শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২২. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda122.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১২১. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramanamda121.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২২. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda122.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২২)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
    *পুনর্ম্মিলন ও নীলাচলে গমন*
     ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌹শ্রীকবিকর্ণপুরের মহাকাব‍্যেও ঐ কথার উল্লেখ আছে, যথা=*
*"অথ শুদ্ধমতি মহাশয়ো গুণবান্ সচ্চরিতন্তদা প্রভুং।*
*প্রদদর্শ সুখৌঘভূষিতঃ স ভবানন্দ ইতি প্রকীর্ত্তিতঃ।।*
*প্রভুরপ‍্যতিশুদ্ধমানসং ভুজযুগ্মেন দৃঢ়ং সমাশ্লিষৎ।*
*অরি পান্ডুসমোহসি ভাগ‍্যবানিতিবাচং মধুরং জগাদ চ*।।
*মৃদুর্মহাত্মা পরমপ্রিয়োহসৌ শান্তঃ সুহৃৎ সর্ব্বজনস‍্য শশ্বৎ।*
*চৈতন‍্যচন্দ্রাঙ্ঘ্রি রতশ্চবাণীনাথ স্তমেব প্রতিসেবমানঃ।।*
          *(১৩৩|১৩৪|১৩৬ শ্লোক)*
*🌺সুতরাং মহাকাব‍্য লেখা বিবরণ শ্রীচরিতামৃতের অবিদিত বা অজানা ছিল না। সম্ভবতঃ শ্রীপাদ স্বরূপের কড়চা-অবলম্বনেই শ্রীপাদ কবিরাজ গোস্বামীর উক্ত বিবরণ লিখিত হয়ে থাকবে। এবং শ্রীপাদ কবিরাজের লিখিত বিবরণই সব থেকে বেশী যুক্তিসঙ্গত ও ঠিক বলিয়া গৃহীত হচ্ছে।শ্রীরামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর প্রথম মিলনকাল সম্বন্ধেও এই মহাকাব‍্যের বিবরণ বিভিন্ন।এই গ্রন্থে লিখিত আছে মহাপ্রভু দক্ষিণ তীর্থ ভ্রমণ করে প্রত‍্যাবর্তন সময়ে রামানন্দের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন। কিন্তু শ্রীমুরারি গুপ্তের কড়চা শ্রীচরিতামৃতে লিখিত বিবরণেয়ই পোষক।*
*যাইহোক,পাঠকগণের মনে হতে পারে,তিনি সর্বপ্রথমেই সম্ভবতঃ মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করেছিলেন, কেননা তাঁর পক্ষে তাইই স্বাভাবিক। কিন্তু কার্য‍্যতঃ তিনি তা না করে প্রথমতঃ মহারাজ প্রতাপরুদ্রের সঙ্গে সাক্ষাৎ করলেন।এর কারণ কি?এর একটি কারণ এই যে  সুপন্ডিত শ্রীল রামানন্দ জানতেন তিনি শ্রীগৌরাঙ্গের নিজজন।শ্রীগৌরাঙ্গ স্বয়ং ভগবান ও অন্তর্য‍্যামী।তিনি সর্বজ্ঞ, সুতরাং তাঁর প্রতি যে রামরায়ের একান্ত ভক্তি আছে, এটি তাঁর ভালো ভাবে জানা, কিন্তু মহাপ্রভু জানেন যে তিনিই রামরায়ের হৃদয়ের একমাত্র অধীশ্বর এবং রামরায় তাঁকে ছাড়া অন‍্য কাউকেও জানেন না ; এই অবস্থায় রাজদর্শনের পরে ভগবদ্দর্শন করলে তাতে ভগবান অসন্তুষ্ট হবেন না, কিন্তু রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর প্রতি কি পরিমাণে বিশ্বাসী, রামরায় তখনও তা ভালভাবে জানতে পারেন নাই। পূর্বে শ্রীগৌরাঙ্গ দর্শন করলে রাজার মনে দুঃখের কারণ হয়, এটিও তাঁর হয়ত এক চিন্তার বিষয় হতে পারে, কিন্তু তাঁর সঙ্গে তখন রাজকীয় ঠাঠ (সৈন‍্য) বর্তমান ছিল  এবং সেই ঠাঠেই তাঁকে রাজধানীতে পৌঁছিতে হয়েছিল, সঙ্গে ঠাঠ নিয়ে ভগবদ্দর্শন অসঙ্গত।সর্বোপরি কথা এই যে শ্রীরামরায় লোক-ব‍্যবহারের মর্য‍্যাদা রক্ষা করে চলতেন ; যথা শ্রীচৈতন‍্যচন্দ্রোদয়ে শ্রীরামরায় বলেছেন=*
*"মহারাজ, দুস্তজো হি ব‍্যবহার-মার্গঃ যতঃ-----------*
*তমপি পরমদীনোদ্ধারিকারণ‍্যসিন্ধুং,*
*শিব শিব পরিহায় ত্বদ্ভয়ৈরাগতোহহম্।"*
*🍀অর্থ‍্যাৎ শ্রীরামরায় কোন সময়ে প্রতাপরুদ্রদেবকে বলেছেন, মহারাজ!আমি ভদ্রক পর্য‍্যন্ত গিয়েছিলাম। কিন্তু শ্রীগৌরাঙ্গসুন্দরকে ছেড়ে আসবার সময়ে প্রাণ বিদীর্ণ(ছিন্নভিন্ন) হতে লাগল।কেবল আপনার ভয়ে ফিরে এসেছি।লোকব‍্যবহার নিশ্চয়ই দুস্তজ‍্য। রামরায় প্রথমে গজপতি প্রতাপরুদ্রের রাজধানীতে গমন করে তারপরে মহারাজের সমভিব‍্যহারে (সঙ্গে) পুরুষোত্তমে আগমন করেন। শ্রীচৈতন‍্যচরিতামৃতে এই ঘটনা লিখিত হয়েছে।*
*🌷হেনকালে প্রতাপরুদ্র পুরুষোত্তমে আইলা।।*
*🌷রামানন্দ রায় আইল গজপতি সঙ্গে।*
*🌷প্রথমেই প্রভুরে আসি মিলিলেন রঙ্গে।।*
*🌷রায় প্রণতি কৈল,প্রভু কৈল আলিঙ্গন।*
*🌷দুইজন প্রেমাবেশে করেন ক্রন্দন।।*
*🌷রায় সনে প্রভুর দেখি স্নেহ-ব‍্যবহার।*
*🌷সব ভক্তগণ মনে হৈল চমৎকার।।*
*🌻রামানন্দ প্রতাপরুদ্রকে রাজধানী  হতে পুরুষোত্তমে নিয়ে আসিলেন এবং প্রথমে মহাপ্রভুর কাছে একাকী গমন করলেন।*
        *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ১২৩. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda123.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১২১. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramanamda121.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১২০. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda120.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২১. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramanamda121.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২১)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
 *পুনর্ম্মিলন ও নীলাচলে গমন*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹শ্রীশ্রীমহাপ্রভু পুরুষোত্তমে (নীলাচলে)প্রত‍্যাগত(ফিরে আসিলে) পুরুষোত্তমবাসী ভক্তগণ তাঁর সাক্ষাৎ দর্শনের জন্য তৃষিত (পিপাসাযুক্ত)চাতকের মতো উৎকণ্ঠিত হলেন।শ্রী সার্বভৌম ভক্তবৃন্দকে মহাপ্রভুর পরিচিতি করিয়ে দিলেন।এই সময়ে শ্রীরামরায় মহাশয়ের পিতা তাঁর অপর চারপুত্রকে নিয়ে মহাপ্রভুর শ্রীচরণতলে দন্ডবৎ প্রণত হয়ে পড়লেন। সার্বভৌম বললেন ইনি শ্রীভবানন্দ রায়, আপনার প্রিয়তম শ্রীরামরায়ের পিতা।আর এই চারজন ইনার পুত্র। মোট পাঁচ সহোদর।রামরায় সর্বজ‍্যেষ্ঠ। যথা শ্রীচৈতন‍্যচরিতামৃতে=*
*🌷হেন কালে আইলা তথা ভবানন্দ রায়।*
*🌷চারি পুত্র সঙ্গে পড়ে মহাপ্রভুর পায়।।*
*🌷সার্বভৌম কহে এই রায় ভবানন্দ।*
*🌷ইহার প্রথম পুত্র রায় রামানন্দ।।*
*🌹মহাপ্রভু সার্বভৌমের মুখে শ্রীভবানন্দের পরিচয় পেয়ে তাঁকে আলিঙ্গন করে বললেন=
*🌷রামানন্দ হেন রত্ন যাঁহার তনয়*।
*🌷তাঁহার মহিমা লোকে কহিলে না হয়।।*
*🌷সাক্ষাৎ পান্ডু তুমি তোমার পত্নী কুন্তী।*
*🌷পঞ্চপুত্র পান্ডব তোমার পাঁচ পুত্র মহামতি।।*
*🍀দ্বাপর যুগ-লীলায় ভবানন্দ যে পান্ডুরাজা ছিলেন মহাপ্রভু এই কথা দ্বারা তাহাঁই প্রকাশ করলেন।*
*🌻বৃদ্ধ শ্রীভবানন্দ মহাপ্রভুর মুখে এই প্রশংসা কথা শুনে দীন বিনীতভাবে বললেন--, আমি শূদ্র, বিষয়ী ও জীবাধম, আপনি সাক্ষাৎ শ্রীভগবান, আপনি যে জীবাধমকে স্পর্শ করলেন,এটি আপনারই দয়া।আমার বাড়ীঘর, বিষয়-আশয়,ভৃত‍্য পুত্রাদি সহ আমি আপনার ঐ পতিতউদ্ধারণ রাতুলচরণে আত্মসমর্পণ করিলাম।আমরা ও আমাদের যা কিছু আছে, সে সকলই আপনার। যথা শ্রীচরিতামৃত=*
*🌷রায় কহে আমি শূদ্র বিষয়ী অধম।*
*🌷মোরে স্পর্শ তুমি, এই ঈশ্বর লক্ষণ।।*
*🌷নিজগৃহ বিত্তভৃত‍্য পঞ্চপুত্র সনে।*
*🌷আত্মসমর্পিনু আমি তোমার চরণে।।*
*🌹ফলে যিনি রামারায়ের মতো পুত্ররত্নের পিতা,এটি তাঁরই উপযুক্ত কথা।রায় ভবানন্দ কেবল এই কথা বলে ক্ষান্ত হলেন না।তিনি নিজের পুত্র শ্রীমান্ বিণীনাথকে শ্রীগৌরহরির পরিচারকরূপে নিযুক্ত করে দিয়ে বললেন=*
*🌷এই বাণীনাথ রহিবে তোমার চরণে।*
*🌷যবে যেই আজ্ঞা সেই করিবে সেবনে।।*
*🌷আত্মীয় জ্ঞান করি সঙ্কোচ না করিবে।*
*🌷যেই হবে ইচ্ছা তোমার,সেই আজ্ঞা দিবে।।*
*🌳শ্রীভবানন্দ রায় মহাশয় বংশানুক্রমে পুরুষোত্তমে অতি সম্ভ্রান্ত ব‍্যক্তি ; ইনি রাজমন্ত্রী সুপন্ডিত শ্রীরামানন্দের পিতা।বাণীনাথ এই সমৃদ্ধশালী অতি সম্ভ্রান্ত বংশের আদুরে ছেলে,বাণীনাথের সেবার জন্য হয়ত দুই চারজন পরিচারক ছিল। কিন্তু রায় ভবানন্দ মহাপ্রভুর পরিচর্য‍্যার জন্য নিজের সেই স্নেহের ধন উৎসর্গ করে দিলেন ; দিয়ে বললেন,প্রভো! তোমার যখন যা মনে হয়,বাণীনাথকে বলিও। রামানন্দকে কৃপা করে বন্ধু বলে গ্রহণ করেছ, তারজন‍্য কোন সঙ্কোচ করিও না।বাণীনাথকে তোমার শ্রীচরণ সেবার দাসরূপে নিযুক্ত করে দিলাম।তুমি যখন যা বলবে,বাণী শুনামাত্র অমনি সেই কাজ করবে।*
*🌹প্রভু বললেন,তুমি তো আমার পর নও, যে সঙ্কোচ করব? শ্রীচরিতামৃতে=*
*🌹প্রভু কহে কি সঙ্কোচ?নহ তুমি পর।*
*🌹জন্মে জন্মে তুমি আমার সবংশ কিঙ্কর।।*
*🌺ব‍্যাপার দেখেন, ভক্তের নিকট মহাপ্রভুর আত্মপ্রকাশ কেমন সরলতামাখা, কেমন সুস্পষ্ট।কেউ কেউ মনে করেন, সময় বিশেষে মহাপ্রভু নিজকে ঈশ্বর বলিয়া প্রকাশ করতেন, সে ভাব অস্বাভাবিক। পাঠক দেখুন, এখানে কোনও অস্বাভাবিকতা নেই।শ্রীভবানন্দের সঙ্গে গৌরহরি সরল ভাবে কথা বরতে বরতে প্রকাশ করলেন ঃ--*
*🌷জন্মে জন্ম তুমি আমার সবংশ কিঙ্কর।*
*🌻এই কথা শ্রীকৃষ্ণচৈতন‍্যরূপ সন্ন‍্যাসীর কথা নয়,এই কথা সাক্ষাৎ শ্রীভগবানের।শ্রীরাম রায়ের পিতা অতি সরল ভক্ত,তাঁর প্রাণ সবল ভক্তিতে পরিপূর্ণ।মহাপ্রভু তাঁর সঙ্গে ছল বা কোন কথার গোপন করতে পারেন না।তাই স্পষ্ট কথায় বলে দিলেন "তুমি জন্মে জন্মেই সবংশে আমার কিঙ্কর"।তোমরা আমার নিত‍্যদাস।প্রতি জন্মেই তোমরা আমার পরিচারক।বাণীনাথ যে কেবল এই জন্মে আমার সেবার নিযুক্ত হল তা নয়,সে চিরদিনই আমার পরিচারক।সঙ্কোচ করব কেন?তোমরা কি আমার পর?*
*🌹শ্রীভবানন্দ প্রাকৃত মানুষ।তাঁর জাতিস্বরা বিদ‍্যা ছিল না ; পূর্ব জন্মে তিনি কে ছিলেন,তা তিনি জানেন না।মহাপ্রভু বুঝিয়ে দিলেন,ভবানন্দ রায় জন্মে জন্মেই তাঁর দাসত্ব করে আসছেন।তিনি চমৎকৃত ও স্তম্ভিত হয়ে মহাপ্রভুর শ্রীমুখের দিকে তাকিয়ে রইলেন।ভবানন্দ ভেবে ছিলেন যে বাণীনাথকে বুঝি একটি অতি হিতকর অভিনব কাজে নিযুক্ত করে দিলেন ; কিন্তু মহাপ্রভুর কথায় বুঝলেন তিনি সবংশে তাঁর পুরাতন ভৃত‍্য,জন্ম জন্মেই তাঁরা শ্রীগৌরহরির পরিচর্য‍্যা করে আসছেন, এতে নূতন কিছুই নাই,মহাপ্রভুরও কোন সঙ্কোচের বিষয় নাই।পুরাতন আজ্ঞাবহ পরিচারকের প্রতি আজ্ঞা করতে কে সঙ্কোচ করে?বৃদ্ধ ভবানন্দ অপ্রতিভ(লজ্জিত) হয়ে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে রইলেন।*
*🌻মহাপ্রভু আরও বললেন=*
*🌷দিন সাত পাঁচ ভিতর আসিবে রামানন্দ।*
*🌷তার সঙ্গে পূর্ণ হবে আমার আনন্দ।।*
*🌹এই কথা বলে ভবানন্দরায়কে দৃঢ়রূপে আলিঙ্গন করলেন,তাঁর পুত্রগণ মহাপ্রভুর শ্রীচরণতলে লুটিয়ে পড়লেন।ভবানন্দ এইভাবে মহাপ্রভুর শ্রীচরণ নিকটে বিদায় নিয়ে তিন পুত্রসহ গৃহে গমন করলেন,শ্রীমান্ বাণীনাথকে গৌরহরি কাছে রাখলেন।এর কয়েক দিন পরে শ্রীরায় রামানন্দ রাজধানীতে উপস্থিত হলেন-----।*
*🦚শ্রীচৈতন‍্যচরিত মহাকাব‍্যে শ্রীল রামরায়ের পুরুষোত্তমে আগমন সম্বন্ধে আর একরকম বর্ণনা দেখতে পাওয়া যায়।তার মর্ম এই যে মহাপ্রভু পুরুষোত্তমে পৌঁছিয়ে কিছুদিন অন্তরে শ্রীরামরায়কে আনয়ন করার জন্য পুনর্বার বিদ‍্যানগরে গমন করেন এবং সেখানে চার মাসকাল অতিবাহিত করে রামরায় সহ হেমন্তকালে ফিরে আসেন, যথা=*
*হেমন্তকালে তথৈব তেন সমং সমন্তাৎ করুণাং বিচিন্বন্।*
*সমাবষৌ ক্ষেত্রবরং বরীয়ান্,জানাতু কস্তচ্চরিতং বিচিত্রম্।।*
               *(১৩ সর্গ ৬০|৬১ শ্লোক)*
*🌻এই বিষয়ে কবিকর্ণপুরের এই কথার সঙ্গে শ্রীচরিতামৃতের মত-বৈষম‍্য দেখা যায়।শ্রীপাদ কবিরাজ গোস্বামী শ্রী কর্ণপুরের গ্রন্থ উত্তমরূপেই পাঠ করেছিলেন,এমন কি তিনি এই মহাকাব‍্য হতে অনেক ঘটনা সংগ্রহ করে নিজ গ্রন্থে তা লিপিবদ্ধ করেছেন।মহাপ্রভু যে ভবানন্দকে পান্ডুরাজার তুল‍্য বলে অভিপ্রায় প্রকাশ করেছেন, শ্রীচৈতন‍্যচরিতামৃতে পাঠক তা পাঠ করেছেন। শ্রীকবিকর্ণপুরের মহাকাব‍্যেও ঐ কথার উল্লেখ আছে, যথা=*
     *🙏আগামী পর্বে*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ১২২. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda122.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৮৫. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori85.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৮৪. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori84.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৫. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori85.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৫)বৈষ্ণব জগতের মাধুকরী*
*🙏শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🙏কৃষ্ণপ্রেমে পাগল এই পুরীগোস্বামী সন্ন‍্যাসী তিনি এতভাবে শ্রীগোপালের কৃপা পাওয়া সত্ত্বেও সদাসর্বদা অশ্রুসজল নয়নে "হা মথুরানাথ কবে আমি তোমার শ্রীচরণ দর্শন পাব! তোমার অদর্শনে আমার হৃদয় মন বড়ই কাতর--, তোমার বিরহ ক্ষণিকের জন‍্যও আমি সহ‍্য করতে পারছি না"। এইভাবে সদাসর্বদা হা হুতাশ করে বিলাপ করিতেন।অতি প্রিয়জনের কাছে যেরকম সাধারণ মানুষ কামনা করে এবং সদাসর্বদা তার সঙ্গ সুখ চায় সেইরকম পুরী গোস্বামীও তাঁর দয়িত (প্রিয়)ইষ্টদেবের অদর্শনে সবসময়ই ব‍্যাকুলতা প্রকাশ করে হা হুতাশ করিতেন। আর যেন উদভ্রান্তের মতো অর্থ‍্যাৎ আপন ভোলা পাগলের মতো দিন কাটাতেন।শ্রীপাদ কবিরাজ গোস্বামী নিজেই বলেছেন=*
*🌹তাঁর ঠাঁই গোপালের লুকা কিছু নাই।*
*🌻কিন্তু তথাপি এই পাওয়ার কোন শেষ নেই। এই আক্ষেপ বা অনুশোচনা সকলের পক্ষেই সমভাবে প্রযোজ‍্য। সেহেতু মহাপ্রয়াণ কালেও তিনি নিচর এই স্তবটি পাঠ করতে করতে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন, যথা=*
*💧অয়ি দীনদয়ার্দ্রনাথ,হে মথুরানাথ,কদা অবলোক‍্যসে,*
*💧হৃদয়ং তদলোক কাতরং দয়িত ভ্রাম‍্যতি কিং করোম‍্যহম্।*
*🌻এই উপলক্ষ্যে কিছু প্রসঙ্গ এখানে উল্লেখ করি। আমাদের এই বৈষ্ণব জগতের মূল এবং মধ‍্যমণি হচ্ছেন এই মাধবেন্দ্রপুরী গোঁসাই যিনি হচ্ছেন মহাপ্রভুর পরমগুরুদেব। কৃষ্ণভক্তির এ প্রেমভক্তির প্রধান উৎস হচ্ছেন এই মহাপুরুষ।কারণ যে মহাপ্রভু, আমাদের আরাধ‍্য দেবতা, (হ‍্যাঁ এই কলিযুগের একমাত্র আরাধ‍্য দেবতা করুণাময় পতিতপাবন শ্রীমন্মহাপ্রভু)আর,ইনি হচ্ছেন তাঁর গুরুদেবের গুরুদেব এবং সেই হিসাবে তিনি সর্বজন পূজ‍্য এবং সর্বজন আরাধ‍্য।এই মহাপুরুষের শেষ জীবন যাপিত হয় রেমুনায় এবং এখানেই তাঁর স্থূল সমাধি বিদ‍্যমান।*
*🙏এই পুরী গোস্বামীর ভক্তিময় জীবন কাহিনী প্রসঙ্গ আর বিশেষ কিছু অধম লেখকের জানা নাই। কিন্তু তথাপি মহাপ্রভু সন্ন‍্যাস গ্রহণ করে পুরীধামে গমন কালে তিনি এই রেমুনাতে অবস্থান করেন এবং সকল সঙ্গীদেরকে তাঁর পরমগুরুদেবের প্রসঙ্গ শ্রবণ করিয়েছিলেন, এই প্রসঙ্গটি শ্রীপাদ কবিরাজ গোস্বামী মহাশয় তাঁর শ্রীচৈতন‍্যচরিতামৃতে যেভাবে পরিবেশন করেছেন তা সাধক ভক্তের চিত্তে দেয় অপার আনন্দ আর শ্রদ্ধায় মস্তক অবনত হয় সেই মহাপুরুষের শ্রীচরণতলে। সেইজন‍্য শ্রীচরিতামৃতের কিছু পয়ার নিচে দেওয়া হল যা মহাপ্রভু নিজ শ্রীমুখে ব‍্যক্ত করেছিলেন।কবিরাজ গোস্বামী তাঁর ঐশী শক্তির মাধ‍্যমে এই প্রসঙ্গ পয়ারের মাধ‍‍্যমে তা আমাদের নিকট প্রকাশ করেছেন।এর দ্বারাই প্রমাণিত হবে  যে এই সিদ্ধ পীঠস্থানের কি মহিমা এবং তা আমাদের কাছে কত পূজ‍্য হওয়া উচিৎ।🌹ত্রেতাযুগের সেই গোপীনাথজীর বিগ্রহ দর্শন করিলে মন প্রাণ জুড়িয়ে যায়, কারণ এরূপ লাবণ‍্যময় শ্রীবিগ্রহ সচরাচর দর্শন করা যায় না। কিন্তু এই পাষাণ বিগ্রহের মহিমা দ্বিগুণভাবে বর্দ্ধিত হয়েছে এই মাধবেন্দ্রপুরী গোস্বামীর দ্বারা। সেজন‍্য ভগবান নিশ্চয়ই তার ভক্ত সেবায় জনগণের আগ্রহ দর্শন করলে প্রীত হবেন এটিই মনের দৃঢ় বিশ্বাস।মহাপ্রভু রেমুনাতে বসে যা প্রসঙ্গ করেছিলেন তা শ্রীচরিতামৃতকারের ভাষায় শ্রবণ করুন।*
*🌷প্রভু কহে নিত‍্যানন্দ করহ বিচার।*
*🌷পুরী সম ভাগ‍্যবান জগতে নাহি আর।।*
*🌷দুগ্ধ দান ছলে কৃষ্ণ যারে দেখা দিল।*
*🌷তিনবার স্বপ্নে আসি যাঁরে কৃপা কৈল।।*
*🌷যাঁর প্রেমে বশ হইয়া প্রকট হইলা।*
*🌷সেবা অঙ্গীকার করি জগৎ তারিলা।।*
*🌷যাঁর লাগি গোপীনাথ ক্ষীর চুরি কৈলা।*
*🌷কর্পূর চন্দন যাঁর অঙ্গে চড়াইলা।।*
*🌷ম্লেচ্ছদেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল।*
*🌷পুরী দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল।।*
*🌷মহা দয়াময় প্রভু ভকত বৎসল*।
*🌷চন্দন পরি ভক্ত শ্রম করিল সফল।।*
*🌹মাধবেন্দ্রপুরী বিরাম পর্ব আগামীকাল*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪

*জেনো স্বীয় কর্ম দোষে,গুরু পুত্র হেথা আসে,*
    *কালপ্রান্তে আসিয়াছে তোমার সদন।*
*মোর আদেশে এখন,কর তারে আনয়ন,*
    *তাহার কারণে মোর হেথা আগমন।।*
*কন যবে নারায়ণ,যমরাজ সেইক্ষণ,*
   *গুরুপুত্রে তাঁর কাছে করে আনয়ন।*
*রাম হরি অতঃপর,চলে অবন্তী নগর,*
   *অবশেষে গুরুগৃহে উপনীত হন।।*
*পুত্রে তাঁর করে দিয়া,তিরপিত দোঁহা হিয়া,*
   *পুনঃ তারে লভি মুনি আনন্দে আকুল।*
*দক্ষিণা বাঞ্জিত যাহা,দিয়াজ গুরুকে তাহা,*
   *আমার ভাগ‍্যের যে গো নাহি হয় তুল।।*
          🦚🦚🦚🦚🦚🦚

*(৮৫)বৈষ্ণব জগতের মাধুকরী*
*🙏শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*🌷প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার।*
*🌷নিজ দুঃখ বিঘ্নাদিক না করে বিচার।।*
*🌷এই তার গাঢ় প্রেম লোকে দেখাইতে।*
*🌷গোপাল তাঁরে আজ্ঞা দিলা চন্দন আনিতে।।*
*🌷বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল।*
*🌷আনন্দ বাড়িল মনে দুঃখ না গণিল।।*
*🌷পরীক্ষা করিতে গোপাল কৈল আজ্ঞাদান।*
*🌷পরীক্ষা করিয়া শেষে হৈল দয়াবান।।*
*🌷এই ভক্ত,ভক্তি প্রিয় কৃষ্ণ ব‍্যবহার।*
*🌷বুঝি তিঁহো যো সবার নাহি অধিকার।।*
*🌷এত কহি পড়ে প্রভু তাঁর কৃত শ্লোক।*
*🌷যেই শ্লোক চন্দ্রে জগৎ করেছে আলোক।।*
*🌷ঘষিতে ঘষিতে যৈছে মলয়জ সার।*
*🌷গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকের বিচার।।*
*🌷রত্নগণ মধ্যে যৈছে হয় কৌস্তুভ মণি।*
*🌷রসবাক‍্য মধ্যে তৈছে এই শ্লোক গণি।।*
*🌷এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরাণী।*
*🌷তাঁর কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্রাণী।।*
*🌷কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন।*
*🌷ইহা আস্বাদিতে অধিকারী নহে চৌঠজন।।*
*🌷শেষ কালে এই শ্লোক পড়িতে পড়িতে।*
*🌷সিদ্ধি প্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে।।*
*🌷পুরীর প্রেম পরাকাষ্ঠা করহ বিচার।*
*🌷অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার।।*
*🌷পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন।*
*🌷গ্রাম‍্যবার্তা ভয়ে দ্বিতীয় জনসঙ্গহীন।।*
*🌷হেনজন গোপালের আজ্ঞামৃত পাইয়া।*
*🌷সহস্র ক্রোশ আসি বুলে চন্দন মাঁগিয়া।।*
*🌷ভুখা রহে তবু অন্ন মাঁগিয়া না খায়।*
*🌷হেন জন চন্দন ভার বহি লঞা যায়।।*
*🌷অনেক চন্দন তোলা বিশেষ কর্পূর।*
*🌷গোপালে পরাবে এই আনন্দ প্রচুর।।*
*🌷সঙ্গে এক বট নাহি খাটি দান দিতে।*
*🌷তথাপি উৎসাহ মনে চন্দন লইতে।।*
*🌻এর পর মহাপ্রভু স্বয়ং সেই পুণ‍্য শ্লোক পুনঃপুনঃ আবৃত্তি করে সকলকে শোনালেন কারণ এই শ্লোকই ছিল তাঁর পরম গুরুদেবের শেষ জীবনের সর্বক্ষণের জপ তপ ধ‍্যান ধারণা এবং তার সঙ্গে প্রেমাশ্রু বরিষণ।এই শ্লোকের ভাবার্থ আগেই বলা হয়েছে, সেজন‍্য আর পুনরাবৃত্তি করব না। যথা=*
*অয়ি দীনদয়ার্দ্রনাথ,হে মথুরানাথ কদা অবলোক‍্যসে,*
*হৃদয়ং তদলোক কাতরং দয়িত ভ্রাম‍্যতি কিং করোম‍্যহম্।*
*🍀এই শ্লোক আবৃত্তি করবার পর মহাপ্রভুর কি দশা হল তা শ্রীপাদ কবিরাজ গোস্বামীর ভাষায় শুনুন।*
*🌷এই শ্লোক পড়িতে প্রভু মূর্চ্ছিত হইলা।*
*🌷প্রেমেতে বিবশ হইয়া ভূমিতে পড়িলা।।*
*🌷আস্তে ব‍্যস্তে কোলে করি নিল নিত‍্যানন্দ।*
*🌷ক্রন্দন করিয়া তবে উঠে গৌরচন্দ্র।।*
*🌷প্রেমোন্মাদ হইল উঠি ইতি উতি ধায়।*
*🌷হুঙ্কার করয়ে প্রভু হাসে নাচে গায়।।*
*🌻এটিই হল এই মাধবেন্দ্রপুরী গোস্বামী সংক্ষিপ্ত জীবনী প্রসঙ্গ  এবং আগ্রহী ভক্তগণ বালাশোরের অন্তর্গত রেমুনাতে গমন করে তাঁর সমাধি মন্দির দর্শন করতে পারেন।কারণ এই পুণ‍্য ক্ষেত্রেই তাঁর স্থূল সমাধি বিদ‍্যমান।পরম ভাগবদ্ রামদাস বাবাজী মহারাজের ভাষায় সমস্ত সমাধি ক্ষেত্রই চিরপ্রকট এবং সেখানে গমন করে অন্তরের ভক্তি অর্ঘ‍্য নিবেদন করলে তাঁরা ঠিকই তা শোনেন কারণ বৈষ্ণবদেহ চিন্ময়।*
*🙏এই রেমুনাতেই আবার ক্ষীরচোরা গোপীনাথ বিগ্রহ বিদ‍্যমান সুতরাং এক যাত্রায় উভয় পীঠস্থানই দর্শন হবে।*
*🙌জয় শ্রীগোপীনাথজী কি জয়*
*🙌জয় শ্রী মাধবেন্দ্রপুরী গোস্বামী কি জয়*
*🙌জয় শ্রীপাদ ঈশ্বরপুরী কি জয়*
*🙌জয় শ্রীচৈতন‍্য মহাপ্রভু কি জয়*
*🙌জয় শ্রীনিত‍্যানন্দ প্রভু কি জয়*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৮৬. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori86.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds