"উল্লেখ করে বিরোধে প্রবৃত্ত হন। বৈষ্ণবজন উর্ধগতিতে লক্ষ্য করে "উর্ধপুন্ড্র" তিলক ধারণ করেন। কিন্তু স্মার্তধর্মমতে "তির্য্যকপুন্ড্র"প্রকাশ করে স্মার্তজন নিজেদের হটকারীতা পূর্ণ করেছেন।এখানে বলা আবশ্যক, মনু-যাজ্ঞবল্ক্যাদি স্মৃতিগ্রন্থে তো কোথাও "সূর্য্যোদয়বিদ্ধা" 'একাদশীর ত্যাগ এবং "তির্য্যকপুন্ড্রর" নাম পর্যন্ত দেখা যায় না। সুতরাং জানি না স্মার্তগণ অন্য কোথা হতে এইসব বিধানের ডঙ্কা বাজাচ্ছেন।*
*🌹"নির্ণয়-সিন্ধু" আদি নিবন্ধ গ্রন্থে একাদশীর বেধ-প্রকরণে বৈষ্ণব ও স্মার্ত মতের বিভিন্নতা কথিত হয়েছে।অরুণোদয়-বেধ নিয়ে একাদশীর বচন সব বৈষ্ণবপর এবং সূর্য্যোদয়-বেধ নিয়ে একাদশীর বচন সব স্মার্তপর লিখিত হয়েছে।এইরকমের এতে উভয়মতের সমন্বয় করা হয়েছে।স্মার্ত রঘুনন্দন ও শ্রীএকাদশী তত্ত্ব প্রভৃতি বিচারে বৈষ্ণব মত ও স্মার্ত মত পৃথক উল্লেখ করেছেন।*
*"ইত্যবিশেষাদত্র বৈষ্ণবেনাপি পূর্ণোপোষ্যেতি।অরুণোদয়বিদ্ধা তু দ্বাদশ্যাং পারণস্যালাভেহপি বৈষ্ণবৈর্নোপোষ্যা"।।*
*🍀সাধারণতঃ প্রত্যেক ধর্ম-মতই এক একটি দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত।দর্শনশাস্ত্র ব্যতিরেকে কোন মতই বুঝতে পারা যায় না। সুতরাং "স্মার্ত" বলে যখন একটি ধর্মমত মেনে নেওয়া হয়েছে,তখন এর একটি দর্শন থাকা চাই।এইজন্যই বৈষ্ণব-সিদ্ধান্তের বিরুদ্ধ মায়াবাদ দর্শনকেই স্মার্তসুধীগণ নিজেদের স্মার্তমতের দর্শন মেনে নিয়েছেন। যে হতে বৈষ্ণব ধর্মের সঙ্গে একাদশী ও তির্য্যকপুন্ড্র প্রভৃতি নিয়ে বিতর্কবাদ উপস্থিত হয়েছে,সেই হতেই জগৎ মিথ্যা বলে ঝগড়াও বেঁধেছে।যে স্মৃতি সমূহ নিয়ে স্মার্তধর্ম গঠনের দাবী করা হয়ে থাকে,ঐ সব স্মৃতিশাস্ত্রের মধ্যে কোথাও "অদ্বয়বাদের" নাম পর্যন্ত দেখতে পাওয়া যায় না এবং জৎকে মিথ্যা বলেও কোথাও উল্লিখিত হয় নাই।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*🙏গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস 🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৪. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
