✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১. শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli1.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ২. শ্রীরূপ-সনাতন বংশ পরিচয় 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli2.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(০২)শ্রীরূপ-সনাতন রামকেলি লীলা*
*শ্রীরূপ-সনাতন বংশ পরিচয়*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*নিজগণ সহ বঙ্গদেশে শীঘ্র গেলা*।
*বাকলা চন্দ্রদ্বীপ গ্রামেতে বাস কৈলা।।*
*যশোরে ফতেয়াবাদ নামে গ্রাম হয়।*
*গতায়াত হেতু তথা করিল আলয়।।*
*কুমার দেবের হৈল অনেক সন্তান*।
*তার মধ্যে তিন পুত্র বৈষ্ণবের প্রাণ।।*
*সনাতন রূপ বল্লভ এই ত্রয়।*
*স্বগোত্র অন্যত্র যে অর্চিত অতিশয়।।*
*সনাতন-রূপ-বল্লভ ভক্তভূপ।*
*সর্বজ্যেষ্ঠ সনাতন অনুজ শ্রীরূপ*।।
*সবার অনুজ শ্রীবল্লভ প্রেমময়।*
*শ্রীজীব গোস্বামী হন তাঁহার তনয়।।*
*🌻বংশ পরম্পরা সর্বজ্ঞ অনিরুদ্ধ (রূপেশ্বর,হরিহর) রূপেশ্বরের- পদ্মনাভ (পুরুষোত্তম,জগন্নাথ,নারায়ণ,মুরারি, মুকুন্দ)মুকুন্দদেব কুমারদেবের পুত্র শ্রীরূপ-সনাতন-বল্লভ। শ্রীবল্লভের পুত্র শ্রীজীব।*
*🌹শ্রীরূপ-সনাতনের শ্রীগুরু পরিচয় বিষয়ে অনুরাগবল্লী গ্রন্থের বর্ণন।*
*শ্রীসনাতন কৈল দশম টিপ্পনি।*
*তাঁর মঙ্গলাচরণে এই মত বাণী।।*
*বিদ্যাবাচস্পতি নিজগুরু করি লেখে।*
*ভট্টাচার্য্যং সার্বভৌমং বিদ্যাবাচস্পতীন্ গুরুন্।*
*বন্দে বিদ্যাভূষণঞ্চ গৌড়দেশ বিভূষণম্।।*
*বন্দে শ্রীপরমানন্দং ভট্টাচার্য্যং রসপ্রিয়ং।*
*রামভদ্রং তথা বাণী বিলাসং চোপদেশকম্।।*
*🌷তথাহি---ভক্তিরত্নাকরে--১ম তরঙ্গে =*
*শ্রীসনাতনের গুরু বিদ্যাবাচস্পতি*।
*মধ্যে মধ্যে রামকেলি গ্রামে তাঁর স্থিতি।।*
*🍀শ্রীমদদ্বৈত প্রভুর সঙ্গে তৎশিষ্য শ্রীনাথ পন্ডিত সঙ্গে আলোচনা প্রসঙ্গে শ্রীরূপ-সনাতন বিষয়ে শ্রীঅদ্বৈত মঙ্গল গ্রন্থে চতুর্থ অবস্থার বর্ণন।*
*প্রথমে রাজা কৈল বহুত যতন।*
*গৌড়াধীশ হারিল করিয়া যে রণ*।।
*পিছে সব ভূঁয়্যাকে যে হাত করি।*
*মারিল রাজার সব শহর নগরী।।*
*কুমারদেব পরলোক বড় যুদ্ধ করি।*
*তিনপুত্র কুটুম্ব গেল দেশ দেশ ফিরি।।*
*আমার ঘরেতে ছিল সনাতন রূপ*।
*বল্লভ রহিয়াছে পর্বত মহাভূপ।।*
*শ্রীনাথ কহেন,আমি তাঁর পুরোহিত।*
*দুইটি বালক হয় বড়ই অদ্ভুত।।*
*শাস্ত্র অলঙ্কার বাক্য বেদান্ত ভাগবত।*
*আমি পড়াইল দোঁহাকে বাক্য যে বহুত।।*
*কৃষ্ণমন্ত্র দিলাম দোঁহাকে গঙ্গাতীরে।*
*ভক্তিশাস্ত্র দেখাইল সব ধীরে ধীরে।।*
*শ্রীবল্লভ কুটুম্ব মিলিল আসি তথা*।
*রাজ্য গেল এহি মতে তাহারা ছিলা আমার এথা।।*
*এবে গৌড় অধিপতি সদয় হইয়া।*
*যতন করিয়া নিল তার দুই ভাইয়া।।*
*অল্পকালে দুঁহে হয় মন্ত্রী প্রধান।*
*কার্য্য করি দেখায় তবে নিত্য নবীন।।*
*🌻রামকেলি গ্রামে রূপ-সনাতনের অবস্থিতি বা বসবাস বিষয়ে ভক্তিরত্নাকর গ্রন্থের প্রথম তরঙ্গের বর্ণন=*
*সনাতন-রূপ মহামন্ত্রী সবংশেতে।*
*শুনিলেন রাজা শিষ্ট লোকের মুখেতে।।*
*গৌড়ের রাজা যবন অনেক অধিকার।*
*সনাতন-রূপে আনি দিল রাজ্য ভার।।*
*ম্লেচ্ছ ভয়ে বিষয় করিল অঙ্গীকার।*
*এ দুই প্রভাবে রাজ্য বৃদ্ধি হৈল তার।।*
*রাজা হর্ষ দিল রাজ্য পৃথক করিয়া।*
*রাজ্য ভোগ করয়ে কিঞ্চিৎ কর দিয়া।।*
*গৌড়ে রামকেলি গ্রামে করিলেন বাস।*
*ঐশ্বর্য্যের সীমা অতি অদ্ভুত বিলাস।।*
*ইন্দ্রসম সনাতন-রূপের সভাতে।*
*আইসে শাস্ত্রজ্ঞগণ নানা দেশ হৈতে।।*
*গায়ক বাদক নর্তকাদি কবিগণ।*
*সর্ব দেশী সকলে নিযুক্ত সর্বক্ষণ*।।
*নিরন্তর করেন অনেক অর্থ ব্যয়।*
*কোনরূপে কারো অসম্মান নাহি হয়।।*
*সদা-সর্বশাস্ত্র চর্চা করেন দুইজন।*
*অনায়াসে করে দোঁহে খন্ডন স্থাপন।।*
*ন্যায় সূত্র ব্যাখ্যা নিজকৃত যে করয়।*
*সনাতন-রূপ শুনিলে সে দৃঢ় হয়।।*
*ঐছে সবে সর্ব প্রকারেতে দৃঢ় হঞা।*
*সনাতন-রূপ গুণ গায় সুখ পাঞা*।।
*সর্বত্র ব্যাপিল এ দোঁহার গুণগান।*
*কর্ণাট দেশাদি হৈতে আইল বিপ্রগণ।।*
*সনাতন-রূপ নিজ দেশস্থ ব্রাহ্মণে*।
*বাসস্থান দিলা সবে গঙ্গা সন্নিধানে।।*
*ভট্ট গোষ্ঠী বাসে ভট্টবাটী নামে গ্রাম।*
*সকলে শাস্ত্রজ্ঞ সর্বমতে অনুপম।।*
*রামকেলি গ্রামে সে সকল বিপ্র লৈয়া।*
*ব্যবহার কার্য্য সব সাধে হর্ষ হৈয়া*।।
*🌻শ্রীরূপ-সনাতন ও বল্লভ (অমর-সন্তোষ ও অনুপম) গৌড়-রাজ হোসেন শাহের অমাত্য (মন্ত্রী) হয়ে রামকেলিতে পদার্পণ করেন।সহসা একদিন অত্যদ্ভুত স্বপ্ন দর্শন করে বিচলিত হন।স্বপ্নে যেই বিপ্র তাঁকে শ্রীমদ্ভাগবত অর্পণ করেছিলেন,সকালবেলা সেই বিপ্র সাক্ষাতে এসে শ্রীমদ্ভাগবত অর্পণ করলেন।তদবধি সনাতনের ভাবোচ্ছাস ঘটল।*
*🌷তথাহি ভক্তিরত্নাকরে প্রথম তরঙ্গে==*
*তদবধি সনাতন প্রেমযুক্ত মন।*
*শাস্ত্র চর্চা আরম্ভিল করিয়া যতন*।।
*গায়ক বাদক নর্তকারি আদিগণ।*
*সর্বদেশ হইতে তথা করে আগমন।।*
*কর্ণাট হইতে যত ব্রাহ্মণ আসিল।*
*ভট্টবাটী গ্রামে সর্বজনে স্থান দিল।।*
*এই ভট্টাচার্য্যগণের নামে নাম হৈল।*
*সবাসহ সনাতন আনন্দে মাতিল*।।
*দেবদ্বিজ বৈষ্ণবেতে শ্রদ্ধাযুক্ত হন*।
*নিভৃতে করিল গুপ্ত বৃন্দাবন রচন।।*
*কদম্ব কানন শ্যামকুন্ড স্থাপিল।*
*বৃন্দাবন লীলা স্মরি প্রেমেতে মাতিল।।*
*মদনমোহন বিগ্রহ করয়ে সেবন।*
*হেরিতে গৌরাঙ্গলীলা উৎকন্ঠিত মন।।*
*🌹এইভাবে সনাতন রামকেলিতে অবস্থান করছেন।সহসা সপার্ষদে শ্রীগৌরাঙ্গসুন্দর রামকেলিতে আগমন করলেন।*
🙌🙏🙌🙏🙌🙏🙌🙏
🔜 ক্রমাগত 👉 ৩. শ্রীমন্মহাপ্রভুর রামকেলিতে আগমন 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli3.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
