✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৯. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৮. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*১৯ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻পুরাণ বেদের অঙ্গ🌻*
~~~~~~~~~~~~~~~~
*"বেদো নামালৌকিকঃ শব্দঃ"--- অর্থ্যাৎ অলৌকিক শব্দের নামই বেদ। বর্তমান কালে সেই বেদার্থ নির্ণয় অত্যন্ত দুরূহ বলেই বেদার্থ বিচারস্থলে ইতিহাস পুরাণাত্মক শব্দই অবলম্বনীয়।এই শব্দ সাক্ষাৎ বেদস্বরূপ এবং বেদার্থনির্ণায়ক।তাই শাস্ত্রে লিখিত হয়েছে =*
*"ইতিহাস পুরাণাভ্যাং বেদং সমুপবৃংহয়েৎ"।*
*🌻অর্থ্যাৎ ইতিহাস ও পুরাণের দ্বারাই বেদকে স্পষ্ট করতে বাষবেদের অর্থ গ্রহণ করতে হবে।বেদার্থকে পূরণ করে বলেই ইহার নাম পুরাণ।তাই "তত্ত্বসন্দর্ভে লিখিত হয়েছে =*
*"পূরাণৎ পুরাণম্ ন চাবেদেন বেদস্য বৃংহণং সম্ভবতি,ন হ্যপরিপূর্ণস্য কনকবলয়স্য ত্রপুণ পুরণং যুজ্যতে"।*
*🌻বেদ ভিন্ন বেদের পূরণ সম্ভব হয় না।অপূর্ণ কনক-বলয়কে কি সীসক বা সীসা দ্বারা পূরণ করা যায়?যদিও সীসা দ্বারা স্বর্ণবলয়ে অবকাশ অংশ পূরণ হতে পারে কিন্তু তাতে স্বর্ণাংশের পূরণ হল একথা কে স্বীকার করবে?অতএব স্বর্ণবলয়ের অভাব পূরণে যেমন স্বর্ণই সমর্থ,সেইরকম অপৌরুষেয় বেদার্থ পূরণে পুরাণই সমর্থ বলে পুরাণেরও বেদত্ব সিদ্ধ হল। বেদ বিভাগকর্তা বেদব্যাস আরও বলেছেন=*
*"একতশ্চতুরে বেদান্ ভারতশ্চ তদেকতঃ।*
*পুরা কিল সুরৈঃ সর্বৈঃ সমেত্য তুলয়া ধৃতম্।।*
*চতুর্ভঃ সরমস্যেভ্যো বেদেভ্যোহধিকং যদা।*
*তদা প্রভৃতি লোকেহস্মিন্ মহাভারত মুচ্যতে"।।*
*🌻অর্থ্যাৎ পুরাকালে দেবতাগণ সমবেত হয়ে তুলাদন্ডের একদিকে চারবেদ এবং অপরদিকে ভারতপুরাণ স্থাপন পূর্বক ধারণ করে দেখেছিলেন,সরহস্য চারবেদ অপেক্ষা ভারতই বেশী ভারী ছিল।তদবধি ভারত গ্রন্থ "মহাভারত"নামে আখ্যাত হয়।এই জন্যই লিখিত হয়েছে =*
*"যো বিদ্যাচ্চতুরো বেদান্ সাঙ্গোপনিষদঃ দ্বিজ।*
*ন চাখ্যান মিদং নৈব স স্যাদ্ বিচক্ষণঃ।।*
*🌻অর্থ্যাৎ যে ব্যক্তি সাঙ্গ চারবেদ ও উপনিষদ পাঠ করেও এই ইতিহাস পাঠ না করেন,তাকে কদাচ বিচক্ষণ বলা যায় না।*
*ভবিষ্যৎ পুরাণ বলেছেন=*
*"কাষ্ণঞ্চ পঞ্চমং বেদং যন্মহাভারতং স্মৃতং"।*
*🌻অর্থ্যাৎ কৃষ্ণদ্বৈপায়ন কথিত যে মহাভারত তাকে পঞ্চম বেদ বলা হয়। আবার বেদান্তের অকৃত্রিমভাষ্য শ্রীমদ্ভাগবতের বেদোৎপত্তি প্রকরণে উক্ত হয়েছে*
*"ইতিহাস পুরাণানি পঞ্চমং বেদমীশ্বরং।*
*সর্বেভ্য এব বক্ত্রেভ্যঃ সসৃজে সর্বদর্শনঃ।।৩|১২|৩৯*
*🌻এই ইতিহাস ও পুরাণ সকলও পঞ্চম বেদ।এই সকলও তাঁর বদন হতে আবির্ভূত হয়েছে।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২০. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
