✧═══════════•❁❀❁•═══════════✧
৬২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar62.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
উভয় কুড়শীনামায় (৩৫) পর্যায়ে শ্রীহরিব্যাস বা শ্রীহরিরাম ব্যাস মোহান্তের নামের মিল দেখা যাইতেছে, এবং উভয় কুড়শী- নামাতেই (৩৮) পৰ্য্যায়ে শ্রীনারায়ণ স্বামী মোহান্তের নামেরও মিল আছে ৷ যদি ঐ শ্রীমন্নারায়ণ স্বামীর নিকট শ্রীবক্রেশ্বর পণ্ডিতের বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণের কথা সত্য হয়, এবং নিম্বাদিত্য সম্প্রদায় নাম পরিবর্তিত হইয়া" শ্রীবক্রেশ্বরের সময় নিমানন্দ নাম হওয়া প্রকৃত হয়, তাহা হইলে শ্রীনারায়ণ স্বামীর সময় পৰ্য্যন্ত ঐ নিম্বাদিত্য সম্প্রদায়ের নাম প্রচলিত ছিল, অবশ্যই বলিতে হইবে; কারণ তাহা না হইলে আর ঐ পূর্ব্ব-নাম পরিবর্তনে এই নূতন নাম হওয়া সম্ভব হইতে পারে না। কিন্তু অনুরাগবল্লী গ্রন্থের মতে তাহা কোন মতেই হইবার সম্ভাবনা নাই; কারণ তদ্বারা প্রকাশ যে, শ্রীমন্নারায়ণ স্বামীর বহু পূৰ্ব্ব হইতে নিম্বাদিত্য নাম প্রচলিত ছিল না। ঐ প্রামাণিক গ্রন্থখানির মতে ঐ (৩৫ ) পর্য্যায়ে যে হরিব্যাস বা হরিরাম ব্যাস মোহান্ত ছিলেন, তাঁহার সমগ্রেই নিম্বাদিত্য-সম্প্রদায় নাম পরিবর্ত্তিত হইয়া তাহার হরিব্যাসী সম্প্রদায় বলিয়া: আখ্যা হইয়াছিল।
যথা অনুরাগবল্লীতে---
শ্রীনিম্বাদিত্য অনেক শাখা উপরান্ত ।
মহা ভাগবত তেঁহো হইলা মহান্ত ॥
সেই হইতে নিম্বাদিত্য সম্প্রদায় বলি।
কথোক সময় হেন মতে গেল চলি ॥
ক্রমে কথোক কাল পাছে শ্রীহরি ব্যাস।
মহান্ত হইলা ভক্তে সুদৃঢ় বিশ্বাস ॥
সেই হৈতে হরিব্যাসী সম্প্রদায় কহে। এট
সংক্ষেপ কহিল বহু বিস্তারিল নহে ॥
শ্রীমহাপ্রভু শ্রীচৈতন্যদেব হইতে যে নিম্বাদিত্য সম্প্রদায়ের উৎপত্তি হইয়াছে এবং যাহার প্রবর্তক শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিত; ঐ সম্প্রদায় ! ৺হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয়ের অবলম্বিত শ্রীহরিভক্তি প্রকাশিকা নামক হিন্দি গ্রন্থের মতানুসারে চারিটা আদি সম্প্রদায়ের মধ্যে সনকসম্প্রদায়েরই শাখা বলিয়া বর্ণিত কিন্তু শ্রীমানোহর দাস গোস্বামীর-বিরচিত প্রামাণিক ঐ অনুরাগবলল্লী গ্রন্থমতে নিমানন্দ সম্প্রদায়, আদি, মাধ্বী সম্প্রদায় হইতেই উৎপন্ন বলিয়া লিখিত হইয়াছে। তাহাতে স্পষ্টই লিখিত আছে যে, শ্রীমৎ ঈশ্বরপুরী পর্যন্ত ঐ সম্প্রদায়ের নাম, মোহান্ত শ্রীল শ্ৰীমাধ্বাচাৰ্য্য-প্ৰবৰ্ত্তিত বলিয়া, মাধ্বী সম্প্রদায় নামে কীর্ত্তিত ছিল। পরে যখন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব ঐ মোহান্ত শ্রীঈশ্বরপুরীর নিকট দীক্ষা গ্রহণ করিয়া ঐ পুরী গোসাঁইকে ও তাহার সম্প্রদায়কে ধন্য করিয়াছিলেন, সেই সময় হইতে মহাপ্রভুর ইচ্ছানুসারেই সম্প্রদায়ের নাম হইল নিমানন্দ সম্প্রদায়।
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
