✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯২. একটি দৃশ্য বাসর-ঘর 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya192.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৯৩. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya193.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
<><><><><><><><><>>><><>
*👥নদীয়ার যুগল-মন্ত্র👥*
~~~~~~~~~~~~~~~~~
*👦জীবের ভাগ্যে শ্রীগৌরাঙ্গের লীলা ক্রমে প্রকাশিত হচ্ছে এবং নদীয়ার যুগলমাধুরীর দিকে জীব ক্রমেই আকৃষ্ট হচ্ছে, এটি বড় শুভ সংবাদ ; এই জগতের পক্ষে একটি মহাকল্যাণকর ব্যাপার।স্পর্শমণির সংযোগে লৌহ যেমন সোনা হয়ে যায়, সেইরকম প্রেমের আস্বাদন পেলে জীব জড়জগৎ ছেড়ে চিন্ময় রাজ্যে উপস্থিত হয়, সেখানে নিত্যই আনন্দ। এই প্রেমের কেন্দ্র নবদ্বীপে যেই শুভ মুহূর্তে নবদ্বীপময়ী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া নদীয়ার সম্পত্তি শ্রীগৌরচন্দ্রের সহিত মিলিত হলেন, সেই হতেই প্রেমের প্রবাহ ছুটল।বিশ্ব সংসার চিদানন্দ রাজ্যে পরিণত করবার জন্য,গোলোক, ভূলোকে স্থাপন করবার জন্য,ব্রহ্মযোনি,সুবর্ণবর্ণ পরম পুরুষ, পরিপূর্ণ প্রেমময় শ্রীশ্রীগৌরাঙ্গসুন্দর তদীয় পূর্ণতমা হ্লাদিনীশক্তি,ভক্তি ও প্রেমের পরমোজ্জ্বলমূর্তি,জীবকুলের একমাত্র আশ্রয়, শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়ার সঙ্গে মিলিত হলেন।সেই হতেই চক্ষুষ্মান্ মহাজনগণ জগতের ভাবী মঙ্গলের সূচনা দেখতে লাগলেন।তাঁরা ইহা প্রাণে প্রাণে উপলব্ধি করেছিলেন যে, যেদিন জীবকুল শ্রীমতী বিষ্ণুপ্রিয়াকে অগ্রণী করে তাঁরই অনুগত হয়ে শ্রীগৌরাঙ্গকে ভক্তি ও প্রেম করতে পারবে,যেদিন এই যুগলরূপ সম্মুখে রেখে জীবন গঠিত করতে পারবে, সেই দিনই তাদের জীবন ধন্য হয়ে যাবে।প্রতি গৃহে এই যুগলসেবা প্রতিষ্ঠিত হলে শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়াকে গৃহের কর্তা করে চিত্ত-বিত্ত সমস্ত তাঁতে অর্পণ করে দাসের ন্যায় গৃহ কর্মাই করলে,আর জীবের দুঃখ থাকবে না।সত্য সত্যই সংসারখানি সোনার সংসার হবে।ভূলোকে থেকেও তখন জীব গোলোকের আনন্দরস আস্বাদনের অধিকারী হবে।*
*🙏পরম সুখের সংবাদ যে,ইতিমধ্যেই অনেক ভাগ্যবান ভক্তগণ শ্রীশ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার সেবাধিকার পেয়েছেন।তাঁদের অনেকের কাছেই শুনা যায় যে, তাঁরা পরমানন্দে দিন অতিবাহিত করছেন।সংসারের জ্বালা তাঁদেরকে স্পর্শ করতে পারছে না ; অথচ সংসারের মধ্য দিয়েই তাঁরা জীবনপথে চলছেন। কেউ বা শ্রীগৌরাঙ্গ প্রদত্ত "হরেকৃষ্ণ" নামরূপ ষোলনাম বত্রিশ অক্ষর মহামন্ত্র দ্বারাই যুগর পদারবিন্দে তুলসী-চন্দন অর্পণ করছেন, কেউ বা নয়নের জলে শ্রীপাদপদ্ম প্রক্ষালিত করে মনঃপ্রাণ অর্পণ করিয়াছেন।কেউ বা অদ্বৈতচার্য্যর মত শ্রীগৌরাঙ্গের শ্রীপাদপদ্মে "নমো ব্রহ্মণ্য দেবায়" প্রভৃতি বলে তুলসী-চন্দন দিচ্ছেন, কিন্তু তাতে তৃপ্ত না হয়ে দেবী বিষ্ণুপ্রিয়ার পাদপদ্ম ধ্যান করে,তাঁতে সাশ্রুনয়নে কম্পিতস্বরে তুলসীচন্দন অর্পণ করে বলছেন,দেবি! আমি তো আর শ্রীগৌরকে আমার বলতে সাহস করি না,আমি তাঁর সেবাও জানি না।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৪. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya194.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
