শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২০. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda120.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২০. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda120.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১১৯. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda119.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২০)শ্রীরায় রামানন্দ, বিশাখা*
*পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌷রামরায় বললেন,প্রভো!যখন আপনার কৃপা হয়েছে,তখন আমি ছায়ার মতো শ্রীচরণের সঙ্গে সঙ্গে থাকব,এর তুল‍্য সৌভাগ্য আর আমার কি হতে পারে?আপনি যখন শ্রীমুখে আজ্ঞা করেছেন,আমার এ বিষয়ে আর অপেক্ষা কি?তথাপি লৌকিক ভাবে মহারাজ প্রতাপরুদ্রদেব মহোদয়কে আপনার কৃপানুমতির কথা জানিয়েছিলাম।তিনি সন্তুষ্ট চিত্তে আমার প্রার্থনা পূর্ণ করেছেন।আমি এদিকের বন্দোবস্ত করে নীলাচলে যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছিলাম,আর মহাপ্রভুর পুনর্দ্দর্শনের আশায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলাম।গৌরহরির শুভাগমনে ও কৃপাদেশে কৃতার্থ হলাম।এই আমি প্রস্তুত হচ্ছি।যথা শ্রীচরিতামৃতে=*
*🌷রামানন্দ কহে গোসাঞী তোমার আজ্ঞা পাঞা।*
*🌷রাজাকে লিখিলুঁ আমি বিনতি করিঞা।।*
*🌷রাজা মোরে আজ্ঞা দিলা নীলাচলে যাইতে।*
*🌷চলিবারে সজ্জা আমি লাগিয়াছি করিতে।।*
*🌹শ্রীরামানন্দ রায় সুবিস্তৃত রাজ‍্যের শাসনকর্তা বিপুল বৈভবের অধীশ্বর। এইসব তৃণবৎ ত‍্যাগ করে তিনি সহসা মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নীলাচল অভিমুখে যাত্রা করতে পারবেন। কিন্তু পরম কারুণিক মহাপ্রভুর লীলায় এই এক নিয়ম পরিলক্ষিত হয়,যে,মহাপ্রভুর একান্ত ভক্তগণের মধ্যে সকলেই নিজ নিজ অধিকার ও কর্তব‍্যতার পূর্ণ সামঞ্জস‍্য রেখে কাজ করতেন।রামরায় মহারাজ প্রতাপরুদ্রের মন্ত্রী, সুতরাং মহাপ্রভুর আজ্ঞা পেয়েও তিনি তাঁর পার্থিব প্রভুর আজ্ঞার অপেক্ষা রাখলেন।ধর্মের সঙ্গে কর্মের এই এক সুন্দর সামঞ্জস‍্য।আবার এদিকে রামরায়ের হাতে যে সব গুরুতর কার্য‍্যভার অর্পিত আছে,তিনি যদি সে সব কাজের সুবন্দোবস্ত করে না যান, তবে তাঁকে কর্তব‍্যতারূপ গুরুতর দায়িত্ব হতে পরিভ্রষ্ট(বিচ‍্যুত) হতে হয়, সুতরাং মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নীলাচলে গমন করা অত‍্যন্ত সুখকর হলেও রামরায় কর্তব‍্যতার দায়ে এইরকম সুখাস্বাদ-বাসনা পরিহার করে বললেন, "আমি নীলাচলে যাওয়ার উদ‍্যোগে আছি।" কিন্তু মহাপ্রভু রামরায়কে আরও একটু পরীক্ষা করবার জন্য বললেন "রামরায়, আমি তোমার জন‍্যই পুনরায় এ পথে এসেছি,আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি আমার সঙ্গে চলো, যথা শ্রীচরিতামৃতে=*
*🌷প্রভু কহে এথা মোর এ নিমিত্ত আগমন।*
*🌷তোমা লঞা নীলাচলে করিব গমন।।*
*🌲কিন্তু রামরায় এতেও পার্থিব কর্তব‍্যতা হতে বিচলিত হলেন না। রামরায় বললেন--, প্রভো!আপনি অগ্রসর হন, আমি এখাকার জঞ্জালগুলির সমাধা করে দশদিন পরেই শ্রীচরণ নিকটে উপস্থিত হচ্ছি। রাজ‍্য-শাসনের জন্য এখানে হাতী ঘোড়া ও সৈন‍্যাদি অনেক ব‍্যাপার আছে।এই সব বিষয়ের সুবন্দোবস্ত করেই আপনার শ্রীচরণ নিকটে পৌঁছে যাব। রামরায় উড়িষ‍্যার মহারাজের মন্ত্রী।রাজমন্ত্রীকে কোথাও যেতে হলে তাঁর পদোচিত আসবাব সঙ্গেই যেতে হয়।নচেৎ তাঁর প্রভুর সম্মান নষ্ট হয়। সুতরাং নীলাচলে যেতে হলে রামরায়কে হাতী-ঘোড়া সৈন‍্য সামন্ত নিয়ে না গেলে উড়িষ্যার মহারাজের সম্মানের পক্ষে হানি হয়। বৈষ্ণব কোনদিন কারও মানের হানি করবেন না, এটিও মহাপ্রভুর শ্রীমুখের আজ্ঞা।সম্ভবতঃ রামরায় এই সব ভেবে চিন্তে কয়েক দিন পরে যাত্রা করার জন্যই মহাপ্রভুর কাছে অনুমতি ভিক্ষা করলেন।বৈষ্ণবচিত্ত পরীক্ষক মহাপ্রভু "তথাস্তু"বলে নীলাচল অভিমুখে যাত্রা করলেন।* *কিছুদিন পরে শ্রীগৌরাঙ্গচন্দ্র আবার সহসা নীলাচলে উদিত হলেন।নীলাচলের ভক্তগণ দুই বৎসর পরে আবার সেই প্রাণের প্রাণ,আত্মার আত্মা,পরম প্রিয়তম, প্রেমের সাক্ষাৎ শ্রীবিগ্রহকে পেয়ে দীর্ঘকালের বিরহতাপ এক মুহূর্তে বিস্মৃত হলেন।শ্রীগৌরাঙ্গের শুভ প্রত‍্যাগমনে নীলাচল যেন সহসা এক আনন্দময়ী উষার-তরুণ-অরুণ -আনন্দকিরণে উদ্ভাসিত হয়ে জেগে উঠিল।*
🪷🪷🪷🪷🪷🪷🪔🪷🪷🪷🪷🪷🪷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১২১. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramanamda121.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৯. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda119.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১৯. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda119.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১১৮. শ্রীমন্মহাপ্রভুর বিদ‍্যানগর হতে বিদায় 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda118.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৯)শ্রীরামানন্দ রায়, বিশাখা)*
*পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻শ্রীমন্মহাপ্রভু শ্রীরামরায়ের নিকট হতে বিদায় নিয়ে নিজ ইচ্ছে মত তীর্থ ভ্রমণে যাত্রা করলেন,দেখতে দেখতে দুই বৎসর অতিবাহিত হ'ল, শ্রীগৌরসুন্দর তবুও নীলাচলে ফিরে এলেন না।শ্রীরামরায় তাঁর আশাপথ চেয়ে দিনরাত ব‍্যাকুল ভাবে সময় কাটাতে লাগলেন, মহাপ্রভু কোথায় কি ভাবে ভ্রমণ করছেন তিনি তাঁর কোনও সংবাদ পেলেন না।রামরায়ের উৎকণ্ঠা দিন দিন বাড়তে লাগল।একদিন হঠাৎ তাঁর হৃদয় নেচে উঠিল, বিরহ বিষাদে অন্ধকার হৃদয়ে সহসা যেন আশার আলোর রেখা প্রতিভাত (উজ্জ্বলভাবেপ্রকাশিত) হল।রামরায়ের মনে হল,গৌরহরি তাঁর আঁধার গৃহ আলোকিত করবার জন্য,গোদাবরীতট পবিত্র করার জন্য,আবার বুঝি এদিকে পদার্পণ করছেন। সত‍্যই আঁধার আকাশে পূর্ণিমার চাঁদ উদিত হবার পূর্বক্ষণে গগনপটে যেমন তার আলোররেখা বিকীর্ণ হয়,বা আলোর রেখা ছড়ায়, ঠিক সেই রকম শ্রীশ্রীগৌর-সুধাকরের জ‍্যোতির্ম্ময়ী শ্রীমূর্তির কিরণাবলী সম্পাতে শ্রীরামরায়ের হৃদয় যেন উজ্জ্বল হয়ে উঠিল,তিনি চারিদিকেই শুভ লক্ষণ দেখতে লাগলেন। রামানন্দ যেন নিশ্চয়ই বুঝতে পারলেন যে রামরায়ের প্রাণের ঠাকুর আবার বিদ‍্যানগরে আসছেন।মনের যে আশা তা অক্ষরে অক্ষরে পূর্ণ হল। মহাপ্রভু একদিন বিদ‍্যানগরে পদার্পণ করলেন,গৌরহরির শুভাগমনে বিদ‍্যানগরে সহসা আনন্দ-কোলাহলের তুমুল রব চারিদিকে ছড়িয়ে গেল। বিদ‍্যানগরের অধিবাসীগণ আবার এই প্রেমময় মহাপ্রভু পীযূষবর্ষিণী শ্রীমূর্তির মাধুর্য‍্যে আত্মহারা হয়ে উঠলেন।দক্ষণভ্রমণের পথশ্রমে যদিও লৌকিক নিয়মে মহাপ্রভুর শ্রীঅঙ্গ পরিমৃদিত কমলের মতো প্রতিভাত (উজ্জ্বলরূপে প্রকাশিত)হচ্ছিল, কিন্তু শ্রীমূর্তির সেই নয়নাভিরাম মাধুর্য‍্য সকলের কাছেই প্রতি মুহূর্তে একেবারেই নূতন রূপে পরিলক্ষিত হলেন।শ্রীরামরায় অনেক দিনের পরে আবার তাঁর হৃদয়বল্লভকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হলেন, মহাপ্রভুর শ্রীচরণতলে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন।প্রেমময় বিগ্রহ শ্রীগৌরাঙ্গসুন্দর অনেক দিনের পরে প্রিতম ভক্তকে দেখে বিবশপ্রায় হলেন, বহু কষ্টে তিনি আত্মভাব-সংবরণ করে শ্রীরামরায়কে বক্ষে জড়িয়ে ধরলেন। তখন প্রেমানন্দে উভয়েই বিবশ,উভয়েই আত্মহারা এবং উভয়ের হৃদয় প্রেমসুধা যেন হৃদয় হতে উছলিয়ে উঠে নয়নপথে অবিরাম ধারায় প্রবাহিত হতে লাগল।দেহ বিবশ,কন্ঠ স্তম্ভিত ; কথায় মনের ভাব প্রকাশিত হল না, কিন্তু ঝলকে ঝলকে নয়নবারি উভয়ের নয়নযুগল হতে শতধারায় প্রবাহিত হতে লাগিল। শ্রীচরিতামৃতে ইহার এইরকম বর্ণনা আছে =*
*🌹সপ্ত গোদাবরী দেখি তীর্থ বহুতর।*
*🌹পুনরপি আইলা প্রভু বিদ‍্যানগর।।*
*🌹রামানন্দ রায় শুনি প্রভুর আগমন।*
*🌹আনন্দে আসিয়া কৈল প্রভুর মিলন।।*
*🌹দন্ডবৎ হৈঞা পড়ে চরণ ধরিয়া।*
*🌹আলিঙ্গন করে প্রভু তাঁরে উঠাইয়া।।*
*🌹দুইজনে প্রেমাবেশে করয়ে ক্রন্দন।*
*🌹প্রেমাবেশে শিথিল হইল দুইজনের মন।।*
*🌻এইরকম অনেক সময় অতিবাহিত হলে পর উভয়ে ধৈর্য‍্য অবলম্বন করলেন, মহাপ্রভু বিশ্রামান্তে শ্রীরামরায়ের কাছে দক্ষিণ ভ্রমণ বৃত্তান্ত বলতে লাগলেন।রামরায় মহা মহা আনন্দে মহাপ্রভুর শ্রীমুখমন্ডলের দিকে একতানে দৃষ্টি করে যেন তাঁর বচনামৃত পানে বিভোর হলেন।*
*🪷এই সময়ে গৌরহরি তাঁর ঝুলি হতে দুইখানি গ্রন্থ বাহির করে বললেন, রামরায়!দক্ষিণ তীর্থে ঘুরতে ঘুরতে যে দুইটি অপূর্ব রত্ন পেয়েছি, তোমাকে তা দেখাব।এই যে গ্রন্থটি দেখছ এর নাম--,ব্রহ্মসংহিতা, আর এইটির নাম--,শ্রীকৃষ্ণকর্ণামৃত। মহাপ্রভু যেন শ্রীগ্রন্থদ্বয়ের নাম বলতেই প্রেমানন্দে উছলিয়ে উঠিলেন। তিনি প্রেমভরে বলতে লাগলেন,রামানন্দ,তোমার কাছে যে সব সিদ্ধান্ত শুনেছি এই দুইখানি পুঁথিতেও সেই সব সিদ্ধান্তের সাক্ষ‍্য পেয়ে আমি অত‍্যন্ত আনন্দিত হয়েছি।তখন রামরায় পুঁথির ডুরি (গ্রন্থের সুতো) খুলে পাঠ করতে আরম্ভ করলেন,আর এক একটি পদ‍্য পাঠ করে উভয়ে তার রসাস্বাদনে বিভোর হতে লাগলেন।দন্ডের পর দন্ড চলে যেতে লাগল,মহাপ্রভু ও রামরায় কৃষ্ণরসসুধার্ণবে আত্মহারা ভাবে নিমগ্ন হয়ে পড়লেন।রামরায় এই দুই গ্রন্থ আর কখনও দেখেননি।মহাপ্রভুর এই অতি সাধের গ্রন্থ দুইখানি রামরায় নকল করে নিলেন।*
*🍀শ্রীগৌরহরি এবারও প্রায় সপ্তাহ কাল শ্রীরামরায়ের ভবনে অবস্থান করে সুমধুর কৃষ্ণকথায় দিনরাত্রি অতিবাহিত করলেন।মহাপ্রভু বললেন, রামানন্দ প্রায় দুই বৎসর হল,নীলাচলচন্দ্রের দর্শনানন্দ লাভে বঞ্চিত আছি,এখন বিদায় দাও,একবার নীলাচল অভিমুখে করি,আর তুমিই বা নীলাচলে কখন যাবে?*
🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১২০. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda120.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৮. শ্রীমন্মহাপ্রভুর বিদ‍্যানগর হতে বিদায় 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda118.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১৮. শ্রীমন্মহাপ্রভুর বিদ‍্যানগর হতে বিদায় 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda118.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১১৭. শ্রীমন্মহাপ্রভুর বিদ‍্যানগর হতে বিদায় 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda117.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৮)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
*মহাপ্রভুর বিদ‍্যানগর হতে বিদায়*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*শ্রীরামানন্দরায়-মিলন শ্রীগৌরাঙ্গ লীলার এক অতি প্রধান ব‍্যাপার, এই কথাগুলি আগে বলা হয়েছে।যদিও  ভক্ত ও ভগবানের মিলন অবশ‍্যম্ভাবী সম্বন্ধ দেখতে পাওয়া যায়।শ্রীভগবদনুগ্রহই এর নিত‍্য কারণ, নৈমিত্তিক কারণ,--শ্রীল সার্ব্বভৌম ভট্টাচার্য্য। ১৪৩২ শকের বৈশাখ মাসে শ্রীশ্রীমহাপ্রভু দক্ষিণ পরিভ্রমণ করতে বাসনা প্রকাশ করেন।এই সংবাদ শুনে নীলাচলের ভক্তগণ দুঃখিত হলেন, বিশেষ করে বাসুদেব ভট্টাচার্য্য  মহাশয় মহাপ্রভুর দক্ষিণ যাত্রার সংবাদ পেয়ে শোক-আকুলের মতো হয়ে পড়লেন। কিন্তু ভগবানের ইচ্ছা স্বতন্ত্র। সার্বভৌম বুঝতে পারলেন মহাপ্রভু দক্ষিণ-তীর্থ-ভ্রমণের জন্য দৃঢ় সঙ্কল্প হয়েছেন,তাঁকে বাধা দেওয়া সম্ভবপর নয়। তখন সার্বভৌম তাঁর মনের একটা অভিলাষ জ্ঞাপন করলেন।প্রিয়জনকে প্রিয়বস্তু প্রদর্শন করার অভিলাষ মানব হৃদয়ের এক স্বাভাবিক বৃত্তি।শ্রীরামরায়ের কথা তাঁর মনে হ'ল।*
*🌳শ্রীরামরায় বিষয়কার্য‍্য-ব‍্যপদেশে (ছল-ছুতায়) বিদ‍্যানগর হতে উড়িষ্যার রাজ-দরবারে আগমন করতেন।তিনি রাজা প্রতাপরুদ্রের অমাত‍্য(মন্ত্রী) ও সুপন্ডিত।এই সময়ে রাজপন্ডিত সার্বভৌমমহাশয়ের সঙ্গে তাঁর আলাপ পরিচয় হয়। কিন্তু সার্বভৌম তখনও বৈষ্ণবতা জানেন না,বৈষ্ণবের ভজনসাধন বুঝেন না,বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা তাঁর তখনও অজ্ঞাত বা অজানা।তিনি রামরায়ের পান্ডিত‍্য ও বুদ্ধি প্রতিভায় যথেষ্ট আনন্দিত হতেন কিন্তু বৈষ্ণব ভাব ও বৈষ্ণব আচার দেখে উপহাস করতেন।দার্শনিক-আচার্য‍্য সার্বভৌম অকৈতব বা অকপট কৃষ্ণপ্রেমের ভাব-লহরী তখনও ধারণায় আনতে পারেননি। সুতরাং রামরায়ের ভাব,বেশ ও ভজনাদির উচ্চ তত্ত্ব তাঁর কাছে কেমন কেমন বোধ হত,তাই তিনি উপহাস করতেন। কিন্তু মহাপ্রভুর কৃপা-অনুগ্রহে তাঁর হৃদয়ে প্রেমভক্তির উদয় হওয়ায় তিনি রামরায়ের ভাব ও ভজন বুঝতে পারলেন, তখন তাঁর মনে হ'ল, শ্রীরামানন্দ রায় ভজনের উচ্চতম তত্ত্বের অধিকারী।গৌরহরির দক্ষিণ তীর্থ যাত্রার সময়ে শ্রীল সার্বভৌমের হৃদয়ে শ্রীরামরায়ের স্মৃতি জেগে উঠিল। তিনি বললেন, প্রভো!আপনার বিরহ সহ‍্য করা সহজ হবে না,এটি অপেক্ষা পুত্রশোকও সহনীয়।যদি নিতান্তই আমাদের এই আনন্দ মহামহোৎসব তুলে দিয়ে আপনি দক্ষিণ-ভ্রমণে যাত্রা করেন,তবে আমার একটি নিবেদন শুনতে হবে। আপনি গোদাবরী তটবর্তী বিদ‍্যানগর নিবাসী শ্রীরায় রামানন্দকে একবার দর্শন দিয়ে অনুগৃহীত বা অনুগ্রহ করবেন।তাঁর মতো রসিকপ্রেমিক  এবং প্রেমভজনের প্রকৃত অধিকারী, আমি আর কোথাও দেখিনি।তিনি আপনার সঙ্গলাভের উপযুক্ত।দয়া করে তাঁকে কৃপাদর্শন দান করবেন, তাঁকে বিষয়ী মনে করে উপেক্ষা করবেন না।আপনার শ্রীচরণে এটিই আমার নিবেদন।যথা শ্রীচৈতন‍্যচরিত মহাকাব‍্যের দ্বাদশ সর্গে=*
*"কথং মমাভূন্নহি পুত্রশোকঃ কথং মমাভূন্নহি দেহপাতঃ।*
*বিলোক‍্য যুষ্মৎপদপদ্মযুগ্মং সুঢ়ুং ন শক্তোহস্মি ভবদ্বিয়োগম্।।*
*যত ক্ব গন্তাসি তদা পথা নু কেন কথং পথক্লেশসহোহথভাবী।*
*যদ‍্যেব গন্তাসি তদা কৃপালো গোদাবরীতীরভুবং সমীয়াঃ।।*
*তত্রাস্তি কশ্চিৎ পরমো মহাত্মা শ্রীকৃষ্ণপাদাম্বুজমত্তভৃঙ্গঃ।*
*নোপাজিহীথা বিষয়ীতিরামানন্দং ভবানন্দতনুজরত্নম্।।"*
*🌻অর্থ‍্যাৎ প্রভো!আমার পুত্রশোক কেন না হল, আমার দেহপাত বা কেন না হল, আপনার পাদপদ্ম-দর্শন-বিরহ আমার পক্ষে একান্তই দুঃসহ হয়ে উঠেছে।আপনি কোন পথে যাবেন, কিভাবেই বা পথের কষ্ট সহ‍্য করবেন, যদি নিশ্চয়ই গমন করেন,তবে আমার নিবেদন এই, হে কৃপাসিন্ধো!গোদাবরী তীরভূমিনিবাসী শ্রীকৃষ্ণ পাদপদ্মের মত্তভৃঙ্গ ভবানন্দ রায়ের পুত্র মহাত্মা রামানন্দরায়কে দর্শন দিয়ে যাবেন,বিষয়ী মনে করে তাঁকে উপেক্ষা করবেন না।*
*🔴শ্রীচরিতকার শ্রীপাদ কৃষ্ণদাস এর তাৎপর্য‍্য-অনুবাদ করে লিখেছেন=*
*🌷 শুনিয়া সার্বভৌম হইল অত‍্যন্ত কাতর।*
*🌷চরণ ধরিয়া কহে বিষাদ উত্তর।।*
*🌷বহুজন্মের পূণ‍্যফলে পাইনু তোমাসঙ্গ।*
*🌷হেন সঙ্গ বিধি মোরে করিবেন ভঙ্গ।।*
*🌷শিরে বজ্র পড়ে যদি,পুত্র মরি যায়।*
*🌷তাহা নাহি গণি,বিচ্ছেদ সহন না হয়।।*
*🌷স্বতন্ত্র ঈশ্বর তুমি করিবে গমন*।
*🌷দিন কত রহ হেরি তোমার চরণ।।*
*🌻ভট্টাচায‍্যের এইরকম আর্তি শুনে মহাপ্রভু কয়েক দিনের জন্য যাত্রা স্থগিত রাখলেন,কিন্তু তাঁর সঙ্কল্প অবিচলিত রইল। তিনি আবার যাত্রা করার জন্য উদ‍্যত হলেন, সার্বভৌম এবার বাধা না দিয়ে গৌরহরির চরণে মনের একটা বাসনা জানালেন, যথা শ্রীচৈতন‍্যচরিতামৃতে=*
*🌷তবে সার্বভৌম কহে প্রভুর চরণে।*
*🌷অবশ‍্য পালিবে প্রভু মোর নিবেদন।।*
*🌷রামানন্দরায় আছে গোদাবরী তীরে।*
*🌷অধিকারী হয়েন তিহ বিদ‍্যানগরে।।*
*🌷শূদ্র বিষয়ী জ্ঞানে উপেক্ষা না করিবে।*
*🌷আমার বচনে তাঁরে অবশ‍্য মিলিবে।।*
*🌷তোমার সঙ্গের যোগ‍্য তিঁহো একজন।*
*🌷পৃথিবীতে রসিক ভক্ত নাহি তার সম।।*
*🌷পান্ডিত‍্য আর ভক্তিরস দুঁহের তিনি সীমা।*
*🌷সম্ভাষিলে জানিবে তুমি তাঁহার মহিমা।।*
*🌷অলৌকিক বাক‍্য চেষ্টা তার না বুঝিয়া।*
*🌷পরিহাস করিয়াছি তাঁরে বৈষ্ণব জানিয়া।।*
*🌷তোমার প্রসাদে এবে জানিনু তার তত্ত্ব।*
*🌷সম্ভাষিলে জানিবে তার যেমন মহত্ত্ব।।*
                *(সপ্তম পরিচ্ছেদ,মধ‍্যলীলা)*
*শ্রী সার্বভৌম ভট্টাচার্য্য মহাশয় যে আগে শ্রীরামরায়কে উপহাস করতেন,তা সম্ভবতঃ শ্রীপাদ কবিরাজ গোস্বামী শ্রীচৈতন‍্যচন্দ্রোদয় নাটক হতে গ্রহণ করেছেন।উক্ত নাটকে সার্বভৌম, রাজা প্রতাপরুদ্রের কাছে বলছেন=*
*🔵মহারাজ!শ্রীরামানন্দ সহজ বৈষ্ণব।আমরা তো ইনার মহিমা জানতাম না,তাই ইনি ইতিপূর্বে আমাদের উপহাসের পাত্র ছিলেন,এখন শ্রীভগবানের কৃপায় আমরা ইনার মহিমা জানতে পেরেছি। সহৃদয় সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য তাই স্পষ্টরূপে বলে দিলেন "রামরায়ের মতো রসিকভক্ত জগতে আর দ্বিতীয় নাই "।*
🙏🙏🙏🙏🙏🙏🪔🙏🙏🙏🙏🙏🙏
*"মহারাজ!সখলু সহজবৈষ্ণবো ভবতি।পূর্ব্বময়মম্মাকমুপহাসপাত্র মাসীৎ,সংপ্রতি ভগবদনুগ্রহে জাতে তন্মমিমজ্ঞতা নো জাতা।*
*🌻মহাপ্রভু শ্রীরামরায়কে দর্শন না করে এই কথার সাক্ষ‍্য প্রদান করেছেন,যথা শ্রীচরিতামৃতে=*
*🌷প্রভু কহে তুমি মহা ভাগবতোত্তম।*
*🌷তোমার দর্শনে সবার দ্রব হৈল মন।।*
*🌷অন‍্যের কি কথা আমি মায়াবাদী সন্ন‍্যাসী।*
*🌷আমিহ তোমার স্পর্শে কৃষ্ণপ্রেমে ভাসি।।*
*🌷এই জানি কঠিন মোর হৃদয় শোধিতে।*
*🌷সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে।।*
☆               ☆               ☆               ☆
*🌷প্রভু কহে আইলাম শুনি তোমার গুণ।*
*🌷কৃষ্ণ কথা শুনি শুদ্ধ করাইতে মন।।*
*🌷যৈছে শুনিল তৈছে দেখিল তোমার মহিমা।*
*🌷রাধাকৃষ্ণ-প্রেমরস-জ্ঞানে তুমি সীমা।।*
*🌲মহাপ্রভু ফিরে এসেই সার্বভৌম মহাশয়ের কাছে রামরায়ের মাহাত্ম্য কীর্তন করে বললেন "দক্ষিণপথে যে সকল বৈষ্ণব দেখলাম,তাঁদের মধ্যে এক রামানন্দ রায়ের নামই উল্লেখযোগ্য। তিনি অত‍্যন্ত আনন্দদান করেছেন। যথা শ্রীচরিতামৃতে ঃ----*
*🌹এক রামানন্দ রায় বহু সুখ দিল।*
*🌹ভট্ট কহে "এই লাগি মিলিতে কহিল"।।*
*🌻এতদ্বারা ইহাই প্রতিপাদিত(প্রমাণ সাপেক্ষ) হচ্ছে যে শ্রীরামরায় সহ মহাপ্রভুর মিলনে শ্রীসার্বভৌমই ঘটক বা নিমিত্ত-কারণ এবং শ্রীরামানন্দ অসাধারণ মহাপুরুষ।*
🙌🙌🙌🙌🙌🙌🌷🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১১৯. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda119.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৮. শ্রীমদ্ গোপাল গুরুর পূর্ব্বজন্ম 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar68.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৬৭. শ্রীমদ্ গোপাল গুরু গোস্বামিকৃত হরিনাম মহামন্ত্রের সম্পূর্ণ ব্যাখ্যা 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar67.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীমদ্ গোপাল গুরুর পূর্ব্বজন্ম সম্বন্ধে, বৈষ্ণবাচাৰ্য্যগণ যাহা নির্ণয় করিয়াছেন, তাহাও বলা আবশ্যক; কারণ তাহাতে বুঝিতে পারা যাইবে; তিনি কত বড় সাধক ও কি বস্তু। ইহাই নিৰ্ণীত হইয়াছে যে, শ্রীগোপাল শুরু গোস্বামী শ্রীবৃন্দাবন লীলায় সুমুখীনাম্নী গোপিকা ছিলেন।

যথা- বৈষ্ণবাচার দর্পণে---------------------
কৃষ্ণব্যূহ অনিরুদ্ধ আছিল পূর্ব্বকালে ।
বক্রেশ্বর পণ্ডিত গোসাঁই জানিহ একালে।।
এইরূপে গোপাল গুরু তাঁর ব্যূহ হন।
সুমুখী গোপিকা ভাবে হন নিমগন ॥

ঐ যে ব্রজের সুমুখী গোপী, তিনি শ্রীরাধিকার প্রধানা অষ্টসখীর মধ্যে শ্রীললিতা দেবীর যূথ মধ্যে পরিগণিতা ছিলেন। যথা শ্রীললিতা দেবীর যূথ সম্বন্ধে, শ্রীবৈষ্ণবাচারদর্পণে—
রত্নপ্রভা রতিকলা সুভদ্রা চন্দ্ররেখিকা।
সুমুখী চ ধনিষ্ঠা চ কলহংসী কলাপিনী ॥

শ্রীগোপাল গুরু গোস্বামীর তিরোধানের পর নীলাচলের পাটবাড়ীতে তাঁহার প্রিয় শিষ্য শ্রীধ্যানচন্দ্র গোস্বামী প্রভু মোহাত্তাসনে আসীন হন। ইনি একজন শক্তিধর ভক্ত বৈষ্ণব মোহান্ত ছিলেন এবং বহুশাস্ত্রবিশারদ পণ্ডিত ছিলেন। বৈষ্ণবধৰ্ম্ম-সংক্রান্ত "অনেক নিগূঢ় গুহ্য তত্ত্ব প্রভু শ্রীধ্যানচন্দ্ৰ গোস্বামী বৈষ্ণবজগতে প্রচার করিয়া গিয়াছেন। এবং তদ্বারা ব্রজলীলার অনেক রহস্য উদঘাটিত করিয়া” সাধকগণের পরম হিতসাধন করিয়াছেন। প্রভু শ্রীপাদ ধ্যানচন্দ্র গোস্বামীর শিষ্য প্রশিষ্য-ক্রমে অদ্যাবধি ঐ নীলাচলের আশ্রমের গাদি অধিকৃত হইয়া আসিতেছে শ্রীমন্মহাপ্রভু হইতে বর্তমান কাল পর্যন্ত ঐ আশ্রমের মোহান্তাসনে উপবিষ্ট হইয়া যাহারা মঠস্বামী হইয়া আসিয়াছেন, তাঁহাদের নাম ও পৰ্য্যায় দেওয়া যাইতেছে।
এই লিংকে ক্লিক করুন 👇
এই পর্যায়ের শেষোক্ত মোহান্ত গোস্বামী এক্ষণ পর্য্যন্ত মোহাত্তাসনে আসীন আছেন। এই মঠের মোহাত্তগণ সদা সৰ্ব্বদা ঐ মঠেই অবস্থিতি করিয়া থাকেন। স্থানান্তরে ভ্রমণ এক প্রকার তাঁহাদের রীতি নাই। কিন্তু দীক্ষার্থী ব্যক্তিগণকে ঐ মঠেই দীক্ষা প্রদান করিয়া থাকেন। অনেক উদাসীন বৈষ্ণব ঐ মঠে দীক্ষা গ্রহণ করিয়া সেই খানেই বাস করেন। এবং গৃহী ভক্তও দীক্ষা-মানসে সেখানে উপস্থিত হইলে মোহাত্তগণ তাহাদের দীক্ষা দান দ্বারা শিষ্য করিয়া থাকেন।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
👏 ক্রমাগত 👉 ৬৯. মহাপ্রভুর শ্রীপাট "শ্রীশ্রীগম্ভীরা" 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar69.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


অর্চ্চন ও ভজন 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bhajan.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
অর্চ্চন ও ভজন : সম্ভ্রমজ্ঞানের সহিত বিবিধ উপাচারে শ্রীভগবদ্-বিগ্রহের সেবার নাম ‘অর্চ্চন'। কনিষ্ঠাধিকারে অর্চ্চনের বিধান আছে। উচ্চাধিকারেই ভজন সম্ভব। ভজনে অচিদ্ বিচাররূপ জড় উপচারের ও জড়ভোগ্য ভাবের স্পর্শ নাই। ভজনে স্থূল ও সূক্ষ্ম উপাধিদ্বয় হইতে মুক্ত, স্বরূপসিদ্ধ জীবাত্মা অধোক্ষজ শ্রীভগবানের সাক্ষাৎ সেবা সম্বন্ধে অবস্থিত। ভজনানন্দী ভাগবতগণ সাধারণতঃ শ্রীনাম-সেবাপরায়ণ। 

কনিষ্ঠাধিকারে অর্চ্চন—স্থূল-সূক্ষ্ম উপাধিদ্বয়ের অর্থাৎ দেহ ও মনের সম্বন্ধ বিজড়িত। সেখানে প্রপঞ্চে আগত চিন্ময় শ্রীভগবদ্-বিগ্রহের (অর্চ্চা-মূর্ত্তি) সেবার সহিত বদ্ধজীবের বিকারি দেহ-মনের সম্বন্ধ বিদ্যমান।

অর্চ্চন নববিধা ভক্তির অঙ্গবিশেষ। অতএব অর্চ্চন ভজনাঙ্গ।

কৃষ্ণমন্ত্র হইতে হবে সংসার মোচন।
কৃষ্ণনাম হইতে পারে কৃষ্ণের চরণ৷৷

অর্চ্চনে নানা উপকরণ ও অনুষ্ঠানের বিধান থাকিলেও শ্রীভগবন্মন্ত্রেরই প্রাধান্য রহিয়াছে। মন্ত্রহীন অৰ্চ্চন হয় না। মন্ত্রে আবার উপাস্য শ্রীভগবানের নামই মুখ্যবস্তু। শ্রীনামের দ্বারা অর্চ্চার পূজা হয়, সুতরাং শ্রীভগবন্নাম কীর্ত্তন অর্চ্চনের মুখ্যাঙ্গ ও প্রাণ। কলিকালে কীৰ্ত্তনাখ্যা ভক্তির সহযোগ ব্যতীত অন্য কোন ভক্ত্যঙ্গের অনুষ্ঠান বিহিত নহে। সর্ব্বপ্রকার পূজাপেক্ষা শ্রীনাম সংকীৰ্ত্তনই শ্রেষ্ঠ। সেইজন্য ভজনানন্দী ব্যক্তিমাত্রেই শ্রীনাম-সেবাপরায়ণ।
🙏 দীক্ষা অর্চ্চন-বিধি 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


১১৭. শ্রীমন্মহাপ্রভুর বিদ‍্যানগর হতে বিদায় 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda117.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১৭. শ্রীমন্মহাপ্রভুর বিদ‍্যানগর হতে বিদায় 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda117.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১১৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda16.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৭)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
   *শ্রীমন্মহাপ্রভুর বিদ‍্যানগর হতে বিদায়*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*🙏শ্রীশ্রীমহাপ্রভু দশদিন পর্য‍্যন্ত শ্রীল রামরায়ের সদনে অবস্থান করলেন।রামরায় দিনের বেলায় বিষয় কার্য‍্য করতেন,সন্ধ‍্যার পর শ্রীগৌরাঙ্গের শ্রীচরণতলে উপস্থিত হতেন, ব্রজরস-লীলা-কথার সুধাতরঙ্গে প্রহরের পর প্রহর অতিবাহিত হ'ত, বাইরের জগত ভুলে উভয়ে সেই কৃষ্ণ-কথার আনন্দে মগ্ন থাকতেন।দশম দিন সন্ধ‍্যার পরে যথাসময়ে রামরায় এসে মহাপ্রভুর শ্রীচরণপ্রান্তে উপস্থিত হলেন।গৌরহরি বললেন, "রামানন্দ"!আমি সন্ন‍্যাসী, দীর্ঘকাল কোন গৃহস্থের আলয়ে সন্ন‍্যাসীর থাকতে নেই, তোমার অনুরোধ-আগ্রহ এড়াতে না পেরে দশদিন তোমার এখানে থাকলাম। কিন্তু আর আমি থাকতে পারব না।আমি আগামী সকালে অন‍্য জায়গায় যাব। কয়েকদিন তোমার মুখে কৃষ্ণকথা শুনে পরম আনন্দে ছিলাম। তোমাকে ছেড়ে যাব মনে করে বড় কষ্ট হচ্ছে।কি করব, আর থাকতে পারি না।আমার মনে হচ্ছে, আমি চলে গেলে তোমারও কম মনোকষ্ট হবে না।আমি বুঝতে পেরেছি তোমার ধনে-জনে মন নাই,তা আমি জানি।আমি যে উদ্দেশ্য উদাসী ; সেই উদ্দেশ্যই তোমারও জীবনের লক্ষ্য। এখানে বিষয়ের মধ্যে তোমার আর থাকবার প্রয়োজন নেই। তুমি অচিরেই বিষয় ত‍্যাগ করে নীলাচলে চলে যেও।আমি আরও দিনকয়েক তীর্থস্থান পর্যটন করে খুব তাড়াতাড়ি নীলাচলে পৌঁছব।নীলাচলে দুইজনে একত্র থাকব,আর মধুময় কৃষ্ণকথায় পরমসুখে সময় কাটাবো। যথা শ্রীচরিতামৃতে=*
*🌹বিষয় ছাড়িয়া তুমি যাহ নীলাচলে।*
*🌹আমি তীর্থ করি তাহা আসিব অল্পকালে।।*
*🌹দুইজনে নীলাচলে রহিব এক সঙ্গে।*
*🌹সুখে কাল গোঙাইব কৃষ্ণ-কথা-রঙ্গে।।*
*🌻রসময় বৈষ্ণব ভজনে কৃষ্ণকথা প্রকৃতই সুখ-সুধা।নীলাচলে অনবছিন্ন (অবিরাম বা একটানা)অষ্টাদশ বৎসরকাল পর্য‍্যন্ত ইঁনারা কৃষ্ণকথার সুখ-সুধা-রস-তরঙ্গে যে ভাবে যাপন করেছেন,শ্রীচরিতামৃতে অন্ত‍্যলীলায় তার বিবরণ সূত্রাকারে লিখিত হয়েছে।মহাপ্রভু শক্তি দিলে এবং এই ভজনবিহীন অধমজনের সুখ-সৌভাগ‍্য উদিত হলে "গম্ভীরায় শ্রীগৌরাঙ্গ" সন্দর্ভে তার সম্বন্ধে সামান্য লিখে আত্মতৃপ্তির প্রয়াস পাওয়া যাবে।*
*যাইহোক,মহাপ্রভু উক্ত কথা বলে রামরায়কে আলিঙ্গন করলেন।গৌরহরির বিরহ-চিন্তায় রামরায় ম্রিয়মাণ (কাতর বা মরণাপন্ন) হলেন, তাঁর ঢল ঢল নয়ন জলে ভরে গেল, ধৈর্য‍্যের বাঁধ ভেঙ্গে বর্ষার জলের মতো নয়নধারা বহিতে লাগল।মহাপ্রভু বললেন, "রামানন্দ"! বিহ্বল(আত্মহারা) হচ্ছ কেন?তোমাতে আমাতে বিরহ অসম্ভব। তুমি যত তাড়াতাড়ি সম্ভব নীলাচলে চলে যেও।এখন ঘরে যাও,গৌরহরির আজ্ঞায় রামরায় অশ্রুপূর্ণ নয়নে বিদায় প্রণাম করে মন্দিরের বাহির হলেন।পরম দয়াল গৌরহরি শয়ন করলেন।রাত্রি অবসান হতে না হতেই মহাপ্রভু গাত্রত্থান(শয‍্যা ত‍্যাগ) করলেন, বিদ‍্যানগরের গ্রাম‍্যদেবতা হনুমানজীকে দর্শন করে ভক্ত-অবতার ভক্তিপ্রদর্শক মহাপ্রভু তাঁকে নমস্কার করে অন‍্য জায়গায় যাত্রা করলেন।*
*😭এদিকে প্রাণারাম হৃদয়-দেবতা প্রেমানন্দঘনবিগ্রহ শ্রীগৌরসুন্দরের শ্রীচরণ-কমল না দেখতে পেয়ে রামরায় দুর্ব্বহ (বহন করা কঠিন ) বিরহতাপে আত্মহারা হয়ে পড়লেন।প্রতিদিন তাঁকে বিষয়াদি দেখতে হত, কিন্তু  এখন এমনই হয়েছে যে,শ্রীগৌরাঙ্গ তাঁর একমাত্র ধ‍্যানের বিষয় হলেন।রামরায় বিষয়চিন্তা ছেড়ে দিনরাত্রি শ্রীমহাপ্রভুর রূপচিন্তা করতে লাগলেন।রামরায় মহাপ্রভুর একান্ত অন্তরঙ্গ, তাঁর এইরকম দশা উপস্থিত হবে, তাতে আর বিচিত্রতা কি? বিদ‍্যানগরবাসী অপরাপর সম্প্রদায়ের লোকেরাও মহাপ্রভুকে দর্শন করে নিজ ধর্মমত ছেড়ে তাঁর শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছিলেন।তাঁকে না দেখতে পেয়ে তাঁরাও বিরহে আত্মহারা হয়ে পড়লেন।মহাপ্রভুর প্রয়াণ(প্রস্থান)-সংবাদে সমগ্র বিদ‍্যানগর শোক-বিষাদের অবসাদ ছায়ায় সহসা যেন মলিন হয়ে  পড়ল। কিন্তু মহাপ্রভুর প্রেমমূর্তি প্রত‍্যেক হৃদয়ে প্রগাঢ় ধ‍্যানে গাঢ়তররূপে অঙ্কিত হলেন।যদিও বিদ‍্যানগরবাসীরা বাইরে শ্রীগৌরাঙ্গের ভুবনমোহন মধুরমূর্তি দেখতে পেলেন না, কিন্তু তাঁদের প্রত‍্যেকর হৃদয়েই সেই আনন্দঘন সর্বচিত্তাকর্ষক শ্রীগৌরাঙ্গের শ্রীমূর্তি দৃঢ়রূপে প্রতিষ্ঠিত হলেন।বিদ‍্যানগরবাসীরা পঞ্চম পুরুষার্থদাতা প্রেমের ঠাকুর শ্রীগৌরাঙ্গের চরণধূলি লাভ করে কৃতার্থ হলেন। শ্রীরামানন্দ মিলন লীলা শ্রীগৌরাঙ্গলীলাতরঙ্গসমূহের এক অতি বড় প্রধান তরঙ্গ।এই মিলনেই প্রেম-রস-তত্ত্বের মহামিলন প্রকটিত হয়েছে,অতি নিগূঢ়তম ব্রজরহস‍্যের মহারহস‍্য এই লীলাতে এ জগতের ভক্তসমাজের ভক্তিময় অনুভবের যৎকিঞ্চিৎ বিষয়ীভূত হয়েছে।প্রেমতত্ত্ব,রসতত্ত্ব,রাধাতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব ও শ্রীগোরাঙ্গতত্ত্ব এই মিলন-লীলায় ভক্তসমাজে শিক্ষা-সূত্রবৎ প্রকটিত হয়েছে। শ্রীপাদ কবিরাজ গোস্বামী এই লীলার যে ফলশ্রুতি লিখেছেন,তা এখানে অবশ‍্য উল্লেখযোগ্য, যথা=*
*🌷সহজে চৈতন‍্যচরিত ঘনদুগ্ধপুর।*
*🌷রামানন্দ চরিত্র তাহা খন্ড-প্রচুর।।*
*🌷রাধাকৃষ্ণ লীলা তাতে কর্পূর মিলন।*
*🌷ভাগ‍্যবান যেবা সেই করে আস্বাদন।।*
*🌷যেই ইহা একবার পিয়ে কর্ণদ্বারে।*
*🌷তার কর্ণ লোভে ইহা ছাড়তে না পারে।।*
*🌷সর্বতত্ত্ব জ্ঞান হয় ইহার শ্রবণে।*
*🌷প্রেমভক্তি হয় রাধাকৃষ্ণের চরণে।।*
*🌻শ্রীপাদ কবিরাজ গোস্বামীমহোদয় লিখেছেন, তিনি শ্রীপাদ স্বরূপ দামোদরের কড়চা গ্রন্থ অনুসারে এই লীলা লিপিবদ্ধ করেছেন।আমাদের দুর্ভাগ‍্য,মূলগ্রন্থ-দর্শন আমাদের ভাগ‍্যে হল না।কিন্তু পরম কারুণিক শ্রীপাদ কবিরাজ আমাদের জন্য যা মূলগ্রন্থ হতে সংগৃহীত করেছেন,তাইই আমাদের পক্ষে অতি যথেষ্ট বলতে হবে।*
*🪷🪷🪷🪷🪷🪷🪔🪷🪷🪷🪷🪷🪷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১১৮. শ্রীমন্মহাপ্রভুর বিদ‍্যানগর হতে বিদায় 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda118.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda16.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda16.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১১৫. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda115.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৬)শ্রীরায় রামানন্দ, বিশাখা*
*🪷🪷🪷শ্রীগৌরাঙ্গতত্ত্ব🪷🪷🪷*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শ্রীশ্রীমহাপ্রভু শ্রীরামরায় মহা অনুভবকে অনন‍্যদৃষ্ট  ও অশ্রুতপূর্ব (আগে কখনো শোনা যায়নি এমন) শ্রীমূর্তি দেখিয়ে বললেন=*
*🌹তোমার ঠাঁই আমার কিছু গুপ্ত নাহি কর্ম।*
*🌹লুকাইলে, প্রেমবলে জান সর্বমর্ম।।*
*🌹গুপ্ত রাখিও কথা,না করিহ প্রকাশ।*
*🌹আমার বাতুল চেষ্টা,লোকে উপহাস।।*
*🌹আমি এক বাউল,তুমি দ্বিতীয় বাতুল।*
*🌹অতএব আমায় তোমায় হই সমতুল।।*
*🌻মহাপ্রভু বিনয়ের খনি,ও ভক্তানুগ্রাহী।শ্রীরামরায় সাক্ষাৎ বিশাখা সখী।দ্বাপর লীলায় যে মিলন অভিব‍্যক্ত(প্রকাশিত)হয় নাই,কলিতে তিনি সেই মিলন লীলার চমৎকার-স্বরূপ প্রদর্শন (ভালোভাবে সাক্ষাৎ দর্শন) করলেন।প্রিয় নর্ম্মসখীর কাছে শ্রীযুগলকিশোরের প্রেমলীলা সম্বন্ধে গোপ‍্য কি আছে।আর গোপন করলেই বা সে কথা গুপ্ত থাকবে কেন? গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন=*
*"নাহং প্রকাশঃ সর্ব্বস‍্য যোগমায়াসমাবৃতঃ।"*
*🍀আমি যোগমায়া সমাবৃত (সম্পূর্ণ ভাবে আবৃত বা ঢাকা ), সুতরাং সকলে আমার প্রকাশ জানতে পারে না। শ্রীচরিতামৃতকার লিখেছেন=*
*🌷অসুর স্বভাবে কৃষ্ণে কভু নাহি চিনে।*
*🌷লুকাইতে নারে কৃষ্ণ ভক্তগণ স্থানে।।*
*🌷আপনাকে লুকাইতে নানা যত্ন করে।*
*🌷তথাপি তাঁহার ভক্ত জানয়ে তাঁহারে।।*
*🌻শ্রীযামুনাচার্য‍্য একটি স্তোত্রে লিখেছেন=*
*"উল্লিঙ্ঘিতত্রিবিধসীমসমাতাশায়ি-,*
*সম্ভাবনং তব পরিব্রঢ়িম স্বভাবম্।*
*মায়াবলেন ভবতাপি নিগুহ‍্যমানং,*
*পশ‍্যন্তি কেচিদনিশং ত্বদনন‍্যভাবাঃ।।"*
*🌹অর্থ‍্যাৎ হে ভগবন্! তোমার প্রভুত্ব স্বভাব ত্রিভুবনের সীমাতীত।ইহা লুকিয়ে রাখা সহজ কথা নয়। কিন্তু যোগমায়াবলে তুমি তোমার নিজ ঐশ্বর্য‍্যপ্রভাব লুকিয়ে রাখলেও তোমার অনন‍্যশরণ একান্ত ভক্তগণ তোমাকে জানতে পারেন।*
*🔴তাৎপর্য‍্য এই যে,রূপ-গ্রহণ-যোগ‍্যা দর্শনেন্দ্রিয়ের পক্ষে রূপ-গ্রহণ যেমন স্বাভাবিক, কিন্তু প্রয়াসসাধ‍্য ব‍্যাপার নয়, ভক্তগণের ভক্তিচক্ষুর কাছেও ভগবান তাদৃশ (সেইরূপ)দৃশ‍্যমান হন। তাই মহাপ্রভু বললেন=*
*🌷লুকাইলে প্রেমবলে জান সর্ব মর্ম।*
*🌳ফলে শ্রীরামরায়ই তাঁর প্রকৃত স্বরূপ জানবার উপযুক্ত পাত্র। স্বাভাবিক নিয়মেই তিনি এই রসরাজ-মহাভাব-একীভূত-শ্রীমূর্তি দর্শনযোগ‍্য।*
*🔴রসিকভক্ত শ্রীল রামরায়ের যোগ‍্যতা এবং শ্রীভগবানের অনুগ্রহ--, এই উভয়ই এই অভিনব শ্রীমূর্তি প্রাকট‍্যের সম্ভবপর হেতু।চিরসুন্দর জগৎসুন্দর দয়াময় মহাপ্রভু রামরায়কে সাবধান করে বললেন "রামরায়!তুমি আমার পরম ভক্ত, আমার এই রূপ আর কখনও কেউ দেখেনি, কেবল তোমায় দেখালাম।দেখিয়েই বা গোপনে রাখব কিভাবে? তোমার কাছে আমার গোপনই বা কি? গোপন রাখলেই বা গুপ্ত থাকবে কেন?তুমি প্রেমবলে সকলই জানতে পারো। আমি শ্রীগৌরাঙ্গরূপে জগতে প্রকটিত হয়েছি।ভক্তগণ আমার এই রূপ দর্শন করছে। কিন্তু এই শ্রীগৌরাঙ্গরূপে যে অতি নিগূঢ় রসরহস‍্যময় রসরাজমহাভাব-মিলিত এবং ভক্তসাধারণের দশানেন্দ্রিয়ের অনধিগম‍্য(যা বুঝা যায় না বা জানা যায় না)স্বরূপ-তত্ত্ব বিদ‍্যমান, তা কেবল তোমাকেই দেখালাম।এটি আমার বাতুলতা বিশেষ।তুমিও যেমন অকপট কৃষ্ণপ্রেমে বাউল,আমিও সেইরকম শ্রীরাধাপ্রেম-মাধুর্য‍্যাদি আস্বাদনের জন্য বাউল হয়েছি।তোমাকে যে রূপ দেখালাম,এটি সেই বাতুলতারই কাজমাত্র।নচেৎ এমন মিলন কি কখনও সহজে হয়?তুমি যে মিলন দেখলে এটি অলৌকিক, অদ্ভুত  ও অনন‍্যদৃষ্ট।(অনন‍্যদৃষ্ট বলতে বলা হয়েছে যে,একমাত্র আমার চিন্তন করে,আমা ছাড়া আন কিছু বুঝে না,তাহাই অনন‍্যদৃষ্ট)। কিন্তু সাবধান!যা দেখলে, এটি কাউকেও বলিও না।এটি শুনলে জগতের বুদ্ধমানেরাই বা কি মনে করবে?যে রূপ সাধারণের অশ্রুত(যা পূর্বে শোনা যাইনি বা শোনা হয়নি),অদৃষ্ট (যা কোনদিন কেউ দেখেনি),অননুভূত (অনুভব করা যাইনি), তা সাধারণের গ্রাহ‍্য হবে না, গ্রাহ‍্য(গ্রহণযোগ‍্য বা স্বীকার্য‍্য) হবারও বিষয়ও নয়।বিশেষকরে এই রহস‍্য অতীব নিগূঢ়,এটি প্রকাশ করিও না।*
*🔷আগেই তো বলেছি, শ্রীভগবান তাঁর লীলারহস‍্য লুকাবার যতই কেন চেষ্টা করুন না, কিন্তু ভক্তের ভক্তি চক্ষুর সমক্ষে, ভক্তের ভক্তিময় স্বচ্ছ মনের সামনে সেই রূপ ও সেই ভাব প্রকটিত হয়ে পড়ে।এটি তাঁরই ভক্ত অনুগ্রহের অচিন্ত‍্য মহিমা।এই অতি নিগূঢ় রহস‍্যময় স্বরূপ-প্রদর্শনরূপ অলৌকিক ব‍্যাপার অচিরেই ভক্তগণের সব জানা হয়ে গেল।গোদাবরীর পূণ‍্যতটে শ্রীগৌরাঙ্গসুন্দর শ্রীল রাম রায়ের কাছে তাঁর শ্রীরূপের যে রসময়-মহাভাবময় মূর্তি প্রকটিত করলেন,তাঁর ভক্তগণ তা শুনে স্তম্ভিত ও বিস্মিত হলেন,কেউ কেউ এই রূপের ধ‍্যানে বিভোর হয়ে পড়লেন।পরবর্তী লীলালেখকগণ এই ধ‍্যেয় রূপের আভাস প্রদান করতে ক্ষান্ত হলেন না। সুতরাং ভক্তগণের আনন্দ বৃদ্ধিরূপ অনুগ্রহ প্রকাশের জন্য তিনি যে নিগূঢ় রহস‍্যময় তনু অতি সংগোপনে প্রকটিত করলেন,ভক্তগণ সামনে সে সংবাদ গুপ্ত রইল না।এইরূপে শ্রীরামানন্দ রায় মিলন ব‍্যাপারে শ্রীগৌরাঙ্গের এক অতি নিগূঢ় স্বরূপতত্ত্ব জগতে প্রকাশিত হয়।*
*🙏🙏শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব এখানেই রইল, পরবর্তী পর্ব শ্রীগৌরাঙ্গের বিদায়, অর্থ‍্যাৎ শ্রীরামরায়ের নিকট হতে বিদায়।🙏*
*🙌জয় জয় শ্রীগৌররূপ শ্রীশ্রীরাধাগোবিন্দের জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১১৭. শ্রীমন্মহাপ্রভুর বিদ‍্যানগর হতে বিদায় 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda117.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭৩. রামচন্দ্র কবিরাজ ও গুরুভক্তি 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori73.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৩)বৈষ্ণব জগতের মাধুকরী*
*শ্রীরামচন্দ কবিরাজ ও গুরুভক্তি*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*💧ভক্তি দেবীর কৃপায় রামচন্দ্রের মানস সরোবরে তখন গুরুরূপী তামরস(পদ্মফুল) প্রস্ফুটিত হয়ে চারিদিকে আলোকিত করেছে আর তাতে রত্নমালারূপী ভ্রমরা গুণগুণ করে সেই বিকশিত পদ্মপুষ্প হতে মধু আহোরণ করছে।ভাবে দুইজনেই বিভোর। কোথায় গেল দেহের ক্ষুধা, মনের খোরাক পেয়ে দুইজনেই লীলারাজ‍্যে ভাসমান এবং তাঁরা মনে করতে লাগলেন যে এই মঙ্গল রাত্রি যেন তার যবনিকাপাত (নাটকের শেষে যেমন পর্দা টেনে বিরাম ঘোষণা করা হয়, এই ক্ষেত্রে বলা হয়েছে যেন রাত্রি অবসান না হয় )না করে, কারণ তাহলে তাঁরা আরও শ্রীগুরু প্রসঙ্গে সময় কাটাতে পারবেন। (একেই বলে সুযোগ‍্যা পত্নী)।অবশেষে প্রত‍্যুষকাল এসে উপস্থিত হল এবং রামচন্দ্রের তখন যেন সেই ঘোর কেটে গেল এবং তিনি আশ্রমে যাবার জন্য চঞ্চল হয়ে উঠলেন। ভোর রাত্রের সেই অন্ধকারে রত্নমালা দেবীর নিকট হতে বিদায় নিয়ে তাড়াতাড়ি আশ্রমের দিকে চলতে লাগলেন।*
*🌺কিছুদূর অগ্রসর হয়ে হঠাৎ তাঁর মনে হল যে গুরু আজ্ঞা তো পালন করা হয়নি, কারণ শ্রীগুরুদেব বলেছিলেন পত্নী সম্ভাষণ করতে, তিনি তো পত্নীর দেহ পর্য‍্যন্ত স্পর্শ করেননি। সুতরাং গুরু আজ্ঞা পালনের জন্য ছুটলেন আবার নিজের গৃহ অভিমুখে।রত্নমালা দেবী তখন স্বামীর বিচ্ছেদে মর্মপীড়ায় পীড়িতা কিন্তু মনের দুঃখ মনে রেখে বুকভরা বেদনা নিয়ে অবসন্ন মনে ঘরে বসে আছেন। হঠাৎ সেই সময়ে রামচন্দ্রের কন্ঠস্বর পেয়ে তিনি অবাক হয়ে গেলেন।রামচন্দ্র এসেই পত্নীকে বক্ষে ধারণ করে আলিঙ্গন করলেন এবং সেই নিবিড় আলিঙ্গন কালে রত্নমালাদেবীর সিঁথির সিন্দুর কিছুটা তাঁর ললাটে, অজ্ঞাতভাবে লেগে যায়।আলিঙ্গন মুক্ত হয়েই রামচন্দ্র ছুটলেন      উর্দ্ধশ্বাসে পুনরায় যাজিগ্রামের দিকে এবং অবশেষে ভোরের আগেই এসে আশ্রমে উপস্থিত হলেন।*
*🔷নরোত্তম ঠাকুর মাঝে মাঝে যাজিগ্রামে আচার্য‍্য প্রভুর কাছে আসিতেন এবং সেইদিন সেই সময় নরোত্তম ঠাকুর সম্মার্জনী (ঝাড়ু) নিয়ে আশ্রম সংস্কার বা পরিস্কার করছিলেন।ভাবলে অবাক লাগে যে রাজনন্দন নরোত্তমের মনে কোন দ্বিধা বা বিকার নেই যে আশ্রম ঝাড়ু দিলে তাঁর মর্য‍্যাদা হানি হবে।যাইহোক, রামচন্দ্র তখন তাঁর কাছে এসে তাঁর আগমন বার্তা নিবেদন করলেন।নরোত্তম ঠাকুর তখন তাঁর মুখের দিকে তাকিয়ে সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন যে--, রাত্রে তুমি কোথায় ছিলে?ললাটে সিন্দুর কেন?রামচন্দ্র তখন সহজ সরল ভাবে নির্বিকার চিত্তে উত্তর দিলেন যে শ্রীগুরু আজ্ঞা পালনের জন্য পত্নী সম্ভাষণে গিয়েছিলাম তাই বোধহয় পত্নী সম্ভাষণ কালে তাঁর স্ত্রীর কপালের সিন্দুর আমার ললাটে কিছুটা লেগে গিয়েছে।*
*🍀নরোত্তম ঠাকুর রামচন্দ্রকে চিনলেও তিনি কল্পনাও করতে পারেননি যে রামচন্দ্র কিভাবে রাত্রি যাপন করে এসেছেন তাঁর স্ত্রীর সঙ্গে।তাই তিনি ক্রুদ্ধ হয়ে বললেন--, ধিক্ ধিক্ রামচন্দ্র,তোমার লজ্জা নাই,যে তুমি পত্নীর সঙ্গে রাত্রিবাস করে সেই অপবিত্র দেহ নিয়ে আশ্রমে এসেছ সেবার কাজ করতে?কপালের সিন্দুরটুকুও মুছে আসতে পারোনি*।
*🌳এইরকম ভর্ৎসনা করে নরোত্তম ঠাকুর তাঁর হাতের ঝাড়ু দিয়ে রামচন্দ্রের পিঠে সজোরে আঘাত করলেন এবং তার ফলে ঝাটার আঘাতের দাগগুলি সব রামচন্দ্রের গৌরবর্ণ পিঠের উপর লাল হয়ে ফুলে উঠিল।এতক্ষণে রামচন্দ্রের যেন চেতনা ফিরে আসিল এবং আত্মগ্লানিতে তিনি নিজেকে ধিক্কার দিতে লাগলেন। (রবি ঠাকুরের ভাষায়  "বিচার হয়ে গেল অপরাধী জানল না কিবা তার দোষ"।)যাইহোক, রামচন্দ্র তখন নীরবে অশ্রু পাত করতে করতে ভাবতে লাগলেন যে তিনি তো আশ্রমবাসী বৈষ্ণব সন্তান,তাঁর পক্ষে প্রকৃতির সংস্পর্শে যাওয়া তো উচিৎ হয়নি। সুতরাং এইরকম শাস্তি তাঁর প্রাপ‍্যই ছিল অথচ তিনি তো স্বেচ্ছায় কিছু করেননি, যে করেছেন তা গুরু আজ্ঞা পালনের জন্য।গুরুদেবের এ কি পরীক্ষা!এই ভাবে অনুতাপানলে দগ্ধ হয়ে অশ্রু পাত করতে করতে স্নান করে দেহকে শুদ্ধ করে বিষণ্ণ মনে আশ্রমের সেবাকার্য‍্যে নিজেকে যুক্ত করলেন।*
*🌲নরোত্তম ঠাকুর থাকতেন খেতুরীতে কিন্তু তিনি যখনই যাজিগ্রামে আচার্য‍্য প্রভুর আশ্রমে আসতেন তখন যতটা সম্ভব সেবার কাজ তিনিই করতেন।আচার্য‍্য প্রভুর স্নানের আগে রামচন্দ্র তাঁর শ্রীঅঙ্গে নিত‍্য তৈলসেবা করে দিতেন কিন্তু নরোত্তম ঠাকুর যখন থাকতেন সেই সেবার কাজ তিনি নিজেই করতেন।অবশেষে সেইদিন মধ‍্যাহ্ন স্নানের আগে নরোত্তম ঠাকুর আচার্য‍্য প্রভুর শ্রীঅঙ্গে তৈলসেবার কালে দেখলেন যে আচার্য‍্য প্রভুর পিঠে ঝাটার আঘাতের দাগ স্পষ্ট ভাবে ফুটে আছে। অর্থ‍্যাৎ সকালবেলা তিনি যে রামচন্দ্রের পিঠে সজোরে ঝাড়ুর আঘাত করেছিলেন তা শিষ‍্যগতপ্রাণ আচার্য‍্য ঠাকুরের শ্রীঅঙ্গে বেজেছে।*
*🔴রামচন্দ্রের নিজস্ব কোন সত্ত্বা নেই আগেই বলা হয়েছে,সবই শ্রীগুরুদেবের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিল এবং অপ্রাকৃত রাজ‍্যের সেই সম্পর্ক বাস্তবতার দ্বারা প্রমাণ করে দিল যে সেই সম্পর্কের নিবিড়তা এবং গভীরতা কতদূর।নরোত্তম ঠাকুর ঝাটার আঘাত করলেন রামচন্দ্রের পিঠে আর তারফলে তা সমানভাবে আঘাত করল তাঁর শ্রীগুরুদেবের শ্রীঅঙ্গের পিঠে।তখন নরো‍ত্তম ঠাকুর অনুতাপানলে দগ্ধ হয়ে নীরবে অশ্রুপাত করতে লাগলেন এবং রামচন্দ্র মহিমা উপলব্ধি করতে পারলেন।এর পর নরোত্তম ঠাকুর তাঁর হাত পুড়িয়ে এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে মনস্থ করেছিলেন এবং তার ফলে আচার্য‍্য প্রভু বলেছিলেন সে প্রসঙ্গ আপনারা সপার্ষদ শ্রীগৌরাঙ্গ গ্রন্থে নরোত্তম ঠাকুরের জীবনীতে পাবেন।*
*🌻এইভাবে ভজনসাধন জগতে অসাধ‍্য সাধন করে এবং শ্রীগুরুদেবের প্রতি শিষ‍্যের আনুগত‍্যের রীতি কি হওয়া উচিৎ এবং শ্রীগুরুদেবের কৃপা আশীর্বাদ বর্ষিত হলে প্রকৃত শিষ্য যে কি সব সুমহান কাজ করতে পারেন তা প্রকট করে রামচন্দ্র কবিরাজ তাঁর জীবনে দেখিয়ে গেছেন। শিষ‍্য মহিমা জনসমাজকে দেখাবার জন্য "রজ্জুতে সর্প দেখা, নিজ পিঠে ঝাড়ুর আঘাত প্রকট করা " ইত‍্যাদি সব ঘটনাই শ্রীনিবাস আচার্য‍্য প্রভু কর্তৃক ইচ্ছাকৃত ভাবে সৃষ্টি করে রামচন্দ্র মহিমা প্রকাশ করে গিয়েছেন।রামচন্দ্র কবিরাজে এইরকম বহু ঘটনা পাওয়া যায়,এখানে দুই-একটি পরিচয় দেওয়া হল। ধন‍্য রামচন্দ্র তুমি ধন‍্য, বৈষ্ণব জগতে তুমি চিরকাল প্রাতঃ সূর্য‍্যের মতো মানুষের মনের অন্ধকার দূর করে আলোর সন্ধান দিয়েছ এবং চাঁদের আলোর মতো স্নিগ্ধ কিরণ দ্বারা তা চিরকাল উপভোগ‍্য করে রেখেছ🙏🙏🙏।*
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
*কর্ম্মফল জীবগণ,ভোগ করে অনুক্ষণ,*
   *ইহা হ'তে অব‍্যাহতি না পায় কখন।*
*শুভ কর্ম কর যদি,পাপ মুক্ত হবে হৃদি,*
    *সুনিশ্চিত শুভফল মিলিবে তখন।।*
*কংসরাজ মৃতদেহ,সমাপ্ত হইলে দাহ,*
   *করি হরি পিতৃমাতৃ বন্ধন মোচন*।
*তাঁদের চরণে পরে,নমিলেন ভক্তিভরে,*
  *প্রভুজ্ঞানে তারা নাহি দিল আলিঙ্গন।।*
🪷🦚🌸🌷🙏🪷🦚🌸🌷🙏🪷🌸🪔
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭৪. নরোত্তম দাস ঠাকুরের পরীক্ষা 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori74.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds