শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৪. শ্রীমন্মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ মহিমা কীর্তন 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori24.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. শ্রীমন্মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ মহিমা কীর্তন 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori24.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. মহাপ্রভুর মতে বৈষ্ণবোচিত গুণাবলী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori23.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৪)বৈষ্ণব জগতের মাধুকরী*
*শ্রীমন্মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ মহিমা কীর্তন।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🍀শ্রীপাদ রূপগোস্বামী বিরচিত একটি সংস্কৃত শ্লোক যা পাঠ করে স্বয়ং মহাপ্রভু পুরীধামে সর্বসমক্ষে শ্রীরূপের অকুন্ঠ প্রশংসা করেছিলেন।*
*"তুন্ডে তান্ডবিনী রতিং বিতনতু তুন্ডাবলী লব্ধয়ে,*
*কর্ণক্রোড় কোড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ‍্য স্পৃহাং।*
*চেতঃ প্রাঙ্গণসঙ্গিনী বিজয়তে ষর্বেন্দ্রিয়ানাং কৃতিং,*
*ন জানে জনিতু কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী।।"*
*🌹এই শ্লোকটির মাধ‍্যমে শ্রীপাদ রূপগোস্বামী কৃষ্ণনামের মাহাত্ম্য এবং গুণকীর্তন করেছেন।এর ব‍্যাখ‍্যা বুঝতে গেলে প্রথমে শেষ পঙতি হতে আরম্ভ করতে হবে।*
*(৪)"ন জানে জনিতু কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী"= অর্থ‍্যাৎ শ্রীরূপ গোস্বামী বলছেন যে তিনি নিজেও পর্য‍্যন্ত জানেন না যে "কৃষ্ণ" এই কথাটি কি মাধুর্য‍্যমন্ডিত, এবং এতে কি অমৃত মাখানো আছে।সেজন‍্য তিনি ক্রম হিসাবে বলছেন যে ঃ--*
*(১)"তুন্ডে তান্ডবিনী রতিং বিতনতু তুন্ডাবলী লব্ধয়ে"।(তুন্ড অর্থে জিহ্বা) (তুন্ডাবলী অর্থে জিহ্বাসকল) (তান্ডবিনী অর্থে নর্তন বা নাচা) অর্থ‍্যাৎ তাঁর জিহ্বাদ্বারা তিনি যখন "কৃষ্ণ" এই কথাটি উচ্চারণ করেন তখন তাঁর মনে খেদ হয় ভগবান কেন তাঁকে অসংখ্য জিহ্বা দিলেন না কারণ একটি জিহ্বার দ্বারা কৃষ্ণ ভজন করে রূপ গোস্বামীর মনের ক্ষুধা যেন মিটছে না,সেজন‍্য তিনি অসংখ্য জিহ্বার বাসনা জানাচ্ছেন।একেই বলে ভজনে উল্লাস।ভক্ত যখন নাম-আনন্দে বিভোর হয়ে যান তখন তাঁর দেহবোধ আর থাকে না এবং ভগবান তখন ভক্তের যোগক্ষেম(যোগ=অলব্ধ ফুল ফলাদি সাধন,ক্ষেম=লব্ধ শরীরাদি রক্ষা)লব্ধ=পাওয়া, বহন করে থাকেন।*
*(২)"কর্ণক্রোড় কোড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ‍্য স্পৃহাং=সেইরকম আবার জিহ্বা দ্বারা উচ্চারিত এই "কৃষ্ণ" কথাটি যখন তাঁর কর্ণকুহরে বা কানের ভেতরে প্রবেশ করে তখন তাঁর মনে এই অনুশোচনা হয় যে ভগবান কেন কৃপা করে তাঁকে অর্বুদ সংখ‍্যক কান দিলেন না।কারণ তাঁর দেহ মন্দিরে অসংখ্য কান থাকলে "কৃষ্ণ" এই শব্দটি আরও বহু কর্ণদ্বার দিয়ে তাঁর হৃদয়ে প্রবেশ করতে পারত, দুটি কান দিয়ে মনের পিপাসা মিটছে না এবং তাতে রূপ গোস্বামীর মনের ক্ষুধা মিটত।*
*(৩)"চেতঃ প্রাঙ্গণসঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিং=সর্বশেষে শ্রীরূপ গোস্বামী বলেছেন যে কৃষ্ণ এই কথাটি যখন প্রকৃত ভক্তের হৃদয় মন বা চিত্তগুহার মধ্যে প্রবেশ করে তখন সেই ভক্ত যেন কৃষ্ণপ্রেমে একেবারে পাগল হয়ে যান এবং তখন তিনি কৃষ্ণ-প্রেমরস-সিন্ধুতে ভাসতে থাকেন এবং এর ফলে সমস্ত ইন্দ্রিয়সকল তাদের প্রভাব বিস্তারে অক্ষম হয়।সেইজন‍্য স্বয়ং শ্রীরূপ গোস্বামী বলেছেন যে তিনি নিজে পর্যন্ত বুঝতে পারছেন না যে "কৃষ্ণ" এই কথাটির মধ্যে কি মাধুর্য‍্য নিহিত আছেন।*
*🍁গ্রন্থে আছে যে শ্রীপাদ রূপ গোস্বামী কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে ভাবাবেগে কৃষ্ণনামের এই মহিমা সমন্বিত শ্লোকটি রচনা করে পুরীধামে কোন এক গুপ্তস্থানে রেখেছিলেন কিন্তু মহাপ্রভু তা পেয়ে সর্বসমক্ষে পাঠ করেন এবং সকলের সামনে শ্রীরূপের ভজনের সমধিক প্রশংসা করেন। রূপ গোস্বামী অধোবদনে বসে তা সব শুনছিলেন।এটিই ছিল মহাপ্রভুর ভক্তবৎসলতার পরিচয়।ভক্তের মহিমা তিনি সোচ্চারে সকলকে বলে সুখ পেতেন। শ্রীমদ্ যদুনন্দন দাস এই সংস্কৃত শ্লোকটির একটি সুন্দর পদ‍্য অনুবাদ করেছেন ঃ--*
*মুখে লইতে কৃষ্ণনাম,নাচে তুন্ড অবিরাম,*
       *আরতি বাড়য়ে অতিশয়।*
*নাম সুমাধুরী পাইয়া,ধরিবারে নারে হিয়া,*
      *অনেক তুন্ডের বাঞ্জা হয়।।*
     *কি কহিব নামের মাধুরী।*
*কেমন অমিয়া দিয়া,কে জানে গড়িল গো,*
      *কৃষ্ণ এই দুই আখর ধরি।।*
*আপন মাধুরী গুণে,আনন্দ বাড়ায় কানে,*
     *তাতে কানে অঙ্কুর জনমে।*
*বাঞ্জা হয় লক্ষ কান,যবে হয় তার নাম,*
      *মাধুরী করিতে আস্বাদনে।।*
*কৃষ্ণ দু আখর দেখি,জুড়ায় তাপিত আঁখি,*
      *অঙ্গ দেখিবারে আঁখি চায়।*
*যদি হয় কোটি আঁখি,তবে কৃষ্ণরূপ দেখি,*
      *নাম তার তনু ভিন্ন নয়।।*
*চিত্তে কৃষ্ণনাম যবে,প্রবশ করয়ে তবে,*
      *বিস্তারিত হইতে হয় সাধ।*
*সকল ইন্দ্রিয়গণ,  করে অতি আহ্লাদন,*
     *নামে করে প্রেম উন্মাদ।।*
*যে কানে পরশে নাম,সে তেজয়ে আন কাম,*
      *সমভাব করয়ে উদয়।*
*সকল মাধুর্য‍্য স্থান,সব রস কৃষ্ণনাম,*
      *এ যদুনন্দন দাস কয়।।*
*🍀শ্রীরূপের প্রশস্তি করে এই প্রসঙ্গে কবিরাজ গোস্বামী বলেছেন=*
*"সবে বলে নাম মহিমা শুনিয়াছি অপার।*
*এমন মাধুর্য‍্য কেহ বর্ণে নাহি আর।।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
*কর দুষ্টের দমন,আর শিষ্টের পালন,*
  *কতরূপে কতবার তব আগমন।*
*নরসিংহ রূপে হরি,দৈত‍্য প্রাণ নিলে হরি,*
   *বলিরে ছলিতে তুমি হইলে বামন।।*
*কৃষ্ণরূপে এইবার,হও তুমি অবতার,*
    *কত মত লীলা তব বিশ্বের মাঝার।*
*তুমি নন্দের নন্দন,যশোদার প্রাণধন,*
    *ভক্ত হৃদে অনুক্ষণ বাস যে তোমার।।*
*তবে দেব জনার্দন,সর্বজনে ডাকি কন,*
     *ভীত আর নাহি হও ব্রজবাসীগণ।*
*পর্বত গহ্বর হ'তে,আসি সবে বাহিরেতে,*
  *পুত্র কন‍্যা সহ কর সগৃহে গমন।।*
🌹🌹🌹🌹🌹🌹🌻🌹🌹🌹🌹🌹🌹
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৫. তৈর্থিক ব্রাহ্মণ ঠাকুর সত‍্যভানু উপাধ‍্যায় 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori25.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৩. মহাপ্রভুর মতে বৈষ্ণবোচিত গুণাবলী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori23.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. মহাপ্রভুর মতে বৈষ্ণবোচিত গুণাবলী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori23.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২২. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori22.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৩)বৈষ্ণব জগতের মাধুকরী*
*মহাপ্রভুর মতে বৈষ্ণবোচিত গুণাবলী*
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা।*
*অমানিনা মানদেয়ং কীর্তনীয়ঃ সদাহরিঃ।।*
*🌷অর্থ‍্যাৎ প্রকৃত বৈষ্ণব কি তা ঐ শ্লোকের মাধ‍্যমে বর্ণিত হয়েছে।প্রকৃত বৈষ্ণব সদাসর্বদা নিজেকে নীচ বলে ভাবেন।তিনি অন‍্যের মধ্যে কোন দোষ দেখতে পান না,যা দোষ আমার মধ্যে দেখি।এই নীচ কিরকম না দূর্বাঘাসের  মতো নীচ যার উপর দিয়ে সকলেই মাড়িয়ে যাচ্ছেন,তার গায়ে কত ব‍্যথা লাগছে তথাপি নীরব।এই ঘাসের বৃদ্ধিও এমন যে কখনও উচ্চতা প্রাপ্ত হয় না।সদাসর্বদা নীচভাবে বিদ‍্যমান থাকে সকলের সব অভিযোগ নীরবে সহ‍্য করে যাচ্ছে। সেইরকম প্রকৃত বৈষ্ণবতাকে বৃক্ষের সঙ্গেও তুলনা করা হয়েছে,যথা বৃক্ষ পথিককে ছায়া দান করলেও--,মানুষ সেই বৃক্ষের অঙ্গচ্ছেদন করে ডালপালা কেটে নেয়,ফলফুল ছিড়ে নেয় এবং এতে বৃক্ষের শত ব‍্যথা লাগলেও বৃক্ষ নীরবে সব সহ‍্য করে যাচ্ছে।আবার মানুষ এই বৃক্ষের ডালপালা বা কাঠ জ্বালানী হিসাবে ব‍্যবহার করে,করাত দিয়ে কেটে আসবাবপত্র বানায় এবং এতে শত ব‍্যথা লাগলেও বৃক্ষ নীরবে জীবসেবা করে যাচ্ছে এবং এইজন‍্য মহাপ্রভু বলেছেন যে প্রকৃত বৈষ্ণবকে বৃক্ষের ন‍্যায় সহনশীলও হতে হবে।*
*🍁অতঃপর প্রকৃত বৈষ্ণব সকলকে সম্মান প্রদর্শন করতে হবে।উচ্চ নীচ ভেদাভেদ জ্ঞান করা চলবে না।সর্বজীবে কৃষ্ণদর্শন করতে হবে এবং এইজন‍্য বলা হয়েছে।*
*"ব্রাহ্মণ আচন্ডাল কুক্কুরান্ত করি।*
*দন্ডবৎ করিবেক বহু মান‍্য করি।।*
*সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি।। ইত‍্যাদি।।*
*🍀সর্বশেষে প্রকৃত বৈষ্ণবকে সদাসর্বদা শ্রীহরির নাম কীর্তন করতে হবে।যাকে বলা যায় "সদা কৃষ্ণ স্ফুরে"।এই দুইটি সংস্কৃত এবং বাংলা শ্লোকের একটি অতি সুন্দর বাংলা পয়ার আছে আস্বাদন করুন।*
*"উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম।*
*দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষসম।।*
*বৃক্ষ যেন কাটিলেই কিছু না বোলয়।*
*শুকাইয়া মৈলে কারে পানি না মাগয়।।*
*যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন।*
*ধর্ম বৃষ্টি সহে,আনের করয়ে পোষণ।।*
*উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান।*
*জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান।।*
*এইমত হইয়া যেই কৃষ্ণনাম লয়।*
*শ্রীকৃষ্ণ চরণে তাঁর প্রেম উপজয়*।।
*কহিতে কহিতে প্রভুর দৈন‍্য বাড়িল।*
*শ্রদ্ধা ভক্তি কৃষ্ণ ঠাঁঞি মাগিতে লাগিল।।*
*🌺অর্থ‍্যাৎ এইসব গোপ‍্যকথা গম্ভীরা মন্দিরে অবস্থানকালে শ্রীকৃষ্ণ বিরহে ব‍্যাকুল হবে মহাপ্রভু রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের সঙ্গে ইষ্টগোষ্ঠী করতেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻মহাপ্রভু কর্তৃক রেমুণায় জগদগুরু মাধবেন্দ্রপুরী প্রসঙ্গ।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*"অয়ি দীনদয়াদ্রনাথ,হে মথুরানাথ কদা অবলোক‍্যসে।*
*হৃদয়ং তদলোক কাতরং,দয়িত ভ্রাম‍্যতি কিং করোম‍্যহম্।।"*
*🌺এর অর্থ হচ্ছে যে,হে দীনদয়াল!হে আমার প্রাণেশ্বর মথুরানাথ,কবে তুমি আমায় কৃপা করে দর্শন দান করবে?তারপরে বলছেন যে তুমি আমার দয়িত অর্থ‍্যাৎ প্রাণাপেক্ষা প্রিয়,তোমার অদর্শনে আমার হৃদয় অতীব কাতর হয়েছে এবং আমি যেন উদভ্রান্তের মতো হয়ে গিয়েছি।অতএব তুমি কেপা কলো বোলে,যে হে মথুরানাথ!আমি এখন কি করব?*
*🌹এই শ্লোকটি হচ্ছে জগদগুরু মাধবেন্দ্রপুরীর সারাটি জীবনের প্রার্থনা এবং মহাপ্রভু যখন সন্ন‍্যাস গ্রহণের পর পুরীধামে যাত্রার পথে রেমুণায় একরাত্রি বাস করেছিলেন।তখন তিনি তাঁর পরম গুরুদেবের কৃষ্ণভক্তি প্রসঙ্গে এই কথা গুলি সকলের নিকট ব‍্যক্ত করেন যার সর্বোত্তম প্রকাশ কৃষ্ণদাস কবিরাজের ভাষায় পয়ার ছন্দে আপনারা আস্বাদন করুন।*
*"এত কহি কহে প্রভু তাঁর কৃত শ্লোক।*
*যেই শ্লোকচন্দ্রে জগৎ করেছে আলোক।।*
*ঘষিত ঘষিতে যৈছে মলয়জ সার*।
*গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকের বিচার।।*
*রত্নগণ মধ্যে যৈছে হয়  কৌস্তুভমণি।*
*রসবাক‍্য মধ্যে তৈছে এই শ্লোক গণি।।*
*এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরাণী।*
*তাঁর কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্রাণী।।*
*কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন।*
*ইহা আস্বাদিতে অধিকারী নহে চৌঠজন।।*
*শেষকালে এই শ্লোক পড়িতে পড়িতে।*
*সিদ্ধি প্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে।।*
*এই শ্লোক পড়িতে প্রভু মূর্ছিত হইলা।*
*প্রেমেতে বিবশ হইয়া ভূমিতে পড়িলা।।*
*🍀অর্থ‍্যাৎ মহাপ্রভু তাঁর পরম গুরুদেবের কৃষ্ণভক্তি প্রসঙ্গ বর্ণনা করতে করতে বাহ‍্যজ্জানশূন‍্য হয়ে পড়লেন, এবং কবিরাজ গোস্বামী যে কি সুললিত ছন্দে এটি বর্ণনা করেছেন তা বর্ণনাতীত।ভক্তি জগতের এটি এক অমূল‍্য সম্পদ।জীবনে তিন তিনবার কৃষ্ণদর্শন পেয়েও কি আক্ষেপ, কি অদর্শন জ্বালা, যা ভাবলেও অবাক লাগে।কৃষ্ণভক্ত জীবের জীবনের এটিই হচ্ছে চরম দুর্দশা যা গোপীদের কৃষ্ণ বিরহের মধ্যেও প্রতিভাত হয়েছে।সর্বশেষ মহাপ্রয়াণ কালে শ্রীপাদ পুরী গোস্বামী সজ্ঞানে এই শ্লোকটি জপ করতে করতে প্রেমাশ্রুনীরে ভাসতে থাকেন এবং ভক্তগণ ভূবনমঙ্গল হরিনাম সংকীর্তন করতে থাকেন এবং ধীরে ধীরে তাঁর জীবনদীপ নির্বাপিত হয়। তাঁর সমাধিক্ষেত্র অদ‍্যাপি পূণ‍্যভূমি রেমুণায় বিদ‍্যমান।যে কথা স্বয়ং মহাপ্রভু নিজমুখে বলেছিলেন যে=*
*"শেষকালে এই শ্লোক পড়িতে পড়িতে।*
*সিদ্ধিপ্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে।।"*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৪. শ্রীমন্মহাপ্রভু কর্তৃক শ্রীরূপ মহিমা কীর্তন 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori24.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২২. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori22.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
২২. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori22.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২১. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori21.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২২)বৈষ্ণব জগতের মাধুকরী*
        *মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব*
     👣 👣👣👣👣👣👣👣👣
*"দুই ভাই হৃদয়ের ক্ষালি অন্ধকার*।
*দুই ভাগবদ্ সঙ্গে করান সাক্ষাৎকার।।"*
*🌷অর্থ‍্যাৎ এই দুই ভাই নিতাইসুন্দর ও গৌরসুন্দর কলির জীবের হৃদয়ের অন্ধকার ক্ষালন করে মানে দূরীভূত করে দুই ভাগবদ্ সঙ্গে সাক্ষাৎ করিয়ে ছিলেন।এখন এই দুই ভাগবদ্ বলতে কি বুঝায় তাইই এখানে আলোচনা করা হবে।এক ভাগবদ্ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অর্থ‍্যাৎ কৃষ্ণ কথাময় ভাগবদ্ যা পাঠ করে লোকে কৃষ্ণভক্তি পরায়ণ হয়, আর অপর ভাগবদ্ হচ্ছেন এই কৃষ্ণকথা যাঁরা ভালবাসেন,কৃষ্ণলীলা যাঁরা দিনরাত্রি সাধন ভজন করেন,স্মরণ মনন করেন তাঁদের সঙ্গেও আমাদের সাক্ষাৎ করিয়ে দিয়েছেন যার পরিচয় হচ্ছেন এই মহাভাগবদ্ গোস্বামীগণ বা পার্ষদগণ।ভক্তি জগতে মহাপ্রভুর পার্ষদগণের কোন সীমা সংখ্যা নাই তথাপি কয়েকজন মহাপুরুষের নাম না করে পারছি না। যথা=লোকনাথ গোস্বামী,ভূগর্ভ গোস্বামী,শ্রীপাদ রূপগোস্বামী,শ্রীপাদ সনাতন গোস্বামী, শ্রীপাদ শ্রীজীব গোস্বামী,শ্রীপাদ রঘুনাথ নাথ ভট্টগোস্বামী,রঘুনাথ দাসগোস্বামী,শ্রীনিবাস আচার্য‍্য,শ্রীনরোত্তম দাসঠাকুর, শ্রীশ‍্যামানন্দ প্রভু, শ্রীরামচন্দ্র কবিরাজ ইত‍্যাদি।এই সব ভক্ত চরিত্র উপলক্ষ্য করে কবিরাজ গোস্বামী মহাশয় বিভিন্ন পয়ার রচনা করে গিয়েছেন যাঁর কিছু পরিচয় নিম্নে দেওয়া হল যাতে এই সব ভক্তের চরিত্র এবং ভজন প্রথা কিঞ্চিৎ জানা যায়।*
*"লীলাভাবের ভক্তগণ,হংসচক্র বাকগণ,*
     *যাতে বসে করেন বিহার।*
*কৃষ্ণ কেলি সুমৃণাল,যাহা পাই সর্বকাল,*
     *ভক্ত হংস করয়ে আহার।।*
*সেই সরোবরে গিয়া,হংসচক্র বাক্ লইয়া,*
     *সদা তাহা করহ বিলাস।*
*খন্ডিবে সকল দুঃখ,পাবে পরম সুখ,*
     *অনায়াসে হইতে প্রেমোল্লাস।।*
*এই অমৃত অনুক্ষণ,সাধু মহান্ত মেঘগণ,*
     *বিশ্বোদ‍্যানে করেন বরিষণ।*
*তাতে ফলে প্রেমফল,ভক্ত খায় নিরন্তর,*
    *তার শেষে জীয়ে জীবগণ।।*
*🍁সুতরাং আশা করি সুধী শ্রোতাবৃন্দ আপনারা এতক্ষণে হৃদয়ঙ্গম করতে পেরেছেন যে কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের এই তত্ত্বকথার বিশ্লেষণ এবং তাৎপর্য‍্য কি? তা সংক্ষেপে নিচে দেওয়া হল যথা=*
*"এক অদ্ভুত সমকালে দোঁহার প্রকাশ।*
*আর অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ।।"*
*💧মহাপ্রভুর সন্ন‍্যাস গ্রহণের পর শ্রীকৃষ্ণচৈতন‍্য নামের অন্তর্নিহিত ব‍্যাখ‍্যা কি এবং সর্বশেষে =*
*"দুই ভাগবদ্ হৃদয়ের ক্ষালি অন্ধকার।*
*দুই ভাগবদ্ সঙ্গে করান সাক্ষাৎকার।।*
*🍀এবং এই দুই ভাগবদ্ বলতে তিনি কি বুঝাতে চাইছেন? কবিরাজ গোস্বামী হচ্ছেন বৈষ্ণব জগতের সিদ্ধান্ত শিরোমণি।তাঁর সিদ্ধান্ত সর্বজনগৃহীত। মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব এবং গোস্বামীগণের সুমহান জীবনের যে অপূর্ব ব‍্যাখ‍্যা তিনি করেছেন তা যুগ যুগ ধরে চির অমর হয়ে থাকবে।সেইরকম আবার নরোত্তম দাসঠাকুর মহাশয় তাঁরই রচিত প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে এক পদাবলীর মাধ‍্যমে এই অবতার তত্ত্বের অপর এক ব‍্যাখ‍্যা করেছেন, যথা=*
*"তিন বাঞ্জা অভিলাষী,শচীগর্ভে পরকাশি,*
       *সঙ্গে সব পারিষদগণ।"*
*অর্থ‍্যাৎ মহাপ্রভু যেন তিনটি বাঞ্জা বা বাসনা পূরণের জন্য শচীমাতার গর্ভে উদয় হয়েছিলেন। যথা ঃ--*
*(১)শ্রীরাধা প্রেমের মহিমা কিরকম?*
*(২)সেই প্রেমের দ্বারা শ্রীরাধা শ্রীকৃষ্ণের যে অদ্ভুত মাধুর্য‍্য আস্বাদন করেন, সেই মাধুর্য‍্যই বা কিরকম?*
*(৩)সেইরকম আবার শ্রীকৃষ্ণের মাধুর্য‍্য আস্বাদন করে শ্রীরাধা যে সুখ পেয়ে ছিলেন সেই সুখই বা কিরকম?*
*🌹এই তিন সুপ্ত বাসনা পূরণের জন্য শ্রীব্রজেন্দ্রনন্দন শ্রীমন্মহাপ্রভুর স্বরূপে সাঙ্গপাঙ্গ সহকারে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হন।এইজন‍্যই মহাপ্রভুকে রাধাকৃষ্ণ মিলিত তনু বলা হয়, কারণ দ্বাপরে যে রাধাকৃষ্ণের লীলারস আস্বাদন করা হয় তাতে দেখা যায় যে এই দুই জনই দুই জনের প্রেম আস্বাদনের মাধ‍্যমে বিভিন্ন স্বরূপে সুখ এবং বিরহ ভোগ করেছেন।এই অপ্রাকৃত প্রেম যে কি বস্তু তা পরিপূর্ণ রূপে আস্বাদনের জন্য গৌর ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু হিসাবে কলিযুগে আবির্ভূত হন।রাসলীলার পর রাধারাণীর খেদ বা মথুরায় অবস্থান কালীন শ্রীকৃষ্ণের যে বিরহ সঙ্কুল প্রেম মাধুর্য‍্য এবং রাধারাণীর যে বিচ্ছেদ জ্বালার পরিচয় পাওয়া যায় তা সাধারণ মানুষের কাছে বোধগম‍্য নহে।এই অপ্রাকৃত প্রেমের বিচ্ছেদ জ্বালায় উভয়েই আলাদা আলাদা ভাবে সমভাবে পীড়িত হয়েছেন এবং তারসঙ্গে গোপীগণও এই অন্তর জ্বালা ভোগ করেছিলেন যা উদ্ধব দৌত‍্যের মাধ‍্যমে স্পষ্টই প্রতীয়মান(বোধগম‍্য) হয়।*
*🌺সেইজন‍্য শ্রীকৃষ্ণ ভগবান একাধারে এই উভয় প্রেম আস্বাদনের নিমিত্ত রাধাকৃষ্ণ মিলিত তনু হিসাবে গৌর ভগবানের স্বরূপে আবির্ভূত হন এবং এই প্রেমাস্বাদন এবং এই বিরহের অন্তর জ্বালার প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায় মহাপ্রভুর গম্ভীরা লীলায়। এখানে দেখা যায় যে কখনও মহাপ্রভু মহাভাবে ভাবিত হয়ে রাধা রাধা বরে কেঁদে আকুল হচ্ছেন আবার কখনও রাধাভাবে ভাবিত হয়ে হা কৃষ্ণ! হা কৃষ্ণ! কোথা কৃষ্ণ! তুমি আমায় দেখা দাও বলে বিলাপ করছেন।ইহা হতে স্পষ্টই বুঝা যায় রাধাকৃষ্ণ মিলিত তনু না হলে কখনই তিনি এইরকম উক্তি করতে পারতেন না।সুতরাং মহাপ্রভুর এই আবির্ভাব তত্ত্বের যে ব‍্যাখ‍্যা, এই দুই মহাভাগবদ্ করেছেন তা সর্বজন গ্রাহ‍্য হতে বাধ‍্য কারণ পরমভাগবদ্ কৃষ্ণদাস গোস্বামী মহাশয় এবং নরোত্তম ঠাকুর মহাশয় উভয়েই বৈষ্ণব জগতের শিরোমণি।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
*গিরি হস্তে জনার্দন,নির্ভয় যে সর্বজন,*
     *তাহাদের ক্লেশ হরি করেন হরণ।*
*বামকরে করি ধৃত,রাখি গিরি অবিরত,*
    *অবিচ্ছিন্ন সাতদিন দাঁড়িয়ে তখন।।*
*শ্রীকৃষ্ণের শক্তি আজ,জ্ঞাত হন দেবরাজ,*
    *বিস্ময় মোহিত তার হৈল পরাণ*।
*কত যে মহিমা তাঁর,জ্ঞাত হয়ে এইবার,*
    *ভক্তি ভরে দেবরাজ আরম্ভে স্তবন।।*
*নত হয়ে এইবারে,দেবরাজ কহে তাঁরে,*
    *ক্ষম মোরে অপরাধ জগৎ ঈশ্বর।*
*যুগে যুগে অবতার,আর্ত জনা কর পার,*
    *অনাদি অনন্ত তুমি আশ্রয় সবার।।*
🙏🙏🙏🙏🙏🙏👣🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. মহাপ্রভুর মতে বৈষ্ণবোচিত গুণাবলী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori23.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২১. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori21.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২১. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori21.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২০. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori20.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২১)বৈষ্ণব জগতের মাধুকরী*
        *মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব*
         """""""""""""""""""""""""""""""""""""
*🍀নামকরণ তত্ত্ব=মহাপ্রভুর সন্ন‍্যাস গ্রহণ কালে কেশবভারতী যে নামকরণ করেছিলেন তাহাও বিশেষভাবে তাৎপর্য‍্যপূর্ণ। কারণ এক্ষেত্রে সন্ন‍্যাস আশ্রমের নাম হয়েছিলেন "শ্রীকৃষ্ণচৈতন‍্য" কারণ দ্বাপরযুগের কৃষ্ণ অবতার এবং কলিযুগে মহাপ্রভুর আবির্ভাব তত্ত্বের দিক দিয়ে এক হলেও এর বিশেষ তাৎপর্য‍্য আছে।কৃষ্ণ শব্দটির অর্থ হচ্ছে যিনি কৃপা করে আকর্ষণ করেন অর্থ‍্যাৎ যে কৃপা তিনি করেছিলেন বৃন্দাবনের গোপীগণকে,রাধারাণীকে, উদ্ধবকে,সুদামাকে,পূতনা রাক্ষসীকে ইত‍্যাদি সকলকে।কিসের দ্বারা? অর্থ‍্যাৎ তাঁর রূপ মাধুর্য‍্য,গুণ মাধুর্য‍্য, লীলা মাধুর্য‍্য এবং বেণু মাধুর্য‍্যের দ্বারা। পরমপুরুষ শ্রীকৃষ্ণের রূপে রাধারাণী মোহিত হয়েছিলেন, গুণে সুদামা বিপ্র, লীলায় পূতনা ও বেণু মাধুর্য‍্য বা বংশীধ্বনির দ্বারা জীবজগতকে এবং গোপীগণকে তিনি মুগ্ধ করেছিলেন।সেইরকম আবার কলিযুগে মহাপ্রভু শ্রীকৃষ্ণচৈতন‍্যরূপে আবির্ভূত হয়েছিলেন রাধাকৃষ্ণ মিলিত তনুরূপে  এবং দ্বাপরযুগের লীলার যে অপূর্ণ বাসনা তা রাধাকৃষ্ণ মিলিত তনু হিসাবে আস্বাদন করে গিয়েছেন।আর কি করেছিলেন যথা কলির জীবকে কৃষ্ণকথা,কৃষ্ণনাম এবং কৃষ্ণের লীলামাধুর্য‍্য শুনিয়ে জীবের সুপ্ত চৈতন‍্যকে জাগ্রত করে দিয়েছেন এবং চিত্ত দর্পণের ময়লা কিরকম ভাবে দূর করা যায় কিভাবে পরিস্কার পরিচ্ছন্ন করা যায় কিভাবে কলির জীবকে ভগবদ আসনের উপযোগী করা যায় তা কলির জীবকে হরিনাম সুধা বিতরণ করে বুঝিয়ে দিয়েছেন।এটিই হল শ্রীকৃষ্ণচৈতন‍্য নামের মোটামুটিভাবে ভাবার্থ।*
*🌷এছাড়াও এই দুই অবতারের মধ্যে আর একটি বিশেষত্ব কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বিচার করেছিলেন। কারণ মহাপ্রভু বুঝেছিলেন যে ভক্তি বৈমুখী কলির জীবকে ধর্ম ভাবাপন্ন করতে গেলে সাক্ষাৎ কিছু দেখাতে হবে। শুধুমাত্র প্রাগৈতিহাসিক যুগের ধ্রুব,প্রহ্লাদ,অম্বরীষ কাহিনী শুনালে তা বিশ্বাস করবে না, সেজন‍্য সপার্ষদ অর্থ‍্যাৎ সাঙ্গপাঙ্গসহ আবির্ভূত হয়েছিলেন।একেও কবিরাজ গোস্বামী মহাশয় সুন্দর উপমার দ্বারা বিশ্লেষণ করে জীবজগৎকে বুঝিয়ে দিয়েছেন।যথা অদ্বৈতাচার্য‍্যের হুঙ্কারে এবং কাতর প্রার্থনায় যখন গোলোকনাথের হৃদয় মথিত হল এবং যখন তিনি গোলোকের সিংহাসন ত‍্যাগ করে নররূপে ধরাধামে অবতীর্ণ হবার বাসনা প্রকাশ করলেন। তখন স্বর্গের দেবতাগণ ভগবদ্ সান্নিধ‍্য হারা হবেন বলিয়া আকুল প্রার্থনা জানালেন। তাঁদের বক্তব‍্য এই যে গোলোকধাম যদি মণিহারা হয়ে যায় তাহলে তাঁরা কেমন করে বাঁচবেন বা কিভাবে থাকবেন, তখন দয়াময় ভগবান দেবতাগণের বিচ্ছেদ বেদনায় মর্মাহত হয়ে তাঁদেরকে বিভিন্ন স্বরূপে মর্ত‍্যভূমে আনয়ন করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন।যার ফলে নারদ স্বরূপে শ্রীবাস,মহাবিষ্ণু স্বরূপে অদ্বৈতাচার্য‍্য,রাধারাণীর স্বরূপে গদাধর পন্ডিত এবং বিভিন্ন মঞ্জরীরূপী সখিগণের স্বরূপে বিভিন্ন গোস্বামীগণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন।এর পেছনে অন্তর্নিহিত এক গূঢ় উদ্দেশ্যেও ছিল কারণ মহাপ্রভু এই ঘোর কলিযুগে জীবজগৎকে দেখাতে চেয়েছিলেন যে ভক্ত কাকে বলে?ভক্তের আচরণ কি?ভক্তের জীবন কত সুন্দর ইত‍্যাদি। অর্থ‍্যাৎ ভক্তিসুধা এতদিন রামায়ণ মহাভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল তা প্রত‍্যক্ষ ভাবে তাঁর পার্ষদগণের মাধ‍্যমে দেখিয়ে গিয়েছেন।কারণ কোন একটি জিনিস শুনলে মানুষের বিশ্বাস নাও হতে পারে কিন্তু তা দর্শন করলে বিশ্বাস হতে বাধ‍্য।অর্থ‍্যাৎ এই সাঙ্গপাঙ্গ এবং পার্ষদগণের সমহান জীবনের কৃষ্ণভক্তির যে সব কাহিনী আমরা শুনি বা পাঠ করি তা যেন প্রাগৈতিহাসিক কিছু নয় এবং তা শুনলে বা স্মরণ মনন করলে হৃদয়ের জ্বালা জুড়িয়ে যায়, সেজন্য কবিরাজ গোস্বামী মহাশয় আবার বলেছে=*
*দুই ভাই হৃদয়ের ক্ষালি অন্ধকার।*
*দুই ভাগবদ্ সঙ্গে করান সাক্ষাৎকার।।*
*🌹আগামী পর্বে ব‍্যাখ‍্যা*
*হেরি সবে ব‍্যাকুলিত,হ'য়ে নন্দ চিন্তান্বিত,*
    *তবে তিনি করিলেন ইন্দ্রের বন্দন।*
*আসি সেথা জনার্দন,পিতৃদেবে ডাকি কন,*
   *কার স্তুতি কর পিতা অজ্ঞান সমান।।*
*কিবা শক্তি ইন্দ্র ধরে,গোপকুল বধিবারে,*
   *কেন বৃথা শোকাকুল,ভীত কেন প্রাণ।*
*দেবরাজ দম্ভ ভরে,ভগবান ভাবে তারে,*
  *অবশ‍্য করিব চূর্ণ তার অভিমান*।।
*এই ব্রজের রক্ষণ,আমি করিব এখন,*
   *ব্রজবাসী সবাকারে করিবারে ত্রাণ।*
*অবহেলে শৈলবরে,উপড়িয়া এইবারে,*
   *আপনার বাম হস্তে করেন ধারণ।।*
*কন তবে নারায়ণ,শোন ব্রজবাসী গণ,*
   *যথা সুখে গিরিগর্ত‍ রহিও এবার*।
*রহিবে নির্ভয় চিতে,পড়িবে না গিরি হ'তে,*
    *ঝড় বৃষ্টি হ'তে ভীতি নাহি রবে আর।।*
🪷🌷🪷🌷🪷🌷🦚🪷🌷🪷🌷🪷🌷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২২. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori22.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২০. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori20.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২০. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori20.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৯. শ্রীশ্রীচৈতন‍্যমহাপ্রভুর বংশ পরিচয় 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori19.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২০)বৈষ্ণব জগতের মাধুকরী*
       *মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব*
      ¡¡¡    ¡¡¡    ¡¡¡    ¡¡¡    ¡¡¡    ¡¡¡  ¡¡¡
*সর্বপ্রথমে বলতে চাই নিতাই-গৌরের মূল হোতা কে এবং কিভাবে ইহা সংঘটিত হয়েছিল। ঘোর কলিকালে অর্থ‍্যাৎ আজ হতে প্রায় ৫৩৭ বৎসর পূর্বে সাধারণ জীবের মধ্যে যখন কৃষ্ণভক্তি লেশমাত্র ছিল না  এবং লোকে নানারকম তন্ত্রমন্ত্র যাগযজ্ঞ বলিদান ইত‍্যাদি পূজা অর্চনায় হিন্দু সমাজ যখন জর্জরিত ছিল তখন এই জঘণ‍্য পাপাচারের হাত হতে হিন্দু সমাজকে এবং দেশকে ও জাতিকে বাঁচাবার জন্য অদ্বৈত আচার্য‍্য তাঁর কাতর প্রার্থনা এ শুধুমাত্র গঙ্গাজল ও তুলসীপত্র দ্বারা আরাধনা করে স্বয়ং শ্রীকৃষ্ণকে ধরাধামে আনতে সমর্থ হয়েছিলেন। বিশেষ করে তিনি দেখিয়েছিলেন যে কলির জীবসব বিষয় সুখে মগ্ন এবং কৃষ্ণভক্তি বা বিষ্ণুভক্তির প্রতি লোকের কোন আগ্রহ নাই।এমনকি কারও মুখে হরিনাম বা কৃষ্ণনামটি পর্যন্ত শুনা যেত না।এক কথায় কৃষ্ণভক্তি একেবারে বিরল ছিল।সেইজন‍্য তিনি চিন্তাকুল হৃদয়ে মনের দুঃখে বলেছিলেন =*
*"কেমনে এইসব জীব পাইবে উদ্ধার।*
*বিষয় সুখেতে সব মজিল সংসার।।*
*বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণনাম*।
*নিরবধি বিদ‍্যাকুল করেন ব‍্যাখান।।*
*🌻এছাড়াও শ্রীবাস পন্ডিত,গঙ্গাদাস পন্ডিত,শুক্লাম্বর ব্রহ্মচারী ইত‍্যাদি যাঁরা কৃষ্ণভক্ত ছিলেন তাঁদের সকলকে উদ্দেশ্য করে তিনি অন‍্য জায়গায় বলেছেন=*
*শুন শুন শ্রীবাস গঙ্গাদাস শুক্লাম্বর।*
*করাইব কৃষ্ণ সর্ব নয়ন গোচর।।*
*সবা উদ্ধারিবে কৃষ্ণ আপনে আসিয়া।*
*বুঝাইব কৃষ্ণভক্তি তোমা সবা লইয়া।।*
*দেখিবা কি হয় এই নদীয়া ভিতর।*
*তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর।।*
*🍀অবশেষে ভক্তের ডাকে ভগবানের চিত্ত বিগলিত হয়  এবং ভক্তের মনস্ককামনা পূর্ণ করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ ভগবানের দ্বিতীয় স্বরূপে নররূপে শচীগর্ভে উদয় হন, সমসাময়িক কালে বীরভূমের অন্তর্গত একচক্রাতেও নিত‍্যানন্দপ্রভু আবির্ভূত হন।*

*🙏শ্রীভগবান নিজেই শ্রীমুখে বলেছিলেন যে, যখন আমার ভক্তের প্রতি অত‍্যাচার হয় ও অনাচারে ভরে যায় ঠিক তিনি সময়মতো অবতীর্ণ হন।*
*"যদা যদা হি ধর্মস‍্য গ্লানির্ভবতি ভারত,*
*অভ‍্যুত্থানম্ অধর্মস‍্য তদাত্মানং সৃজাম‍্যহম্।*
*পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতানাং,*
*ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।।"*
*🌹অর্থ‍্যাৎ এ ক্ষেত্রেও শ্রীভগবানের অবতারের প্রয়োজন ছিল এবং তিনি তা করেছিলেন।*
*নিতাই গৌরাঙ্গ অবতার উপলক্ষ্য করে পরম ভাগবদ্ কৃষ্ণদাস কবিরাজ মহাশয় এক অতীব চমৎকার সিদ্ধান্ত দান করেছেন। তিনি কি বলেছেন তা মন দিয়ে শুনুন।"হে কলির জীবসকল তোমরা কি জানো যে এই কলিযুগে এক অত‍্যাশ্বর্য‍্য ব‍্যাপার ঘটেছিল?কি সে ব‍্যপার?যেন একই সঙ্গে গৌড়ের ভাগ‍্যাকাশে চন্দ্র ও সূর্য‍্য উভয়েই উদিত হয়েছেন।এই অপেক্ষা অতীব আশ্বর্য‍্য ব‍্যাপার ছাড়া আর কি হতে পারে?কারণ চন্দ্র-সূর্য‍্য তো কখনও একই সঙ্গে উদিত হন না।*
*বিশ্ববাসী সকলেই জানেন যে সূর্য‍্য দিনের বেলায় উদিত হন এবং চন্দ্র রাত্রিকালে উদিত হন এবং সূর্য‍্য তার প্রখর আলোকের দ্বারা এবং চন্দ্রতার স্নিগ্ধ কিরণের দ্বারা দিনরাত্রির তমোনাশ (অন্ধকার) দূর করেন। কিন্তু তাঁরা কখনও একই সঙ্গে উদিত হন না। কিন্তু এক্ষেত্রে গৌড়ের ভাগ‍্যাকাশে যেন একই সঙ্গে চন্দ্র সূর্য‍্যের উদয় হয়েছে এবং একে বিশ্লেষণ করে কবিরাজ গোস্বামী মহাশয় বলেছেন যে=*
*"এক অদ্ভুত সমকালে দোঁহার প্রকাশ।*
*আর অদ্ভুত চিত্তগুহার তমো করে নাশ।।"*
*অর্থ‍্যাৎ একই সঙ্গে যেন দুই প্রভু চন্দ্র সূর্য‍্যের মতো গৌড়ের  ভাগ‍্যাকাশে উদিত হয়েছেন।তার পরেও তিনি বলছেন যে চন্দ্র এবং সূর্য‍্য শুধুমাত্র বর্হিজগতের অন্ধকারকেই বিনাশ করেন কিন্তু তাঁরা কি কখনও অন্তর্জগতের অন্ধকারকে দূরীভূত করতে পারেন?এককথায় বলব না,কখনই না।অন্তর্জগতের অন্ধকার বলতে এখানে বলা হচ্ছে চিত্তের বা মনের অন্ধকার,অজ্ঞানতার অন্ধকার, মলিনরূপ যে অন্ধকার  তাকে, কিন্তু চন্দ্র ও সূর্য‍্য কেউই দূরীভূত করতে পারেন না। এখানে নিতাইচাঁদ এবং গৌরসুন্দর চন্দ্র সূর্য‍্যের সঙ্গে তুলনা করে বলা হয়েছে যে উভয়ের আবির্ভাবের মূল কারণ হচ্ছে জীবের সুপ্ত (লুকিয়ে থাকা)চৈতন‍্যকে জাগ্রত করে ভগবদ্ উন্মুখী করা।জীবের চিত্তগুহার তমোনাশ করা, অর্থ‍্যাৎ আমাদের চিত্ত দর্পণের বা আয়নায় যে মালিন‍্য (ময়লা জমে আছে ) অন্তরের যে অজ্ঞানতা তা দূরীভূত করে জীবের সুপ্ত (ঘুমিয়ে থাকা )চৈতন‍্যকে জাগ্রত করা এবং তাঁরা উভয়েই তা করেছিলেন।সেজন‍্য কবিরাজ গোস্বামী মহাশয় উপরের পয়ারের মাধ‍্যমে বলেছেন যে দুটি অদ্ভুত ব‍্যাপার ঘটেছে তা কি?*
*(১)একত্রে নিতাইসুন্দর এবং গৌরসুন্দরের আবির্ভাব, যাকে তিনি চন্দ্র সূর্য‍্যের সঙ্গে তুলনা করেছেন এবং পার্থক্য কি বলেছেন।*
*(২)তাঁরা কিন্তু জীবের হৃদয়ের অন্ধকার বা অন্তরের মালিন‍্যরূপ যে অন্ধকার তার বিনাশ করেছেন।*
🙌🙌🙌🙌🙌🙌🌻🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২১. মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori21.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds