শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৯৪. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya194.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৩. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya193.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ১৯৪. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya194.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🙏🙏নদীয়ার যুগল-মন্ত্র🙏🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻আমি তাঁর সেবাও জানি না। তিনি তোমার প্রাণবল্লভ,আমাকে তোমার আশ্রিত কর, আশ্রিত করে সেবাধিকার দাও। তোমার নাকি তুলসীচন্দনে প্রীতি থাকে,তাই এই তুলসীচন্দন দিচ্ছি।এই যে প্রাণখানি দিয়াছ,তাহাও অর্পণ করবার আমার অধিকার নাই,তোমাদের বস্তু তোমরাই কৃপা করে গ্রহণ কর।কেউ বা বলছেন, দেবি! তোমাদের সেই মধুরাতিমধুর নবদ্বীপ-লীলা-বিলাস দর্শন করাও।এই রকম প্রাণের ভাষা দিয়ে কেউ কেউ যুগল সেবা করছেন, ইহাই তাঁদের মন্ত্র হয়ে গিয়েছে।আর বাস্তবিক যে কথা দ্বারা শ্রীভগবানের ধ‍্যান করা যায়,তাইই মন্ত্র। যিনি প্রেমদ্বারা সেবা করেন,তিনি আর মন্ত্ররূপ বিধানের অপেক্ষা করেন না। আবার মন্ত্রের বিধান নিয়ে যাঁর প্রেমোদয় হয়, তাঁর আর শেষে মন্ত্রের বন্ধন থাকে না। যাইহোক, যাদের প্রীতি হয়েছে তাঁদের কথা স্বতন্ত্র।*
*🙏একটি ভক্ত প্রেমের সেবা করেন। কিন্তু তিনি ভাবলেন,যে মন্ত্রে নদীয়ার যুগলমাধুরী প্রকাশ পায়,সেই মন্ত্রটি কি? এই ভক্তটি রাধাকৃষ্ণের মন্ত্রে দীক্ষিত।ইনি একটি মাইনার স্কুলের হেড্ মাষ্টার, জাতিতে উচ্চশ্রেণী কায়স্থ।ইনি নদীয়ার যুগলমন্ত্র পাওয়ার জন্য ব‍্যগ্র হলেন, স্বপ্নে ইহা প্রাপ্ত হলেন।স্বপ্নের সংক্ষিপ্ত মর্ম এই= তিনি দেখতে পেলেন,তিনটি মহাপুরুষ তাঁর নিকট উপস্থিত।তাঁরা এসে ভক্ত-মহাশয়ের বাড়ীর ঠাকুরঘরে গেলেন।তাঁদের মধ্যে একজন বললেন যে, তিনি গরুড় এবং আর একজন স্বয়ং বিষ্ণু।নদীয়ার যুগলমন্ত্র দেওয়ার একমাত্র বিষ্ণুরই অধিকার, কারণ তিনি শুদ্ধসত্ত্বমূর্তি।তাঁকে মন্ত্র দেবার জন‍্যই তাঁরা এসেছেন, অতঃপর যে ঠাকুরটির বিষ্ণু বলে পরিচয় দেওয়া হল, তিনি যুগলমন্ত্র দিয়ে দিলেন। এতে বিষ্ণুপ্রিয়ার নাম পূর্বে,শ্রীগৌরাঙ্গের নাম পরে। মন্ত্রটি কি তা ভক্তটি বললেন না।তিনি নিজে ধন‍্য হয়ে গেলেন।সেই ভক্ত মহোদয়ের নিকট আমাদের নিবেদন এই যে,মন্ত্রটি প্রকাশ করলে যদি জীবের মঙ্গল ও কল‍্যাণ হয়,তবে প্রকাশ করায় কি দোষ?(যুগল-সেবা -প্রার্থী জনৈক ব‍্যক্তি)।*
   *নদীয়ার যুগল-মন্ত্র, বিরাম।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৫. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya195.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৯৩. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya193.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯২. একটি দৃশ্য বাসর-ঘর 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya192.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৯৩. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya193.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
<><><><><><><><><>>><><>
    *👥নদীয়ার যুগল-মন্ত্র👥*
    ~~~~~~~~~~~~~~~~~
*👦জীবের ভাগ‍্যে শ্রীগৌরাঙ্গের লীলা ক্রমে প্রকাশিত হচ্ছে এবং নদীয়ার যুগলমাধুরীর দিকে জীব ক্রমেই আকৃষ্ট হচ্ছে, এটি বড় শুভ সংবাদ ; এই জগতের পক্ষে একটি মহাকল‍্যাণকর ব‍্যাপার।স্পর্শমণির সংযোগে লৌহ যেমন সোনা হয়ে যায়, সেইরকম প্রেমের আস্বাদন পেলে জীব জড়জগৎ ছেড়ে চিন্ময় রাজ‍্যে উপস্থিত হয়, সেখানে নিত‍্যই আনন্দ। এই প্রেমের কেন্দ্র নবদ্বীপে যেই শুভ মুহূর্তে নবদ্বীপময়ী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া নদীয়ার সম্পত্তি শ্রীগৌরচন্দ্রের সহিত মিলিত হলেন, সেই হতেই প্রেমের প্রবাহ ছুটল।বিশ্ব সংসার চিদানন্দ রাজ‍্যে পরিণত করবার জন্য,গোলোক, ভূলোকে স্থাপন করবার জন্য,ব্রহ্মযোনি,সুবর্ণবর্ণ পরম পুরুষ, পরিপূর্ণ প্রেমময় শ্রীশ্রীগৌরাঙ্গসুন্দর তদীয় পূর্ণতমা হ্লাদিনীশক্তি,ভক্তি ও প্রেমের পরমোজ্জ্বলমূর্তি,জীবকুলের একমাত্র আশ্রয়, শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়ার সঙ্গে মিলিত হলেন।সেই হতেই চক্ষুষ্মান্ মহাজনগণ জগতের ভাবী মঙ্গলের সূচনা দেখতে লাগলেন।তাঁরা ইহা প্রাণে প্রাণে উপলব্ধি করেছিলেন যে, যেদিন জীবকুল শ্রীমতী বিষ্ণুপ্রিয়াকে অগ্রণী করে তাঁরই অনুগত হয়ে শ্রীগৌরাঙ্গকে ভক্তি ও প্রেম করতে পারবে,যেদিন এই যুগলরূপ সম্মুখে রেখে জীবন গঠিত করতে পারবে, সেই দিনই তাদের জীবন ধন‍্য হয়ে যাবে।প্রতি গৃহে এই যুগলসেবা প্রতিষ্ঠিত হলে শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়াকে গৃহের কর্তা করে চিত্ত-বিত্ত সমস্ত তাঁতে অর্পণ করে দাসের ন‍্যায় গৃহ কর্মাই করলে,আর জীবের দুঃখ থাকবে না।সত‍্য সত‍্যই সংসারখানি সোনার সংসার হবে।ভূলোকে থেকেও তখন জীব গোলোকের আনন্দরস আস্বাদনের অধিকারী হবে।*
*🙏পরম সুখের সংবাদ যে,ইতিমধ‍্যেই অনেক ভাগ‍্যবান ভক্তগণ শ্রীশ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার সেবাধিকার পেয়েছেন।তাঁদের অনেকের কাছেই শুনা যায় যে, তাঁরা পরমানন্দে দিন অতিবাহিত করছেন।সংসারের জ্বালা তাঁদেরকে স্পর্শ করতে পারছে না ; অথচ সংসারের মধ‍্য দিয়েই তাঁরা জীবনপথে চলছেন। কেউ বা শ্রীগৌরাঙ্গ প্রদত্ত "হরেকৃষ্ণ" নামরূপ ষোলনাম বত্রিশ অক্ষর মহামন্ত্র দ্বারাই যুগর পদারবিন্দে তুলসী-চন্দন অর্পণ করছেন, কেউ বা নয়নের জলে শ্রীপাদপদ্ম প্রক্ষালিত করে মনঃপ্রাণ অর্পণ করিয়াছেন।কেউ বা অদ্বৈতচার্য‍্যর মত শ্রীগৌরাঙ্গের শ্রীপাদপদ্মে "নমো ব্রহ্মণ‍্য দেবায়" প্রভৃতি বলে তুলসী-চন্দন দিচ্ছেন, কিন্তু তাতে তৃপ্ত না হয়ে দেবী বিষ্ণুপ্রিয়ার পাদপদ্ম ধ‍্যান করে,তাঁতে সাশ্রুনয়নে কম্পিতস্বরে তুলসীচন্দন অর্পণ করে বলছেন,দেবি! আমি তো আর শ্রীগৌরকে আমার বলতে সাহস করি না,আমি তাঁর সেবাও জানি না।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৪. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya194.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৯২. একটি দৃশ্য বাসর-ঘর 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya192.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯১. নদীয়া মাধুরী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya191.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৯২. একটি দৃশ্য বাসর-ঘর 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya192.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(১২)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      *🌻নদীয়া মাধুরী🌻*
*🙏একটি দৃশ্য বাসর-ঘর🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻নব নব তরুণীগণের প্রাণ-মন কেড়ে নিয়ে নদীয়া-বিনোদ গৌরচন্দ্র দেবী বিষ্ণুপ্রিয়াসহ বাসরঘরে প্রবেশ করলেন।নারীগণ সঙ্গে সঙ্গে চললেন।তাঁরা সুমধুর ছাঁদে কনক-প্রতিমা দুইখানি বসিয়ে অনিমিষ নয়নে মুখচন্দ্রমা নিরীক্ষণ করতে লাগলেন।কারও শ্রীঅঙ্গ স্পর্শ করতে সাধ হল না,তাই তিনি ধীরে ধীরে অতি যত্ন সহকারে পরম প্রেমভরে চন্দন ও বিবিধ সুগন্ধি দ্রব‍্য এনে অঙ্গে মাখাতে লাগলেন।মহাপ্রভুর শ্রীঅঙ্গ নবনীত অপেক্ষাও কোমল, তাই যিনি চন্দনাদি লেপন করছেন, তিনি অতি সাবধানে,অতি ভয়ে ভয়ে,স্বীয় (নিজ) হস্ত সঞ্চালন করছেন,পাছে শ্রীঅঙ্গে ব‍্যথা লাগে।কেউ হাসি মুখে তাম্বূলবাটিকা সাজিয়ে সম্পূটে করে কত রঙ্গভরে সম্মুখে রাখলেন।কোন কোন নাগরী কত কৌতুক করতে লাগলেন, আর রসিকশেখর শ্রীগৌরহরি উহার প্রত‍্যুত্তর প্রদানে তাঁদের আনন্দ-বর্ধন করতে লাগলেন। কোন রমণী কত রঙ্গ করে অঞ্জলি ভরে কুসুম শ্রীপাদপদ্মে অর্পণ করলেন।কোন কোন রসিকা রমণী বালা বিষ্ণুপ্রিয়াকে সাজাতে লাগলেন। সুচিক্কণ কেশে মালতীর মালা পরিয়ে দিলেন।গলে যুথী,বেল প্রভৃতি সুগন্ধি পুষ্পের কলিকা দ্বারা সুচিক্কণ মালা গেঁথে লহরে লহরে সুন্দর করে সাজিয়ে দিলেন।বাহুতে, মণিবন্ধে এবং অন‍্যান‍্য স্থানে বিবিধ রঙের পুষ্পের পাপড়ি দিয়ে অতি মনের মতন করে সাজিয়ে দিলেন।কেউ কেউ ঘরের মেজেতে ফুল বিছিয়ে গৃহখানি পুষ্পময় করে ফেললেন।অতঃপর নাগরীগণ সকলেই একে একে শ্রীগৌরচন্দ্রের গলদেশে মাল‍্য অর্পণ করতে লাগলেন। আর শ্রীগৌরাঙ্গসুন্দরও নিজ গলার মালা খুলে নিয়ে একে একে প্রত‍্যেক রমণীকে পরালেন।প্রত‍্যেক রমণীর গলে মালা।সকলেই মধুর সাজে পূর্বেই সজ্জিত হয়ে এসেছিলেন। তাতে আবার এখন শ্রীগৌরহরির শ্রীঅঙ্গপৃষ্ট মাল‍্য শ্রীগৌরহরির হাতেই প্রদত্ত হওয়াই রমণীগণের এক অপূর্ব মাধুরী হ'ল। কারণ এই মাল‍্য অর্পণে প্রেম-মাখা ছিল।প্রেমে অঙ্গশ্রী মধুর হয় ; এতে অঙ্গ হতে গোলোকের স্নিগ্ধজ‍্যোতিঃ বিচ্ছুরিত হয়,মুখে অপার্থিব দীপ্তি খেলতে থাকে।শ্রীগৌর-প্রেম পেয়ে নাগরীগণেরও তাইই হয়েছিল।তখন প্রত‍্যেক নাগরীরই অঙ্গ হতে এতাদৃশী (এইরকম) মাধুরী ও স্নিগ্ধোজ্জ্বল দীপ্তি বিকীর্ণ হতে লাগল যে,তা নয়নগোচর করলে কোটি কোটি মদন মূর্ছিত হয়ে যায়।এইরকম মাল‍্য-অর্পণের পর কোন রসবতী রমণী সঙ্গীত ধরলেন, সঙ্গীতে তিনি যুগলমাধুরী অতি সুস্বরে বর্ণনা করতে লাগলেন।আর কয়েকজন সুকন্ঠী রমণী যোগদান করলেন।কোন লাজুকা রমণী ঘোমটার আড়ালে বাঁকা নয়নে শ্রীমুখপানে তাকিয়ে কন্টকিত গাত্র হলেন, এবং পাছে তিনি ধরা পড়েন,এই ভয়ে সর্বাঙ্গ বসন দিয়ে ঢাকলেন।কেউ কারও পাশে দাঁড়িয়ে রসের আবেশে কাঁপতে লাগলেন।কেউ প্রেমে অধীর হয়ে অশ্রুজল ফেলতে লাগলেন।কেউ বা নৃত্য করতে লাগলেন।সকলেই চঞ্চল হয়েছেন, সকলেই অধীর হয়েছেন, যাঁরা কুলবধূ অতিশয় গম্ভীর, লজ্জা যাঁদের প্রধান পাশ,তাঁরা আজ শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার সঙ্গ-গুণে সকল গাম্ভীর্য‍্য হারিয়ে সকল পাশ ছিন্ন করে পরমানন্দে নৃত্য করতে লাগলেন।তাঁদের দোষ কি? তাঁরা সরল। যাঁর শ্রীনাম গ্রহণে জীবের হাস‍্য-ক্রন্দন নৃত্য গীতাদি লোকাতীত আচরণ পরিদৃষ্ট হয়, সে বস্তু স্বয়ং পূর্ণ-মাধুরী বিকাশ করে নাগরীগণের সামনে বিরাজ করছেন, তাই তাঁরা চিন্ময় হয়ে গেছেন,সমস্ত বন্ধন ছুটে গেছে।তাঁরা এখন স্বাধীনভাবে আনন্দ প্রকাশ করছেন,এ আনন্দের অবধি নাই। ইহা সকলরেই লোভনীয়।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৩. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya193.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৯১. নদীয়া মাধুরী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya191.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯০. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya190.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৯১. নদীয়া মাধুরী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya191.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(১১)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া-পত্রিকায় প্রকাশিত তিনটি প্রবন্ধ,২৬শে আষাঢ়,১৩২০ সন।🌻*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
         *🌹নদীয়া মাধুরী🌹*
        ^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀বিবাহান্তে শ্রীগৌরাঙ্গের ভোজন-লীলা সমাপ্ত হলে তরুণীগণ বড়ই চঞ্চল হয়ে পড়লেন।তাঁরা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর-ঘরে যাবেন।সেখানে গিয়ে যুগলমাধুরী দর্শন করে জীবন ধন‍্য করবেন।তাঁরা গৌররূপ দেখেছেন,দেখে মুগ্ধ হয়েছেন,লুব্ধ হয়েছেন। কিন্তু তাঁরা বুঝেছেন যে,তাঁদের কেউই শ্রীগৌরাঙ্গের যোগ্য নয়।শ্রীগৌরাঙ্গ যেমন ভুবনমোহন,তাঁরা তদনুরূপ বল্লভা নয়।তিনি যেরকম প্রেম ও লাবণ‍্যের পরিপূর্ণ মূর্তি,তাঁদের মধ্যে তার বিন্দুমাত্র প্রেম ও লাবণ‍্য নাই। সুতরাং তাঁরা কখনও এরকম স্পর্ধা করতে পারেন নাই যে,তাঁদের ভাগ‍্যে শ্রীগৌরহরির সঙ্গ লাভ হবে।তাই তাঁরা ভেবে চিন্তে এ পর্যন্ত নীরব ছিলেন।এখন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে গৌরহরির মিলনে তাঁদের শুভ সুযোগ উপস্থিত হল।প্রেমের স্বভাব এই,নিজে উপভোগ করে সুখ পাই না।যাকে ভালবাসা যায়,তাঁরই প্রীতি জন্মাতে পারলে আনন্দ হয়।আর কামের স্বভাব এই,নিজেরই উপভোগ করবার জন্য প্রবল বাসনা হয়।ফলে কামে জ্বালা উপস্থিত হয়,পেমে উত্তরোত্তর আনন্দ বৃদ্ধি পেতে থাকে। সাধারণ জীবভাবে দেখতে পাওয়া যায়, একটি সুন্দর লোভনীয় সামগ্রী দেখতে পেলে তা নিজেরই ভোগ করতে সাধ হয় এবং তা প্রাপ্তির জন্য কত দুর্ভোগ ভুগতে হয়,কত আসুর তামস ভাব পোষণ করতে হয় এবং অবশেষে ঐটি না পায় তাহলে জ্বালা উপস্থিত হয়, আর পেলে সাময়িক সুখভোগের পর প্রবলতর স্বার্থ-সাধনের বাসনা সমুদায়ে এক নতুন জ্বালা যন্ত্রণা উপস্থিত হয়। আর এক কথা,জীবের মধ্যে দেখা যায় যে,যিনি যে বস্তু পাবার বাঞ্জা করেন,সেই বস্তুটি যদি না পায় অন‍্যের কাছে থাকে তাহলে পরিতাপের সীমা থাকে না। তখন ঈর্ষা,ঘৃণা ও ক্রোধ প্রভৃতি আসুর ভাবের ভাবনা আসে। কিন্তু গৌর বিষ্ণুপ্রিয়া হলেন ; ইঁহাকে নাগরীগণ কেউই নিজ স্বামীরূপে পেলেন না।এমন ভুবন দুর্লভ বস্তুটি তাঁরা স্বামীরূপে পেলেন না বলে দেবী বিষ্ণুপ্রিয়ার প্রতি তাঁদের কিঞ্চিমাত্র ঈর্ষা ও দ্বেষের সঞ্চার হল না, বরং তাঁদের প্রেমময়ের পূর্ণ অনুরূপা নিত‍্যানন্দময়ী দেবী বিষ্ণুপ্রিয়াকে প্রেমস্বরূপ শ্রীগৌরচন্দ্রের লীলা বিলাসের পূর্ণ সহায়া দেখে তাঁরা পরমানন্দ প্রাপ্ত হলেন।শ্রীগৌরাঙ্গ পূর্ণ চিদানন্দ-বিগ্রহ, তাঁর কাজও চিন্ময়, এখানে মায়া ও জড়তার লেশমাত্র নাই।কাজেই তরুণীগণ মধুর-রস আস্বাদনের জন্য বাসরঘরে গিয়ে যুগল মাধুরী দেখতে ব‍্যস্ত হয়ে পড়লেন।কুলরমণীগণের পরপুরুষের প্রতি সম্পূর্ণরূপে নিঃসঙ্কোচ আকর্ষণ একমাত্র শ্রীগৌরচন্দ্রেই পরিদৃষ্ট হয়। ইহা জীবভাবের অতীত,এতেই বিশ্বাস হবে,গৌরাঙ্গ কি বস্তু!*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯২. একটি দৃশ্য বাসর-ঘর 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya192.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৯০. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya190.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৮৯. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya189.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৯০. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya190.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(১০)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীবলরাম দাসের পদ🌻*
~~~~~~~~~~~~~~~~~~
*পট্টবস্ত্র-পরিধান বনমালা গলে।*
*অলকাতে সাজায়েছে বদনমন্ডলে।।*
*মাথায় মোহনচূড়া তাহে বেড়া বেলা।*
*মধুপানে মত্ত হয়ে বুলে ভৃঙ্গ গুলা।।*
*বিয়ে করেছিলে তুমি যেই বেশ ধরে।*
*সেই বেশ প্রভু তুমি দেখাও আমারে।।*
*বামে করি বিষ্ণুপ্রিয়া যৌবন আরম্ভ।*
*সদা ব‍্যস্ত ঢাকিবারে হৃদয়কদম্ব।।*
*লজ্জায় বিভোর প্রিয়া অধোমুখে রয়।*
*বঙ্কিমনয়নে নিজ পহুঁ পানে চায়*।।
*যবে প্রভু এইরূপ দেখিব তোমার।*
*বলরাম দিবে সুখ-সাগরে সাঁতার*।।
           *আরেকটি পদ*
           ***************
*🌻🌻শ্রীগৌরাঙ্গের উক্তি🌻🌻*
*যাই মাগো তোমায় তোমার বধূর কাছে রেখে।*
*সদা কৃষ্ণনাম নিও, যাবার বেলা,*
       *নিমাইয়ের এই ভিক্ষে।।*
*বিষ্ণুপ্রিয়া অবোধিনী,দুখিনী সে অনাথিনী,*
    *যতন করে দিও তারে কৃষ্ণনাম শিক্ষে।*
*রইতে নারি নিমাই গেল,এ কলঙ্ক চিরকাল,*
     *জ্বলন্ত অনল সম বলরামের পক্ষে।।*
  *🌻🌻শ্রীগৌরহরির উক্তি🌻🌻*
*কিবা হইল দুর্মতি,বিষ্ণুপ্রিয়া গুণবতী,*
    *কি ক্ষণে আনিনু তোমা ঘরে।*
*দিবানিশি কান্দাইনু,সুখ মাত্র নাহি দিনু,*
     *প্রিয়ে!কৃপা করি ক্ষম মোরে।।*
*করি ধন আহরণ,আপন-জন-পোষণ,*
       *জগমাঝে সবে করে সুখী।*
*সুখ নাহি দিনু তোরে,জন্মের মত দেশান্তরে,*
      *চলিছি,একাকী তোরে রাখি।।*
*বলরাম দাস গায়,স্বামী পানে বালা চায়,*
      *নয়নের তারা নাহি চলে।*
*শুখাইল মুখইন্দু,অঙ্গ কাঁপে মৃদু মৃদু,*
       *মূরছিয়া পড়ে পতি-কোলে।।*
       *😭😭বিরাম পদ😭😭*
       """"""""""""""""""""""""""""""""""""""
*বিষ্ণুপ্রিয়া নববালা,হাতে ল'য়ে জপমালা,*
      *রুই রুই জপে গৌরনাম।*
*নবীনা যোগিনী ধনী,বিরহিণী কাঙ্গালিনী,*
      *প্রণময়ে নীলাচল ধাম।।*
*সর্ব অঙ্গে মাখা ধূলা,লম্বা কেশ এলো চুলা,*
       *সোনার অঙ্গ অতি দুরবল।*
*বলরাম দাস কয়,শুন প্রভু দয়াময়,*
      *মুছায়ে দাও দেবী আঁখি-জল।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯১. নদীয়া মাধুরী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya191.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




১৮৯. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya189.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৮৮. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-সংবাদ 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya188.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৮৯. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya189.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🙏শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🍀শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বন্দনা🍀*
             *(দেবীর আজ্ঞা)*
             *দেরে যাদু মালা গেথে।*
*মল্লিকা মালতী, দিয়া যাতি যুতি,*
        *প্রভু মন ভুলবে তাতে।।*
*নব নব রাগ, নব অনুরাগ,*
*নূতন পিরিতি, নূতন সোহাগ,*
*রসেরি বিভাগ,মালা করিয়া থাক,*
               *দেরে বলাই আমার হাতে।*
*🙏দেবীর আজ্ঞা পেয়ে বলরাম দাসের প্রার্থনা ঃ--*
*দিব তোমার হাতে, আমার সাক্ষতে,*
         *দিতে হবে প্রভুর গলায়।*
*মালা হাতে নিয়া, মধু হাস‍্য করি,*
*প্রভু গলে দাও, আঁখি ভরি হেরি,*
*প্রভু মালা নিয়া, গলায় পরিয়া,*
                  *দিবেন বলরামের মাথায়।।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*বলরাম দাসের গ্রন্থিত কবিতা-পুষ্প*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*চান্দ বদনী ধনী মৃগ নয়নী।*
*বিষ্ণুপ্রিয়া ধনী আমার তড়িত প্রতিমা।*
*কোথা পাব কিবা দিব তাঁহার উপমা।।*
     *কাঞ্চনবরণী ধনী নবদ্বীপময়ী।*
*অধিষ্ঠাত্রী দেবী মোর সুখে গুণ কই।।*
*হের দেখসিয়ে আমাদের বিষ্ণুপ্রিয়া।*
*সর্ব অঙ্গে লাবণ‍্য পড়িছে খসিয়া*।।
*নবীনা প্রিয়াজি কেবল যৌবন উদয়।*
*লজ্জায় মুগধ ধনী অধোমুখ রয়*।।
*চঞ্চল চরণে গৃহ-কোণেতে লুকায়।*
*শ্রীগৌরাঙ্গ গৃহমাঝে খুঁজিয়া বেড়ায়।।*
*পদ্মগন্ধ বহে মরি সুরস অধর।*
*দিবানিশি মত্ত তাহে গৌরাঙ্গ ভ্রমর।।*
*বিষ্ণুপ্রিয়া পূর্ণশশী গৌরাঙ্গ চকোর।*
*যার রূপসুধা পিয়ে ভ্রমর শ্রীগৌর।।*
*গৌরপ্রেম গরবিনী দেবী বিষ্ণুপ্রিয়া।*
*গৌরবক্ষবিলাসিনী দেহ পদ-ছায়া।।*
*আগেতে বন্দিব আমি ঠাকুরাণীর ভাই।*
*বিষ্ণুপ্রিয়ার ছোট ভাই যাদব গোসাঞি।।*
*বিবাহের পর দিন মিশ্র সনাতন।*
*নিমাইর হস্তে যাদব করিলেন অর্পণ।।*
*সনাতন কহে নিমাই রাখিবা এই কথা।*
*এই আমার পুত্রটিকে পালিবে সর্বথা।।*
*তথাস্তু বলিলা গৌর শ্বশুর কথায়।*
*যাদবের গণে তাহে অন্ন দুখ নাই।।*
*অনেক সাধন করি যাদব গোসাঞি।*
*মন্ত্রদীক্ষা পাইলেন বিষ্ণুপ্রিয়া ঠাঁই।।*
*মহিমা যাদবগণের কহিতে জানিনে।*
*গৌরে বাটা দেয় প্রতি ষষ্ঠী-বাটা দিনে।।*
*তা পরে বন্দিব ঠাকুর শ্রীবংশীবদন।*
*শাশুড়ী বধূর দুঃখ যে কৈল বর্ণন*।।
*প্রসাদ মাগিল বংশী জাহ্নবার ঠাঁই।*
*বিষ্ণুপ্রিয়া-দাস ভাবি না দিলা গোঁসাঞি।।*
*যখন ভুবন-বন্ধু হোল অদর্শন।*
*বিষ্ণুপ্রিয়া মনে করেন ত‍্যজিবেন জীবন।।*
*তবে বংশী শ্রীগৌরাঙ্গ ঠাকুর গড়িল।*
*সেই ঠাকুর দেখি দেবী পরাণ রাখিল।।*
*রাম সোনা-সীতা করি জীবনে আছিল।*
*এই অবতারে দেবী সে রস ভুঞ্জিল।।*
*তা পরে বন্দিব আমি ঠাকুর কানাই।*
*সব ত‍্যজি পড়ি রহে দেবী রাঙ্গা পায়।।*
*মা বলে কানাই ডাকে সেই দেবীপুত্র।*
*গৌর-বিষ্ণুপ্রিয়া যেই করিলা একত্র।।*
*যতনে বন্দিব আমি গদাধর দাস।*
*বিষ্ণুপ্রিয়া লাগি যেবা নদে' কৈল বাস।।*
*গদাধর গৌর-নিতাই দুই জনের গণ।*
*দোহে ছাড়ি রহিলেন দেবীর চরণ।।*
*দেবী অদর্শনে তবে ছাড়িলা নদীয়া।*
*কাটোয়াতে রহে গিয়া ঠাকুর গড়িয়া।।*
*মনোসুখে বন্দি শ্রীদামোদর পন্ডিত।*
*প্রভুবার্তা দিয়া দেবী পরাণ রাখিত।।*
*দেবীস্নান লাগি গঙ্গাজল বহি আনে।*
*ধন‍্য দামোদর তুমি এ তিন ভুবনে*।।
*তা পরে বন্দিব আমি দুখিনী কাঞ্চনা।*
*বিষ্ণুপ্রিয়া সখি মাঝে যে জন প্রধানা।।*
*কৃষ্ণপাগলিনী নাম দিলা নদে বাসী।*
*বিষ্ণুপ্রিয়া সনে সেই কান্দে দিবানিশি।।*
*জন্মিলে মরণ আছে,নাহি তাহে ভয়।*
*বলরাম দাসে রেখ দেবী রাঙ্গা পায়।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯০. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya190.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







১৮৮. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-সংবাদ 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya188.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৮৭. শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার মিলন পদ 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya187.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৮৮. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-সংবাদ 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya188.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(০৮)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥* 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-সংবাদ🌻*
*🌹শ্রীগৌরাঙ্গ সন্ন‍্যাস গ্রহণ করে জননী ও জন্মভূমি দর্শন করতে একবার নবদ্বীপে আগমন করেছিলেন।তৎকালে মহাপ্রভুর সহিত বিষ্ণুপ্রিয়া দেবীর যে কথোপকথন হয়েছিল, তা শ্রীচৈতন‍্যতত্ত্ব দীপিকা গ্রন্থ হতে পাওয়া।*
*🌻শ্রীশ্রীগৌরসুন্দর সন্ন‍্যাস আশ্রম গ্রহণ করে নীলাচলে গমন করেন এবং তথা হতে তিনি জননী ও জন্মভূমি দর্শন করতে নিজ আলয় নবদ্বীপে আগমন করেন।কারণ সন্ন‍্যাসদের শাস্ত্রমতে একবার জননী ও জন্মভূমি দর্শন কর্তব‍্য।শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী প্রাণবল্লভের আগমন বার্তা শুনে তাঁকে দর্শন করবার জন্য রাজপথে তাঁর চরণতলে পতিতা হয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে নাথ!তুমি দীনবৎসল।আমি তোমার দুঃখিনী ভার্য‍্যা, অতি কাতরা।আমাকে দুঃখসাগরে ভাসিয়ে তোমার গৃহত‍্যাগ উচিত নয়।তোমার প্রতিজ্ঞা আছে,যে ব‍্যক্তি তোমাকে ভজনা করে,তাকে তুমি কখনই পরিত‍্যাগ কর না।সেই প্রতিজ্ঞাবাক‍্য স্মরণ করে এ দাসীকে ত‍্যাগ করে চলে যেও না।একবার যে তোমার শরণাগত হয়,তাকে তুমি সর্বদা অভয় দান কর অতএব এ দাসীকে তুমি কেন ত‍্যাগ করলে?তুমিই বলেছিলে সস্ত্রীক ধর্মাচরণ করবে,শত শত অকার্য‍্য করেও ভার্য‍্যাকে ভরণ পোষণ করবে।এ সকল শাস্ত্রবাক‍্য কি এ দাসীর পক্ষ বিপরীত হল? প্রাণবল্লভ! এ হতভাগিনীকে সঙ্গে নিয়ে চলো।এই শূন‍্য গৃহে সহচারিণী ভার্য‍্যাকে পরিত‍্যাগ করে কোথায় যাবে? আমি যে অঙ্গ অগুরু চন্দন প্রভৃতি নানা সুগন্ধি দ্রব‍্য দ্বারা সেবা করতাম, আজ তোমার সেই দিব‍্য অঙ্গ ধূলিধূসরিত দেখছি। তুমি যোগীজনদুর্লভ।এ দাসী তোমাকে কত পুণ‍্যবলে প্রাপ্ত হয়েছে।আমি পিতার মুখে এবং বেদবি‍ৎ ব্রাহ্মণগণের মুখেও শুনেছি, যে স্ত্রীলোকের স্বামী প্রিয় তাদের স্বর্গাদি সকল লোকই প্রিয় ও সুলভ হয়। সাধ্বী স্ত্রীগণের পতিই পরম দেবতা, ঐহিক ও পারত্রিক (ইহলোক ও পরলোক) একমাত্র গুরু।দুষ্ট স্বভাব হেতু অসতী স্ত্রীলোক এইসব জানতে পারে না।স্বামীর চরণ সেবা ভিন্ন স্ত্রীলোকের কোন ধর্ম নাই,কর্ম নাই, যাগ যজ্ঞ শ্রাদ্ধক্রিয়া উপবাস প্রভৃতি কিছুই নাই। স্বামী সেবাই একমাত্র তাদের পক্ষে পরম ধর্ম।পতিসেবা ছাড়া অন‍্য তপস‍্যা নাই। সাবিত্রী অরুন্ধতী নারীগণের মধ্যে প্রধানা হয়েও পতিকে দেবতাজ্ঞানে স্বর্গসুখ লাভ করেছিলেন।চন্দ্রপত্নী রোহিণী চন্দ্রকে ছেড়ে ক্ষণকালও থাকতে পারেন না।জনকনন্দিনী সীতা পতির সঙ্গে বনবাসে গমন করেছিলেন। রামচন্দ্র তাঁকে সঙ্গে নিয়ে বনগমন করেছিলেন।পতি যে স্ত্রীকে ত‍্যাগ করেন,তার সমস্ত সুখই নষ্ট হয়, তার মত হতভাগিনী নারী ত্রিজগতে নাই।পতিই স্ত্রীলোকের একমাত্র গতি।নাথ!আমার গতি কি হবে? আমি তোমার পাদুকার ন‍্যায় পদাবলম্বিনী, আমাকে ত‍্যাগ করে গেলে আমি এ পাপ জীবন রাখব না।*
*🌻তখন শ্রীগৌরাঙ্গ প্রিয়াজীকে বললেন=*
*🌹প্রিতমে বিষ্ণুপ্রিয়া! আমি তোমারই। এ জগতে যাঁরা বিষ্ণুর প্রিয়, তারাই আমার প্রিয়।তুমি ত সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া। তুমি নিশ্চয় জানিও তোমাতে ও আমাতে কিছুই ভেদ নাই।অগ্নি ও অগ্নস্ফুলিঙ্গে যেমন কোন প্রভেদ নাই,তেমনি তোমাতে ও আমাতে ভিন্ন ভাব কিছুই নাই।কেবলমাত্র লোকশিক্ষার জন্য আমি সন্ন‍্যাস গ্রহণ করেছি জানবে।তুমি নিশ্চয় জানিও আমি নবদ্বীপ পরিত‍্যাগ করে কোথাও যাব না।সর্বদাই তোমার নিকট আমার অধিষ্ঠান জানবে।যেমন শ্রীধামবৃন্দাবন পরিত‍্যাগ করে শ্রীকৃষ্ণ কোথাও গমন করেন নাই,তদ্রূপ আমি প্রতিজ্ঞা করে বলছি,নবদ্বীপ ত‍্যাগ করে আমি কোথাও যাব না।অনুরাগভরে আমায় যখনই তুমি ডাকবে, তখনই তুমি আমাকে দেখতে পাবে। ওগো বিষ্ণুপ্রিয়ে! তোমার পতিভক্তির নিদর্শন স্বরূপ আমার এই পাদুকা তোমাকে প্রেমোপহার প্রদান করলাম।তুমি পাদুকা দ্বারা আমার বিরহজনিত দুঃখ নিবারণ করবে। তুমি আমার প্রতিমূর্তি নির্মাণ করিয়ে নবদ্বীপে প্রতিষ্ঠা করে পূজা ও সেবা করবে।এতে তুমি আনন্দ পাবে এবং আমার প্রতিমূর্তি পূজাতেই আমাকে পাবে।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৮৯. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya189.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




১৮৭. শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার মিলন পদ 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya187.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৮৬. বিরহিনী বিষ্ণুপ্রিয়া পদ 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya186.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕১৮৭. শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার মিলন পদ 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya187.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(০৭)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
*🙏শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার মিলন পদ🙏*
▪▪▪▪▪▪▪▪▪▪▪
       *দেব-দেব রমণী উল্লাসে।*
*বিবাহ প্রসঙ্গ সভে কহে মৃদুভাষে*।।
       *ভাগ‍্যবন্ত লোক নদীয়ার।*
*হইল বিবাহ দেখি উল্লাস সভার।।*
       *রূপবতী কন‍্যা যাঁর ঘরে।*
*সে সকল বিপ্র মনে মহাখেদ করে।।*
       *এ হেন বরেরে কন‍্যা দিতে।*
*না পারিলা হেন সুখ নাহিক ভাগ‍্যেতে।।*
       *এই মত কেহ কত কয়।*
*সকলেই সনাতন মিশ্রে প্রশংসয়।।*
        *সনাতন মিশ্র ভাগ‍্যবান।*
*হোম কর্ম আদি সব কৈল সমাধান।।*
       *কন‍্যা জামাতায় নিরখিয়া।*
*তিলে তিলে বাড়ে সুখ উথলয়ে হিয়া।।*
      *কহিতে কে জানে লোকাচার।*
*ঘন ঘন নারীগণ দেই জয়কার।।*
      *বিষ্ণুপ্রিয়া-দেবী-গোরাচাঁন্দে।*
*লইতে বাসরঘরে কেবা থির বান্ধে।।*
          *নরহরি পহুঁ গোরারায়।*
*চলে বাসরঘরে কত কৌতুক হিয়ায়।।*
       *নদীয়া-বিনোদ গোরা।*
*প্রবেশে বাসর-, -ঘরে নব নব,*
     *তরুণী গণের পরাণ-চোরা।*
*কুল-বধূ-গণ, মনের উল্লাসে,*
     *বিশ্বম্ভর বিষ্ণুপ্রিয়ারে লইয়া।*
*সুমধুর ছান্দে, বসায় বাসরে,*
    *অনিমিষ আঁখে ও মুখ চাঞা।।*
*কেহ পরশের, সাধে হাসি হাসি,*
     *সুগন্ধি চন্দন মাখায় অঙ্গে।।*
*কেহ সাজাইয়া, তাম্বূল বীটিকা,*
      *সম্পূট সম্মুখে রাখয়ে রঙ্গে।।*
*কেহ করে কত, কৌতুকে ছলেতে,*
    *ঢলি পড়ি গায় পুলক হিয়া।*
*নরহরি নাথ, আগে রহে কেহ,*
     *ভঙ্গিতে কুসুম অঞ্জলি দিয়া।।*
                  *(পরের পদ)*
        *বাসরঘরেতে গোরা রায়।*
*বিষ্ণুপ্রিয়া সহ সুখে রজনী গোঙায়।।*
       *কহিতে কৌতুক নাহি ওর।*
*গোষ্ঠীসহ সনাতন আনন্দে বিভোর।।*
      *রজনী প্রভাতে গৌরহরি।*
*হৈয়া হর্ষ কুশন্ডিকা আদি কর্ম করি।।*
       *গমন করিব নিজালয়ে।*
*সনাতন মিশ্র মহাশয়ে নিবেদয়ে।।*
       *সনাতন জামাতা রতনে।*
*করিতে বিদায় ধৈর্য‍্য ধরয়ে যতনে।।*
      *কন‍্যায় কত না প্রবোধিয়া।*
*দিলা বিশ্বম্ভর কর ধরি সমর্পিয়া।।*
      *গৌরহরি গমন সময়ে।*
*মান‍্যগণে পরম উল্লাসে প্রণময়ে।।*
       *করিতে কি সে সভার সাধ।*
*ধান‍্য দূর্বা দিয়া শিরে করে আশীর্বাদ।।*
        *মিশ্রপ্রিয়া কন‍্যা জামাতারে।*
*বিদায় করিতে ধৈর্য‍্য ধরিতে না পারে।।*
        *গোরা গৃহে গমন করিতে।*
*বিপ্রগণ বেদধ্বনি করে চারি ভিতে।।*
        *নারীগণ দেই জয় কার।*
*নানা বাদ‍্য বাজে ভাটে পড়ে রায়বার।।*
        *নরহরি নাথে নিরখিয়া।*
*গমন উচিত সভে করে শুভক্রিয়া*।।
                *🙏বিরাম পদ🙏*
          *গোরা চান্দ বিবাহ করিয়া।*
*আইসেন ঘরে অতি উল্লসিত হৈয়া।।*
         *অলখিত হৈয়া দেবগণ।*
*করয়ে সকল পথ পুষ্প বরিষণ।।*
         *সুখের পাথার নদীয়ায়।*
*বিবাহ প্রসঙ্গে কেহ কহে শচীমায়*।।
       *শুনি মহাবাদ‍্য কোলাহল।*
*শচীদেবী হইলেন আনন্দে বিহ্বল।।*
      *বাড়ীর বাহিরে শচী আই।*
*পতিব্রতাগণ সহ রহে পথ চাই।।*
       *সভা সহ গোরা ধীরে ধীরে।*
*আসিয়া চৌদল হৈতে নামিলা দুয়ারে।।*
        *পুত্র পুত্রবধূ দেখি আই।*
*নিছিয়া ফেলয়ে কত দ্রব‍্য লেখা নাই।।*
        *স্নেহে চান্দ বদন চুম্বিয়া।*
*প্রবেশে ভবনে পুত্রবধূ পুত্রে লৈয়া।।*
        *বিষ্ণুপ্রিয়া সহ বিশ্বম্ভর।*
*বৈসে সিংহাসনে দেখে যত পরিকর।।*
         *উলু উলু দেই নারীগণ।*
*হইলা মঙ্গলময় সকল ভুবন।।*
         *ভাটগণে পঢ়ে রায়বার।*
 *বিপ্রগণ বেদধ্বনি অনিবার।।*
        *নানাবদ‍্য বায়ে সভে সুখে।*
*নরহরি কত না কহিব এক মুখে।।*
                *বিরাম*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৮৮. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-সংবাদ 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya188.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds