শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২৬. শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda126.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১২৫. শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda125.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১২৬. শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda126.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৬)শ্রীরামানন্দ রায়,বিশাখা,*
      *শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার*
      ***************************
*মহাপ্রভু কিন্তু রামরায়ের কথা অঙ্গীকার করে বললেন, রামরায়! আমি মানুষ,তার উপরে আবার সন্ন‍্যাসী।আমি লোক ব‍্যবহারের অন‍্যথা করতে পারি না। সন্ন‍্যাসীর অল্প দোষ দেখতে পেলেই লোকে তার নিন্দা করে।ময়লা কাপড়ে কালিরদাগ থাকলে সেটি লোকের চোখে পড়ে না, কিন্তু শুক্লবস্ত্রে বা শ্বেত বা সাদা বস্ত্রে একবিন্দু কালি পড়লেই সেটি সুস্পষ্ট দেখা যায়।গৃহস্থাশ্রমে সময়ে সময়ে বিধিনিষেধের বাধা পড়লেও তাতে বড় নিন্দা হয় না। কিন্তু আমি সন্ন‍্যাসী, আমার ব‍্যবহারে সামান্য একটু দোষ দেখলেই লোকে নিন্দা করবে। তদ্ যথা=*
*🌷প্রভু কহে আমি মনুষ‍্য আশ্রমে সন্ন‍্যাসী।*
*🌷কায়মনোবাক‍্যে ব‍্যবহারে ভয় বাসি।।*
*🌷সন্ন‍্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়।*
*🌷শুক্লবস্ত্রে মসীবিন্দু যৈছে না লুকায়।।*
*🌹লোকধর্মের মর্য‍্যাদা রক্ষার জন্য মহাপ্রভু এইরকম উপদেশ সব জায়গায় পরিস্কার ভাবে দিয়ে থাকেন। রামরায়কে গৌরহরি ইচ্ছা করে নিজ-স্বরূপ দেখিয়েছেন।নি শ্রীমুখে তা প্রকাশ করেও বলেছেন। কিন্তু এখানে আবার সেই রামরায়ের কাছেই বলছেন, "আমি মানুষ, সন্ন‍্যাস আমার আশ্রম"।আমি আশ্রম বিরুদ্ধ কাজ করলে লোকে কি বলবে? ফলে এখানে মহাপ্রভু শাস্ত্রবাক‍্য ও লোক ব‍্যবহারের মর্য‍্যাদা-সংরক্ষণ করলেন। শ্রীগৌরাঙ্গ সর্বধর্মের প্রমাণ-স্বরূপ। তিনি স্বতন্ত্র হলেও যখন মানবদেহ গ্রহণ করেছেন, সন্ন‍্যাস আশ্রম পবিত্র করেছেন, এমত অবস্থায় প্রিয়তম ভক্তগণের অনুরোধেও জনসমাজের লৌকিক আচার ও সন্ন‍্যাস ধর্মের বিধিভঙ্গে বা তদবহেলনে স্বীকৃত হলেন না। কিন্তু রামরায় পরমকারুণিক,কৃতজ্ঞহৃদয় ও পরম কর্ত‍্যব‍্যতাপরায়ণ। মহাপ্রভু যতই আপত্তি করুন না কেন, তাঁর আপত্তি ভেঙ্গে রাজাকে তাঁর শ্রীচরণপঙ্কজ দেখাতে হবে এটিই রামানন্দের মনের বাসনা।*
*🌻তাই রামানন্দ আবার বললেন, "আপনি কত পাপীর উদ্ধার সাধন করেছেন,গজপতি আপনার ভক্ত রাজা,তাঁকে উদ্ধার করবেন না?সকলে উদ্ধার পেলেন আর প্রতাপরুদ্র কি পড়ে থাকবেন?তিনি প্রকৃতই ভক্ত,আপনার শ্রীচরণ দর্শন করতে না পারলে তিনি রাজ‍্যত‍্যাগ করে ভিখারি হবেন,এমন কি প্রাণত‍্যাগ করতে প্রস্তুত।এমন একান্তভক্ত শ্রীচরণ-দর্শন পাবেন না কেন?(ভক্তাধীন ভগবান, প্রকৃত ভক্তের কাছে ভগবান চিরদিনই বশীভূত)।*
*🌺রামরায়ের কথায় মহাপ্রভুর হৃদয় আরও গলে গেল।রামরায়ের কথা কেবল বাহিরের অনুরোধ নয়, সেটি যেন প্রাণের অন্তস্তল-নিহিত মহাশক্তির সাক্ষাৎ প্রণোদনা (উৎসাহ দান)।রামরায়ের যুক্তিময়ী কথাতে মহাপ্রভুর আপত্তির ভিত্তি যেন শিথিল  হয়ে উঠিল।অর্থ‍্যাৎ মহাপ্রভু যে যুক্তিগুলি রামরায়কে দিয়েছিলেন, তার পরিবর্তে রামরায় যে কথাগুলি বলেছিলেন, তাতে মহাপ্রভুর কঠিন মন বা সঙ্কল্প, তা হতে অনেকটাই সরে এসে প্রায় সম্মতি প্রদান করলেন।*
*🌹তিনি তখন আর কোন যুক্তি দেখতে না পেয়ে কেবল লোক ব‍্যবহারের কথা তুলে বললেন, রামরায়! কি করব,শাস্ত্রে সন্ন‍্যাসীর রাজদর্শন নিষিদ্ধ।তোমার কথায় বুঝলাম প্রতাপরুদ্র সর্বগুণে গুণী,তাঁর সঙ্গে দেখা করতে কোন বাধা নাই, কিন্তু তিনি "রাজা" এই উপাধিতে খ‍্যাত। শাস্ত্রবাক‍্য ও লোক ব‍্যবহারের অবহেলন করা ভাল না।তবে যদি তোমাদের নিতান্ত আগ্রহ হয়,তবে প্রতাপরুদ্রের পুত্রকে আমার কাছে আনতে পারো। শাস্ত্রে লেখা আছে "আত্মা বৈ জায়তে পুত্রঃ"। তাঁর পুত্র আমার দর্শন পেলেই তিনি আমার দর্শন পেলেন বলে যেন মনে করেন। যথা শ্রীচরিতামৃতে=*
*🌷প্রভু কহে পূর্ণ যৈছে দুগ্ধের কলস।*
*🌷সুরাবিন্দু স্পর্শে কেহ না করে পরশ।।*
*🌷যদ‍্যপি প্রতাপরুদ্র সর্ব গুণবান*।
*🌷তাঁহারে মলিন করে এক "রাজা"নাম।।*
*🌷তথাপি তোমার যদি মহাগ্রহ হয়।*
*🌷তবে আনি মিলাহ মোরে তাঁহার তনয়।।*
*🌷"আত্মা বৈ জায়তে পুত্রঃ" এই শাস্ত্রবাণী।*
*🌷পুত্রের মিলনে যেন মিলিলা আপনি।।*
       🙏🙏🙏🙏🙏🙏🙏
              *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১২৭. শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda127.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১২৫. শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda125.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১২৪. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda124.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১২৫. শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda125.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৫)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
    *শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌺শ্রীরামরায় মহাপ্রভুর শ্রীচরণে প্রণত হয়ে শ্রীজগন্নাথদেব সাক্ষাৎ দর্শন করার জন্য মহাপ্রভুর কাছ হতে বিদায় নিলেন এবং তাঁর আজ্ঞাক্রমে শ্রীশ্রীজগন্নাথ দর্শন করলেন।* *রামরায়ের প্রেমভক্তি অসাধারণ।তাঁর বিবেচনায় শ্রীজগন্নাথদেব ও শ্রীগৌরাঙ্গ কোন পার্থক্য নেই।তাঁর জ্ঞানে যিনি শ্রীজগন্নাথরূপ অচলব্রহ্ম, তিনিই আবার শ্রীগৌরাঙ্গরূপ সচলব্রহ্ম। কিন্তু শ্রীগৌরাঙ্গরূপ সচলব্রহ্মেই তাঁর হৃদয়ের প্রবল রতি ; সুতরাং হৃদয় তাঁকে শ্রীগৌরাঙ্গের চরণাভিমুখে এনে উপনীত করে দিল।রামরায়ের শ্রীগৌরাঙ্গপ্রীতি প্রকৃতই অদ্ভুত।তাঁর প্রেমভক্তি-রীতি অন‍্যের দুর্জ্ঞেয়, তাই শ্রীপাদ কবিরাজ গোস্বামী লিখেছেন=*
*"🌷রায়ের প্রেমভক্ত-রীতি বুঝে কোন জন?*
*🌹এইদিন হতে রামরায় গৌরহরির সহচররূপে ছায়ার মতো তাঁর শ্রীচরণতলে আশ্রয় গ্রহণ করলেন।*
*🌻এদিকে মহাপ্রভুর সন্দর্শন লাভের জন্য রাজার উৎকণ্ঠা দিন দিন ভীষণ ভাবে বাড়তে লাগল।প্রতাপরুদ্র একদিন রামরায়কে ডেকে বললেন, রামরায়!তোমার প্রতি মহাপ্রভুর মহাকৃপা।আমি যাতে তাঁর শ্রীচরণ দর্শন লাভে সমর্থ হই, তোমাকে অবশ্যই তা করতে হবে।তাঁর চরণ ধরে বলবে, এ ভিখারি একটিবার তাঁর শ্রীচরণদর্শনের জন্য একান্ত লালায়িত।*
*🌻প্রতাপরুদ্র কটক হতে আবার রামরায়কে নিয়ে পুরুষোত্তমে আসিলেন।তিনি নিজ প্রাসাদে রইলেন,রামরায় মহাপ্রভুর কাছে গিয়ে আবার প্রতাপরুদ্রের কথা তুললেন।শ্রীল রামরায় রাজমন্ত্রী, ব‍্যবহার শাস্ত্রে তাঁর যথেষ্ট নিপুণতা, দেশকালপাত্র ভেদে কি রকমে বাক‍্যবিন‍্যাস বা কথা বলতে হয়,কি রকম বাককৌশলে কাজ উদ্ধার করতে হয়,এইসব বিষয়ে তিনি যথেষ্ট দক্ষ।রামরায় মহাপ্রভুর চরণতলে এসে প্রতাপরুদ্রের জন্য এমন ভাবে কথা বলতে লাগলেন যে তাতে মহাপ্রভুর মন থেকে পূর্বধারণা অনেক পরিমাণে দূরীভূত হল।ফলে তিনি যে কঠোর সঙ্কল্পের কথা সার্বভৌমকে জানিয়েছিলেন,( অর্থ‍্যাৎ রাজার সঙ্গে দেখা সাক্ষাৎ করার কথা পুনর্বার কেউ বললে মহাপ্রভু পুরুষো‍ত্তম হতে চলে যাবেন) সেই সঙ্কল্প কিছু  পরিমাণে শ্লথ (কম) হল।ইতিপূর্বে অন‍্যান‍্য ভক্তগণ এমন কি স্বয়ং প্রভু শ্রীমন্নিত‍্যানন্দও প্রতাপরুদ্রের প্রতি করুণা করার জন্য মহাপ্রভুর মন কোমল করেছিলেন।প্রভু নিত‍্যানন্দ মহাপ্রভুর একখানি বহার্বাস চেয়ে প্রতাপরুদ্রকে সেটি আশীর্বাদস্বরূপ পাঠিয়েছিলেন।অতঃপর রায় রামানন্দ যখন ভক্তিমাখা বুদ্ধিতে এই প্রস্তাব তুললেন,তখন ধীরে ধীরে মহাপ্রভুর মন গলতে বা দ্রবীভূত হতে লাগিল, যথা শ্রীচরিতামৃতে পায়=*
*🌷রাজমন্ত্রী রামানন্দ ব‍্যবহার নিপুণ।*
*🌷রাজার প্রীতি কহি দ্রবায় মহাপ্রভুর মন।।*
*🦚রামানন্দ মহাপ্রভুর পায়ে ধরে বললেন, রাজার প্রতি আপনাকে দয়া করতেই হবে, প্রতাপরুদ্রের প্রতি কৃপা করে আপনাকে শ্রীচরণধূলি অবশ্যই দিতে হবে।প্রতাপরুদ্র "রাজা" হলেও আপনার চরণে তাঁর প্রগাঢ় ভক্তি। ভক্তের আবদারে এবং বচনমাধুর্য‍্যে মহাপ্রভুর মন টলিল।স্নেহময়ের হৃদয়ে স্নেহের উৎস উৎসারিত হল।গৌরহরি লোক-ব‍্যবহারের কথা তুলে বললেন, রামরায়!আমি সন্ন‍্যাসী,রাজার সঙ্গে কি করে দেখা করতে পারি? জানো তো, সন্ন‍্যাসীর পক্ষে রাজদর্শন নিষিদ্ধ।রাজার সঙ্গে মিলনে সন্ন‍্যাসীর দুই কুলই নষ্ট হয়ে যায়। পরকালের কথা দূরে রহুক, ইহজগতেই এইরকম কাজের জন্য লোকসমাজে উপহাস‍্যস্পদ হতে হয়। রামানন্দ এইকথা শুনে ঈষৎ হেসে বললেন, প্রভো!আপনি শাস্ত্রীয় বিধিনিষেধের কথা তুলছেন।শাস্ত্রীয় বিধি-নিষেধ তো সাধারণ মানুষের জন্য। ভগবন্, আপনি বিধি-নিষেধের অতীত।আপনি স্বতন্ত্র, আপনার আবার ভয় কি? যথি শ্রীচৈতন‍্যচরিতামৃতে=*
*🌷প্রভু কহে "রামানন্দ কহ বিচারিঞা।*
*🌷রাজারে মিলিতে জুয়ায় সন্ন‍্যাসী হইঞা?*
*🌷রাজার মিলনে ভিক্ষুর দুই কুল নাশ।*
*🌷পরলোক রহু,লোকে করে উপহাস "।।*
*🌷রামানন্দ কহে "তুমি ঈশ্বর স্বতন্ত্র।*
*🌷কারে তোমার ভয়?নহ তুমি পরতন্ত্র?"*
*🦚শ্রীমন্নিত‍্যানন্দ ও দামোর পন্ডিতের সঙ্গেও মহাপ্রভুর এইরকম কথোপকথন হয়েছিল, যথা শ্রীচরিতামৃতে=*
*🌷তোমা সবাকার ইচ্ছা এই আমাকে লইঞা।*
*🌷রাজারে মিলহ ইঁহো কটকেতে গিয়া।।*
*🌷পরমার্থ থাকুক,লোকে করিবে নিন্দন।*
*🌷লোক রহু,দামোদর করিবে ভর্ৎসন।।*
*🌷তোমা সবার আজ্ঞায় আমি না মিলি রাজারে।*
*🌷দামোদর কহে যদি তবে মিলি তাঁরে।।*
*🦜মহাপ্রভুর বচনভঙ্গী শুনে সুচতুর দামোদর স্পষ্টভাবে তার উত্তর দিলেন, যথা শ্রীচরিতামৃতে=*
*🌷দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর।*
*🌷কর্ত্তব‍্যাকর্ত্তব‍্য সব তোমার গোচর।।*
*🌷আমি কোন ক্ষুদ্র জীব তোমায় বিধি দিব?*
*🌷আপনি মিলিবে তাঁরে,তাহাও দেখিব।।*
*🪷ভক্ত দামোদরের কাছে মহাপ্রভুর বাকচাতুর্য‍্য পরাস্ত হল। যার যেরূপ ভাব, তার সঙ্গে তিনি সেইরকম কথা ব‍্যবহার করতেন।দামোদরের শেষের কথাটির প্রতি লক্ষ্য করুন।দামোদর বলেছেন, "এখন এঁরা সকলে বলছেন, আর তুমি হঠ (জিদ) করছ, নানারকম আপত্তি তুলছ,আমার প্রতিও কটাক্ষ করছ।আমা যদি তোমায় বিধি দিয়,তবে তুমি প্রতাপরুদ্রকে দর্শন দিবে, নচেৎ দিবে না।এই সব কথার চাতুরী আমি যথেষ্টই বুঝতে পারি।এখন প্রভু নিত‍্যানন্দ প্রভৃতির কথা অগ্রাহ‍্য করে আমার কথায় বড় কটাক্ষ করছ। এমন সময় আসবে, যখন কারও কিছু বলতে হবে না, তুমি নিজেই প্রতাপরুদ্রের সঙ্গে মিলিত হবে, তখন আমরাও এই চক্ষে তাহাও দেখব।কেন এরকম হবে তার কারণও আমার অজানা নাই, কেননা=*
*🌷রাজা তোমায় স্নেহ করে তুমি স্নেহবশ।*
*🌷তাঁর স্নেহ করাবে তাঁরে তোমার পরশ।।*
*🌷যদ‍্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র।*
*🌷তথাপি স্বভাবে হও প্রেমপরতন্ত্র।।*
*🌹দামোদর পন্ডিতের কাছে প্রেমময় গৌরহরির কথার চাতুরী বিফল হয়ে গেল। কিন্তু রামরায় রাজার পক্ষের ওকালতী নিয়ে মহাপ্রভুর সমক্ষে উপস্থিত হয়েছেন, কার্য‍্যসিদ্ধিই তাঁর প্রধান লক্ষ্য। রামরায় ধীরে ধীরে বললেন, প্রভো! আপনি সাক্ষাৎ ভগবান, আপনার আবার একটি বিধিনিষেধের ভয় কি?*
*👣👣👣👣ধন‍্য রামরায় 👣👣👣👣*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১২৬. শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda126.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৭১. চতুর্ব্বিধ, রসের মধ্যে সর্ব্বশ্রেষ্ঠ যে শৃঙ্গার রস 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar71.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৭০. আমারে তো যে যে ভক্ত ভজে যে যে ভাবে 👏👏 তারে সে সে ভাবে ভজি এ মোর স্বভাবে  🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar70.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৭১. চতুর্ব্বিধ, রসের মধ্যে সর্ব্বশ্রেষ্ঠ যে শৃঙ্গার রস 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar71.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
এই যে মাধুৰ্য্যভাবে ভজনার কথা উক্ত শ্রীগ্রন্থে বর্ণিত হইয়াছে, তাহাই বৈষ্ণব-উপাসনা। অর্থাৎ ভগবানের সঙ্গে ঐরূপ কোন না কোন প্রকারের সম্পর্ক পাতাইয়া ভজনাই বৈষ্ণব-উপাসনা। ঐরূপ সম্পর্ক পাতাইয়া ভজনা করার পক্ষে বৈষ্ণবদিগের সুবিধা এই যে, তাহারা অবতারবাদ মানেন। যখন তাঁহারা, পরব্রহ্ম দেহধারী হইয়া তাঁহাদের মধ্যে অবতীর্ণ হন, এরূপ বিশ্বাস করেন, তখন ঐ দেহধারী ভগবান্‌কে নিজ জন বলিয়া জ্ঞান করিতেও তাঁহারা সক্ষম হন। বৈষ্ণব-ধৰ্ম্মানুমোদিত রস-প্রকরণে ঐরূপ সম্পর্ক চারি প্রকারে পাতাইবার বিধি আছে; যথা—
দাস্য, সখ্য, বাৎসল্য, ও মাধুর্য্য । শ্রীভগবানের, শ্রীকৃষ্ণচৈতন্যাবতারের পূর্ব্বে তিনি সাধারণ জীবগণকে ঐরূপ রস আর কোন অবতারেই প্রদান করেন নাই । ঐ চতুর্বিধ ভক্তিরস, কলিযুগের জীবগণকে শিক্ষা দেওয়াই শ্রীচৈতন্যাবতারের একটী প্রধান উদ্দেশ্য। তিনি জীবের প্রতি করুণা করিয়া ঐ বিশ্বব্যাপী চতুর্বিধ ভক্তিরস প্রদান করিতেই নবদ্বীপ ধামে শচীগর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন বলিয়া তাঁহার নাম বিশ্বস্তর। জ্যোতিষ-শাস্ত্র বিশারদ পণ্ডিত শ্রীনীলাম্বর চক্রবর্ত্তী পূর্ব্বে তাহাই বুঝিতে পারিয়া তাঁহার নামকরণ-কালে ঐ নাম রাখিয়াছিলেন। 
যথা—শ্রীমনোহর দাস-বিরচিত "অনুরাগবল্লীতে"—
পূৰ্ব্ব উপাসনা ছিল ঐশ্বৰ্য্য প্রধান ।
এ মাধুরী চিরকাল নাহি করে দান ॥
তবে কৃষ্ণ অনাদি নিমাই নাম ধরি।
চতুর্বিধ ভক্তিরস দিয়া বিশ্ব ভরি।।
নীলাম্বর চক্রবর্ত্তী জানিয়া অন্তর।
নামকরণের কালে কহে বিশ্বম্ভর ॥
বিশেষতঃ ঐ চতুর্ব্বিধ, রসের মধ্যে সর্ব্বশ্রেষ্ঠ যে শৃঙ্গার রস স্বরূপ স্বকীয় ভক্তি সম্পত্তি, তাহা সমর্পণ করিবার জন্যই কলিযুগে তিনি অবতীর্ণ হইয়াছিলেন। 

যথা শ্রীমদ্রূপ গোস্বামিকৃত বিদগ্ধমাধব গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোক------
অনর্পিতচরীং চিরাৎ করুণয়াবতীর্ণঃ কলৌ,
সমর্পয়িতু-মুন্নতোজ্জলরসাং স্বভক্তিশ্রিয়ং।
হরিঃ পুরট-সুন্দর-দ্যুতি-কদম্ব-সন্দীপিতঃ,
সদা হৃদয়-কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দনঃ ॥

অস্যার্থঃ—যিনি কলিযুগে অন্য অবতার কর্তৃক অনৰ্পিত মুখ্য উজ্জ্বল রস- সম্পূর্ণ স্বীয় ভজন-সম্পত্তিরূপ ভক্তি প্রদানার্থ ক্বপাবশে অবতীর্ণ হইয়াছেন, যাঁহার কান্তি সুবর্ণাপেক্ষাও সমুদ্ভাসিত, সেই শচীতনয় দেব হরি তোমাদিগের হৃদয়রূপ গিরিকন্দরে স্ফূত্তি প্রাপ্ত হউন।

বিশেষ উজ্জ্বল রস অন্যপ্রকাশ।
তাহা সমৰ্পিতে কলি-প্রথমে বিলাস ॥
শুদ্ধ স্বর্ণ জিনি কান্তি অঙ্গীকার করি।
নবদ্বীপ মাঝে অবতীর্ণ গৌরহরি।।
সে হরি স্ফুরুন সভার হৃদয়-কন্দরে ।
কলি-গজ-মদ-নাশ যাহার হুঙ্কারে।
🙏 অনুরাগবল্লী 🙏

এই শ্লোক দ্বারা বলিতেছেন যে, পশুরাজ যেরূপ গিরিগুহায় সমুদিত হইয়া তত্রতা করিযূথকে সংহার করে, সেইরূপ শচীতনয়রূপ সিংহও তোমাদিগের হৃদ্রূপ গিরি গহ্বরে সমুদিত হইয়া তত্ৰত্য কামাদি রিপুকুলরূপ গজযূথকে বিনষ্ট করুন ।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৭২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar72.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৭০. আমারে তো যে যে ভক্ত ভজে যে যে ভাবে 👏👏 তারে সে সে ভাবে ভজি এ মোর স্বভাবে 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar70.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৬৯. মহাপ্রভুর শ্রীপাট "শ্রীশ্রীগম্ভীরা" 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar69.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭০. আমারে তো যে যে ভক্ত ভজে যে যে ভাবে 👏👏 তারে সে সে ভাবে ভজি এ মোর স্বভাবে  🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar70.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
নিমানন্দ সম্প্রদায়ভুক্ত বৈষ্ণবদিগের, উপাসনা সম্বন্ধে কিঞ্চিৎ বলিবার পূর্ব্বে সাধারণতঃ বৈষ্ণবোপাসনা-সংক্রান্ত দুই একটী কথার অবতারণা করা গেল।

হিন্দু ধর্ম্মের শাক্ত, সৌর, শৈব, বৈষ্ণব ও গাণপত্য এই পাঁচটী সম্প্রদায়ের মধ্যে বর্তমান কালে এই বঙ্গদেশে যে দেশের মৃত্তিকা শ্রীগৌরহরি পাদবিক্ষেপ দ্বারা পবিত্র করিয়াছেন—
শাক্ত ও বৈষ্ণব এই দুইটা সম্প্রদায়ই বিশেষ প্রবল দেখিতে পাওয়া যায়। পরব্রহ্ম নিরাকার ; তবে সাধারণ জীব-
গণে এরূপ নিরাকার পরব্রহ্মের সম্যকৃরূপে উপাসনা কি প্রকারে করিতে সক্ষম হইবে? এই জন্যই শাক্ত ভক্তগণ সাধনার জন্য ঐ নিরাকার পরব্রহ্মের একটী চিন্ময় রূপের কল্পনা করিয়া থাকেন।

 “সাধকানাং হিতার্থায় ব্রহ্মণো রূপকল্পনা"।

এবং ঐ সম্প্রদায়ভুক্ত উপাসকবৃন্দ আদ্যাশক্তিরূপা পরব্রহ্মের সাধনা করিয়া থাকেন এবং তাঁহাদের মধ্যে শ্রেষ্ঠাধিকারী সাধকগণ ঐ কল্পিত চিন্ময়রূপে মা আদ্যাশক্তির দর্শনও পাইয়াছেন। ভগবান্ ভাবগ্রাহী। তিনি ভাষার প্রতি দৃষ্টি না করিয়া মনের ভাব প্রতি লক্ষ্য করিয়াই ভক্তকে কৃপা করিয়া থাকেন, তাঁহাকে ডাকিবার কোন নির্দিষ্ট সুসংস্কৃত ভাষা নাই। এই জন্যই উক্ত হইয়াছে------

মূর্খো বদতি বিষ্ণায় ধীরো বদতি বিষ্ণবে।
উভয়োস্ত সমং পুণ্যং ভাবগ্রাহী জনাৰ্দ্দনঃ ॥

আবার ভগবান্ স্বয়ং ভাবময়। ভক্ত যে ভাবে তাঁহাকে ডাকে, ভাবসূত্রে আকৃষ্ট হইয়া তিনি সেই ভাবেই তাঁহার নিকট উপস্থিত হন। গীতায় ভগবান স্বয়ং বলিয়াছেন যে “যাহারা যে ভাবেই আমাকে উপাসনা করে, আমি তাহাদিগকে সেই ভাবেই অনুগ্রহ করিয়া থাকি ।”

শ্রীকবিরাজ গোস্বামীও শ্রীচৈতন্য চরিতামৃতে বলিয়াছেন, যথা—
আমারে তো যে যে ভক্ত ভজে যে যে ভাবে ।
তারে সে সে ভাবে ভজি এ মোর স্বভাবে ॥

শাক্ত উপাষকগণ কল্পিত চিন্ময়রূপে ভগবানকে ভজনা করায় ভগবান্‌ও ঐ চিন্ময়রূপে ভক্তগণকে দর্শন দিয়া থাকেন । কিন্তু ঐ ভজনা সম্পূর্ণরূপে ঐশ্বর্য্যময়ী। ঐশ্বর্য্যভাবে ভজনায় ভগবান্ ও ভক্তের মধ্যে কিছু ব্যবধান থাকে ; মাধুৰ্য্যভাবে ভজনায় ভগবানের সঙ্গে ভক্তের যেরূপ মাখামাখি হয়, সেরূপ হইবার সম্ভাবনা নাই। এইজন্য মাধুৰ্য্য ভাবে ভজনা ভগবানের সমধিক, প্রীতিকর । ঐ দুই প্রকার ভজনপ্রণালী সম্বন্ধে শ্রীভগবানের উক্তিস্বরূপে শ্রীকবিরাজ গোস্বামী শ্রীচৈতন্যচরিতামৃতে যেরূপ লিখিয়াছেন, তাহাই উদ্ধৃত করা যাইতেছে ।—
ঐশ্বৰ্য্য জ্ঞানে সর্ব্ব জগত মিশ্রিত।
ঐশ্বৰ্য্য শিথিল প্রেমে মোর নাহি প্রীত ॥
আমাকে ঈশ্বর মানে আপনাকে হীন।
তার প্রেমে বশ আমি না হই অধীন ।।
মোর পুত্র; মোর সখা; মোর প্রাণপতি ।
এই ভাবে করে যেই মোরে শুদ্ধ রতি ॥
আপনাকে বড় মানে আমাকে সমহীন।
সৰ্ব্বভাবে হই আমি তাহার অধীন ॥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭১. চতুর্ব্বিধ, রসের মধ্যে সর্ব্বশ্রেষ্ঠ যে শৃঙ্গার রস 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bokreshwar71.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১২৪. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda124.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১২৩. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda123.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২৪. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda124.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৪)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
      *শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার*
*********************************
*🌺ভক্তের অনুগ্রহ বা দয়া না হলে বিষয়ীর পক্ষে ভগবানের দয়া লাভ দুর্ল্লভ।যাঁরা শ্রীভগবৎকৃপা-লাভের জন্য ব‍্যাকুল হন,তাঁদেরকে শ্রীভগবান ভক্তরূপ গুরু দ্বারা কৃপা করেন। উড়িষ্যার রাজাধিরাজ প্রতাপরুদ্র শ্রীগৌরাঙ্গমহাপ্রভুর সাক্ষাৎ দর্শন লাভের জন্য উৎকন্ঠিত হলেন, কিন্তু মহাপ্রভু বিষয়ীর সঙ্গে আলাপ সম্ভাষণ করেন না। তিনি বলেন ঃ--*
*"আকারাদপি ভেতব‍্যং স্ত্রীণাং বিষয়িণামপি।"*
*🌻অর্থ‍্যাৎ স্ত্রীলোক ও বিষয়ীদের আকার দেখেই ভয় ভয় করতে হয়*
*🌹মহাপ্রভু অন‍্য কোন বিষয়ীকে এইরকমভাবে নিগৃহীত (দন্ড বা শাস্তি ) করতেন কি না বলতে পারি না, কিন্তু রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর সাক্ষাৎ দর্শন প্রার্থী হলে তিনি এই কথাটি বলে প্রস্তাবকারীকে নীরব করলেন। এদিকে মহারাজ প্রতাপরুদ্রের ব‍্যাকুলতা দিন দিন বাড়তে লাগল।তিনি সার্বভৌম ভট্টাচার্য্য মহাশয়ের কাছে এবং শ্রীরামরায়ের কাছে নিজ হৃদয়ের আর্তি প্রকাশ করে বললেন।এই উভয় মহাত্মাই শ্রীগৌরহরির শ্রীচরণে পড়ে মহারাজের সাক্ষাৎকার-লাভের জন্য অনুনয়-বিনয়পূর্ণ বাক‍্যে প্রতাপরুদ্রের ভক্তিমাখা উৎকণ্ঠার কথা বলতে লাগলেন।শ্রীরামরায়ের বাক‍্যবিন‍্যাসে মহাপ্রভু আশ্বাস দিয়ে বললেন, তুমি কৃষ্ণভক্ত, তোমাতে যখন রাজার এইরকম প্রীতি হয়েছে,তখন শ্রীকৃষ্ণ অবশ্যই তাঁকে অঙ্গীকার করবেন।শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন=*
*"যে মে ভক্তজনাঃ পার্থ, ন মে ভক্তাশ্চ তে জনাঃ।*
*মদ্মক্তানাঞ্চ যে ভক্তা স্তে মে ভক্ততমা মতাঃ।।"*
*🍀অর্থ‍্যাৎ হে পার্থ!যারা কেবল আমার ভক্ত,তারা আমার প্রকৃত ভক্ত না, আমার ভক্তের ভক্তই আমার শ্রেষ্ঠতম ভক্ত।*
*🌻এতে শ্রীরামায় বুঝলেন মহাপ্রভুর কৃপালাভে এখন সম্ভবতঃ আর বেশী দেরী হবে না। ফলে শ্রীরামানন্দের কথায় শ্রীগৌরহরির মন দ্রবীভূত হল বা গলে গেল।তিনি প্রকারান্তরে প্রতাপরুদ্রদেবকে অঙ্গীকার করলেন।শ্রীসার্বভৌম ভট্টাচার্য্য মহাশয় অন্য সময়ে এই কথা বলেই রাজাকে সান্ত্বনা প্রদান করেছিলেন, যথা শ্রীচরিতামৃতে পায়=*
*🌷রায় রামানন্দ আজি তোমার প্রেমগুণে।*
*🌷প্রভু আগে কহিল,তাহে ফিরিয়াছে মন।।*
*🌹শ্রীরামরায় পরম ভক্ত,মহাপ্রভু বাঞ্জাকল্পতরু।অতি অল্প কথাতে তিনি তাঁর বাঞ্জা পূর্ণ করলেন।প্রতাপরুদ্রের সময় ফিরল।অতঃপর শ্রীগৌরাঙ্গসুন্দর বললেন, রামরায়! শ্রীশ্রীকমললোচন জগন্নাথদেবের দর্শন করে এসেছ তো?রামরায় বললেন,এই এখনি শ্রীমন্দিরে যাচ্ছি।মহাপ্রভু এতে যেন একটু অপ্রীতিবিশ্রূ বিস্ময় প্রকাশ করে বললেন,এ কি করেছ, শ্রীভগবানকে দর্শন না করে আগে এখানে এসেছ কেন? এইরকম কাজও কি করতে আছে?ভক্তপ্রবর উত্তর করলেন, "প্রভো!আমার কোন স্বতন্ত্র‍্য নাই,এই দেহ আমার অধীন নয়।চরণ এর রথ,সারথী হৃদয়।জীব এর বহন করে নেয়, জীব সেইখানেই উপনীত হয়। জগন্নাথ দর্শন করা যে আগে কর্তব‍্য,হৃদয় সে বিচার না করে আমাকে এখানে এনে হাজির করিল,আমার দোষ কি?আমি কি করব,প্রভো? যথা শ্রীচরিতামৃতে=*
*🌷রায় কহে চরণ রথ-- হৃদয় সারথী।*
*🌷যাহা লঞে যায় তথা যায় জীব রথী।।*
*🌷আমি কি করিব মন ইহা লঞা আইল।*
*🌷জগন্নাথ-দরশনে বিচার না কৈল।।*
*🌺তখন শ্রীমন্মহাপ্রভু বললেন, যাও আর কথার কাজ নাই,শীঘ্র গিয়ে শ্রীশ্রীজগন্নাথ দর্শন করো এবং আপন ঘরে গিয়ে আত্মীয়স্বগণের সঙ্গে দেখা করো।*
           *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ১২৫. শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda125.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১২৩. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda123.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১২২. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda122.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২৩. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda123.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৩)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
*পুনর্ম্মিলন ও নীলাচলে গমন*
******************************
*🙏শ্রীরামরায় প্রতাপরুদ্রের সহিত প্রথম দেখা করেছিলেন কেন?তার আরও একটি কারণ নির্দেশ করা যেতে পারে।তা এই যে তিনি রাজার কাছে, তিনি যে কর্মে রত ছিলেন,সেই কর্মত‍্যাগের অনুমতি নিয়ে একেবারেই অবকাশ গ্রহণ করে মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করবেন, এটিও তাঁর মনোগত ভাব ছিল।মহাপ্রভুর কৃপায় কার্য‍্যতঃ শ্রীরামরায় এই বিষয়ে কৃতকার্য‍্য হয়েই এসেছিলেন, যথা শ্রীচরিতামৃতে ঃ---*
*🌷রায় কহে তোমার আজ্ঞা রাজাকে কহিল।*
*🌷তোমার ইচ্ছায় রাজা মোরে বিষয় ছাড়াইল।।*
*🌷আমি কহিনুঁ আমা হৈতে না হয় বিষয়।*
*🌷চৈতন‍্য চরণে রহোঁ যদি আজ্ঞা হয়।।*
*🌷তোমার নাম শুনি রাজা আনন্দিত হৈল।*
*🌷আসন হৈতে উঠি মোরে আলিঙ্গন কৈল।।*
*🌷তোমার নাম শুনি হৈল মহাপ্রেমাবেশ।*
*🌷মোর হাত ধরি কহে পিরীতি-বিশেষ।।*
*🌻শ্রীরামরায় মহারাজ প্রতাপরুদ্রের কাজ করে যে জায়গীর লাভ করেছিলেন,সে জায়গীর (দান বা পুরস্কাররূপে প্রাপ্ত নিষ্কর ভূ-সম্পত্তি)সেথায় রইল।রক্ষণাবেক্ষণ প্রভৃতি সাংসারিক কাজের জন্য তাঁর যাতে কোন চিন্তা না থাকে,মহারাজ এই জন্য বলে দিলেন "তোমাকে আমি রাজকার্য‍্য হতে অবসর দিলাম,কিন্তু তোমাকে যে জমিদারী দিয়েছিলাম,তা তোমারই থাকল, তুমি নিশ্চিন্ত মনে শ্রীগৌরাঙ্গের শ্রীচরণসেবা করো।ধন‍্য মহারাজ প্রতাপরুদ্র। কিন্তু মহাপ্রভুর লীলা বুঝা ভার।এমন ভক্ত প্রতাপরুদ্রকেও গৌরহরি বিষয়ী মনে করে দর্শনদানে কার্পণ‍্য প্রকাশ করেছিলেন, আর তার দ্বারা প্রতাপরুদ্রের হৃদয়ে অসীম আর্তি ও প্রগাঢ়তর অনুরাগের উদ্ভব করেছিলেন।মহারাজ প্রতাপরুদ্র স্বয়ং মহারাজ হয়েওতাঁর কর্মচারীর ভাগ‍্য দেখিয়ে আত্মধিক্কার করে বললেন=*
*🌷আমি ছার যোগ‍্য নহি তাঁর দরশনে।*
*🌷তাঁরে যেই সেবে তার সফল জীবনে।।*
*🌷পরম কৃপালু তিঁহো ব্রজেন্দ্রনন্দন।*
*🌷কোন জন্মে মোরে অবশ‍্য দিবে দরশন।।*
*🍀শ্রীরামরায়ের নিকটে প্রতাপরুদ্র তাঁর দুরদৃষ্টের বিষয় বলে আক্ষেপ করেছিলেন এবং মহাপ্রভুর সন্দর্শন লাভের জন্য যে তাঁর ঐকান্তিকী ইচ্ছা,তাও রামানন্দকে বলে  দিয়েছিলেন।রামরায় প্রতাপরুদ্রের সরলতামাখা কথা শুনে বুঝেছিলেন মহাপ্রভুতে তাঁর প্রগাঢ় অনুরাগ, তাই তিনি বললেন=*
*🌷যে তাঁর প্রেম আর্ত্তি দেখিনু তোমাতে।*
*🌷তার একলেশ প্রীতি নাহিক আমাতে।।*
*🌺এর অর্থ এই যে "প্রভো!আপনি প্রতাপরুদ্রকে বিষয়ী মনে করে পরিহার করেছেন, কিন্তু আপনাতে তাঁর যেমন প্রগাঢ় অনুরাগ,আমাতে তার লেশভাসও নেই।যদি আমি বিষয়ী আপনার কৃপার পাত্র হলাম, তবে প্রতাপরুদ্রকে বঞ্চনা করবেন কেন?শ্রীমন্মহাপ্রভু চতুর-শিরোমণি,এক কথায় এর সংক্ষেপে উত্তর করলেন, যথা শ্রীচরিতামৃতে=*
*🌷প্রভু কহেন তুমি কৃষ্ণ-ভকত প্রধান।*
*🌷তোমারে যে প্রীতি করে সেই ভাগ‍্যবান।।*
*🌷তোমাতে এতেক প্রীতি হইল রাজার।*
*🌷এই গুণে কৃষ্ণ তারে করিবেন অঙ্গীকার।।*
*🔵ফলে রাজমন্ত্রী রামরায় মহারাজ প্রতাপরুদ্রকে যেমন নিশ্চিন্ত ভাবে মহাপ্রভুর চরণ-ভজনের জন্য অবসর প্রদান করলেন,রামরায়ও এর প্রতিদানে প্রতাপরুদ্রকে গোলোক-পতির প্রীতিদান করতে পরম সহায় হলেন।*
*🙏পুনর্ম্মিলন ও নীলাচলে গমন এখানেই রইল।*
          *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ১২৪. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda124.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






শ্রীমূর্তিপূজা এবং পৌত্তলিকতা 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/puja.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীমূর্তিপূজা এবং পৌত্তলিকতা 🙏 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/puja.html
   ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীমূর্ত্তিপূজা ও পৌত্তলিকতার মধ্যে ভেদ বর্ত্তমান। বদ্ধ জীবের মনঃকল্পিত চিত্র বা পুতুল পূজামাত্রেই পৌত্তলিকতা। পরন্তু মুক্ত বা সিদ্ধ মহাপুরুষগণের বিমলচিত্তে শ্রীহরি তাঁহাদের উপাসনায় সন্তুষ্ট হইয়া যে বিশুদ্ধসত্ত্বময় সচ্চিদানন্দ-বিগ্রহ প্রকট করেন, তাঁহার পূজা পুতুল পূজা নহে। এই সকল মহাপুরুষগণের নিকট হইতে আম্নায় পরম্পরায় প্রাপ্ত শ্রীবিগ্রহপূজা বা শ্রীমূৰ্ত্তিপূজা সাক্ষাৎ শ্রীভগবৎপূজা। শ্রীকৃষ্ণের অর্চ্চমূর্ত্তি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোলোক বৃন্দাবনে নিত্যকাল স্ব-স্বরূপে বিরাজমান। প্রপঞ্চে তিনি প্রকটকালে স্বরূপ প্রদর্শন করেন এবং অপ্রকটকালে অর্চ্চা ও নাম-রূপে নিত্য বিরাজমান থাকেন। শ্রীভগবানের এই অর্চ্চাবিগ্রহ তাঁহার নিত্য-স্বরূপও প্রকট স্বরূপ হইতে কিছুমাত্র ভিন্ন নহে। কেবল লীলাগত বিচিত্রতা আছে। এই অর্চ্চামূর্তি অষ্ট প্রকার। যথা— 
শৈলী দারুময়ী লৌহী লেপ্যা লেখ্যা চ সৈকতী।
মনোময়ী মণিময়ী প্রতিমাষ্টবিধা স্মৃতা৷৷


শুদ্ধভক্তগণের শ্রীমূর্ত্তিপূজা সাক্ষাৎ ভগবৎপূজা হওয়া নিবন্ধন জপাঙ্গ পূজার ন্যায় আবাহন প্রাণায়াম-ন্যাসাদি ও বিবিধ মুদ্রা প্রভৃতির আবশ্যক হয় না। মন্ত্রসিদ্ধির উদ্দেশ্যে যে অর্চ্চন তাহা জপাঙ্গ, পরন্তু শ্রীরূপানুগ শুদ্ধভক্তগণের অর্চ্চন—ভক্ত্যঙ্গ, অর্থাৎ ভগবৎ-সেবার অঙ্গ-স্বরূপ। ভক্ত্যঙ্গ পূজা দুই প্রকার (১) গৃহস্থগণের নিজগৃহে শ্রীভগবানের ‘ভাবসেবা’ এবং (২) শ্রীভগবৎসেবা প্রকাশের উদ্দেশ্য স্বতন্ত্র দেবালয়ে (যথা মঠাদিতে) প্রতিষ্ঠিত প্রাচীন বা আধুনিক ‘রাজ-সেবা'। রাজসেবায় নিত্যপূজা অবশ্য কর্তব্য। অকরণে প্রত্যবায় আছে। ব্রতোপবাস-দিনেও অপর দিনের ন্যায় ভোগাদি দিতে হইবে। অন্নভোগ দিলে তাহা পরদিবস গ্রহণ করিবেন অথবা জলে বিসর্জ্জন দিবেন। গৃহস্থ ও যতি উভয়ে রাজসেবায় ও ভাবসেবায় নিজ পরিজন, বৈষ্ণব ও অভ্যাগতাদির প্রয়োজন বিচারে শ্রীভগবানকে নিবেদন যোগ্য অন্নের পরিমাণ অধিক বা অল্প করিতে পারেন। যখন যাহা নিজের গ্রহণযোগ্য, তখন সেই সমস্ত দ্রব্য শ্রীভগবানকে অর্পণ করা যাইতে পারে। সেবাপরাধ, নামাপরাধ ও ধামাপরাধ বর্জ্জন বিষয়ে সকলেরই দৃষ্টি রাখা আবশ্যক। শাস্ত্রোক্ত এই সকল অপরাধের তালিকা পরে দেওয়া হইয়াছে।

পঞ্চাঙ্গ অর্চ্চন : অর্চ্চনের পাঁচটি অঙ্গ (১) অভিগমন, (২) উপাদান, (৩) যোগ, (৪) ইজ্যা, (৫) স্বাধ্যায়।

(১) অভিগমন - শ্রীভগবন্মন্দিরাদি মার্জ্জন, উপলেপন নির্মাল্য দূরীকরণ প্রভৃতি।

(২) উপাদান- অর্থাৎ গন্ধ-পুষ্পাদি বিবিধ সেবোপকরণ সংগ্রহ।

(৩) যোগ-জড় দেহমনের অতীত শুদ্ধ চিন্ময় আত্মস্বরূপে অপ্রাকৃত ধামে শ্রীকৃষ্ণের নিত্যদাসরূপে নিজেকে ভাবনা করা।

(৪) ইজ্যা—নিজ উপাস্য দেবতার বিবিধ সেবা।

(৫) স্বাধ্যায়—মন্ত্র ও নামের অর্থ চিন্তাপূর্ব্বক জপকীৰ্ত্তন, সূক্তস্তোত্রাদি পাঠ, শ্রীকৃষ্ণ-সংকীৰ্ত্তন, গীতা, ভাগবত প্রভৃতি সৎসিদ্ধান্তপূর্ণ শাস্ত্রাদি আলোচনা।

এই পঞ্চাঙ্গ অর্চ্চনের দ্বারা শ্রীবিষ্ণুযজ্ঞ সম্পাদিত হয়। শ্রীবিষ্ণুযজ্ঞ শব্দের দ্বারা ব্রাহ্মমুহূর্ত্তে মঙ্গলারতি হইতে আরম্ভ করিয়া রাত্রিতে শয়ন-পুষ্পাঞ্জলি পর্যন্ত শ্রীভগবানের যাবতীয় সেবাকার্য নির্দিষ্ট হয়। শ্রীবিষ্ণুযজ্ঞ নিত্য ও বিশুদ্ধ, সুতরাং সৎ শব্দবাচ্য। ইহা অনিত্য, অশুদ্ধ ও জড় কর্মমাত্র নহে।
🙏 দীক্ষা অর্চ্চন-বিধি 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


🙏*জয় নিতাই!* 🙏 *দীর্ঘ প্রতীক্ষার পর বহু বাধা-বিঘ্ন অতিক্রম করে, প্রভু নিত্যানন্দের অপার করুণায়, প্রকাশিত হলেন, "চারি যুগের ভক্তগাঁথা" নামক ভক্ত মাল গ্রন্থখানি।* *এতে রয়েছে সপরিকর মহাপ্রভু , নিত্যানন্দ প্রভু ও একচক্রা ধামের লীলাস্থলী সহ সত্য, ত্রেতা, দ্বাপর যুগের ভক্তের জীবনীগাঁথা* *সকলে এই গ্রন্থ আস্বাদন করলে দাসের পরিশ্রম সার্থক হবে। 🏵️ চারি যুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/vakto.html 💮 গ্রন্থ পেতে যে কোন সময়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে 👉9734273774 যোগাযোগ করুন 🙏

 ✧═══════════•❁❀❁•═══════════✧
চারি যুগের ভক্তগাঁথা ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/vakto.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*জয় নিতাই!*   
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
*দীর্ঘ প্রতীক্ষার পর বহু বাধা-বিঘ্ন অতিক্রম করে, প্রভু নিত্যানন্দের অপার করুণায়, প্রকাশিত হলেন, "চারি যুগের ভক্তগাঁথা" গ্রন্থখানি।* *এতে রয়েছে সপরিকর মহাপ্রভু , নিত্যানন্দ প্রভু সহ সত্য, ত্রেতা, দ্বাপর যুগের ভক্তের জীবনীগাঁথা*  *সকলে এই গ্রন্থ আস্বাদন করলে দাসের পরিশ্রম সার্থক হবে।*  *জয়গুরু জয়গুরু*।🙏
গ্রন্থ পেতে যে কোন সময়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে 👉
9734273774 যোগাযোগ করুন ।

**পিন কোড সহ পরিষ্কারভাবে লিখে, ফুল এড্রেস দিন।*  *গ্রন্থ প্রকাশ আনুকূল্য ৩০০/ এবং কুরিয়ার চার্জ ৫০ টাকা সহ মোট - ৩৫০ টাকা।*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
*অনলাইন পেটিএম, ফোন পে, গুগল পে তে পেমেন্ট করতে পারবেন।  স্ক্রিনশটটা অবশ্যই পাঠিয়ে দেবেন।🙏🏻*
*কোন বিঘ্ন না ঘটলে, তিন দিনে গ্রন্থ পৌঁছে যাবে। 👍* 
*গ্রন্থ পৌঁছে গেলে রিপ্লাই অবশ্যই দেবেন*। *ধন্যবাদান্তে-  বিনীত*_  দীন গোপীশরণ দাস।🙏
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
1
2
3
4
5
6
7
8
9
ক্রমাগত 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
এই গ্রন্থটি কিছু অংশ 📚 PDF 📚 আকারে প্রকাশ করা হলো 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://drive.google.com/file/d/1By36zgGkt8LVqPfFt8aDUiFHk7qZFfeh/view?usp=drivesdk
✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ꧁👇📖 সূচীপত্র 🙏 শ্রী গোপীশরণ দাস 📖👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

১২২. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda122.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১২১. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramanamda121.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১২২. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda122.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২২)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
    *পুনর্ম্মিলন ও নীলাচলে গমন*
     ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌹শ্রীকবিকর্ণপুরের মহাকাব‍্যেও ঐ কথার উল্লেখ আছে, যথা=*
*"অথ শুদ্ধমতি মহাশয়ো গুণবান্ সচ্চরিতন্তদা প্রভুং।*
*প্রদদর্শ সুখৌঘভূষিতঃ স ভবানন্দ ইতি প্রকীর্ত্তিতঃ।।*
*প্রভুরপ‍্যতিশুদ্ধমানসং ভুজযুগ্মেন দৃঢ়ং সমাশ্লিষৎ।*
*অরি পান্ডুসমোহসি ভাগ‍্যবানিতিবাচং মধুরং জগাদ চ*।।
*মৃদুর্মহাত্মা পরমপ্রিয়োহসৌ শান্তঃ সুহৃৎ সর্ব্বজনস‍্য শশ্বৎ।*
*চৈতন‍্যচন্দ্রাঙ্ঘ্রি রতশ্চবাণীনাথ স্তমেব প্রতিসেবমানঃ।।*
          *(১৩৩|১৩৪|১৩৬ শ্লোক)*
*🌺সুতরাং মহাকাব‍্য লেখা বিবরণ শ্রীচরিতামৃতের অবিদিত বা অজানা ছিল না। সম্ভবতঃ শ্রীপাদ স্বরূপের কড়চা-অবলম্বনেই শ্রীপাদ কবিরাজ গোস্বামীর উক্ত বিবরণ লিখিত হয়ে থাকবে। এবং শ্রীপাদ কবিরাজের লিখিত বিবরণই সব থেকে বেশী যুক্তিসঙ্গত ও ঠিক বলিয়া গৃহীত হচ্ছে।শ্রীরামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর প্রথম মিলনকাল সম্বন্ধেও এই মহাকাব‍্যের বিবরণ বিভিন্ন।এই গ্রন্থে লিখিত আছে মহাপ্রভু দক্ষিণ তীর্থ ভ্রমণ করে প্রত‍্যাবর্তন সময়ে রামানন্দের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন। কিন্তু শ্রীমুরারি গুপ্তের কড়চা শ্রীচরিতামৃতে লিখিত বিবরণেয়ই পোষক।*
*যাইহোক,পাঠকগণের মনে হতে পারে,তিনি সর্বপ্রথমেই সম্ভবতঃ মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করেছিলেন, কেননা তাঁর পক্ষে তাইই স্বাভাবিক। কিন্তু কার্য‍্যতঃ তিনি তা না করে প্রথমতঃ মহারাজ প্রতাপরুদ্রের সঙ্গে সাক্ষাৎ করলেন।এর কারণ কি?এর একটি কারণ এই যে  সুপন্ডিত শ্রীল রামানন্দ জানতেন তিনি শ্রীগৌরাঙ্গের নিজজন।শ্রীগৌরাঙ্গ স্বয়ং ভগবান ও অন্তর্য‍্যামী।তিনি সর্বজ্ঞ, সুতরাং তাঁর প্রতি যে রামরায়ের একান্ত ভক্তি আছে, এটি তাঁর ভালো ভাবে জানা, কিন্তু মহাপ্রভু জানেন যে তিনিই রামরায়ের হৃদয়ের একমাত্র অধীশ্বর এবং রামরায় তাঁকে ছাড়া অন‍্য কাউকেও জানেন না ; এই অবস্থায় রাজদর্শনের পরে ভগবদ্দর্শন করলে তাতে ভগবান অসন্তুষ্ট হবেন না, কিন্তু রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর প্রতি কি পরিমাণে বিশ্বাসী, রামরায় তখনও তা ভালভাবে জানতে পারেন নাই। পূর্বে শ্রীগৌরাঙ্গ দর্শন করলে রাজার মনে দুঃখের কারণ হয়, এটিও তাঁর হয়ত এক চিন্তার বিষয় হতে পারে, কিন্তু তাঁর সঙ্গে তখন রাজকীয় ঠাঠ (সৈন‍্য) বর্তমান ছিল  এবং সেই ঠাঠেই তাঁকে রাজধানীতে পৌঁছিতে হয়েছিল, সঙ্গে ঠাঠ নিয়ে ভগবদ্দর্শন অসঙ্গত।সর্বোপরি কথা এই যে শ্রীরামরায় লোক-ব‍্যবহারের মর্য‍্যাদা রক্ষা করে চলতেন ; যথা শ্রীচৈতন‍্যচন্দ্রোদয়ে শ্রীরামরায় বলেছেন=*
*"মহারাজ, দুস্তজো হি ব‍্যবহার-মার্গঃ যতঃ-----------*
*তমপি পরমদীনোদ্ধারিকারণ‍্যসিন্ধুং,*
*শিব শিব পরিহায় ত্বদ্ভয়ৈরাগতোহহম্।"*
*🍀অর্থ‍্যাৎ শ্রীরামরায় কোন সময়ে প্রতাপরুদ্রদেবকে বলেছেন, মহারাজ!আমি ভদ্রক পর্য‍্যন্ত গিয়েছিলাম। কিন্তু শ্রীগৌরাঙ্গসুন্দরকে ছেড়ে আসবার সময়ে প্রাণ বিদীর্ণ(ছিন্নভিন্ন) হতে লাগল।কেবল আপনার ভয়ে ফিরে এসেছি।লোকব‍্যবহার নিশ্চয়ই দুস্তজ‍্য। রামরায় প্রথমে গজপতি প্রতাপরুদ্রের রাজধানীতে গমন করে তারপরে মহারাজের সমভিব‍্যহারে (সঙ্গে) পুরুষোত্তমে আগমন করেন। শ্রীচৈতন‍্যচরিতামৃতে এই ঘটনা লিখিত হয়েছে।*
*🌷হেনকালে প্রতাপরুদ্র পুরুষোত্তমে আইলা।।*
*🌷রামানন্দ রায় আইল গজপতি সঙ্গে।*
*🌷প্রথমেই প্রভুরে আসি মিলিলেন রঙ্গে।।*
*🌷রায় প্রণতি কৈল,প্রভু কৈল আলিঙ্গন।*
*🌷দুইজন প্রেমাবেশে করেন ক্রন্দন।।*
*🌷রায় সনে প্রভুর দেখি স্নেহ-ব‍্যবহার।*
*🌷সব ভক্তগণ মনে হৈল চমৎকার।।*
*🌻রামানন্দ প্রতাপরুদ্রকে রাজধানী  হতে পুরুষোত্তমে নিয়ে আসিলেন এবং প্রথমে মহাপ্রভুর কাছে একাকী গমন করলেন।*
        *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ১২৩. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda123.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds