শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১১. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori11.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori11.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori10.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১)বৈষ্ণব জগতের মাধুকরী*
         *দীক্ষার---------বাসনা*
         °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌷এখানে "প্রকৃত" কথাটি খুবই তাৎপর্য‍্যপূর্ণ কারণ দীক্ষিত হলেও শিষ‍্য যদি তার নিজস্ব কর্তব‍্য পালন না করেন তাহলে শ্রীগুরুদেবের আশীর্বাদ হতে তিনি বঞ্চিত হবেন। এক্ষেত্রে সনাতনের দেহ মহাপ্রভুর কাছে কোন আলাদা বস্তু নয়,সেটি যেন তাঁর নিজস্ব দেহ সুতরাং ঘৃণার কোন প্রশ্নই উঠে না।এই সমস্ত বিষয় লেখা বা বলা খুবই সহজ কিন্তু কৃপার সাগর গৌরহরি নিজ আচরণের দ্বারা সবই জীবকে শিক্ষা দিয়ে গিয়েছেন।কিন্তু দুঃখের বিষয় এই যে করুণাময় গৌরহরি ও গোস্বামীগণ নিজ আচরণের দ্বারা যে সব আদর্শ দেখিয়ে গিয়েছেন তা বতর্মান কালের বৈষ্ণবজগতে খুব একটা দেখা পাওয়া সুদুর্লভ।এই প্রসঙ্গে শ্রীগৌরাঙ্গ আরও একটি সুন্দর উপমা দ্বারা সনাতনের মনের দ্বিধা এবং সঙ্কোচকে করতে চেয়েছিলেন, যথা ঃ----*
*"মাতা যৈছে বালকের অমেধ‍্য লাগে গায়।*
*ঘৃণা লাহি জন্মে আরও মহাসুখ পায়।।*
*লাল‍্য অমেধ‍্য বালকের চন্দন সম ভায়।*
*সনাতনের ক্লেদে আমার ঘৃণা না উপজয়।।"*
*🍁অমেধ‍্য=মলমূত্র। অর্থ‍্যাৎ মা যেমন তার সন্তানের মলমূত্রকে কখনও ঘৃণা করেন না বরং তা তার অঙ্গে লেগে থাকলে হাসতে হাসতে দেহ পরিস্কার করে দেন, সেইহেতু আপাত দৃষ্টিতে মলমূত্র অপবিত্র হলেও নিজের সন্তান বলে মায়ের মনে ঘৃণার কোন প্রশ্নই উঠে না কারণ এই সন্তান তার প্রাণাধিক প্রিয়।সেইরকম সনাতনের দেহের এই কন্ডুরসাতেও গৌরহরির মনে কোন বিকার নাই বা ঘৃণার কোন প্রশ্নই উঠে না।নিজ সন্তান বোধে তাঁকে আলিঙ্গন করে তিনি আরও সুখ পান কারণ এই দেহ সমর্পিতবস্তু।আমার গৌরহরির ভক্তবাৎসল‍্যের কি অপূর্ব দৃষ্টান্ত!হরিদাসের ক্ষেত্রে তাঁর মৃতদেহ কোলে করে হায়!হায়!করে কেঁদে ছিলেন।নিজ হস্তে তাঁর তিরোভাব উৎসব করেছিলেন।সেইরকম আবার জীব শিক্ষার জন্য সনাতনের প্রতিও এইরকম আচরণ করে গিয়েছেন।কোন অবতারে কোন কালে ভক্তের জন্য এইরকম আচরণ করেছেন বলে নিদর্শন পাওয়া যায় না এবং এই জন্যই কলির জীব নিতাই গৌরাঙ্গ নামটি শ্রবণ করলে প্রেমাশ্রু বরিষণ করেন।নামে এতই প্রেম আছে।নিতাইচাঁদ ব্রহ্মার দুর্লভ প্রেমধন দ্বারে দ্বারে ভিখারীরূপে বিলিয়ে ছিলেন আর গৌরহরি আমার ভক্তবাৎসল‍্যের পরাকাষ্ঠা (চরম সীমা )দেখিয়ে গিয়েছেন।সনাতনের মনের দোষ খন্ডন করবার জন্য তাঁকে আরও একটি কথা মহাপ্রভু যা বলেছিলেন তা শুনলে নয়নের জলকে ধরে রাখতে পারবেন না।*
*"সনাতনের দেহে কৃষ্ণ কন্ডু উপজিয়া।*
*আমা পরীক্ষিতে ইহা দিলা পাঠাইয়া।।*
*ঘৃণা করি আলিঙ্গন না করিতাম যবে।*
*কৃষ্ণ ঠাঁই অপরাধী হইতাম তবে।।*
*পারিষদ দেহ এই না হয় দুর্গন্ধ।*
*প্রথম দিনেই পাইলাম চতুঃসোমগন্ধ।।*
*🌻অর্থ‍্যাৎ কৃষ্ণই যেন তাঁকে পরীক্ষা করবার জন্য সনাতনের দেহে এই কন্ডুরসার সৃষ্টি করে পাঠিয়েছেন, তিনি ভক্তদেহ বা পারিষদদেহ ঘৃণা করেন কিনা তা দেখবার জন্য।নিজে স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার হয়েও এই জাতীয় উক্তির দ্বারা তিনি তাঁর প্রচ্ছন্ন  (আবরণ করা)লীলাতত্ত্বকে বিকশিত (প্রকাশ) করে গিয়েছেন। আসলে কিন্তু সবই তাঁর লীলা।তিনি নিজেই কন্ডরসার সৃষ্টি করে ভক্তের প্রতি ভগবানের আচরণের বিধি দেখিয়ে গিয়েছেন এবং শ্রীগুরুদেব প্রকৃত শিষ‍্যের মধ্যে কিরকম সম্পর্ক হওয়া উচিত তাও জীবকে শিক্ষা দিয়ে গিয়েছেন।বাহ‍্যিক দৃষ্টিতে সনাতনের সর্ব অঙ্গে ক্ষত ঘা রসকস্ বাহির হয়েছে তাতে মহাপ্রভু চতুঃসোমগন্ধ পেয়েছেন,চূয়া,চন্দন,কপূর ও অগুরুর গন্ধ। সুতরাং তাঁর ঘৃণা হবে কেন?হরিদাস সনাতন একত্রে থাকতেন অবশেষে একদিন সনাতনকে রোগমুক্ত করবার মানসে করুণাময় গৌরহরি তাঁকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন এবং আলিঙ্গন মুক্ত হওয়া মাত্র সনাতনের সেই দেহ সম্পূর্ণ রোগমুক্ত হয়ে কন্দর্প কান্তির মতো শোভাধারণ করল।সনাতন তখন কাঁদতে কাঁদতে মহাপ্রভুর শ্রীচরণতলে লুটিয়ে পড়লেন।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
*ধেনু বৎস শিশুগণ,ব্রহ্মা নিত‍্য হরে লন,*
   *হরি পুনঃ সৃজিলেন তাদের তথায়।*
*এক বর্ষ এই মত,চলিলেন অবিরত,*
   *শেষে ব্রহ্মা হতবুদ্ধি হলেন সেথায়।।*
*ব্রহ্মা করে দরশন,সেই ধেনু শিশুগণ,*
    *রহিয়াছে সকলেই কৃষ্ণচন্দ্র পাশে।*
*তবে ব্রহ্মা প্রজাপতি,লজ্জিত হইয়া অতি,*
    *উপনীত হইলেন শ্রীকৃষ্ণ সকাশে।।*
*ভক্তি ভরে যুক্ত করে,করিলেন স্তুতি তাঁরে,*
  *সর্বগুণাশ্রয় তুমি শোন নারায়ণ।*
*পরম পুরুষ তুমি,অধম অজ্ঞান আমি,*
    *কৃপা কর কৃপাময় অধম তারণ।।*
*🌻ব্রহ্ম-মোহন বা গো-হরণ সখা হরণ লীলায় বলা যাবে।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২. শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য‍্য 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori12.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds