শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীকৃষ্ণনাম তাড়াতাড়ি ইহলোকে ফলদায়ক হয় না ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/krishna-name.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীকৃষ্ণনাম তাড়াতাড়ি ইহলোকে ফলদায়ক হয় না ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/krishna-name.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🌹হরিভক্তিবিলাসের ১১ বিলাসে ২৮৯ অঙ্কধৃতং পদ্মপুরাণবচনম্------*

*🌷নামৈকং যস‍্য বাচি স্মরণপথগতং,*
       *🌷শ্রোত্রমূলং গতং বা,*
*🌷শুদ্ধং বাশুদ্ধবর্ণং ব‍্যবহিতরহিতং,*
    *🌷তারয়ত‍্যেব সত‍্যম।*
*তচ্চেদ্দেহদ্রবিণজনতালোভ-,*
       *🌷পাষন্ডমধ‍্যে,*
*🌷নিক্ষিপ্তং স‍্যান্ন ফলজনকং,*
       *শীঘ্রমেবাত্র বিপ্র।।*
*অন্বয়=একং নাম যস‍্য বাচি গতং (শ্রীভগবানের যে কোনো একটি নাম যার বাক‍্যে প্রবৃত্ত বা রত হয়) ; ‍স্মরণপথগতং শ্রোত্রমূলং গতং বা (স্মরণ পথে আসে কিংবা কর্ণগোচর হয়) ; শুদ্ধং বা অশুদ্ধবর্ণম্ ব‍্যবহিতরহিতং তারয়তি এব (শুদ্ধ বা অশুদ্ধ বর্ণ হোক কিম্বা নামের অক্ষরগুলি পরস্পর ব‍্যবহৃত হোক বা নামের শেষাংশবর্জিতই হোক, তাকে উদ্ধার কর); সত‍্যম্ তৎ চেৎ দেহ-দ্রবিণ-জনতালোভপাষন্ডমধ‍্যে (এটি সত‍্য,সেই নাম যদি দেহ, ধন এবং জনতাকে লুব্ধ পাষন্ডী মধ্যে) ; নিক্ষিপ্তং স‍্যাৎ,বিপ্র অত্র শীঘ্র ফলজনকং ন এব(বিন‍্যস্ত হয়,হে বিপ্র! ইহলোকে শীঘ্র ফলদায়ক হয় না)।*
*🍀অনুবাদ=শ্রীভগবানের যে কোন একটি নাম যদি কারও বাক‍্যে প্রবৃত্ত হয়, স্মরণ পথে আসে কিম্বা কর্ণগোচর হয়, তাহলে ওই নাম শুদ্ধভাবেই হোক বা অশুদ্ধভাবেই হোক, এক বারেই হোক বা ক্রমে ক্রমেই হোক,সে মুক্তিলাভ করে। হে বিপ্র! যে পাষন্ড দেহসুখ চায়,ধনসুখ চায়, এবং জনপ্রিয়তা চায়,তার পক্ষে এই শ্রীকৃষ্ণনাম তাড়াতাড়ি ইহলোকে ফলদায়ক হয় না।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


প্রকাশানন্দ সরস্বতী কৃত শ্লোক ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/prakashananda.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রকাশানন্দ সরস্বতী কৃত শ্লোক ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/prakashananda.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏প্রকাশানন্দ সরস্বতী কৃত শ্লোক।*

*সংসার সিন্ধুতরনে হৃদয়ং যদি স‍্যাৎ,*
*সঙ্কীর্ত্তনামৃত রসে রমতে মনশ্চেৎ,*
*প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তিঃ,*
*চৈতন‍্যচন্দ্র চরণে শরণং প্রয়াত।*

*🌻এই শ্লোকটি প্রকাশানন্দ সরস্বতী-কৃত।এখানে তিনি বলেছেন যে,হে মানবগণ! তোমাদের যদি এই সংসাররূপ সমুদ্র পার হবার বাসনা মনে জাগ্রত হয়ে থাকে, নাম সংকীর্তনে যদি হৃদয় মনে সদা সর্বদা আনন্দ অনুভূতি বোধ কর,নিজের চিত্তবৃত্তি যদি প্রেম সাগরে অবগাহন (স্নান) করাইতে চাও,তাহলে শ্রীচৈতন‍্য মহাপ্রভুর শ্রীচরণে শরণাগতি কামনা কর।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


শ্রীশ্রীরাসলীলায় চন্দ্রের উৎপত্তি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/rash.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীরাসলীলায় চন্দ্রের উৎপত্তি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/rash.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*শ্রীশ্রীরাসলীলায় চন্দ্রের উৎপত্তি।*

*তদোড়ুরাজঃ ককুভঃ করৈর্মুখং প্রাচ‍্যা বিলিম্পন্নরুণেনশন্তমৈঃ।*
*স চর্ষণীনামুদ্গাচ্ছুচো মৃজন্ প্রিয়ঃ প্রিয়ায়া ইব দীর্ঘদর্শনঃ।।*

*🌻শ্রীভগবান শ্রীকৃষ্ণ যখন রমণ(পার্থিব জগতের রমণ নয়, এই রমণ মানে আনন্দ) করতে ইচ্ছে তখনই দীর্ঘকাল পরে সমাগত প্রিয়া যেমন কুঙ্কুমরাগে প্রিয়ামুখ লেপন করে,সেইরকম পূর্ব দিক বধূর মুখখানি বিমল কিরণ ও উদয় রাগে লিপ্ত করে এবং জগতবাসীর শরৎ-সূর্য‍্যতাপজনিত গ্লানি দূর করে শারদ পূর্ণচন্দ্র উদিত হলেন।*
*🍀তদা উড়ুরাজঃ উদ্গগাৎ (সেই সময়ে তারকাপতি উদিত হলেন),কোন সময়ে উদিত হলেন? "যদা ভগবান্ রন্তুং মনশ্চক্রে তদা উড়ুরাজঃ উদগাৎ" অর্থ‍্যাৎ যে সময়ে শ্রীভগবান শ্রীকৃষ্ণ রমণ করতে ইচ্ছা করলেন,সেই সময়ে তারকাপতি উদিত হলেন।মাধ্বচার্য‍্য কৃত শ্রীকৃষ্ণমঙ্গল গ্রন্থে দেখা যায়--*
*🌷রমণের ইচ্ছা কানু করিল যখন।*
*🌷হরিষে তারকাপতি উদিল তখন।।*

*দৃষ্ট্বা কুমুদ্বন্তমখন্ডমন্ডলং রমাননাভং নবকুঙ্কুমারুণম্।*
*বনঞ্চ তৎ কোমলগোভিরঞ্জিতং জগৌ কলং বামদৃশাং মনোহরম্।।*

*নবকুঙ্কুমপিন্ডবৎ অরুণবর্ণ এবং লক্ষ্মীবদনের মত আনন্দজনক পূর্ণচন্দ্রকে গগনে উদিত দেখে এবং তার মৃদু কিরণে বনভূমি উদ্ভাসিত দৈখে শ্রীকৃষ্ণ গোপরমণীগণের মনোমুগ্ধকর বংশীনাদ করলেন।*

*শ্রীকৃষ্ণ যখন গগনচন্দ্রের দিকে দেখলেন,তখন গগনচন্দ্র কৃষ্ণচন্দ্রের মনে এক অভিনব ভাবের উদ্দীপনা প্রকাশ করলেন।গগনচন্দ্রের দিকে দেখা মাত্রই কৃষ্ণচন্দ্রের মনে হ'ল যে,গগনচন্দ্র "রমাননাভ" অর্থ‍্যাৎ রমানন সদৃশ।প্রতি পূর্ণিমাতেই কৃষ্ণচন্দ্রের পূর্ণচন্দ্র দর্শন হয়, কিন্তু তাঁর কোনদিনই পূর্ণচন্দ্রকে "রমাননাভ"বলে মনে হয়নি। কিন্তু আজ রাসক্রীড়া সম্পাদনের জন্য রাসরসিক শ্রীকৃষ্ণের মনে অভিনব এক ভাবের উদ্দীপনা হওয়ায় তিনি সেই ভাবেই গগনচন্দ্রকে দেখলেন, তাই তাঁর আজ গগনচাঁদ দেখে রমাননের কথা মনে পড়ে গেল।কাজেই তিনি আজ রমার সঙ্গে রমণ করবার জন্য ব‍্যাকুল হয়ে পড়লেন এবং রমাকে আকর্ষণ করবার জন‍্যই মোহন বেণুনাদ করলেন।*
*🌺রমা শব্দে সাধারণত নারায়ণ  প্রেয়সী লক্ষ্মীর কথায় সকলের মনে হয়, কিন্তু রমা শব্দের ব‍্যুৎপত্তিগত অর্থ সমালোচনা করলে মনে হয় "ভগবতা সহ রমতে তং রময়তি বা যা সৈব রমা"। যিনি ভগবানের সঙ্গে রমণ করেন, কিম্বা যিনি অসাধারণ প্রেম ও সৌন্দর্যের আকর্ষণে অখিলব্রহ্মান্ডপতি ভগবানকে আকর্ষণ করে নানান বিহারে রত করান,তিনিই রমা।*
*🌼গৌতমীতন্ত্রে পাওয়া যায়--*
*দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা।*
*সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তিঃ সম্মোহিনী পরা।।*
*🍀ইহাতেও জানা যায় যে শ্রীকৃষ্ণপ্রেয়সী রাধিকা সর্বলক্ষ্মীময়। সুতরাং "রমা" শব্দে শ্রীরাধিকা বুঝিলে অসঙ্গত হয় না।বিশেষকরে রাসক্রীড়ায় ভগবান শ্রীরাধাদি গোপীগণের সঙ্গেই নানান বিলাস বিহার করে থাকেন।যাইহোক, শ্রীকৃষ্ণের যখন গগনচন্দ্রকে "রমাননাভ" বলে মনে হল, তখনই তিনি দেখলেন যে,তাঁর পরমপ্রেয়সী শ্রীরাধার বদন সাদৃশ‍্য সম্পূর্ণভাবেই গগনচন্দ্রে পরিস্ফুট, কেননা,রাধাবদন যেমন অখন্ডমন্ডল অর্থ‍্যাৎ যথাযথ অবয়ব সন্নিবেশ পরিপূর্ণ, সেইরকম গগনচন্দ্রও অখন্ডমন্ডল অর্থ‍্যাৎ ষোল কলায় পরিপূর্ণ।*
*🌲শারদ পূর্ণিমার দিন, রাধাবদন যেমন নবকুঙ্কুমরাগে সুরঞ্জিত, গগনচন্দ্রও সেইরকম উদয়কালীন অরুণচ্ছটায় আরক্তিম এবং রাধাবদন যেমন কুমুদ্বৎ অর্থ‍্যাৎ পৃথিবীর আনন্দবর্ধক (কু=পৃথিবী, মুদ=আনন্দ), সেইরকম গগনচন্দ্রও কুমুদ্বৎ অর্থ‍্যাৎ কুমুদ নামক জলজ কুসুম বিকাশপরায়ণ।*
*🙏চন্দ্রকে নিয়ে বহু কথন রয়েছে,দুই,একটি কথায় বিরাম দিলাম।*
*🌻শ্রীশ্রীরাস "ধেয়-ধেয়" করে নৃত‍্য নহে।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


গজেন্দ্র মোক্ষণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/gajendra.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 গজেন্দ্র মোক্ষণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/gajendra.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏গজেন্দ্র মোক্ষণ লীলা, শ্রীমদ্ভাগবতের অষ্টম স্কন্ধে দ্বিতীয় অধ‍্যায়, তৃতীয় অধ‍্যায় ও চতুর্থ অধ‍্যায়ে বর্ণিত আছে। আমি অতি সংক্ষেপে কয়েকটি কথায় লিপিবদ্ধ করিব।*

*🌻প্রসঙ্গক্রমে প্রথম উনিশটি শ্লোকে ক্ষীরোদসাগর পরিবেষ্টিত অযুতযোজন উচ্ছ্রিত অতি মনোরম প্রাকৃতিক দৃশ্য সমন্বিত গজেন্দ্রের আবাসস্থল "ত্রিকূট" নামক যে এক পর্বত আছে,তার এক অনুপম চিত্র অঙ্কিত করেছেন।সেই পর্বতের যে তিনটি শৃঙ্গ প্রধান,তারমধ‍্যে একটি শৃঙ্গ লৌহময়,অপরটি রৌপ‍্যময় এবং অন‍্যটি সুবর্ণময় ; এইজন‍্য ঐ পর্বত স্মরণাতীত কাল হতেই "ত্রিকূট" নামে প্রসিদ্ধ হয়েছে। এই পর্বতস্থ বনের মধ্যে বহু হিংস্র শ্বাপদাদি জন্তু বাস করত ও এই জায়গায় নানারকম জলজ-পুষ্পে সুশোভিত এবং জলচর বিহঙ্গমগণের বিচিত্র কলরবে মুখরিত ভগবান বরুণের  "ঋতুমৎ" নামক উদ‍্যানে এক মনোরম সরোবর আছে।একদা, কাননচারী এক মহাগজ বা হাতী, হস্তিনী এবং হস্তিশাবকগণের সঙ্গে বিচরণ করতে করতে তৃষ্ণার্ত হয়ে জলপান করবার জন্য সেই সরোবর কাছে উপস্থিত হল।অনন্তর গজরাজ,হস্তিনী প্রভৃতি সরোবরে স্নান করে জলপানে পরিতৃপ্ত হয়ে শাবকগণকে জলপান করাচ্ছে, এইসময় সেই জলের ভিতরে এক বিশাল কুমীর ছিল,তার দ্বারা গজরাজ আক্রান্ত হল।এইভাবে সহসা আক্রান্ত হয়ে গজরাজ কুমীর হতে মুক্ত হবার জন্য মহাশক্তি দিয়ে কুমীরকে তীর-ভাগের দিকে আকর্ষণ বা টান দিতে লাগল, কিন্তু কুমীরও হীনবল ছিল না সেও মহাশক্তিশালী ছিল,সেও গজেন্দ্রকে জলমধ‍্যে টানতে লাগল ; এইভাবে উভয়েই তুল‍্যবল কারণ কেউই পরাভব স্বীকার করল না।এদিকে যূথপতিকে (দলের সেরাকে) এভাবে আক্রান্ত হতে দেখে হাতীগুলি সমবেতভাবে তাকে সাহায্য করতে লাগল, কিন্তু তবুও গজেন্দ্রকে মুক্ত করতে সক্ষম হল না।এইভাবে দ্বন্দ্বযুদ্ধে হাজার বৎসর অতীত হয়ে গেল!কালক্রমে গজরাজ ক্রমশঃ উৎসাহশূন‍্য ও ক্ষীণবল হয়ে আসিলে,কুমীররাজ উৎসাহাধিক‍্যবশতঃ তাকে ধীরে ধীরে গভীর জলে আকর্ষণ করতে লাগল।তখন অনন‍্যোপায় ও মৃত‍্যু ভয়ে ভীত হয়ে গজেন্দ্র চিন্তা করতে লাগল যে,আমার আত্মীয়গণও যখন আমাকে মুক্ত করতে সমর্থ হল না, সুতরাং এক্ষণে আমি সেই সর্বভয়হারী সনাতন বিপদভঞ্জন শ্রীমধুসূদনের শরণাপন্ন হব।তিনি ছাড়া আমার এ বিপদে উদ্ধারকর্তা আর কেউ নেই।এইরকম চিন্তা করে গজেন্দ্র তখন সর্বসঙ্কটতারণ শ্রীমধুসূদনের শরণাগত হতে মনস্থ করল।*
                  *ক্রমাগত*

*তারপর গজেন্দ্র স্থির চিত্তে পূর্ব জন্ম অভ‍্যস্ত পবিত্র স্তব জপ করতে আরম্ভ করিল।গজেন্দ্র বলল,যে ভগবান বাসুদেব হতে এই দেহাদি চৈতন‍্যপ্রাপ্ত হয়েছে,যিনি সমস্ত জীবদেহে কারণরূপে প্রবেশ এবং যিনি আদিকারণ,সেই সর্বেশ্বর ভগবানকে শত শত দন্ডবৎ প্রণাম।যে গজেন্দ্রকৃত স্তব গভীর আধ‍্যাত্মিক ও দার্শনিক ভাবে পরিপূর্ণ।এতে স্বভাবতই প্রশ্ন হতে পারে যে গজেন্দ্র তো জড়বুদ্ধি পশুমাত্র ; সুতরাং এরকম আধ‍্যাত্নিক ভাববিশিষ্ট জ্ঞান কোথা হতে আসিল?"প্রাগজন্মন‍্যনুশিক্ষিতম্" গজেন্দ্রের এরকম জ্ঞান তার বতর্মান জন্মলব্ধ নয়, সেটি ইন্দ্রদ‍্যুম্ন নামক তার পূর্বজন্মের জ্ঞান,ইহজন্মে অনুস্মৃত বা বিস্মৃত হয়েছে মাত্র।জগতেও দেখা যায়,অতি অল্প বয়সের বালকাদির প্রগাঢ় শাস্ত্র জ্ঞান, সঙ্গীত-কুশলতা ও কোনও কোনও বিষয়ে অস্বাভাবিক পারদর্শিতা হয়ে থাকে। এর কারণ আর কিছুই নয়, একমাত্র কারণ এই যে, "মৃত‍্যুমপ‍্যনুগচ্ছতে বিদ‍্যা" অর্থ‍্যাৎ বিদ‍্যা মৃত ব‍্যক্তিরও অনুগমন করে। সুতরাং গজেন্দ্রের এই অপূর্ব স্তব কাল্পনিক বলে উপেক্ষার বিষয় নয়,এটি এক অনন‍্যশরণ ভক্তিভাবিত চিত্তের আধ‍্যাত্মিক ও করুণ আর্ত্তি।*
*গ্রাহগ্রস্ত,ক্ষীণবল ও মৃত‍্যুকবলিত গজেন্দ্র তখন "ওঁ নমো ভগবতে তস্মৈ" প্রভৃতি বলে ভগবানের স্তব করতে আরম্ভ করে বলিল, হে ভগবান!আপনি সর্বকারণ-কারণ আদিপুরুষ পরমেশ্বর।আপনা হতেই পরিদৃশ‍্যমান এই বিশ্বের সমস্ত চেতনসত্ত্বা প্রকটিত হয়,আপনিই এই কার্য‍্যকারণাত্মক বিশ্বের মূলীভূত উপাদান ও নিমিত্ত কারণ,আপনাতেই এই বিশ্বের স্থিতি, তবুও আপনি পৃথকরূপে মায়াতীত হয়ে গোলোক-বৈকুন্ঠাদিধামে নিত‍্যলীলাপরায়ণ।হে সর্বকারণ-কারণ!আপনারই শক্তি-পরিণত এই বিশ্ব সত‍্য এবং আপনারই ইচ্ছাশক্তি প্রভাবে এই বিশ্বের সৃষ্টি,স্থিতি,ও প্রলয়াদির সংঘটিত হয়ে থাকে। সুতরাং আপনি সর্বকালেই বিরাজমান,সর্বদুর্জ্ঞেয় অতিমর্ত‍্য পুরুষ। হে করুণাঅপারপারাবার! আপনি সকলের দর্শনের অবিষয়ীভূত হয়েও ভাগবতব্রত অর্থ‍্যাৎ ভগবদ্ ভক্তগণের দৃশ‍্য হয়ে থাকেন। প্রাকৃত জন্ম-কর্ম-নাম-রূপ-গুণদোষাদি পরিশূন‍্য আপনি অনুগতজনের সংসার ধ্বংস করে তাকে ভক্তিসুখ দানের জন্য নিজ যোগমায়া শক্তিদ্বারা অপ্রাকৃত জন্মাদিলীলা পরিগ্রহ করে থাকেন।আপনি জীবাত্মা-প্রকাশক সর্বনিয়ন্তা পরমাত্মা,প্রাকৃত বাক‍্য,মন ও চিত্তবৃত্তির অগম‍্যতত্ত্ব হয়েও আপনি শুদ্ধসত্ত্বাত্মক ভক্তিযোগে প্রতিলভ‍্য।এইভাবে গজেন্দ্র প্রাণের আর্তি নিয়ে ভগবানের স্তবপ্রসঙ্গে শরণাগতরক্ষক ভগবানের মূর্তিবিশেষ বর্ণনা না করে তাঁর নির্বিশেষ পরমাত্মারূপ বর্ণনা করতে থাকলে রূপাভিমান সম্পন্ন ব্রহ্মাদি দেবগণ যখন তার মোচনের জন্য আসিলেন না, বরং নিজেদের এরকম দোষ খন্ডনের জন্য ভগবানের স্তব করছিলেন,তখন চক্রায়ুধধারী ভগবান গজেন্দ্রের স্তব শুনে ও স্তবে তুষ্ট হয়ে গরুড়ের উপর বসে তীব্রগতিতে গজেন্দ্রের দৃষ্টিপথে আবির্ভূত হলেন।গজেন্দ্র,তখন একটি পদ্ম নিয়ে শুন্ডে উত্তোলন করে নারায়ণকে নমস্কার করলে ভগবান গরুড় পৃষ্ঠ হতে নেমে একটি চক্রদ্বারা নক্রের (কুমীরের) মুখ বিদীর্ণ করে গজেন্দ্রকে মুক্ত করলে ও নিজ পার্ষদত্ব দান করলেন।এই গজেন্দ্র মোক্ষণলীলায় ভগবানের অপূর্ব ভক্তবাৎসল‍্য পরিলক্ষিত হয়।কেননা তিনি নিজ শ্রীমুখেই বলেছিলেন, "ন মে ভক্তাঃ প্রণশ‍্যন্তি" আমার ভক্তগণ কখনও বিনাশপ্রাপ্ত হয় না।পূর্বজন্মে যে গজেন্দ্র ইন্দ্রদ‍্যুম্নরূপে ভগবদ্ ভক্ত ছিলেন,ইহজন্মেও প্রাণসঙ্কটে পড়ে সে ভগবানকে ভক্তিভরে ডেকেছে,তাই ভক্তদুঃখহারী অকুলকান্ডারী শ্রীহরি,সশরীরে ভক্তের সামনে আবির্ভূত হয়ে তাঁর অভয়হস্তের প্রসারণে গজেন্দ্রের সব ভয় নিবারণ করলেন।*
                *ক্রমাগত*

*গ্রাহগ্রস্ত(কুমীর আক্রান্ত)গজেন্দ্রের প্রার্থনায় ভগবান গরুড়স্কন্ধে গজেন্দ্রের কাছে আবির্ভূত হয়ে গজেন্দ্র মোক্ষণ বর্ণনা করে বর্তমান অধ‍্যায়ে নক্র ও গজেন্দ্রের পূর্বজন্ম বৃত্তান্ত ও গজেন্দ্র মোক্ষণ লীলার ফলশ্রুতি বর্ণনা।গজেন্দ্র মোক্ষণ লীলায় শ্রীভগবান সুদর্শন চক্রদ্বারা কুমীরের মুখ বিদারণ করে কেবল যে নিজ ভক্তের রক্ষা বিধান করলেন তাইই নয়,তিনি ভক্ত ও ভক্তদ্বেষী উভয়েরই উদ্ধার সাধন করলেন। অপার করুণা নিকেতন শ্রীভগবানের ইতর-বিশেষ ভেদজ্ঞান নেই ; শ্রীমদ্ভাগবতগীতায় তিনি নিজ শ্রীমুখেই বলেছেন, "ন মে দ্বেষ‍্যোহস্তি ন প্রিয়ঃ", অর্থ‍্যাৎ আমার দ্বেষ‍্য বা হিংসাপরায়ণ বা প্রিয় কেউই নেই। এইজন‍্যই তিনি দেবলমুনির শাপ হতে কুমীরকেও মুক্ত করলেন।এই কুমীর পূর্বজন্মে "হূহূ" নামে গন্ধর্বরাজ ছিলেন,দেবল মুনির অভিশাপেই কুমীরযোনি প্রাপ্ত হয়েছিলেন।এই গন্ধর্বরাজ হূহূ, একদা স্ত্রীগণের সঙ্গে সরোবরে জলক্রীড়া করছিলেন।জলক্রীড়া করতে করতে গন্ধর্ব দুর্বুদ্ধি বশতঃ স্নানরত দেবল মুনির চরণ দুইটি ধরে টান দিয়েছিলেন,তাতে মুনি কুপিত হয়ে শাপ দিয়েছিলেন যে, যেহেতু তুমি কুমীরের মত আচরণ করেছ, অতএব এখন হতে তুমি কুমীর যোনি প্রাপ্ত হও।তখন শাপগ্রস্ত হয়ে হূহূ মুনিবরের চরণ ধরে স্তবাদি করায় তিনি সন্তুষ্ট হয়ে বলেছিলেন যে,এইভাবে তুমি গজেন্দ্রকে আকর্ষণ করিও, তাহলে ল্রীভগবান গজেন্দ্রের উদ্ধারের জন্য এসে তোমাকেও উদ্ধার করবেন।আর গজেন্দ্রেও পূর্বজন্মে ইন্দ্রদ‍্যুম্ন নামে দ্রবিড় দেশের রাজা ছিলেন,হরিভক্ত ইন্দ্রদ‍্যুম্ন একদা শ্রীহরির আরাধনায় নিরত ছিলেন এমন সময় মহর্ষি অগস্ত‍্য সেখানে আসিয়া উপস্থিত হলেন।তখন ইন্দ্রদ‍্যুম্ন মহর্ষির যথাযোগ্য সৎকারাদি করলেন না,নীরবেই রইলেন। এতে মহর্ষি কুপিত হয়ে শাপ দিলেন যে,যেহেতু তুমি অতিথির অভ‍্যর্থনা না করে গজের মত স্তব্ধভাবে রয়েছ,অতএব তুমি স্তব্ধমতি গজযোনি প্রাপ্ত হও।অনন্তর মহর্ষির শাপে ইন্দ্রদ‍্যুম্ন গজযোনি প্রাপ্ত হলেন ; কিন্তু শ্রীহরির আরাধনার ফলে তাঁর ভগবদ্ভক্তি অব‍্যাহত রইল।এইজন‍্যই তিনি ভগবানের গ্রাহ(কুমীর)জন্ম হতে মুক্তি প্রর্থনা করেন নাই, পরন্তু অপবর্গরূপ মুক্তিই প্রার্থনা করেছেন ; "জিজীবিষে নাহমিহামুয়া কিম্" ইত্যাদি শ্লোক পর্য‍্যালোচনা করলেই সেটি উপলব্ধ হবে।*

*জিজীবিষে নাহমিহামুয়া কিম্,*
*অন্তর্ব্বহিশ্চাবৃতয়েভযোন‍্যা।*
*ইচ্ছামি কালেন ন যস‍্য,*
*বিপ্লবস্তস‍্যাত্মলোকাবরণস‍্য মোক্ষম্।।*
*🏵সম্প্রতি এই কুমীরের আক্রমণ হতে আমি শরীরের মুক্তি কামনা করি না,যেহেতু অন্তরে ও বাইরে অজ্ঞানযুক্ত এই গজজন্ম দ্বারা আমার কি হবে?কালবশেও যার বিনাশ হয় না,সেই আত্মার অপ্রকাশক অজ্ঞানের নাশরূপ মোক্ষই আমি ইচ্ছা করি।*
*🍀ভক্তবৎসল শ্রীভগবানও ভক্তের মনের বাসনা অনুযায়ী গজেন্দ্রের মুক্তিবিধান করে ভক্তপ্রবর গজেন্দ্ররূপী ইন্দ্রদ‍্যুম্নকেও স্বপার্ষদ করে নিয়ে তাঁর সঙ্গে গরুড়াসনে নিজধামে প্রস্থান করলেন। এইজন‍্যই তাঁর সরোবরতীরে আবির্ভাব হয়েছে, নচেৎ মাত্র কুমীরের কবল হতে গজেন্দ্রকে মুক্ত করবার জন্য তাঁর স্বয়ংই আসিবার আবশ‍্যকতা ছিল না,স্বভবনে উপস্থিত হয়েই তিনি চক্রপ্রেরণে বা ইচ্ছামাত্রেই গজেন্দ্রকে কুমীর হতে মুক্ত করতে পারতেন। কাতর প্রাণে অনন‍্যশরণ ভক্ত তাঁর দর্শন প্রার্থনা করেছেন, কাজেই তাঁকে স্বয়ংই আসতে হয়েছে,এটি তাঁর ভক্তবাৎসল‍্যেরই পরিচয়।*

*🙏অতি সংক্ষেপে লিপিবদ্ধ করিলাম, বানান ভুলক্রুটি মার্জনীয়।*
*জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল🙏🙏🙏*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 অষ্টম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli8.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৮১)পদাবলী কীর্থনের ইতিহাস*
*পদাবলীকীর্তনে বিভিন্ন পদসাহিত‍্যের অবদান।*

*🍀শ্রীকৃষ্ণ-সম্পর্কে "গাথাসপ্তশতীতে" নরপতি হাল উল্লেখ করেছেন, (ডক্টর রাধাগোবিন্দ বসাক সম্পাদিত "গাথাসপ্তশতী"দ্রষ্টব‍্য)।*

*🌷মুহমারুএণ তং কণহ গোরঅং রাত্রিআত্রে ☆☆।*
*🌻অর্থ‍্যাৎ হে কৃষ্ণ!তুমি তোমার মুখ-মারুতের সাহায্যে রাধিকার চক্ষু থেকে ধূলি অপনীত(দূর) করে ☆ ☆।*

*🌷অজ্জবি বালো দামোঅরো ত্তি ই অ ☆ ☆।*
*🌻অর্থ‍্যাৎ আজ-পর্য‍্যন্ত দামোদর শ্রীকৃষ্ণ বালকই থেকে গেলেন,যশোদা একথা বললে ব্রজবধূগণ কৃষ্ণমুখের প্রতি নয়ন অর্পিত করে গোপনভাবে হাসাহাসি করলেন।*
*🌹ডক্টর অসিতকুমার বন্দ‍্যোপাধ‍্যায় এ' প্রসঙ্গে লিখেছেন ঃ-- "লক্ষ্মণসেনের মহাসামন্ত ও বন্ধু বটুদাসের পুত্র "মহামন্ডলিক" শ্রীধরদাস "সদুক্তিকর্ণামৃত" সঙ্কলন করে ১২শ-১৩শ শতকের বাঙ্গালীর সহিত পরবর্তী বাঙ্গালীর সেতু রচনা করে দিয়েছেন। পুনরায় তিনি লিখেছেন--, "সেই দিক দিয়ে এই সঙ্কলনখানি (সদুক্তিকর্ণামৃত) "কবীন্দ্রসমুচ্চয়" অপেক্ষাও মূল‍্যবান।১২০৬ খ্রীষ্টাব্দে 'সদুক্তিকর্ণামৃত' সঙ্কলিত হয়।ইহাতে মোট পাঁচটি প্রবাহ,প্রত‍্যেক প্রবাহে কয়েকটি "বীচি" এবং প্রত‍্যেক বীচিতে পাঁচটি করে কবিতা সংগৃহীত হয়েছে।কবিতার সংখ্যা ২৩৭০টি ; মোট কবির সংখ্যা ৪৮৫ জন। ☆ ☆ কবিদের মধ্যে যেমন সর্বভারতীয় ভাস,কালীদাস, ভামহ,অমরু,ভর্ত্তৃহরি,রাজশেখর, কেশবসেন,উমাপতিধর,জয়দেব, শরণ,গোবর্দ্ধন, ধোয়ী প্রভৃতি প্রসিদ্ধ বাঙ্গালী কবি-মনীষীদেরও নানান ধরণের শ্লোক জায়গা পেয়েছে।(বাংলা সাহিত‍্যের ইতিবৃত্ত,(প্রথম খন্ড,দ্বিতীয় সংস্ককরণ),পৃঃ _৮)। "সদুক্তিকর্ণমৃত" গ্রন্থেও নায়ক-নায়িকাভেদের সঙ্গে সঙ্গে ঋতুবর্ণনা প্রভৃতির শ্লোক পাওয়া যায়। মোটকথা "কবীন্দ্রসমুচ্চয়", "সদুক্তকর্ণামৃত", "শৃঙ্গারপ্রবাহ" প্রভৃতি কাব‍্যগ্রন্থে বিচিত্র বিষয়বস্তুর আলোচনাশৈলী প্রভৃতি লক্ষ্য করলে বাংলাদেশের সব কাব‍্যগ্রন্থকেই আদিরস শৃঙ্গার ও ভক্তিরসের প্রবাহে সঞ্জীবিত করে পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীকীর্তনের সাহিত‍্য বা পদসম্পদ, রসসম্পদ,ভাবসম্পদ ও অপার্থিব কবিকল্পনাকে সমুজ্জ্বল করেছিল। তাছাড়া বৈষ্ণব-পদাবলীতে যে রাধা-কৃষ্ণ তত্ত্বের উচ্ছলতা, তার বীজ শ্রীমদ্ভাগবত ও গীতগোবিন্দের বহুপূর্ব থেকেই সংস্কৃত কাব‍্যগ্রন্থ ও প্রাচীন বাংলা কাব‍্যগ্রন্থে নিহিত দেখা যায়।*
*ডক্টর শশিভূষণ দাসগুপ্ত বলেছেন, হালের "গাথাসপ্তশতীতে" "রাহিআত্রঁ বা রাধিকা-শব্দ ছাড়া পাহাড়পুরের মন্দিরগায়ে দন্ডায়মান যুগলমূর্তির নিদর্শন,কবি ভট্টনারায়ণ-কৃত "বেণীসংহার" নাটকের নান্দীশ্লোকে কালিন্দীপুলিনে রাসের সময়ে কেলিকুপিতা অশ্রুকলুষা রাধিকা ও তাঁর উদ্দেশ্যে কৃষ্ণের অনুনয়ের উল্লেখ, আলঙ্কারিক বামন তাঁর অলঙ্কারশাস্ত্রে ভট্টনারায়ণের কবিতায় রাধার প্রসঙ্গে, খ্রীষ্টীয় নবম শতকে আনন্দবর্দ্ধন-কৃত ধ্বন‍্যালেকে রাধাকৃষ্ণ প্রসঙ্গ, "তেষাং গোপবধূবিলাসসুহৃদাং রাধারহঃসাক্ষিণাং ☆ ☆ বিগলন্নীলত্বিষঃ পল্লবাঃ" প্রভৃতি শ্লোকে প্রবাসী শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে আগত সখাকে গোপবধূগণের বিলাস-সুহৃৎ ও রাধার গোপন-সাক্ষী কালিন্দী তীরবর্তী লতাগৃহগুলির কুশলপ্রশ্ন, আলঙ্কারিক কুন্তকের "বক্রোক্তিজীবিত" গ্রন্থে খ্রীষ্টীয় দশম-একাদশ শতকের "যাতে দ্বারবতীং পুরং ☆ ☆ কালিন্দীতটকুঞ্জমঞ্জুললতামালম্ব‍্য সোৎকন্ঠয়া, উদগীতং গুরুবাষ্পগদগলত্তাবস্বরং রাধয়া" প্রভৃতি শ্লোকে রাধা বা রাধিকা শব্দের নিদর্শন,৯১৫ খ্রীষ্টীয় শতকে ত্রিবিক্রমভট্টের "নলচম্পূ" গ্রন্থে নল-দময়ন্তী প্রসঙ্গে "কলা কৌশলে চতুরা রাধা পরমপুরুষ মায়াময় কেশিহন্তার (কৃষ্ণের) প্রতি অনুক্ত" উদ্ধৃতি,দশম শতকের পূর্বাধে কাশ্মীরের টীকাকার বল্লভদেব কবি মাঘ-রচিত "শিশুপালবধ" কাব‍্যে রাধাকৃষ্ণের নামাঙ্কিত ৪|৩৫ শ্লোকের নিদর্শন, দশম শতকের চম্পূ-রচয়িতা সোমদেব-সূবির "যশস্তিলক" গ্রন্থে অমৃতমতি নাম্নী একজন নারীর সমর্থনে "রাধা কি নারায়ণে অনুরাগিণী" উক্তির ঊদ্ধৃতি প্রভৃতি প্রাচীন সাহিত‍্যে (ঐ গ্রন্থে পৃঃ ১১৭-১১৮) কাব‍্যে ও নাটকে রাধা ও কৃষ্ণের নামের ঐতিহাসিকতা প্রমাণ করে।*
                  *ক্রমাগত*
*শ্রীজয়দেব দাঁ,বাঁশবাড়ী, মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৮২)পদাবলী কীর্তনের ইতিহাস*
*পদাবলীকীর্তনের বিভিন্ন পদসাহিত‍্যের অবদান।*

*🍀তাছাড়া ১২শ শতকে জৈন গ্রন্থকার হেমচন্দ্র (সূরী) "কাব‍্যানুশাসন" গ্রন্থে রাধাকৃষ্ণের প্রেমকাহিনীর পরিচয় দিয়েছেন ও শ্রীধরদাস "সদুক্তিকর্ণামৃত" গ্রন্থে তার উল্লেখও করেছেন।হেমচন্দ্রের শিষ্য রামচন্দ্র (১১৭০-১১৭৫)গুণচন্দ্রের সহায়তার যে "নাট‍্যদর্পণ" রচনা করেন,সেই নাটকে ভেজ্জ্বল কবি-রচিত "রাধা-বিপ্রলম্ভ"নামক একটি নাটকের উদ্ধৃতি আছে এবং তাতে "রাধা" নামের ও কৃষ্ণপ্রেমের নিদর্শন আছে।দ্বাদশ শতকে সারদাতনয় "ভাবপ্রকাশন" সংগ্রহগ্রন্থে "বামারাধা" নামে রাধা-সম্পর্কীয় একটি নাটকের উল্লেখ করেছেন,(ঐ গ্রন্থে পৃঃ ১১৭-১১৮)।তাছাড়া "সদুক্তিকর্ণামৃত" গ্রন্থে উদ্ধৃত নাথোক-কবির পদে উল্লিখিত "রাধধব" শব্দ,১৩শ শতকের সাগরনন্দীর "নাটকলক্ষণরত্নকোশ" গ্রন্থে "রাধা" নামক একখানি "বীথি" জাতীয় নাটকে "রাধা" নামের সার্থকতা স্বীকৃত দেখি। "প্রাকৃতপিঙ্গল" নামক প্রাকৃতছন্দ গ্রন্থে উল্লিখিত শ্রীকৃষ্ণ-কর্তৃক "রাধামুখমধুপান" শব্দটিও রাধাকৃষ্ণ প্রেমকাহিনীর নিগূঢ় তত্ত্ব প্রকাশ করে। তাছাড়া কবি জয়দেব-রচিত "গীতগোবিন্দ", লীলাশুক-রচিত "শ্রীকৃষ্ণকর্ণামৃত", জহ্লন-কবি সংগৃহীত "সূক্তিমুক্তাবলী" গ্রন্থে লীলাশুকের "রাধা" নামাঙ্কিত একটি পদের উল্লেখ থাকায় জহ্লনও যে "রাধা" নামের সঙ্গে পরিচিত ছিলেন তা প্রমাণ হয়। তাছাড়া ষষ্ঠ শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর ভারতীয় সাহিত‍্যগুলিতে "রাধা" নাম স্পষ্টভাবে উল্লিখিত আছে। চৈতন‍্যযুগের অব‍্যবহিত পূর্বে এবং চৈতন‍্যযুগের পরবর্তী বৈষ্ণব পদসাহিত‍্যগুলিতে রাধাকৃষ্ণ প্রেমতত্ত্ব কাহিনীর অপ্রাচুর্য‍্য নাই। শ্রদ্ধেয় শশিভূষণ দাসগুপ্ত তাঁর অশেষ পরিশ্রমসাধ‍্য ও বিশ্লেষণাত্মক দৃষ্টির পরিপ্রেক্ষিতে শ্রীরাধা বা রাধিকা নামের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের নাম-সার্থকতা ও ইতিকথার বিবরণ দিয়ে সাহিত‍্যক্ষেত্রে চিরস্মরণীয় হয়েছেন।*
*বৈষ্ণব-পদাবলীকীর্তনের প্রাণবস্তু শ্রীরাধা-কৃষ্ণের প্রেমতত্ত্ব ও প্রেমলীলাকাহিনী। সুতরাং পঞ্চরাত্রসংহিতা, প্রাচীন পুরাণসাহিত‍্য ও অন‍্যান‍্য ভক্তিগ্রন্থ প্রভাবিত শ্রীমদ্ভাগবতে "অনয়ারাধিত" শব্দের মধ্যে শ্রীরাধার অস্পষ্ট ইঙ্গিতপূর্ণ প্রকাশ দেখা গেলেও সুস্পষ্টভাবে "রাধা" নাম ও রাধাতত্ত্বের উল্লেখ ও অনুশীলন যে শ্রীমদ্ভাগবত মহাগ্রন্থের পূর্বেও বতর্মান ছিল এ বিষয়ে কোন সন্দেহ নেই।* *(শ্রীরাধার ইঙ্গিত বা আভাস বেদের মধ্যেও নক্ষত্রনামের সঙ্গে সম্পর্কিত দেখি)*

*শ্রীজয়দেব দাঁ,বাঁশবাড়ী, মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৮৩)পদাবলীকীর্তনের ইতিহাস*
*পদাবলীকীর্তনের বিভিন্ন পদসাহিত‍্যের অবদান।*

*🍀বৈষ্ণব-পদকর্তাগণের রসলীলায়িত ও ভাবস্নিগ্ধ ব্রজবুলিভাষায় রচিত পদ ও ভণিতায় সংস্কৃত ছন্দের রীতিমত রাঁধুনী না থাকলেও তার মধ্যে ছন্দমাধুর্য‍্যের একটি গতি ও স্থিতি লক্ষ্য করা যায়।যেমন বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনে মহারাগ-বর্ণনায় (কোড়ারাগে অনুবিদ্ধ)দেখি----*
*🌷বুঝিআঁ গোপীর মনে*
          *আল।*
*🌷ক্ষণেক শুনিল কাহ্নে।*
*🌷ষোল সহস্র গোপী তোষিবোঁ কেমনে।।*
*🏵আবার পাহাড়ীরাগে শ্রীরাধার মন-সম্পর্কে শ্রীকৃষ্ণের উক্তি----*
*🌷তমাল কুসুম চিকুর গণে।*
*🌷নীল কুরুবক তোর নয়নে।।*
*🌷সুপুট নাসা তিলকুলে।*
*🌷দেখি তোর গন্ডযুগ মহুলে।।*
*🌷আধার সুরঙ্গ বান্ধুলী ফুলে।*
*🌷কাণ্ণ যুগ তোর এ' বগহুলে।।ইত‍্যাদি।।*
*🏵ধানুষীরাগে শ্রীরাধার ভক্তিতে (লঘুশেখর) আবার দেখি----*

*খোঁপা পরতেখ মোর,ত্রিদশ ঈশ্বর হর,*
     *কেশপাশে নীল বিদ‍্যমানে।*
*সিসের সিন্দুর সুর,ললাটে তিলক চাঁদ,*
     *নয়নত বসএ মদনে।। ইত্যাদি।।*

*🏵শ্রীকৃষ্ণের পূর্বরাগ-সম্পর্কে তোড়ীরাগে উল্লিখিত পুনরায় দেখি----*

*নবীন কিশোরী, মেঘের বিজুরী,*
      *চমকি চলিয়া গেল।*
*সঙ্গের সঙ্গিনী, সকল কামিনী,*
     *ততহি উদয় ভেল।। ইত্যাদি।।*
*🏵কবি বিদ‍্যাপতি-রচিত শ্রীকৃষ্ণের পূর্বরাগের অন‍্যতম পদগানে পুনরায় দেখি---*
*🌷আজু মঝু শুদিন (শুভদিন)ভেলা।*
*🌷কামিনি পেখলু সিনানক বেলা।।*
*🌷চিকুর গলয়ে জলধারা।*
*🌷মেহ বরিখ জনু মোতিম হারা।।*
*🏵আবার পদকর্তা রায় রামানন্দের পদ-রচনায় দেখি কবি জয়দেব-রচিত গীতগোবিন্দ পদগানের কিছুটা ঝঙ্কার ও অলঙ্কার--*

*মৃদুল-মলয়জ-পবন-তরলিত,*
        *চিকুর-পরিগত-কলাপম্।*
*সাচি-তরলিত-নয়ন-মন্মথ,*

    *সুন্দরী-জনিত কৌতুকম্।। ইত্যাদি*

*🏵কিংবা শ্রীরাধার প্রতি শ্রীকৃষ্ণের উক্তি----*

*বিদলিত-সরসিজ-দল-চয়-শয়নে।*
*বারিত-সকল-সখী-জন-নয়নে।।*
☆ ☆ ☆ ☆
*অভিনব-বিস-কিশলয়-চয়-বলয়ে।*
*মলয়জ-রস-পরিষেচিত-নিলয়ে।।ইত্যাদি।।*

*🏵পুনরায় দেখি পদকর্তা গোবিন্দ দাসের ভণিতায় রচনা আরও রসায়িত,সমৃদ্ধ ও ছন্দায়িত হয়ে উঠেছে--*
*🌷ঘন মেঘ বরখিয়ে বিজুরি চমকে।* 
*🌷তাহা দেখি প্রাণ মোর থরহরি কাঁপে।।*

*🏵কিংবা-----------*
*🌷ঝাঁপল বনতল তিমির আসিয়ে।*
*🌷একসরি আকুল পথ নাহি পাইয়ে।।*
*🌷নিবারিয়ে নীরধারা বসন-অঞ্চলে।*
*🌷নিরজন জানিয়া আইলুঁ তরুতলে।। ইত্যাদি*

*🏵সাহিত‍্যরত্ন পন্ডিত শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ‍্যায় লিখেছেন--, "রামায়ণ,শিবায়ণ, চন্ডীমঙ্গল ও বিবিধ গীতিধারার মাঝখানে আপন স্বতন্ত্র নিয়ে অভ‍্যুদিত হল বৈষ্ণবপদাবলী।☆ ☆ বৈষ্ণবগীতিকবিতায় কথা ও সুরের সমান মধুরতা।যেন একটি পাখীর দুইটি পাখা।এই দুই পক্ষে ভর দিয়ে সাধনসিদ্ধ গায়কের সঙ্গে ভাবুক ও রসিক শ্রোতৃবৃন্দের চিত্তকেও উধাও করে বৈষ্ণবের গান যে কল্পলোকে নিয়ে যায় তি কোন কাল্পনিক জগৎ নহে।বৈষ্ণব-কবিগণের অনুভূতিতে সেই চিদানন্দময় ধামও যেমন সত‍্য,এই নিত‍্য নূতন লীলাও তেমনই সত‍্য।কবিগণ তার সাক্ষাৎদ্রষ্টা।*
                 *ক্রমাগত*
*শ্রীজয়দেব দাঁ,বাঁশবাড়ী,মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ 🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৬. শ্রীক্ষেত্র লীলা 🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ঠাকুর অভিরাম প্রেমাম্মত্ত অবস্থায় শ্রীগোপাল গুরুকে পরীক্ষার জন্য নীলাচলে গমন করিলেন।

তথাহি - শ্রীঅভিরাম লীলামৃত - ১৪ পরিচ্ছদে -

“তখন অভিরাম তারে দেখিতে চলিলা।
গোপাল রহিল কোথা সকলে কহিলা ।।
তবে বক্রেশ্বর কহে পন্ডিত ঠাকুর।
ভাই অভিরাম রাখ আমার অঙ্কুর।।
এত শুনি অভিরাম কহেন হাসিয়া ।
দেখিব গোপালে আমি কর্ষণি করিয়া।।
এতেক বলিয়া তারে করায় মিলন।
দেখেন গোপালে তিঁহো হাস্য যে বদন ৷৷
রসিক হইলে জানে রসের সন্ধান।
অশেষ বিশেষে রস করে মূর্ত্তিমান।।
দুহার নয়ন বাণে দুহাতে বিভোর ।
দন্ডবতে অভিরাম বুলেন অন্তর।।
গোপাল রহিল বসি হৈয়া মৌনমনে।
অন্তর্মনা চেষ্টা সিদ্ধা আছেন ভজনে।।
প্রেমে পুলকিত অঙ্গ অরুণ নয়ন ।
দেখি অভিরাম তাঁরে কৈলা আলিঙ্গন।।


══════════•❁❀🙇❀❁•══════════✧


🔙 পূর্ব লীলা 👉  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ দ্বিতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/abhiram-gopal1.html

══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২১. শ্রীজয়মঙ্গল চাবুক 〰️ শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ক্রমে ক্রমে আপনার পারিষদগণকে আকর্ষণ করিয়া তাহাদিগকে শক্তি সঞ্চার করতঃ এক এক স্থানে বসাইতে লাগিলেন। ঠাকুর অভিরাম হরিদাস, পাখিয়া গোপাল, রজনী পন্ডিত, কৃষ্ণানন্দ অবধূত প্রভৃতি শিষ্যগণকে শ্রীবিগ্রহ সেবা প্রকাশ করিয়া এক এক স্থানে বসাইলেন। আর স্বীয় পারিষদগণসহ নাম-প্রেম প্রচার করিয়া জীবোদ্ধার করিতে লাগিলেন। শ্রী মম্মহাপ্রভুর অর্ন্তদ্ধানের পর ‘শ্রীজয়মঙ্গল’ নামক এক ঘোড়ার চাবুক দ্বারা যোগ্যপাত্রে আঘাত করিয়া প্রেমশক্তি সঞ্চার করিতেন। একদা শ্রীনিবাস আচার্য্যপ্রভু কৃষ্ণনগরে গমন করিলে তাহাকে পরীক্ষা করিয়া তিনবার জয়মঙ্গল চাবুক দ্বারা প্রহার করতঃ প্রেম শক্তি সঞ্চার করিয়াছিলেন। তথাহি - শ্রীঅনুরাগবল্লী -

“ঘোড়ার চাবুক নাম জয়মঙ্গল ৷
তাহা মারি করে লোকে প্রেমায় বিহ্বল।।
এই মত কথোক্ষণ অঙ্গবাহ্য পাইয়া ৷
সম্মুখে দেখয়ে শ্রীনিবাস দাঁড়াইয়া ৷৷
সে চাবুক সেবকের হাত আনাইয়া ।
মারয়ে ঠাকুরে যেন ক্রোধ মুখ হয়া।।
তিনবার যদি সেই চাবুক মারিল ৷
মালিনী ব্যাকুল হৈয়া হস্তেতে ধরিল।।
ভাসাইলা কিবা আর করিবারে চাহ।
কি হইল চেষ্টা তাহা বারেক দেখহ।।”

এইভাবে শ্রীনিবাস আচার্য্য প্রেমশক্তি সঞ্চার করিয়া সুনির্ম্মল গৌরপ্রেম প্রচারের পথপ্রশস্ত করিলেন। এইভাবে প্রভূত অপ্রাকৃত লীলারঙ্গে শ্রীপাট কৃষ্ণনগরে বিহার করিতে লাগিলেন।

মধ্যে মধ্যে প্রভু নিত্যানন্দ শ্রীপাটে আসিয়া লীলা-বিলাস করিতেন। এইভাবে কতককাল যাপন করিয়া প্রিয়শিষ্য বিপ্রসূত শ্রীকানুকৃষ্ণের হস্তে শ্রীপাঠ সেবা অর্পন করিয়া অর্ন্তদ্ধান করেন।
তথাহি -
“এই কলিযুগে মুই না করিনু গর্ভবাস ।
কানুকৃষ্ণ দ্বারে সব করিব প্রকাশ।।
কানুকৃষ্ণ বংশোদ্ভব হইবে আমার।
কানুকৃষ্ণ সিদ্ধদেহ জানি যে নির্দ্ধার।।”
“দ্বিজ কুলোদ্ভব তিঁহ হৈলা ব্রজধামে।
গৌড়মন্ডলে তিঁহ আইলা মম সনে।।
এর কানু কৃষ্ণ ঠাকুর নাম যে তাহার।
তাহারে সঁপিলু বস্তু সকল আমার।”


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২২. অভিরাম ঠাকুর ও শ্রীমালিনীদেবীর অর্ন্তদ্ধান লীলা  🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ইহা ভিন্ন কানুকৃষ্ণের পরিচিত কিছুই জানা যায় না। কানুকৃষ্ণকে সৰ্ব্বশক্তি অর্পন করিয়া ঠাকুর অভিরাম অন্তর্দ্ধান করেন। ঠাকুর অভিরাম আপনার অন্তর্দ্ধান করেন। ঠাকুর অভিরাম আপনার অন্তর্দ্ধান বাক্য কানুকৃষ্ণকে কহিলে তিনি বিচ্ছেদ বিরহে ব্যাকুল হইলেন। তখন ঠাকুর সান্ত্বনা বাক্যে তাঁহাকে প্রবোধ করিতে লাগিলেন।
তথাহি -
“কানুকৃষ্ণ প্রবোধিয়া বলেন বচন।
মায়িক হইয়া কেন করিছ রোদন।।
তোমা ছাড়া আমি নাহি জানি কদাচন ।
এই স্থান ছাড়া না হব কখন ৷ ৷
নিরন্তর পরিবার রক্ষা যে করিব।
সহায় করিয়া তোমা সকল সাধিব ।।

বলিতে বলিতে গোঁসাই সৃজিলা উপায়।
দৈব ভাস্কর এক আইল তথায়।।
তখন কহেন গোঁসাই ডাকিয়া ভাস্করে।
মোর প্রতিমূর্ত্তি গড়ি দেহত আমারে।।
আজ্ঞামাত্র ভাস্কর সে মূৰ্ত্তি যে গড়িলা।
গোঁসাই লইয়া তাহা কানুকৃষ্ণে দিলা।।
সন্ধ্যা হইলে গোঁসাই গিয়া নিজ ঘর।
বিম্বচ্ছিদ্রে প্রবেশয় প্রতিমা ভিতর।।
কানুকৃষ্ণে দেখাইয়া যাতায়াত করে।।
কানুকৃষ্ণে আশীর্ব্বাদ করি নানা মতে।
উপদেশ দিলা কত কে পারে কহিতে।।

আগেতে মালিনীজীউ হৈলা সঙ্গোপন।
আশীর্ব্বাদ করি কানুকৃষ্ণে বিলক্ষণ।।
কানুকৃষ্ণে গোসাঞে শক্তি সঞ্চারিয়া।
মালিনী আছেন দেখ স্বর্ণকান্তি হয়া ৷৷
কানুকৃষ্ণে পুনঃ সেই বলেন বচন।
আমিত এব দেখ হৈনু সঙ্গোপন ৷৷
তুমিত ব্রাহ্মণ ছাওয়াল গোস্বামীর পুত্র।
আমাদের পুত্র নাই তুমি হৈলে পুত্র।।

বংশের বিস্তার সেই শ্রীকৃষ্ণনগরে।
গোপীনাথ সেবে সবে আনন্দ অন্তরে।।
চৈত্রমাসে মধুকৃষ্ণ সপ্তমী দিবসে।
প্রতিমা ভিতরে প্রভু করিলা প্রবেশে।।

প্রতিমূৰ্ত্তি প্রবেশিয়া গোঁসাই রহিলা।
অন্যদিন মত আর বাহির না হৈলা।।
দুহার শ্রীপতি মূর্ত্তি রহে কৃষ্ণনগরে।
অদ্যাবধি ভক্তগণ দরশন করে।।”

এইভাবে ঠাকুর অভিরাম ও শ্রীমালিনীদেবী কানুকৃষ্ণে শক্তি সঞ্চার করতঃ শ্রীগোপীনাথদেবের প্রেমসেবা প্রদান করিয়া অর্ন্তদ্ধান করেন। অদ্যাবধি শ্রীকানুকৃষ্ণের বংশধরগণ শ্রীপাট কৃষ্ণনগরে অবস্থা করিয়া শ্রীগোপীনাথদেবের সেবা করিতেছেন। শ্রীঅভিরাম ঠাকুরের শ্রীমূর্ত্তি, শ্রীবকুল বৃক্ষ, শ্রীরামকুন্ড, শ্রীগোপীনাথদেব, শ্রীমদনমোহন ও শ্রীমতীসহ শ্রীব্রজবল্লভদের বিরাজ করিয়া ঠাকুর অভিরামের অপ্রাকৃত লীলা প্রকাশের সাক্ষ্য ঘোষণা করিতেছেন। এইভাবে ব্রজের শ্রীদাম সখা গৌড়দেশে আগমন করিয়া কৃষ্ণনগরে শ্রীপাট স্থাপন করতঃ কৃষ্ণনগরকে মহামহিম তীর্থে পরিণত করিলেন।


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৩. বিষ্ণুপুরের লীলা  🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
প্রেম অনুরাগে ঠাকুর অভিরাম ভ্রমণ করিতেছেন। অভিরামের প্রণামে দেশ বিগ্রহ শূন্য হইল। ভ্রমণ করিতে করিতে অভিরাম বিষ্ণুপুরে উপনীত হইলেন।

তথাহি - শ্রীঅভিরাম লীলামৃত - ৪র্থ পরিচ্ছদে -
'লোক সংঘটনে তিঁহো দন্ডবৎ কৈলা।
মন্দির নিকটে যেন ভূমিকম্প হৈলা ।।
দণ্ডবত দিয়া পুনঃ দেখেন চাহিয়া।
মদনমোহন তবু না যায় ফাটিয়া ।।
আর এক দন্ডবত তখন করিলা ।
পুনর্ব্বার উঠি তাহা দেখিতে লাগিলা ।।
মদনমোহন তবু আছেন বসিয়া।।
মন্দিরের দ্বারমাত্র গিয়াছে বাঁকিয়া ।।
পুনঃ এক দণ্ডবত করেন তখন।
ঘাড় বাঁকা হৈল সেই মদনমোহন।।”

এইভাবে তিনবার প্রণাম করিয়া অভিরাম শ্রীমদনমোহনের মহিমা বাড়াইলেন। ইহার কতককাল পরে পুনরায় বিষ্ণুপুরে গমন করতঃ রাজা বীর হাম্বীরকে কৃপা উপলক্ষে এক অপ্রাকৃত লীলার প্রকাশ করেন। রাজা বীর হাম্বীর নিঃসন্তান। বংশরক্ষার জন্য শ্রীনিবাস আচার্য্য ঠাকুর অভিরামের সমীপে আবেদন করিলেন। রাজমহিষীগণ অভিরামের ভোজন উপযোগী খাদ্য সামগ্রী আয়োজন করিলেন। শ্রীনিবাসের অনুরোধে অভিরাম ভোজনের জন্য রাজভবনে চলিলেন। রাজার কনিষ্ঠা মহিষীর প্রদত্ত ক্ষীর সর-নবনী পাইয়া অভিরাম আনন্দে ভোজন করিলেন। অপ্রাকৃত লীলা প্রকাশপূর্ব্বক অভিরাম প্রচুর পরিমাণে ক্ষীর- সর-নবনী ভক্ষণ করিলেন।
তথাহি - শ্রীঅভিরাম লীলামৃত - ১৯ পরিচ্ছেদ -
-
“যাইয়া গোসাঞে সেই করান ভোজন ৷
ভোজন চাতুরী সেই অপূৰ্ব্ব কথন৷৷৷
ভোজন করিয়া সঙ্গে উঠিয়া গোসাঞি।
হস্তের আঙ্গুল চিহ্ন রাখেন তথাই।।
দালানে রাখিয়া চিহ্ন নদীতে আইলা ।
মুখ প্রক্ষালন করি নদীতে আইলা ।
বিড়াই বলিয়া নাম হইল এবার ।
রাজার নন্দন স্রোত বান্ধিবে তোমার।
তথাপি বাহিবে স্রোত ঘুষিবে সবাই।।”

এইভাবে ঠাকুর অভিরাম বিষ্ণুপুরে প্রভূত অপ্রাকৃত লীলার প্রকাশ করেন। অভিরামের বরেই রাজার পুত্র শ্রীধাড়ী হাম্বীর জন্ম হয়। শ্রীজীব গোস্বামী শ্রীধাড়ী হাম্বীরের নাম শ্রীগোপাল দাস রাখেন।


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৪. বগড়ীর লীলা 🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
বিষ্ণুপুর হইতে ভ্রমণ করিতে করিতে অভিরাম মেদিনীপুরের বগড়ী নামক স্থানে। বিরাজিত শ্রীকৃষ্ণদেব মন্দিরে গমন করেন।

তথাহি - শ্রীঅভিরাম লীলামৃত - ৫ম পরিচ্ছদে -

'এক দন্ডবৎ দিয়া দেখেন চাহিয়া ।
সর্ব্বাঙ্গে রুধির তার পড়িছে ফুটিয়া।
তখন সে কৃষ্ণরায় বলেন বচন ।
মোর অপমান কৈলে কিসের কারণ।।
শরীর ফুটিয়া মোর রুধির পড়িলা।
এতেক শুনিয়া তবে গোসাঞি কহিলা।।
এহো রক্ত নহে তব চুয়াইছে ঘাম ৷
প্রকাশ হইল এবে কৃষ্ণরায় নাম।।

শ্রীঅভিরাম গোপাল ঠাকুর বগড়ী নামক স্থানে শ্রীকৃষ্ণদেব মন্দিরে কৃষ্ণরায় জিউকে দর্শন করিয়া দন্ডবৎ করিলেন এবং দেখলেন দন্ডবৎ মাত্রে কৃষ্ণরায় জিউর শ্রীঅঙ্গ হইতে রক্ত খরণ হচ্ছে।  কৃষ্ণরায় জিউ গোসাঞি ঠাকুরকে বলতে লাগলেন দন্ডবৎ করিয়া আমায় অপমান করিবার কারন কি। শ্রীঅভিরাম গোপাল ঠাকুর বলতে লাগলেন এ রক্ত নয় এ শরীরের ঘাম মাত্র। এইভাবে শ্রীকৃষ্ণ রায়ের মহিমা বর্দ্ধন করিলেন।


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৫. শ্রীখন্ডের লীলা 🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ঠাকুর অভিরাম শ্রীবিগ্রহ প্রণামের সঙ্গে সঙ্গে শ্রীগৌরাঙ্গপার্ষদগণের মহিমা বর্দ্ধনের জন্য প্রণামের মাধ্যমে তাঁহাদের মহিমা প্রকাশ করিলেন। ঠাকুর অভিরাম শ্রীরঘুনন্দনের মহিমা বর্দ্ধনের জন্য শ্রীখন্ডে উপনীত হইয়া শ্রীমুকুন্দ দাসের সমীপে তৎপুত্রের দর্শনের আকাঙ্খা জানাইলেন। মুকুন্দদাস অভিরামের উদ্দন্ড প্রতাপের কাহিনী স্মরণ করিয়া নিজপুত্র রক্ষায় বহুত অনুরোধ করিয়া অভিরামকে ফিরাইলেন।

এই প্রেমলীলা বিষয়ে পদকর্তা উদ্ধব দাসের বর্ণন যথা -

পূরবে শ্রীদাম, এবে অভিরাম, মহাতেজঃপুঞ্জ রাশি।
বাঁশী বাজাইতে, ভ্রমিতে ভ্রমিতে, শ্রীখন্ড গ্রামেতে আসি।।
দেখিয়া মুকুন্দে, কহয়ে সানন্দে, কোথায় রঘুনন্দন।
তাহারে দেখিতে, আইলাম এথাতে, আনি দেহ দরশন।।
শুনি ভয় পায়া, রাখে লুকাইয়া, গৃহেতে দুয়ার দিয়া।
তেহো নাহি ঘরে, বলি স্তুতি করে, অভিরাম গেল না দেখিয়া।।
বড়ডাঙ্গি নামে, স্থান নিরজনে, নৈরাশ হইয়া বসি।
বুঝি তার মন, শ্রীরঘুনন্দন, অলখিতে মিলে আসি ।।
দেখিয়া তাহারে, দন্ডবৎ করে, দুই চারি পাঁচ সাতে।
শ্রীরঘুনন্দনে, করি আলিঙ্গনে, আনন্দ আবেশে মাতে।।
তবে দুহু মেলি, নাচে কুতূহলী, নিজ পঁহু গুণ গাইয়া।
চরণ ঝাড়িতে, নূপূর পড়িল, আকাই হাটেতে যাইয়া ৷৷
অভিরাম সনে, শ্রীরঘুনন্দনে, মিলন হইল শুনি।
সঘনে মুকুন্দ, হই নিরানন্দ, কান্দে শিরে কর হানি।।
পত্নীর সহিতে বিষাদিত চিতে, আইলা দোঁহার পাশ।
দুহ নৃত্যগীত, দেখি হরষিত, ভনয়ে উদ্ধব দাস।।


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৬. শ্রীক্ষেত্র লীলা 🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ঠাকুর অভিরাম প্রেমাম্মত্ত অবস্থায় শ্রীগোপাল গুরুকে পরীক্ষার জন্য নীলাচলে গমন করিলেন।

তথাহি - শ্রীঅভিরাম লীলামৃত - ১৪ পরিচ্ছদে -

“তখন অভিরাম তারে দেখিতে চলিলা।
গোপাল রহিল কোথা সকলে কহিলা ।।
তবে বক্রেশ্বর কহে পন্ডিত ঠাকুর।
ভাই অভিরাম রাখ আমার অঙ্কুর।।
এত শুনি অভিরাম কহেন হাসিয়া ।
দেখিব গোপালে আমি কর্ষণি করিয়া।।
এতেক বলিয়া তারে করায় মিলন।
দেখেন গোপালে তিঁহো হাস্য যে বদন ৷৷
রসিক হইলে জানে রসের সন্ধান।
অশেষ বিশেষে রস করে মূর্ত্তিমান।।
দুহার নয়ন বাণে দুহাতে বিভোর ।
দন্ডবতে অভিরাম বুলেন অন্তর।।
গোপাল রহিল বসি হৈয়া মৌনমনে।
অন্তর্মনা চেষ্টা সিদ্ধা আছেন ভজনে।।
প্রেমে পুলকিত অঙ্গ অরুণ নয়ন ।
দেখি অভিরাম তাঁরে কৈলা আলিঙ্গন।।


══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৭. খড়দহের লীলা 🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা রহস্য 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা 📝 শ্রীমৎ কিশোরী দাস বাবাজী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧
ঠাকুর অভিরামের প্রণামে প্রভু নিত্যানন্দের ছয় সন্তান অন্তর্দ্ধান করেন। কেবলমাত্র কন্যা শ্রীগঙ্গাদেবী ও পুত্র বীরচন্দ্র অভিরামের প্রণাম সহ্য করেন। অভিরামের প্রণামে স্বীয় সন্তানগণের অন্তর্দ্ধান কারণে প্রভু বীরচন্দ্রের জন্ম-উৎসবে শ্রীনিত্যানন্দ অভিরামকে আমন্ত্রণ করেন নাই। বক্রেশ্বর পন্ডিতের মুখে সংবাদ পাইয়া অভিরাম অযোচিতভাবে খড়দহ অভিমুখে রওনা রইলেন। খড়দহের অপর পারে নদীতীরে অভিরাম আসিলে তাহাকে কেহ পার করিতে চাহিল না। বরং প্রভু নিত্যানন্দের নির্দ্দেশ মত নৌকা জলে ডুবাইয়া রাখিল। তখন উপায় না দেখিয়া এক লীলার প্রকাশ করিলেন।



══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২৮. বিষ্ণুপুর গমন ও মদনমোহন মূৰ্ত্তিদর্শন 🙇  শ্রীশ্রীঅভিরাম লীলা 🌹 শ্রীদ্বাদশ গোপালের প্রথম গোপাল অভিরাম গোপালের অদ্ভুত বৃত্তান্ত 🏵️ তৃতীয় ভাগ  🌷 শ্রীশ্রীঅভিরাম লীলাস্থলী 🙏 শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল 🙇 রচয়িতা🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/abhiram-gopal2.html

══════════•❁❀🙇❀❁•══════════✧

এইরূপে অভিরাম গোস্বামী বীরভূম জনপদবাসী নরনারীর হৃদয়ে কৃষ্ণপ্রেমামৃতদান করিয়া ক্রমশঃ বাঁকুড়ায় আসিয়া উপস্থিত হইলেন । বাঁকুড়ার অধিবাসিবৃন্দ অভিরামের অসাধারণ শক্তি ও ভগবদ্ভক্তি-দর্শনে তাঁহার উপর অতিশয় ভক্তিমান হইয়া উঠিল। বিষ্ণুপুরের রাজা পরম সমাদরে তাঁহাকে গ্রহণ করিলেন, এবং রাজ্যমধ্যে ধৰ্ম্মশিক্ষাদান করিয়া প্রজাগণের হৃদয় ভগবৎপ্রেমে অভিষিক্ত করিতে সানুনয় প্রার্থনা করিলেন ।

একদিন অভিরাম কতকগুলি ভক্ত সমভিব্যাহারে কৃষ্ণনাম কীৰ্ত্তন করিতে করিতে বিষ্ণুপুররাজ প্রতিষ্ঠিত মদনমোহনমূৰ্ত্তি দর্শন করিতে গমন করিলেন। মদনমোহনের মন্দিরসম্মুখে গমন করিবামাত্র তাঁহার সমস্ত শরীর প্রেমপুলকে কণ্টকিত হইয়া উঠিল। তিনি ভক্তগণের সহিত সুমধুর হরিনাম সঙ্কীর্ত্তন করিতে করিতে মন্দির প্রদক্ষিণ করিতে লাগিলেন । অনন্তর মন্দিরদ্বারে প্রণিপাত করিবা মাত্র যেন ভূমিকম্প হইতে লাগিল ৷ সমস্ত মন্দির আমূল কম্পিত হইয়া উঠিল ৷ অভিরাম মহাহর্ষতরে মন্দিরমধ্যে প্রবেশ করিলেন। বিচ্ছেদের পর প্রাণপ্রিয় সখার সহিত মিলন হইলে প্রাণে যেরূপ মহানন্দরসের আবির্ভাব হয়, তদ্রূপ শ্রীকৃষ্ণের মদনমোহনমূৰ্ত্তি দর্শন করিয়া অতিরামের হৃদয়েও মহানন্দের উদয় হইল। মদনমোহনমূর্তির মধ্যে কৃষ্ণশক্তি বর্তমান আছে কিনা উপস্থিত জনগণকে দেখাইবার জন্ম তিনি মদনমোহনকে নমস্কার করিলেন । প্রথম নমস্কারে মদনমোহন অবিচল রহিলেন। কিন্তু দ্বিতীয় নমস্কারে মদনমোহন স্থির থাকিতে না পারিয়া যেন প্রতিনমস্কারচ্ছলেই গ্রীবাদেশ বক্র করিলেন। এই দৃশ্য দর্শন করিয়া সকলেই অতিশয় আশ্চর্য্যান্বিত হইল এবং অভিরাম গোস্বামীর ঐশীশক্তি সন্দর্শন করিয়া মহাভক্তিভরে তাহারা তাঁহার পদতলে প্রণত হইল ৷ অভিরাম প্রণত ভক্তবৃন্দকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন- “কলির জীবগণকে উদ্ধার করিবার জন্য শ্রীকৃষ্ণ নবদ্বীপে আবির্ভূত হইয়াছেন। তিনি স্বীয় জীবনে কৃষ্ণপ্রেম সাধনা করিয়া প্রেমের বন্যায় দেশ প্লাবিত করিবেন । তাঁহারই ইচ্ছায় আমিও কৃষ্ণপ্রেম বিলাইবার জন্য এই বঙ্গদেশে আগমন করিয়াছি। কৃষ্ণমূর্ত্তিসকল কেবল জড়-মূর্ত্তি নহে, ইহাদের মধ্যে কৃষ্ণশক্তি বিদ্যমান আছে দেখাইবার জন্য এবং তোমাদের হৃদয়বা কৃষ্ণপ্রেমরসে অভিষিক্ত করিবার জন্য আমি দেবমূৰ্ত্তি সকল পরীক্ষা করিয়া বেড়াইতেছি। তোমরা ভক্তিভরে কৃষ্ণারাধনায় নিযুক্ত হও, কৃষ্ণপ্রেম-সাগরে নিমজ্জিত হও, তোমাদের সমস্ত পাপ, তাপ বিচ্ছুরিত হইবে, মহানন্দে তোমাদের জীবন পূর্ণ হইবে, তোমরা ইহজীবনে মহাশক্তি লাভ করিয়া জীবনান্তে কংসাযুজ্য লাভে সমর্থ হইয়া চিরধন্য হইবে ।

══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
     ꧁👇📖সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৪১)প্রেম ঋণে শ্রীগৌরাঙ্গ মাধব*
*🌻মহাপ্রভুর বাল‍্যলীলা।*

*🍀নিমাই প্রায়শঃই সহচরগণের সঙ্গে সুরধূনী গঙ্গায় গিয়ে জলে নেমে জল ছুড়াছুড়ি লীলা করেন।প্রত‍্যেকদিন নদীয়া নাগরী কন‍্যাগণ দেবতার পূজা জন্য পুষ্প,মালা,চাল,কলা, নৈবেদ‍্যাদি নিয়ে গঙ্গাস্নানে গমন করেন।আমার নিমাইও সহচরগণের সঙ্গে গঙ্গায় গমন করেন।নদীয়ার কিশোরীগণ দেবতার পূজা আরম্ভ করলে চঞ্চল নিমাই কন‍্যাগণের মধ্যে বসে বলেন, "তোমরা আমাকে পূজো কর। গঙ্গা,দূর্গা প্রভৃতি দেবীগণ আমার দাসী,শঙ্করও আমার কিঙ্কর।নিজ শ্রীহস্তে নিমাই ঐ পুষ্পের মালা কন্ঠে দোলায়ে দেবতা অর্চনের সন্দেশ, কলা, চাল নৈবেদ‍্যাদি ভোজন করেন।তা দেখে কন‍্যাগণ রেগে গেলে নিমাই বলেন,"তোমাদের পরম সুন্দর পতি হবে এবং প্রত‍্যেকের সাতজন মতিমান পুত্র হবে।এইকথা শুনে সব রাগ জল হয়ে গেল এবং সকলেই সন্তোষ লাভ করলেন। আবার গৌরসুন্দর বললেন,যদি আমাকে নৈবেদ‍্যাদি ভোজন করতে না দাও, তবে তোমাদের প্রত‍্যেকের একজন করে বৃদ্ধ পতি ও চারটি করে সতিনী হবে। পুনঃ এইকথা শুনে কন‍্যাগণ তাঁর সম্মুখে নৈবেদ‍্য রাখলে সেটি ভোজন করে কন‍্যাগণকে ইষ্টবর প্রদান করলেন।অন‍্য একদিন শ্রীবল্লভ আচার্য‍্যের কন‍্যা কিশোরী লক্ষ্মীপ্রিয়া দেবতা পূজনের জন্য গঙ্গায় গেলে শ্রীগৌরাঙ্গের চাঁদবদন দর্শন করে আচার্য‍্যদুহিতা চিত্তে প্রীতির সঞ্চার হল। সাহজিক প্রীতিতে দুঁহা দুঁহুকে দর্শন করে দুঁহার চিত্ত উল্লসিত হল। লক্ষ্মীপ্রিয়া শ্রীগৌরাঙ্গের অঙ্গে সুরভি সচন্দন পুষ্প অর্পণ করে কন্ঠে মল্লিকার মালা দোলায়ে বন্দনা করলেন। যাইহোক, নিমাইয়ের বাল‍্য চাপল‍্য দর্শনে পুরবাসীগণ তাঁর পিতা-মাতার নিকট নালিশ করলে মা ভর্ৎসনা করে নিমাইকে ধরতে গেলে মায়ের ভয়ে নিমাই পলায়ন করেন।একদিন বিশ্বম্ভর উচ্ছিষ্ট গর্তে ত‍্যক্ত হাড়ির উপর সুখে বসে আছেন দেখে শচীমা পুত্রকে গঙ্গাস্নান করে শুদ্ধ হতে বললেন।এইকথা শুনে নিমাই মাকে ব্রহ্মজ্ঞান শিক্ষা দিলেন। শ্রী মিশ্র পুরন্দর নিমাইকে বেশী শাসন করতে দেখলে পুরবাসীগণ পিতাকে বলেন যে তিনি এই নিমাইয়ের তত্ত্ব কিছুই জানেন না। উত্তরে শ্রীমিশ্র বললেন---*
*🌷মিশ্র কহে পুত্র কেনে নহে নারায়ণ।*
*🌷তথাপি পিতার ধর্ম পুত্রের শিক্ষণ।।চৈঃভাঃ।।*
*🌻ইংরেজি ১৫০৫ সালে শ্রীনিমাই পন্ডিত গঙ্গাদাসের নিকট ব‍্যাকরণ অধ‍্যয়ন করতে লাগলেন।অল্পকাল মধ্যেই ব‍্যাকরণ শিক্ষা করে টোলের মধ্যে পারদর্শী হলেন।নবীন হয়েও প্রবীনদের তিনি বিদ‍্যাশিক্ষা দিতে লাগলেন।*
*🏵একদিন মায়ের শ্রীচরণে প্রণাম বিশ্বম্ভর বললেন, মা! তোমার চরণে একটি নিবেদন আছে, তা কি তুমি পূর্ণ করবে?মা বললেন, কি সে নিবেদন? নিমাই বললেন,"একাদশীতে অন্ন গ্রহণ করবে না"।মা বললেন,ভালই হ'ল। শচীমা সেই দিন থেকে একাদশী ব্রতপালন করতে লাগলেন।*
*🌺জ‍্যেষ্ঠপুত্র শ্রীবিশ্বরূপের যৌবন দেখে পিতা জগন্নাথ মিশ্র বিয়ে দেবার জন্য সুকন‍্যা দেখতে লাগলেন।এইকথা বিশ্বরূপ শুনে গৃহত‍্যাগ করে সন্ন‍্যাসধর্ম গ্রহণ করলেন।তখন নিমাই বললেন, "পিতৃকুল ও মাতৃকুল উভয় কুলই উদ্ধার প্রাপ্ত হবে। তবে আমি তোমাদের সেবা করব,মনে কোন দুঃখ করিও না।*
*🍀কিছুদিন অতিবাহিত হলে শ্রীমিশ্র ইহলীলা সংবরণ করলেন। শচীমা ও গৌরহরি শোকে বিষাদিত হলে আত্মীয়স্বজন আগমন করে প্রবোধ দিতে লাগলেন।বিধি অনুসারে নিমাই পিতার শ্রাদ্ধ তর্পণাদি করলেন।*
*🌲শ্রীগৌরহরি চিন্তা করলেন যে গৃহস্থ হয়ে গার্হস্থ ধর্ম পালন না করলে গৃহধর্ম শোভা পায়না। অকস্মাৎ একদিন অধ‍্যাপনা করে গৃহে ফেরার সময়ে শ্রীবল্লভাচার্য‍্যের কন‍্যা লক্ষ্মীপ্রিয়াকে গঙ্গার পথে দেখলে উভয়েরই পূর্বসিদ্ধ প্রীতিভাব জেগে উঠিল।তারপর,বনমালী ঘটক একদিন শচীমায়ের কাছে গিয়ে শুভ বিবাহের কথা বলিলে মায়ের ইঙ্গিতে শুভ পরিণয়ের দিন শুভক্ষণে শুভলগ্নে ধার্য‍্য হল। নিমাইচাঁদ শ্রীমতী লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করলেন।মহাপ্রভুর চাঁদবদন, লক্ষ্মীপ্রিয়াদেবীর চাঁদবদনী। দুঁহে দুঁহার পূর্ব সাহজিক প্রেমে মুগ্ধ।এ বিষয়ে পূজ‍্যপাদ শ্রীবৃন্দাবন দাস মহাশয় বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৪২)প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব*
*শ্রীমন্মহাপ্রভুর লীলা কথন*

*🍀শ্রীশচী নন্দনের শতশত শিষ‍্যগণ তাঁর নিকটে এসে অধ‍্যয়ন করেন।মহাপ্রভুর শাস্ত্রের ব‍্যাখ‍্যা শ্রবণ করে সুপন্ডিতগণ চমকিত হয়ে উঠিলেন।তিনি সর্বশাস্ত্রে সুপন্ডিত।মহাপন্ডিতগণ শাস্ত্রতর্কে পরাজিত হলেও মহাপ্রভুর বিনয় স্বভাবে সকলেই মুগ্ধ, তিনি শিষ‍্যগণের সঙ্গে সুরধূনী গঙ্গায় নানা ভঙ্গিতে জলকেলি করেন। ১৫০৬ খৃষ্টাব্দে শ্রীগৌরাঙ্গের পূর্ববঙ্গে গমন করবার ইচ্ছে হল।গমনকালে যাকে দেখেন তাকেই "কৃষ্ণ!কৃষ্ণ!"বলো বলেন।"নিববধি হরি সংকীর্তন করো"।পূর্ববঙ্গে তপন মিশ্র নামে একভক্ত সাধ‍্য-সাধন তত্ত্ব সম‍্যক উপলব্ধি করতে না পেরে ভীষণ মন খারাপ।স্বপ্নে এক বিপ্র তপনমিশ্রকে কহিলেন, হে তপন! নিমাই পন্ডিতের কাছে যাও,সাধ‍্য-সাধন তত্ত্ব জানতে পারবে।*
*মহাপ্রভু সাধ‍্য-সাধন তত্ত্ব বর্ণনা করে নিরন্তর হরিনাম সংকীর্তন করতে উপদেশ প্রদান করে শ্রীতপন মিশ্রকে বারাণসী যেতে আজ্ঞা করলেন এবং বললেন যে বারাণসীতে তার সঙ্গে পুনঃ সাক্ষাৎ হবে। তিনি এইভাবে পূর্ববঙ্গে শ্রীহরিনাম প্রচার করতে লাগলেন।এদিকে লক্ষ্মীপ্রিয়াদেবী মহাপ্রভুর বিরহে দিবারাত্রি অশ্রু বর্ষণ করেন।গৌরহরির বিরহের তীব্র তাপে তিনি স্থূল দেহ পরিত‍্যাগ করে সূক্ষ্ম দেহে শ্রীগৌরাঙ্গে মিলিত হলেন।তাই শ্রীপাদ কবিরাজ গোস্বামী বলেছেন----*
*🌷প্রভুর বিরহ সর্পে লক্ষ্মীকে দংশিল।*
*🌷বিরহ সর্প বিষে তার পরলোক হইল।।*
*🌻কিছুদিন পরে শ্রীগৌরহরি পূর্ববঙ্গ হতে ফিরে এলেন।অন্তর্য‍্যামীরূপে তিনি লক্ষ্মীপ্রিয়ার বিয়োগের কথা জানতে পেরেছিলেন।*
*🍀একদিন নিমাইপন্ডিত গ্রন্থ হাতে অধ‍্যাপনা করতে যাচ্ছেন, এমন সময়ে শচীমা বললেন, বাপ!তুই তোবিদ‍্যারসে বিভোর হয়ে আছিস ; ঘরে একদিনের খাবারও সম্বল নেই।তখন মহাপ্রভু অধ‍্যাপনা করে জাহ্নবীতীরে কিছুক্ষণ বিশ্রাম করে ঘরে ফিরে এসে শচীমাকে বললেন, মা!শ্রীকৃষ্ণই পালনকর্তা, এই দেখো,শ্রীকৃষ্ণই এই দুই-তোলা সোনা দিয়েছেন,যথা---*
*🌷দেখ মাতা!কৃষ্ণ এই দিলেন সম্বল।*
*🌷ইহা ভাঙ্গাইয়া ব‍্যয় করহ সকল।।চৈঃভাঃ।।*
*🏵এইভাবে সর্বসিদ্ধেশ্বর মহাপ্রভু গুপ্তভাবে শ্রীধাম নবদ্বীপে অবস্থান করেন।প্রত‍্যহ স্নান করে গঙ্গা বন্দনা করে ঘরে ফিরেন এবং তুলসীদেবীকে জলসেচন ও প্রদক্ষিণ করে কৃষ্ণ-পূজা সমাপনান্তে কৃষ্ণের অধরামৃত প্রসাদ ভক্ষণ করেন।*
*🌼শ্রীগৌরাঙ্গ ক্ষণকালের জন্যও নানান বৈষ্ণব গ্রন্থ শ্রীহস্ত হতে ত‍্যাগ করেন না।শ্রীগৌরাঙ্গের সুন্দর ললাটে উর্দ্ধ তিলক শোভা পাচ্ছে,শিরে মনোহর চাঁচর কেশ স্কন্ধে বা কাঁধে উপবীত যেন ব্রহ্মতেজ বিকীর্ণ করছে ; হাস‍্য চন্দ্রবদনে উজ্জ্বল আভা বিস্তার করছে ; আকর্ণ বিস্তৃত পদ্ম-পলাশ সদৃশ নয়ন ভাবাবেশে স্নিগ্ধ ও তরল।নদীয়াবাসীগণ সুন্দর ও ভাবময়মূর্তি দর্শন করে পরমানন্দ অনুভব করেন।*
*🍀শ্রীগৌরাঙ্গসুন্দররূপে মদন, বুদ্ধিতে বৃহস্পতি,বিদ‍্যায় সরস্বতীপতি,বিনয় ও দৈন‍্যে পরম ভাগবত।তাঁর শাস্ত্রব‍্যাখ‍্যা শুনলে সংস্কৃত অধ‍্যাপকগণ, মহা মহা পন্ডিতগণ ধন‍্য ধন‍্য করতেন এবং অগাধ পান্ডিত‍্য দর্শনে মুগ্ধ হয়ে যেতেন।মহাপ্রভু বিদ‍্যারসে সতত মগ্ন।এবার মা,পুত্রের জন্য উপযুক্তা কন‍্যা অনুসন্ধান করছেন।নবদ্বীপে এক রাজপন্ডিত সনাতন মিশ্র বাস করেন।তিনি জিতেন্দ্রিয়,সত‍্যবাদী উচ্চবংশজাত ও পরম উদার।তাঁর কন‍্যা মূর্তিমতী লক্ষ্মী,পরম সুচরিতা নাম বিষ্ণুপ্রিয়া। গৌরসুন্দর সুপ্রভাতে গঙ্গায় স্নান করে শ্রীবিষ্ণুর পূজা সমাপনান্তে আত্মীয়স্বজনসহ নান্দীমুখ কর্মাদি করলেন।সানাই,ঢাক,ঢোল প্রভৃতি বাদ‍্য ও জয় জয় কোলাহলের মধ্যে মহাসমারোহে শুভদিনে শুভক্ষণে শুভ পরিণয় হয়ে গেল।শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবী মহাপ্রভুর কন্ঠে মালা পরায়ে প্রণাম করে আত্মসমর্পণ করলেন।গৌরহরি ঈষৎ হেসে নবকন‍্যার গলায় মালা পরায়ে দিলেন।পরে বর ও কনে উভয়েই পরস্পরের অঙ্গে গন্ধপুষ্প বরিষণ করতে লাগলেন।১৫০৭ খৃষ্টাব্দে শুভবিবাহ হয়ে গেল।*
                *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৪৩)প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব*
*শ্রীমন্মহাপ্রভুর লীলাতত্ত্ব* *অথ দ্বিগ্বিজয়ী পন্ডিতের দর্প চূর্ণ।*

*🌹দ্বিগবিজয়ী পন্ডিতের গর্ব চূর্ণ ও কৃপা দান--, সেদিন জ‍্যোৎস্নাবতী রাত্রি। শ্রীগৌরহরি অনেক শিষ‍্যগণসহ শাস্ত্রচর্চা ও অধ‍্যয়ন করছেন।এমনই সময়ে কেশব কাশ্মীরী নামে এক দ্বিগ্বিজয়ী পন্ডিত গঙ্গামাতাকে প্রণাম করে মহাপ্রভুর স্থানে আগমন করলে গৌরহরি তাকে আদর করে সসম্ভ্রমে সেখানে বসালেন।কেশব কাশ্মীরী পন্ডিত অবজ্ঞার সুরে মহাপ্রভুকে বললেন--,"তুমি ব‍্যাকরণ ও কলাপ অধ‍্যাপনা করে বাল‍্য শাস্ত্রে তোমাকে পন্ডিত বলে শিষ‍্যগণ বলে, মহাপ্রভু কহিলেন ব‍্যাকরণ পড়াই আমি অভিমানে, শিষ‍্যগণও বুঝে না,আমিও বুঝাতে পারি না। গৌরহরি কেশব পন্ডিতকে বললেন, আপনি সর্বশাস্ত্রে ও কবিত্বে প্রবীণ,আর আমি শাস্ত্রেতে নবীন, আপনি কৃপা করে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করুন।এইকথা শুনে পন্ডিত এক ঘন্টায় গঙ্গার একশত শ্লোক অনর্গল ঝঞ্ঝাবাতের মত বলতে লাগলেন।শুনে মহাপ্রভু বললেন, আপনার সমতুল‍্য কবি আর কোথাও দেখা যায় না বলে ধন‍্যবাদ দিলেন।কেশব পন্ডিত মহাপ্রভুর কাছে শ্লোকের ব‍্যাখ‍্যা জানতে চাইলে শত শ্লোকের এক শ্লোক গৌরহরি ব‍্যাখ‍্যা করতে আরম্ভ করলেন।*
*তথাহি দ্বিগ্বিজয়ী বাক‍্যম্---*
*🌷মহত্ত্ব‍্যং গঙ্গায়াঃ সততামিদমাভাতি নিতরাং।*
*🌷যদেষা শ্রীবিষ্ণোশ্চরণকমলোৎ পতি সুভগা।।*
*🌷দ্বিতীয় শ্রীলক্ষ্মীরিব সুরনরৈরচ্চ‍্য চরণা।*
*🌷ভানীভর্ত্তুর্য‍্যা শিরসি বিভব‍ত‍্যদ্ভূতগুণা।।*
*অর্থ‍্যাৎ গঙ্গার মহিমা দেদীপ‍্যমান(উজ্জ্বলপ্রভা) রয়েছে যে ইনি শ্রীবিষ্ণুর চরণকমল হতে সঞ্জাত বা উৎপত্তি হয়ে সৌভাগ্য লাভ করেছেন।কি সুর,কি নর সকলেই দ্বিতীয় কমলের মত ইহার চরণ অর্চনা করে থাকেন।আর ইনি ভবানীপতির শীর্ষভাগে অদ্ভূত গুণ ধারণ করে বিহার করছেন। মহাপ্রভু পন্ডিতকে কহিলেন--- "এই শ্লোকের কি গুণ আর কি দোষ আছে বলুন"।উত্তরে পন্ডিত বললেন-- "শ্লোকে কোন দোষ নেই,তুমি ব‍্যাকরণ অধ‍্যয়ন করেছ,অলঙ্কার শাস্ত্র অধ‍্যয়ন কর নাই, সুতরাং কবিত্বের সার এই শ্লোকের কি বুঝবে?তখন মহাপ্রভু বলিলেন--*
*🌷প্রভু কহে কহি শুন না করিও রোষ।।*
*🌷পঞ্চদোষ এই শ্লোকেপঞ্চ অলঙ্কার।*
*🌷ক্রমে আমি কহি শুন করহ বিচার।।*
*🌹এই শ্লোকে অবিমৃষ্ট (বিবেচনা কর)বিধেয় অংশে দুই জায়গায় দোষ, বিরুদ্ধমতিকৃৎ, ভগ্নক্রম ও পুনরাত্তি এই তিন দোষ মিলে পঞ্চালঙ্কারে পঞ্চদোষ হয়েছে।ইদং শব্দের অনুবাদ পূর্বে না বলে পরে বসাতে দোষাবহ,কারণ বিধেয় আগে বলে পরে অনুবাদ করা হয়েছে বলে শ্লোকের অর্থ বাদ পড়েছে। দ্বিতীয়ত শ্রীলক্ষ্মী দ্বিতীয় বিধেয়,উহা সমাসে গৌণ হল বলে শব্দের অর্থ নষ্ট হল। ইহাতে লক্ষ্মীর সমতা অর্থ বিনষ্ট হল।এই দোষের নাম অবিমৃষ্ট বিধেয়াংশ বলা হয়ে থাকে।তারপর ভবানীযুক্ত শব্দের অর্থ মহাদেবের পত্নী,উহার ভর্ত্তা বা পতি বললে ভবানীর দ্বিতীয় পতি বুঝায়।ইহাকে শাস্ত্রে বিরুদ্ধ মতিকৃৎ বলে মহাদোষের মধ্যে পরিগণিত। অতএব শিবপত্নীভর্ত্তা শুনতে বিরুদ্ধ। আরও একটি দোষ এই যে বিভবতি ক্রিয়ার সঙ্গে পুনরায় অদ্ভুতগুণা আবৃত্তি করাতে পুনরাত্তি দোষে দূষিত।*
*🍀নিমাইপন্ডিত যখন এই দোষগুলি কেশব কাশ্মীরী পন্ডিতকে বললেন,বালক নিমাইপন্ডিতের কাছে পরাজিত হয়ে বিষাদিত অন্তঃকরণে গৃহে গিয়ে দিগ্বিজয়ী অভিভূত হলেন। স্বপ্নে দেবী সরস্বতী আগমন করে পন্ডিতকে কহিলেন, "পন্ডিত তুমি দুঃখ করিও না। তোমার মহাভাগ‍্যের উদয় হয়েছে ; তুমি যার কাছে পরাজিত হয়েছ তিনি স্বয়ং ভগবান,আমার পতি। তুমি প্রভাতে গিয়ে তাঁর শ্রীচরণে শরণ গ্রহণ করিও। তুমি ভাগ‍্যবান।*
*🌷ভাগ‍্যবন্ত দিগ্বিজয়ী সফল জীবন।*
*🌷বিদ‍্যারসে পাইল মহাপ্রভুর চরণ।।চৈঃচঃ।।*
*🌹যাইহোক, মহাপ্রভু বাল‍্যভাবে ক্রন্দনচ্ছলে সবাইকে হরিনাম শুনাতেন।বাল‍্য বয়সে হাতে খড়ি ও কর্মবেধ হল।নিমায়ের শুভ বিবাহের পূর্ব পর্যন্ত পৌগন্ড বয়স।এই পৌগন্ডে তিনি শিষ‍্যগণকে বিদ‍্যাশিক্ষা দেন,সর্বত্র শ্রীকৃষ্ণনামের ব‍্যাখ‍্যা করেন।এই পৌগন্ড বয়সেই পঞ্জীটীকাতে পারদর্শী হলেন, এবং যাকেই সামনে দেখেন তাকেই কৃষ্ণভক্তির উপদেশ দান করেন।দিনরাত্রি হরিনাম সংকীর্তনে তিনি গৌড়মন্ডলকে প্রেমের বন‍্যায় প্লাবিত করলেন।*
*🏵শ্রীগৌরাঙ্গসুন্দর এখন যৌবনে পদার্পণ করেছেন।তাঁর প্রকান্ড অবয়বে তপ্ত হেম সম কান্তি,নবজলদ জিনি গম্ভীর কন্ঠধ্বনি,মহাপুরুষ লক্ষণ মতে নিজ হাতের চারহাত দীর্ঘ, আজানুলম্বিত ভূজদ্বয়,তিলফুল সম উন্নত নাক, শ্রীহরিসংকীর্তনে চন্দনে চর্চিত হয়ে,চন্দনের অঙ্গদ ও বালা পরিধান করে হেমদন্ড বাহু তুলে উদ্দন্ড নৃত্য করেন।তাঁর দেহের দ‍্যুতি কোটিচন্দ্র হতেও সমুজ্জ্বল।বদন চন্দ্রমার ছটায় কোটি-শারদ পূর্ণিমার শশধর নিষ্প্রভ হয়ে যাচ্ছে।পূর্ণ চন্দ্রের উদয়ে যেমন সমুদ্রের জলরাশি স্ফীত হয়, সেইরকম শ্রীগৌরচন্দ্রের আবির্ভাবে প্রেম মহাসমুদ্রে বান ডেকেছে।আসমুদ্র হিমাচল প্রেম-বন‍্যায় প্লাবিত।পূর্ণিমার চাঁদ সৌরকর তপ্ত জগতকে শীতল করে,আর এই গৌরচন্দ্র আধ‍্যাত্মিক, আধিভৌতিক ও আধিদৈবিক তাপত্রয়ে জ্বলে পুড়ে যাওয়া বিশ্বমানবকে প্রেম-মাধুর্য‍্য ধারায় স্নিগ্ধ করেছেন।নিজ মাধুর্য‍্য আস্বাদন লোভে শ্রীরাধার মাদনাখ‍্য মহাভাব সিন্ধুতে অবগাহন বা স্নান করে শ্রীগৌরাঙ্গরূপী শ‍্যামসুন্দর প্রেমানন্দে হেমদন্ড সদৃশ দুই বাহু উত্তোলন করে নদীয়ার ধূলোয় নৃত্য করছেন এবং এই নৃত্যের তালে তালে যেন সমগ্র বিশ্বের পাপ,কলুষ নানান দুর্বাসনা মানব চিত্ত হতে চিরতরে মুছে যাচ্ছে।অযোগ‍্য,দীন-হীন মানবকে প্রেমদান করেন বলিয়া তিনি কল্পতরু হতেও উদার। তিনি অপরাধের বিচার না করেই নামের মুখ‍্যফল প্রেম নামের সঙ্গেই দান করেছেন। যথা শ্রীচৈঃচঃ গ্রন্থে---*
*🌷বাহু তুলি হরি বলি প্রেমদৃষ্টে চায়।*
*🌷করিয়া কল্মষ পাপ প্রেমেতে ভাসায়।।*
*🌷অদ‍্যাপিও দেখ,চৈতন‍্যের নাম যে লয়।*
*🌷কৃষ্ণ প্রেমে পুলকাঙ্গ বিহ্বল সে হয়।।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রেমঋণে শ্রীগৌরাঙ্গ মাধব 🥀 শ্রীরাধাবিনোদ সরকার 📖 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/prem5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


adds