শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda41.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda41.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda40.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪১)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান,তীনি শত শত অবতারের বীজ, তিনি অবতারী, এইসব কথা পূর্বেই প্রকাশিত হয়েছে।শ্রীগীতায় তাঁর নিজ শ্রীমুখের উক্তি এই যে ঃ-----*
*পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং।*
*ধর্মসংস্থাপনার্থায় সংভবামি যুগে যুগে।।*
*যদা যদাহিধর্মস‍্য গ্লানির্ভবতি ভারত।*
*অভুত্থানমধর্মস‍্য তদাত্মানং সৃজাম‍্যহম্।।*
*🍀অর্থ‍্যাৎ সাধুগণের পরিত্রাণের জন্য,দুষ্কৃতজনগণের বিনাশার্থ ও ধর্ম সংস্থাপনের জন্য,আমি যুগে যুগে অবতীর্ণ হই।যখন যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ‍্যূত্থান (উন্নতি) হয়,তখনই আমি আত্মপ্রকাশ করি*।
*☘এতেই জানা যাচ্ছে ভূভারহরণার্থ  শ্রীভগবান প্রপঞ্চে প্রকটিত হন।এখানে একটি আপত্তি উঠতে পারে ; সে আপত্তি এই যে কৃষ্ণের ইচ্ছেমাত্র ভূভার অপহৃত(হরণ) হতে পারে, অথবা তাঁর অংশাবতার দ্বারাই ভূভার অপহরণ সম্ভবপর হয়,এমত অবস্থায় কেবল ভূভার-হরণের জন্য তাঁর অবতীর্ণের প্রয়োজন কী?এই সম্বন্ধে শ্রীকৃষ্ণসন্দর্ভে যে মীমাংসা লেখা হয়েছে তদ্ যথা=*
*"যদ‍্যপি নিজাংশেনৈব বা নিজেচ্ছাভাসেনৈব বা ভূভারহরণমীষৎকরং তথাপি  নিজচরণারবিন্দজীবাতুবৃন্দমানন্দয়ন্নেব বা লীলাকাদম্বিনীনিজমাধুরীবর্ষণায় বিতরিষ‍্যমাণোহবতরিষ‍্যতীত‍্যর্থঃ "*।
*🌹অর্থ‍্যাৎ "যদিও তাঁর নিজের অংশ দ্বারা বা তাঁর নিজের ইচ্ছাভাস দ্বারা ভূভারহরণ অতি সহজেই সম্পন্ন হতে পারে,তথাপি তাঁর স্বয়ং অবতারের এক সবিশেষ উদ্দেশ্য আছে,তা এই যে,তদীয়(তাঁর) চরণার- বিন্দগতপ্রাণ ভক্তগণের আনন্দ-বর্ধনের জন্য অথবা লীলাকাদম্বিনীরূপা নিজ মাধুরী বর্ষণের জন্যই তিনি স্বয়ং অবতীর্ণ হন। শ্রীচরিতামৃতে, সন্দর্ভের এই কথার স্পষ্টভাবে প্রকাশিত ব‍্যাখ‍্যা করা হয়েছে।*
*পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে*।
*কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে।।*
*স্বয়ং ভগবানের কর্ম নহে-- ভারহরণ।*
*স্থিতিকর্তা বিষ্ণু করে জগত পালন*।।
*কিন্তু কৃষ্ণের সেই হয় অবতার কাল।*
*ভারহরণ কালে তাতে হইল মিশাল।।*
*পূর্ণ ভগবান যেই অবতার কালে।*
*আর সব অবতার তাতে আসি মিলে।।*
*অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে।*
*বিষ্ণু দ্বারায় কৃষ্ণ অসুর সংহারে।।*
*আনুষঙ্গে কর্ম এই, অসুর মারণ।*
*যে লাগি অবতার কহি সে মূলকারণ।।*
*প্রেমরস নির্য‍্যাস করিতে আস্বাদন*।
*রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ।।*
*রসিকশেখর কৃষ্ণ পরম করুণ।*
*এই দুই হেতু হৈতে ইচ্ছার উদ্গম*।।
☆          ☆           ☆            ☆
*রসময় মূর্তি কৃষ্ণ---- সাক্ষাৎ শৃঙ্গার।*
*সেই রস আস্বাদিতে কৈল অবতার।।*
*অনুষঙ্গে কৈল সব রসের প্রচার।।*
*🌺এই যে রসময় মূর্তি সাক্ষাৎ শৃঙ্গার=ইনিই শ্রীবৃন্দাবনের শ্রীকৃষ্ণ।এই শৃঙ্গাররসরাজমূর্তিই শ্রীবৃন্দাবনের ভজনীয় বস্তু।রসিকেন্দ্রচূড়ামণি সিদ্ধকবি শ্রীজয়দেব গোস্বামী এই শ্রীকৃষ্ণের যে শ্রীরূপচ্ছবি প্রকটিত করেছেন তাহাই প্রেমিক ভক্তের ধ‍্যানের মূরতি, তদ্ যথা=*
*"বিশ্বেষামনুরঞ্জনেন জনয়ন্নানন্দমিন্দীবরশ্রেণী-শ‍্যামল- কৌমলৈ রুপনয়ন্নঙ্গৈরনঙ্গোৎসবম্। স্বচ্ছন্দং ব্রজসুন্দরীভিরভিতঃ প্রত‍্যঙ্গমালিঙ্গিতঃ শৃঙ্গারঃ সখি মূর্তিমানিব মধৌ মুগ্ধো হরিঃ ক্রীড়তি।।*
*🍀শ্রীচরিতামৃতকার এর মর্ম নিয়ে লিখেছেন=*
*শৃঙ্গার রসরাজময় মূর্তিধর।*
*অতএব আত্মপর্য‍্যন্ত সর্বচিত্তহর।।*
*☘শ্রীভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোক এই ঃ---*
*"অখিল রসামৃতমূর্তিঃ প্রসৃমররুচিরুদ্ধকপালিঃ।*
*কলিতশ‍্যামা ললিতো রাধাপ্রেয়ান্ বিধুর্জয়তি।।*
*🍁শ্রীভাগবতে লেখা রয়েছে=*
*তাসামাবিরভুচ্ছৌরিঃ স্ময়মান মুখাম্বুজঃ।*
*পীতাম্বরধরঃ স্রগ্বী সাক্ষান্মন্মথমন্মথঃ।।*
                      *(ভাগবতে=১০|৩২|২)*
*অর্থ‍্যাৎ "শূরবংশাবির্ভূত ভগবান গোপবালাদের মধ্যে অবতীর্ণ হলেন তাঁর মুখখানি হাসিমাখা,প্রফুল্ল।গলায় বনফুলের মালা,একে মরকতমণি নীল সমুজ্জ্বল কান্তি,তার উপরে তড়িৎদামের মতো পীতাম্বর। সেই পীতাম্বর আবার স্কন্ধদ্বয়ের নিচ হতে সামনের দিকে টেনে এনে পুরোভাগে উভয় হস্তে ধৃত,ধরে আছেন,যেন রসিকনাগর রসবতীদের নিকট মদনমোহন বেশে অপরাধ ক্ষমাপ্রার্থনার লজ্জিত অথচ ভুবন ভোলানো হাসিমুখে দাঁড়িয়ে আছেন।গোপীগণ তাঁর দিকে তাকিয়ে দেখলেন,ইনি যেন জগন্মোহন কামদেবের চিত্তগত কামেরও মোহজনক,মনে হল যেন তাঁর এইরূপ কামকেও জয় করেছেন।এমন সাক্ষাৎ মন্মথ মন্মথরূপ দেখে সকলেই অধীর হয়ে দাঁড়ালেন।*
        🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪২. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda42.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds