শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪২. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda42.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪২. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda42.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda41.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪২)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹শ্রীশ্রীমদনমোহন রূপের বর্ণনাসূচক শ্রীভাগবত বচন-প্রমাণ অসংখ্য।এস্থলে দুই-একটি মাত্র প্রসিদ্ধ বচনের উল্লেখ করা হইল।*
*(১) অসমানোর্ধমাধুর্য‍্যতরঙ্গামৃতবারিধিঃ।*
*জঙ্গমস্থাবরোল্লাসিরূপো গোপেন্দ্র নন্দনঃ।।*
*(২) কন্দর্পকোট‍্যর্বুদরূপশোভা নীরাজ‍্যপাদাব্জনখাঞ্চলস‍্য কুত্রাপ‍্যদৃষ্টশ্রুতরম‍্যকান্তে ধ‍্যানং পরং নন্দসুতস‍্য বক্ষ‍্যে।*
                 *(ভাগবত=১০|২৯|৪০)*
*(৩) ত্রৈলোক‍্যলক্ষ‍্যৈক পদং বপুর্দধৎ।*
*(৫) তত্রাতি শুশুভে তাভি র্ভগবান দেবকীসুতঃ।*
*মধ‍্যে মণীনাং হৈমানাং মহামারকতো যথা।।*
                  *(ভাগবত=১০|৩৩|৬)*
*(৬) গোপ‍্য স্তপঃ কিমচরণ্ যদমুষ‍্যরূপম্ লাবণ‍্যসার মসমোর্ধমনন‍্য সিদ্ধম্।*
*দৃগভিঃ পিবন্ত‍্যনুসবাভি র্নবং দুরাপর।*
*মোকান্তধাম যশসঃ শ্রিয় ঈশ্বরস‍্য*।।
                   *(ভাগবত=১০|৪৪|৪৬)*
*(৭) যস‍্যাননং মকলকুন্ডলচারুকর্ণ- ভ্রাজৎকপোলসুভগং সুবিলাসহাসম্ নিত‍্যোৎসবং ন ততৃপুর্দৃশিভিঃ পিবন্ত‍্যো নার্য‍্যো নরাশ্চ মুদিতাঃ কুপিতাঃ নিমেশ্চ।*
               *(ভাগবত=৯|২৪|৬৫)*
*(৮) যন্মর্ত‍্যলীলৌপয়িকঃ স্বযোগমায়াবলং দর্শয়তা গৃহীতম্।*
*বিস্মাপনং স্বস‍্যচ সৌভগর্ধেঃপরং পদং ভূষণভূষণাঙ্গম্।।*
              *(ভাগবত=৩|২|১২)*
*🌻এইরকম বচন প্রমাণ প্রকৃতই অসংখ্য।শ্রীকৃষ্ণকর্ণামৃত গ্রন্থখানি শ্রীকৃষ্ণের শ্রীবৃন্দাবনীয় মধুররূপ বর্ণনে পরিপূর্ণ।মহাজনী পদাবলীতে সিদ্ধ প্রেমিক ভক্তগণ এই রূপলাবণ‍্যমাধুর্য‍্য-বারিধির যে রসময় বর্ণনা করে রেখেছেন,বঙ্গীয় ভক্ত পাঠকগণের কর্ণ ও হৃদয় সে সুধামাখা বর্ণনারসে পরিসিক্ত।ঋক্ পরিশিষ্টে এই রসামৃত আনন্দ মূর্তির উল্লেখ আছে যথা=*
*(১) রাধয়া মাধবো দেবো মাধবেনৈব রাধিকা।*
*(২) কৃষ্ণ এব পরোদেব স্তং ধ‍্যায়েৎ তং রসয়েৎ।।*
             *(গোপারতাপতানী উপনিষদ)*
*🍀শ্রীকৃষ্ণকর্ণামৃতের প্রত‍্যেক শ্লোকই এস্থলে প্রমাণ স্বরূপ উদ্ধৃত করে দিতে সাধ হয়। নিখিলসৌন্দর্য‍্য- মাধুর্য‍্যামৃতের আনন্দময় বর্ণনাপূর্ণ এই গ্রন্থ ভক্ত-পাঠকগণের নিত‍্য পাঠ‍্য।এখানে শ্রীশ্রীমহাপ্রভুর প্রলাপ সময়ে তদীয় শ্রীমুখোচ্চারিত একটি পদ‍্য উক্ত গ্রন্থ হতে তুলে ধরা হল।*
*"মারঃ স্বয়ং নু মধুরদ‍্যুতিমন্ডলং নু মাধুর্য‍্যমেব নু মনোনয়নামৃতং নু বেণীমৃজো নু মম জীবিতবল্লভো নু কৃষ্ণোহয়মভ‍্যুদয়তে মম লোচনায়।*
*🍁শ্রীপাদ কবিরাজ গোস্বামী এর বঙ্গানুবাদ করে লিখেছেন=*
*কিবা এই সাক্ষাৎ কাম,দ‍্যুতিবিম্ব মূর্তিমান,*
       *কি মাধুর্য‍্য স্বয়ং মূর্তিমন্ত।*
*কিবা নেত্র মনোৎসব,কিবা প্রাণবল্লভ,*
      *সত‍্য কৃষ্ণ আইলা নেত্রানন্দ।।*
*🌹এই অখিলরসামৃত-আনন্দমূর্তি শ্রীভগবানই শ্রীভাগবতে "সাক্ষাৎমন্মথ-মন্মথ নামে অভিহিত হয়েছেন।*
*"সাক্ষাৎমন্মথ-মন্মথ" এই পদের ব‍্যাখ‍্যায় পূজ‍্যপাদ তোষণীকার সনাতনগোস্বামীমহানুভব যা লিখেছেন, তার মর্ম এইরকম=*
*প্রাকৃত অপ্রাকৃত ভেদে অনেক মন্মথ আছেন।তদীয় শক্ত‍্যংশের আবেশী প্রাকৃতমন্মথগণ অসাক্ষাৎ মন্মথ, এরা সাক্ষাৎ মন্মথ নয়।বাসুদেবাদি চতুর্ব‍্যূহে যে সকল মন্মথ আছেন,তাঁদেরকে স্বয়ং কামদেব বা সাক্ষাৎ মন্মথ বলা হয়।কিন্তু শৃঙ্গাররসরাজময়মূর্তি শ্রীকৃষ্ণ এই সাক্ষাৎ মন্মথগণেরও মন্মথস্বরূপ। মন্মথ বা মদন প্রভৃতি নামের ব‍্যুৎপত্তি কালিকাপুরাণে দেখা যায় যথা=*
*"যস্মাৎ প্রথমং চেত স্তং জাতোহস্মাকং তথাবিধেঃ।*
*তথা মন্মথনাম্না ত্বং লোকে গেয়ো ভবিষ‍্যসি।।*
*জগৎসু কামরূপ স্তং তৎসমো নহি বিদ‍্যতে।*
*অতস্তং কামনাম্নাপি খ‍্যাতো ভব মনোভব।।*
*মাদনান্মদনাখ‍্যস্তং শম্ভোদর্পাৎ সদর্পকঃ।*
*তথা কন্দর্প নিম্নাপি লোকে খ‍্যাতো ভবিষ‍্যসি।।*
             *(২য় অধ‍্যায় কালিকাপুরাণ)*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🐑🐑
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪৩. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda43.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda41.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda41.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda40.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪১)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান,তীনি শত শত অবতারের বীজ, তিনি অবতারী, এইসব কথা পূর্বেই প্রকাশিত হয়েছে।শ্রীগীতায় তাঁর নিজ শ্রীমুখের উক্তি এই যে ঃ-----*
*পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং।*
*ধর্মসংস্থাপনার্থায় সংভবামি যুগে যুগে।।*
*যদা যদাহিধর্মস‍্য গ্লানির্ভবতি ভারত।*
*অভুত্থানমধর্মস‍্য তদাত্মানং সৃজাম‍্যহম্।।*
*🍀অর্থ‍্যাৎ সাধুগণের পরিত্রাণের জন্য,দুষ্কৃতজনগণের বিনাশার্থ ও ধর্ম সংস্থাপনের জন্য,আমি যুগে যুগে অবতীর্ণ হই।যখন যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ‍্যূত্থান (উন্নতি) হয়,তখনই আমি আত্মপ্রকাশ করি*।
*☘এতেই জানা যাচ্ছে ভূভারহরণার্থ  শ্রীভগবান প্রপঞ্চে প্রকটিত হন।এখানে একটি আপত্তি উঠতে পারে ; সে আপত্তি এই যে কৃষ্ণের ইচ্ছেমাত্র ভূভার অপহৃত(হরণ) হতে পারে, অথবা তাঁর অংশাবতার দ্বারাই ভূভার অপহরণ সম্ভবপর হয়,এমত অবস্থায় কেবল ভূভার-হরণের জন্য তাঁর অবতীর্ণের প্রয়োজন কী?এই সম্বন্ধে শ্রীকৃষ্ণসন্দর্ভে যে মীমাংসা লেখা হয়েছে তদ্ যথা=*
*"যদ‍্যপি নিজাংশেনৈব বা নিজেচ্ছাভাসেনৈব বা ভূভারহরণমীষৎকরং তথাপি  নিজচরণারবিন্দজীবাতুবৃন্দমানন্দয়ন্নেব বা লীলাকাদম্বিনীনিজমাধুরীবর্ষণায় বিতরিষ‍্যমাণোহবতরিষ‍্যতীত‍্যর্থঃ "*।
*🌹অর্থ‍্যাৎ "যদিও তাঁর নিজের অংশ দ্বারা বা তাঁর নিজের ইচ্ছাভাস দ্বারা ভূভারহরণ অতি সহজেই সম্পন্ন হতে পারে,তথাপি তাঁর স্বয়ং অবতারের এক সবিশেষ উদ্দেশ্য আছে,তা এই যে,তদীয়(তাঁর) চরণার- বিন্দগতপ্রাণ ভক্তগণের আনন্দ-বর্ধনের জন্য অথবা লীলাকাদম্বিনীরূপা নিজ মাধুরী বর্ষণের জন্যই তিনি স্বয়ং অবতীর্ণ হন। শ্রীচরিতামৃতে, সন্দর্ভের এই কথার স্পষ্টভাবে প্রকাশিত ব‍্যাখ‍্যা করা হয়েছে।*
*পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে*।
*কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে।।*
*স্বয়ং ভগবানের কর্ম নহে-- ভারহরণ।*
*স্থিতিকর্তা বিষ্ণু করে জগত পালন*।।
*কিন্তু কৃষ্ণের সেই হয় অবতার কাল।*
*ভারহরণ কালে তাতে হইল মিশাল।।*
*পূর্ণ ভগবান যেই অবতার কালে।*
*আর সব অবতার তাতে আসি মিলে।।*
*অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে।*
*বিষ্ণু দ্বারায় কৃষ্ণ অসুর সংহারে।।*
*আনুষঙ্গে কর্ম এই, অসুর মারণ।*
*যে লাগি অবতার কহি সে মূলকারণ।।*
*প্রেমরস নির্য‍্যাস করিতে আস্বাদন*।
*রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ।।*
*রসিকশেখর কৃষ্ণ পরম করুণ।*
*এই দুই হেতু হৈতে ইচ্ছার উদ্গম*।।
☆          ☆           ☆            ☆
*রসময় মূর্তি কৃষ্ণ---- সাক্ষাৎ শৃঙ্গার।*
*সেই রস আস্বাদিতে কৈল অবতার।।*
*অনুষঙ্গে কৈল সব রসের প্রচার।।*
*🌺এই যে রসময় মূর্তি সাক্ষাৎ শৃঙ্গার=ইনিই শ্রীবৃন্দাবনের শ্রীকৃষ্ণ।এই শৃঙ্গাররসরাজমূর্তিই শ্রীবৃন্দাবনের ভজনীয় বস্তু।রসিকেন্দ্রচূড়ামণি সিদ্ধকবি শ্রীজয়দেব গোস্বামী এই শ্রীকৃষ্ণের যে শ্রীরূপচ্ছবি প্রকটিত করেছেন তাহাই প্রেমিক ভক্তের ধ‍্যানের মূরতি, তদ্ যথা=*
*"বিশ্বেষামনুরঞ্জনেন জনয়ন্নানন্দমিন্দীবরশ্রেণী-শ‍্যামল- কৌমলৈ রুপনয়ন্নঙ্গৈরনঙ্গোৎসবম্। স্বচ্ছন্দং ব্রজসুন্দরীভিরভিতঃ প্রত‍্যঙ্গমালিঙ্গিতঃ শৃঙ্গারঃ সখি মূর্তিমানিব মধৌ মুগ্ধো হরিঃ ক্রীড়তি।।*
*🍀শ্রীচরিতামৃতকার এর মর্ম নিয়ে লিখেছেন=*
*শৃঙ্গার রসরাজময় মূর্তিধর।*
*অতএব আত্মপর্য‍্যন্ত সর্বচিত্তহর।।*
*☘শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোক এই ঃ---*
*"অখিল রসামৃতমূর্তিঃ প্রসৃমররুচিরুদ্ধকপালিঃ।*
*কলিতশ‍্যামা ললিতো রাধাপ্রেয়ান্ বিধুর্জয়তি।।*
*🍁শ্রীভাগবতে লেখা রয়েছে=*
*তাসামাবিরভুচ্ছৌরিঃ স্ময়মান মুখাম্বুজঃ।*
*পীতাম্বরধরঃ স্রগ্বী সাক্ষান্মন্মথমন্মথঃ।।*
                      *(ভাগবতে=১০|৩২|২)*
*অর্থ‍্যাৎ "শূরবংশাবির্ভূত ভগবান গোপবালাদের মধ্যে অবতীর্ণ হলেন তাঁর মুখখানি হাসিমাখা,প্রফুল্ল।গলায় বনফুলের মালা,একে মরকতমণি নীল সমুজ্জ্বল কান্তি,তার উপরে তড়িৎদামের মতো পীতাম্বর। সেই পীতাম্বর আবার স্কন্ধদ্বয়ের নিচ হতে সামনের দিকে টেনে এনে পুরোভাগে উভয় হস্তে ধৃত,ধরে আছেন,যেন রসিকনাগর রসবতীদের নিকট মদনমোহন বেশে অপরাধ ক্ষমাপ্রার্থনার লজ্জিত অথচ ভুবন ভোলানো হাসিমুখে দাঁড়িয়ে আছেন।গোপীগণ তাঁর দিকে তাকিয়ে দেখলেন,ইনি যেন জগন্মোহন কামদেবের চিত্তগত কামেরও মোহজনক,মনে হল যেন তাঁর এইরূপ কামকেও জয় করেছেন।এমন সাক্ষাৎ মন্মথ মন্মথরূপ দেখে সকলেই অধীর হয়ে দাঁড়ালেন।*
        🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪২. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda42.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৪. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori4.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori4.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori3.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৪)বৈষ্ণব জগতের মাধুকরী*
         *অর্থ------------পরমার্থ*
        ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀অর্থ‍্যাৎ পরমার্থ লাভের জন্য মনে যখন ব‍্যাকুলতা জাগে তখন মায়াময় এই সংসারে কিছুই তাঁকে আকর্ষণ করতে পারে না।ভারত সম্রাট আকবর পর্য‍্যন্ত এই নিকিঞ্চন মহাবৈষ্ণবকে দর্শন নিমিত্ত তাঁর পদপ্রান্তে এসে হাজির হয়েছিলেন কারণ সারা বিশ্বের যিনি মালিক তিনি ছিলেন সনাতনের হৃদয় মন্দিরে আসীন। সুতরাং আপনারা ধীর স্থির মনে অনুধাবন করে দেখুন যে বৈষয়িক জগতে এই ধন মান প্রতিষ্ঠার মূল‍্য কতখানি।এই প্রসঙ্গে দস‍্যুরাজ বীর হাম্বীর কর্তৃক বন বিষ্ণুপুরে ধনদৌলত লাভের আশায় গ্রন্থ সম্পূট অপহরণ কাহিনী এবং পরে শ্রীনিবাস আচার্য‍্য প্রভুর কৃপা পেয়ে সেই দস‍্যুরাজার যে কি অবিশ্বাস‍্য পরিবর্তন হয়েছিল তাও পরমার্থ জগতের এক অমূল‍্য কাহিনী।শ্রীনিবাস আচার্য‍্যর কৃপালাভ করবার পর এই বীর হাম্বীর বৈষ্ণব জগতে সকলের কাছে প্রণম‍্য হয়ে আছেন, এই প্রসঙ্গ আপনারা সকলেই জানেন।সেইরকম ধনপিপাসু এবং পরমার্থ লাভের অপর একটি উদাহরণ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ বিরচিত স্পর্শমণি কবিতা সেখানে তিনি যা বলেছেন তা আপনারা সকলে নিশ্চয়ই জানেন তথাপি সেই পদ‍্যটির কিছু অংশ এবং তার ভাবার্থ নিম্নে দেওয়া হল।*
*🍁অতি দরিদ্র ব্রাহ্মণ বহু অর্থকষ্টে জর্জরিত হয়ে অনবরত ঠাকুরের কাছে প্রার্থনা জানান যে ঠাকুর আর তো এ অনশন যন্ত্রণা ভোগ করতে পারছি না,তুমি কৃপা করে আমাকে এ দুঃসহ যন্ত্রণা হতে মুক্ত করো।ভক্তের কাতর প্রার্থনায় বিচলিত হয়ে দেবাদিদেব মহাদেব তাঁকে স্বপ্নের মাধ‍্যমে বললেন=*
*একদিন নিশিভোরে,স্বপ্নে দেব কন মোরে,*
              *পূরিবে প্রার্থনা----*
*যাও যমুনার তীরে,সনাতন গোস্বামীরে,*
           *ধর দুটি পায়।*
*তাঁরে পিতা বলি মেনো,তাঁরি কাছে আছে জেনো,*
         *ধনের উপায়।*
*🌻এইরকম স্বপ্নাদেশ পেয়ে দরিদ্র ব্রাহ্মণ ধনলাভের আশায় ছুটলেন বৃন্দাবনে এবং সনাতন গোস্বামীর কাছে স্বপ্নাদেশের সমস্ত কথা বর্ণনা করলেন।নিষ্কিঞ্চন মহাবৈষ্ণব সনাতন গোস্বামী এইকথা শুনে অবাক হয়ে ভাবতে লাগলেন এ কি অদ্ভুত বাণী! তাঁর তো কোন সম্বলই নাই--, একটি মাত্র ভোট কম্বল যা ছিল তাও তো তিনি দান করে দিয়ে নিঃস্ব এবং রিক্তহস্ত বা খালিহাত।ভেবে আকুল হয়ে গেলেন প্রভুপাদ সনাতন। হঠাৎ তাঁর মনে হল--, তাইতো এই কিছুদিন আগে যমুনা তীরে বালির মধ্যে একটি স্পর্শমণি বা পরশমণি তিনি পেয়েছিলেন, যদি কারও দরকারে লাগে সেজন্য কাছেই বালির মধ্যে পুঁতে রেখেছিলেন। সুতরাং এই মহামূল‍্য সম্পদ যদি তিনি এই দরিদ্র ব্রাহ্মণকে দান করেন তাহলে তো তিনি দারিদ্র মুক্ত হতে পারবেন।এখানে বিচার্য‍্য বিষয় এই যে মানুষের মন যখন পরমার্থরূপ সম্পদ প্রাপ্ত হয়, তখন আর অন‍্য কোন প্রকার ঐহিক বা ভৌমসম্পদের উপর তাঁর লোভ বা বাসনা থাকে না।সেজন‍্য সেই পরশপাথর সনাতন গোস্বামীর মনকে ক্ষণিকের জন্যও বিচলিত করতে পারেনি। তিনি সেই পরশপাথরিকে লোষ্ট্রবৎ (মাটির ডেলা মনে করে)জ্ঞানে ফেলে রেখেছিলেন।যার স্পর্শে পৃথিবীর যাবতীয় বস্তু ক্ষণিকের মধ্যে সোনাতে পরিণত হয়  এবং যার মাধ‍্যমে তিনি অগাধ ঐশ্বর্য‍্যের অধিকারী হতে পারতেন এমন পরশপাথর সনাতন গোস্বামীর মনে ক্ষণিকের জন্যও লোভ বা কামনা-বাসনার সৃষ্টি করতে পারল না। কারণ সনাতন গোস্বামী যে অমৃতের সন্ধান পেয়েছেন তার কাছে পরশমণি তুচ্ছাতিতুচ্ছ।তিনি যে অমৃতের সন্ধান পেয়েছেন তা তিনি নিরন্তর অঞ্জলী ভরে পান করছেন আর মহানন্দে রয়েছেন। যাঁর হৃদয় মন্দিরে সেই বিশ্বদেবতা অন্তরীণ (অন্তরে বসে) আছেন।তখন তিনি দয়াপরবশ হয়ে হঠাৎ বললেন=*
*শুনি কথা সনাতন,ভাবিয়া আকুল মন,*
          *কি আছে আমার!*
*যাহা ছিল সে সকলি,ফেলিয়া এসেছি চলি,*
         *ভিক্ষা মাত্র সার।।*
*সহসা বিস্মৃতি ঘটে,সাধু ফুকরিয়া উঠে,*
        *ঠিক্ বটে ঠিক্।*
*একদিন নদী তটে,কুড়ায়ে পেয়েছি বটে,*
         *পরশ মানিক।।*
*যদি কিছু লাগে দানে,সেই ভেবে ওইখানে,*
         *পুতেছি বালুতে।*
*নিয়ে যাও হে ঠাকুর,দুঃখ তব হোক দূর,*
        *ছুঁতে নাহি ছুঁতে।।*
*🌷তখন সেই ব্রাহ্মণ ঘটনার কথা শুনে বিমূঢ় হয়ে গেলেন এবং সস্নিগ্ধ (কোমল চিত্তে)যমুনার তীরে বালি খনন করে সেই পরশমণিটি পেলেন, তার সত‍্যতা যাচাই করবার জন্য নিজের একটি লোহারমাদুলি ছিল, স্পর্শ করানো মাত্র সোনা হয়ে গেল।দীন দরিদ্র ব্রাহ্মণ বিস্মিত ও স্তম্ভিত হয়ে বালির উপর বসে পড়লেন। ভাবতে লাগলেনযে মানুষ কি এমন ধন পেলে এইরকম সাতরাজার ধনকে তুচ্ছ জ্ঞানে বালির মধ্যে পুতে রাখে!এইভাবে দরিদ্র ব্রাহ্মণ গভীর ভাবনায় ডুবে গেলেন।পরে তার মনে হল,এর রহষ‍্য কি আছে তা আমায় ঐ বৈষ্ণবে কাছে জানতে হবে।এই নিষ্কিঞ্চন মহাবৈষ্ণব কি এমন মহা ঐশ্বর্য‍্য পেয়েছেন যে পরশমণির মত মহাধনকে তুচ্ছাতিতুচ্ছ মন করে বালিতে পুতে রেখেছেন?অতঃপর তিনি সেই মহাবৈষ্ণবের চরণতলে লুটিয়ে পড়ে অশ্রুবিগলিত কন্ঠে বললেন=*
*যে ধনে হইয়া ধনী,মণিরে মান না মণি,*
           *তাহারি খানিক,*
*মাগি আমি নতশিরে,এত বলি নদীনীরে,*
          *ফেলিল মানিক।*
*🍀অর্থ‍্যাৎ সেই দীন দরিদ্র ব্রাহ্মণ তখন হৃদয়ের ষোলআনা আর্তিসহ সনাতন গোস্বামীকে বললেন, হে প্রভু!  আপনি কি এমন ধনের সন্ধান পেয়েছেন যার ফলে পরশমণির মতো দুর্লভ বস্তুকে এইভাবে উপেক্ষা করে ফেলে দিয়েছেন, আমাকে কৃপা করে তার সন্ধান দিন🙏।তখন নিরাসক্ত (লোভ-লালসা বিহীন) সনাতন গোস্বামী ধীরে ধীরে তাঁর মনের কথা ব্রাহ্মণকে প্রকাশ করলেন। সেই ব্রাহ্মণ কথা শুনে ভাবতে লাগলেন আর বলতে লাগলেন "আমি কি অভাগা" যে পার্থিব ধনলাভের জন্য পাগলের মত ছুটাছুটি করছি আর ইনি পরমার্থ লাভ করে যোগক্ষেমের বাহকের উপর সব দায়দায়িত্ব ন‍্যাস্ত করে নিশ্চিত মনে সাধন জগতে নিবিষ্ট রয়েছেন।অর্থ‍্যাৎ তাঁর সমস্ত দায়দায়িত্ব ভগবানের শ্রীচরণে উপর অর্পণ করে নিশ্চিন্ত মনে রয়েছেন। ব্রাহ্মণ আত্মশ্লাঘায়(নিজের গর্বে, কারণ তিনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ)তিনি মরমে মরে গেলেন এবং মহৎ কৃপার এমনই শক্তি যে সেই দুর্লভ পরশমণিকে সজোরে যমুনার জলে ফেলে দিলেন এবং অশ্রুবিগলিত কন্ঠে বললেন, হে মহাবৈষ্ণব!আপনি যে ধনের সন্ধান পেয়েছেন,সেই ধনের সন্ধান আমায় দিন🙏।কারণ পার্থিব সম্পদের উপর  আমার আর কোন মোহ নাই।এই হচ্ছে পরমার্থ লাভ।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*কি নাম দিবেন তিনি,চিন্তে শেষে গর্গমুনি,*
    *কহিলেন নন্দরাজে করি সম্ভাষণ।*
*নন্দরাজ মহামতি,হরষিত হয়ে অতি,*
   *নামকরণ ব‍্যবস্থা করেন তখন।।*
 *জ‍্যেষ্ঠ নাম বলরাম,ডাকিবে তাহারে রাম,*
   *এই বালকের বল হবে অতিশয়।*বলহেতু বলরাম,ভুবন বিখ‍্যাত নাম,*
   *বিপদে যাদবগণে রাখিবে নির্ভয়।।*
*তোমার কনিষ্ঠ পুত্র,পূজা পাইবে সর্বত্র,*
     *নানারূপে জন্ম তাঁর প্রতিযুগে হয়।*
*কৃষ্ণরূপে এইবার,ধরাতে জনম তাঁর,*
   *সে কারণে কৃষ্ণ নাম যুক্তিযুক্ত হয়।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori5.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori3.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori3.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori2.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৩)বৈষ্ণব জগতের মাধুকরী*
         *🌲অর্থ-----পরমার্থ🌲*
        """"""""""""""""""""""""""""""""""""""'
*🌷আবার এই শ্রীরূপ-সনাতনের জীবনে দেখা যায় যে কনিষ্ঠ শ্রীরূপ যখন শ্রীধাম বৃন্দাবনে চলে গেলেন জ‍্যেষ্ঠ সনাতন কিন্তু তখনও বৈষয়িক জগৎ হতে মুক্ত হতে পারেননি এবং যদিও তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন তথাপি তাঁকে ত্বরান্বিত করবার জন্য শ্রীপাদ রূপগোস্বামী বৃন্দাবন হতে একটি প্রহেলিকা (যে রচনায় বাইরের অর্থ আবরণে ভিতরের অর্থ গোপনভাবে অবস্থিতি করে)পত্র তাঁর কাছে পাঠিয়েছিলেন এবং তাঁতে ছিল মাত্র আটটি অক্ষর। যথা=*
     *শু    হি    রা    সূ*
     *য    পা    কু    কং*
*🍀শ্রীপাদ সনাতন এই প্রহেলিকা পত্র পেয়ে ভাবতে লাগলেন কি এর ভাবার্থ, এবং রহস‍্যের উদ্ঘাটনের জন্য চিন্তাজালে জড়িত হয়ে পড়লেন।অদ্বৈতাচার্য‍্যের তরজা যেমন জগদানন্দ কিছুই বুঝতে পারেননি কিন্তু স্বরূপ দামোদর এবং মহাপ্রভু তা ঠিকই বুঝেছিলেন সেইরকম ইঁনারা সকলেই ছিলেন মহাপ্রভুর চিহ্নিতদাস বা পরিকর এবং সেইজন‍্য অচিরেই এর ভাবার্থ বুঝতে পারলেন, যা একটি পয়ার ছন্দে নিচে দেওয়া হল=*
*(১)"শু" অক্ষরের তাৎপর্য‍্য হচ্ছে=*
*শুম্ভ নামে দৈত‍্যপতি যাহার প্রতাপে।*
*মর্ত‍্যে ভ্রমে শূরকুল শূকরের রূপে।।*
*সপ্তদ্দীপ আধিপত‍্য যার করতলে*।
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(২)"হি" অক্ষরের তাৎপর্য‍্য হচ্ছে=*
*হিরণ‍্যকশিপু নামে দোর্দন্ড দৈত‍্যেশ।*
*মৃগতুল‍্য দেবে শাসে যেমন মৃগেশ।।*
*হয় না ঐশ্বর্য‍্য সংখ্যা অনন্ত নিখিলে।*
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৩)"রা" অক্ষরের তাৎপর্য‍্য হচ্ছে=*
*রাবণ রক্ষেশ বলী বিজয়ী ত্রিপুরে।*
*দেবগণ অনুক্ষণ বশ‍্য যার দ্বারে।।*

*লক্ষ হেম গৃহস্তম্ভ রত্ন সমুজ্জ্বলে।*
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৪)"সূ" অক্ষরের ভাবার্থ হচ্ছে=*
*সূর্য‍্যবংশে সূর্য‍্যতুল‍্য নরেশ উজ্জ্বল।*
*করদানে নৃপকুল যাঁর করতল।।*
*অলকা লজ্জিত যাঁর পুরীর উজ্জ্বলে।*
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৫)"য" অক্ষরের ভাবার্থ==*
*যদুবংশে যাহার ছাপান্ন কোটি সীমা।*
*কবির অবর্ণ‍্য সুখ ঐশ্বর্য‍্য গরিমা।।*
*মহাবলী দম্ভে কম্পে ভূবন মন্ডলে*।
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৬)"পা" অক্ষরের ভাবার্থ==*
*পান্ডু কুলরত্ন পঞ্চপান্ডব দোর্দন্ড।*
*ত্রিলোক অতুল যাঁর প্রতাপ প্রচণ্ড।।*
*রাজসূয়ে জয় করে সব নরপালে*।
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৭)"কু" অক্ষরের তাৎপর্য‍্য=*
*কুরুপতি মহাবলী দুর্যোধন মানী।*
*সুরসম রথীদলে শোভে রাজধানী।।*
*অমূল‍্য মণিমুকুতা মুকুট মন্ডলে।*
*এখন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*(৮)"কং" অক্ষরের ভাবার্থ হচ্ছে=*
*কংস নামে নরপতি নির্দয় দুর্মতি।*
*অসামান‍্য দম্ভে যার বিকম্পিত ক্ষিতি।।*
*ঐশ্বর্য‍্যে কুবের সম কার্তবীর্য‍্য বলে*।
*একন কোথায় সেই ভাবিয়া দেখিলে।।*
*🌹অর্থ‍্যাৎ এই আটটি অক্ষরের ভাবার্থ দ্বারা শ্রীপাদ রূপগোস্বামী জ‍্যেষ্ঠ ভাই সনাতনকে এইই বুঝাতে চেয়েছিলেন পার্থিব জগতে হোসেন শাহের প্রধানমন্ত্রীর কাজ না করে যাতে পরমার্থ লাভের জন্য সচেষ্ট হন। কারণ এমন যে প্রতাপশালী শুম্ভনিশুম্ভ দৈত‍্য,এমন যে নষ্ঠুর হিরণ‍্যকশিপু, এমন যে প্রবল প্রতাপান্বিত রাক্ষসরাজ রাবণ সকলেই তো ধন জন মান ঐশ্বর্য‍্য ভোগবিলাসের জন্য কি সব নিষ্ঠুর, এবং জঘণ‍্য কাজ করতেও দ্বিধা করেন নাই, কিন্তু কালের প্রবাহে সব স্তিমিত (নিশ্চল বা স্থির) হয়ে গিয়েছে  কারণ তাঁরা সকলেই চেয়েছিলেন অনিত‍্য সম্পদ।সেইরকম আবার সূর্য‍্যবংশের নরপতিগণ, যদুবংশের সন্তানগণ প্রবল প্রতাপান্বিত পঞ্চপান্ডব=অহঙ্কারী দাম্ভিক হিংসাপরায়ণ রাজা দুর্য‍্যোধন এঁরা সকলে রাজ‍্যলাভ,ঐশ্বর্য‍্যলাভ, যুদ্ধবিগ্রহ ইত‍্যাদির মাধ‍্যমে কত কাজই না করেছেন-- কিন্তু আজ তার সব শেষ।এমন যে রাজাকংস যিনি রাজত্ব ধন ঐশ্বর্য‍্যের জন্য একের পর এক জঘণ‍্য নারকীয় কাজ করতেও দ্বিধা করেননি তার জন্য কি লোকে কোন মর্য‍্যাদা বা সম্মান দেয়?এত সব অমানুষিক কাজ তিনি সবই করেছিলেন।রাজ ঐশ্বর্য‍্য ভোগ করবার জন্য, কিন্তু কালপ্রবাহে সব মসীমলিন হয়ে অবলুপ্ত হয়েছে। অর্থ‍্যাৎ এই আট জনের কেউই নিত‍্যসম্পদ বা পরমার্থ লাভের জন্য সচেষ্ট ছিলেন না এবং সেজন‍্য আজ সবই অস্তমিত।*
*🌻তেমনি আবার দেখুন,রাজা পরীক্ষিত যিনি শাপভ্রষ্ট হয়ে সাতটি দিনের মধ্যে শ্রীহরি পদপ্রাপ্তির জন্য জীবনে কি করে গিয়েছেন। যদিও তিনি একজন পান্ডুবংশের রাজা ছিলেন, এবং পরমার্থ লাভের মাধ‍্যমে তিনি জীবনকে ধন‍্য করেছিলেন বলে যুগ যুগ ধরে অমর হয়ে আছেন।*
*ভাই রূপের কাছ হতে এই জাতীয় ইঙ্গিত পেয়ে সনাতন একেবারে মরমে মরে গেলেন এবং প্রধান মন্ত্রীত্বের পদের প্রতি তাঁর প্রচণ্ড অবজ্ঞা সৃষ্টি হল। অর্থ‍্যাৎ ক্ষেত্র প্রস্তুতই ছিল শুধু বীজ বপনের অপেক্ষা।একেই শ্রীরূপ চলে যাবার পর হতে তাঁর মন ছিল ভীষণ উদাস এখন এই ইঙ্গিত তাঁর বৈরাগ‍্যকে আরও তীব্রতর করে তুলল এবং সেই প্রহেলিকারূপী পয় পেয়ে বুঝলেন যে ভাই তাঁর বৈষয়িক জীবনের মোহনিদ্রা ভঙ্গ করবার জন্য এই ঔষধ পাঠিয়েছে।অর্থ‍্যাৎ এই পৃথিবীতে ধন,দৌলত,ঐশ্বর্য‍্য,গরিমা সম্পদ সবই অসার এবং ক্ষণস্থায়ী। পরমার্থরূপ সম্পদ লাভই হচ্ছে জীবের একমাত্র কাম‍্যবস্তু এবং যত তাড়াতাড়ি মানবগণ এটি উপলব্ধি করতে পারবেন ততই তাঁদের পক্ষে মঙ্গল।সে হেতু শ্রীসনাতন মনে মনে সঙ্কল্প করলেন যে তিনি আর কিছুতেই প্রধানমন্ত্রীর পদে থাকবেন না। তার ফলে রাজকোষে বন্দী হন এবং নানা প্রকার ঘটনার মধ‍্য দিয়ে শ্রীধাম বৃন্দাবনে গমন করে মনুষ‍্য জীবনকে সার্থক এবং মহিমান্বিত করে গিয়েছেন।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*শ্রীকৃষ্ণের লীলাকথা,যত তাঁর তত্ত্ব গাঁথা,*
   *সকল বর্ণনা তার ভাগবতে রয়।*
*যুগ যুগ করি ধ‍্যান,কেহ না জানিতে পান,*
   *কতই মাহাত্ম্য কথা পুরাণেতে কয়।।*
*শ্রীকৃষ্ণের জন্মদিনে,আজি এই শুভক্ষণে,*
    *তাঁহার জনম লীলা করিনু বর্ণন*।
*পাপতাপ বিদূরিতে,মনে সদা শান্তি পেতে,*
   *মনে প্রাণে আমি তাঁর লইনু শরণ।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori4.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori2.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori2.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori1.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০২)বৈষ্ণব জগতের মাধুকরী*
         *🌹অর্থ-----পরমার্থ🌹*
        ••••••••••••••••••••••••••••••••
*🍀এই জিনিসটি যে কত সত‍্য তা আমাদের বুঝতে একটুও দেরী হবে না।কারণ এইসব বিভিন্ন আশ্রমে যে সব বৈষ্ণব মহান্তগণ থাকেন তাঁদের ইতিবৃত্ত আমরা কিছুই জানি না  কিন্তু তথাপি বৈষ্ণব বেশধারী বলেই গৃহস্থীগণ কত মর্য‍্যাদা দান করেন।অর্থ‍্যাৎ শুধুমাত্র বেশ ধারণেই কত মর্য‍্যাদা,আর যদি সাধন জগতে ভগবদ্ কৃপা লাভ করা যায় তাহলে দেশের প্রধানমন্ত্রীও এসে তাঁর পদপ্রান্তে লুটোবেন।যতসব লক্ষপতি কোটিপতি বৈষয়িক জগতের লোক এসে অর্থের জোগান দিবেন যার জ্বলন্ত উদাহরণ পরমহংসদেব ও স্বামীজীর জীবন --,কোন অর্থের অভাব কি তাঁরা কখনও বোধ করেছেন? কখনই না, বরং গলিতং ফলং এর মতো না চাইতে পাওয়ার মত ভগবান তাঁদের সব দিয়েছেন। মহর্ষি যাজ্ঞবল্ক‍্য বানপ্রস্থ অবলম্বনের সময় যখন ভৌম সম্পদ তাঁর নিজ পত্নী কাত‍্যায়ণী দেবী ও মৈত্রেয়ী দেবীর মধ্যে ভাগ করে দিতে চাইলেন তখন মৈত্রেয়ী দেবী বলেছিলেন=প্রভু আপনি যাচ্ছেন অমৃতের সন্ধানে আর আমাদের দিয়ে যাচ্ছেন অসার ভৌম (ভূমিজাত) সম্পদ অতএব যে ভৌম সম্পদ দ্বারা অমৃতত্ব লাভ করা যায় না সে সম্পদ আমি চাই না।*
*🔥কিসের অভাব ছিল সপ্তগ্রামের রাজা দাসগোস্বামীর?(রঘুনাথ দাসগোস্বামীর কথা)তখনকার দিনে বিশলক্ষ টাকার জমিদারীর একমাত্র উত্তরাধিকারী, ঐশ্বর্য‍্য ভোগবিলাসের চূড়ান্ত সহবায়, তার উপরে অতীব সুন্দরী পত্নী সব কিছু ত‍্যাগ করে কিসের লোভে সেই সুকঠিন বৈরাগ‍্য অবলম্বনে জীবনকে মহা মহিমান্বিত করে গিয়েছেন।যাঁকে উপলক্ষ্য করে তাঁর পিতৃদেব বলেছিলেন, "দড়ির বন্ধনে তারে রাখিব কেমনে", জন্মদাতা পিতা নারে প্রারব্ধ ঘুচাতে। আমাদের এই ভারতবর্ষে ধনী জমিদার তো কতই ছিলেন যারা ভোগবিলাসের মধ্যে নানাপ্রকার লালসা চরিতার্থ করে গত হয়েছেন কিন্তু কেউ কি তার খবর রাখে? কিন্তু তথাপি ৫০০ বৎসর অতিক্রান্ত হলেও দাসগোস্বামীর তিরোভাব তিথিতে লক্ষ-লক্ষ লোক বিরহ সাগরে ডুবে যান।*
*🌳কিসের অভাব ছিল ভক্তপ্রবর লালাবাবুর যাঁর অন্নপ্রাশনের সময় লক্ষ লক্ষ সোনার পাতের উপর খোদিত করে তাঁর দাদু নিমন্ত্রণ পত্র বিলি করেছিলেন। এবং মজার বিষয় এই যে,এই যে দাদু,তাঁর নাম হয়ত অনেকেই জানেন না। কিন্তু যে লালাবাবু নিষ্কিঞ্চন বৈষ্ণব হিসাবে বৃন্দাবনের পথে পথে মাধুকরীবৃত্তি অবলম্বনের মাধ‍্যমে জীবনটিকে সাধন জগতে উৎসর্গ করে গিয়েছেন তাঁর স্মরণ-মননে অদ‍্যাপি তাঁর উত্তরসুরীগণ শ্রদ্ধাপ্লুত হৃদয়ে প্রেমাশ্রু বরিষণ করেন।ভক্তের উপর ভগবানের কি অপার করুণা,ভক্ত যদি এক পা এগোন, ভগবান যেন দশ পা এগিয়ে তাঁর সঙ্গে মিলিত হবার জন্য উদগ্রীব হয়ে থাকেন।*
*🦚 তা না হলে তাঁর আরাধ‍্য দেবতা কি কখনও তাঁর কাছে স্বপ্নের মাধ‍্যমে বলতে পারেন যে লালা তুমি তো বৃন্দাবনে এত মঠ-মন্দির, বৈষ্ণবসেবা করলে কিন্তু তথাপি তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে।লালাবাবু বললেন=প্রভু আপনি আপনার মনোবাসনা ব‍্যক্ত বা প্রকাশ করুন, এই অধম তা যথাসাধ‍্য পূরণের চেষ্টা করবে।তখন কৃপাময় ভগবান বলেছিলেন--, লালা তুমি আমার জন্য আর একটি মন্দির নির্মাণ করো।তখন লালাবাবু দৈন‍্য বিনয় কন্ঠে বলেছিলেন প্রভু!আমি এখন সম্পূর্ণভাবে নিঃস্ব,রিক্তহস্ত বা খালিহাত, কি আর একটি মন্দির বানাবার মত অর্থ আমার নাই।তখন তাঁর আরাধ‍্য দেবতা বললেন লালা আমি যে মন্দির তোমাকে নির্মাণ করতে বলছি তাতে তোমার কোন অর্থ ব‍্যয় হবে না, আমি তোমার হৃদয় মন্দিরে থাকতে চাই, সেখানে আমাকে একটু জায়গা করে দাও।বিশ্ব ব্রহ্মান্ডের যিনি অধিপতি তিনি কিনা ভক্ত হৃদয়ে একটু জায়গা ভিক্ষা চাইছেন, আহা!এমন ভাগ‍্য কয়জনের হবে গো?কি অপূর্ব, ভগবানের কি অপার করুণা,কৃপার কি অহৈতুকী বর্ষণ।🌷লালাবাবু তাঁর এই মনুষ‍্য জীবন কিভাবে পরমার্থ লাভের মাধ‍্যমে ধন‍্য করে গিয়েছেন।এই লালাবাবু যদি ধন-ঐশ্বর্য‍্যের পঙ্কিল সলিলে ডুবে থেকে তৎকালীন জমিদারদের মত জীবনকে ভোগবিলাসের মধ্যে কাটিয়ে দিতেন তাহলে কোনটা শ্রেয় হত?*
*🌻শ্রীরূপ-সনাতনের কি কোন অভাব ছিল?রাজনন্দন নরোত্তমের কি কোন পার্থিব সম্পদের অভাব ছিল? কিন্তু তথাপি কেন সব কিছু উপেক্ষা করে মহাপ্রভুর আকর্ষণে এই পরমার্থলাভের আশায় ভক্তিপথের পথিক হয়েছিলেন।রাজপুত্র সিদ্ধার্থ কিসের আকর্ষণে অতুল সাম্রাজ্য,যুবতী পত্নী,এমন কি সদ‍্যজাত নন্দনকে পর্য‍্যন্ত পরিত‍্যাগ করে নিত‍্য,সম্পদ অর্জনে সক্ষম হয়েছিলেন।আজ তিনি নেই, কিন্তু তাঁরই প্রবর্তিত বৌদ্ধধর্ম শান্তি ও অহিংসার বাণী হিসাবে এশিয়ার বিভিন্ন দেশে বিস্তৃত রয়েছে।সেইরকম আজ মহাপ্রভুর এই ৫০০ শত বৎসর আগমনী তিথি উপলক্ষ্যে যে উন্মাদনা দেখা দিয়েছে এর মূলে হচ্ছেন আমাদের প্রাণের ঠাকুর শ্রীগৌরাঙ্গ।নিজের অবতার তত্ত্বকে জীবজগতে বুঝাবার জন্য বিধবা-মাতা,তরুণী পত্নী সব কিন্তু ত‍্যাগ করে মুন্ডিত মস্তকে সুকঠিন সন্ন‍্যাস জীবন যাপন করে দেশবাসীর মধ্যে প্রেমধর্ম এবং হরিনাম মহামন্ত্র বিতরণ করে কলির জীবকে এক অমূল‍্য সম্পদ দান করে গিয়েছেন।জীবে দয়া,নামে রুচি,বৈষ্ণব সেবন,তৃণাদপি সুনিচেন ব‍্যবহার,বৃক্ষের মত সহনশীলতা,ব্রাহ্মণ আচন্ডালে কোলদান, জাতিভেদ প্রথার অবলোপন এবং সর্বোপরি প্রেমধর্মের মাধ‍্যমে যে সারা বিশ্বকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে গিয়েছেন।যার মাধুর্য‍্য অদ‍্যাপি ভক্তগণ অঞ্জলী ভরে পান করছেন।ভৌম সম্পদের মাধ‍্যমে এইরকম পরমার্থ অর্জন করা কখনও সম্ভব নয়।*
*🔥এই প্রবন্ধের মুখ‍্য উদ্দেশ্য হচ্ছে সমাজের অপেক্ষাকৃত স্বচ্ছল সম্প্রদায়কে উপলক্ষ্য করে এবং যা আগেই বলা হয়েছে যে তাঁরা যেন ক্ষণিকের জন্য মনে না করেন তাঁর অর্জিত ধন সম্পদ সব তার চেষ্টাতেই হয়েছে এবং সবই পূর্ব জন্মের সুকৃতি এবং এই জীবনেও তার যথার্থ সদ্ব‍্যয় করতে হবে এবং সংসারের মধ্যে থেকেও তা যে নানাভাবে করা যায় তা সকলে নিশ্চয়ই বুঝতে পারেন।যার যথা শক্তি,তার দ্বারা জীবসেবা,নরনারায়ণ সেবা,সাধু বৈষ্ণবসেবা, মঠ-মন্দিরর সেবা ইত‍্যাদির মাধ‍্যমে অর্থের সদ্ব‍্যয় যদি করা যায় তাহলে জীবনে পাবেন প্রকৃত আনন্দ কারণ কিছুই তো সঙ্গে নিয়ে যেতে পারবেন না  এবং বাস্তব দৃষ্টিতে একালে Bank Balance কমে গেলেও পরকালের Bank Balance দ্বিগুণ চতুর্গুণ ভাবে বেড়ে যাবে। পার্থিব সম্পদের নশ্বরতা এবং পরমার্থ লাভের জন্য ব‍্যাকুলতা যে কিরকমে হতে পারে তা রূপ-সনাতনের জীবনের একটি সত‍্য ঘটনার মধ্যে পাওয়া যায়।সর্ব প্রথমে দেখুন জন্মলগ্ন হিসাবে সনাতন-রূপ না বলে সকলে রূপ-সনাতন বলেন এবং তার একমাত্র কারণ হচ্ছে যে শ্রীরূপ সর্বপ্রথম এই ভৌম সম্পদ ত‍্যাগ করে শ্রীধাম বৃন্দাবন গমন করেছিলেন। অর্থ‍্যাৎ পরমার্থ জগতের হিসাবে শ্রীরূপের শ্রেষ্ঠত্ব অগ্রাধিকার প্রাপ্ত হল এবং সেজন‍্য আমরা সকলে শ্রীরূপ-সনাতন বলি সনাতন-রূপ বলি না।এটিই হচ্ছে পরমার্থ জগতের মাধুর্য‍্য।*
================================
*হরি যাঁর পুত্র হয়,ভীতি তার নাহি রয়,*
    *যাহা কিছু অমঙ্গল অচিরে পলায়।*
*পুত্ররূপে চেয়েছিলে,তাই মোরে কাছে পেলে,*
    *বাসনা না হলে তীব্র মোরে মেলা দায়।।*
*চতুর্ভূজ নারায়ণ,কারা মাঝে জন্ম লন,*
    *শঙ্খ,চক্র,গদা,পদ্ম করিয়া ধারণ।*
*পিতা মাতা সেইক্ষণ,বিমোহিত হয়ে মন,*
   *ভক্তিভরে কত তাঁরে করেন স্তবন।।*
*ধনরত্ন দ্রব‍্য নানা,না ফিরায়ে কোন জনা,*
   *নন্দরাজা অকাতরে করিছেন দান।*
*কৃষ্ণধন যেথা রয়,আনন্দের স্রোত বয়,*
    *ব্রজবাসী সকলের পুলকিত প্রাণ।।*
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori3.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori1.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori1.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০১)বৈষ্ণব জগতের মাধুকরী*
*শ্রীগুরু কৃপাপ্রার্থী বৈষ্ণব দাসানুদাস শ্রীরবীন্দ্রনাথ রাহা মহোদয়।উনার শ্রীগুরুদেব শ্রীসনাতন দাস বাবাজী।*
*🍀🍀🍀অর্থ ও পরমার্থ🍀🍀🍀*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*দৈনন্দিন জীবনে আমরা সদাসর্বদা যেন ছুটে বেড়াচ্ছি কিরকম ভাবে দুটি পয়সা উপার্জন করব এবং তার জন‍্য নানা লোকে নানা পন্থা অবলম্বন করছেন যার বিশদ ব‍্যাখ‍্যা নিষ্প্রোয়জন। আমরা সকলেই মনে করি যে টাকা থাকলে আর ভাবনা কি-- বাড়ী,গাড়ী,সম্পত্তি আমোদ প্রমোদ সবই আমার করায়ত্ব হবে  এবং সেজন‍্য অর্থের মোহে আমরা ছুটে চলেছি।আমার এই প্রবন্ধ বিশেষভাবে সম্পন্ন লোকেদের উপলক্ষ্য করে এবং সে হেতু তাঁদের জিজ্ঞাসা করতে চাই যে জীবনে সবই তো পেয়েছেন ; কিন্তু মনে কি শান্তি পেয়েছেন।ঐশ্বর্য‍্য ভোগবিলাসের চরমসীমায় পৌঁছিয়ে কি আত্মতৃপ্তি বা আত্মতুষ্টি লাভ করতে পেরেছেন? একথা অবশ্যই স্বীকার্য‍্য যে সাংসারিক জীবনে প্রতিপদেই অর্থের প্রয়োজন নিজের ভোগবিলাসের জন্য যেমন দরকার তেমনি আবার পরোপকার,সৎকার্য‍্য, সাধু মহাত্মাগণের সেবা সব ব‍্যাপারেই অর্থের প্রয়োজন।একথা আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে মানুষ মাত্রেই যে যার পূর্ব জন্মের কর্মফল ভোগ করে এবং সেই হিসাবে ধন সম্পদ অর্জনও মানুষের এই পূর্ব জন্মের অর্জিত পুণ‍্যফল ছাড়া আর কিছুই নয়।সে হেতু নিজের মনে অপেক্ষাকৃত সম্পন্ন লোকেদের চিন্তা করতে হবে যে ভগবান যে সম্পদ দিয়েছেন কিরকমে তার সর্বোত্তমভাবে কাজে লাগানো যায়।তবে একথাও ঠিক যে মানুষ মাত্রেই স্বীয় স্বার্থকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দেয়।এখন স্বীয় বলতে আমরা কি বুঝি?প্রথমে যখন আমরা স্কুল কলেজে পড়ি তখন একা খেয়ে একা পরেই আনন্দ পাই।পরে সেই লোকটি যখন একজন অপরিচিত নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন কিন্তু সে আর একা খেয়ে শান্তি বা আনন্দ পায় না বরং কি করে তার নব পরিণীতা স্ত্রীকে সুখস্বাচ্ছন্দ‍্য দান করবে তার চিন্তায় ব‍্যাকুল হয়ে পড়ে। অর্থ‍্যাৎ এই একত্ব বোধ দ্বিতে পরিণত হয়। পরে আবার এই দুইজনার সংযোগ মাধ‍্যমে যখন সন্তান সৃষ্টি হয় এই উভয়ই তখন নিজেরা না খেয়ে তাদের সন্তানকে খাওয়ায়।সন্তানস্নেহের প্রাবল‍্যে নিজেদের সুখস্বাচ্ছন্দ‍্য সব বিসর্জন দেয় তার ফলে এই আমিত্বের সঙ্কীর্ণ পরিধি ধীরে ধীরে ব‍্যাপ্ত হতে থাকে এবং পরে ক্রমশ নাতি নাতিনীর দিকে বিস্তৃত হয়।এই নশ্বর পৃথিবীতে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যাদের আপনজন বা রক্তেরজন বলে মনে করি তারা যে কেউই আমার কর্তৃত্ত্বাধীন নয় এই সার কথাটি কিন্তু মানুষ বুঝেও বুঝে না।তথাপি এই পরকে বা নবাগতকে আপন করার এক সহজাত প্রবৃত্তি মানুষের মধ্যে সর্বস্তরে বিদ‍্যমান।এখন যাঁদের দু'পয়সা ভগবান দিয়েছেন তাঁরা যদি তাঁদের এই দৃষ্টি ভঙ্গী বা মানসিকতাকে আরও একটু বিস্তার করেন তাহলে সমাজের বা দেশের অশেষ মঙ্গল সাধন হবে। অর্থ‍্যাৎ এই "আমার আমার " বোধটিকে যদি নিজের গরীব আত্মীয়স্বজন,পাড়া প্রতিবেশী ও গ্রাম বা দেশের দিকে বিস্তার করা যায় তাহলেই দেখবেন যে মনে কত শান্তি পেবেন কারণ মহাজনগণ বলেছেন যে "আপন পেটতো শেয়াল কুকুরেও ভরায়-- পাঁচজনকে যে দিয়ে খায় সেই তো প্রকৃত মানুষ "।*
*🌳এইসব ধনী সম্প্রদায়ের দিকে একটু তাকালেই দেখা যায় যে প্রয়োজনের অতিরিক্ত অর্থানুকূল‍্যে ভাগ‍্যবিধাতা তাদের ধন ভান্ডারকে পূর্ণ করে দিয়েছেন।সংসারের এমন লোক নেই যে ভোগ করবে তথাপি তাঁদের মধ্যে এইসব হতভাগ‍্যদের কল‍্যাণকল্পে দানশীল প্রবণতা দেখা যায় না।সমাজ যেন আজ আত্মকেন্দ্রিক। ভগবান যাঁদের উদার হস্তে দিয়েছেন তাঁরা কিন্তু শুধু নিজেদের ভোগবিলাসের ব‍্যাপারেই সচেতন কিন্তু আমরা যেন ভুলে না যায় যে কথা "কবিগুরু" উদাত্ত কন্ঠে বলেছেন=*
*হে মোর দুর্ভাগা দেশ,যাদের করেছ অপমান।*
*অপমানে হতে হবে তাহাদের সবার সমান।।*
*মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে।*
*ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে।।*
*বিধাতার রুদ্ররোষে,দুর্ভিক্ষের দ্বারে বসে,*
 *ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান।*
*অপমানে হতে হবে তাহাদের সবার সমান।।*
*চরণে দলিত হয়ে ধূলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ।*
*অপমানে হতে হবে তাহাদের সবার সমান।*
*যারে তুমি নীচে ফেলো সে তোমারে বাধিবে যে নীচে,*
*পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে---*।  *ইত‍্যাদি।।*
*🍁সত‍্যি ভারতবাসী আজ একটি স্বাধীন জাতি।অর্থে সামর্থ‍্যে একশ্রেণী আজ অনেক সমৃদ্ধ কিন্তু মানুষের প্রতি মানুষের ব‍্যবহারে তারা যে কত দরিদ্র হয়ে পড়েছে তা সমাজের বিত্তশালী সম্প্রদায়ের দিকে তাকালেই স্পষ্ট বুঝা যায়।এ সমস‍্যা কিন্তু সারা বিশ্বের যা ধনী দেশগুলির কার্য‍্যকলাপের মাধ‍্যমে অবিরত প্রতিফলিত হচ্ছে। সুতরাং হে ধনী সম্প্রদায়,একথা আপনারা সকলে নিশ্চয়ই স্বীকার করবেন যে প্রয়োজনের অতিরিক্ত অর্থই মানুষকে বিপথে চালিত করে।কয়জন বিত্তশালী ব‍্যক্তি তাঁদের বিপুল অর্থকে সৎকার্য‍্যে ব‍্যয় করে নিজের জীবন ধন‍্য করতে পারেন?এই প্রসঙ্গে বলতে চাই যে বিশ্ববিজয়ী আলেকজান্ডার প্রচণ্ড ধ্বংসলীলার মাধ‍্যমে দেশের পর দেশ জয় করে অতুল ঐশ্বর্য‍্যের অধিকারী হয়েছিলেন এবং পরে এই নিষ্ঠুর জয়লোভী যশলোভী মানুষটি যখন অন্তিম শয‍্যায় শায়িত তখন তিনি তার ঘনিষ্ঠ লোকদের বলেছিলেন যে "আমি মরে গেলে যেন আমার দেহ সঙ্গে সঙ্গে কবর দেওয়া না হয়  এবং তৎপূর্বে যেন তার মৃতদেহ সারা শহরে পরিক্রমা করানো হয় দুটি হাত দুদিকে ঝুলিয়ে দিয়ে "।এর কারণ জিজ্ঞাসা করলে আলেকজান্ডার বলেছিলেন যে "আমি জগৎবাসীকে দেখিয়ে দিতে চাই যে যাবার সময় আলেকজান্ডারকে খালি হাতেই চলে যেতে হল। এই চরম সত‍্যটি ধনী সম্প্রদায় যত তাড়াতাড়ি তাঁদের জীবনে উপলব্ধি করতে পারবেন ততই তাঁদের নিজস্ব মঙ্গল, সমাজের মঙ্গল,দেশের মঙ্গল।*
*🌷সেইরকম আবার সমাজের বিত্তশালী সম্প্রদায়কে যদি জিজ্ঞাসা করা যায় আপনার অর্থ বা সম্পদ সংগ্রহের বাসনা কি স্তিমিত হয়েছে,তার উত্তরে তাঁরা বলবেন =এ বাসনার কোন শেষ নাই ভোগ বিলাস করতে পারি বা না পারি ধনাকাঙ্ক্ষা কখনও স্তিমিত হয় না বা হবে না এবং এই অর্থই যত অনর্থের মূল যে কথা প্রাচীন শাস্ত্রকারগণ বলেছেন যে =*
*অর্থনাম অর্জনে দুঃখম্ অর্জিতানাঞ্চ রক্ষণে,*
*নাশে দুঃখং ব‍্যয়ে দুঃখং ধিক্ অথং দুঃখ অর্জনং।*
*🍀ভাবার্থ হচ্ছে, যে অর্থের অর্জনে দুঃখ,অর্জিত অর্থের সংরক্ষণে দুশ্চিন্তা, এবং দুঃখ,অর্থ নাশে দুঃখ,ব‍্যয়ে দুঃখ অতএব এমন যে অর্থ তাকে ধিক ধিক।তথাপি যে কথা আগেই বলা হয়েছে যে সমাজের প্রতি কাজে অর্থের প্রয়োজন অতএব অর্থকে বাদ দিয়ে তো জীবনে চলা যায় না। কিন্তু এই অর্থ এত উদ্বেগের বা অশান্তির কারণ হয় না যদি নিজের কার্পণ‍্য সুলভ মনোবৃত্তিকে এবং নিজ ভোগ বিলাসের জন্য মন শুধু সঞ্চয়ের দিকে ধাবিত না হয়। একথা সকলেই স্বীকার করবেন যে যারা যত ধনী তারা ততই অশান্তি ভোগ করছে। ঘরে চর্ব‍্যচোষ‍্য লেহ‍্যপেয় ভোজন দ্রব‍্যাদি থাকলেও হজম করবার ক্ষমতা নাই। দুগ্ধ ফেননিভ শয‍্যায় শয়ন করেও চোখে ঘুম নাই, নিজের সন্তানাদির কাছ হতেওধন ভীতি সুতরাং এই স্বল্প পরিসর মানব জীবনে শান্তিই যদি সে না পায় অর্থের মাধ‍্যমে তাহলে সে অর্থের মূল‍্য কি?যে কথা শঙ্করাচার্য‍্য তাঁর মোহমুদ্গর শ্লোকে বলেছেন=*
*"অর্থ অনর্থের মূল ভাব সদা মনে*।
*যথার্থই লেশমাত্র সুখ নাহি ধনে।।*
*তনয় হতেও হয় ধনশালী ভীত।*
*সর্বত্রই রীতি আছয়ে বিহিত।।*
                  *অতএব*
*ধন জন যৌবনের ত‍্যজ অহঙ্কার।*
*নিমেষে কৃতান্ত করে সকলি সংহার।।*
*পরিহর এ সংসার ঘোর মায়াময়।*
*জানি ব্রহ্মপদ সবে করহ আশ্রয়*
*পরমাত্মা তত্ত্ব সদা করহ চিন্তন।*
*অনিত‍্য ধনের চিন্তা করহ বর্জন।।*
*ক্ষণকাল সাধুসঙ্গ কেবল সংসারে*।
*একমাত্র তরি, ভবসিন্ধু তরিবারে*।।
*সুতরাং জ্ঞানী ব‍্যক্তি বা ভাগ‍্যবান ব‍্যক্তি মানব জীবন সম্বন্ধে ধীর স্থির এবং সংযতভাবে চিন্তা করে দেখেন যে কর্মফলের হাত হতে যখন নিষ্কৃতি পাবার ঊপায় কারও নাই, তখন রাজা পরীক্ষিতের মতো নাতিদীর্ঘ স্বল্পপরিসরময় জীবনকে কিভাবে মহিমান্বিত করা যায় এবং তার একমাত্র পন্থা হচ্ছে পরমার্থের সন্ধান। অর্থ মানে টাকা পয়সা আর পরমার্থ মানে শ্রেষ্ঠ অর্থ। এই পরমার্থের সন্ধান প্রাপ্ত হলে মানুষের আর তখন কোন পার্থিব ঐশ্বর্য‍্যের মোহ থাকে না।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*শ্রীকৃষ্ণের লীলা কথা,হরে সব মনোব‍্যথা,*
   *শুনিলে শ্রবণ ইচ্ছা হয় বিবর্ধন।*
*তাই লীলাকথা তাঁর,বাঞ্জা জাগে শুনিবার,*
     *হয়েছে অন্তর মন পবিত্র এখন।।*
*যেইরূপ গঙ্গাবারি,অন্তর পবিত্রকারী,*
    *সেইরূপ কৃষ্ণলীলা পাঠে ও শ্রবণে।*
*বক্তা শ্রোতা উভয়েরে,অতি ত্বরা শুদ্ধ করে,*
   *সদা শান্তি রাজে তবে তাহাদের মনে।।*
*চতুর্ভূজ নারায়ণ, আসি দেন দরশন,*
     *বসুদেব দেবকীরে কারার ভিতরে।*
*সেই কালে ভগবান,ভক্তেকে করিতে ত্রাণ,*
    *প্রবিষ্ট হলেন আসি দেবকী উদরে।।*
*স্তুতি শুনি হরি কন,কর শোক সম্বরণ,*
    *তোমাদের পুত্ররূপে আসিনু এখন।*
*কাঁদিও না আর মাতা,শোক দুঃখে আমি ত্রাতা,*
   *ভাবনা কি তার-- যার পুত্র নারায়ণ।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২. অর্থ ও পরমার্থ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori2.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds