✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীপাদ সনাতন গোস্বামীর অপ্রকট তিথি 🌕 আষাঢ় মাসের পূর্ণিমা 👏 শ্রীগুরুপূর্ণিমা ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/sanatan.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇📖 সূচীপত্র 🙏 শ্রী দীপ বাগুই 📖👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
আষাঢ়_মাসের_পূর্ণিমা - শ্রীগুরুপূর্ণিমা সনাতন_গোস্বামীর_অপ্রকট_তিথি
শ্রীমন্মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ গণের মধ্যে যে ছয়জনের নাম ভক্ত হৃদয়ে চির বিরাজমান, সেই ছয়জনের একজন হলেন, শ্রীসনাতন গোস্বামী। বৃন্দাবনের ষড় গোস্বামী গনের অন্তর্ভুক্ত পরম পূজনীয় গোস্বামী ইনি।শ্রীরাধাকৃষ্ণ যুগল যেমন গৌরসুন্দর রূপে কলিতে এসেছেন তেমনই রাধারাণির অতি প্রিয় #রতিমঞ্জরী এসেছেন শ্রীসনাতন গোস্বামী রূপে।কোনো কোনো বৈষ্ণব মহাত্মা সনাতন গোস্বামী কে #লবঙ্গমঞ্জরী বলেও অভিহিত করেছেন।সনাতনের নিবাস ছিল মালদহের রামকেলি গ্রামে।সুলতান আলাউদ্দিন হুসেনশাহের প্রধান অমাত্য #দবীর_খাস ছিলেন তিনি।মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ পূর্বক দাক্ষিণাত্য ভ্রমনান্তে এলেন বঙ্গদেশে।তখনই রামকেলীতে এসেছিলেন মহাপ্রভু ।মহাপ্রভুর আগমন বার্তা শুনে গভীর রাতে অমর এবং সন্তোষ দেখা করতে এলেন মহাপ্রভুর সাথে।মহাপ্রভু দেখেই চিনতে পারলেন এরাই ব্রজের রূপ মঞ্জরী আর রতি মঞ্জরী(মতভেদে রূপ মঞ্জরী এবং লবঙ্গ মঞ্জরী ) । মহাপ্রভু তাদের কে বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধারের দায়িত্ব দিলেন। আর দিলেন নতুন পরিচয় ।
"#তোমরা_দুই_ভাই_মোর_পুরাতন_জন।
#আজি_হইতে_দোহার_নাম_রূপ_সনাতন।"
সুলতান আলাউদ্দিন হুসেনশাহ সনাতন কে যথেষ্ট শ্রদ্ধা করতেন।রাজনীতিতে সবসময় সনাতনের পরামর্শ ছাড়া সুলতান এগোতেন না।মহাপ্রভুর কাছে ব্রজের লুপ্ত তীর্থ উদ্ধারের দায়িত্ব পেয়ে সনাতন ইচ্ছাকৃত ভাবেই রাজকার্যে উদাসীনতা দেখাতে আরম্ভ করলেন যাতে সুলতান তাকে অব্যাহতি দেন। কিন্তু ফল হল উল্টো ।সনাতন নজরবন্দি হলেন।হবু শেখ তাকে নজরবন্দি করার দায়িত্বে থাকলেন।সনাতনের আগেই রূপ এবং অনুপম(জীব গোস্বামীর বাবা) গৃহত্যাগ করে মহাপ্রভুর সান্নিধ্য পেয়েছেন।সনাতনের নজরবন্দি থাকা অবস্থায় রূপের একটি পত্র এল সনাতনের কাছে। চিঠির মর্মার্থ - সংসার অসার।কৃষ্ণ ভজন জীবের একমাত্র কর্তব্য । সনাতন এবার হবু শেখ কে অর্থ উৎকোচ(ঘুষ) দিয়ে বন্দীদশা থেকে মুক্ত হয়ে এসে পৌছালেন শিবক্ষেত্র কাশীতে।এর মাঝে অবশ্য অনেক ঘটনা ঘটেছে।কাশীতে তখন চন্দ্রশেখর বৈদ্যের বাড়িতে মহাপ্রভু রয়েছেন।সনাতন দেখা করলেন মহাপ্রভুর সাথে। মহাপ্রভুর মনে আনন্দ আর ধরে না। রাধারানি পুনরায় মিললেন রতি(লবঙ্গ) মঞ্জরীর সাথে। সামান্য একটি ভোটকম্বল কিভাবে ভোগের বস্তু হতে পারে তা প্রত্যক্ষ করিয়ে সনাতন গোস্বামীকে দিয়ে তা ত্যাগ করিয়ে মহাপ্রভু জগতে প্রতিষ্ঠা করলেন ত্যাগের অন্যতম আদর্শ ।কমবেশি দুইমাস মহাপ্রভু সনাতন কে কাশীতে থেকে ভজন শিক্ষা দিলেন।
সেই শিক্ষাই গৌড়ীয় বৈষ্ণবদের কাছে #সনাতন_শিক্ষা নামে সুবিদিত।
এই শিক্ষামৃত সম্পূর্ণ রূপে বৈষ্ণবদের তথা সাহিত্যিক গবেষকদের কে উপহার দিয়েছেন #কৃষ্ণদাস_কবিরাজ_গোস্বামী তাঁর অমর সৃষ্টি #চৈতন্য_চরিতামৃত গ্রন্থে #মধ্যলীলার_বিংশ_পরিচ্ছেদ_থেকে_চতুর্বিংশ পরিচ্ছেদে।
শিক্ষা অন্তে মহাপ্রভুর আদেশ মাথায় নিয়ে সনাতন চললেন বৃন্দাবনের পথে। অনেক দায়িত্ব তাঁর ।গ্রন্থ রচনা করতে হবে।ব্রজের লুপ্ত তীর্থ উদ্ধার করতে হবে ।রাধাকৃষ্ণের লীলাস্থলী পুনরায় প্রকট করতে হবে।বৃন্দাবনে যখন সনাতন পৌছালেন রূপ গোস্বামী তখন মহাপ্রভুর দর্শন আশায় পুরীতে এসেছেন। রূপ গোস্বামীকে মহাপ্রভু বললেন, "সনাতনকে একবার আমার সাথে দেখা করতে বলো"। বৃন্দাবনে এসে রূপ মিললেন সনাতনের সাথে।মহাপ্রভুর নির্দেশে সনাতন এলেন পুরীতে।পথে জলকষ্টে গায়ে চর্মরোগ দেখা দিল।মহাপ্রভুর প্রেমালিঙ্গনে সনাতনের চর্মরোগ দূর হল। মহাপ্রভুর গাঢ় সান্নিধ্য পাবার পর পুনরায় সনাতন এলেন ব্রজে।এবার চলল গ্রন্থ সাধনা আর তীর্থ উদ্ধার । সেইসাথে বিগ্রহ সেবা প্রকটন। সেবিত হতে লাগলেন মদনমোহন।বর্তমানে বৃন্দাবনে দ্বাদশাদিত্য টিলার ওপর এই মদনমোহন মন্দির বিরাজিত।আঙ্গাকরি (আটা এবং জল মিশিয়ে;নুন ছাড়া মণ্ড তৈরি করে আগুনে সেঁকে একরকম ভোগ) ভোগে মদনমোহন অতীব প্রীত। #বৈষ্ণবতোষণী_বৃহৎভাগবতামৃত আদি কত গ্রন্থ রচনা করে আমাদের উপহার দিলেন সনাতন । অবশেষে প্রাণ দয়িতের সাথে মিলনের দিন এল।আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে সনাতন গোস্বামী অপ্রকট হলেন।ব্রজবাসীরা অদ্যাবধি সনাতন গোস্বামীর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে প্রতিবছর এই পূর্ণিমা তিথিতে মস্তক মুণ্ডণ করেন। ব্রজে এই পূর্ণিমা তাই #মুড়িয়া_পূর্ণিমা নামে পূজিত।বৃন্দাবনে দ্বাদশাদিত্য টিলার ঠিক পিছনে এবং নতুন মদনমোহন মন্দিরের পাশে সনাতন গোস্বামীর সমাধি বিরাজিত ।
জয় গৌরহরি ।
জয় রতিমঞ্জরী (লবঙ্গ মঞ্জরী) রূপা সনাতন গোস্বামী ।।*জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*
*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
*জয় নিতাই!*
*জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি, উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
