✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৬. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya196.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 to s c tuvEx👉 ১৯৭. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya197.htxml
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৭)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
========================
*🙏শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব🙏*
========================
*🌻গ্রন্থকার-লিখিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া পত্রিকায় প্রকাশিত ধারাবাহিক প্রবন্ধাবলী🌻*
================================
*🌲বাংলা ১৩২০ সনের পূর্বে🌲*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌷আজকার শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগলমূর্তি জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছেন এবং যথানিয়মে পূজিত হচ্ছেন।গৌরভক্তের পক্ষে এটি অপেক্ষা সুখের সংবাদ আর কি হতে পারে? এটি অপেক্ষা আনন্দের বিষয় আর কি আছে?এই শুভ সংবাদে প্রত্যেক গৌরভক্তের হৃদয় আনন্দে নৃত্য করছে।এই মহা আনন্দ উৎসবের মধ্যে কোন কোন ব্যক্তি শ্রীশ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার যুগলভজন অশাস্ত্রীয় বলে শ্রীগৌরবক্ষ-বিলাসিনী শ্রীমহালক্ষ্মীরূপা শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর নিকট অপরাধী হচ্ছেন দেখে মনে মর্মান্তিক কষ্ট পাচ্ছি।এ কথা মনে করলেও সর্ব শরীর শিহরিয়া উঠে।জীবের এই দুর্দিনে একমাত্র শ্রীবিষ্ণুপ্রিয়া-দেবীই তাদের উদ্ধার কর্তী।দেবীর নয়নজলে কলিহত জীবের সর্বপাপ বিধৌত হয়েছিল।দেবী কৃপা না হ'লে শ্রীগৌরাঙ্গ ভজন সুসিদ্ধ হতে পারে না।শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীমূর্তি শ্রীশ্রীগৌরসুন্দরের বামে দেখে যাঁর হৃদয় প্রেমে বিগলিত হয়ে নয়ন হতে দুই ফোঁটা অশ্রুজল যদি না পড়ে তাহলে আবার ভজন কি?যিনি কলিক্লিষ্ট জীবের জন্য দিনরাত্রি কেঁদেছেন,যাঁর নয়নজলে কলির জীবের সর্বপাপক্ষয় হয়ে শ্রীগৌরাঙ্গ-সঙ্গ-সুখ লাভ হয়েছে।যাঁর শ্রীচরণ-রেণু লাভের আশায় শ্রীনিবাস আচার্য্য শ্রীধাম নীলাচল হতে শ্রীমহাপ্রভুর অপ্রকট সংবাদে ক্ষিপ্তপ্রায়(পাগলের মত) হয়ে ধূলায় গড়াগড়ি দিয়ে আকুল ক্রন্দন করেছিলেন,সেই শ্রীশ্রীগৌরবক্ষ বিলাসিনী শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীমূর্তি প্রতিষ্ঠা ও সেবা প্রকাশ অশাস্ত্রীয় এ কথা মনে হলেও হৃৎকম্প হয়,অপরাধী হতে হয়। বৈষ্ণবমন্ডলীর প্রতি এ অধমের করযোড়ে নিবেদন, শ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার যুগলমূর্তি প্রতিষ্ঠার বিরোধী হয়ে জগজ্জননী শ্রীমহালক্ষ্মীস্বরূপা শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর নিকট অপরাধী হবেন না।দয়াময়ী মায়ের কাছে অকপটে অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করুন। তিনি অজ্ঞ ও ভ্রমান্ধ জীবের অপরাধ গ্রহণ করেন না।*
🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৮. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya198.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
