✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৫. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৪. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🔅ঐতিহাসিক প্রকরণ🔅*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻বিকৃত বৌদ্ধধর্মের প্রবল প্রাদুর্ভাবে ভারতের ধর্মাকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছিল। ভারতের সেই ঘোর দুর্দিনে সনাতন ধর্মের সেই শোচনীয় অবস্থার সময়ে শঙ্করাচার্য্য আবির্ভূত হয়ে ব্রহ্মজ্ঞানের প্রচার দ্বারা ভারতে বৌদ্ধ ও জৈনাদি ধর্মের প্রভাব খর্ব করে দেন। অতঃপর ভারতে সনাতন ধর্মের পুনরভ্যুদয় আরম্ভ হল।ইঁহার বহুপূর্বে খৃষ্টীয় ৭ম, শতাব্দিতে দাক্ষিণাত্যবাসী কুমারিল ভট্ট অসাধারণ পান্ডিত্য প্রতিভাবলে বিকৃত বৌদ্ধধর্মের বিপক্ষে তর্কযুদ্ধ করে স্বদেশকে নাস্তিক্যবাদ হতে উদ্ধার করতে বদ্ধপরিকর হয়েছিলেন, ইনিই সর্বপ্রথম বৌদ্ধধর্মের বিরুদ্ধে তর্ক করে বৈদিক ধর্মের শ্রেষ্ঠতা প্রতিপাদনে যত্নপর হন।ইনি বৌদ্ধদের নির্য্যাতিত করবার জন্য দাক্ষিণাত্যের রাজগণকেও উত্তেজিত করেছিলেন। ইঁহার প্রণীত "পূর্ব মীমাংসা" র ভাষ্য এবং বৈদিক দেবতত্ত্ব সম্বন্ধীয় ব্যাখ্যা অসাধারণ প্রতিভার পরিচায়ক।*
*🌹কুমারিলের পর খৃষ্টীয় ৭৮৮ অব্দে শ্রীপাদ শঙ্করাচার্য্য কেরল দেশের চিদম্বর গ্রামে জন্মগ্রহণ করেন। অসামান্য প্রতিভাবলে ইনি অল্পবয়সেই সুপন্ডিত হয়ে উঠেন। শঙ্কর বৌদ্ধ পন্ডিতদের বিচারে পরাস্ত করে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিজয় পতাকা পুনরুড্ডীন করলেন এবং জায়গায় জায়গায় শিব মন্দির ও মঠ স্থাপন করে হিন্দুধর্ম ও শাস্ত্র আলোচনার পথ সুগম করে দিলেন। শঙ্করের ধর্মমত বেদান্তের উপর স্থাপিত বটে, কিন্তু তিনি সাধারণের জন্য শৈবধর্মের প্রতিষ্ঠা করেন।ইহাঁর প্রতিষ্ঠিত চারটি মঠ,শিষ্য-পরম্পরা আজ পর্যন্ত চালিত হচ্ছে।সেই চারটি প্রধান মঠের নাম,দ্বারকায় সারদামঠ, পুরীতে গোবর্ধনমঠ,দক্ষিণে শৃঙ্গেরীমঠ এবং বদরিকাশ্রমে যোশীমঠ। শঙ্করাচার্য্য শিবাবতার বলে প্রসিদ্ধ।সৌর পুরাণে উক্ত হয়েছে, "চতুভিঃ সহ শিষ্যৈশ্চ শঙ্করোহবতরিষ্যতি"।ইনি কেদারনাথ তীর্থে মাত্র বত্রিশ বৎসর বয়সে মানবলীলা সম্বরণ করেন। শ্রীমৎ শঙ্করাচার্য্য যে অদ্বৈতবাদ প্রচার করেন তা বৌদ্ধ বিমোহন মায়াবাদ মাত্র। অর্থ্যাৎ বৌদ্ধাদি বেদ-বিরোধী ধর্মবাদীকে নিরসন পূর্বক শ্রীশঙ্করাচার্য্য ভগবদ আজ্ঞা ক্রমে ভগবত্তত্ত্ব গোপন করে মায়াবাদ অবলম্বনে উপনিষদের ব্যাখ্যায় অদ্বৈতবাদ স্থাপন করেন। কিন্তু বিচার ক্ষেত্রে অগ্রসর হতে হতে অবশেষে তাঁর মায়াবাদ বৌদ্ধমতের দিকে এত বেশী অগ্রসর হয়ে পড়ল যে,মায়াবাদে ও বৌদ্ধমতে প্রভেদ অতি কমই রইল।ফলে শঙ্করের মায়াবাদ দ্বারা শ্রৌত স্মার্তধর্ম রক্ষা বিষয়ে সহায়তার পরিবর্তে অনিষ্টই বেশী হল। এইজন্যই পদ্ম পুরাণে লিখিত হয়েছে =*
*"মায়াবাদমসচ্ছাস্ত্রং প্রচ্ছন্নং বৌদ্ধমুচ্যতে"।*
*🍀অতএব মায়াবাদ সিদ্ধান্ত যে বেদ-বিরুদ্ধ এবং উহা যে বৌদ্ধ মতাবলম্বিগণের মত নিরসন উদ্দেশ্যে সৃষ্ট হয়েছে, সেই বিষয়ে কোন সন্দেহ নেই। শ্রীশঙ্করাচার্য্য কি উদ্দেশ্যে এই মায়াবাদ প্রচার করলেন এবং বৈদিক সনাতন ধর্মের কোন স্তরে বদ্ধমূল হবার পূর্বেই শঙ্করাচার্য্য ইহলোক ত্যাগ করেন।তাঁর শিষ্যগণ তদীয় অভিপ্রায় ভালমত হৃদয়ঙ্গম করতে না পারায় এক অদ্বৈতবাদের নানাবিধ ব্যাখ্যা করে নানা শাখায় বিভক্ত হয়ে পড়েছিলেন।এই শ্রীমৎ শঙ্করাচার্য্যের আবির্ভাবের সময়ও বহু বৈষ্ণব সম্প্রদায় বৈষ্ণব ধর্মের বিজয়-গৌরব অক্ষণ্ণ রেখেছিলেন।শঙ্করাচার্য্য জিগিষা-পরবশ হয়ে তদানীন্তন বহু বৈষ্ণবাচার্য্যের সঙ্গে বিচারে প্রবৃত্ত হয়েছিলেন। কিন্তু বৈষ্ণবদের নিজমতে আনয়ন করা বড়ই দুরূহ ব্যাপার হয়েছিল।তবে অনেকেই সেই শঙ্করের মত গ্রহণ করেছিলেন, সেই বিষয়ে কোন সন্দেহ নাই।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৬. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
