✧═══════════•❁❀❁•═══════════✧
১২. শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য্য 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori12.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১১. দীক্ষার বাসনা 🥀 নরোত্তম ঠাকুর 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori11.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২) বৈষ্ণব জগতের মাধুকরী*
*শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য্য।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*কৃষ্ণলীলামৃতসার,তার শত শত ধার,*
*দশদিকে বহে যাহা হইতে।*
*সে চৈতন্য লীলা হয়,সরোবর অক্ষয়,*
*মনোহংস চরাও তাহাতে।।*
*ভক্তগণ,শুন মোর দৈন্য বচন,*
*তোমা সবার চরণধূলি,*
*মোর অঙ্গে বিভূষণ।*
*কিছু মুঁই করি নিবেদন।।*
*কৃষ্ণভক্তি সিদ্ধান্তগণ,যাতে প্রফুল্ল পদ্মবন,*
*তার মধু করো আস্বাদন।*
*প্রেমরস কমুদবনে,প্রফুল্লিত রাত্রিদিনে,*
*তাতে চরাও মনোভৃঙ্গগণ।।*
*লীলাভাবের ভক্তগণ,হংস-চক্রবাকগণ,*
*যাতে বসে করেন বিহার।*
*কৃষ্ণকেলি সুমৃণাল,যাহা পাই সর্বকাল,*
*ভক্তহংস করয়ে আহার।।*
*সেই সরোবরে গিয়া,হংসচক্রবাক লৈয়া,*
*সদা তাহা করহ বিলাস।*
*খন্ডিবে সকল দুঃখ,পাইবে পরম সুখ,*
*অনায়াসে হবে প্রেমোল্লাস।।*
*এই অমৃত অনুক্ষণ,সাধু মহান্ত মেঘগণ,*
*বিশ্বোদ্যানে করেন বরিষণ।*
*তাতে ফলে প্রেমফল,ভক্ত খায় নিরন্তর,*
*তার শেষে জীয়ে জীবগণ।।*
*এই লীলামৃত বিনে,খায় যদি অন্নপানে,*
*তবু ভক্তের দুর্বল জীবন।*
*যার এক বিন্দুপানে,প্রফুল্লিত তনুমনে,*
*হাসে গায় করয়ে নর্তন।।*
*এই অমৃত করো পান,যাহা সম নাই আন,*
*চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস।*
*না পড়ো কুতর্কগর্তে,অমেধ্য কর্কশাবর্তে,*
*যাতে পড়িলে হয় সর্বনাশ।।*
*শ্রীচৈতন্য নিত্যানন্দ,অদ্বৈতাদি ভক্তবৃন্দ,*
*আর যত শ্রোতা ভক্তগণ।*
*তোমা সবার শ্রীচরণ,শিরে করি ভূষণ,*
*যাহা হইতে অভীষ্ট পূরণ।।*
*শ্রীরূপ সনাতন, রঘুনাথদাস জীবন,*
*শিরে ধরি যাঁর করো আশ।*
*কৃষ্ণলীলামৃতান্বিত, শ্রীচৈতন্য চরিতামৃত,*
*কহে কিছু দাস কৃষ্ণদাস।।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🙌কৃষ্ণলীলামৃতসার🙌*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🙏মহাভাগবদ্ কৃষ্ণদাস কবিরাজের রচিত সমস্ত গ্রন্থই বৈষ্ণব জগতের অমূল্য সম্পদ তারমধ্যে শ্রীচৈতন্যচরিতামৃত গ্রন্থ রচনা করে তিনি চির অমর হয়ে আছেন কারণ এই শ্রীগ্রন্থের শ্রেষ্ঠত্ব তৎকালীন বৃন্দাবন সমাজের গোস্বামীগণ এককথায় স্বীকার করে গিয়েছেন। কিন্তু তথাপি অধম লেখকের বিচারে এই কবিতাটি যেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। কৃষ্ণভক্তির এমন মনোরম ব্যাখ্যা এবং কৃষ্ণভক্ত জীবের একান্ত কামনা কি তা এই পয়ারের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রতিভাত (উজ্জ্বলরূপে প্রমাণিত )হয়েছে।আমি অনেক প্রচীন বৈষ্ণব মহাজনকে ইহার কিছু ব্যাখ্যা করতে অনুরোধ করেছি কিন্তু সকলেই এককথায় বলেছেন,"ইহার ব্যাখ্যা আর কি করব-- সবই হচ্ছে উপভোগের বস্তু এবং প্রকৃত কৃষ্ণভক্ত সাধু বৈষ্ণবগণই ইহার রস আস্বাদন করতে পারেন।শান্ত নির্জন পরিবেশে উপবেশন করে সর্বপ্রথম গ্রন্থকারকে স্মরণ করে রস আস্বাদনের জন্য বারবার ইহা পাঠ করলে কবিরাজ গোস্বামী মহাশয় নিশ্চিত কৃপা পরবশ হয়ে ইহা বুঝিয়ে দিবেন।আমাদের পরম গুরুদেব ১০৮ শ্রীপাদ বাবাজী মহারাজেরও অনুরূপ আদেশ ছিল যে কোন ভক্তি গ্রন্থ পাঠ করবার সময়ে গ্রন্থকারকে স্মরণ করে তবে পাঠ করতে হয়।তবেই ইহার কিছু ব্যাখ্যা এবং ভাব সম্প্রসারণের বাসনা মনে জাগরিত হয়।*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৩. শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য্য 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori13.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
