শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori3.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori3.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori2.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৩)বৈষ্ণব জগতের মাধুকরী*
         *🌲অর্থ-----পরমার্থ🌲*
        """"""""""""""""""""""""""""""""""""""'
*🌷আবার এই শ্রীরূপ-সনাতনের জীবনে দেখা যায় যে কনিষ্ঠ শ্রীরূপ যখন শ্রীধাম বৃন্দাবনে চলে গেলেন জ‍্যেষ্ঠ সনাতন কিন্তু তখনও বৈষয়িক জগৎ হতে মুক্ত হতে পারেননি এবং যদিও তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন তথাপি তাঁকে ত্বরান্বিত করবার জন্য শ্রীপাদ রূপগোস্বামী বৃন্দাবন হতে একটি প্রহেলিকা (যে রচনায় বাইরের অর্থ আবরণে ভিতরের অর্থ গোপনভাবে অবস্থিতি করে)পত্র তাঁর কাছে পাঠিয়েছিলেন এবং তাঁতে ছিল মাত্র আটটি অক্ষর। যথা=*
     *শু    হি    রা    সূ*
     *য    পা    কু    কং*
*🍀শ্রীপাদ সনাতন এই প্রহেলিকা পত্র পেয়ে ভাবতে লাগলেন কি এর ভাবার্থ, এবং রহস‍্যের উদ্ঘাটনের জন্য চিন্তাজালে জড়িত হয়ে পড়লেন।অদ্বৈতাচার্য‍্যের তরজা যেমন জগদানন্দ কিছুই বুঝতে পারেননি কিন্তু স্বরূপ দামোদর এবং মহাপ্রভু তা ঠিকই বুঝেছিলেন সেইরকম ইঁনারা সকলেই ছিলেন মহাপ্রভুর চিহ্নিতদাস বা পরিকর এবং সেইজন‍্য অচিরেই এর ভাবার্থ বুঝতে পারলেন, যা একটি পয়ার ছন্দে নিচে দেওয়া হল=*
*(১)"শু" অক্ষরের তাৎপর্য‍্য হচ্ছে=*
*শুম্ভ নামে দৈত‍্যপতি যাহার প্রতাপে।*
*মর্ত‍্যে ভ্রমে শূরকুল শূকরের রূপে।।*
*সপ্তদ্দীপ আধিপত‍্য যার করতলে*।
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(২)"হি" অক্ষরের তাৎপর্য‍্য হচ্ছে=*
*হিরণ‍্যকশিপু নামে দোর্দন্ড দৈত‍্যেশ।*
*মৃগতুল‍্য দেবে শাসে যেমন মৃগেশ।।*
*হয় না ঐশ্বর্য‍্য সংখ্যা অনন্ত নিখিলে।*
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৩)"রা" অক্ষরের তাৎপর্য‍্য হচ্ছে=*
*রাবণ রক্ষেশ বলী বিজয়ী ত্রিপুরে।*
*দেবগণ অনুক্ষণ বশ‍্য যার দ্বারে।।*

*লক্ষ হেম গৃহস্তম্ভ রত্ন সমুজ্জ্বলে।*
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৪)"সূ" অক্ষরের ভাবার্থ হচ্ছে=*
*সূর্য‍্যবংশে সূর্য‍্যতুল‍্য নরেশ উজ্জ্বল।*
*করদানে নৃপকুল যাঁর করতল।।*
*অলকা লজ্জিত যাঁর পুরীর উজ্জ্বলে।*
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৫)"য" অক্ষরের ভাবার্থ==*
*যদুবংশে যাহার ছাপান্ন কোটি সীমা।*
*কবির অবর্ণ‍্য সুখ ঐশ্বর্য‍্য গরিমা।।*
*মহাবলী দম্ভে কম্পে ভূবন মন্ডলে*।
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৬)"পা" অক্ষরের ভাবার্থ==*
*পান্ডু কুলরত্ন পঞ্চপান্ডব দোর্দন্ড।*
*ত্রিলোক অতুল যাঁর প্রতাপ প্রচণ্ড।।*
*রাজসূয়ে জয় করে সব নরপালে*।
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৭)"কু" অক্ষরের তাৎপর্য‍্য=*
*কুরুপতি মহাবলী দুর্যোধন মানী।*
*সুরসম রথীদলে শোভে রাজধানী।।*
*অমূল‍্য মণিমুকুতা মুকুট মন্ডলে।*
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৮)"কং" অক্ষরের ভাবার্থ হচ্ছে=*
*কংস নামে নরপতি নির্দয় দুর্মতি।*
*অসামান‍্য দম্ভে যার বিকম্পিত ক্ষিতি।।*
*ঐশ্বর্য‍্যে কুবের সম কার্তবীর্য‍্য বলে*।
*একন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*🌹অর্থ‍্যাৎ এই আটটি অক্ষরের ভাবার্থ দ্বারা শ্রীপাদ রূপগোস্বামী জ‍্যেষ্ঠ ভাই সনাতনকে এইই বুঝাতে চেয়েছিলেন পার্থিব জগতে হোসেন শাহের প্রধানমন্ত্রীর কাজ না করে যাতে পরমার্থ লাভের জন্য সচেষ্ট হন। কারণ এমন যে প্রতাপশালী শুম্ভনিশুম্ভ দৈত‍্য,এমন যে নষ্ঠুর হিরণ‍্যকশিপু, এমন যে প্রবল প্রতাপান্বিত রাক্ষসরাজ রাবণ সকলেই তো ধন জন মান ঐশ্বর্য‍্য ভোগবিলাসের জন্য কি সব নিষ্ঠুর, এবং জঘণ‍্য কাজ করতেও দ্বিধা করেন নাই, কিন্তু কালের প্রবাহে সব স্তিমিত (নিশ্চল বা স্থির) হয়ে গিয়েছে  কারণ তাঁরা সকলেই চেয়েছিলেন অনিত‍্য সম্পদ।সেইরকম আবার সূর্য‍্যবংশের নরপতিগণ, যদুবংশের সন্তানগণ প্রবল প্রতাপান্বিত পঞ্চপান্ডব=অহঙ্কারী দাম্ভিক হিংসাপরায়ণ রাজা দুর্য‍্যোধন এঁরা সকলে রাজ‍্যলাভ,ঐশ্বর্য‍্যলাভ, যুদ্ধবিগ্রহ ইত‍্যাদির মাধ‍্যমে কত কাজই না করেছেন-- কিন্তু আজ তার সব শেষ।এমন যে রাজাকংস যিনি রাজত্ব ধন ঐশ্বর্য‍্যের জন্য একের পর এক জঘণ‍্য নারকীয় কাজ করতেও দ্বিধা করেননি তার জন্য কি লোকে কোন মর্য‍্যাদা বা সম্মান দেয়?এত সব অমানুষিক কাজ তিনি সবই করেছিলেন।রাজ ঐশ্বর্য‍্য ভোগ করবার জন্য, কিন্তু কালপ্রবাহে সব মসীমলিন হয়ে অবলুপ্ত হয়েছে। অর্থ‍্যাৎ এই আট জনের কেউই নিত‍্যসম্পদ বা পরমার্থ লাভের জন্য সচেষ্ট ছিলেন না এবং সেজন‍্য আজ সবই অস্তমিত।*
*🌻তেমনি আবার দেখুন,রাজা পরীক্ষিত যিনি শাপভ্রষ্ট হয়ে সাতটি দিনের মধ্যে শ্রীহরি পদপ্রাপ্তির জন্য জীবনে কি করে গিয়েছেন। যদিও তিনি একজন পান্ডুবংশের রাজা ছিলেন, এবং পরমার্থ লাভের মাধ‍্যমে তিনি জীবনকে ধন‍্য করেছিলেন বলে যুগ যুগ ধরে অমর হয়ে আছেন।*
*ভাই রূপের কাছ হতে এই জাতীয় ইঙ্গিত পেয়ে সনাতন একেবারে মরমে মরে গেলেন এবং প্রধান মন্ত্রীত্বের পদের প্রতি তাঁর প্রচণ্ড অবজ্ঞা সৃষ্টি হল। অর্থ‍্যাৎ ক্ষেত্র প্রস্তুতই ছিল শুধু বীজ বপনের অপেক্ষা।একেই শ্রীরূপ চলে যাবার পর হতে তাঁর মন ছিল ভীষণ উদাস এখন এই ইঙ্গিত তাঁর বৈরাগ‍্যকে আরও তীব্রতর করে তুলল এবং সেই প্রহেলিকারূপী পয় পেয়ে বুঝলেন যে ভাই তাঁর বৈষয়িক জীবনের মোহনিদ্রা ভঙ্গ করবার জন্য এই ঔষধ পাঠিয়েছে।অর্থ‍্যাৎ এই পৃথিবীতে ধন,দৌলত,ঐশ্বর্য‍্য,গরিমা সম্পদ সবই অসার এবং ক্ষণস্থায়ী। পরমার্থরূপ সম্পদ লাভই হচ্ছে জীবের একমাত্র কাম‍্যবস্তু এবং যত তাড়াতাড়ি মানবগণ এটি উপলব্ধি করতে পারবেন ততই তাঁদের পক্ষে মঙ্গল।সে হেতু শ্রীসনাতন মনে মনে সঙ্কল্প করলেন যে তিনি আর কিছুতেই প্রধানমন্ত্রীর পদে থাকবেন না। তার ফলে রাজকোষে বন্দী হন এবং নানা প্রকার ঘটনার মধ‍্য দিয়ে শ্রীধাম বৃন্দাবনে গমন করে মনুষ‍্য জীবনকে সার্থক এবং মহিমান্বিত করে গিয়েছেন।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*শ্রীকৃষ্ণের লীলাকথা,যত তাঁর তত্ত্ব গাঁথা,*
   *সকল বর্ণনা তার ভাগবতে রয়।*
*যুগ যুগ করি ধ‍্যান,কেহ না জানিতে পান,*
   *কতই মাহাত্ম্য কথা পুরাণেতে কয়।।*
*শ্রীকৃষ্ণের জন্মদিনে,আজি এই শুভক্ষণে,*
    *তাঁহার জনম লীলা করিনু বর্ণন*।
*পাপতাপ বিদূরিতে,মনে সদা শান্তি পেতে,*
   *মনে প্রাণে আমি তাঁর লইনু শরণ।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori4.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori2.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori2.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori1.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০২)বৈষ্ণব জগতের মাধুকরী*
         *🌹অর্থ-----পরমার্থ🌹*
        ••••••••••••••••••••••••••••••••
*🍀এই জিনিসটি যে কত সত‍্য তা আমাদের বুঝতে একটুও দেরী হবে না।কারণ এইসব বিভিন্ন আশ্রমে যে সব বৈষ্ণব মহান্তগণ থাকেন তাঁদের ইতিবৃত্ত আমরা কিছুই জানি না  কিন্তু তথাপি বৈষ্ণব বেশধারী বলেই গৃহস্থীগণ কত মর্য‍্যাদা দান করেন।অর্থ‍্যাৎ শুধুমাত্র বেশ ধারণেই কত মর্য‍্যাদা,আর যদি সাধন জগতে ভগবদ্ কৃপা লাভ করা যায় তাহলে দেশের প্রধানমন্ত্রীও এসে তাঁর পদপ্রান্তে লুটোবেন।যতসব লক্ষপতি কোটিপতি বৈষয়িক জগতের লোক এসে অর্থের জোগান দিবেন যার জ্বলন্ত উদাহরণ পরমহংসদেব ও স্বামীজীর জীবন --,কোন অর্থের অভাব কি তাঁরা কখনও বোধ করেছেন? কখনই না, বরং গলিতং ফলং এর মতো না চাইতে পাওয়ার মত ভগবান তাঁদের সব দিয়েছেন। মহর্ষি যাজ্ঞবল্ক‍্য বানপ্রস্থ অবলম্বনের সময় যখন ভৌম সম্পদ তাঁর নিজ পত্নী কাত‍্যায়ণী দেবী ও মৈত্রেয়ী দেবীর মধ্যে ভাগ করে দিতে চাইলেন তখন মৈত্রেয়ী দেবী বলেছিলেন=প্রভু আপনি যাচ্ছেন অমৃতের সন্ধানে আর আমাদের দিয়ে যাচ্ছেন অসার ভৌম (ভূমিজাত) সম্পদ অতএব যে ভৌম সম্পদ দ্বারা অমৃতত্ব লাভ করা যায় না সে সম্পদ আমি চাই না।*
*🔥কিসের অভাব ছিল সপ্তগ্রামের রাজা দাসগোস্বামীর?(রঘুনাথ দাসগোস্বামীর কথা)তখনকার দিনে বিশলক্ষ টাকার জমিদারীর একমাত্র উত্তরাধিকারী, ঐশ্বর্য‍্য ভোগবিলাসের চূড়ান্ত সহবায়, তার উপরে অতীব সুন্দরী পত্নী সব কিছু ত‍্যাগ করে কিসের লোভে সেই সুকঠিন বৈরাগ‍্য অবলম্বনে জীবনকে মহা মহিমান্বিত করে গিয়েছেন।যাঁকে উপলক্ষ্য করে তাঁর পিতৃদেব বলেছিলেন, "দড়ির বন্ধনে তারে রাখিব কেমনে", জন্মদাতা পিতা নারে প্রারব্ধ ঘুচাতে। আমাদের এই ভারতবর্ষে ধনী জমিদার তো কতই ছিলেন যারা ভোগবিলাসের মধ্যে নানাপ্রকার লালসা চরিতার্থ করে গত হয়েছেন কিন্তু কেউ কি তার খবর রাখে? কিন্তু তথাপি ৫০০ বৎসর অতিক্রান্ত হলেও দাসগোস্বামীর তিরোভাব তিথিতে লক্ষ-লক্ষ লোক বিরহ সাগরে ডুবে যান।*
*🌳কিসের অভাব ছিল ভক্তপ্রবর লালাবাবুর যাঁর অন্নপ্রাশনের সময় লক্ষ লক্ষ সোনার পাতের উপর খোদিত করে তাঁর দাদু নিমন্ত্রণ পত্র বিলি করেছিলেন। এবং মজার বিষয় এই যে,এই যে দাদু,তাঁর নাম হয়ত অনেকেই জানেন না। কিন্তু যে লালাবাবু নিষ্কিঞ্চন বৈষ্ণব হিসাবে বৃন্দাবনের পথে পথে মাধুকরীবৃত্তি অবলম্বনের মাধ‍্যমে জীবনটিকে সাধন জগতে উৎসর্গ করে গিয়েছেন তাঁর স্মরণ-মননে অদ‍্যাপি তাঁর উত্তরসুরীগণ শ্রদ্ধাপ্লুত হৃদয়ে প্রেমাশ্রু বরিষণ করেন।ভক্তের উপর ভগবানের কি অপার করুণা,ভক্ত যদি এক পা এগোন, ভগবান যেন দশ পা এগিয়ে তাঁর সঙ্গে মিলিত হবার জন্য উদগ্রীব হয়ে থাকেন।*
*🦚 তা না হলে তাঁর আরাধ‍্য দেবতা কি কখনও তাঁর কাছে স্বপ্নের মাধ‍্যমে বলতে পারেন যে লালা তুমি তো বৃন্দাবনে এত মঠ-মন্দির, বৈষ্ণবসেবা করলে কিন্তু তথাপি তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে।লালাবাবু বললেন=প্রভু আপনি আপনার মনোবাসনা ব‍্যক্ত বা প্রকাশ করুন, এই অধম তা যথাসাধ‍্য পূরণের চেষ্টা করবে।তখন কৃপাময় ভগবান বলেছিলেন--, লালা তুমি আমার জন্য আর একটি মন্দির নির্মাণ করো।তখন লালাবাবু দৈন‍্য বিনয় কন্ঠে বলেছিলেন প্রভু!আমি এখন সম্পূর্ণভাবে নিঃস্ব,রিক্তহস্ত বা খালিহাত, কি আর একটি মন্দির বানাবার মত অর্থ আমার নাই।তখন তাঁর আরাধ‍্য দেবতা বললেন লালা আমি যে মন্দির তোমাকে নির্মাণ করতে বলছি তাতে তোমার কোন অর্থ ব‍্যয় হবে না, আমি তোমার হৃদয় মন্দিরে থাকতে চাই, সেখানে আমাকে একটু জায়গা করে দাও।বিশ্ব ব্রহ্মান্ডের যিনি অধিপতি তিনি কিনা ভক্ত হৃদয়ে একটু জায়গা ভিক্ষা চাইছেন, আহা!এমন ভাগ‍্য কয়জনের হবে গো?কি অপূর্ব, ভগবানের কি অপার করুণা,কৃপার কি অহৈতুকী বর্ষণ।🌷লালাবাবু তাঁর এই মনুষ‍্য জীবন কিভাবে পরমার্থ লাভের মাধ‍্যমে ধন‍্য করে গিয়েছেন।এই লালাবাবু যদি ধন-ঐশ্বর্য‍্যের পঙ্কিল সলিলে ডুবে থেকে তৎকালীন জমিদারদের মত জীবনকে ভোগবিলাসের মধ্যে কাটিয়ে দিতেন তাহলে কোনটা শ্রেয় হত?*
*🌻শ্রীরূপ-সনাতনের কি কোন অভাব ছিল?রাজনন্দন নরোত্তমের কি কোন পার্থিব সম্পদের অভাব ছিল? কিন্তু তথাপি কেন সব কিছু উপেক্ষা করে মহাপ্রভুর আকর্ষণে এই পরমার্থলাভের আশায় ভক্তিপথের পথিক হয়েছিলেন।রাজপুত্র সিদ্ধার্থ কিসের আকর্ষণে অতুল সাম্রাজ্য,যুবতী পত্নী,এমন কি সদ‍্যজাত নন্দনকে পর্য‍্যন্ত পরিত‍্যাগ করে নিত‍্য,সম্পদ অর্জনে সক্ষম হয়েছিলেন।আজ তিনি নেই, কিন্তু তাঁরই প্রবর্তিত বৌদ্ধধর্ম শান্তি ও অহিংসার বাণী হিসাবে এশিয়ার বিভিন্ন দেশে বিস্তৃত রয়েছে।সেইরকম আজ মহাপ্রভুর এই ৫০০ শত বৎসর আগমনী তিথি উপলক্ষ্যে যে উন্মাদনা দেখা দিয়েছে এর মূলে হচ্ছেন আমাদের প্রাণের ঠাকুর শ্রীগৌরাঙ্গ।নিজের অবতার তত্ত্বকে জীবজগতে বুঝাবার জন্য বিধবা-মাতা,তরুণী পত্নী সব কিন্তু ত‍্যাগ করে মুন্ডিত মস্তকে সুকঠিন সন্ন‍্যাস জীবন যাপন করে দেশবাসীর মধ্যে প্রেমধর্ম এবং হরিনাম মহামন্ত্র বিতরণ করে কলির জীবকে এক অমূল‍্য সম্পদ দান করে গিয়েছেন।জীবে দয়া,নামে রুচি,বৈষ্ণব সেবন,তৃণাদপি সুনিচেন ব‍্যবহার,বৃক্ষের মত সহনশীলতা,ব্রাহ্মণ আচন্ডালে কোলদান, জাতিভেদ প্রথার অবলোপন এবং সর্বোপরি প্রেমধর্মের মাধ‍্যমে যে সারা বিশ্বকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে গিয়েছেন।যার মাধুর্য‍্য অদ‍্যাপি ভক্তগণ অঞ্জলী ভরে পান করছেন।ভৌম সম্পদের মাধ‍্যমে এইরকম পরমার্থ অর্জন করা কখনও সম্ভব নয়।*
*🔥এই প্রবন্ধের মুখ‍্য উদ্দেশ্য হচ্ছে সমাজের অপেক্ষাকৃত স্বচ্ছল সম্প্রদায়কে উপলক্ষ্য করে এবং যা আগেই বলা হয়েছে যে তাঁরা যেন ক্ষণিকের জন্য মনে না করেন তাঁর অর্জিত ধন সম্পদ সব তার চেষ্টাতেই হয়েছে এবং সবই পূর্ব জন্মের সুকৃতি এবং এই জীবনেও তার যথার্থ সদ্ব‍্যয় করতে হবে এবং সংসারের মধ্যে থেকেও তা যে নানাভাবে করা যায় তা সকলে নিশ্চয়ই বুঝতে পারেন।যার যথা শক্তি,তার দ্বারা জীবসেবা,নরনারায়ণ সেবা,সাধু বৈষ্ণবসেবা, মঠ-মন্দিরর সেবা ইত‍্যাদির মাধ‍্যমে অর্থের সদ্ব‍্যয় যদি করা যায় তাহলে জীবনে পাবেন প্রকৃত আনন্দ কারণ কিছুই তো সঙ্গে নিয়ে যেতে পারবেন না  এবং বাস্তব দৃষ্টিতে একালে Bank Balance কমে গেলেও পরকালের Bank Balance দ্বিগুণ চতুর্গুণ ভাবে বেড়ে যাবে। পার্থিব সম্পদের নশ্বরতা এবং পরমার্থ লাভের জন্য ব‍্যাকুলতা যে কিরকমে হতে পারে তা রূপ-সনাতনের জীবনের একটি সত‍্য ঘটনার মধ্যে পাওয়া যায়।সর্ব প্রথমে দেখুন জন্মলগ্ন হিসাবে সনাতন-রূপ না বলে সকলে রূপ-সনাতন বলেন এবং তার একমাত্র কারণ হচ্ছে যে শ্রীরূপ সর্বপ্রথম এই ভৌম সম্পদ ত‍্যাগ করে শ্রীধাম বৃন্দাবন গমন করেছিলেন। অর্থ‍্যাৎ পরমার্থ জগতের হিসাবে শ্রীরূপের শ্রেষ্ঠত্ব অগ্রাধিকার প্রাপ্ত হল এবং সেজন‍্য আমরা সকলে শ্রীরূপ-সনাতন বলি সনাতন-রূপ বলি না।এটিই হচ্ছে পরমার্থ জগতের মাধুর্য‍্য।*
================================
*হরি যাঁর পুত্র হয়,ভীতি তার নাহি রয়,*
    *যাহা কিছু অমঙ্গল অচিরে পলায়।*
*পুত্ররূপে চেয়েছিলে,তাই মোরে কাছে পেলে,*
    *বাসনা না হলে তীব্র মোরে মেলা দায়।।*
*চতুর্ভূজ নারায়ণ,কারা মাঝে জন্ম লন,*
    *শঙ্খ,চক্র,গদা,পদ্ম করিয়া ধারণ।*
*পিতা মাতা সেইক্ষণ,বিমোহিত হয়ে মন,*
   *ভক্তিভরে কত তাঁরে করেন স্তবন।।*
*ধনরত্ন দ্রব‍্য নানা,না ফিরায়ে কোন জনা,*
   *নন্দরাজা অকাতরে করিছেন দান।*
*কৃষ্ণধন যেথা রয়,আনন্দের স্রোত বয়,*
    *ব্রজবাসী সকলের পুলকিত প্রাণ।।*
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori3.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori1.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori1.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০১)বৈষ্ণব জগতের মাধুকরী*
*শ্রীগুরু কৃপাপ্রার্থী বৈষ্ণব দাসানুদাস শ্রীরবীন্দ্রনাথ রাহা মহোদয়।উনার শ্রীগুরুদেব শ্রীসনাতন দাস বাবাজী।*
*🍀🍀🍀অর্থ ও পরমার্থ🍀🍀🍀*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*দৈনন্দিন জীবনে আমরা সদাসর্বদা যেন ছুটে বেড়াচ্ছি কিরকম ভাবে দুটি পয়সা উপার্জন করব এবং তার জন‍্য নানা লোকে নানা পন্থা অবলম্বন করছেন যার বিশদ ব‍্যাখ‍্যা নিষ্প্রোয়জন। আমরা সকলেই মনে করি যে টাকা থাকলে আর ভাবনা কি-- বাড়ী,গাড়ী,সম্পত্তি আমোদ প্রমোদ সবই আমার করায়ত্ব হবে  এবং সেজন‍্য অর্থের মোহে আমরা ছুটে চলেছি।আমার এই প্রবন্ধ বিশেষভাবে সম্পন্ন লোকেদের উপলক্ষ্য করে এবং সে হেতু তাঁদের জিজ্ঞাসা করতে চাই যে জীবনে সবই তো পেয়েছেন ; কিন্তু মনে কি শান্তি পেয়েছেন।ঐশ্বর্য‍্য ভোগবিলাসের চরমসীমায় পৌঁছিয়ে কি আত্মতৃপ্তি বা আত্মতুষ্টি লাভ করতে পেরেছেন? একথা অবশ্যই স্বীকার্য‍্য যে সাংসারিক জীবনে প্রতিপদেই অর্থের প্রয়োজন নিজের ভোগবিলাসের জন্য যেমন দরকার তেমনি আবার পরোপকার,সৎকার্য‍্য, সাধু মহাত্মাগণের সেবা সব ব‍্যাপারেই অর্থের প্রয়োজন।একথা আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে মানুষ মাত্রেই যে যার পূর্ব জন্মের কর্মফল ভোগ করে এবং সেই হিসাবে ধন সম্পদ অর্জনও মানুষের এই পূর্ব জন্মের অর্জিত পুণ‍্যফল ছাড়া আর কিছুই নয়।সে হেতু নিজের মনে অপেক্ষাকৃত সম্পন্ন লোকেদের চিন্তা করতে হবে যে ভগবান যে সম্পদ দিয়েছেন কিরকমে তার সর্বোত্তমভাবে কাজে লাগানো যায়।তবে একথাও ঠিক যে মানুষ মাত্রেই স্বীয় স্বার্থকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দেয়।এখন স্বীয় বলতে আমরা কি বুঝি?প্রথমে যখন আমরা স্কুল কলেজে পড়ি তখন একা খেয়ে একা পরেই আনন্দ পাই।পরে সেই লোকটি যখন একজন অপরিচিত নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন কিন্তু সে আর একা খেয়ে শান্তি বা আনন্দ পায় না বরং কি করে তার নব পরিণীতা স্ত্রীকে সুখস্বাচ্ছন্দ‍্য দান করবে তার চিন্তায় ব‍্যাকুল হয়ে পড়ে। অর্থ‍্যাৎ এই একত্ব বোধ দ্বিতে পরিণত হয়। পরে আবার এই দুইজনার সংযোগ মাধ‍্যমে যখন সন্তান সৃষ্টি হয় এই উভয়ই তখন নিজেরা না খেয়ে তাদের সন্তানকে খাওয়ায়।সন্তানস্নেহের প্রাবল‍্যে নিজেদের সুখস্বাচ্ছন্দ‍্য সব বিসর্জন দেয় তার ফলে এই আমিত্বের সঙ্কীর্ণ পরিধি ধীরে ধীরে ব‍্যাপ্ত হতে থাকে এবং পরে ক্রমশ নাতি নাতিনীর দিকে বিস্তৃত হয়।এই নশ্বর পৃথিবীতে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যাদের আপনজন বা রক্তেরজন বলে মনে করি তারা যে কেউই আমার কর্তৃত্ত্বাধীন নয় এই সার কথাটি কিন্তু মানুষ বুঝেও বুঝে না।তথাপি এই পরকে বা নবাগতকে আপন করার এক সহজাত প্রবৃত্তি মানুষের মধ্যে সর্বস্তরে বিদ‍্যমান।এখন যাঁদের দু'পয়সা ভগবান দিয়েছেন তাঁরা যদি তাঁদের এই দৃষ্টি ভঙ্গী বা মানসিকতাকে আরও একটু বিস্তার করেন তাহলে সমাজের বা দেশের অশেষ মঙ্গল সাধন হবে। অর্থ‍্যাৎ এই "আমার আমার " বোধটিকে যদি নিজের গরীব আত্মীয়স্বজন,পাড়া প্রতিবেশী ও গ্রাম বা দেশের দিকে বিস্তার করা যায় তাহলেই দেখবেন যে মনে কত শান্তি পেবেন কারণ মহাজনগণ বলেছেন যে "আপন পেটতো শেয়াল কুকুরেও ভরায়-- পাঁচজনকে যে দিয়ে খায় সেই তো প্রকৃত মানুষ "।*
*🌳এইসব ধনী সম্প্রদায়ের দিকে একটু তাকালেই দেখা যায় যে প্রয়োজনের অতিরিক্ত অর্থানুকূল‍্যে ভাগ‍্যবিধাতা তাদের ধন ভান্ডারকে পূর্ণ করে দিয়েছেন।সংসারের এমন লোক নেই যে ভোগ করবে তথাপি তাঁদের মধ্যে এইসব হতভাগ‍্যদের কল‍্যাণকল্পে দানশীল প্রবণতা দেখা যায় না।সমাজ যেন আজ আত্মকেন্দ্রিক। ভগবান যাঁদের উদার হস্তে দিয়েছেন তাঁরা কিন্তু শুধু নিজেদের ভোগবিলাসের ব‍্যাপারেই সচেতন কিন্তু আমরা যেন ভুলে না যায় যে কথা "কবিগুরু" উদাত্ত কন্ঠে বলেছেন=*
*হে মোর দুর্ভাগা দেশ,যাদের করেছ অপমান।*
*অপমানে হতে হবে তাহাদের সবার সমান।।*
*মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে।*
*ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে।।*
*বিধাতার রুদ্ররোষে,দুর্ভিক্ষের দ্বারে বসে,*
 *ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান।*
*অপমানে হতে হবে তাহাদের সবার সমান।।*
*চরণে দলিত হয়ে ধূলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ।*
*অপমানে হতে হবে তাহাদের সবার সমান।*
*যারে তুমি নীচে ফেলো সে তোমারে বাধিবে যে নীচে,*
*পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে---*।  *ইত‍্যাদি।।*
*🍁সত‍্যি ভারতবাসী আজ একটি স্বাধীন জাতি।অর্থে সামর্থ‍্যে একশ্রেণী আজ অনেক সমৃদ্ধ কিন্তু মানুষের প্রতি মানুষের ব‍্যবহারে তারা যে কত দরিদ্র হয়ে পড়েছে তা সমাজের বিত্তশালী সম্প্রদায়ের দিকে তাকালেই স্পষ্ট বুঝা যায়।এ সমস‍্যা কিন্তু সারা বিশ্বের যা ধনী দেশগুলির কার্য‍্যকলাপের মাধ‍্যমে অবিরত প্রতিফলিত হচ্ছে। সুতরাং হে ধনী সম্প্রদায়,একথা আপনারা সকলে নিশ্চয়ই স্বীকার করবেন যে প্রয়োজনের অতিরিক্ত অর্থই মানুষকে বিপথে চালিত করে।কয়জন বিত্তশালী ব‍্যক্তি তাঁদের বিপুল অর্থকে সৎকার্য‍্যে ব‍্যয় করে নিজের জীবন ধন‍্য করতে পারেন?এই প্রসঙ্গে বলতে চাই যে বিশ্ববিজয়ী আলেকজান্ডার প্রচণ্ড ধ্বংসলীলার মাধ‍্যমে দেশের পর দেশ জয় করে অতুল ঐশ্বর্য‍্যের অধিকারী হয়েছিলেন এবং পরে এই নিষ্ঠুর জয়লোভী যশলোভী মানুষটি যখন অন্তিম শয‍্যায় শায়িত তখন তিনি তার ঘনিষ্ঠ লোকদের বলেছিলেন যে "আমি মরে গেলে যেন আমার দেহ সঙ্গে সঙ্গে কবর দেওয়া না হয়  এবং তৎপূর্বে যেন তার মৃতদেহ সারা শহরে পরিক্রমা করানো হয় দুটি হাত দুদিকে ঝুলিয়ে দিয়ে "।এর কারণ জিজ্ঞাসা করলে আলেকজান্ডার বলেছিলেন যে "আমি জগৎবাসীকে দেখিয়ে দিতে চাই যে যাবার সময় আলেকজান্ডারকে খালি হাতেই চলে যেতে হল। এই চরম সত‍্যটি ধনী সম্প্রদায় যত তাড়াতাড়ি তাঁদের জীবনে উপলব্ধি করতে পারবেন ততই তাঁদের নিজস্ব মঙ্গল, সমাজের মঙ্গল,দেশের মঙ্গল।*
*🌷সেইরকম আবার সমাজের বিত্তশালী সম্প্রদায়কে যদি জিজ্ঞাসা করা যায় আপনার অর্থ বা সম্পদ সংগ্রহের বাসনা কি স্তিমিত হয়েছে,তার উত্তরে তাঁরা বলবেন =এ বাসনার কোন শেষ নাই ভোগ বিলাস করতে পারি বা না পারি ধনাকাঙ্ক্ষা কখনও স্তিমিত হয় না বা হবে না এবং এই অর্থই যত অনর্থের মূল যে কথা প্রাচীন শাস্ত্রকারগণ বলেছেন যে =*
*অর্থনাম অর্জনে দুঃখম্ অর্জিতানাঞ্চ রক্ষণে,*
*নাশে দুঃখং ব‍্যয়ে দুঃখং ধিক্ অথং দুঃখ অর্জনং।*
*🍀ভাবার্থ হচ্ছে, যে অর্থের অর্জনে দুঃখ,অর্জিত অর্থের সংরক্ষণে দুশ্চিন্তা, এবং দুঃখ,অর্থ নাশে দুঃখ,ব‍্যয়ে দুঃখ অতএব এমন যে অর্থ তাকে ধিক ধিক।তথাপি যে কথা আগেই বলা হয়েছে যে সমাজের প্রতি কাজে অর্থের প্রয়োজন অতএব অর্থকে বাদ দিয়ে তো জীবনে চলা যায় না। কিন্তু এই অর্থ এত উদ্বেগের বা অশান্তির কারণ হয় না যদি নিজের কার্পণ‍্য সুলভ মনোবৃত্তিকে এবং নিজ ভোগ বিলাসের জন্য মন শুধু সঞ্চয়ের দিকে ধাবিত না হয়। একথা সকলেই স্বীকার করবেন যে যারা যত ধনী তারা ততই অশান্তি ভোগ করছে। ঘরে চর্ব‍্যচোষ‍্য লেহ‍্যপেয় ভোজন দ্রব‍্যাদি থাকলেও হজম করবার ক্ষমতা নাই। দুগ্ধ ফেননিভ শয‍্যায় শয়ন করেও চোখে ঘুম নাই, নিজের সন্তানাদির কাছ হতেওধন ভীতি সুতরাং এই স্বল্প পরিসর মানব জীবনে শান্তিই যদি সে না পায় অর্থের মাধ‍্যমে তাহলে সে অর্থের মূল‍্য কি?যে কথা শঙ্করাচার্য‍্য তাঁর মোহমুদ্গর শ্লোকে বলেছেন=*
*"অর্থ অনর্থের মূল ভাব সদা মনে*।
*যথার্থই লেশমাত্র সুখ নাহি ধনে।।*
*তনয় হতেও হয় ধনশালী ভীত।*
*সর্বত্রই রীতি আছয়ে বিহিত।।*
                  *অতএব*
*ধন জন যৌবনের ত‍্যজ অহঙ্কার।*
*নিমেষে কৃতান্ত করে সকলি সংহার।।*
*পরিহর এ সংসার ঘোর মায়াময়।*
*জানি ব্রহ্মপদ সবে করহ আশ্রয়*
*পরমাত্মা তত্ত্ব সদা করহ চিন্তন।*
*অনিত‍্য ধনের চিন্তা করহ বর্জন।।*
*ক্ষণকাল সাধুসঙ্গ কেবল সংসারে*।
*একমাত্র তরি, ভবসিন্ধু তরিবারে*।।
*সুতরাং জ্ঞানী ব‍্যক্তি বা ভাগ‍্যবান ব‍্যক্তি মানব জীবন সম্বন্ধে ধীর স্থির এবং সংযতভাবে চিন্তা করে দেখেন যে কর্মফলের হাত হতে যখন নিষ্কৃতি পাবার ঊপায় কারও নাই, তখন রাজা পরীক্ষিতের মতো নাতিদীর্ঘ স্বল্পপরিসরময় জীবনকে কিভাবে মহিমান্বিত করা যায় এবং তার একমাত্র পন্থা হচ্ছে পরমার্থের সন্ধান। অর্থ মানে টাকা পয়সা আর পরমার্থ মানে শ্রেষ্ঠ অর্থ। এই পরমার্থের সন্ধান প্রাপ্ত হলে মানুষের আর তখন কোন পার্থিব ঐশ্বর্য‍্যের মোহ থাকে না।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*শ্রীকৃষ্ণের লীলা কথা,হরে সব মনোব‍্যথা,*
   *শুনিলে শ্রবণ ইচ্ছা হয় বিবর্ধন।*
*তাই লীলাকথা তাঁর,বাঞ্জা জাগে শুনিবার,*
     *হয়েছে অন্তর মন পবিত্র এখন।।*
*যেইরূপ গঙ্গাবারি,অন্তর পবিত্রকারী,*
    *সেইরূপ কৃষ্ণলীলা পাঠে ও শ্রবণে।*
*বক্তা শ্রোতা উভয়েরে,অতি ত্বরা শুদ্ধ করে,*
   *সদা শান্তি রাজে তবে তাহাদের মনে।।*
*চতুর্ভূজ নারায়ণ, আসি দেন দরশন,*
     *বসুদেব দেবকীরে কারার ভিতরে।*
*সেই কালে ভগবান,ভক্তেকে করিতে ত্রাণ,*
    *প্রবিষ্ট হলেন আসি দেবকী উদরে।।*
*স্তুতি শুনি হরি কন,কর শোক সম্বরণ,*
    *তোমাদের পুত্ররূপে আসিনু এখন।*
*কাঁদিও না আর মাতা,শোক দুঃখে আমি ত্রাতা,*
   *ভাবনা কি তার-- যার পুত্র নারায়ণ।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori2.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda40.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda40.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৯. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda39.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪০)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀শ্রীমৎ শঙ্করাচার্য‍্য সহস্রনামভাষ‍্যেও লিখেছেন= "স্বরূপসামর্থ‍্যেন ন চ‍্যুতো ন চ‍্যব‍্যতে ন চ‍্যবিষ‍্যতে ইত‍্যচ‍্যুতঃ। শাশ্বতং শিবমচ‍্যুতমিতি শ্রুতিঃ।*
*🌷সুতরাং এস্থলেও শঙ্কর ব্রহ্মের স্বরূপ-সামর্থ‍্য বা স্বরূপশক্তির প্রসঙ্গ স্বীকার করেছেন।বস্তুর শক্তি,কার্য‍্যের উত্তরকালে ও পূর্বকালে তৎ তৎ (সেই সেই) বস্তুতে মন্ত্রশক্তির মতো বিরাজমান থাকে।কার্য‍্যকাল প্রাপ্ত হয়ে সেটি প্রকাশিত হয়,এই মাত্র বিশেষ।ব্রহ্মশক্তি সম্বন্ধেও এইকথা। শঙ্করভাষ‍্যেও এইরকম উক্তি দেখতে পাওয়া যায় যথা=*
*"বিষয়াভাবাদিয়মচেতয়মানতা ন চৈতন‍্যাভাবাৎ"।*
*🍀অর্থ‍্যাৎ যে যে স্থলে অচেতয়ামানতা দেখা যায়,তা কেবল বিষয়াভাব নিবন্ধন, কিন্তু চৈতন‍্যভাব জনিত নয়।*
*☘সর্বসংবাদিনীকার বলেন,যদি বল জ্ঞানের নিত‍্যতায় জ্ঞান-বিষয় স্বাতন্ত্রের ব‍্যপদেশ(ছল বা ইঙ্গিত) দেখা যায় না,এরকম আপত্তিও করতে পার না।কেননা,সূর্য‍্য প্রকাশে ও দহন উভয়ই উপলব্ধি হয়।*
*"নাভাব উপলব্ধোঃ।*
*🍀এই ব্রহ্মসূত্রের ভাষ‍্য শঙ্কর বিজ্ঞানবাদনিরাকরণ করেছেন।তাঁর ব‍্যাখ‍্যায় আত্মার সাক্ষীত্ব স্বীকার করা হয়েছে। সুতরাং একই তত্ত্বেরই স্বরূপত্বও স্বীকার করা হয়েছে।স্বরূপত্ত্ব স্বীকৃত হলেই শক্তিত্ত্ব স্বীকার্য‍্য (গ্রহণীয় )হয়ে উঠে।শাস্ত্রে উক্ত আছে পরমেশ্বরের বিমলা চিচ্ছক্তি চৈতন‍্য নামে অভিহিতা।এই শক্তি সত‍্যা ও পরা। ভগবানের জড়া শক্তি অবিদ‍্যা নামে অভিহিত হয়ে থাকে।এই উভয় শক্তির পরস্পর সংযোগে চিজ্জড়াত্মক জগতের উৎপন্ন হয়।*
*🌻সর্ব-সংবাদিনীকার এইরকম সিদ্ধান্ত সংস্থাপন করে আরও প্রমাণার্থ বিষ্ণুপুরাণের "বিষ্ণুশক্তি পরাপ্রোক্তা" শ্লোকটি উদ্ধৃত করে শ্রীধর স্বামীকৃত সেটির টীকা উদ্ধৃত করেছেন।শ্রীধর লিখেছেন বিষ্ণুশক্তি শব্দের অর্থ বিষ্ণুর স্বরূপভূতা চিৎশক্তি।এই শক্তি পরব্রহ্ম পর-তত্ত্বাখ‍্যা।এটি ভেদরহিত সত্তামাত্র নামেও অভিহিত হয়ে থাকে।স্বরুপশক্তি বললে কার্য‍্যোন্মুখত্ব দ্বারাই স্বরূপের শক্তিত্ব স্বীকৃত হয়ে থাকে।স্বরূপ বিশেষ‍্যরূপ।এই শক্তিমৎ বিশেষণরূপ কার্য‍্যোন্মুখত্বই শক্তি।জগৎ কার্য‍্যক্ষমত্বমূলক।জগৎ কার্য‍্যোক্ষমত্বের পরিচায়ক।এই ক্ষমত্বসিদ্ধরূপা শক্তি নিত‍্যা।সুতরাং সেটিই স্বরূপশক্তি।তথাপি এই বস্তু হতে অত‍্যন্ত পৃথক। আবার এই শক্তি সম্বন্ধে বস্তুর নিরূপণযোগ‍্যতা নাই সুতরাং পৃথকত্ব নাই। সুতরাং এই শক্তিকে শক্তিমদ্ বিশেষণরূপ কার্য‍্যোন্মুখত্ব নামে অভিহিত করা হয়েছে। প্রতিবাদী বলতে পারেন যে যদি একে তোমরা শক্তি বল,তবে সেই শক্তির নাম বস্তুই হোক না কেন?সেটিতো বস্তুনিষ্ঠ ধর্ম বিশেষ।শক্তি স্বীকারে কি প্রয়োজন?এর উত্তরে বৈষ্ণব বেদান্তিগণ বলেন,আমরা সেটিকে বস্তু বলতে পারি না।বস্তু থাকা সত্ত্বেও মন্ত্রাদি দ্বারা বস্তুশক্তিই স্তম্ভিত হয়। বস্তু আছে,কিন্তু সেটির কার্য‍্যোন্মুখত্ব স্তম্ভিত,এমত স্থলে শক্তির পৃথকত্ব অবশ‍্য গ্রহণীয়।নতুবা এইরকম স্থলে যুক্তি-বিরুদ্ধতা দোষ ঘটে।ইহাকে স্বরূপ হতে অভিন্নরূপে চিন্তা করা যায় না, সুতরাং সেটি ভিন্ন ; এবং ভিন্নভাবেও চিন্তা করা যায় না এই জন্য সেটি অভিন্ন।এই জন্য শক্তি ও শক্তিমান্ অচিন্ত‍্য বলেও অভিহিত হয়েছে।ইহাই গৌড়ীয় বৈষ্ণবগণের অচিন্ত‍্য ভেদাভেদবাদ। ব্রহ্ম-শক্তিবাদ সম্বন্ধে এটিই বিশুদ্ধ সিদ্ধান্ত।*
*🌺কিন্তু এই শক্তিতত্ত্বের পরেও শ্রীরামানন্দ রায় শ্রীকৃষ্ণতত্ত্বের যে উচ্চতম ভাবের উল্লেখ করেছেন এখন তারই কিঞ্চিৎ আলোচনা করব।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda41.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৯. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda39.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৯. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda39.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৮. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda38.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
<><><><><><><><><><><><><>
*🔥বেদান্তের সূত্রভাষ‍্য=*
          *প্রবৃত্তশ্চ। ২|২|২*
*"ইতি অত্রাদ্বৈতশারীরককৃতাপি (ব‍্যাখ‍্যাতম্) ননু তব দেহাদিসংযুক্ত- স‍্যাপ‍্যাত্মনো বিজ্ঞানস্বরূপমাত্রাব‍্যতিরেকেণ প্রবৃত্তা নুপপত্তেরনুপপন্নং প্রবর্তকত্বমিতিচেৎ ন অয়স্কান্তবদ্রূপাদিবচ্চ প্রবৃত্তিরহিতস‍্যাপি প্রবর্তকত্বোপপত্তেঃ"।*
*🍀এস্থলে লোকায়তিক নাস্তিকগণের মত-নিরসানার্থ তাদের মত উদ্ধৃত করে উক্ত মতের পরিহার করা হচ্ছে।🌷নাস্তিকগণ বলেন,তুমি কেবল বলছ আত্মার প্রবৃত্তি আছে কিন্তু তুমি যে প্রবৃত্তি দেখাচ্ছ সেটি দেহসংযুক্ত আত্মারই প্রবৃত্তি ; বিজ্ঞানস্বরূপ মাত্র বস্তুর প্রবৃত্তি (নিযুক্ত) কোথায়? সুতরাং প্রবৃত্তিবিহীন শুদ্ধ চেতনার প্রবর্তকত্ব উপপন্ন(যুক্তিযুক্ত) হচ্ছে না। লোকায়তিকগণের এই মত পরিহারার্থ শঙ্কর বলেন, "প্রবৃত্তি না থাকলেই যে কোন বস্তু প্রবর্তক হতে পারে না একথা বলতে পার না।অয়স্কামণি (চুম্বক) স্বয়ং প্রবৃত্তিরহিত হয়েও চক্ষুর প্রবর্তক হয়।সর্বপ্রবৃত্তি রহিত হয়েও ঈশ্বর সর্বগত সর্বাত্মা ও সর্বশক্তি হয়ে সকল পদার্থের প্রবর্তক।*
*🍁যদি বল "অজ্ঞান হতেই জগদ্রূপ কার্য‍্য হয়ে থাকে, অজ্ঞান ও মিথ‍্যা, জগৎরূপ কার্য‍্যও মিথ‍্যা। সুতরাং জগৎ প্রবর্তকত্বাদি শক্তি ব্রহ্মের নহে, সেটি অজ্ঞানের"। মায়াবাদিন্, তুমি একথাও বলতে পার না।কেন না "জন্মাদ‍্যস‍্য যতঃ" সূত্রের ব‍্যাখ‍্যায় শঙ্করও এই ব‍্যাপারেই ব্রহ্মের প্রসঙ্গ করেছেন।ব্রহ্ম হতেই জগতের উৎপত্তি আদি হয়ে থাকে।জগৎকার্য‍্যত্বে ব্রহ্মপ্রসঙ্গ স্বীকার করলে ব্রহ্মে অজ্ঞান ও তৎকার্য‍্যের অতিরিক্ত স্বরূপ-শক্তির স্থিতি একেবারেই দুর্নিবার হয়ে উঠে।কেননা এতৎপক্ষে কোনও প্রতিবন্ধকতা দেখতে পাওয়া যায় না।সবিতুপ্রকাশক প্রকাশ‍্যনাশেও নষ্ট হয় না,সবিতার (সূর্য‍্যের) মতো বতর্মান থাকে।সবিতা আছেন অথচ তার প্রকাশ নাই,ব্রহ্ম আছেন অথচ তাঁর শক্তি নাই এটি অর্ধ কুক্কুটিবৎ(মোরগবৎ) উপহাস‍্য।*
*🍀এইরকম উক্তির পরে শ্রীপাদ গোস্বামী শ্রীমৎশঙ্করের ভাষ‍্যে উদ্ধৃত করেছেন।শঙ্করও ব্রহ্মসূত্র ভাষ‍্যে স্বীকার করেছেন। যথা=*
      *"ঈক্ষতে র্নাশব্দম্"১|১১৫*
*🍀এই সূত্রভাষ‍্যে=অসত‍্যপি কর্মণি সবিতা প্রকাশক ইতি কর্তৃত্বব‍্যপদেশদর্শনাৎ।এবম্ সত‍্যপি কর্মণি ব্রহ্মণ স্তদৈক্ষতেতি কর্তৃত্বব‍্যপদেশোপপত্তে র্ন দৃষ্টান্তবৈষম‍্যমিতি"।*
*🌺অর্থ‍্যাৎ কর্ম বা প্রকাশ‍্য বস্তুর সঙ্গে সম্বন্ধ অবিবক্ষিত থাকে তখন যেমন সূর্য‍্য প্রকাশ পাচ্ছেন" এইরকম বলা হয় এবং অকর্মককর্তৃত্বের ব‍্যবহার পরিলক্ষিত হয়,তদ্রূপ সৃষ্টির পূর্বে জ্ঞানকর্ম (জ্ঞেয়বস্তু)না থাকতেও "তৎ ঐক্ষত" তিনি ঈক্ষণ করলেন তদ্রূপ অকর্মক কর্তৃত্ব ব‍্যবহারও সিদ্ধ হয়ে থাকে।এতে দৃষ্টান্তের কোনও বৈষম‍্য নাই।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda40.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৮. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda38.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৮. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda38.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৭. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda37.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৮)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
========================
*🌻আরও কথা এই যে এই অদ্বয়জ্ঞান-তত্ত্বের নীলপীতাদি আকারত্ব ও পরিচ্ছন্নত্বই বা কিভাবে সম্ভাবিত হয়? অদ্বয়জ্ঞানের আবার বর্ণ কি,তার পরিচ্ছদই বা কি? পরিচ্ছদ হচ্ছে=দ্রব‍্য বিশেষ, বৈকুন্ঠ = লোকবিশেষ,সেখানে যারা গমন করে তারা জীববিশেষ,এই সকলের অদ্বয়জ্ঞানত্ব কিভাবে সম্ভবপর হয়? এই অদ্বয়জ্ঞানতত্ত্বের ঐ সকল অবস্থা স্বীকার করলে সকল কথায় হস্তিস্নানের মতো অকর্মণ‍্য ও অযথা হয়ে পড়ে। অর্থ‍্যাৎ হাতীকে স্নান করালে সেই মুহূর্তে স্বীয় (নিজ) স্বভাবে হাতী আবার নিজ দেহকে ধূলি ধূসরিত করে।অদ্বয়তত্ত্বে শক্তি সংযোজনও সেইরকম নিরর্থক।ঐ রকম সিদ্ধান্ত কখনও স্বভাবত নির্মল ও দোষশূন‍্য হবে না।*
*🍀তবে বলতে পার যে "এই জগৎ যখন কার্য‍্যময়।শক্তি ভিন্ন কখনও কার্য‍্য নিষ্পত্তি হয় না, সুতরাং শক্তি অবশ্যই স্বীকার্য‍্য।তদুত্তরে আমরা বলি এই শক্তি,তত্ত্ব নহে,অতত্ত্বও নহে, সেটি অনির্বচনীয়, সুতরাং সেটি মিথ‍্যা এবং স্বরূপভূতা নহে।ভগাদি কেবল উপলক্ষণ মাত্র।"জহদজহৎলক্ষণা" দ্বারা ভগবান্ শব্দটি এখনে অদ্বয়জ্ঞানের সঙ্গে সামানাধিকরণ‍্যে প্রযুক্ত মাত্র।যেমন "সেই ইনিই দেবদত্ত" বললে "দেবদত্ত" শব্দটি উপস্থিত দৃশ‍্যমান ব‍্যক্তির পরিচায়করূপে প্রতিপন্ন হয়, সেইরকম "অদ্বয়জ্ঞানই ভগবান্" এইকথা বললে জহদজহৎ লক্ষণা দ্বারা অদ্বয়জ্ঞানেরই মুখ‍্যত্ব সূচিত হয়ে থাকে।*
*🍁কেবলাদ্বৈতবাদীদের এই আপত্তি খন্ডনের জন্য বিশিষ্টাদ্বৈতবাদী শ্রীবৈষ্ণবগণ বলেন,অদ্বয়তত্ত্বটি যখন ভাবরূপতত্ত্ব সুতরাং "গলগৃহীত" ন‍্যায় অনুসারে এর স্বরূপশক্তি কেবলাদ্বৈতবাদীদেরও স্বীকার করতে হবে।জগদাদিকার্য‍্য দর্শনে শক্তির অস্তিত্ব কে না করবে?কেবলাদ্বৈতবাদীগণের আপত্তি দোষস্পৃষ্ট।জগৎ যখন কার্য‍্য,কার্য‍্যসিদ্ধির জন্য শক্তি অবশ্যই স্বীকার্য‍্য। সুতরাং এই শক্তি,বস্তুর ধর্মবিশেষ, ঐ ধর্ম ছাড়া কোনও কার্য‍্যসিদ্ধ হয় না।ব্রহ্মান্ডের উপাদানে ও নিমিত্তকারণে এই স্বরূপভূতা শক্তি নিত‍্য বিরাজমান।এই শক্তি দ্বারাই কার্য‍্য বিশেষের উৎপত্তি হয়।সেটি ত‍্যাগ করে অপর বস্তুবিশেষ স্বীকার অনর্থক।বিবর্তবাদীদের পক্ষেও একটা অধিষ্ঠান স্বীকার্য‍্য। শুক্তিতেরজতভ্রম হয়,এই অবস্থায় শুক্তিকেই রজতভ্রমের অধিষ্ঠান স্বীকার করতে হয়। কিন্তু শুক্তিতেই রজতের ভ্রম হয়।তাহলে ব্রহ্মই জগৎ ভ্রমের অধিষ্ঠান।যখন ব্রহ্ম অতিরিক্ত অন‍্য পদার্থ নাই, সুতরাং জগৎ ব্রহ্মশক্তিরই পরিচায়ক।*
*🌺সর্বসংবাদিনীকার মায়াবাদের বিরুদ্ধে শ্রীসম্প্রদায়ের উক্ত প্রতিবাদ উদ্ধৃত করে লিখেছেন, "আরও একটা কথা এই যে ব্রহ্ম যখন জগৎরূপে বিবর্তিত হন,তখন তিনি নিজে তৎসম্বন্ধে কিছু করেন কিনা,যদি এই বিষয়ে তাঁর নিজের কোন কার্য না থাকে,তাহলে বুঝতে হবে যে অজ্ঞান দ্বারাই বিবর্তন(ঘূর্ণন)সাধিত হয়েছে। কিন্তু শ্রুতি বলেছেন "সর্ব খল্বিদং ব্রহ্ম" সুতরাং তদতিরিক্ত অজ্ঞানের অস্তিত্বই বা কিভাবে স্বীকৃত হতে পারে? যদি ঘূর্ণন-ব‍্যাপারে ব্রহ্মের কিঞ্চিকরত্ব স্বীকার করা যায়,তাহলে সেই জ্ঞানাশ্রয় শুদ্ধ বস্তুর শক্তি স্বতঃই (নিজে থেকেই) এসে দাঁড়ায়। অদ্বৈতশারীরকভাষ‍্যকার শ্রীমৎ শঙ্করাচার্য‍্য স্বয়ংই লিখেছেন=*
*"শক্তিশ্চ কারণস‍্য কার্যনিয়মার্থা কল্প‍্যমানা নান‍্যা নাপ‍্যসতী বা কার্য‍্যং নিযচ্ছেৎ,অসত্ত্বাবিশেষাদন‍্যত্বাবিশেষাচ্চ তস্মাৎ কারণস‍্যাত্মভূতা শক্তিঃ শক্তেশ্চাত্মভূতং কার্য‍্যমিতি"।২|১|১৮ সূত্র ভাষ‍্য।*
*🌹অর্থ‍্যাৎ শক্তি কারণে অবস্থান করে কারণগত কাজের নিয়মন (নির্দেশ)করে।যাতে কার্য‍্য শক্তি থাকে না, তা কারণ নয়, সুতরাং কার্য‍্যও জন্মায় না।শক্তি কার্য‍্যকারণ হতে ভিন্ন ও কার্য‍্যের মতো অসৎ (অভাবরূপিনী) হলে সেটি কখনও কার্য‍্যের নিয়ামক(নিয়ন্ত্রণকারী) হতে পারত না।তাহলে এই বস্তুদ্বারা এই কার্য‍্য সাধিত হবে,ঐ বস্তুদ্বারা এ কাজ সাধিত হবে না, কার্য‍্য-সাধনের এইরকম নিয়ম থাকত না।অসত্ত্বের ও অন‍্যত্বের অবিশেষ প্রযুক্ত অনিয়মেই কার্য‍্য হত, কোনও নির্দিষ্ট নিয়ম থাকত না। সুতরাং শক্তি কারণেরই স্বরূপ এবং কার্য‍্য শক্তিরই স্বরূপ, এটি অবশ্যই স্বীকার্য‍্য(গ্রহণীয়)।*
*🍀সর্বসংবাদিনীকার শ্রীমৎ শ্রীজীব গোস্বামী বেদান্তের আলোক নিয়ে শ্রীভগবৎশক্তিতত্ত্বকে অতীব পরিস্ফুট(স্পষ্টভাবে প্রকাশিত) করেছেন। তিনি বলেন আলোকের অনুচর অন্ধকারের মতো অজ্ঞান চৈতন‍্যের অনুচর, অর্থ‍্যাৎ যেখানে চৈতন‍্য সেইখানেই অজ্ঞান, এটিই নিয়ম।এই নিয়ম দেখে বুঝা যায় যে এই অজ্ঞানের সত্ত্বাও চৈতন‍্য হতে উদ্ভূত(উৎপন্ন)।এই সিদ্ধান্ত সিদ্ধান্ত হতে আরও বুঝা যায় যে এই অজ্ঞানসত্ত্বার স্ফুরণ-ধর্ম দ্বারাই স্বরূপ শক্তির উপলব্ধি হয়ে থাকে। শ্রুতি বলেন=*
*"অথ কস্মাদুচ‍্যতে ব্রহ্ম বৃংহতি বৃংহয়তীতি"।*
*🔥শ্রীবিষ্ণুপুরাণে এই শ্রুতি অবলম্বনে লিখিত হয়েছে।*
*"বৃহত্ত্বাদ্ বৃংহণত্বাচ্চ যদ্ ব্রহ্ম পরমং বিদুঃ"।*
*🌺বৃহত্ত্বই তাঁর শক্তিমত্তার প্রদর্শক।অন‍্যান‍্য পদার্থে আমরা যে শক্তির স্ফুরণ(কম্পণ বা দীপ্তি)দেখতে পাই, সেইসব শক্তির মূল প্রস্রবণ(ঝরনা বা ক্ষরণ)চিৎশক্তির সন্নিধানত্ব ; নতুবা জড়ে শক্তির ক্রিয়া অসম্ভব।অন‍্যান‍্য পদার্থে যে সব শক্তি দেখতে পাই,তাও ভগবৎশক্তির স্ফুর্তিমাত্র।এর প্রমাণ বেদান্ত সূত্রভাষ‍্য।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৯. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda39.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds