✧═══════════•❁❀❁•═══════════✧
৬৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar63.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
প্রভুর সর্বপ্রথম নাম যে নিমাই, তাহা হইতেই ঐ আখ্যা হয় । যথা অনুরাগবল্লীতে----
আদৌ শ্রীমধ্বাচাৰ্য্য ভাষ্যকার হয়।
মাধ্ব-ভাষ্যে ভক্তিতত্ত্ব করিয়াছে নির্ণয় ।
ঈশ্বর পুরী গোসাঞি পৰ্য্যন্ত এই মতে ॥
মাধ্ব সম্প্রদায় বলি জগত বিখ্যাতে ॥
শ্রীমহাপ্রভু যবে প্রকট হইলা।
সৰ্ব্বনাম-পূৰ্ব্বে নাম নিমাই পাইলা ॥
সেইনামে মহাপ্রভুর স্বেচ্ছা অনুক্রমে ।
নিমানন্দী সম্প্রদায় হইল নিয়মে ॥
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
তথা শ্রীভক্তিরত্না করে—
প্রভুর অদ্ভুত শক্তি কে পারে বুঝিতে।
নিমানন্দ সম্প্রদায় হৈল প্ৰভু হৈতে ॥
প্রভু-নাম মধ্যে মুখ্য নিমাই পণ্ডিত।
নিত্যানন্দ প্রভুর এ নামে অতি প্ৰীত ৷৷
নিমাই প্ৰদান কৈলা জগতে আনন্দ।
এই হেতু অবনী-বিখ্যাত নিমানন্দ ৷।
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
মহাপ্রভু স্বয়ং শ্রীবৈকুণ্ঠপতি নারায়ণরূপে জগতের শুরু হইয়া পুরী গোসাঁইর নিকট শিষ্যত্ব স্বীকার করিয়াছিলেন ইহা আশ্চর্য্য হইলেও, বুঝা যায় যে, এই অবতার লীলার উদ্দেশ্যই ছিল—শিক্ষা দ্বারা লোককে ধর্ম্মপরায়ণ করা। এই জন্য পদ্মপুরাণীয় পূর্বোক্ত বাক্যের সার্থকতা সম্পাদন জন্য ভক্তের ধর্ম নিজে আচরণ করিয়া লোক শিক্ষা কাৰ্য্য সম্পন্ন করত লোককে ভক্তিপথে আনয়ন করিয়াছিলেন। মহাপ্রভু সুতরাং মাধ্বী-সম্প্রদায়ী বৈষ্ণব হইয়াছিলেন। প্রভুর প্রধান পার্ষদ শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিতের প্রধান শিষ্য শ্রীমদ্-গোপাল গুরুকৃত ঐ সম্প্রদায়-প্রণালী নির্ণীত হইয়াছে। যথা তৎকৃত শ্লোক ও অর্থ—
শ্রীমন্নারায়ণো ব্রহ্মা নারদো ব্যাস এব চ।
শ্রীলমধ্বঃ পদ্মনাভো নৃহরির্মাধবস্তথা ॥
অক্ষোভো জয়তীর্থশ্চ জ্ঞানসিন্ধুর্মহানিধিঃ ।
বিদ্যানিধিশ্চ রাজেন্দ্রো জয়ধর্ম্মমুনিস্তথা ॥
পুরুষোত্তমশ্চ ব্রহ্মণ্যো ব্যাসতীর্থমুনিস্তথা ।
শ্ৰীমান্ লক্ষ্মীপতিঃ শ্ৰীমন্মাধবেন্দ্রপুরীশ্বরঃ ।।
ততঃ শ্ৰীকৃষ্ণচৈতন্যঃ প্রেমকল্পদ্রুমো ভুবি।
নিমানন্দাখ্যয়া যোহসৌ বিখ্যাতঃ ক্ষিতিমণ্ডলে।।
অর্থ—শ্রীমান নারায়ণ, ব্রহ্মা, নারদ, ব্যাস, শ্রীল মধ্ব, পদ্মনাভ, নরহরি, মাধব, অক্ষোভ, জয়তীর্থ, জ্ঞানসিন্ধু, মহানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয়ধৰ্ম্ম মুনি, পুরুষোত্তম, ব্রহ্মণ্য, মুনি ব্যাসতীর্থ, শ্রীমান্ লক্ষ্মীপতি, শ্রীমান্মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, তাহার পর প্রেমকল্পতরু শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায় ক্ষিতিমণ্ডলে "নিমানন্দ সম্প্ৰদায়” বলিয়া বিখ্যাত। এই সম্প্রদায় মাধ্বী সম্প্রদার হইতেই উৎপন্ন হওয়া প্রকাশ হইতেছে এবং শ্রীমদ্ গোপালগুরু গোস্বামী নিজ সম্প্রদায়েরই প্রণালী নির্ণয় করিয়াছিলেন, উপলব্ধি হইতেছে।
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

