✧═══════════•❁❀❁•═══════════✧
৩৮. গৌর কীর্তনের প্রবর্তন 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/nadhukori38.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৮)বৈষ্ণব জগতের মাধুকরী*
*গৌর কীর্তনের প্রবর্তন*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*শ্রীমন্মহাপ্রভুকে কেন্দ্র করে বৈষ্ণব শাস্ত্রে এবং বৈষ্ণব গ্রন্থে অজস্র কীর্তন ও পদাবলী আমরা দেখতে বা শুনতে পাই যা পাঠ এবং কীর্তন করে ভক্তমন্ডলী মনে অপার আনন্দ লাভ করেন। কিন্তু এই গৌর কীর্তনের হোতা জানা যায় যে সর্বপ্রথম এর স্রষ্ঠা ছিলেন অদ্বৈতাচার্য্য স্বয়ং।আপনারা সকলেই জানেন যে গৌরহরি সদাসর্বদা প্রচ্ছন্ন (আবরণ) ভাবে থাকতে ভাল বসিতেন।(ভজনের স্থানই হচ্ছে নির্জন নিরিবিলি শান্তমনে একনিষ্ঠ হয়ে তাঁর চিন্তন করা,লোক দেখিয়ে মালা জপ করা নহে)কেউ মহাপ্রভুর সামনে তাঁর প্রশস্তি(প্রশংসা)করে বা তাঁর মহিমা কীর্তন করে তা তিনি একেবারেই পছন্দ করতেন না। মহাপ্রভুর লীলা যখন সম্পূর্ণরূপে প্রকট, তাঁর ভগবত্ত্বায় তাঁর একান্ত ভক্তগণ যখন সম্পূর্ণরূপে নিঃসন্দেহ তখন একদিন অদ্বৈতচার্য্য সমবেত বৈষ্ণবগণকে একত্র করে কহিলেন=*
*🌷শুন ভাই সব,এক করো সমবায়।*
*🌷প্রাণ ভরি গায় আজি শ্রীচৈতন্য রায়।।*
*🌷আজি আর কোন অবতার গাওয়া নাহি।*
*🌷সর্ব অবতারময় চৈতন্য গোসাঞি।।*
*🌷যে প্রভু করিলা সর্ব জগৎ উদ্ধার।*
*🌷আমা সবা লাগি যে প্রভুর অবতার।।*
*🌷সর্বত্র আমরা যাঁর প্রসাদে পূজিত।*
*🌷সংকীর্তন হেন ধন যে করে পূজিত।।*
*🌷নাচি আমি তোমরা চৈতন্য যশ গাও।*
*🌷সিংহ হই বোলি পাছে মনে ভয় পাও।।*
*🍀অর্থ্যাৎ তিনি বললেন যে, "ওহে ভক্তবৃন্দ, ওহে ভাই সকল,তোমাদের কোনো ভয় নেই।আমি গৌর কীর্তনানন্দে শ্রীমন্মহাপ্রভুর সামনে আজি নৃত্য করব।তাতে মহাপ্রভু যদি ক্রোধ করেন,তবে আমার উপর করবেন।আমার নাম অদ্বৈত সিংহ।মহাপ্রভুর কৃনা বলে বলীয়ান হয়ে আজ আমি গৌর সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করব।যা যুগ যুগ ধরে অমর হয়ে রইবে এবং জীবের শমন ভয় দূরীভূত হবে।অতএব হে গৌরভক্তবৃন্দ!তোমাদের কিছুমাত্র ভয় নেই নিঃসঙ্কোচে তোমরা আমার সঙ্গে যোগদান করে গৌরকীর্তন করে জীবন সার্থক করো।*
*💧অদ্বৈত আচার্য্যের নিকট হতে এইরকম আশ্বাস বাণী পেয়ে সমবেত ভক্তবৃন্দ উচ্চৈঃস্বরে প্রেমানন্দে=*
*🙌জয় শ্রীশ্রীনবদ্বীপচন্দ্রের জয়।*
*🙌জয় শচীনন্দন গৌরহরির জয়।।*
*🌺এই বলে আনন্দের আতিশয্যে দিগন্ত কম্পিত করলেন। কেউ অদ্বৈতাচার্য্যের বাক্য লঙ্ঘন করেন এমন সাধ্য কারও নাই। অর্থ্যাৎ=*
*🔥অদ্বৈত বাক্য অলঙ্ঘ্য সবার।*
*🔥গাইতে লাগিলা শ্রীচৈতন্য অবতার।।*
*☘কিন্তু আশ্চর্য্যের বিষয় তখনও পর্য্যন্ত গৌরকীর্তনের কোন গীত বা পদবলী রচিত হয় নাই এবং অদ্বৈতাচার্য্য স্বয়ং তৎক্ষণাৎ পদ রচনা করে ধূয়া তুললেন=*
*🙌শ্রীচৈতন্য নারায়ণ করুণা সাগর।*
*🙌দীন দুঃখীতের বন্ধু মোরে দয়া কর।।*
*🌺এটিই গৌর-কীর্তনের সর্বাপেক্ষা আদি পদ।তাঁর দেখাদেখি শ্রীবাস পন্ডিত হঠাৎ ধূয়া তুললেন=*
*🙌জয় জয় শ্রীশচীনন্দন।*
*🙌জয় শ্রীগৌরচন্দ্র নারায়ণ।।*
*🌻হঠাৎ নিত্যানন্দ প্রভু প্রেমে মাতোয়ারা হয়ে ধূয়া তুললেন=*
*🙌জয় সংকীর্তনাদি প্রিয় শ্রীগৌর গোপাল।*
*🙌জয় ভক্তজন প্রিয় পাষন্ডীর দল।।*
*🌹এইরকমে বিভিন্ন পদাবলীর মাধ্যমে নীলাচলে গৌর কীর্তনের আনন্দে ভক্তগণ মাতোয়ারা হয়ে উঠলেন এবং এই স্বল্প-অক্ষর-যুক্ত পদাবলীতে যেন সবার মনের ক্ষুধা পিপাসা মিটল না।অদ্বৈতাচার্য্য যখন ভক্তবৃন্দের মনের এইভাব বুঝতে পারলেন তিনি সাক্ষাৎ ভাবাবেশে লীলাগান রূপ পদ রচনা করে গাইতে লাগলেন=*
*পুলকে রচিত গায়, সুখে গড়াগড়ি যায়,*
*দেখরে চৈতন্য অবতার।*
*বৈকুন্ঠ নায়ক হরি,দ্বিজ রূপে অবতরি,*
*সঙ্কীর্তনে করেন বিহার।।*
*কনক জিনিয়া কান্তি, শ্রীবিগ্রহে শোভেরে,*
*আজানুলম্বিত মালা সাজেরে।*
*সন্ন্যাসীর রূপে ,আপন রসে বিহ্বল,*
*না জানি কেমন সুখে নাচেরে।।*
*জয় জয় গৌর, সুন্দর করুণাসিন্ধু,*
*জয় জয় বৃন্দাবন রায়ারে।*
*জয় জয় সম্প্রতি, নবদ্বীপ পুরন্দর,*
*চরণ কমলে দেহ ছায়ারে।।*
*🙏শান্তিপুরনাথ কীর্তনানন্দে বিভোর।তাঁর তখন বাহ্যজ্ঞান নাই।অবধূত নিত্যানন্দ প্রেমোন্মত্ত ভাবে সবাইকে আলিঙ্গন করছেন এবং উচ্চৈঃস্বরে কীর্তন করছেন।সমস্ত নীলাচলে যেন কীর্তনের জোয়ার বহিতে লাগল।*
🙏🙏🙏🙏🙏🙏🦚🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
