শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১১. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori11.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori11.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori10.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১)বৈষ্ণব জগতের মাধুকরী*
         *দীক্ষার---------বাসনা*
         °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌷এখানে "প্রকৃত" কথাটি খুবই তাৎপর্য‍্যপূর্ণ কারণ দীক্ষিত হলেও শিষ‍্য যদি তার নিজস্ব কর্তব‍্য পালন না করেন তাহলে শ্রীগুরুদেবের আশীর্বাদ হতে তিনি বঞ্চিত হবেন। এক্ষেত্রে সনাতনের দেহ মহাপ্রভুর কাছে কোন আলাদা বস্তু নয়,সেটি যেন তাঁর নিজস্ব দেহ সুতরাং ঘৃণার কোন প্রশ্নই উঠে না।এই সমস্ত বিষয় লেখা বা বলা খুবই সহজ কিন্তু কৃপার সাগর গৌরহরি নিজ আচরণের দ্বারা সবই জীবকে শিক্ষা দিয়ে গিয়েছেন।কিন্তু দুঃখের বিষয় এই যে করুণাময় গৌরহরি ও গোস্বামীগণ নিজ আচরণের দ্বারা যে সব আদর্শ দেখিয়ে গিয়েছেন তা বতর্মান কালের বৈষ্ণবজগতে খুব একটা দেখা পাওয়া সুদুর্লভ।এই প্রসঙ্গে শ্রীগৌরাঙ্গ আরও একটি সুন্দর উপমা দ্বারা সনাতনের মনের দ্বিধা এবং সঙ্কোচকে করতে চেয়েছিলেন, যথা ঃ----*
*"মাতা যৈছে বালকের অমেধ‍্য লাগে গায়।*
*ঘৃণা লাহি জন্মে আরও মহাসুখ পায়।।*
*লাল‍্য অমেধ‍্য বালকের চন্দন সম ভায়।*
*সনাতনের ক্লেদে আমার ঘৃণা না উপজয়।।"*
*🍁অমেধ‍্য=মলমূত্র। অর্থ‍্যাৎ মা যেমন তার সন্তানের মলমূত্রকে কখনও ঘৃণা করেন না বরং তা তার অঙ্গে লেগে থাকলে হাসতে হাসতে দেহ পরিস্কার করে দেন, সেইহেতু আপাত দৃষ্টিতে মলমূত্র অপবিত্র হলেও নিজের সন্তান বলে মায়ের মনে ঘৃণার কোন প্রশ্নই উঠে না কারণ এই সন্তান তার প্রাণাধিক প্রিয়।সেইরকম সনাতনের দেহের এই কন্ডুরসাতেও গৌরহরির মনে কোন বিকার নাই বা ঘৃণার কোন প্রশ্নই উঠে না।নিজ সন্তান বোধে তাঁকে আলিঙ্গন করে তিনি আরও সুখ পান কারণ এই দেহ সমর্পিতবস্তু।আমার গৌরহরির ভক্তবাৎসল‍্যের কি অপূর্ব দৃষ্টান্ত!হরিদাসের ক্ষেত্রে তাঁর মৃতদেহ কোলে করে হায়!হায়!করে কেঁদে ছিলেন।নিজ হস্তে তাঁর তিরোভাব উৎসব করেছিলেন।সেইরকম আবার জীব শিক্ষার জন্য সনাতনের প্রতিও এইরকম আচরণ করে গিয়েছেন।কোন অবতারে কোন কালে ভক্তের জন্য এইরকম আচরণ করেছেন বলে নিদর্শন পাওয়া যায় না এবং এই জন্যই কলির জীব নিতাই গৌরাঙ্গ নামটি শ্রবণ করলে প্রেমাশ্রু বরিষণ করেন।নামে এতই প্রেম আছে।নিতাইচাঁদ ব্রহ্মার দুর্লভ প্রেমধন দ্বারে দ্বারে ভিখারীরূপে বিলিয়ে ছিলেন আর গৌরহরি আমার ভক্তবাৎসল‍্যের পরাকাষ্ঠা (চরম সীমা )দেখিয়ে গিয়েছেন।সনাতনের মনের দোষ খন্ডন করবার জন্য তাঁকে আরও একটি কথা মহাপ্রভু যা বলেছিলেন তা শুনলে নয়নের জলকে ধরে রাখতে পারবেন না।*
*"সনাতনের দেহে কৃষ্ণ কন্ডু উপজিয়া।*
*আমা পরীক্ষিতে ইহা দিলা পাঠাইয়া।।*
*ঘৃণা করি আলিঙ্গন না করিতাম যবে।*
*কৃষ্ণ ঠাঁই অপরাধী হইতাম তবে।।*
*পারিষদ দেহ এই না হয় দুর্গন্ধ।*
*প্রথম দিনেই পাইলাম চতুঃসোমগন্ধ।।*
*🌻অর্থ‍্যাৎ কৃষ্ণই যেন তাঁকে পরীক্ষা করবার জন্য সনাতনের দেহে এই কন্ডুরসার সৃষ্টি করে পাঠিয়েছেন, তিনি ভক্তদেহ বা পারিষদদেহ ঘৃণা করেন কিনা তা দেখবার জন্য।নিজে স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার হয়েও এই জাতীয় উক্তির দ্বারা তিনি তাঁর প্রচ্ছন্ন  (আবরণ করা)লীলাতত্ত্বকে বিকশিত (প্রকাশ) করে গিয়েছেন। আসলে কিন্তু সবই তাঁর লীলা।তিনি নিজেই কন্ডরসার সৃষ্টি করে ভক্তের প্রতি ভগবানের আচরণের বিধি দেখিয়ে গিয়েছেন এবং শ্রীগুরুদেব প্রকৃত শিষ‍্যের মধ্যে কিরকম সম্পর্ক হওয়া উচিত তাও জীবকে শিক্ষা দিয়ে গিয়েছেন।বাহ‍্যিক দৃষ্টিতে সনাতনের সর্ব অঙ্গে ক্ষত ঘা রসকস্ বাহির হয়েছে তাতে মহাপ্রভু চতুঃসোমগন্ধ পেয়েছেন,চূয়া,চন্দন,কপূর ও অগুরুর গন্ধ। সুতরাং তাঁর ঘৃণা হবে কেন?হরিদাস সনাতন একত্রে থাকতেন অবশেষে একদিন সনাতনকে রোগমুক্ত করবার মানসে করুণাময় গৌরহরি তাঁকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন এবং আলিঙ্গন মুক্ত হওয়া মাত্র সনাতনের সেই দেহ সম্পূর্ণ রোগমুক্ত হয়ে কন্দর্প কান্তির মতো শোভাধারণ করল।সনাতন তখন কাঁদতে কাঁদতে মহাপ্রভুর শ্রীচরণতলে লুটিয়ে পড়লেন।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
*ধেনু বৎস শিশুগণ,ব্রহ্মা নিত‍্য হরে লন,*
   *হরি পুনঃ সৃজিলেন তাদের তথায়।*
*এক বর্ষ এই মত,চলিলেন অবিরত,*
   *শেষে ব্রহ্মা হতবুদ্ধি হলেন সেথায়।।*
*ব্রহ্মা করে দরশন,সেই ধেনু শিশুগণ,*
    *রহিয়াছে সকলেই কৃষ্ণচন্দ্র পাশে।*
*তবে ব্রহ্মা প্রজাপতি,লজ্জিত হইয়া অতি,*
    *উপনীত হইলেন শ্রীকৃষ্ণ সকাশে।।*
*ভক্তি ভরে যুক্ত করে,করিলেন স্তুতি তাঁরে,*
  *সর্বগুণাশ্রয় তুমি শোন নারায়ণ।*
*পরম পুরুষ তুমি,অধম অজ্ঞান আমি,*
    *কৃপা কর কৃপাময় অধম তারণ।।*
*🌻ব্রহ্ম-মোহন বা গো-হরণ সখা হরণ লীলায় বলা যাবে।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২. শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য‍্য 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori12.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori10.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori10.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori9.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০)বৈষ্ণব জগতের মাধুকরী*
         *🙏দীক্ষার--বাসনা🙏*
       ===================
*🍀আবার দীক্ষার পর মহাপ্রভু দৈন‍্য বিনয় সহকারে তাঁর শ্রীগুরুদেবকে বলেছেন=*
*দেহ আমি দিলাম তোমারে,*
*হেন শুভদৃষ্টি করহ আমারে।*
*যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে।।*
*🍁এ পর্যন্ত দীক্ষার বাসনা সম্বন্ধে মনে যে কিরকম ব‍্যাকুলতা জাগে সেই সম্বন্ধে কিছু প্রসঙ্গ করা হল যদিও বৈষ্ণব জগতে ইহার ভূরি ভূরি দৃষ্টান্ত আছে।সর্বশেষে মহাপ্রভু এবং সনাতন গোস্বামীর মধ্যে শ্রীধাম পুরীতে আশ্রিত জনের প্রতি আশ্রয়দাতা কিরকম মনোভাব বহন করা উচিত সেই সম্বন্ধে সেই সম্বন্ধে কিছু কথন।শ্রীসনাতন গোস্বামীপাদের  জীবনে সাধন ভজনের এবং সিদ্ধিলাভের অজস্র কাহিনী আছে কিন্তু বর্তমানে এই উপলক্ষ্যে ---*
*(১)কাশীতে মহাপ্রভুর সঙ্গে প্রথম মিলন।*
*(২)পুরীধামে কন্ডরসাগ্রস্ত সনাতনকে রোগমুক্তি।*
*🌷এই সম্বন্ধে কিছু প্রসঙ্গ করা হবে। পরমার্থলাভভের জন্য মানুষের মনে যখন ব‍্যাকুলতা জাগে তখন আর অন‍্য কিছু বন্ধন বা আকর্ষণ তা প্রতিরোধ করতে পারে না।আর তা না হলে তৎকালীন বঙ্গদেশের প্রধানমন্ত্রীর পদ হেলায় ত‍্যাগ করে সনাতন যখন বৃন্দাবন যাত্রার বাসনা নবাব হোসেনশাহকে জানালেন তখন নবাব তাঁকে বন্দী করলেন জেলে।কোন বিশ্বাস-ঘাতকতা নয়, কোন চৌর্য‍্যবৃত্তি বা চুরির দায়ে ধরে পড়ে জেলে বন্দী নয়,কোন কুকার্য‍্য করে নয়,তথাপি নবাব হোসেনশাহ তার প্রধানমন্ত্রীকে কারাগারে বন্দী করলেন।অপরাধ=ভৌমসম্পদ ভোগ বিলাসের প্রতি বীতস্পৃহা এবং মহাত্মাকে শ্রদ্ধা নিবেদন করবেন তাই।(এই ভূমিতে তাঁর প্রচুর সম্পত্তি ছিল,কিন্তু ভোগ বিলাসের বিন্দুমাত্রও চিন্তা ভাবনা আসেনি, কেবল ভগবানকে শ্রদ্ধা জানানোর জন্য সর্বস্ব ত‍্যাগ করেছিলেন।*
*🙏সুধী ভক্তবৃন্দ আপনারা বলুন যে সারা পৃথিবীতে এর কোন নজির আছে কি-না?পৃথিবীর কোন ইতিহাসে এই জাতীয় দৃষ্টান্ত আছে কি-না?যাইহোক অবশেষে কৌশলে কারাগার হতে পালিয়ে বন জঙ্গলের মধ‍্য দিয়ে পাগলের মতো সনাতন চলেছেন বৃন্দাবনের পথ।ছেঁড়া কাঁথা গায়ে তাঁর আর পরনে বহির্বাস-- কেউ পরিচয় জিজ্ঞাসা করলে বলেন "আমি শ্রীচৈতন‍্যের দাস"।কাশীতে চন্দ্রশেখর আচার্য‍্যের আবাসে মহাপ্রভুর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ।সে যে কি দৈন‍্য ও আর্তি তা ভাষায় প্রকাশ করা যায় না।সঙ্কুোচে মহাপ্রভুকে স্পর্শ করতে পারেন না বা মহাপ্রভুকে স্পর্শ দেন না। এর কি কারণ? হ‍্যাঁ, কারণ আছে, যবনের দাসত্ব গ্রহণ করেছিলেন বলেই নিজেকে অপবিত্র মনে করেন।সেজন‍্য দন্তে তৃণ ধারণ করে এবং নিজেকে দৈন‍্য সাগরে ডুবিয়ে দূরে দাঁড়িয়ে আছেন। ভক্তের এই আর্তিতে আর পতিতপাবন দয়ালহরি মহাপ্রভু স্থির থাকতে পারলেন না,ছুটে গিয়ে সনাতনকে আলিঙ্গন করলেন। ভক্ত ভগবানের এই যে মিলন তা অতীব মর্মস্পর্শী।একজন অসামান্য ধনী,তৎকালীন বঙ্গদেশের প্রধানমন্ত্রী, সর্বস্ব জলাঞ্জলী দিয়ে একখানি ভোটকম্বল এবং এক টুকরো বহির্বাস সম্বল করে শ্রীমন্মহাপ্রভুর শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করলেন, কিসের প্রেরণায় এবং কিসের আশায়, তা একমাত্র সনাতনই জানেন।উভয়ে মিলে গলাগলি করে প্রেমাশ্রু বর্ষণ করছেন, নয়নজলে উভয়ের শ্রীঅঙ্গ ভিজে যাচ্ছে এবং চন্দ্রশেখর আচার্য‍্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন।কি অনবদ‍্য দৃশ্যই না মানস নেত্রে ভেসে উঠে।মহাপ্রভুর প্রেমালিঙ্গন হতে মুক্ত হয়ে সনাতন কি করলেন,তার বর্ণনা প্রাচীন বৈষ্ণব গ্রন্থে এইরকম==*
*দুই গোছা তৃণ করে,এক গোছা দন্তে ধরে,*
    *পড়িলা গৌরাঙ্গ রাঙ্গা পায়।*
*দু'নয়নে শতধারা, রাজদন্ডীগণ পারা,*
    *অপরাধী আপনা মানয়।।*
*🍀পারা=মত। এইভাবে নানারকম নিজের দৈন‍্য প্রকাশ করতে করতে নানাকথা বলতে লাগলেন,*
*শরণ লইনু প্রভু,হে নাথ গৌরাঙ্গ প্রভু,*
     *করুণা কটাক্ষ মোরে কর।*
*ও রাঙ্গা চরণে গতি,ত্রৈলোক‍্যের সার গতি,*
       *এ অধম জনারে বিচার।।*
*🍁কৃপার সাগর মহাপ্রভু ভক্তের এই আনুগত‍্যে বিচলিত হয়ে অশ্রু বিসর্জন করতে করতে কহিলেন=*
*ওহে মোর সনাতন,দৈন‍্য করো সম্বরণ,*
    *তোর দৈন‍্যে ফাটে মোর বুক।*
*কৃষ্ণ যে দয়াল হয়,ভাল মন্দ না গণয়,*
     *হইল সে তোমার সমুখ।।*
*কৃষ্ণ কৃপা তোমা পরি,যতেক কহিতে নারি,*
     *উদ্ধারিলা বিষয় কূপেতে।*
*নিষ্পাপ তোমার দেহ,কৃষ্ণ ভক্তি মতি অহ,*
     *তোমা স্পর্শি পবিত্র হইতে।।*
*🌷অতঃপর সনাতন গোস্বামী মহাপ্রভুর ইঙ্গিতে তাঁর ভোট কম্বলখানি চিরতরে পরিত‍্যাগ করে কৌপীন বহির্বাস বেশাশ্রয় করেন এবং কাশীতে বেশ কিছুদিন থেকে মহাপ্রভুরকাছ হতে সাধ‍্যসাধন বিষয়ে নানাবিধ ভক্তি উপদেশ অর্জন করে বৃন্দাবনে চলে গেলেন*
*☘একবার মহাপ্রভুকে দর্শনের জন্য সনাতন গোস্বামী পদব্রজে পুরীধামে গিয়েছিলেন।রাস্তার কষ্টে ও নানা জায়গায় জলের দোষে সনাতনের সর্ব অঙ্গে কন্ডুরসা বা পাঁচড়া জাতীয় ঘা হয়।সমস্ত শরীরে দুর্গন্ধ পূঁজরসে ভরা।এই অবস্থায় তিনি পুরীধামে এসে পৌঁছলেন কিন্তু সঙ্কোচে মহাপ্রভুর কাছাকাছি যান না কারণ তাঁর ভয়, মহাপ্রভু তাঁকে কাছে পেলেই আলিঙ্গন করবেন এবং তার ফলে মহাপ্রভুর শ্রীঅঙ্গ অপবিত্র হয়ে যাবে। কিন্তু মহাপ্রভু ছাড়বার পাত্র নহেন, তিনি যখনই সুযোগ পাবেন তখনই সনাতনকে ধরে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করে মহাসুখ পান।সনাতন দুঃখে ও দৈন‍্যে মরমে মরে যেতেন।এমন কি সনাতন জগন্নাথের রথের চাকার তলে পড়ে নিজেকে মৃত‍্যুবরণের সঙ্কল্প পর্যন্ত করেছিলেন। কিন্তু মহাপ্রভু সনাতনের মনের গোপন সঙ্কল্প বুঝতে পেরেছিলেন এবং তার জন্য সনাতনকে মৃদু তিরস্কার পর্যন্ত করেছিলেন।কারণ সনাতন যে তাঁরই অঙ্গীকৃত দেহ এবং সে দেহের উপর সনাতনের নিজস্ব কোন অধিকার নাই কারণ তা মহাপ্রভুতে সমর্পিত বস্তু।*
*🍀এই সময় সনাতনকে সান্ত্বনা দিবার জন্য মহাপ্রভু যা বলেছিলেন তা বৈষ্ণব জগতের এক অমূল‍্য শিক্ষণীয় বিষয়।মহাপ্রভু বলেছিলেন, বৈষ্ণব দেহ চিন্ময় দেহ এবং তাতে কোন দোষই হতে পারে না  এবং দীক্ষা দান করবার পর শ্রীগুরুদেবের নিকট শিষ‍্যের দেহের মর্য‍্যাদা হল এইরকম=*
*প্রভু কহে বৈষ্ণব দেহ প্রাকৃত কভু নয়।*
*অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়।।*
*দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ।*
*সেইকালে কৃষ্ণ তাঁরে করেন আত্মসম।।*
*সেই দেহ করে তারে চিদানন্দময়।*
*অপ্রাকৃত দেহে তাঁর চরণ ভজয়*।।
*🌹অর্থ‍্যাৎ দীক্ষা গ্রহণের পর হতেই শিষ‍্যের নিজস্ব স্বত্বা বা স্বতন্ত্র‍্য বলে আর কিছুই থাকে না,কারণ সে তার নিজস্ব স্বত্বাকে শ্রীগুরুচরণে বিক্রয় করে দেয় এবং এর ফলে শ্রীগুরুদেবের বোঝা বা দায়িত্ব দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে।প্রকৃত শিষ‍্যের দেহকে গুরুদেব তাঁর নিজের দেহ বলে মনে করেন।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*পূর্ণ ব্রহ্ম নারায়ণ,মর্ত‍্যে আসা কি কারণ,*
     *এক মনে ব্রহ্মা তবে করেন চিন্তন।*
*ব্রজে তাঁর আগমন,লীলা খেলা অনুক্ষণ,*
     *পরীক্ষা করিব এবে মহিমা কেমন।।*
*(ব্রজে যে ব্রহ্মমোহন লীলা বা গো সখা হরণ লীলা হয়েছিল, সেই কথা বলা হয়েছে।)*
*আজি উপযুক্ত ক্ষণে,যত শিশু বৎসগণে,*
     *বনের মাঝারে আমি করিব হরণ।*
*ব্রহ্মার চাতরী যত,হরি সব হয়ে জ্ঞাত,*
    *অপরূপ লীলা তাঁর করান দর্শন।।*
*যিনি সর্ব গুণাধার,কি কার্য‍্য অসাধ‍্য তাঁর,*
    *অনুরূপ গাভী শিশু করেন সৃজন।*
*শিশু বৎস গাভীগণ,পুনঃ করে বিচরণ,*
    *খেলে তারা বনমাঝে নির্ভয়ে তখন।।* 
    *🙌জয় নিতাই গৌর হরিবল🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori11.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৯. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori9.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori9.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori8.htm
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(০৯)বৈষ্ণব জগতের মাধুকরী*
        *🙏দীক্ষার বাসনা🙏*
       ***********************
*🍀শ্রীশ‍্যামানন্দ প্রভু=সেইরকম আবার দুঃখী কৃষ্ণদাস অর্থ‍্যাৎ শ‍্যামানন্দ প্রভুর দীক্ষার ব‍্যাকুলতাও এক অপূর্ব কাহিনী।দুরিকাদেবীর একটার পর একটা সন্তান সন্ততি নষ্ট হবার ফলে দুরিকাদেবীর মনে দুঃখের কোন শেষ নাই।অবশেষে এই পুত্ররত্ন লাভ করে পিতামাতা নাম রাখেন "দুঃখী"।বাল‍্যকাল হতেই দুঃখী ভক্তিশাস্ত্র অধ‍্যঋয়ন করে বিশেষ ব‍্যুৎপত্তি(শাস্ত্রের প্রতি বিশেষ জ্ঞান) লাভ করেন কিন্তু সংসারের প্রতি তাঁর বিশেষ কোনো আসক্তিই ছিল না।সবসময় প্রাণের মধ্যে যেন কি একটা অভাব বোধ করতেন।পুত্রের এই মানসিক অবস্থা দেখে পিতামাতা খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তাঁকে আদর করে কাছে এনে এর কারণ জিজ্ঞাসা করলেন।তখন দুঃখী বললেন যে তাঁর মনে সব সময়ই ইচ্ছা হয় যে তিনি দীক্ষামন্ত্র গ্রহণ করবেন। কারণ অদীক্ষিত জীবন পশুতুল‍্য।অদীক্ষিত অবস্থায় মৃত‍্যু হলে সে মহাপাপী হয়,সেইজন‍্য তাঁর মন সর্বদাই সদ্ গুরুর আশায় লালায়িত।তখন পিতামাতা পুত্রের অভাবনীয় কথা শুনে মনে মনে খুশী হলেন, এই শিশু বয়সে ভগবানের প্রতি এত আর্তি!তখন সানন্দে দীক্ষার জন্য অনুমতি প্রদান করলেন।দুঃখী লোক পরম্পরায় অম্বিকা কালনার শ্রীহৃদয়- চৈতন‍্য প্রভুর নাম শুনেছিলেন এবং মনে মনে তাঁকেই গুরু বরণ করেছিলেন।সেই হেতু তিনি পিতামাতাকে তাঁর মনের বাসনা প্রকাশ করলেন এবং তাঁরা এতে আনন্দের সঙ্গে অনুমতি প্রদান করলেন।*
*🍁তাঁদের বাসস্থান হতে অম্বিকা কালনা বেশ দূরে, সেজন‍্য একাকী তাঁর পক্ষে সেখানে যাওয়া সম্ভব ছিল না।তিনি পিতামাতার কাছে বললেন যে গঙ্গাস্নানের জন্য অনেকেই কালনায় গমন করেন,তিনি তাঁদের সঙ্গে সেখানে যাবেন।শ্রীগৌর প্রেমের আকর্ষণী শক্তির প্রভাবে তাঁর চিত্ত যখন ব‍্যাকুল, সেহেতু উপায় উদ্ভাবন করা অসম্ভব হল না।অবশেষে তিনি পিতামাতার আশীর্বাদ ভিক্ষা করে পদব্রজে কালনা অভিমুখে রওনা হলেন, শ্রীহৃদয়চৈতন‍্য প্রভুর সামনে উপস্থিত হয়ে সাষ্টাঙ্গ দন্ডবৎ করে আত্মসমর্পণ করলেন।হৃদয়চৈতন‍্য তাঁর পরিচয় জিজ্ঞাসা করায় তিনি বললেন যে তাঁর নাম হচ্ছে দুঃখী এবং তিনি দীক্ষাপ্রার্থী।কৃষ্ণ প্রেমের মাদকতা উপলব্ধি করে তিনি তাঁকে শিষ‍্যত্বে বরণ করলেন।নতূন নামকরণ হল "দুঃখী কৃষ্ণদাস"।এইভাবে দুঃখী কৃষ্ণদাস কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হলেন এবং একাগ্রমনে গুরুসেবার কাজে মনোনিবেশ করলেন।খুব অল্প সময়ের মধ‍্যেই তাঁর গুরুসেবার নিষ্ঠা দেখে হৃদয়চৈতন‍্য উপলব্ধি করলেন যে তাঁর এই শিষ‍্যের দ্বারা জীবনে অনেক মহৎ কাজ সাধিত হবে। পরে তাঁর গুরুদেব শ্রীহৃদয়চৈতন‍্য প্রভুর কৃপাশক্তি এবং শ্রীপাদ শ্রীজীব গোস্বামীর আশীর্বাদে তিনি যে কি ভাবে বৃন্দাবনের নিকুঞ্জবনে ঝাড়ুসেবার মাধ‍্যমে রাধারাণীর নূপুর পেয়ে ছিলেন সে কথা বৈষ্ণব জগতের সকলেই জানেন সুতরাং এখানে আর সে প্রসঙ্গ করব না।*
*এ তো গেল মহাপ্রভুর পরিকর বা পার্ষদগণের দীক্ষা প্রাপ্ত কাহিনী। কিন্তু আমাদের মহাপ্রভু স্বয়ং দীক্ষার জন্য যে কি ব‍্যাকুলতা প্রকাশ করেছিলেন শ্রীপাদ ঈশ্বরপুরীর নিকট সে কাহিনীও বৈষ্ণব জগতের এক রত্নহার।পিতৃ পিন্ডদান কার্য‍্য উপলক্ষ্যে তিনি যখন গয়াধামে গমন করেন এবং তখন তাঁর কৃপাময় গুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরীও সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন এবং তর্পণ কার্য‍্য সমাপ্ত হবার পর শ্রীপাদ পুরীর নিকট দীক্ষা মনোবাসনা প্রকাশ করেন, এই প্রসঙ্গে গ্রন্থে পাওয়া যায় যে দীক্ষার বাসনা ব‍্যক্ত করে মহাপ্রভু কি বলেছিলেন=*
*"সংসার সমুদ্র হইতে উদ্ধার আমারে।*
*এই আমি দেহ সমর্পিলাম তোমারে।।*
*🙏নিজে স্বয়ং অবতরী হয়েও লোকচক্ষে তিনি অদীক্ষিত ছিলেন এবং সেজন‍্য এই দীক্ষার বাসনা প্রকাশ করেছিলেন।বৈষ্ণব জগতে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী হচ্ছেন অফুরন্ত কৃষ্ণপ্রেমের ভান্ডারী এবং তিনি তাঁর প্রেমের ভান্ডার উজাড় করা দিয়েছিলেন প্রিয় শিষ‍্য ঈশ্বরপুরীকে, শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মনোগত বাসনা ছিল,এই যে কৃষ্ণ প্রেমাঙ্কুর, তা তিনি তাঁর প্রিয়শিষ‍্য ঈশ্বরপুরীর মাধ‍্যমে ভক্তিসলিলে পুষ্ট করে সেই কৃষ্ণ প্রেমাঙ্কুর গৌরাঙ্গ মহাপ্রভুর হৃদয়ে বপন করে চৈতন‍্য বৃক্ষরূপে প্রকাশ করবেন।এবং জগদগুরু মাধবেন্দ্র পুরীর সে বাসনা বর্ণে বর্ণে পূরণ হয়ে ছিল। মহাপ্রভুর দীক্ষাকালে যে অপূর্ব স্বর্গীয় দৃশ্যের অবতারণা হয়েছিল এবং যে প্রেমাশ্রু নদী প্রবাহিত হয়েছিল তা এক স্বর্গীয় ব‍্যাপার, ভাগ‍্যবান গয়াবাসীগণ তা স্বচক্ষে দর্শন করে ছিলেন।মহাপ্রভু এই দীক্ষা প্রসঙ্গে যা বলেছিলেন তা লোচনদাসের ভাষায় এইরকম=*
*কেমনে তরিব আমি সংসার সাগরে।*
*কৃষ্ণ পদাম্বুজে ভক্তি দেহ তো আমারে।।*
*কৃষ্ণদীক্ষা বিনু দেহ অকারণ দেখি।*
*পুরাণে এসব বাক‍্য সাধু মুখে সাক্ষী।।*
               *ক্রমাগত*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*ভাবিলেন মনে তবে,পুত্র সদা কাছে রবে,*
   *বন্ধনে আবদ্ধ হ'য়ে রবে সর্বক্ষণ।*
*জগতের কর্তা যিনি,পড়িলেন বাঁধা তিনি,*
    *করিছেন কত লীলা মর্ত‍্যে নারায়ণ।।*
*মায়ার অতীত রণ,তবু হরি বদ্ধ হন,*
   *মায়ার স্রষ্টা রচিলেন নিজে মায়াজাল।*
*মায়াবদ্ধ জীবগণ,কৃষ্ণলীলা জ্ঞাত নন,*
  *জীবন কান্ডারী প্রভু ধর তুমি হাল।।*
*একদিন সখাসনে,শ্রীহরি চলেন বনে,*
   *সঙ্গে তাঁর চলে ধেনু বৎসগণ।*
*যমুনা পুলিনে হরি,ব্রজ শিশু সঙ্গে করি,*
   *নানারূপ লীলারঙ্গে মত্ত হ'য়ে রণ।।*
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori10.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪৫. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya145.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৫. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya145.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৪. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya144.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৫)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*মহাপ্রভুর জননী ও জন্মভূমি দর্শন*
▪     ▪     ▪     ▪     ▪     ▪     ▪
*🌻কিছুক্ষণের পর আর  মহাপ্রভুকে দেখা গেল না, তিনি পুনরায় অদৃশ্য হলেন।সকলেই হা-হুতাশ হৃদয়ে গৃহাভিমুখে ফিরলেন। জনস্রোত কমে গেলে ধীরে ধীরে শচীমা ও শ্রীমতী ঈশানের সঙ্গে গৃহে ফিরলেন।গৃহে এসে শাশুড়ি ও পুত্রবধূ মিলে প্রাণের আবেগে অনেকক্ষণ পর্যন্ত রোদন করলেন।শ্রীবলরাম দাস রচিত শ্রীমতীর উক্তি একটি অতি সুন্দর পদ এস্থলে উদ্ধৃত হ'ল।গঙ্গার তীরে দাঁড়িয়ে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া শাশুড়ীকে সম্বোধন করে বলছেন=*
         *ও মা! ধর ধর আমারে।*
*কেন বা আনিলে সুরধূনীতীরে,*
*ওপারে কুলিয়া দেখ নয়ন ভরে,*
*লক্ষ লক্ষ লোক হরি হরি বলে,*
     *কেন মা জননী!বল আমারে।।*
*লক্ষ লক্ষ লোক হরি ব'লে নাচে,*
*বুঝি তোর পুত্র ওখানে বিরাজে,*
*উহু মরি মরি  দেখিবারে নারি,*
     *এ দুঃখ আমার কহিব কারে।*
*পাপী তাপী হ'লো শ্রীচরণভোগী,*
*জগতে বিষ্ণুপ্রিয়া সে বিয়োগী,*
*দাসীরে দন্ড দিবার লাগি এই অবতার।*
*চল চল মাগো! আমায় নিয়ে চল,*
*লুকাইয়া চল ঝাঁপিয়া অঞ্চল,*
*ঐ যে দেখা যায় দীঘল অঙ্গ,*
*ঐ তো আমার প্রাণনাথ শ্রীগৌরাঙ্গ।*
*সোনার অঙ্গেতে কৌপীন পড়েছে,*
*চির দিন দুঃখ অবধি পেয়েছে,*
*তোমার মায়ায় মা আবার এসেছে,*
         *বাড়ী ডাকি আন।*
*বলরাম দাসের বিদরে বুক,*
*জীবের লাগিয়া প্রভুর এই দুখ,*
*ধিক্ ধিক্ ধিক্ জীব তোরে ধিক্,*
*হেন দুঃখ দেহ চিরবন্ধু জনে।।*
*🌼শচী দেবীর এক্ষণে বয়ঃক্রম (বয়স) ৭২ বৎসর, তিনি অতি কষ্টে চলাফেরা করেন।গঙ্গাতীর হতে গৃহে ফিরে তিনি ভূমিশয‍্যায় শয়ন করেছেন, আর উঠিতে পারছেন না।বিষ্ণুপ্রিয়া শাশুড়ির কাছে বসে কাঁদছেন।সকলেই বলছে,মহাপ্রভু জননীকে দর্শন করতে এসেছেন, কোথায় তিনি তো নবদ্বীপে আসিলেন না!এই জন‍্য সকলেই মহাপ্রভুর দর্শন লালসায় উৎকণ্ঠিত।বৃদ্ধা শচীমা "নিমাই রে! তুই কোথায় রে? একবার দেখা দিয়ে প্রাণ জুড়া রে"। বলে উচ্চৈঃস্বরে রোদন করছেন।গঙ্গাতীর হতে ফিরে আসতে তাঁর মন চাইছিল না। কেবলমাত্র শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার জন্য শচীমায়ের ঘরে ফিরে আসতে হল।পুত্রবধূ সঙ্গে না থাকলে তিনি গঙ্গার ওপারে গিয়ে নিমাইকে ধরতেন,  কথা বলতেন, এবং ঘরে নিয়ে আসিতেন।তাঁর পুত্র ঘরে এসে তাঁকে দেখা দিয়ে যাবেন, একথা শচীমায়ের একেবারে বিশ্বাস হচ্ছে না।পুত্রের জন্য তিনি পাগলিনী হয়ে বাহ‍্যজ্ঞানশূন‍্যা হয়েছেন।তিনি পুত্রবধূকে জিজ্ঞাসা করছেন, বাছা আমার নিমাই কি তোমার ঘরে শুয়ে আছে? একবার তারে ডেকে দাও দেখি? বিষ্ণুপ্রিয়া একথা শুনে আর স্থির থাকতে পারলেন না, তাঁর মাথা ঘুরে উঠিল।তিনি শোকে আকুল হলেন এবং ধূলায় পড়ে আছড়ে আছড়ে কাঁদতে লাগলেন।শচীমা বিষ্ণুপ্রিয়ার অবস্থা দেখে নিজের ভ্রম বুঝতে পারলেন এবং শ্রীমতীর ভনে অনর্থক কষ্ট দিয়াছেন, বলে নিজেকে লজ্জিতা হয়ে বললেন, মা! আমার ভুল হয়েছিল,বয়স হয়েছে মা,কখন কি বলছি আমি নিজেই জানিনা। আমার পোড়া কপাল মা, আমার মন একেবারেই ঠিক নেই। এক্ষণে শচীমা পুত্রমুখ-দর্শন লালসায় ছটফট করছেন।আর যেন বিলম্ব সইছে না।তারপরে শ্রীমতীকে কোলে করে তিনি বলছেন, মা!তুমি ঘরে সুস্থির হয়ে থাক।আমি গিয়ে ওপার থেকে আমার নিমাইকে ঘরে নিয়ে আসি, আমি না গেলে বোধহয় সে আসিবে না।শচীমা এইকথা বলেই তখনি আবার ভাবছেন, আমি যাব,যদি আমার সঙ্গে দেখা করেই বাছা পালিয়ে যায়, তাহলে অভাগিনী বিষ্ণুপ্রিয়ার অদৃষ্টে স্বামী দর্শন সুখ ঘটবে না।আমি না গেলেও নিমাই অবশ্যই আসবে। নিমাই আমার বড় মাতৃভক্ত ছেলে।এতদূর এসে আমাকে দেখা না দিয়ে সে কি যেতে পারবে? শচীমায়ের মনে কখন যে কি ভাব উৎপন্ন হচ্ছে স্বয়ং তিনিই জানেন। যাইহোক এইরকম ভেবে বৃদ্ধা মা মনকে প্রবোধ দিচ্ছেন।শ্রীমতী কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছেন না। তিনি ভাবছেন, আমার জন‍্যই তিনি নবদ্বীপে এসেও জননীকে দেখা দিলেন না।তিনি গৃহে না থাকলে তাঁর সন্ন‍্যাসী স্বামী অনায়াসে নবদ্বীপে এসে মায়ের সঙ্গে মিলিত হতেন।পাছে সন্ন‍্যাসীর স্ত্রীর মুখ দর্শন ঘটে, এবং ধর্মনাশ হয়, এই ভয়েই তিনি আসতে পারছেন না। যদি তাইই হয়,তবে আমি বাপের বাড়ি চলে যায়। বলরাম দাস বলছেন=*
*আমারে দেখিলে যদি ধর্মনষ্ট হয়।*
*আমি নয় রহিতাম বাপের আলয়।।*
*🌻শ্রীমতী এক একবার মনে করছেন, তাঁর নিজের অদৃষ্টে যা ঘটেছে,তার তো আর কোন উপায় নাই। তাঁর জন্য বৃদ্ধা শাশুড়ী কেন কষ্ট পান,তিনি পিতৃগৃহে যাবার জন্য শাশুড়ীকে বললেন। মনের গুহ‍্য কথাটিও না বলে থাকতে পারলেন না। শচীমা এইকথা শুনেই বড় মনস্তাপ পেলেন।বিষ্ণুপ্রিয়ার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা! তুমি বাপের বাড়ি গেলে আমি কাকে নিয়ে থাকব? তুমিই এখন আমার অন্ধের যষ্ঠি। তোমাকে দেখে আমি নিমাইচাঁদের দুর্জয় শোক সংবরণ করি। নিমাই আমার তোমাকেও দেখা দিবে, আমার কথা বিশ্বাস কর? শ্রীমতী আর কিছু বলতে পারলেন না।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৬. শ্রীমন্মহাপ্রভুর নবদ্বীপে আগমন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya146.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




১৪৪. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya144.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৪. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya144.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
          এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৩. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya143.html  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৪)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*মহাপ্রভুর জননী ও জন্মভূমি দর্শন*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর এই মনঃকষ্ট দূরীকরণের উপায় নাই।জীবন অবধি তিনি এই দারুণ কষ্ট সহ‍্য করে গিয়েছেন,আর তাঁর নয়নজলে কলি-ক্লিষ্ট জীবের সর্বপাপ ধৌত করেছেন।কলিহত জীবের উদ্ধারকর্তী জগন্মাতা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী।শ্রীগৌরাঙ্গ অবতারে শ্রীগৌর ভগবান তাঁর অঙ্কবাসিনী(অঙ্ক মানে কোল) মহালক্ষ্মীরূপা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর নয়নজলে কলি-ক্লিষ্ট জীবের পাপ ধূয়ে পতিতপাবন নামের সার্থকতা করেছেন।জগজ্জননী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী পতিতোদ্ধারিণী এবং পতিতপাবনী। মাগো!এই জীবাধমের প্রতি একটিবার কৃপাকটাক্ষ কর।তোমার কৃপা না হলে পাপক্ষয় অসম্ভব। তোমার প্রাণবল্লভ শ্রীগৌরাঙ্গসুন্দরের কৃপালাভ সুদুর্লভ।মাগো!পতিতপাবনী!পতিত অধমকে উদ্ধার করে জগন্মাতা পতিত উদ্ধারিণী নামের সার্থকতা কর। তোমার আশ্বাসবাণী শুনতে পাচ্ছি বলেই একদিন প্রাণের আবেগে লিখলাম------*
*প্রেমময় অবতার,    গৌর আমার,*
           *প্রেমময়ী বিষ্ণুপ্রিয়া।*
*মিলিয়াছে ভাল  ,     মূরতি যুগল,*
          *মাখামাখি সুধা দিয়া।।*
*যুগল  মিলন,        প্রেম আবাহন,*
         *পীরিতের ছড়াছড়ি।*
*কৃপানিধি গোরা,প্রেম রসে গড়া,*
         *তনুখানি মনোহারী।।*
*প্রেমময়ী দেবী,     পীরিতের ছবি,*
         *আঁকা যেন তুলি দিয়া।*
*অমিয়ার খনি,         হৃদয়ের মণি,*
         *আছে যেন জড়াইয়া।।*
*তরল তরঙ্গে,        চলিয়াছে রঙ্গে,*
          *প্রেমধারা অবিরত।*
*মিলিয়া মিশিয়া,    চলে উছলিয়া,*
          *লহরী-লীলার মত।।*
*বিশ্ববিধাতা,         জগতের মাতা,*
          *মিলিয়াছে এক সঙ্গে।*
*ভাবনা কি আর,    পাপী দুরাচার,*
          *হাস' খেল' সব রঙ্গে।।*
*পিতা দেবে কোল,  বল হরিবোল,*
          *মায়ে দিবে চুমো মুখে।*
*কি ভয় তোদের,     মর  জগতের,*
          *ভুলে যাও শোক দুখে।।*
*জগত-জননী,      বিষ্ণুপ্রিয়া ধনি,*
           *পতিতের পিতা গোরা।*
*পাতকী তরাতে,   এসেছে ধরাতে,*
          *আয় সবে আয় তোরা।।*
*সঙ্গে লয়ে যাস,     পাপী হরিদাস,*
          *পতিতপাবনী পাশে।*
*বলিস্ তোদের,     নদের চাঁদেরে,*
           *পদরজ দিতে দাসে।।*
*🙏নবদ্বীপবাসী অসংখ্য নরনারীবৃন্দ এপারে মহাপ্রভুর দর্শন প্রতীক্ষায় দাঁড়িয়ে আছেন,সকলের দৃষ্টি সেই একদিকে, গঙ্গার অপর পারে।এমন সময় বিষম একটা কলরব উঠিল,কোটি কোটি কন্ঠে "ঐ মহাপ্রভু, ঐ মহাপ্রভু" বলে সে অসীম জনস্রোতের মধ‍্য হতে একটা ভীষণ ধ্বনি  উত্থিত হয়ে দিগন্ত ব‍্যাপ্ত হল। সেই অগণিত নরনারীগণ "জয় শ্রীগৌরাঙ্গের জয়" "জয় নবদ্বীপচন্দ্রের জয়" গাইতে গাইতে আনন্দে বিহ্বল হয়ে নাচতে লাগিল। শ্রীশীকৃষ্ণচৈতন‍্যদেবের শ্রীঅঙ্গখানি সার্ধচতুর্হস্ত পরিমিত দীর্ঘ। তিনি লক্ষ লোকের মধ্যে দাঁড়িয়ে থাকলেও তাঁকে তাঁর ভক্তবৃন্দ চিনে নিতে পারবেন।কৃপাময় মহাপ্রভু গঙ্গার অপর পারে কুলিয়া গ্রামেভক্তগণের মনোরঞ্জনের জন্য সেই লোকসংঘট্টের মধ্যে এসে দাঁড়িয়েছেন।ওপারের লোকসকল মহাপ্রভুকে দর্শন করে আনন্দে হরিধ্বনি করছে,এপারের লোকও মহাপ্রভুর দীর্ঘাকৃতি শ্রীঅঙ্গখানি দর্শন করে কৃতার্থ হচ্ছেন।মহাপ্রভুর মুন্ডিত শির দর্শন করে সকলে কেঁদে আকুল।একটি মুন্ডিত মস্তক দীর্ঘাকার সন্ন‍্যাসী গঙ্গাতীরে দন্ডকমন্ডলু হাতে জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে আছেন।তাঁকে ঘিরে উন্মত্তভাবে লক্ষ লক্ষ লোক আনন্দে নৃত্য করছে, আর তাদের জয়ধ্বনিতে দিগন্ত প্লাবিত হচ্ছে।এই অপূর্ব দৃশ্যটি শচীমা ও শ্রীমতীর নয়নগোচর হল।শ্রীগৌরাঙ্গের মুন্ডিত মস্তক দর্শন করে শচীমা ও শ্রীমতী হাহাকার করে কাঁদতে লাগলেন।দূর হতে ভাল করে দেখতে পাচ্ছেন না, কিন্তু লোকে বলছে, ঐ মহাপ্রভুর মুন্ডিত মস্তক দেখা যাচ্ছে।এইকথা শুনে শচীমা ও শ্রীমতীর হৃদয়ে শেল বিঁধছে, উভয়েই নীরবে কাঁদছেন।*
*😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৫. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya145.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪৩. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya143.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৩. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya143.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪২. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya142.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৩)💧শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী💧*
*মহাপ্রভুর জননী ও জন্মভূমি দর্শন*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏শ্রীগৌরাঙ্গ-অবতারে শ্রীভগবান্ তাঁর বৈরাগ‍্যগুণের পূর্ণ-বিকাশ দেখিয়ে শ্রীভগবানের প্রতি জীবের ভালবাসা ও প্রীতির বন্ধন দৃঢ় করে গিয়েছেন।অন‍্যান‍্য অবতারে ভগবানের বৈরাগ‍্যগুণের বিকাশ দেখা যায় না।কলি-ক্লিষ্ট জীবের দুঃখে কাতর হয়ে শ্রীগৌরভগবানকে গৃহত‍্যাগী হয়ে সন্ন‍্যাস গ্রহণ করতে হয়েছিল, এবং জীবের মঙ্গলের জন্য বৈরাগ‍্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে ভগবানের সর্বশ্রেষ্ঠ গুণের পরিচয় দিতে হয়েছিল।কলিযুগের অধম পাতকী উদ্ধারের জন্য এইটুকু বাকী ছিল।কলিহত জীবের দুঃখে শ্রীগৌর ভগবানের করুণহৃদয় মথিত হয়েছিল বলেই জীব উদ্ধার কল্পে তিনি ভিখারির বেশে দ্বারে দ্বারে ভিক্ষা করে ভবরোগের মহৌষধি হরিনাম বিলিয়ে ছিলেন।নবীন যৌবনে তরুণী ভার্য‍্যার প্রেমপাশ ছিন্ন করে,বৃদ্ধা জননীর বক্ষে শেল মেরে, প্রাণাপেক্ষা প্রিয়তম অন্তরঙ্গ ভক্তবৃন্দকে নয়নজলে ভাসিয়ে, শচীমায়ের সোনার সংসার ছারখার করে সন্ন‍্যাসধর্ম আশ্রয় করেছিলেন।শ্রীগৌরাঙ্গ অবতারে সেই জন‍্যই সর্বশ্রেষ্ঠ অবতার।সেই জন‍্যই শ্রীগৌর ভগবানের নামের এত মহিমা=*
*🍀সর্ব অবতার-সার গোরা-অবতার।*
*🍀এমন দয়াল প্রভু না দেখিয়ে আর।।*
*🌻পূর্বে বলেছি,এই ভীষণ সংঘট্টের মধ্যে মহাপ্রভুর অতি নিকট সম্পর্কীয়া দুইটি আত্মীয়া আছেন,ইঁহারা মহাপ্রভুর জননী ও ঘরণী।উভয়েরই প্রাণে আজ বড় আনন্দ।শচীমা ভাবছেন,তাঁর পুত্রটি একজন সামান্য সন্ন‍্যাসী নহেন।তাঁর পুত্রের দর্শন লালসায় কত যে লোকারণ‍্য তা হিসেব করে বলা যাবে না,কত কত নরনারী আহার নিদ্রা ত‍্যাগ করে উদগ্রীব হয়ে রয়েছে, প্রাণের আবেগে,তাঁর পুত্রের প্রেমের টানে তারা গৃহকর্ম ছেড়ে এতক্ষণ গঙ্গাতীরে এসে উৎসুক চিত্তে দাঁড়িয়ে রয়েছে, কুলবালাগণ কোলের ছেলে ঘরে রেখে লাজ শরমের বাঁধ কেটে পুরুষের সঙ্গে একত্রে ঠেসাঠেসি হয়ে দাঁড়িয়ে তাঁর পুত্রের শ্রীচরণ দর্শন কামনায় একদৃষ্টে পরপারের দিকে তাকিয়ে রয়েছে।তাঁর পুত্রের পরম পবিত্র নামগানে উন্মত্ত হয়ে অনেকে দুইটি বাহু তুলে আনন্দে নৃত্য করছেন,তারা সবকিছু ভুলে তাঁর পুত্রকে সর্বান্তঃকরণে আত্ম-সমর্পণ করেছে।ইহা অপেক্ষা শচীমায়ের আর সৌভাগ্য কি হতে পারে?এই ভেবে শচীদেবীর মনে আজ বড়ই আনন্দ হচ্ছে।এখানে তিনি পুত্রের ঐশ্বর্য‍্যগুণে মুগ্ধা হয়েছেন।*
*🙏শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী দেখছেন, তাঁর প্রাণবল্লভটি জগৎজীবন,বহুজনবল্লভ,সর্বজীবের আরাধ‍্য বস্তু,আর সাধনার ধন।এই যে কোটি কোটি লোক গঙ্গার এপারে ও ওপারে একত্রিত হয়েছে,সে কেবল তাঁর প্রাণবল্লভের একটিবার দর্শন লালসায়।ইহা ভিন্ন তাঁরা আর কিছু চাই না।একটিবার মহাপ্রভুর দর্শন পেলেই তারা কৃতার্থ।আহা!তাঁর প্রাণনাথকে কি গভীর প্রেমের ও প্রীতির বন্ধনে এরা বেঁধেছে।কি ভালবাসার চক্ষেই এরা তাঁকে দেখেছে!শ্রীমতীর নিজের সঙ্গে আর এই কোটি কোটি নরনারীর সঙ্গে এক এক করে মনে মনে তুলনা করছেন, আর ভাবছেন,তাঁতে আর এই অগণিত জীবমন্ডলী তো কোন প্রভেদ নেই।কোটি কোটি জীবের যে লক্ষ্য, তাঁরও তাই।তাদের মনের যে বাসনা, তাঁরও তাই।তারাও যে ইচ্ছাই প্রণোদিত হয়ে গঙ্গাতীরে সকলে সমবেত হয়েছেন,তিনিও সেই উদ্দেশ্যে গৃহের বাহির হয়েছেন।তাঁর স্বামী জগৎস্বামী,ইহা অপেক্ষা স্ত্রীলোকের অধিক সৌভাগ্য আর কি হতে পারে?এইরকম ভেবে,শ্রীমতীর মনে বড়ই সুখ হচ্ছে।আনন্দের উৎস উঠছে।এই আনন্দের মধ্যে সময়ে সময়ে নৈরাশ‍্যের ছায়া এসে বিষ্ণুপ্রিয়ার অনিন্দিত বদনকমল-প্রান্তে পতিত হয়ে শ্রীমতীকে ম্লান করছে।তখনই তিনি ম্রিয়মাণ হচ্ছেন।সেটি কি?এই কোটি কোটি নরনারী সকলেই মহাপ্রভুর দর্শন ও সেবার অধিকারী  ; কেবলমাত্র তিনি তাতে বঞ্চিতা।একথা মনে হলেই শ্রীমতীর বদনচন্দ্রখানি শুকিয়ে যায়।কোটি কোটি নরনারীর সঙ্গে তুলনায় বিষ্ণুপ্রিয়া নিজেকে অপরাধিনী মনে করে মনে মনে দারুণ কষ্ট পাচ্ছেন।*
🙌🙌🙌🙌জয় মহাপ্রভু🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৪. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya144.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds