✧═══════════•❁❀❁•═══════════✧
৩৯. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda39.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৩৮. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda38.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
<><><><><><><><><><><><><>
*🔥বেদান্তের সূত্রভাষ্য=*
*প্রবৃত্তশ্চ। ২|২|২*
*"ইতি অত্রাদ্বৈতশারীরককৃতাপি (ব্যাখ্যাতম্) ননু তব দেহাদিসংযুক্ত- স্যাপ্যাত্মনো বিজ্ঞানস্বরূপমাত্রাব্যতিরেকেণ প্রবৃত্তা নুপপত্তেরনুপপন্নং প্রবর্তকত্বমিতিচেৎ ন অয়স্কান্তবদ্রূপাদিবচ্চ প্রবৃত্তিরহিতস্যাপি প্রবর্তকত্বোপপত্তেঃ"।*
*🍀এস্থলে লোকায়তিক নাস্তিকগণের মত-নিরসানার্থ তাদের মত উদ্ধৃত করে উক্ত মতের পরিহার করা হচ্ছে।🌷নাস্তিকগণ বলেন,তুমি কেবল বলছ আত্মার প্রবৃত্তি আছে কিন্তু তুমি যে প্রবৃত্তি দেখাচ্ছ সেটি দেহসংযুক্ত আত্মারই প্রবৃত্তি ; বিজ্ঞানস্বরূপ মাত্র বস্তুর প্রবৃত্তি (নিযুক্ত) কোথায়? সুতরাং প্রবৃত্তিবিহীন শুদ্ধ চেতনার প্রবর্তকত্ব উপপন্ন(যুক্তিযুক্ত) হচ্ছে না। লোকায়তিকগণের এই মত পরিহারার্থ শঙ্কর বলেন, "প্রবৃত্তি না থাকলেই যে কোন বস্তু প্রবর্তক হতে পারে না একথা বলতে পার না।অয়স্কামণি (চুম্বক) স্বয়ং প্রবৃত্তিরহিত হয়েও চক্ষুর প্রবর্তক হয়।সর্বপ্রবৃত্তি রহিত হয়েও ঈশ্বর সর্বগত সর্বাত্মা ও সর্বশক্তি হয়ে সকল পদার্থের প্রবর্তক।*
*🍁যদি বল "অজ্ঞান হতেই জগদ্রূপ কার্য্য হয়ে থাকে, অজ্ঞান ও মিথ্যা, জগৎরূপ কার্য্যও মিথ্যা। সুতরাং জগৎ প্রবর্তকত্বাদি শক্তি ব্রহ্মের নহে, সেটি অজ্ঞানের"। মায়াবাদিন্, তুমি একথাও বলতে পার না।কেন না "জন্মাদ্যস্য যতঃ" সূত্রের ব্যাখ্যায় শঙ্করও এই ব্যাপারেই ব্রহ্মের প্রসঙ্গ করেছেন।ব্রহ্ম হতেই জগতের উৎপত্তি আদি হয়ে থাকে।জগৎকার্য্যত্বে ব্রহ্মপ্রসঙ্গ স্বীকার করলে ব্রহ্মে অজ্ঞান ও তৎকার্য্যের অতিরিক্ত স্বরূপ-শক্তির স্থিতি একেবারেই দুর্নিবার হয়ে উঠে।কেননা এতৎপক্ষে কোনও প্রতিবন্ধকতা দেখতে পাওয়া যায় না।সবিতুপ্রকাশক প্রকাশ্যনাশেও নষ্ট হয় না,সবিতার (সূর্য্যের) মতো বতর্মান থাকে।সবিতা আছেন অথচ তার প্রকাশ নাই,ব্রহ্ম আছেন অথচ তাঁর শক্তি নাই এটি অর্ধ কুক্কুটিবৎ(মোরগবৎ) উপহাস্য।*
*🍀এইরকম উক্তির পরে শ্রীপাদ গোস্বামী শ্রীমৎশঙ্করের ভাষ্যে উদ্ধৃত করেছেন।শঙ্করও ব্রহ্মসূত্র ভাষ্যে স্বীকার করেছেন। যথা=*
*"ঈক্ষতে র্নাশব্দম্"১|১১৫*
*🍀এই সূত্রভাষ্যে=অসত্যপি কর্মণি সবিতা প্রকাশক ইতি কর্তৃত্বব্যপদেশদর্শনাৎ।এবম্ সত্যপি কর্মণি ব্রহ্মণ স্তদৈক্ষতেতি কর্তৃত্বব্যপদেশোপপত্তে র্ন দৃষ্টান্তবৈষম্যমিতি"।*
*🌺অর্থ্যাৎ কর্ম বা প্রকাশ্য বস্তুর সঙ্গে সম্বন্ধ অবিবক্ষিত থাকে তখন যেমন সূর্য্য প্রকাশ পাচ্ছেন" এইরকম বলা হয় এবং অকর্মককর্তৃত্বের ব্যবহার পরিলক্ষিত হয়,তদ্রূপ সৃষ্টির পূর্বে জ্ঞানকর্ম (জ্ঞেয়বস্তু)না থাকতেও "তৎ ঐক্ষত" তিনি ঈক্ষণ করলেন তদ্রূপ অকর্মক কর্তৃত্ব ব্যবহারও সিদ্ধ হয়ে থাকে।এতে দৃষ্টান্তের কোনও বৈষম্য নাই।*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৪০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda40.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
