শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২১. স্মার্তধর্ম 📖 বৈষ্ণব বিবৃতি 🌼 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob21.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*২১ ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🌻🌻স্মার্তধর্ম🌻🌻*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌹সর্ব প্রথমে জানতে হবে,"স্মার্ত" শব্দ কোন সময় হতে ব‍্যবহৃত হয়েছে। বৈদিক সময়ে কোথাও "স্মার্ত" শব্দ ব‍্যবহার হয়নি।যেহেতু বেদের কোন জায়গায় ধর্মের বিশেষণরূপে "স্মার্ত" শব্দের এমন ভাবে ব‍্যবহৃত হয়েছে কি?যার অর্থ "স্মার্ত ধর্ম" বুঝিয়ে থাকে  কিম্বা স্মার্তধর্মাবলম্বী ব‍্যক্তিকে বুঝিয়ে থাকে?তবে কোন কোন জায়গায় কর্মের বিশেষণরূপে "স্মার্ত" শব্দের উল্লেখ বেদে দেখতে পাওয়া যায় বটে, যথা-- "স্মার্তবদাজ‍্য সংস্কার", "স্মার্তযজ্ঞোপবীত", "স্মার্ত প্রায়শ্চিত্ত" ইত‍্যাদি।এই সব "স্মার্ত" শব্দের কেবল গৃহ‍্যসূত্রোক্ত কর্মের তাৎপর্য‍্য সূচিত হয়, আজকালকার অভিনব স্মার্তধর্মের তাৎপর্য‍্য প্রকাশ পায় না।আজকাল যাহা স্মার্তধর্ম নামে পরিচিত,উহা কেবল শ্রুতি-প্রতিপাদিত নহে,উহাতে তন্ত্র, পুরাণ,জ‍্যোতিষ,বৈদ‍্যক প্রভৃতি নানা শাস্ত্রের মিশ্রিত আছে। আবার বেদে কোথাও "মনু-যাজ্ঞবল্ক‍্যাদি" স্মৃতির নামোল্লেখ দেখা যায় না।তবে কল্পগ্রন্থে গৃহ‍্যকর্মের বিষয়ে স্মার্তশব্দের উল্লেখ দেখা যায় বটে, কিন্তু তাই বলে কি উহা স্মৃতির বাচক হতে পারে? "মূলং নাস্তি কুতঃ শাখা"? যখন বেদের সময়ে স্মৃতির প্রচলনই ছিল না,তখন বেদে স্মার্তধর্মের উল্লেখ কেমন করে সম্ভব হবে? তান্ড মহাব্রাহ্মণ,২৪ অধ‍্যায়, ১৬শ খন্ডের এক জায়গায় লিখিত আছে =*
*"যদ্বৈ কিঞ্চিন্মনুরবদত্তদ্ভেষজম্"।*
*🌻এই বাক‍্যোক্ত "মনু" শব্দের অর্থ আধুনিক কোন কোন স্মার্ত পন্ডিত "স্বায়ম্ভূব মনু"করে নিয়েছেন এবং "অবদৎ" পদের অর্থ বলেছিলেন। সুতরাং মনু কি বলেছিলেন?"মনুস্মৃতি"। অতএব তাঁদের মতে বেদে মনুস্মৃতির ইহাই প্রমাণ হয়ে গেল। যদি "তুষ‍্যতূ দুর্জনো ন‍্যায়েন" উক্ত প্রকারে মনুস্মৃতিকে বেদ-প্রতিপাদিত বলেমেনেও নেওয়া যায়,তাহলে সেই মনুস্মৃতিতে পঞ্চদেবোসনার বিধান(যাহা হতে স্মার্ত হওয়া যায় ) কোথায়?কোকথায় রুদ্রাক্ষ? কোথায় ভস্ম? কোথায় তির্য‍্যক পুন্ড্র? মনুস্মৃতিতে তো এই সবের ব‍্যবহারের বিধান তো দেখা যায় না? বেদার্থ-নির্ণায়ক ও বেদশাখাসমূহের বিভাগকর্তা ব‍্যাসদেব স্বয়ং "ব্রহ্মসূত্রে" (বেদান্তদর্শনে) স্মার্তমতের নিন্দা করেছেন=*
*"ন চ স্মার্তমতাদ্ধর্মাভিলাপাৎ শারীরশ্চ"।*
                          *(১|২|২০)*
*🌻অর্থ‍্যাৎ স্মার্ত-স্মৃতি-প্রতিপাদিত প্রধান এবং শারীর =শরীরাধিষ্ঠিত জীব কদাচ অন্তর্য‍্যামী হতে পারে না।যেহেতু অন্তর্য‍্যামীর সর্বদ্রষ্টৃত্বাদি গুণ কথিত হয়েছে কিন্তু প্রধান  ও জীবের পক্ষে সে-গুণ থাকা অসম্ভব। এ-জায়গায় "স্মার্ত" শব্দে জড় প্রকৃতিরই গ্রহণ সূচিত হয়েছে। প্রাচীনকালে স্মৃতিশাস্ত্রের লক্ষণ এইরকম ছিল, যে শাস্ত্রে জড় প্রকৃতিকেই জগতের কারণ বলে সিদ্ধান্ত করা হয়,তার নাম স্মৃতিশাস্ত্র। অতএব যাঁরা জড়-প্রকৃতি হতেই জগতের সৃষ্টি মেনে থাকেন, "স্মার্ত" শব্দে তাদেরকেই বুঝিয়ে থাকে। কিন্তু জড়প্রকৃতি থেকে জগতের সৃষ্টি এই সিদ্ধান্ত বেদ বিরুদ্ধ।সেই জন্য ভগবান বাদরায়ণ ইহা ব্রহ্মসূত্রের পূর্বপক্ষ মধ্যে গ্রহণ করেছেন। বেদে ঈশ্বরকেই জগতের সৃষ্টি -স্থিতি-প্রলয়ের কর্তা এবং প্রকৃতিকে তাঁর বহিরঙ্গা শক্তি বলা হয়েছে। এই প্রকৃতি ঈশ্বরের অধীনা ও একান্ত বশবর্তিনী। সুতরাং প্রকৃতিকে জগতের কারণ এবং পরতত্ত্ব বলে স্বীকার করা সম্পূর্ণ বেদবিরুদ্ধ সিদ্ধান্ত।শ্রীবৈষ্ণবধর্ম,হিংসা-মদ‍্য- মাৎস‍্য-স্ত্রীসঙ্গশূন‍্য,নিবৃত্তিপ্রধান ধর্ম। যদি বলেন গৃহস্থ বৈষ্ণবগণ তো স্ত্রী-সঙ্গ-বর্জিত নন?তার উত্তর এই যে,গৃহস্থ বৈষ্ণবগণ ঋতুগামী স্বদার-নিরত বলেই ব্রহ্মচারী রূপে পরিগণিত। এই বৈষ্ণবধর্মে, এই নিবৃত্তি মার্গে সংসারে সব লোকই অনুরাগী হতে পারে না।যেহেতু এই প্রবৃত্তি-প্রলোভনময় সংসারে অধিকাংশ জীবই হিংসা,মদ‍্য, মাংস ও স্ত্রীসঙ্গাসক্তদেখা যায়।এইসব প্রবৃত্তিপরায়ণ লোক বৈষ্ণবধর্মের সঙ্গে প্রতিযোগিতা করে "শাক্তধর্ম"নামে এক ধর্ম গড়ে তুলেন এবং সেই সঙ্গে "তন্ত্র" নামে এক শ্রেণীর পুস্তক রচিত হয়।এই তন্ত্র ও শক্তিধর্মের দোহাই দিয়ে দেশে তখন মদ‍্য,মাংস,হিংসা ও ব‍্যভিচারের এক প্রবল স্রোত প্রবাহিত হয়েছিল।এইরকম যখন শাক্ত ধমের আচার ব‍্যবহারে সমাজ ব‍্যাকুল হয়ে উঠল এবং সমাজে ভয়ানক অশান্তি দেখা দিল তখন জন-সমাজ সেই শাক্তধর্ম ও তন্ত্রকে পুনরায় হেয় নজরে দেখতে লাগলেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
              *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds