শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২১. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramanamda121.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১২০. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda120.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২১. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramanamda121.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২১)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
 *পুনর্ম্মিলন ও নীলাচলে গমন*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹শ্রীশ্রীমহাপ্রভু পুরুষোত্তমে (নীলাচলে)প্রত‍্যাগত(ফিরে আসিলে) পুরুষোত্তমবাসী ভক্তগণ তাঁর সাক্ষাৎ দর্শনের জন্য তৃষিত (পিপাসাযুক্ত)চাতকের মতো উৎকণ্ঠিত হলেন।শ্রী সার্বভৌম ভক্তবৃন্দকে মহাপ্রভুর পরিচিতি করিয়ে দিলেন।এই সময়ে শ্রীরামরায় মহাশয়ের পিতা তাঁর অপর চারপুত্রকে নিয়ে মহাপ্রভুর শ্রীচরণতলে দন্ডবৎ প্রণত হয়ে পড়লেন। সার্বভৌম বললেন ইনি শ্রীভবানন্দ রায়, আপনার প্রিয়তম শ্রীরামরায়ের পিতা।আর এই চারজন ইনার পুত্র। মোট পাঁচ সহোদর।রামরায় সর্বজ‍্যেষ্ঠ। যথা শ্রীচৈতন‍্যচরিতামৃতে=*
*🌷হেন কালে আইলা তথা ভবানন্দ রায়।*
*🌷চারি পুত্র সঙ্গে পড়ে মহাপ্রভুর পায়।।*
*🌷সার্বভৌম কহে এই রায় ভবানন্দ।*
*🌷ইহার প্রথম পুত্র রায় রামানন্দ।।*
*🌹মহাপ্রভু সার্বভৌমের মুখে শ্রীভবানন্দের পরিচয় পেয়ে তাঁকে আলিঙ্গন করে বললেন=
*🌷রামানন্দ হেন রত্ন যাঁহার তনয়*।
*🌷তাঁহার মহিমা লোকে কহিলে না হয়।।*
*🌷সাক্ষাৎ পান্ডু তুমি তোমার পত্নী কুন্তী।*
*🌷পঞ্চপুত্র পান্ডব তোমার পাঁচ পুত্র মহামতি।।*
*🍀দ্বাপর যুগ-লীলায় ভবানন্দ যে পান্ডুরাজা ছিলেন মহাপ্রভু এই কথা দ্বারা তাহাঁই প্রকাশ করলেন।*
*🌻বৃদ্ধ শ্রীভবানন্দ মহাপ্রভুর মুখে এই প্রশংসা কথা শুনে দীন বিনীতভাবে বললেন--, আমি শূদ্র, বিষয়ী ও জীবাধম, আপনি সাক্ষাৎ শ্রীভগবান, আপনি যে জীবাধমকে স্পর্শ করলেন,এটি আপনারই দয়া।আমার বাড়ীঘর, বিষয়-আশয়,ভৃত‍্য পুত্রাদি সহ আমি আপনার ঐ পতিতউদ্ধারণ রাতুলচরণে আত্মসমর্পণ করিলাম।আমরা ও আমাদের যা কিছু আছে, সে সকলই আপনার। যথা শ্রীচরিতামৃত=*
*🌷রায় কহে আমি শূদ্র বিষয়ী অধম।*
*🌷মোরে স্পর্শ তুমি, এই ঈশ্বর লক্ষণ।।*
*🌷নিজগৃহ বিত্তভৃত‍্য পঞ্চপুত্র সনে।*
*🌷আত্মসমর্পিনু আমি তোমার চরণে।।*
*🌹ফলে যিনি রামারায়ের মতো পুত্ররত্নের পিতা,এটি তাঁরই উপযুক্ত কথা।রায় ভবানন্দ কেবল এই কথা বলে ক্ষান্ত হলেন না।তিনি নিজের পুত্র শ্রীমান্ বিণীনাথকে শ্রীগৌরহরির পরিচারকরূপে নিযুক্ত করে দিয়ে বললেন=*
*🌷এই বাণীনাথ রহিবে তোমার চরণে।*
*🌷যবে যেই আজ্ঞা সেই করিবে সেবনে।।*
*🌷আত্মীয় জ্ঞান করি সঙ্কোচ না করিবে।*
*🌷যেই হবে ইচ্ছা তোমার,সেই আজ্ঞা দিবে।।*
*🌳শ্রীভবানন্দ রায় মহাশয় বংশানুক্রমে পুরুষোত্তমে অতি সম্ভ্রান্ত ব‍্যক্তি ; ইনি রাজমন্ত্রী সুপন্ডিত শ্রীরামানন্দের পিতা।বাণীনাথ এই সমৃদ্ধশালী অতি সম্ভ্রান্ত বংশের আদুরে ছেলে,বাণীনাথের সেবার জন্য হয়ত দুই চারজন পরিচারক ছিল। কিন্তু রায় ভবানন্দ মহাপ্রভুর পরিচর্য‍্যার জন্য নিজের সেই স্নেহের ধন উৎসর্গ করে দিলেন ; দিয়ে বললেন,প্রভো! তোমার যখন যা মনে হয়,বাণীনাথকে বলিও। রামানন্দকে কৃপা করে বন্ধু বলে গ্রহণ করেছ, তারজন‍্য কোন সঙ্কোচ করিও না।বাণীনাথকে তোমার শ্রীচরণ সেবার দাসরূপে নিযুক্ত করে দিলাম।তুমি যখন যা বলবে,বাণী শুনামাত্র অমনি সেই কাজ করবে।*
*🌹প্রভু বললেন,তুমি তো আমার পর নও, যে সঙ্কোচ করব? শ্রীচরিতামৃতে=*
*🌹প্রভু কহে কি সঙ্কোচ?নহ তুমি পর।*
*🌹জন্মে জন্মে তুমি আমার সবংশ কিঙ্কর।।*
*🌺ব‍্যাপার দেখেন, ভক্তের নিকট মহাপ্রভুর আত্মপ্রকাশ কেমন সরলতামাখা, কেমন সুস্পষ্ট।কেউ কেউ মনে করেন, সময় বিশেষে মহাপ্রভু নিজকে ঈশ্বর বলিয়া প্রকাশ করতেন, সে ভাব অস্বাভাবিক। পাঠক দেখুন, এখানে কোনও অস্বাভাবিকতা নেই।শ্রীভবানন্দের সঙ্গে গৌরহরি সরল ভাবে কথা বরতে বরতে প্রকাশ করলেন ঃ--*
*🌷জন্মে জন্ম তুমি আমার সবংশ কিঙ্কর।*
*🌻এই কথা শ্রীকৃষ্ণচৈতন‍্যরূপ সন্ন‍্যাসীর কথা নয়,এই কথা সাক্ষাৎ শ্রীভগবানের।শ্রীরাম রায়ের পিতা অতি সরল ভক্ত,তাঁর প্রাণ সবল ভক্তিতে পরিপূর্ণ।মহাপ্রভু তাঁর সঙ্গে ছল বা কোন কথার গোপন করতে পারেন না।তাই স্পষ্ট কথায় বলে দিলেন "তুমি জন্মে জন্মেই সবংশে আমার কিঙ্কর"।তোমরা আমার নিত‍্যদাস।প্রতি জন্মেই তোমরা আমার পরিচারক।বাণীনাথ যে কেবল এই জন্মে আমার সেবার নিযুক্ত হল তা নয়,সে চিরদিনই আমার পরিচারক।সঙ্কোচ করব কেন?তোমরা কি আমার পর?*
*🌹শ্রীভবানন্দ প্রাকৃত মানুষ।তাঁর জাতিস্বরা বিদ‍্যা ছিল না ; পূর্ব জন্মে তিনি কে ছিলেন,তা তিনি জানেন না।মহাপ্রভু বুঝিয়ে দিলেন,ভবানন্দ রায় জন্মে জন্মেই তাঁর দাসত্ব করে আসছেন।তিনি চমৎকৃত ও স্তম্ভিত হয়ে মহাপ্রভুর শ্রীমুখের দিকে তাকিয়ে রইলেন।ভবানন্দ ভেবে ছিলেন যে বাণীনাথকে বুঝি একটি অতি হিতকর অভিনব কাজে নিযুক্ত করে দিলেন ; কিন্তু মহাপ্রভুর কথায় বুঝলেন তিনি সবংশে তাঁর পুরাতন ভৃত‍্য,জন্ম জন্মেই তাঁরা শ্রীগৌরহরির পরিচর্য‍্যা করে আসছেন, এতে নূতন কিছুই নাই,মহাপ্রভুরও কোন সঙ্কোচের বিষয় নাই।পুরাতন আজ্ঞাবহ পরিচারকের প্রতি আজ্ঞা করতে কে সঙ্কোচ করে?বৃদ্ধ ভবানন্দ অপ্রতিভ(লজ্জিত) হয়ে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে রইলেন।*
*🌻মহাপ্রভু আরও বললেন=*
*🌷দিন সাত পাঁচ ভিতর আসিবে রামানন্দ।*
*🌷তার সঙ্গে পূর্ণ হবে আমার আনন্দ।।*
*🌹এই কথা বলে ভবানন্দরায়কে দৃঢ়রূপে আলিঙ্গন করলেন,তাঁর পুত্রগণ মহাপ্রভুর শ্রীচরণতলে লুটিয়ে পড়লেন।ভবানন্দ এইভাবে মহাপ্রভুর শ্রীচরণ নিকটে বিদায় নিয়ে তিন পুত্রসহ গৃহে গমন করলেন,শ্রীমান্ বাণীনাথকে গৌরহরি কাছে রাখলেন।এর কয়েক দিন পরে শ্রীরায় রামানন্দ রাজধানীতে উপস্থিত হলেন-----।*
*🦚শ্রীচৈতন‍্যচরিত মহাকাব‍্যে শ্রীল রামরায়ের পুরুষোত্তমে আগমন সম্বন্ধে আর একরকম বর্ণনা দেখতে পাওয়া যায়।তার মর্ম এই যে মহাপ্রভু পুরুষোত্তমে পৌঁছিয়ে কিছুদিন অন্তরে শ্রীরামরায়কে আনয়ন করার জন্য পুনর্বার বিদ‍্যানগরে গমন করেন এবং সেখানে চার মাসকাল অতিবাহিত করে রামরায় সহ হেমন্তকালে ফিরে আসেন, যথা=*
*হেমন্তকালে তথৈব তেন সমং সমন্তাৎ করুণাং বিচিন্বন্।*
*সমাবষৌ ক্ষেত্রবরং বরীয়ান্,জানাতু কস্তচ্চরিতং বিচিত্রম্।।*
               *(১৩ সর্গ ৬০|৬১ শ্লোক)*
*🌻এই বিষয়ে কবিকর্ণপুরের এই কথার সঙ্গে শ্রীচরিতামৃতের মত-বৈষম‍্য দেখা যায়।শ্রীপাদ কবিরাজ গোস্বামী শ্রী কর্ণপুরের গ্রন্থ উত্তমরূপেই পাঠ করেছিলেন,এমন কি তিনি এই মহাকাব‍্য হতে অনেক ঘটনা সংগ্রহ করে নিজ গ্রন্থে তা লিপিবদ্ধ করেছেন।মহাপ্রভু যে ভবানন্দকে পান্ডুরাজার তুল‍্য বলে অভিপ্রায় প্রকাশ করেছেন, শ্রীচৈতন‍্যচরিতামৃতে পাঠক তা পাঠ করেছেন। শ্রীকবিকর্ণপুরের মহাকাব‍্যেও ঐ কথার উল্লেখ আছে, যথা=*
     *🙏আগামী পর্বে*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ১২২. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda122.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds