✧════════•❁❀🙇❀❁•════════✧
🔙 পূর্ব লীলা 👉 ২. শ্রীরূপ-সনাতন বংশ পরিচয় 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli2.html
✧════════•❁❀🙇❀❁•════════✧
🆕 👉 ৩. শ্রীমন্মহাপ্রভুর রামকেলিতে আগমন 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli3.html
✧════════•❁❀🙇❀❁•════════✧
*(০৩)শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা*
*শ্রীমন্মহাপ্রভুর রামকেলিতে আগমন*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*🙏শ্রীগৌরাঙ্গদেব নীলাচল হতে গৌড়পথে বৃন্দাবন যাত্রা উপলক্ষ্যে ১৫১৫ খ্রীষ্টাব্দে বিজয়দশমী তিথিতে রওনা হয়ে ভুবনেশ্বর,কটক,যাজপুর, ওড্রদেশ,পানিহাটী,কুমারহট্ট, কুলিয়াদি হয়ে রামকেলি গ্রামে পদার্পণ করেন। শ্রীচৈতন্য ভাগবতে অন্তখন্ডে চতুর্থ অধ্যায়ে পায়=*
*গঙ্গা তীরে তীরে প্রভু লইলেন পথ*।
*স্নানে পানে পুরান গঙ্গার মনোরথ।।*
*গৌড়ের নিকটে গঙ্গা তীরে এক গ্রাম।*
*ব্রাহ্মণ সমাজ তার রামকেলি নাম।।*
*দিন চারি পাঁচ প্রভু সেই পুণ্য স্থানে।*
*আসিয়া রহিলা যেন কেহ নাহি জানে।।*
*সূর্য্যের উদয় কি কখন গোপ্য হয়*।
*সর্ব লোক শুনিলেন চৈতন্য বিজয়।।*
*🌹অগণিত আবাল-বৃদ্ধ-বনিতা মহাপ্রভুর দর্শনে আগমন করতে লাগলেন।মহাপ্রভুর নৃত্য -গীত -হুঙ্কারে রামকেলি গ্রাম উত্তাল হয়ে উঠিল।অগণিত লোকের আগমনে ও উচ্চ সংকীর্তনে রামকেলির চতুর্দিক মুখরিত হ'ল।এদিকে নবাবের কোতোয়াল নবাবের কাছে শ্রীগৌরসুন্দরের রূপ-গুণ-মাধুর্য্য তৎসঙ্গে জন সংঘটের কাহিনী নবাবকে নিবেদন করল।নবার প্রথমে কেশব ছেত্রীকে জিজ্ঞাসা করলে কেশব ছেত্রী বললেন বেশী গুরুত্বের কারণ নাই।কেশব অন্তরে ভাবলেন হিন্দু বিদ্বেষী রাজা হয়ত মহাপ্রভুর কোন বিঘ্ন সৃষ্টি করে,তাই কেশব বললেন,ভিক্ষুক সন্ন্যাসীর সঙ্গে কিছু লোক-জন মাত্র।এইকথা শুনে নবাব বলতে লাগলেন। তথাহি তত্রৈব=*
*কে বলে গোসাঞি এক ভিক্ষুক সন্ন্যাসী।*
*দেশান্তরী গরীব বৃক্ষের তলবাসী*।।
*রাজা বলে,গরীব না বল কভু তানে।*
*মহাদোষ হয় ইহা শুনিলে শ্রবণে*।।
*হিন্দু যারে বলে কৃষ্ণ খোদায় যবনে।*
*সেই তিঁহ নিশ্চয় জানিহ সর্বজনে।।*
*🍀আমার রাজ্যে সকলে আমার আজ্ঞা পালন করে।আর তাঁর আজ্ঞা সর্ব দেশবাসী শিরে ধারণ করে। আমার রাজ্যে আমাকে কত মন্দ কথা বলে,আর তাঁকে সকলে ঈশ্বর জ্ঞানে পূজা করে।ফলে তিনি স্বতন্ত্র ঈশ্বর,তাঁর প্রতি কোন কেউ উপদ্রব করবে না।রাজা হোসেন শাহ ভীষণ বিচক্ষণ নবাব ছিলেন,রাজ্যে কোথায় কি হচ্ছে তার নখদর্পণে। তাই রাজা বললেন=*
*রাজা বলে এই মুই বলি যে সবারে।*
*কেহ যদি উপদ্রব করয়ে তাহারে*।।
*যেখানে তাহার ইচ্ছা থাকুন সেখানে।*
*আপনার শাস্ত্র মত করুন বিধানে*।।
*সর্বলোক লই সুখে করুন কীর্তন।*
*বিরলে থাকুন কিবা যেন লয় মন*।।
*কাজী বা কোটাল কিবা হও কোন জন।*
*কিছু বলিলেই তার লইব জীবন।।*
*এই আজ্ঞা করি রাজা গেলা অভ্যন্তরে।*
*🌻এইভাবে শ্রীমন্মহাপ্রভুর অপ্রাকৃত প্রেম লীলাবৈভব হোসেন শাহের ভাবান্তর ঘটাল,সেই সময় শ্রীরূপ-সনাতন নিজেদের ভববন্ধন মোচনের জন্য গোপনে হিন্দুবেশে সন্ধ্যাকালে পতিতপাবন গৌরহরির সঙ্গে মিলন হলেন।*
*☘শ্রীচৈতন্যচরিতামৃত মধ্য লীলা ষোল পরিচ্ছেদে পায়=*
*কষ্ট সৃষ্টে করি গেলাম রামকেলি গ্রাম।*
*আমার ঠাঁই আইলা রূপ-সনাতন নাম।।*
*দুইভাই ভক্তরাজ কৃষ্ণ কৃপাপাত্র।*
*ব্যবহারে রাজমন্ত্রী হয় রাজপাত্র*।।
*বিদ্যা-ভক্তি-বুদ্ধিবলে পরম প্রবীণ।*
*তবু আপনাকে মানে তৃণ হৈতে হীন।।*
*তাঁর দৈন্য দেখি শুনি পাষাণ বিদরে।*
*আমি তুষ্ট হঞা তবে কহিল দোঁহার।।*
*উত্তম হঞা হীন করি মান আপনারে।*
*অচিরে করিবে কৃষ্ণ তোমারে উদ্ধারে।।*
*🌹শ্রীগৌরাঙ্গসুন্দরের কৃপাশীষ পেয়ে শ্রীরূপ-সনাতন সংসার ত্যাগের জন্য প্রস্তুত হলেন।*
*🍀শ্রীচৈতন্যচরিতামৃতে মধ্যখন্ডে ঊনবিংশ পরিচ্ছেদে পায়=*
*শ্রীরূপ-সনাতন রামকেলি গ্রামে।*
*প্রভুকে মেলিয়া গেলা আপন ভবনে।।*
*দুইভাই বিষয় ত্যাগের উপায় সৃজিল।*
*বহুধন দিয়া দুই ব্রাহ্মণ বরিল।।*
*কৃষ্ণ মন্ত্রে করাইল দুই পুনশ্চরণ।*
*অচিরাতে পাইবারে চৈতন্য চরণ*।।
*শ্রীরূপ গোসাঞি তবে নৌকাতে ভরিয়া।*
*আপনার ঘরে আইলা বহুধন লঞা।।*
*ব্রাহ্মণ বৈষ্ণবে দিল তার অর্ধ ধনে।*
*এক চৌঠি ধন দিল কুটুম্ব ভরণে*।।
*দন্ড বন্ধ লাগি চৌঠি সঞ্চয় করিল*।
*ভাল ভাল বিপ্রস্থানে স্থাপ্য রাখিল।।*
*গৌড়ে রাখিল মুদ্রা দশ হাজারে।*
*সনাতন ব্যয় করে রহে মুদি ঘরে*।।
*🌻শ্রীমন্মহাপ্রভু বৃন্দাবন হতে প্রত্যাবর্তন পথে প্রয়াগে পৌঁছিলে শ্রীরূপ গোস্বামী কনিষ্ঠ ভাই অনুপমকে সঙ্গে নিয়ে গৃহত্যাগ করে প্রয়াগে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন।গৌরহরি দশদিন সঙ্গে রেখে শিক্ষা প্রদান করে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। এদিকে সনাতন গোস্বামী গৃহত্যাগের জন্য প্রস্তুতি পর্বের সূচনা করলেন।*
🙏🙏🙏
🔜 ক্রমাগত 👉 ৪. গৌরহরির রামকেলিতে আগমন 🏵️ শ্রীরূপ-সনাতনের রামকেলি লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramkeli4.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
