শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩৮. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda38.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৮. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda38.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৭. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda37.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৮)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
========================
*🌻আরও কথা এই যে এই অদ্বয়জ্ঞান-তত্ত্বের নীলপীতাদি আকারত্ব ও পরিচ্ছন্নত্বই বা কিভাবে সম্ভাবিত হয়? অদ্বয়জ্ঞানের আবার বর্ণ কি,তার পরিচ্ছদই বা কি? পরিচ্ছদ হচ্ছে=দ্রব‍্য বিশেষ, বৈকুন্ঠ = লোকবিশেষ,সেখানে যারা গমন করে তারা জীববিশেষ,এই সকলের অদ্বয়জ্ঞানত্ব কিভাবে সম্ভবপর হয়? এই অদ্বয়জ্ঞানতত্ত্বের ঐ সকল অবস্থা স্বীকার করলে সকল কথায় হস্তিস্নানের মতো অকর্মণ‍্য ও অযথা হয়ে পড়ে। অর্থ‍্যাৎ হাতীকে স্নান করালে সেই মুহূর্তে স্বীয় (নিজ) স্বভাবে হাতী আবার নিজ দেহকে ধূলি ধূসরিত করে।অদ্বয়তত্ত্বে শক্তি সংযোজনও সেইরকম নিরর্থক।ঐ রকম সিদ্ধান্ত কখনও স্বভাবত নির্মল ও দোষশূন‍্য হবে না।*
*🍀তবে বলতে পার যে "এই জগৎ যখন কার্য‍্যময়।শক্তি ভিন্ন কখনও কার্য‍্য নিষ্পত্তি হয় না, সুতরাং শক্তি অবশ্যই স্বীকার্য‍্য।তদুত্তরে আমরা বলি এই শক্তি,তত্ত্ব নহে,অতত্ত্বও নহে, সেটি অনির্বচনীয়, সুতরাং সেটি মিথ‍্যা এবং স্বরূপভূতা নহে।ভগাদি কেবল উপলক্ষণ মাত্র।"জহদজহৎলক্ষণা" দ্বারা ভগবান্ শব্দটি এখনে অদ্বয়জ্ঞানের সঙ্গে সামানাধিকরণ‍্যে প্রযুক্ত মাত্র।যেমন "সেই ইনিই দেবদত্ত" বললে "দেবদত্ত" শব্দটি উপস্থিত দৃশ‍্যমান ব‍্যক্তির পরিচায়করূপে প্রতিপন্ন হয়, সেইরকম "অদ্বয়জ্ঞানই ভগবান্" এইকথা বললে জহদজহৎ লক্ষণা দ্বারা অদ্বয়জ্ঞানেরই মুখ‍্যত্ব সূচিত হয়ে থাকে।*
*🍁কেবলাদ্বৈতবাদীদের এই আপত্তি খন্ডনের জন্য বিশিষ্টাদ্বৈতবাদী শ্রীবৈষ্ণবগণ বলেন,অদ্বয়তত্ত্বটি যখন ভাবরূপতত্ত্ব সুতরাং "গলগৃহীত" ন‍্যায় অনুসারে এর স্বরূপশক্তি কেবলাদ্বৈতবাদীদেরও স্বীকার করতে হবে।জগদাদিকার্য‍্য দর্শনে শক্তির অস্তিত্ব কে না করবে?কেবলাদ্বৈতবাদীগণের আপত্তি দোষস্পৃষ্ট।জগৎ যখন কার্য‍্য,কার্য‍্যসিদ্ধির জন্য শক্তি অবশ্যই স্বীকার্য‍্য। সুতরাং এই শক্তি,বস্তুর ধর্মবিশেষ, ঐ ধর্ম ছাড়া কোনও কার্য‍্যসিদ্ধ হয় না।ব্রহ্মান্ডের উপাদানে ও নিমিত্তকারণে এই স্বরূপভূতা শক্তি নিত‍্য বিরাজমান।এই শক্তি দ্বারাই কার্য‍্য বিশেষের উৎপত্তি হয়।সেটি ত‍্যাগ করে অপর বস্তুবিশেষ স্বীকার অনর্থক।বিবর্তবাদীদের পক্ষেও একটা অধিষ্ঠান স্বীকার্য‍্য। শুক্তিতেরজতভ্রম হয়,এই অবস্থায় শুক্তিকেই রজতভ্রমের অধিষ্ঠান স্বীকার করতে হয়। কিন্তু শুক্তিতেই রজতের ভ্রম হয়।তাহলে ব্রহ্মই জগৎ ভ্রমের অধিষ্ঠান।যখন ব্রহ্ম অতিরিক্ত অন‍্য পদার্থ নাই, সুতরাং জগৎ ব্রহ্মশক্তিরই পরিচায়ক।*
*🌺সর্বসংবাদিনীকার মায়াবাদের বিরুদ্ধে শ্রীসম্প্রদায়ের উক্ত প্রতিবাদ উদ্ধৃত করে লিখেছেন, "আরও একটা কথা এই যে ব্রহ্ম যখন জগৎরূপে বিবর্তিত হন,তখন তিনি নিজে তৎসম্বন্ধে কিছু করেন কিনা,যদি এই বিষয়ে তাঁর নিজের কোন কার্য না থাকে,তাহলে বুঝতে হবে যে অজ্ঞান দ্বারাই বিবর্তন(ঘূর্ণন)সাধিত হয়েছে। কিন্তু শ্রুতি বলেছেন "সর্ব খল্বিদং ব্রহ্ম" সুতরাং তদতিরিক্ত অজ্ঞানের অস্তিত্বই বা কিভাবে স্বীকৃত হতে পারে? যদি ঘূর্ণন-ব‍্যাপারে ব্রহ্মের কিঞ্চিকরত্ব স্বীকার করা যায়,তাহলে সেই জ্ঞানাশ্রয় শুদ্ধ বস্তুর শক্তি স্বতঃই (নিজে থেকেই) এসে দাঁড়ায়। অদ্বৈতশারীরকভাষ‍্যকার শ্রীমৎ শঙ্করাচার্য‍্য স্বয়ংই লিখেছেন=*
*"শক্তিশ্চ কারণস‍্য কার্যনিয়মার্থা কল্প‍্যমানা নান‍্যা নাপ‍্যসতী বা কার্য‍্যং নিযচ্ছেৎ,অসত্ত্বাবিশেষাদন‍্যত্বাবিশেষাচ্চ তস্মাৎ কারণস‍্যাত্মভূতা শক্তিঃ শক্তেশ্চাত্মভূতং কার্য‍্যমিতি"।২|১|১৮ সূত্র ভাষ‍্য।*
*🌹অর্থ‍্যাৎ শক্তি কারণে অবস্থান করে কারণগত কাজের নিয়মন (নির্দেশ)করে।যাতে কার্য‍্য শক্তি থাকে না, তা কারণ নয়, সুতরাং কার্য‍্যও জন্মায় না।শক্তি কার্য‍্যকারণ হতে ভিন্ন ও কার্য‍্যের মতো অসৎ (অভাবরূপিনী) হলে সেটি কখনও কার্য‍্যের নিয়ামক(নিয়ন্ত্রণকারী) হতে পারত না।তাহলে এই বস্তুদ্বারা এই কার্য‍্য সাধিত হবে,ঐ বস্তুদ্বারা এ কাজ সাধিত হবে না, কার্য‍্য-সাধনের এইরকম নিয়ম থাকত না।অসত্ত্বের ও অন‍্যত্বের অবিশেষ প্রযুক্ত অনিয়মেই কার্য‍্য হত, কোনও নির্দিষ্ট নিয়ম থাকত না। সুতরাং শক্তি কারণেরই স্বরূপ এবং কার্য‍্য শক্তিরই স্বরূপ, এটি অবশ্যই স্বীকার্য‍্য(গ্রহণীয়)।*
*🍀সর্বসংবাদিনীকার শ্রীমৎ শ্রীজীব গোস্বামী বেদান্তের আলোক নিয়ে শ্রীভগবৎশক্তিতত্ত্বকে অতীব পরিস্ফুট(স্পষ্টভাবে প্রকাশিত) করেছেন। তিনি বলেন আলোকের অনুচর অন্ধকারের মতো অজ্ঞান চৈতন‍্যের অনুচর, অর্থ‍্যাৎ যেখানে চৈতন‍্য সেইখানেই অজ্ঞান, এটিই নিয়ম।এই নিয়ম দেখে বুঝা যায় যে এই অজ্ঞানের সত্ত্বাও চৈতন‍্য হতে উদ্ভূত(উৎপন্ন)।এই সিদ্ধান্ত সিদ্ধান্ত হতে আরও বুঝা যায় যে এই অজ্ঞানসত্ত্বার স্ফুরণ-ধর্ম দ্বারাই স্বরূপ শক্তির উপলব্ধি হয়ে থাকে। শ্রুতি বলেন=*
*"অথ কস্মাদুচ‍্যতে ব্রহ্ম বৃংহতি বৃংহয়তীতি"।*
*🔥শ্রীবিষ্ণুপুরাণে এই শ্রুতি অবলম্বনে লিখিত হয়েছে।*
*"বৃহত্ত্বাদ্ বৃংহণত্বাচ্চ যদ্ ব্রহ্ম পরমং বিদুঃ"।*
*🌺বৃহত্ত্বই তাঁর শক্তিমত্তার প্রদর্শক।অন‍্যান‍্য পদার্থে আমরা যে শক্তির স্ফুরণ(কম্পণ বা দীপ্তি)দেখতে পাই, সেইসব শক্তির মূল প্রস্রবণ(ঝরনা বা ক্ষরণ)চিৎশক্তির সন্নিধানত্ব ; নতুবা জড়ে শক্তির ক্রিয়া অসম্ভব।অন‍্যান‍্য পদার্থে যে সব শক্তি দেখতে পাই,তাও ভগবৎশক্তির স্ফুর্তিমাত্র।এর প্রমাণ বেদান্ত সূত্রভাষ‍্য।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৯. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda39.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds