শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৯৭. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya197.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৬. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya196.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 to s c tuvEx👉 ১৯৭. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya197.htxml
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৭)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
========================
*🙏শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব🙏*
========================
*🌻গ্রন্থকার-লিখিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া পত্রিকায় প্রকাশিত ধারাবাহিক প্রবন্ধাবলী🌻*
================================
*🌲বাংলা ১৩২০ সনের পূর্বে🌲*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌷আজকার শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগলমূর্তি জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছেন এবং যথানিয়মে পূজিত হচ্ছেন।গৌরভক্তের পক্ষে এটি অপেক্ষা সুখের সংবাদ আর কি হতে পারে? এটি অপেক্ষা আনন্দের বিষয় আর কি আছে?এই শুভ সংবাদে প্রত‍্যেক গৌরভক্তের হৃদয় আনন্দে নৃত্য করছে।এই মহা আনন্দ উৎসবের মধ্যে কোন কোন ব‍্যক্তি শ্রীশ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার যুগলভজন অশাস্ত্রীয় বলে শ্রীগৌরবক্ষ-বিলাসিনী শ্রীমহালক্ষ্মীরূপা শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর নিকট অপরাধী হচ্ছেন দেখে মনে মর্মান্তিক কষ্ট পাচ্ছি।এ কথা মনে করলেও সর্ব শরীর শিহরিয়া উঠে।জীবের এই দুর্দিনে একমাত্র শ্রীবিষ্ণুপ্রিয়া-দেবীই তাদের উদ্ধার কর্তী।দেবীর নয়নজলে কলিহত জীবের সর্বপাপ বিধৌত হয়েছিল।দেবী কৃপা না হ'লে শ্রীগৌরাঙ্গ ভজন সুসিদ্ধ হতে পারে না।শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীমূর্তি শ্রীশ্রীগৌরসুন্দরের বামে দেখে যাঁর হৃদয় প্রেমে বিগলিত হয়ে নয়ন হতে দুই ফোঁটা অশ্রুজল যদি না পড়ে তাহলে আবার ভজন কি?যিনি কলিক্লিষ্ট জীবের জন্য দিনরাত্রি কেঁদেছেন,যাঁর নয়নজলে কলির জীবের সর্বপাপক্ষয় হয়ে শ্রীগৌরাঙ্গ-সঙ্গ-সুখ লাভ হয়েছে।যাঁর শ্রীচরণ-রেণু লাভের আশায় শ্রীনিবাস আচার্য‍্য শ্রীধাম নীলাচল হতে শ্রীমহাপ্রভুর অপ্রকট সংবাদে ক্ষিপ্তপ্রায়(পাগলের মত) হয়ে ধূলায় গড়াগড়ি দিয়ে আকুল ক্রন্দন করেছিলেন,সেই শ্রীশ্রীগৌরবক্ষ বিলাসিনী শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীমূর্তি  প্রতিষ্ঠা ও সেবা প্রকাশ অশাস্ত্রীয় এ কথা মনে হলেও হৃৎকম্প হয়,অপরাধী হতে হয়। বৈষ্ণবমন্ডলীর প্রতি এ অধমের করযোড়ে নিবেদন, শ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার যুগলমূর্তি প্রতিষ্ঠার বিরোধী হয়ে জগজ্জননী শ্রীমহালক্ষ্মীস্বরূপা শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর নিকট অপরাধী হবেন না।দয়াময়ী মায়ের কাছে অকপটে অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করুন। তিনি অজ্ঞ ও ভ্রমান্ধ জীবের অপরাধ গ্রহণ করেন না।*
                    🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৮. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya198.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




১৯৬. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya196.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৫. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya195.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ১৯৬. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya196.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৬)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥 পরিশিষ্ট 📥📥📥*
 °°°°°°°°°°°              °°°°°°°°°°°
*🌻শ্রীগৌরাঙ্গচাঁদ দর্শনমাত্রে শ্রীলোচনের এই পদটি মনে পড়ে গেল আস্বাদন করুন ঃ-----*
*অমিয়া মথিয়া কে বা,নবনী তুলিল গো,*
    *তাহাতে গঢ়িল গোরা দেহ।*
*জগত ছানিঞা কেবা,রস নিঙ্গাড়িছে গো,*
    *এক কৈল শুধুই সুনেহ।।*
*অনুরাগের দধিখানি,প্রেমার সাঁচনা দিয়া,*
     *কে না গঢ়িলে আঁখি দুটি।*
*তাহাতে অধিক মহু,লহু লহু কথা খানি,*
     *হাসিয়া বোলয়ে গুটি গুটি।।*
*অখন্ড পীযুষ-ধারা,কে না আউটিল গো,*
    *সোনার বরণ হইল চিনি।*
*সে চিনি মারিয়া কেবা,ফেনি ওলাইল গো,*
        *হেন বাসি গোরা অঙ্গখানি।।*
*বিজুরী বাঁটিয়া কেবা,গা-খানি মাজিল গো,*
      *চান্দে মাজিল মুখখানি।*
*লাবণ‍্য বাঁটিয়া কেবা,চিত্র নিরমাণ কৈল,*
      *অপরূপ রূপের বলনি।।*
*সকল পূর্ণিমার চান্দে,বিকল হইয়া কান্দে,*
     *করপদ-পদুমের গন্ধে।*
*কুড়িটি নখের ছটায়,জগৎ করেছে আলো,*
      *আঁখি পাইল জনমের আন্ধে।*
*এমন বিনোদ রায়,কোথাও দেখিয়ে নাই,*
     *অপরূপ প্রেমার বিনোদে।।*
*পুরুষ প্রকৃতি ভাবে,কান্দিয়া বিকল গো,*
      *নারী কেমনে প্রাণ বান্ধে।।*
*সকল রসের রাশি,বিলাস হৃদয় খানি,*
      *কে না গঢ়িল রঙ্গ দিয়া।*
*রদন বাঁটিয়া কেবা,বদন গঢ়িল গো,*
       *বিনিভাবে মো মলুঁ কান্দিয়া।।*
*ইন্দ্রের ধনুক আনি,গোরার কপালে গো,*
      *কে বা দিল চন্দনের রেখা।*
*ওরূপ স্বরূপে যত,কুলের কামিনী গো,*
       *দুই হাত করিতে চাহে পাখা।।*
*রঙ্গের মন্দির খানি,নানা রত্ন দিয়া গো,*
      *গঢ়াইল বড় অনুবন্ধে।*
*লীলা বিনোদকলা, ভাবের বিলাস গো,*
      *মদন বেদনা ভাবি কান্দে।।*
*না চাহে আঁখির কোণে,সদাই সভার মনে,*
      *দেখিবারে আঁখি পাখি চায়।*
*আঁখির পিয়াস দেখি,মুখের লালস গো,*
      *আলসল জর জর গায়।।*
*কুলবতী কুল ছাড়ে,পঙ্গু ধায় উভরড়ে,*
      *গুণ গায় অসুর পাষন্ড।*
*ভূমেতে লোটাঞা কান্দে,কেহ স্থির নাহি বান্ধে,*
      *গোরা গুণ অমিয়া খন্ড।।*
*🌻সাঁচনা=ছাকনি, আউটিল= গরম করে ঘন করা,ওলাইল=নামাইল, রদন=দন্ত।*
*🌻শ্রীগৌরহরির বামভাগে শ্রীপ্রিয়াজী ভুবন আলো করে দাঁড়িয়েছেন। প্রিয়াজী নবীন কিশোরী।একটি সোনার গোলক গলিয়ে যেন দুইটি শ্রীবিগ্রহ নির্মিত হয়েছে।প্রিয়াজীর আকর্ণ-বিশ্রান্তনয়নে যেন প্রাণনাথের রূপ ধরছে না।উভয়ের গলে বনফুলের মালা ; ফুলের ভূষণ। প্রিয়াজীর শ্রীমুখের হাসি যেন জগৎকে জ‍্যোৎস্নাস্নাত করাচ্ছেন।অর্থ‍্যাৎ জ‍্যোৎস্নার আলো পান করাচ্ছেন। পরিধান পট্টশাড়ী।যুগলরূপে ভুবন আলো করেছেন।*
*🌷সম্মুখে এক তরুণবয়স্ক পূজারি ; শ্রীযুগলমূর্তির সেবায় বসেছেন।পুষ্পপাত্রে বড় বড় ফুটন্ত বেলফুর রয়েছে।তিনি প্রথমতঃ ঘৃষ্ট শ্বেতচন্দন,অনামিকা অঙ্গুলি দিয়ে ঐ বেলফুলে অনেক পরিমাণে সংলিপ্ত (সংলগ্ন) করলেন। প্রত‍্যেক দলের মধ্যে যে জায়গা ছিল, তা চন্দনে পূর্ণ হয়ে গেল।তিনি চন্দনে পরিপূর্ণ বেল ফুলগুলি গঙ্গাজলপূর্ণ কোশায় ভাসিয়ে দিলেন।গঙ্গাজল সুন্দরভাবে চন্দন মিশ্রিত হলে ; তিনি প্রত‍্যেকবার এক একটি পুষ্প ঐ গঙ্গাজল যুগল মূর্তির শ্রীচরণে অর্পণ করতে লাগলেন।এই পর্য‍্যন্ত।স্বপ্নভঙ্গ হওয়ামাত্র শুনলাম,ঘড়িতে তিনটা বাজল।পরে পুনরায় ঘুম আসলে স্বপ্নটি ভুলে যাই, এই ভয়ে তখনই এই স্বপ্ন বৃত্তান্তটি বিশেষ করে নোট করে রাখলাম।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া ভক্তজনের শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত করে আমি এস্থলে প্রবন্ধের উপসংহার করলাম।*
*🙏ভক্ত-কৃপাসিন্ধু-- শ্রীঅশ্বিনী কুমার বসু। বেরেলি।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৭. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya197.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১৯৫. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya195.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৪. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya194.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ১৯৫. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya195.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(১৫)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥 পরিশিষ্ট📥📥📥*
^^^^^^^^^^              ^^^^^^^^^^^
*🌻শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়াদাস শ্রীযুক্ত অশ্বিনী কুমার বসুর সুখস্বপ্ন, শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া পত্রিকা ১৯ শে ভাদ্র ১৩২০ সন🌻*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌹শ্রীহরিদাস গোস্বামী মহাশয় শ্রীমন্মহাপ্রভুর শ্রীনবদ্বীপলীলার মধুর রস শ্রীবৈষ্ণবজগতে "কলসে কলসে" বিতরণ করছেন। এ রসের অন্ত নেই।তাই এ রস কলসে কলসে বিলাচ্ছেন, তবুও না ফুরোয়। গোস্বামী মহোদয় ভগবানের স্বতঃই নিজজন।তাঁর উক্তি আমাদের শিরোধার্য‍্য করাই শ্রেয়োলাভের উৎকৃষ্ট উপায়। তিনি নদীয়ার মধুর ভজনের প্রধান আশ্রয়  শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া ও তদীয় সেবাসখী শ্রীমতী কাঞ্চনাকে দৃঢ়ভাবে স্থির করেছেন।ইতিমধ‍্যে গৌরগতপ্রাণ ভাগ‍্যবান আর এক মহাত্মা দুই একটি প্রশ্ন উত্থাপন করেন।তাঁর প্রশ্ন এই যে, শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগল ভজন কোন প্রাচীন গ্রন্থে লিপিবদ্ধ আছে কি না? গৌড়ীয় প্রাচীন কোন বৈষ্ণব ঐরূপ যুগলভজন,শ্রীমতী কাঞ্চনার অনুগা হয়ে করেছেন কি না?অনেকদিন হতে চলল,ইহার যথাযথ শ্রীগ্রন্থোক্ত উত্তর অদ‍্যাপি শ্রীপত্রিকায় বাহির না হওয়ায় আমি নিজে কিছু লিখিব এইরকম ইচ্ছা করেছিলাম। শ্রীচৈতন‍্যলীলা অগাধ অনন্ত।বিশেষ বক্ষ‍্যমাণ (আলোচ‍্য) বিষয় এত গুরুতর যে মাদৃশ(আমার মতন) অভাজনের উহাতে হস্তক্ষেপ করা কেবল বিড়ম্বনা মাত্র।দুই-চারদিন চুপ করে থাকি আবার যেন কে আমাকে লিখবার জন্য হৃদয়ের মধ্যে ধাক্কা দেন।অবশেষে বাধ‍্য হয়ে শ্রীবৈষ্ণবভক্তগণের শ্রীচরণধূলি সম্বল করে কিছু লিখতে আরম্ভ করি। শ্রীগৌরাঙ্গলীলার তিনখানি প্রামাণিক গ্রন্থের প্রতি প্রথমে আমাদের দৃষ্টিপাত করতে  হবে।যথা-- শ্রীচৈতন‍্য ভাগবত, শ্রীচৈতন‍্যচরিতামৃত ও শ্রীচৈতন‍্যমঙ্গল।শ্রীচৈতন‍্যচরিতামৃতাকার শ্রীপ্রিয়াজীর কোনও উল্লেখ করেন নাই।শ্রীগৌরাঙ্গলীলার ব‍্যাস অবতার তাঁর শ্রীচৈতন‍্যভাগবতে শ্রীপ্রিয়াজীকে লক্ষ্মী বলে বর্ণনা করেছেন।শ্রীচৈতন‍্যমঙ্গলেও ইহারই প্রতিধ্বনি।পাঠক শ্রীমহাপ্রভুর বিবাহ অধ‍্যায় উক্ত দুই গ্রন্থে পাঠ করলেও দেখতে পাবেন।ব্রজধামের মধুররসে শ্রীলক্ষ্মী অধিকার প্রাপ্ত হন নাই।তিনি বৈকুন্ঠের নারায়ণের (বিষ্ণু) সেবার অধিকার লাভ করেছিলেন।শ্রীনবদ্বীপের প্রাচীন মহান্তগণ শ্রীগৌরাঙ্গের শক্তি অবতার শ্রীগদাধরে শ্রীরাধার বিকাশ দেখিয়ে ধন‍্য হয়েছিলেন। বোধ হয়,সেই কারণেই ইঁহারা "গৌর-গদাধরের" যুগল বেঁধেছেন।ইঁহাদের যুগলভজনের কেন্দ্রস্থল "শ্রীগৌরগদাধর"।পদকর্তা লিখেছেন=*
  *হৃদয়ে উদয় হইয়া,মাতাও সবার হিয়া।*
*(তোমার)নিত‍্যানন্দ সঙ্গে লইয়া মাতাও সবার হিয়া।।*
*(তোমার)অদ্বৈত সঙ্গে লইয়া মাতাও সবার হিয়া।*
*(তোমার)গদাধরকে বামে লইয়া মাতাও সবার হিয়া।।*
        *দেখি কেমন সাজে গো।*
*আজি গৌর-গদা কেমন সাজে গো।*
*🌹এই পর্যন্ত লিখে প্রবন্ধটি শ্রীপত্রিকায় পাঠাব কি না ভাবতে লাগলাম। ভাবলাম,যদি এই অভাজনের প্রবন্ধে কোনও ভজনানন্দী ভক্তের মনে কোনও কষ্ট জন্মে, তবে সে দুঃখ,সে অপরাধ, আমার রাখবার জায়গা নাই। অগত‍্যা প্রবন্ধটি অনেকদিন পড়ে রইল।*
*🌻গত ২২শে শ্রাবণ বৃহস্পতিবার শুক্লা ষষ্ঠীর দিন,রাত্রি তিনটার সময় যে স্বপ্ন দেখেছি,তা এ স্থলে প্রকাশ না করে থাকতে পারলাম না।দেখলাম পূর্বে যেমন কলকাতায় যেতে হলে নবদ্বীপের ঘাটে সেয়ারের নৌকায় গোয়াড়ী যেতে হত, ঠিক সেইরকম গোয়াড়ী যাবার জন্য বাড়ী হতে বাহির হয়েছি।সেয়ারের  নৌকার মাঝি যাত্রী জোগাড় করবার জন্য   আগমেশ্বরীতলা পর্য‍্যন্ত এসেছে।প্রতি সেয়ারের ভাড়া দুইআনা।মাঝি আমার ব‍্যাগ হাতে নিল। এই সময়ে আরও দুই তিনজন সহযাত্রী পাওয়া গেল।সকলে গঙ্গাভিমুখে চললাম।বেলা আন্দাজ অপরাহ্ন(বিকেল) চারটা হবে, পশ্চিম গগনে ভয়ানক মেঘ উঠেছে ; এমন ঘন মেঘ আর কখনও দেখেছি বলে মনে হচ্ছে না।দেখতে দেখতে সে মেঘ চারদিক ঢেকে ফেলল।তার শ‍্যামচ্ছটায় বোধ হল, যেন রাত হয়েছে, অতি কাছের মানুষও দেখা যায় না  ; সঙ্গে সঙ্গে প্রবল ঝড় ও বৃষ্টি আরম্ভ হল।গাছগুলি যেন মড়্ মড়্ করে ভেঙ্গে পড়তে লাগল। আমি তখন তাড়াতাড়ি শ্রীমন্মহাপ্রভুর বাড়ীতে আশ্রয় নিবার জন্য ধাবমান হলাম।আমার সঙ্গী বললেন, এ সময়ে মন্দিরে যাওয়া ঠিক না,কারণ সেখানে বজ্রভয় আছে। উচ্চ স্থানে বজ্রপাতের সম্ভাবনা বেশী বলে তিনি অন‍্যত্র চলে গেলেন।আমি মহাপ্রভুর বাড়ীতে প্রবেশ করলাম।সেখানে প্রবেশ করে ঝড় ও বৃষ্টির চিহ্নমাত্র দেখলাম না। মহাপ্রভুর নাটমন্দির।ঐ নাটমন্দিরের পূর্বদিকে শ্রীমন্দির এবং বর্তমানে উত্তরদিকেও দালান আছে।এখন দালানেই শ্রীবিগ্রহ আছেন।আমি ভিতরে গিয়ে দেখলাম,মন্দিরের দিক হতে এক শ্রীবৈষ্ণবমহাত্মা নাটমন্দিরের ভিতর দিয়ে শ্রীসিদ্ধচৈতন‍্যদাস বাবাজীর সমাধি আশ্রমে যাচ্ছেন।এই মহাত্মার পরিধান-বস্ত্রখানি একটু পাটলবর্ণের(গোলাপীরঙের)।নতুন বস্ত্র প্রতিদিন গঙ্গার ঘোলাজলে ধৌত করলে যেরকম হয় বস্ত্রটির রঙও সেইরকম।তাঁর গলায় কন্ঠলগ্ন শ্রীতুলসীমালা।মালাগুলি একটু বড় বড়।মস্তক মুন্ডিত, বয়স ষাটের কিছু বেশী হবে। তিনি একবার আমাকে তাকিয়ে দেখলেন মাত্র, কোনও কথা বললেন না।আমি মন্দিরের দিকে তাকিয়ে দেখি,দরজা খোলা রয়েছে। মন্দিরের অভ‍্যন্তরে দোলমঞ্চে শ্রীমন্মহাপ্রভু শ্রীপ্রিয়াজীকে বামে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।দোলমঞ্চসহ যুগলরূপ বর্ণনা করি এমত সাধ‍্য আমার নাই।তথাপি একটু না লিখে থাকতে পারছি না।দোলমঞ্চখানি পুষ্প দিয়ে গঠিত।স্তরে স্তরে ফুল,কুসুমগন্ধে নাক মেতে উঠে।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৬. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya196.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







১৯৪. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya194.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৩. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya193.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ১৯৪. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya194.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🙏🙏নদীয়ার যুগল-মন্ত্র🙏🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻আমি তাঁর সেবাও জানি না। তিনি তোমার প্রাণবল্লভ,আমাকে তোমার আশ্রিত কর, আশ্রিত করে সেবাধিকার দাও। তোমার নাকি তুলসীচন্দনে প্রীতি থাকে,তাই এই তুলসীচন্দন দিচ্ছি।এই যে প্রাণখানি দিয়াছ,তাহাও অর্পণ করবার আমার অধিকার নাই,তোমাদের বস্তু তোমরাই কৃপা করে গ্রহণ কর।কেউ বা বলছেন, দেবি! তোমাদের সেই মধুরাতিমধুর নবদ্বীপ-লীলা-বিলাস দর্শন করাও।এই রকম প্রাণের ভাষা দিয়ে কেউ কেউ যুগল সেবা করছেন, ইহাই তাঁদের মন্ত্র হয়ে গিয়েছে।আর বাস্তবিক যে কথা দ্বারা শ্রীভগবানের ধ‍্যান করা যায়,তাইই মন্ত্র। যিনি প্রেমদ্বারা সেবা করেন,তিনি আর মন্ত্ররূপ বিধানের অপেক্ষা করেন না। আবার মন্ত্রের বিধান নিয়ে যাঁর প্রেমোদয় হয়, তাঁর আর শেষে মন্ত্রের বন্ধন থাকে না। যাইহোক, যাদের প্রীতি হয়েছে তাঁদের কথা স্বতন্ত্র।*
*🙏একটি ভক্ত প্রেমের সেবা করেন। কিন্তু তিনি ভাবলেন,যে মন্ত্রে নদীয়ার যুগলমাধুরী প্রকাশ পায়,সেই মন্ত্রটি কি? এই ভক্তটি রাধাকৃষ্ণের মন্ত্রে দীক্ষিত।ইনি একটি মাইনার স্কুলের হেড্ মাষ্টার, জাতিতে উচ্চশ্রেণী কায়স্থ।ইনি নদীয়ার যুগলমন্ত্র পাওয়ার জন্য ব‍্যগ্র হলেন, স্বপ্নে ইহা প্রাপ্ত হলেন।স্বপ্নের সংক্ষিপ্ত মর্ম এই= তিনি দেখতে পেলেন,তিনটি মহাপুরুষ তাঁর নিকট উপস্থিত।তাঁরা এসে ভক্ত-মহাশয়ের বাড়ীর ঠাকুরঘরে গেলেন।তাঁদের মধ্যে একজন বললেন যে, তিনি গরুড় এবং আর একজন স্বয়ং বিষ্ণু।নদীয়ার যুগলমন্ত্র দেওয়ার একমাত্র বিষ্ণুরই অধিকার, কারণ তিনি শুদ্ধসত্ত্বমূর্তি।তাঁকে মন্ত্র দেবার জন‍্যই তাঁরা এসেছেন, অতঃপর যে ঠাকুরটির বিষ্ণু বলে পরিচয় দেওয়া হল, তিনি যুগলমন্ত্র দিয়ে দিলেন। এতে বিষ্ণুপ্রিয়ার নাম পূর্বে,শ্রীগৌরাঙ্গের নাম পরে। মন্ত্রটি কি তা ভক্তটি বললেন না।তিনি নিজে ধন‍্য হয়ে গেলেন।সেই ভক্ত মহোদয়ের নিকট আমাদের নিবেদন এই যে,মন্ত্রটি প্রকাশ করলে যদি জীবের মঙ্গল ও কল‍্যাণ হয়,তবে প্রকাশ করায় কি দোষ?(যুগল-সেবা -প্রার্থী জনৈক ব‍্যক্তি)।*
   *নদীয়ার যুগল-মন্ত্র, বিরাম।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৫. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya195.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৯৩. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya193.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯২. একটি দৃশ্য বাসর-ঘর 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya192.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৯৩. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya193.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
<><><><><><><><><>>><><>
    *👥নদীয়ার যুগল-মন্ত্র👥*
    ~~~~~~~~~~~~~~~~~
*👦জীবের ভাগ‍্যে শ্রীগৌরাঙ্গের লীলা ক্রমে প্রকাশিত হচ্ছে এবং নদীয়ার যুগলমাধুরীর দিকে জীব ক্রমেই আকৃষ্ট হচ্ছে, এটি বড় শুভ সংবাদ ; এই জগতের পক্ষে একটি মহাকল‍্যাণকর ব‍্যাপার।স্পর্শমণির সংযোগে লৌহ যেমন সোনা হয়ে যায়, সেইরকম প্রেমের আস্বাদন পেলে জীব জড়জগৎ ছেড়ে চিন্ময় রাজ‍্যে উপস্থিত হয়, সেখানে নিত‍্যই আনন্দ। এই প্রেমের কেন্দ্র নবদ্বীপে যেই শুভ মুহূর্তে নবদ্বীপময়ী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া নদীয়ার সম্পত্তি শ্রীগৌরচন্দ্রের সহিত মিলিত হলেন, সেই হতেই প্রেমের প্রবাহ ছুটল।বিশ্ব সংসার চিদানন্দ রাজ‍্যে পরিণত করবার জন্য,গোলোক, ভূলোকে স্থাপন করবার জন্য,ব্রহ্মযোনি,সুবর্ণবর্ণ পরম পুরুষ, পরিপূর্ণ প্রেমময় শ্রীশ্রীগৌরাঙ্গসুন্দর তদীয় পূর্ণতমা হ্লাদিনীশক্তি,ভক্তি ও প্রেমের পরমোজ্জ্বলমূর্তি,জীবকুলের একমাত্র আশ্রয়, শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়ার সঙ্গে মিলিত হলেন।সেই হতেই চক্ষুষ্মান্ মহাজনগণ জগতের ভাবী মঙ্গলের সূচনা দেখতে লাগলেন।তাঁরা ইহা প্রাণে প্রাণে উপলব্ধি করেছিলেন যে, যেদিন জীবকুল শ্রীমতী বিষ্ণুপ্রিয়াকে অগ্রণী করে তাঁরই অনুগত হয়ে শ্রীগৌরাঙ্গকে ভক্তি ও প্রেম করতে পারবে,যেদিন এই যুগলরূপ সম্মুখে রেখে জীবন গঠিত করতে পারবে, সেই দিনই তাদের জীবন ধন‍্য হয়ে যাবে।প্রতি গৃহে এই যুগলসেবা প্রতিষ্ঠিত হলে শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়াকে গৃহের কর্তা করে চিত্ত-বিত্ত সমস্ত তাঁতে অর্পণ করে দাসের ন‍্যায় গৃহ কর্মাই করলে,আর জীবের দুঃখ থাকবে না।সত‍্য সত‍্যই সংসারখানি সোনার সংসার হবে।ভূলোকে থেকেও তখন জীব গোলোকের আনন্দরস আস্বাদনের অধিকারী হবে।*
*🙏পরম সুখের সংবাদ যে,ইতিমধ‍্যেই অনেক ভাগ‍্যবান ভক্তগণ শ্রীশ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার সেবাধিকার পেয়েছেন।তাঁদের অনেকের কাছেই শুনা যায় যে, তাঁরা পরমানন্দে দিন অতিবাহিত করছেন।সংসারের জ্বালা তাঁদেরকে স্পর্শ করতে পারছে না ; অথচ সংসারের মধ‍্য দিয়েই তাঁরা জীবনপথে চলছেন। কেউ বা শ্রীগৌরাঙ্গ প্রদত্ত "হরেকৃষ্ণ" নামরূপ ষোলনাম বত্রিশ অক্ষর মহামন্ত্র দ্বারাই যুগর পদারবিন্দে তুলসী-চন্দন অর্পণ করছেন, কেউ বা নয়নের জলে শ্রীপাদপদ্ম প্রক্ষালিত করে মনঃপ্রাণ অর্পণ করিয়াছেন।কেউ বা অদ্বৈতচার্য‍্যর মত শ্রীগৌরাঙ্গের শ্রীপাদপদ্মে "নমো ব্রহ্মণ‍্য দেবায়" প্রভৃতি বলে তুলসী-চন্দন দিচ্ছেন, কিন্তু তাতে তৃপ্ত না হয়ে দেবী বিষ্ণুপ্রিয়ার পাদপদ্ম ধ‍্যান করে,তাঁতে সাশ্রুনয়নে কম্পিতস্বরে তুলসীচন্দন অর্পণ করে বলছেন,দেবি! আমি তো আর শ্রীগৌরকে আমার বলতে সাহস করি না,আমি তাঁর সেবাও জানি না।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৪. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya194.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৯২. একটি দৃশ্য বাসর-ঘর 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya192.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯১. নদীয়া মাধুরী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya191.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৯২. একটি দৃশ্য বাসর-ঘর 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya192.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(১২)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      *🌻নদীয়া মাধুরী🌻*
*🙏একটি দৃশ্য বাসর-ঘর🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻নব নব তরুণীগণের প্রাণ-মন কেড়ে নিয়ে নদীয়া-বিনোদ গৌরচন্দ্র দেবী বিষ্ণুপ্রিয়াসহ বাসরঘরে প্রবেশ করলেন।নারীগণ সঙ্গে সঙ্গে চললেন।তাঁরা সুমধুর ছাঁদে কনক-প্রতিমা দুইখানি বসিয়ে অনিমিষ নয়নে মুখচন্দ্রমা নিরীক্ষণ করতে লাগলেন।কারও শ্রীঅঙ্গ স্পর্শ করতে সাধ হল না,তাই তিনি ধীরে ধীরে অতি যত্ন সহকারে পরম প্রেমভরে চন্দন ও বিবিধ সুগন্ধি দ্রব‍্য এনে অঙ্গে মাখাতে লাগলেন।মহাপ্রভুর শ্রীঅঙ্গ নবনীত অপেক্ষাও কোমল, তাই যিনি চন্দনাদি লেপন করছেন, তিনি অতি সাবধানে,অতি ভয়ে ভয়ে,স্বীয় (নিজ) হস্ত সঞ্চালন করছেন,পাছে শ্রীঅঙ্গে ব‍্যথা লাগে।কেউ হাসি মুখে তাম্বূলবাটিকা সাজিয়ে সম্পূটে করে কত রঙ্গভরে সম্মুখে রাখলেন।কোন কোন নাগরী কত কৌতুক করতে লাগলেন, আর রসিকশেখর শ্রীগৌরহরি উহার প্রত‍্যুত্তর প্রদানে তাঁদের আনন্দ-বর্ধন করতে লাগলেন। কোন রমণী কত রঙ্গ করে অঞ্জলি ভরে কুসুম শ্রীপাদপদ্মে অর্পণ করলেন।কোন কোন রসিকা রমণী বালা বিষ্ণুপ্রিয়াকে সাজাতে লাগলেন। সুচিক্কণ কেশে মালতীর মালা পরিয়ে দিলেন।গলে যুথী,বেল প্রভৃতি সুগন্ধি পুষ্পের কলিকা দ্বারা সুচিক্কণ মালা গেঁথে লহরে লহরে সুন্দর করে সাজিয়ে দিলেন।বাহুতে, মণিবন্ধে এবং অন‍্যান‍্য স্থানে বিবিধ রঙের পুষ্পের পাপড়ি দিয়ে অতি মনের মতন করে সাজিয়ে দিলেন।কেউ কেউ ঘরের মেজেতে ফুল বিছিয়ে গৃহখানি পুষ্পময় করে ফেললেন।অতঃপর নাগরীগণ সকলেই একে একে শ্রীগৌরচন্দ্রের গলদেশে মাল‍্য অর্পণ করতে লাগলেন। আর শ্রীগৌরাঙ্গসুন্দরও নিজ গলার মালা খুলে নিয়ে একে একে প্রত‍্যেক রমণীকে পরালেন।প্রত‍্যেক রমণীর গলে মালা।সকলেই মধুর সাজে পূর্বেই সজ্জিত হয়ে এসেছিলেন। তাতে আবার এখন শ্রীগৌরহরির শ্রীঅঙ্গপৃষ্ট মাল‍্য শ্রীগৌরহরির হাতেই প্রদত্ত হওয়াই রমণীগণের এক অপূর্ব মাধুরী হ'ল। কারণ এই মাল‍্য অর্পণে প্রেম-মাখা ছিল।প্রেমে অঙ্গশ্রী মধুর হয় ; এতে অঙ্গ হতে গোলোকের স্নিগ্ধজ‍্যোতিঃ বিচ্ছুরিত হয়,মুখে অপার্থিব দীপ্তি খেলতে থাকে।শ্রীগৌর-প্রেম পেয়ে নাগরীগণেরও তাইই হয়েছিল।তখন প্রত‍্যেক নাগরীরই অঙ্গ হতে এতাদৃশী (এইরকম) মাধুরী ও স্নিগ্ধোজ্জ্বল দীপ্তি বিকীর্ণ হতে লাগল যে,তা নয়নগোচর করলে কোটি কোটি মদন মূর্ছিত হয়ে যায়।এইরকম মাল‍্য-অর্পণের পর কোন রসবতী রমণী সঙ্গীত ধরলেন, সঙ্গীতে তিনি যুগলমাধুরী অতি সুস্বরে বর্ণনা করতে লাগলেন।আর কয়েকজন সুকন্ঠী রমণী যোগদান করলেন।কোন লাজুকা রমণী ঘোমটার আড়ালে বাঁকা নয়নে শ্রীমুখপানে তাকিয়ে কন্টকিত গাত্র হলেন, এবং পাছে তিনি ধরা পড়েন,এই ভয়ে সর্বাঙ্গ বসন দিয়ে ঢাকলেন।কেউ কারও পাশে দাঁড়িয়ে রসের আবেশে কাঁপতে লাগলেন।কেউ প্রেমে অধীর হয়ে অশ্রুজল ফেলতে লাগলেন।কেউ বা নৃত্য করতে লাগলেন।সকলেই চঞ্চল হয়েছেন, সকলেই অধীর হয়েছেন, যাঁরা কুলবধূ অতিশয় গম্ভীর, লজ্জা যাঁদের প্রধান পাশ,তাঁরা আজ শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার সঙ্গ-গুণে সকল গাম্ভীর্য‍্য হারিয়ে সকল পাশ ছিন্ন করে পরমানন্দে নৃত্য করতে লাগলেন।তাঁদের দোষ কি? তাঁরা সরল। যাঁর শ্রীনাম গ্রহণে জীবের হাস‍্য-ক্রন্দন নৃত্য গীতাদি লোকাতীত আচরণ পরিদৃষ্ট হয়, সে বস্তু স্বয়ং পূর্ণ-মাধুরী বিকাশ করে নাগরীগণের সামনে বিরাজ করছেন, তাই তাঁরা চিন্ময় হয়ে গেছেন,সমস্ত বন্ধন ছুটে গেছে।তাঁরা এখন স্বাধীনভাবে আনন্দ প্রকাশ করছেন,এ আনন্দের অবধি নাই। ইহা সকলরেই লোভনীয়।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৩. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya193.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৯১. নদীয়া মাধুরী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya191.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯০. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya190.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৯১. নদীয়া মাধুরী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya191.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(১১)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া-পত্রিকায় প্রকাশিত তিনটি প্রবন্ধ,২৬শে আষাঢ়,১৩২০ সন।🌻*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
         *🌹নদীয়া মাধুরী🌹*
        ^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀বিবাহান্তে শ্রীগৌরাঙ্গের ভোজন-লীলা সমাপ্ত হলে তরুণীগণ বড়ই চঞ্চল হয়ে পড়লেন।তাঁরা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর-ঘরে যাবেন।সেখানে গিয়ে যুগলমাধুরী দর্শন করে জীবন ধন‍্য করবেন।তাঁরা গৌররূপ দেখেছেন,দেখে মুগ্ধ হয়েছেন,লুব্ধ হয়েছেন। কিন্তু তাঁরা বুঝেছেন যে,তাঁদের কেউই শ্রীগৌরাঙ্গের যোগ্য নয়।শ্রীগৌরাঙ্গ যেমন ভুবনমোহন,তাঁরা তদনুরূপ বল্লভা নয়।তিনি যেরকম প্রেম ও লাবণ‍্যের পরিপূর্ণ মূর্তি,তাঁদের মধ্যে তার বিন্দুমাত্র প্রেম ও লাবণ‍্য নাই। সুতরাং তাঁরা কখনও এরকম স্পর্ধা করতে পারেন নাই যে,তাঁদের ভাগ‍্যে শ্রীগৌরহরির সঙ্গ লাভ হবে।তাই তাঁরা ভেবে চিন্তে এ পর্যন্ত নীরব ছিলেন।এখন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে গৌরহরির মিলনে তাঁদের শুভ সুযোগ উপস্থিত হল।প্রেমের স্বভাব এই,নিজে উপভোগ করে সুখ পাই না।যাকে ভালবাসা যায়,তাঁরই প্রীতি জন্মাতে পারলে আনন্দ হয়।আর কামের স্বভাব এই,নিজেরই উপভোগ করবার জন্য প্রবল বাসনা হয়।ফলে কামে জ্বালা উপস্থিত হয়,পেমে উত্তরোত্তর আনন্দ বৃদ্ধি পেতে থাকে। সাধারণ জীবভাবে দেখতে পাওয়া যায়, একটি সুন্দর লোভনীয় সামগ্রী দেখতে পেলে তা নিজেরই ভোগ করতে সাধ হয় এবং তা প্রাপ্তির জন্য কত দুর্ভোগ ভুগতে হয়,কত আসুর তামস ভাব পোষণ করতে হয় এবং অবশেষে ঐটি না পায় তাহলে জ্বালা উপস্থিত হয়, আর পেলে সাময়িক সুখভোগের পর প্রবলতর স্বার্থ-সাধনের বাসনা সমুদায়ে এক নতুন জ্বালা যন্ত্রণা উপস্থিত হয়। আর এক কথা,জীবের মধ্যে দেখা যায় যে,যিনি যে বস্তু পাবার বাঞ্জা করেন,সেই বস্তুটি যদি না পায় অন‍্যের কাছে থাকে তাহলে পরিতাপের সীমা থাকে না। তখন ঈর্ষা,ঘৃণা ও ক্রোধ প্রভৃতি আসুর ভাবের ভাবনা আসে। কিন্তু গৌর বিষ্ণুপ্রিয়া হলেন ; ইঁহাকে নাগরীগণ কেউই নিজ স্বামীরূপে পেলেন না।এমন ভুবন দুর্লভ বস্তুটি তাঁরা স্বামীরূপে পেলেন না বলে দেবী বিষ্ণুপ্রিয়ার প্রতি তাঁদের কিঞ্চিমাত্র ঈর্ষা ও দ্বেষের সঞ্চার হল না, বরং তাঁদের প্রেমময়ের পূর্ণ অনুরূপা নিত‍্যানন্দময়ী দেবী বিষ্ণুপ্রিয়াকে প্রেমস্বরূপ শ্রীগৌরচন্দ্রের লীলা বিলাসের পূর্ণ সহায়া দেখে তাঁরা পরমানন্দ প্রাপ্ত হলেন।শ্রীগৌরাঙ্গ পূর্ণ চিদানন্দ-বিগ্রহ, তাঁর কাজও চিন্ময়, এখানে মায়া ও জড়তার লেশমাত্র নাই।কাজেই তরুণীগণ মধুর-রস আস্বাদনের জন্য বাসরঘরে গিয়ে যুগল মাধুরী দেখতে ব‍্যস্ত হয়ে পড়লেন।কুলরমণীগণের পরপুরুষের প্রতি সম্পূর্ণরূপে নিঃসঙ্কোচ আকর্ষণ একমাত্র শ্রীগৌরচন্দ্রেই পরিদৃষ্ট হয়। ইহা জীবভাবের অতীত,এতেই বিশ্বাস হবে,গৌরাঙ্গ কি বস্তু!*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯২. একটি দৃশ্য বাসর-ঘর 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya192.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৯০. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya190.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৮৯. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya189.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৯০. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya190.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(১০)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীবলরাম দাসের পদ🌻*
~~~~~~~~~~~~~~~~~~
*পট্টবস্ত্র-পরিধান বনমালা গলে।*
*অলকাতে সাজায়েছে বদনমন্ডলে।।*
*মাথায় মোহনচূড়া তাহে বেড়া বেলা।*
*মধুপানে মত্ত হয়ে বুলে ভৃঙ্গ গুলা।।*
*বিয়ে করেছিলে তুমি যেই বেশ ধরে।*
*সেই বেশ প্রভু তুমি দেখাও আমারে।।*
*বামে করি বিষ্ণুপ্রিয়া যৌবন আরম্ভ।*
*সদা ব‍্যস্ত ঢাকিবারে হৃদয়কদম্ব।।*
*লজ্জায় বিভোর প্রিয়া অধোমুখে রয়।*
*বঙ্কিমনয়নে নিজ পহুঁ পানে চায়*।।
*যবে প্রভু এইরূপ দেখিব তোমার।*
*বলরাম দিবে সুখ-সাগরে সাঁতার*।।
           *আরেকটি পদ*
           ***************
*🌻🌻শ্রীগৌরাঙ্গের উক্তি🌻🌻*
*যাই মাগো তোমায় তোমার বধূর কাছে রেখে।*
*সদা কৃষ্ণনাম নিও, যাবার বেলা,*
       *নিমাইয়ের এই ভিক্ষে।।*
*বিষ্ণুপ্রিয়া অবোধিনী,দুখিনী সে অনাথিনী,*
    *যতন করে দিও তারে কৃষ্ণনাম শিক্ষে।*
*রইতে নারি নিমাই গেল,এ কলঙ্ক চিরকাল,*
     *জ্বলন্ত অনল সম বলরামের পক্ষে।।*
  *🌻🌻শ্রীগৌরহরির উক্তি🌻🌻*
*কিবা হইল দুর্মতি,বিষ্ণুপ্রিয়া গুণবতী,*
    *কি ক্ষণে আনিনু তোমা ঘরে।*
*দিবানিশি কান্দাইনু,সুখ মাত্র নাহি দিনু,*
     *প্রিয়ে!কৃপা করি ক্ষম মোরে।।*
*করি ধন আহরণ,আপন-জন-পোষণ,*
       *জগমাঝে সবে করে সুখী।*
*সুখ নাহি দিনু তোরে,জন্মের মত দেশান্তরে,*
      *চলিছি,একাকী তোরে রাখি।।*
*বলরাম দাস গায়,স্বামী পানে বালা চায়,*
      *নয়নের তারা নাহি চলে।*
*শুখাইল মুখইন্দু,অঙ্গ কাঁপে মৃদু মৃদু,*
       *মূরছিয়া পড়ে পতি-কোলে।।*
       *😭😭বিরাম পদ😭😭*
       """"""""""""""""""""""""""""""""""""""
*বিষ্ণুপ্রিয়া নববালা,হাতে ল'য়ে জপমালা,*
      *রুই রুই জপে গৌরনাম।*
*নবীনা যোগিনী ধনী,বিরহিণী কাঙ্গালিনী,*
      *প্রণময়ে নীলাচল ধাম।।*
*সর্ব অঙ্গে মাখা ধূলা,লম্বা কেশ এলো চুলা,*
       *সোনার অঙ্গ অতি দুরবল।*
*বলরাম দাস কয়,শুন প্রভু দয়াময়,*
      *মুছায়ে দাও দেবী আঁখি-জল।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯১. নদীয়া মাধুরী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya191.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds