✧═══════════•❁❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৪. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori94.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৫. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori95.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৫)বৈষ্ণব জগতের মাধুকরী*
*বৈষ্ণব চূড়ামণি লালাবাবু*
*****************************
*🔵শ্রীরঘুনাথ দাস গোস্বামী যখন মহাপ্রভুর সঙ্গ মানসে সর্বস্ব ত্যাগ করে যেতে চেয়েছিলেন তখন পতিতপাবন গৌরহরি তাকে উদ্দেশ করে বলেছিলেন।*
*🌷স্থির হও রঘুনাথ না হও বাতুল*।
*🌷ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কুল।।*
*🌷মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া।*
*🌷যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া।।*
*🌷অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার।*
*🌷অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার।।*
*🌻এ ক্ষেত্রেও অনেকটা এইরকম,কারণ নিষ্ঠা যেখানে প্রবল, সঙ্কল্প যেখানে পাষাণ সদৃশ, ব্যাকুলতা যেখানে প্রকৃত অন্তর হতে উত্থিত সে জায়গায় সিদ্ধি অনিবার্য্য। এইসবই মানুষের সর্বপ্রকারের জীবনের বেলাতেই প্রযোজ্য এবং ভক্তি জগতে এর ভুরি ভুরি নিদর্শন আছে। ভগবানই তাঁকে অদৃশ্যভাবে এমন সহায়তা করেন,যার ফলে ভক্তি নদীর স্রোতে তাঁর জীবন তরণী প্রবাহিত হয়ে সঠিক জায়গায় পৌঁছিয়ে যায়।লালাবাবুর জীবনে যে এটি কত সত্য তার প্রমাণ আমরা এই প্রসঙ্গেই পাব।*
*🍀ধাম দর্শনের পর তিনি যখন কর্মস্থলে ফিরে এলেন তখন তাঁর পিতা মৃত্যু শয্যায় শায়িত, একমাত্র পুত্রের দর্শন মানসে তিনি বহু আক্ষেপ করে গিয়েছেন কিন্তু অভিমানী পুত্র পিতার সে ডাকে সাড়া দেননি,যার ফলে মৃত্যুর পূর্বে এই একমাত্র সন্তানের সঙ্গে তাঁর আর জীবনে সাক্ষাৎ হয়নি।সামান্য এক হাজার মুদ্রার জন্য পুত্রের মনে যে ব্যথা দিয়েছিলেন তার পরিণতি তাঁকে মর্ম্মে মর্ম্মে ভোগ করতে হয়েছিল। অতঃপর লালাবাবুকে সকলে গিয়ে তাঁর পৈতৃক এই বিশাল জমিদারীর দায়ভার গ্রহণ করতে বলিলে তিনি তাতে রাজী হন এবং এইভাবে গঙ্গাগোবিন্দ সিংহের অতুল ঐশ্বর্য্যের অধিকারী হন লালাবাবু।এই সময়ে একদিন জমিদারীর মহল দর্শন করে তিনি যখন পালকী করে পাইক বরকন্দাজ সহ ফিরছিলেন,তখন পথিমধ্যে বিকেলবেলায় এক নদীর ধারে কিছুক্ষণ বিশ্রামের জন্য পালকী থেকে নেমে বসলেন।পুণ্যতোয়া নদী কুলকুল শব্দে বহে যাচ্ছে,নদীর তীরে সুশীতল বৃক্ষছায়ায় আচ্ছাদিত, স্নিগ্ধ শীতল বায়ুর প্রবাহে পরিবেশ খুবই উপভোগ্য, তার উপরে অস্তাচলগামী সূর্য্য ধীরে ধীরে পশ্চিম গগনে কিরণ দিচ্ছে।লালাবাবু বিশ্রাম করছেন,এমন সময় একটি বালিকার কন্ঠস্বর তাঁর কানে প্রবেশ করল এবং সে যেন বলছে, "বাবা বেলা যে যায় বাসনায় আগুন দাও"। বাসনা বলতে, কলাগাছের যে শুকনো ছাল হয় তাকে বাসনা বলা হয়েছে, অর্থ্যাৎ কলার বাসনা জাতীয় কোন জিনিসে আগুন ধরাও।এই কথাটি লালাবাবুর কানে শুনলেন যে,"বেলা যে যায়" অর্থ্যাৎ বালিকাটি ধীবরের কন্যা, এই ধীবরের কন্যাটি দিন যে গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা আসছে, সন্ধ্যা আগত প্রায় এই হিসাবে তার নিদ্রিত বাবাকে ঘুম হতে জাগাবার জন্য ডাকছিল। কিন্তু লালাবাবুর জীবনে তার অর্থ অন্যভাবে আত্মপ্রকাশ করল। তিনি চিন্তাকুল হৃদয়ে ভাবতে লাগলেন যে নিরক্ষর এই সাধারণ গ্রাম্য বালিকাটি সত্যই তো যথার্থ কথা বলেছে।তাঁর জীবনের বেলাও তো ক্রমশ এগিয়ে যাচ্ছে, কিন্তু তথাপি তিনি কামনা বাসনা ভোগ বিলাসের মধ্যেই তো নিজের জীবন অতিবাহিত করছেন! তখন তিনি ভাবতে লাগলেন যে এটি ঈশ্বরের কৃপা বা অদৃশ্য আকর্ষণ ছাড়া আর কিছুই নয়।এই কথায় তাঁর জীবনে বৈরাগ্যের তীব্র লালসা ও সাধন ভজনের প্রবল আকাঙ্ক্ষা সুপ্তভাবে বিরাজ করছিল এবং এইকথাটি যেন কশাঘাতের মতো তাঁর মোহ নিদ্রা ভেঙ্গে চুরমার করে দিল। অর্থ্যাৎ ক্ষেত্র প্রস্তুতই ছিল শুধু বীজ বপনের অপেক্ষা। "বেলা যে যায় " এই কথাটি তো আমরা প্রত্যেকদিনই বলি বা শুনি, কিন্তু আমাদের জীবনের গতি তো পরিবর্তন হয় না বরণ আমরা পাশ কাটিয়ে বা পাশ ফিরিয়ে ঘুমাই যাতে আর কিছুক্ষণ সুখনিদ্রা ভোগ করতে পারি।*
*☘এই একটি কথায় জীবনের গতি পরিবর্তন হয়েছিল শ্রীপাদ রূপ গোস্বামীর জীবনে যখন তিনি হোসেন শাহের অধীনে রাজস্ব সচিবের কর্ম করছিলেন।একদিন রাত্রে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের ফলে রাস্তা ঘাট বিপর্য্যস্ত, সব জলপ্লাবিত এবং গাছপালা পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, এমনকি জঙ্গলের জীবজন্তু পর্যন্ত বাইরে আসতে সাহস পায় না।এমনই দুর্য্যোগপূর্ণ রাত্রিতে নবাব কোন এক বিশেষ কারণে শ্রীরূপ গোস্বামীকে তলব করেন বা ডাক দেন।পালকী বেহারা অতি সাবধানে পাইক সৈন্যসামন্ত নিয়ে তাঁর রাজপ্রাসাদে যায় এবং নবাবের আদেশ নিবেদন করেন।হাজার অনিচ্ছা থাকলেও রূপ গোস্বামী বাধ্য হয়ে যাত্রা করেন এবং তাঁর পালকী যখন এক রজক রজকিনীর বাড়ীর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন পালকী বাহকগণের জলের মধ্যে দিয়ে চলবার শব্দ সময় তাঁদের কানে যায়। সেই রজক রজকিনী দুশ্চিন্তায় রাত্রে ঘুমোতে পারেনি। তারা বলাবলি করতে লাগল কিসের এই শব্দ।এই দুর্য্যোগে তো কেউ বাহির হবে না। তখন রজকিনী বললেন--, "হয় চোর না হয় কুকুর না হয় রাজার গোলাম"।রজকিনীর এইকথা রূপগোস্বামীর কানে শেলের মতো বিদ্ধ হল তিনি উদাস মনে পালকীর মধ্যে বসে ভাবতে লাগলেন যে রজকিনী ঠিক কথায় বলেছে, তিনি রাজস্ব সচীব হলেও "রাজার গোলাম বা চাকর" ছাড়া কিছুই নন, অতএব আর তিনি এই দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ থাকতে চান না। এর পর নানারকম ঘটনার মধ্য দিয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনে পালিয়ে গিয়েছিলেন।মূল কারণ কিন্তু ঐ একটি কথা যদিও ক্ষেত্র প্রস্তুত করেছিল।*
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
*আমাদের লইবারে,আসে রথ এইবারে,*
*মনোরথ পূর্ণ সখী বুঝি এতদিনে।*
*কৃষ্ণ লাগি মনে ব্যথা,কহে তাই নানা কথা,*
*ঝরে কত অশ্রু তবে সবার নয়নে।।*
*উদ্ধবের সেইক্ষণ,হয় সেথা আগমন,*
*আজানুলম্বিত বাহু কমল নয়ন।*
*গলদেশে শোভে তার,বনফুলে গাঁথা হার,*
*পরিধানে পীতবাস অতি সুদর্শন।।*
*ব্রজবাসী সেথা যত,বিস্ময়েতে বিমোহিত,*
*তখন উদ্ধবে সবে করিল বেষ্টন*।
*রূপ তাঁর অপরূপ,শ্রীকৃষ্ণের অনুরূপ,*
*বেশ ভূষা সব কিছু কৃষ্ণের মতন।।*
🦚🪷🌷🦚🪷🌷🦚🪷🌷🦚🪷🌷🪔
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৬. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori96.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
