✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩৩. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda133.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩৪. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda134.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৪)শ্রীরায় রামানন্দ, বিশাখা*
*শ্রীমন্মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা*
*****************************
*🌺অন্য দুই রাজপাত্র বিদায় হলেন, রামানন্দ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চলিলেন।দিন রাত্রি উভয়ে কৃষ্ণকথা-রস-রঙ্গে এইভাবে গোলোকের-আনন্দ-সুধা আস্বাদন করতে করতে ভদ্রক নামক জায়গা পর্য্যন্ত আগমন করলেন।মহাপ্রভু বললেন,রামরায় আর নয়,এখন ফিরে যাও,এই বলে গৌরহরি দাঁড়ালেন।রামরায় মহাপ্রভুর আদেশ শুনামাত্রই মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন, যথা শ্রীকবিকর্ণপুর কৃত শ্রীচৈতন্যচরিতামৃত মহাকাব্যে=*
*🌷রামানন্দো ভদ্রপর্য্যন্তমেত্য,*
*🌷প্রত্যাবৃত্ত স্তেন সম্যপ্ বিসৃষ্টঃ।*
*🌷বিচ্ছেদার্ত্তঃ ক্ষেত্রমেব প্রতস্থে,*
*🌷গৌরাঙ্গোহম্ সোহপ্যুপেয়াদুদীচীম্।।*
*🔵অর্থ্যাৎ রায় রামানন্দ ভদ্রক পর্য্যন্ত আসিলে পর মহাপ্রভু তাঁকে ফিরে যেতে আদেশ করিলেন, তিনি এই আদেশে বিচ্ছেদবিরহ কাতর হলেন এবং ক্ষেত্র-অভিমুখে প্রস্থান করলেন। গৌরাঙ্গসুন্দর উত্তরদিকে গমন করতে লাগিলেন। শ্রীচরিতামৃতে লেখা আছে=*
*🌷এই মত চলি প্রভু রেমুণা আইলা।*
*🌷তথা হৈতে রামানন্দ রায় বিদায় দিলা।।*
*🌷ভূমিতে পড়িলা রায় নাহিক চেতন।*
*🌷রায় কোলে করি প্রভু করেন ক্রন্দন।।*
*🌷রায়ের বিদায় কথা না যায় কহন।*
*🌷বলিতে না পারি এই তাহার বর্ণন।।*
*🔴শ্রীরামরায় অতঃপর আর রাজার বিষয়-কার্য্যে মনকে ধরে রাখতে পারলেন না।তিনি শ্রীক্ষেত্রে একটি নিভৃত জায়গায় বাস করে মহাপ্রভুর চরণচিন্তায় মগ্ন হলেন।*
*🌺মহাপ্রভু রামরায়কে বিদায় দিয়ে ধীরে ধীরে গৌড়দেশে আগমন করলেন।জন্মভূমি,জননী ও জাহ্নবী দর্শন করে তিনি শ্রীবৃন্দাবনে যাবার মনন করেছিলেন। কিন্তু সনাতনের ইঙ্গিতবাক্য চিন্তা করে মহাপ্রভু কানাইর নাটশালা হতে ক্ষান্ত হলেন, আবার সেই পথে ধীরে ধীরে নীলাচলের পথে উপনীত হয়ে শ্রীরামরায় প্রভৃতির নেত্রানন্দ বর্দ্ধন করলেন। অর্থ্যাৎ গৌড়দেশ হতে যাত্রাকালে তাঁর সঙ্গে বহু লোক সংঘট্ট হয়েছিল।এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া অনুচিত, পথমধ্যে স্রীপাদ সনাতনের সঙ্গে তাঁর সাক্ষাৎ করে এই উপদেশ করায় তিনি বৃন্দাবনে না গিয়ে নীলাচলে ফিরে গেলেন। দেখতে দেখতে শরৎকাল উপস্থিত হল।মহাপ্রভু তখন রামারায় ও স্বরূপদামোদরকে ডেকে বললেন=*
*🌷মোর সহায় কর যদি তোমরা দুইজন।*
*🌷তবে আমি যাই দেখি শ্রীবৃন্দাবন।।*
*🌷রাত্রি উঠি বনপথে পলাইয়া যাব।*
*🌷একাকী যাইব কাহো সঙ্গে না লইব।।*
*🌷কেহ যদি সঙ্গে যাইতে পাছে উঠে যায়।*
*🌷সবারে রাখিও যেন কেহ নাহি ধায়।।*
*🌻তখন রামরায় ও স্বরূপদামোদর মহান্রভুর আজ্ঞা শিরোধার্য্য করে বললেন=*
*🌷উত্তম ব্রাহ্মণ এক সঙ্গে অবশ্য চাহি।*
*🌷ভিক্ষা করি ভিক্ষা দিবে পাত্র বহি।।*
*🌳মহাপ্রভু অগত্যা এ প্রস্তাবে রাজী হলেন।শ্রীবলভদ্র ভট্টাচার্য্য এবং তাঁর পাচক ব্রাহ্মণকে মহাপ্রভুর সঙ্গে দেওয়া হল।মহাপ্রভু আগেরদিন রাত্রিতে জগন্নাথের কাছ হতে বিদায় নিলেন,শেষ রাত্রিতে লুকিয়ে প্রসিদ্ধ পথ ত্যাগ করে বৃন্দাবন অভিমুখে যাত্রা করিলেন। এবার আর লোকের ভিড়ের আশঙ্কা রইল না।আবার নীলাচলে বিষাদের তামসী ছায়া পড়িল।ভক্তগণের মুখমন্ডল মহাপ্রভুর বিরহে দিন দিন অত্যন্ত মলিন হতে লাগিল।কেবল আশায় বুক বেঁধে তাঁরা প্রাণ ধারণ করতে লাগলেন।*
*🙌 জয় মহাপ্রভুর জয় জয় ভক্তগণের জয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৫. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda135.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
