✧═══════════•❁❀❁•═══════════✧
৫২. মা জাহ্নবার পালিত পুত্রদ্বয় 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori52.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫২)বৈষ্ণব জগতের মাধুকরী*
*মা জাহ্নবার পালিত পুত্রদ্বয়*
<><><><><><<<<<<><><><><>
*🌷ক্রোধ করি রামদাস বান্ধিয়া ফেলিল।*
*🌷নির্ভয়ে বাজিল নৌকা দুইখান হইল।।*
*🌹মহাশক্তিধর বীরচন্দ্র প্রভুও তখন তাঁর ঐশী শক্তির পরিচয় প্রদান করেন এবং সকলের সামনে কাষ্ঠ পাদুকা পরিহিত অবস্থায় গঙ্গাবক্ষের উপর দিয়ে হেঁটে তীরের দিকে অগ্রসর হতে লাগলেন।কিছুক্ষণ এই ঐশ্বর্য্য দেখিয়ে তিনি সাঁতার দিয়ে তীরে এসে উঠলেন এবং সব বৃত্তান্ত অবগত হলেন।*
*🌷ঝাঁপ দিয়া পড়ে প্রভু গঙ্গা মধ্য জলে।*
*🌷কাষ্ঠ পাদুকা পায়ে জলের উপর চলে।।*
*🌷অর্দ্ধগঙ্গা গিয়ে পুনঃ ফিরিলেন কুলে।*
*🌷সন্তরণ করি তার পাইল হিল্লোলে।।*
*🌹রামদাস বা মীনকেতন প্রভু হচ্ছেন সুবিখ্যাত নিত্যানন্দ পার্ষদ এবং তিনি তখন দৈন্য বিনয় সহকারে বীরচন্দ্র প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করলেন এবং বীরচন্দ্র প্রভু সব বৃত্তান্ত শুনে খুব খুশী হলেন এবং তাঁকে আলিঙ্গন করলেন।*
*🌷তুষ্ট হইলা প্রভু তাঁর শুনিয়া স্তবন।*
*🌷মহাপ্রেমময় জানি দিলা আলিঙ্গন।।*
*🍀এইভাবে বীরচন্দ্রপ্রভু খড়দহে ফিরে এলেন এবং মা জাহ্নবা তখন তাঁর নিত্য ভজনে আবিষ্টা ছিলেন এবং নিজের অজ্ঞাতসারে শ্রীঅঙ্গের আবরণ খসে পড়েছিল।যুবক পুত্রের সামনে কিভাবে গাত্রাবরণ পুনঃ স্থাপনা করবেন,এই চিন্তা করতে লাগলেন কারণ তাঁর শ্রীহাতে জপের মালা। নাম অপরাধের ভয়ে তিনি এক ঐশ্বর্য্য প্রকাশ করলেন পুত্রের সামনে =*
*🌷অপরাধ হয় পাছে নাম ভঙ্গক্রমে।*
*🌷আর দুই ভুজে বস্ত্র করিলা সম্ভ্রমে।।*
*🌺উপরন্তু তিনি যে নিত্যানন্দ প্রভুর পূর্ণ শক্তি স্বরূপিনী তা পুত্রকে বুঝাবার জন্য আরও এক ঐশ্বর্য্য প্রকাশ করলেন অর্থ্যাৎ ষড়ভুজারূপী মহাপ্রকাশ দ্বারা পুত্রকে তাঁর স্বরূপতত্ত্ব ভালভাবেই বুঝিয়ে দিলেন যা প্রাচীন গ্রন্থের পদাবলীর মাধ্যমে আপনারা আস্বাদন করুন=*
*🌷শ্রীজাহ্নবা মাতা স্নান করি।*
*🌷বসিয়া আছেন বীরচন্দ্র পথ হেরি।।*
*🌷কৃষ্ণ প্রেমময়ী মাতা কৃষ্ণ অনুরাগী।*
*🌷কৃষ্ণ প্রেমানন্দরসে অঙ্গ ডগমগি।।*
*🌷দুই কর বদ্ধ কৃষ্ণনাম গণনে।*
*🌷এ সময়ে যুবা পুত্র দেখেন নয়নে।।*
*🌷অপরাধ হয় পাছে নাম ভঙ্গ ক্রমে।*
*🌷আর দুই ভুজে বস্ত্র করিলা সম্ভ্রমে।।*
*🌷আর দুই হস্তে দেখি শ্রীহল মূষল।*
*🌷শুভ্র শ্বেত কান্তি ষড়ভূজ কি সুন্দর।।*
*🌷তখনি দেখাইয়া মাতা তখনি লুকাইল।*
*🌷দেখি বীরচন্দ্র প্রভু চমৎকার পাইল।।*
*🌷ইহা দেখি বীরচন্দ্র পড়ি পদতলে।*
*🌷অপরাধ ক্ষম মাতা এই বোল বোলে।।*
*🌷মাতঃ দাস করি কর আমারে উদ্ধার।*
*🌷যে মতে হই এ ভব সংসারের পার।।*
*🌻অতঃপর সেই শুভলগ্নে মা জাহ্নবা বীরচন্দ্রকে চিরতের আত্মসাৎ করলেন এবং কৃষ্ণপ্রেমের মাদকতায় বীরচন্দ্র প্রভুর অবস্থা কিরকম হয়েছিল তা পদাবলী হতে কিঞ্চিৎ বুঝা যায় =*
*🌷প্রেমে উথলিল করে কৃষ্ণ গুণগান।।*
*🌷ধরিতে না পারে কেহ হইলা অস্থির।*
*🌷উদ্দন্ড নর্ত্তন যেন মহা মল্লবীর।।*
*🌷পাইনু পাইনু বলি যায় গড়াগড়ি।*
*🌷বৈষ্ণবের পদ ধরি করে রড়ারড়ি।।*
*🌻গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে মা জাহ্নবা ঠাকুরাণীই সর্বপ্রথম আচার্য্যাণী। ইতিপূর্বে এই সম্প্রদায়ে আর কোন মহিলাকে দীক্ষাদান করতে দেখা যায়নি।কারণ এক হিসাবে তিনি তো মানবী ছিলেন না, তিনি ছিলেন অনঙ্গমঞ্জরী স্বরূপা, আর তাইই যদি না হবে তাহলে কিরকমে তিনি কাম্যবনে শ্রীগোপীনাথ বিগ্রহের শ্রীঅঙ্গে লীন হয়ে যান।এই হল সংক্ষেপে বীরচন্দ্র প্রভুর কাহিনী।*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*লোভ মোহ অহঙ্কার,উপজয় নাহি আর,*
*শুদ্ধ মনে পায় সেই কৃষ্ণের চরণ।*
*সদা হরি নাম গায়,ধন মান নাহি চায়,*
*শ্রীহরি করেন তারে কৃপা বরিষণ।।*
*একাগ্রতা ধাহি অত,সাধনায় নাহি রত,*
*অক্রূরের ভক্তি হেরি জাগিল চেতনা।*
*প্রভু সেই সম্পদের,দিও কিছু আমাদের,*
*দূরীভূত হবে তবে সঞ্চিত বেদনা।।*
*শোনে ব্রজে গোপীগণ,অক্রূরের আগমন,*
*রামকৃষ্ণে লইবারে মথুরা নগরে।*
*এসেছে সে বৃন্দাবনে,গোপীগণ যবে শুনে,*
*অত্যন্ত ব্যথিত তারা হইল অন্তরে।।*
🌸🌸🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸🌸🌸
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
