শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর 👣হেরাপঞ্চমী👣 দর্শন ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/herapanchami.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর 👣হেরাপঞ্চমী👣 দর্শন ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/herapanchami.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর হেরাপঞ্চমী দর্শন

রথযাত্রা সুসম্পন্ন হল।এল আষাঢ়ের শুক্লা পঞ্চমী তিথি।জগন্নাথ মন্দির থেকে দেবী লক্ষ্মী অভিমান বশতঃ যাবেন গুণ্ডিচা মন্দিরে জগন্নাথের সাথে দেখা করতে।এটাই রীতি।এই উৎসবের নাম লক্ষ্মীবিজয় উৎসব ।আর এই তিথির নাম হেরাপঞ্চমী তিথি।
রাজা প্রতাপরুদ্রদেব কাশীমিশ্র কে জানালেন যে,এই বছর হেরাপঞ্চমী খুব ঘটা করে করতে হবে।যেন এই উৎসব দেখে মহাপ্রভু বিশেষ পরিতুষ্ট হন।
#মহোৎসব_কর_তৈছে_বিশেষ_সম্ভার।
#দেখি_মহাপ্রভুর_যৈছে_হয়_চমৎকার ।।

জগন্নাথ মন্দিরের নিজস্ব ভাণ্ডারে আর রাজভাণ্ডারে যা আছে সব দিয়ে এই উৎসব করতে হবে।চিত্রবস্ত্র-কিঙ্কিণী,ছত্র,চামর,ধ্বজা পতাকা ঘন্টা ইত্যাদি সামগ্রী সাথে লক্ষ্মীদেবীকে শোভাযাত্রা সহযোগে জগন্নাথ মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরে  নিয়ে আসা হল।সকাল বেলাতে মহাপ্রভু নিজগণ সাথে গম্ভীরা থেকে চলে এলেন গুণ্ডিচা মন্দিরের সামনে।মহাপ্রভু আজ খুব আনন্দিত হেরাপঞ্চমী দেখবেন বলে।কাশীমিশ্র মহাপ্রভু এবং সঙ্গের বৈষ্ণবদের সুন্দর একটা জায়গায় বসার ব্যবস্থা করলেন, যাতে মহাপ্রভুর উৎসব দেখতে অসুবিধা না হয়।
এবার মহাপ্রভু ভক্তদের আস্বাদন করাবেন বলে স্বরূপ দামোদর আর শ্রীবাস পণ্ডিতের সাথে কথোপকথন আরম্ভ করলেন। স্বরূপ দামোদর কে মহাপ্রভু বললেন,"জগন্নাথ দ্বারকাতে মহিষীগণের সাথে বিলাস করেন।তবুও তাঁর মনটা পড়ে থাকে বৃন্দাবনে ।তাই তো বছরে একবার এই গুণ্ডিচা রূপী শ্রীবৃন্দাবনে তিনি আসেন।বৃন্দাবন কে দেখার জন্য কৃষ্ণের উৎকণ্ঠা প্রচুর।সে কারণেই দাদা আর বোনের সাথে রথযাত্রার ছলনায় কৃষ্ণ বৃন্দাবনে আসেন। পুষ্পোদ্যানে বৃষভানুরাজনন্দিনীর সাথে লীলাবিলাস করেন।কিন্তু এই লীলাবিলাস দেবী লক্ষ্মীর সাথে সংঘটিত হয় না কেন?"
স্বরূপ দামোদর উত্তর দিলেন, "প্রভু বৃন্দাবনে কৃষ্ণের সহায় একমাত্র রাধারাণী এবং গোপীরা। সেই গোপীগণ হলেন মাধুর্যের পরম পরাকাষ্ঠা ।গোপীগণ ছাড়া কৃষ্ণের হৃদয় হরণ করার ক্ষমতা কারো নেই।তাই দ্বারকানাথ কৃষ্ণ রাজৈশ্বর্যে মণ্ডিত হলেও দেবী লক্ষ্মীর সাথে সে লীলাবিলাস করতে পারঙ্গম নন,যে লীলাবিলাস তিনি ব্রজগোপীদের সাথে করেন। "
এইভাবে কথোপকথন চলতে থাকল।রাধাতত্ত্ব, নায়িকা প্রকরণ সব উঠে এল এই উক্তি প্রত্যুক্তি তে। পরবর্তীতে #শ্রীপাদ_রূপ_গোস্বামী তাঁর #উজ্জ্বলনীলমণি গ্রন্থে এই সমস্ত তত্ত্ব সংকলন করেছেন।এই কথোপকথনের মাঝেই জগন্নাথ মন্দির থেকে সোনার চতুর্দোলায় চেপে দেবী লক্ষ্মী এলেন গুণ্ডিচা মন্দিরের কাছে।দেবীর সাথে এল বহুবিধ সামগ্রী ।দেবী লক্ষ্মী কুপিত হয়েছেন জগন্নাথের প্রতি।তাই তিনি গুণ্ডিচা মন্দিরের সিংহদরজার সামনে এলেন।জগন্নাথের সেবকদেরকে লক্ষ্মীদেবীর সেবকেরা বেঁধে ফেললেন  । জগন্নাথের সেবকেরা করজোড়ে দেবীর কাছে নিবেদন জানালেন যে, কিছুদিনের মধ্যেই প্রভুকে তাঁরা মন্দিরে নিয়ে যাবেন।এইরকম ভাবে লক্ষ্মীবিজয় উৎসব চলতে লাগল। গণসহ মহাপ্রভু দেখে আনন্দ উপভোগ করতে লাগলেন।পুনরায় স্বরূপ দামোদর গোস্বামীর সাথে কথোপকথন শুরু হল।সেই সমস্ত কথোপকথনে যে তত্ত্ব কথার উদ্ভব হয়েছিল তা #রূপ_গোস্বামী  পরবর্তী সময়ে #উজ্জ্বলনীলমণি গ্রন্থে লিপিবদ্ধ করেছেন।এইভাবে কথোপকথন চলাকালে লক্ষ্মী ভাবাবেশে শ্রীবাস পণ্ডিত হঠাৎ বললেন,"লক্ষ্মীদেবী সম্পদের অধিষ্ঠাত্রী দেবী।কোনোকিছুর অভাব নেই।বৃন্দাবনের ঐ কুঞ্জ কিশলয় গিরি গোবর্ধন ময়ূর ময়ূরী ইত্যাদি প্রাকৃতিক শোভা নেহাৎই দেবী লক্ষ্মীর সম্পত্তির কাছে নগণ্য ।সেই সম্পত্তি ছেড়ে দিয়ে জগন্নাথ-কৃষ্ণ শেষ পর্যন্ত কিনা এই বৃন্দাবনে এলেন।শুধু মাত্র ফুল ফল তুলসীর লোভে বৈকুন্ঠ ত্যাগ করে বৃন্দাবনে এলেন।এইরকম কাজ কি কোনো বিদগ্ধ মানুষের শোভা পায়?অবিলম্বে দেবীলক্ষ্মীর কাছে তাঁর ফিরে যাওয়া উচিত । "
#তোমার_ঠাকুর_এত_সম্পত্তি_ছাড়ি।
#পত্র_ফল_ফুল_লোভে_গেলা_পুষ্পবাড়ি।।
#এই_কর্ম_করে_কাঁহা_বিদগ্ধ_শিরোমণি?
#লক্ষ্মীর_অগ্রেতে_নিজ_প্রভুরে_দেহ_আনি।।

এইভাবে রাধারসে মগ্ন স্বরূপ দামোদরের সাথে লক্ষ্মীরসে মগ্ন শ্রীবাস পণ্ডিতের রঙ্গ রসিকতা চলতে লাগল।আর রসিকতা-প্রিয় গৌরহরি দুজনের কথাবার্তা শুনে হাসতে লাগলেন। শ্রীবাস পণ্ডিত বললেন," দেবী লক্ষ্মী তো বৈকুন্ঠে রাজ সিংহাসনে বিরাজিতা।আর ব্রজের গোপীনীরা সারাজীবন শুধু দুধ থেকে দই ঘি তৈরি করে গেল।কোথায় রাজ সিংহাসনে বসে থাকা বিষ্ণুবক্ষ বিলাসিনী? আর কোথায় দই ঘি তৈরি করা বৃন্দাবনের গোয়ালিনী?
স্বরূপ দামোদর উত্তর দিলেন,"শ্রীবাস!বৈকুন্ঠে রাজসিংহাসন থাকতে পারে।থাকতে পারে ঐশ্বর্য!
কিন্তু যে প্রেম মাধুর্য্য বৃন্দাবনে আছে, যে প্রেমমাধুর্যে বশীভূত কৃষ্ণ,তাঁর একবিন্দুও বৈকুন্ঠে নেই।তাই সারাবছর বৈকুন্ঠ রূপী দ্বারকা শ্রীমন্দিরে জগন্নাথ থাকলেও প্রেমের টানে তাকে বছরে এই একবার বৃন্দাবনে আসতেই হয়।এইভাবে কথোপকথন চলতে লাগল।মহাপ্রভু শ্রীবাসকে বললেন," তোমার নারদ স্বভাব।তাই সেই স্বভাব ছলে তোমার মুখে আজ লক্ষ্মী তত্ত্ব উদ্ঘাটিত হল।আর স্বরূপ দামোদরের সম্পূর্ণ ব্রজ প্রেমাবেশ।তাই তার মুখে আজ ব্রজ তত্ত্ব উদ্ঘাটিত হল। " এইভাবে মহাপ্রভু হেরাপঞ্চমী দর্শন করলেন।  নিত্যানন্দ প্রভু সহ ভক্তগণ সঙ্গে মহাপ্রভু কীর্ত্তন নর্তনে মগ্ন হলেন।তারপর জগন্নাথের প্রসাদ এল।দেবী লক্ষ্মীর প্রসাদ এল।মহাপ্রভু প্রাণ ভরে প্রসাদ পেয়ে সন্ধ্যা স্নান সেরে গুণ্ডিচা ভিতরে জগন্নাথ কে দর্শন করলেন।*জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*


*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
  ✧═══════════•❁❀❁•═══════════✧

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds