✧═══════════•❁❀❁•═══════════✧
৯২. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda92.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯১. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda91.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯২) শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
""""""""""""""""""""""""""""""""""""""""""
*🍀সেই রসিকশেখর রসরাজ আনন্দরসবিগ্রহকে কান্তভাবে ভজনা করলে যে সুখোদয় হয়,তা তোমার আমার বুদ্ধির গোচর হওয়ার সম্ভাবনা নাই।এই বিশাল বিশ্বব্রহ্মান্ডের অধীশ্বরকে নিয়ে ব্রজগোপীরা যে রসসাগরে নিমজ্জিত হন,তাঁর ধারণাও মর্ত্যবাসী লোকের পক্ষে অসম্ভব ; আর কেনই যে তিনি নারীরূপিণী আনন্দমূর্তিগণের সঙ্গে প্রেমরসে নিমজ্জিত রহেন,পরম যোগীগণের পরমার্থ বুদ্ধিও সে রহস্য-ভেদ করতে অসমর্থ। কিন্তু এ কথা নিঃশঙ্ক চিত্তে বলা যেতে পারে যে,রমণীহৃদয়ই প্রেমের প্রকৃত আধার, রমণী হৃদয়ই প্রেমরসের সুনির্মল একনিষ্ঠ অক্ষয় উৎস।অবিকৃত রমণীহৃদয় ও প্রেম তত্ত্বত বুঝি আধার ও আধেয় ভাবে সম্বন্ধ।প্রেম দিয়ে ভগবানের ভজন, শ্রেষ্ঠতম ভজন।অবিকৃত রমণীহৃদয় সেই প্রেমের আধার। নিউম্যান প্রভৃতি পাশ্চাত্য পন্ডিতগণের অভিমত এই যে মানবের আত্মা যে পরিমাণে রমণী হৃদয়ের প্রেমরস নিয়ে কান্তভাবে ভগবানের উপাসনার জন্য উপস্থিত হন,ভজন-রহস্য ততই তাঁর পক্ষে সুবিদিত হয়ে উঠে।*
*🍁আনন্দময় সূক্ষ্মতম ধামের কিঞ্চিৎ কিঞ্চিৎ ভাবলেশা ভাস এই স্থূলতম জগতেও প্রকটিত হয়ে থাকে।এই জগৎ সেই নিত্যধামের ছায়াভাস। এ জগতেও অবিকৃত রমণীহৃদয়ে নিষ্কাম ভাব ও অকৈতব প্রেমের ছায়াভাস যেরকম পরিলক্ষিত হয়,পুরুষ-হৃদয়ে সেইরকম দেখতে পাওয়া যায় না।*
*🌺মানব আত্মার প্রধানতম লক্ষ্য শ্রীকৃষ্ণভজন।শ্রীকৃষ্ণভজনের প্রধানতম সাধন, রাগানুগা ভক্তিতে সখীর অনুগা হয়ে শ্রীকৃষ্ণসেবা। তাহলেই প্রতিপন্ন (প্রমাণ সিদ্ধ) হচ্ছে যে মানব আত্মার পূর্ণ পরিণতি,নারীভাব---সখীভাব।বৈষ্ণবসিদ্ধ পুরুষগণ এই মহাসত্যই জগতে প্রকটন করেছেন।*
*🌻🌻সখী ও ভজন শিক্ষা🌻🌻*
•••••••••••••••••••••••••••••••••••••••••
*🍀কোথায় অকৈতব কৃষ্ণ-প্রেম, আর কোথায় এই নীচ নীচাচার হীনমতি ক্ষীণশক্তি ক্ষুদ্রাধম লেখক। আমি মায়ার ক্রীতদাস।আমার সমস্ত জ্ঞান (Consciouness)বিষয়ে অভিভূত, দিবানিশি জাগতিক পদার্থ-জ্ঞানের তরঙ্গাভিঘাতে আমার মাথা বিভোর ও প্রমত্ত।এই প্রকৃত রাজ্যের অন্ধকারময় কারাগৃহে আমার মন দিনরাত অবরুদ্ধ।আমি পূর্ণরূপে মায়াবদ্ধ।আমার জ্ঞান সম্পূর্ণরূপে প্রাপঞ্চিক ও মায়াহত। কিন্তু "যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার ", শ্রীসচ্চিদানন্দবিগ্রহ আমার ধারণার অতীত, আনন্দচিন্ময়রসপ্রতিভাবিতা সখীগণের প্রেম প্রোজ্জ্বলমূর্তি এবং আনন্দচিন্ময়রস মাদৃশ (আমার মত) মহাপাপীর পক্ষে একবারেই অনধিগম্য (অজ্ঞেয় বা অবোধ্য), সুতরাং কুঞ্জসেবার সাধন বুঝবার অধিকার আমার নাই।এই অবস্থায় সিদ্ধগণের সেব্য বিষয়ে কোন কথা বলতে প্রবৃত্ত হওয়া প্রকৃতই অতিবড় ধৃষ্টতার কাজ।যা নিজে বুঝতে পারি না,তা অপরকে বুঝাতে রত হব, কৃপাময় পাঠকগণ যেন এ অধম লেখককে এরকম দুঃসাহসী বলে মনে না করেন।সপার্ষদ শ্রীগৌরচরণ-চিন্তা করে শ্রীরামরায়ের কৃপা উপদেশের আমি যে অর্থ করতে চেষ্টা করছি এখানে কেবল তাইই প্রকাশ করা হচ্ছে। শ্রীরায় রামানন্দ মহাশয় বলছেন=*
*"রাধাকৃষ্ণ লীলা এই অতি গূঢ়তর*।
*দাস্য বাৎসল্য ভাবের না হয় গোচর।।*
*সবে এক সখীগনের ইহ অধিকার*।
*সখী হৈতে হয় এই লীলার বিস্তার।।*
*সখী বিনা এই লীলা পুষ্ট নাহি হয়*।
*সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়।।*
*সখী বিনা এই লীলায় অন্যের নাহি গতি।*
*সখী ভাবে যেই তারে করে অনুগতি।।*
*রাধাকৃষ্ণের কুঞ্জসেবা সাধ্য সেই পায়।*
*সেই সাধ্য পাইতে আর নাহিক উপায়।।*
*🌷রাধাকৃষ্ণের লীলাবিলাস মহত্ত্ব সম্বন্ধে ইতিপূর্বে যে আলোচনা করা হয়েছে তারদ্বারা প্রতিপন্ন হয়েছে যে এই লীলা অতি গূঢ়তর।এমন কি ভাববিশেষের প্রবল আতিশর্য্যে যখন উভয়ের ভেদভাব তিরোহিতবৎ প্রতীয়মান হয়,তখন সেই অবস্থায় রাধাকৃষ্ণ-প্রেমলীলা এমনই রহস্যপূর্ণ যে তা কারও জ্ঞানগম্য হয় না।না জানলেও জ্ঞেয় হতেই যেমন অজ্ঞেয়ের ধারণা হয়,দ্বৈত হতেই যেমন অদ্বৈত তত্ত্বের ভাবোদয় হয়,ইদম্বৃত্তি হতে যেমন অহম্বৃত্তির অনুভূতি হয়,শ্রীশ্রীরাধাকৃষ্ণের এই গূঢ়তম লীলারহস্য অপরের উপলব্ধির বিষয় না হলেও এই উচ্চতম সাধনতত্ত্বের উপলব্ধি কেবল সখীগণেরই গ্রাহ্য।সখীগণ কুঞ্জসেবার সহায়।শ্রীশ্রীরাধাকৃষ্ণের কুঞ্জসেবায় কেবল সখীগণেরই একমাত্র প্রবেশাধিকার রয়েছে।এই লীলায় দাস্যবাৎসল্যাদির প্রবেশ অধিকার নাই।* *(🌹সখী ও লীলাবিলাস🌹)*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৯৩. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda93.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


