✧═══════════•❁❀❁•═══════════✧
২৬. চেতোদর্পণ মার্জনং শ্লোকের ব্যাখ্যা 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori26.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৬)বৈষ্ণব জগতের মাধুকরী*
*চেতোদর্পণ মার্জনং শ্লোকের ব্যাখ্যা*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*"চেতোদর্পণ মার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপনম্।*
*শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম্।।*
*আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদানম্।*
*সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সঙ্কীর্তনম্।।"*
*🙏এই শ্লোকটি শ্রীমন্মহাপ্রভুর শ্রীমুখ নিঃসৃত এবং এখানে তিনি হরিনাম বা কৃষ্ণনামের মহিমা ব্যক্ত করেছেন।*
*🌷(১)চেতো দর্পণ মার্জনং=চেতো অর্থে চিত্ত বা মানুষের হৃদয় বা মন।দর্পণ অর্থে আয়না।চেতোদর্পণ শব্দের অর্থ হচ্ছে চিত্তরূপ যে দর্পণ বা আয়না। "মার্জনং" অর্থে মার্জন করা বা পরিস্কার করা।এক্ষেত্রে মানুষের চিত্তকে বা হৃদয়কে আয়না সঙ্গে তুলনা করা হয়েছে।আয়নার কাঁচের উপর যদি ময়লা জমে থাকে তাহলে তো আর নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় না এবং তা স্বচ্ছভাবে বা পরিস্কার ভাবে দেখতে গেলে সর্বপ্রথম কাঁচের উপরকার ময়লা পরিস্কার করা দরকার। আয়না বা দর্পণ একটি বাস্তব পদার্থ সেজন্য তার ময়লাকে ঝেড়ে মুছে পরিস্কার করা যায় কিন্তু মানুষের মনকে তো আর সেইরকম ঝেড়ে মুছে পরিস্কার বারো টাকা বাদ 18 টাকা। করা যায় না।অতএব তাকে কিভাবে পরিস্কার করা যাবে? বিভিন্ন মঠ মন্দিরে বিগ্রহ স্বরূপে ভগবান বিদ্যমান এবং সেজন্য সে জায়গাগুলি সদাসর্বদা শুদ্ধভাবে বা পবিত্র ভাবে রাখা হয় কারণ সেটি ভগবানের আসন।সেইরকম নিজের হৃদয়াসনে যদি ভগবানকে বসাতে চান সে জায়গাটিও ততোধিক শুদ্ধ বা পবিত্র হওয়া চাই। কিন্তু মনের কাঁচ যদি কামনা-বাসনারূপ ময়লা দ্বারা আবৃত (ঢাকা) থাকে তাহলে তা কখনও ভগবদ্ আসনের উপযোগী হতে পারে না।সেজন্য আগ্রহী ভক্তকে তার চিত্তরূপ দর্পণকে ময়লা বর্জিত করতে হবে এবং এই প্রসঙ্গে শ্রীমন্মহাপ্রভু বলেছেন যে ক্রমাগত নাম সংকীর্তনের দ্বারা বা শ্রীহরির নামকীর্তন অভ্যাসের দ্বারা ময়লাপূর্ণ এই চিত্ত ধীরে ধীরে মার্জিত বা পরিস্কার হয়। এই প্রসঙ্গে পরমভক্ত লালাবাবুর জীবন কৃপা করে পাঠ করবেন যদিও এই প্রসঙ্গে কিছু আভাস পাবেন।*
*(২)ভবমহাদাবাগ্নি নির্বাপনম্=দাবাগ্নি শব্দের অর্থ হচ্ছে বনের বা অরণ্যের মধ্যে যে আগুন জ্বলে তাকে দাবানল বা দাবাগ্নি বলে।এই দাবানল প্রভাবে বিশাল অরণ্য সব পুড়ে ছাই বা ছারখার হয়ে যায়।তাকে প্রশমিত করবার কোন উপায় নাই বললেই চলে। "নির্বাপনম্" শব্দের অর্থ হচ্ছে নিভান।কিন্তু মহাপ্রভু এখানে বলেছেন ভব-মহাদাবাগ্নি অর্থ্যাৎ ত্রিতাপ জ্বালায় জর্জরিত কামনা-বাসনার প্রভাবে মায়াময় এ সংসারে মানুষ যে জ্বালায় দিনরাত্রি জ্বলে পুড়ে যাচ্ছে সেই ভবমহাদাবাগ্নি হতে কিরকমে মানুষ নিষ্কৃতি বা মুক্তি পেতে পারে? তার উত্তরে মহাপ্রভু সিদ্ধান্ত দিচ্ছেন যে ক্রমাগত নাম সংকীর্তন প্রভাবে এই ভবদাবাগ্নিকে প্রশমিত (শান্ত)করা যায়।
*(৩)শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণং= কৈরব শব্দের অর্থ হচ্ছে কুমুদ ফুল।এই কুমুদ ফুলের বিশেষত্ব এই যে এর গন্ধ অতি স্নিগ্ধ এবং মিষ্ট।এর অপর বিশেষত্ব হচ্ছে যে চন্দ্রালোকের স্পর্শ ছাড়া প্রস্ফুটিত হয় না, যেমনটি দেখা যায় সূর্য্যমুখী ফুলের বেলাতেও যা সূর্য্যালোক ছাড়া প্রস্ফুটিত হয় না। কুমুদ শব্দটির ব্যাকরণগত ব্যাখ্যা হচ্ছে কু+মুদ্। "কু" অর্থে পৃথিবী আর "মুদ" অর্থে হৃষ্ট করা অর্থ্যাৎ যে ফুল ফুটলে ধরণীমাতা হৃষ্ট(আনন্দিত)হন। সেই হিসাবে "শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণং" শ্লোকের মোটামুটি ভাবার্থ হচ্ছে যে রাত্রিকালে চাঁদের কিরণ স্পর্শে কুমুদ ফুল প্রস্ফুটিত হয়ে ধরণীমাতাকে যেরকম স্নিগ্ধমধুর গন্ধ দ্বারা আনন্দদান করে, সেইরকম সংকীর্তন প্রভাবে দেহ মন স্নিগ্ধ ও সুশীতল হয়।*
*(৪)বিদ্যাবধূ জীবনং=বিদ্যা অর্থে জ্ঞান।বিদ্যাবধূ অর্থে জ্ঞানরূপ বধূ। জীবনং শব্দের ভাবার্থ হচ্ছে যে এই জ্ঞানরূপা বধূ যেন নবজীবন প্রাপ্ত হন। বধূ মাত্রেই ঘোমটা দ্বারা মুখ আচ্ছাদন করে রাখেন যাতে তাঁর স্বরূপ কেউ দেখতে না পায়।সেইজন্য প্রত্যেক মানুষের অন্তরাত্মার ভিতর এই চিৎশক্তি বা জীবাত্মা প্রচ্ছন্নভাবে বিরাজিত থাকায় এখানে বধূর সঙ্গে তুলনা করা হয়েছে।অর্থ্যাৎ এই বিদ্যারূপা বধূ বা জীবাত্মা বা পরমাত্মা পঞ্চেন্দ্রিয়ের প্রভাবে সঙ্কুচিত হয়ে যেন ঘোমটা দিয়ে প্রচ্ছন্ন(আবরণ)ভাবে রয়েছেন এবং নাম সংকীর্তন প্রভাবে এই জীবাত্মা যেন নবজীবন প্রাপ্ত হন।যেকথা আমরা সকলেই জানি যে দেহের পুষ্টি হয় খাদ্যের দ্বারা কিন্তু এই সঙ্কুচিত জীবাত্মা যা প্রত্যেক মানবদেহের মধ্যে বিরাজিত। যার শক্তিতে আমরা বেঁচে আছি তার পুষ্টি সাধিত হয় একমাত্র নামামৃত ভোজনের দ্বারা।*
*(৫)আনন্দাম্বুধি বর্ধনম্=অম্বুধি অর্থে সমুদ্র।সমুদ্রের বিশাল জলরাশি যেরকম তরঙ্গাঘাতে আনন্দে নৃত্য করছে সেইরকম নাম সংকীর্তন প্রভাবে সারা দেহ মন যেন আনন্দ সাগরে বিলীন হয়ে যায়।*
*(৬)প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং= এবং তার ফলে প্রতিপদে প্রতিক্ষণে অর্থ্যাৎ সদাসর্বদা যেন অমৃতের আস্বাদ প্রাপ্ত হওয়া যায়।জিহ্বা দ্বারা যেরকম খাদ্য দ্রব্য আস্বাদন করা যায় সেইরকম জিহ্বা দ্বারা উচ্চারিত এই নামসঙ্কীর্তন প্রভাবে ভক্ত যেন অমৃত আস্বাদন করেন।যাকে বলা হয় নামামৃত ভোজনম্।*
*(৭)সর্বাত্মস্নপনং=স্নপনং অর্থে স্নান করা।স্নান বা অবগাহন করলে যেরকম সারা দেহমন পরিতৃপ্ত হয় সেইরকম শ্রীহরির নামকীর্তন প্রভাবে সর্ব আত্মা যেন নাম কীর্তন দ্বারা স্নাত হয়ে পরিতৃপ্ত লাভ করে*
*(৮)পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সঙ্কীর্তনম্= সেইজন্য মহাপ্রভু বলেছেন যে এমন যে নাম সংকীর্তন তার বিজয় হোক বা জয় হোক।*
*🌻এতক্ষণ আপনাদের এই শ্লোকটির বিভিন্ন অংশের ভাবার্থ ব্যাখ্যা করা হয়েছে,আশাকরি ভাবার্থ বুঝতে পেরেছেন।*
*🌺ত্রিতাপ জ্বালায় জর্জরিত মানুষের চিত্তদর্পণ স্বভাবতই মালিন্যপূর্ণ (ময়লায় ভরা)।বাইরের ময়লাকে যেভাবে মেজে ঘষে পরিস্কার করা যায় চিত্তের ময়লাকে তু আর সেভাবে পরিস্কার করা যায় না।সেজন্য মহাপ্রভু বলেছেন যে কলির জীবের সমস্ত পাপ অপরাধ যা কিছু আছে ক্রমাগত নাম সঙ্কীর্তন প্রভাবে এবং নাম অভ্যাসের ফলে চিত্তের সমস্ত ময়লা পরিস্কার হয়ে যাবে।যাকে আমরা বলি চিত্তদর্পণ ময়লা শূন্য।কারণ হৃদয়াসনে ভগবানকে বসাতে চাইলে সর্বপ্রথম সেই জায়গাটি শুদ্ধ বা পবিত্র বা নির্মল হতে হবে।*
*পরের অংশ আগামী পর্বে।*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


